এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৪৯৬১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৮ জুলাই ২০১১ ১৬:২৯477737
  • সক্কলকে নিয়ে খিল্লি করা গেলে মমতাকে নিয়েও করা যায় -- বড়জোর সিপিয়েম বলবে নিরপেক্ষ তিনোমূলিরা--তাতে কি আর এলোগ্যালো? :))

    ভদ্রমহিলা রেল-দফতর ছেড়ে এলেন আর ট্রেন অ্যাকসিডেন্টের ফ্রিকোয়েন্সি কমে গেলো -- এনি কনস্পিরেসি থিওরি?
  • x | ০৮ জুলাই ২০১১ ১৬:৩৬477738
  • এই বিষয়ে আমার একটি প্রশ্ন আছে। নির্দোষ প্রশ্ন।

    এখন রেলমন্ত্রী কে? উনি না অন্য কেউ? উনি হলে দুটো সরকারি পদ ধরে রাখা যায় কি? আর উনি না হলে সেদিন কাগজে রেলের একপাতা জোড়া advert-এ ওনার নাম জ্বলজ্বল করলো কি করে?
  • umesh | ০৮ জুলাই ২০১১ ১৭:৪৬477739
  • আমার নির্দোষ প্রশ্ন,
    'সংবাদ প্রতিদিন' পত্রিকা টা কার?
    মানে মালিক কে?
  • x | ০৮ জুলাই ২০১১ ১৭:৪৮477740
  • এটা আমি জানি - টুটু বসু।
  • umesh | ০৮ জুলাই ২০১১ ১৮:০১477741
  • এইরে, উনি তো আমার ঘোর শত্রুপক্ষ (মোহনবাগানী)।
    ধন্যবাদ দিতাম, কিন্তু দেবো না।
  • quark | ০৮ জুলাই ২০১১ ১৮:৫২477742
  • যৌথ বাহিনী আর হার্মাদ বাহিনী - এরা ছাড়া আর কারো কাছে তো কোন অস্ত্রই থাকার কথা নয়, মানে ভোটের আগে তো তাই শুনেছিলাম
  • quark | ০৮ জুলাই ২০১১ ১৮:৫৬477743
  • আগের পোস্ট টা 08Jul2011 --05:00 AM এর পরিপ্রেক্ষিতে
  • dukhe | ০৮ জুলাই ২০১১ ২১:০৩477744
  • যৌথবাহিনী দিয়ে হার্মাদবাহিনীকে বাঁশ দেবে তাহলে ?
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ২১:৪২477745
  • ডেন্টিস্ট বারোটা বাজালো ওনার, আর উনি প্রতিশোধ নিচ্ছেন আমাদের উপর।

    ক্ষ বাবুর লজিকাল সেন্স কিন্তু প্রখর। :)
  • Suvajit | ০৮ জুলাই ২০১১ ২১:৪৪477747
  • সে কি পুলিশের হাতেও কোনো অস্ত্র থাকবে না?
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২২:০১477748
  • পুলিশের হাতে দিদির ফোটুক থাকবে। আর কি লাগে?
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ২২:১৫477749
  • প্রধান বিরোধী নেতা সূর্য্যবাবু দাবি জানিয়েছেন যুগের সাথে তাল মিলিয়ে বিধায়ক দের আইপড দিতে হবে। এটা কি নির্মল আনন্দ র টই তে যাবে? ও শিবু দা, PT দা, রঞ্জন দা কিংবা ইশান?
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ২২:২৫477750
  • আমি আবার কি কল্লাম? আমি বাপু নির্বিরোধী লোক। চুপচাপ রাজারহাটে থাকি। :)
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২২:২৯477752
  • আইপড তো হতেই পারে না। স্টীভ জব আবার ভেজিটেরিয়ান। আমি তো বটেই, পটাশম্যাম আর সিকিও পোতিবাদ করবে।
  • Bratin | ০৮ জুলাই ২০১১ ২২:২৯477751
  • রাজারহাটে থাকলেই কি নির্বিবাদী হয়? অরণ্যদেব কেই দেখো না!! :-))
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২২:৩১477753
  • মি: ওয়াকার অফ রাজারহাট :)।
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ২২:৩৩477754
  • ধুর। অরণ্যদেব কস্মিনকালেও রাজারহাটে থাকেন না।
  • nyara | ০৮ জুলাই ২০১১ ২২:৩৪477755
  • সবই তো বুঝলাম তাতিন, কিন্তু প্রাণীজগতের বিস্ময়টা কি ভেবে দেখেছ? এত দীর্ঘ জেস্টেশন আর কার আছে? ৩৪ বছর ধরে জেস্টেট করে শেষে প্রসব হল একটি অশ্বডিম্ব। বিপ্লব মোড়ের দোকানে চা-টা খেয়ে স্রেফ হাঁটা লাগাল - এখন অবশ্য ডহরে একটু বিশ্রাম নিচ্ছেন। আর বিপ্লব-কা হাওয়া দেনেওয়ালারা দিদির প্রেমে ডুবুডুবু।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২২:৩৫477756
  • না না, দুখে মোটেই বিপ্লবের কেউ না।
  • pi | ০৮ জুলাই ২০১১ ২২:৪৮477759
  • প্রতিদিন তো না হয় বর্তমানে বর্তমান হয়ে গেছে।
    কিন্তু আজকাল গণশক্তিতে যে খবরগুলো বেরোয় সেগুলো আজকালে প্রায় বেরই হয়না কেন ?
    তাহলে আজকাল কি প্রতিদিন হতে চল্লো ?
  • aka | ০৮ জুলাই ২০১১ ২২:৫০477760
  • আ: একই খবর প্রায় একই কাগজে দুবার ছাপলে কতটা ওয়েস্ট হবে সেটা ভেবে দেখেছ? একে বলে লীন প্রসেসিং ওয়েস্ট রিডাকশন।
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২২:৫২477761
  • আরে গনশক্তি ডহর-বাবুর খবর ছাড়া আরো কিছু ছাপায়!

    পাই কি পোতিদিনের শেয়ার কিনলো? কম্পিটিশনের ভয় পাচ্ছে?
  • Arpan | ০৮ জুলাই ২০১১ ২২:৫৩477762
  • আজকালের শুদ্ধিকরণ চলছে।
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ২২:৫৫477763
  • আজকাল রেগুলার পড়লে এইসব হাজাবি কোশ্নো করতেন না কমরেড। আজকালের আত্মসমালোচনা পড়ুন, চন্দন ঘোষের কলমে:

    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=153356

    পড়লে জানতে পারবেন, পশ্চিমবঙ্গে আসলে অ্যাদ্দিন সাম্যবাদী ব্যবস্থা চালু ছিল। "১৯৭৭ থেকে ২০০০ সাল -- এই ২৩ বছরকে পশ্চিমবঙ্গে সাম্যবাদী ব্যবস্থার জেটযুগ বলা যায়'। ইত্যাদি প্রভৃতি।

    শিগ্গির পড়ুন নইলে পিছিয়ে পড়বেন। :)
  • Ishan | ০৮ জুলাই ২০১১ ২২:৫৬477764
  • আচ্ছা এবার একটু সার্কাস দেখার বিরতি। একটু রাজারহাট প্রসঙ্গ হয়ে যাক। :)
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২২:৫৭477765
  • সে বল্লে হবে না। আজকালের পলিসি ডকুমেন্ট দেখাতে হবে।
  • pi | ০৮ জুলাই ২০১১ ২২:৫৮477766
  • আরে ! ক্ষমতার এত কাছাকাছি গুরু থাকতে পোতিদিন কেন ! ;-)
  • nyara | ০৮ জুলাই ২০১১ ২৩:০০477769
  • আত্ম হোক, পর হোল - এই মদন ঘোষ যে সমালোচনা করছেন, আগে পরীক্ষা দিয়েছেন ডহরের মানে জানেন কিনা?
  • Sibu | ০৮ জুলাই ২০১১ ২৩:০০477767
  • পোমান কত্তে হবে দেবব্রত (টাইটেল মনে নাই) গুরুর ডেলিগেশন দেখে বেশী হেসেছে। নইলে মানবো কেন ক্ষমতার বেশী কাছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন