এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:২৪613230
  • সবচেয়ে খারাপ হলো এর পরে আর কেউ কারু পাশে দাঁড়াবেনা।
  • h | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:০০613231
  • সব ই ঠিক, তবে আজকালের দৌড় জানা আছে। টেন্ডার বিজ্ঞাপণে টান পড়লেই কেসটা সুড় সুড় হয়ে যাবে, সুড় সুড়ি হতেও সময় লাগবে না।
  • cm | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:০৭613232
  • কিন্তু তাতে আজকের বক্তব্যের গুরুত্ব কমে যায় কি?
  • s | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:৫৯613233
  • "দ্বিতীয় প্রশ্ন আরও অনেক বড়। নিহত ছাত্রী রোজগার করতেন না, বরং খরচ বেঁচে গেল, সেই পরিবার ক্ষতিপূরণ পান কীসের ভিত্তিতে? বাড়ির মেয়েটির নৃশংস নিগ্রহ ও খুনের পুরষ্কার?

    অশোক দাশগুপ্তের নেঃভাঃ আমি এখনো গুরুত্ব সহকারে পাড়ি। কিন্তু এই কথাটা খুব নিম্নরুচির মনে হল। কানে ভীষণ লাগলো।

    পরিবারটি সরকারী সাহায্য নিয়েছে, বেশ করেছে। যদি তৃনমুল বা মমতা ব্যনার্জ্জী এখানে রাজনৈতিক খেলা খেলেও, সরকার তৃনমূল বা মমতার পিতৃসম্পত্তি নয়। তাই সরকারের ওপর অভিমান করে বসে থাকার কোন যুক্তি নেই।

    আর রাজনীতির কথা যদি ওঠে, তাহলে যা পড়েছি ও জেনেছি, এই আন্দোলনকারীদের সংগে ছোটবড় কিছু রাজনৈতিক সংগঠন জড়িত ছিল (কংগ্রেস সহ)। তাতে দোষের কিছু নেই, কিন্তু টুম্পা কয়ালেরা কোন রাজনৈতিক দলকে ধারেকাছে ঘেঁসতে দেয়নি এই তথ্য ঠিক না।

    বরঞ্চ সরকারী সাহায্য নেবার পর পরিবারটিকে একঘরে করে দেওয়াটা, সেই চিরাচরিত চেতনার কথাই বলে, হয় তুমি আমার দিকে নয়ত শত্রু পক্ষে।

    এখানে এই প্রসঙ্গ আনা খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বাম আমলেও অনেক ধর্ষনের ঘটনায় সরকারের একই রকম শিথিলতা দেখা গেছে। মমতা ব্যনার্জ্জীকে রাইটার্স থেকে পুলিশ দিয়ে বের করে দেওয়া স্মর্তব্য। তখন কিন্তু বামজীবী বা বুদ্ধিজীবী কেউই নীরব মিছিল বা মোমবাতি জ্বালাতে আসেনি। তখন যারা বাম সরকারের উপর পরম মমতায় মুখে কুলুপ এঁটে বসে ছিলেন তাদের আজকে গেল গেল করাটা দেখলে মুচকি হাঁসি দেওয়া ছাড়া কিছু করার নেই।

    প্রসঙ্গত, এটা বলার মত কিছু না, কামদুনির এই পরিবারটির কাছে সিকির মত আমিও সাধ্যমত কিছু অর্থ পাঠিয়েছিলাম। আমি ও আমরা যদি আরও অনেক অর্থ বা অন্যান্য সাহায্য করতে পারতাম, পরিবারটির যাতে অর্থের জন্য তিনোমূল বা অন্য কারও বদান্যতার ওপর নির্ভর না করতে হত, তাহলে হয়ত তাঁরা লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন। হয়ত সরকারী চাকরি দেওয়া যেত না, কিন্তু সমবেত চেষ্টায় কিছু বেসরকারী কাজ হয়ত দেওয়া যেত। হয়ত এই আন্দোলনকে ছাত্র ছাত্রীরা আরও বড় পরিসরে নিয়ে যেতে পারত, দিল্লির মত। আমরা কেউ কিস্যু করিনি। তাই পরিবারটির সমালোচনা করা অন্তত অশোকবাবুর সাজে না।

    এই জঘন্য অপরাধের জন্য মৃত্যুদন্ড হোক মনেপ্রানে চাই। কিন্তু সেই সঙ্গে এও মনে করি ওনারা সরকারী সাহায্য নিয়ে ভালো থাকুন। এবং সুবিচার পান। যদি ভবিষ্যতে সুবিচার না হয় তখন হয়ত আবার পথে নামতে হবে।

    ডিঃ এ একান্তই ব্যক্তিগত মতামত।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৩ ১৫:২৬613234
  • আগেও বলেছি, আবারও বলছি, অর্থসাহায্য নেওয়া বা চাকরি নেওয়ার জন্য আমার মনে এতটুকুও রাগদুঃখ হয় নি। সেটা খুবই স্বাভাবিক। আমার ক্ষোভ অন্য কারণে। শুভানুধ্যায়ীদের ওপর কালি ছেটানোয়। তাদের অপমান করায়।

    এবং এ ব্যাপারেও, পরিবারটির ওপরেও আমার কোনও রাগ নেই। কারণ, প্রমাণ হাতে না থাকলেও, আমার মনের বিশ্বাস এইটুকুই, ঐ সব বয়ান ওদের নিজেদের বয়ান নয়। যে বা যারা তাদের দিয়ে ঐ বয়ান লিখিয়েছে, সই করিয়েছে এবং মহাকরণ থেকে প্রচার করেছে, আমার সমস্ত ঘেন্না, সমস্ত থুতু তাদের বিরুদ্ধে।
  • cm | ০৬ অক্টোবর ২০১৩ ১৬:০৩613235
  • কি কান্ড, বাম আমলে মহাকরণেই এক মহিলাকে দুটো পা ধরে টেনে ছিঁড়ে ফেলে মারা হয়েছিল আর আমরা খবরই জানিনা! দেখ দেখি কি একচোখোমি। তা তখন কে কে সরকারি ঘুষ পেয়েছিলেন? অবশ্য হিজিবিজি কথা বলতে কে আটকায় লিখলেই হইল।
  • PT | ০৬ অক্টোবর ২০১৩ ১৬:২৭613236
  • বাম আমলে ধর্ষণের "পক্ষে" কে কে সমর্থন জানিয়ে্ছিলেন হাত তুলুন। অর্পিতা ঘোষের মত দিল্লী আর পার্ক স্ট্রীটের "প্রেক্ষিত" আলাদা ছিল এরকম কিছু একটা দেখালেই চলবে। একটা তালিকা বানানোর কাজ শুরু হয়েছে-কোনদিন বামেরা আবার ক্ষমতায় এলে তাদেরকে পারিতোষিক দেওয়া হবে!!
  • PT | ০৬ অক্টোবর ২০১৩ ১৬:২৯613237
  • কামদুনির সরকারি "শান্তি রক্ষা" কমিটির রক্তদান শিবিরে মৌসুমী কয়াল উপস্থিত। ২৪ ঘন্টা দেখাচ্ছে।
  • কল্লোল | ০৬ অক্টোবর ২০১৩ ১৭:০৫613238
  • পিটি। আবারও অদ্ভুত চালাকি।
    তোমার নিজের কথা দেখ ঃ
    Date:06 Oct 2013 -- 12:20 PM
    কল্লোলদা
    good!! তাহলে নামলে একধাপ। বুদ্ধ নিজে করতেন না-মানে একটা অন্ততঃ ফারাক থাকল বুদ্ধ মমতায়।
    Date:05 Oct 2013 -- 03:13 PM
    কল্লোলদা
    মনে হচ্ছে যে তোমার কোন একটা দায় আছে-নিজের কাছেই। এবং সেটা প্রমাণ করার জন্য "বুদ্ধ ভটচার্য কস্মিনকালেও কাউকে থানায় গিয়ে ছাড়ায় নি। দরকারই পড়ে নি। পুলিশ দপ্তরের ফোনই কাফি।"
    তবে আমি একধাপ নামলাম বা উঠলাম কোথায়?
    আমি তো বরাবরই বলছি ঃ
    Date:05 Oct 2013 -- 01:33 PM
    পিটি। ঐখানেই কবি কেঁদেছেন।
    বুদ্ধ ভটচার্য কস্মিনকালেও কাউকে থানায় গিয়ে ছাড়ায় নি। দরকারই পড়ে নি। পুলিশ দপ্তরের ফোনই কাফি। ঐ যে বল্লাম ধূর্ত বদ ও বোকা বদের ফারাক।
    Date:06 Oct 2013 -- 12:55 AM
    বুদ্ধকে এসব কাজ করতে হয় নি। এলসি বা তেমন হলে ডিসি আছে কি কত্তে? পিসি পজ্জন্ত কেসই যেতো না। তুমি অবশ্য মনে করে আনন্দ পাও যে, সিপিএমের লোকজন ছিলো ডানাকাটা ইজরায়েল। তারা কোনদিনও পুলিশ বা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টাই করেনি।

    এবার বলো আমি ঊঠলাম বা নামলাম কোথায়?
    চালাকি করে আর কদ্দিন?

    আমার Date:06 Oct 2013 -- 12:55 AM পোস্টের উত্তরে লিখলে ও মানলে যে -
    "সিপিএমের লোকজন ছিলো ডানাকাটা ইজরায়েল"-লিখেছি কোথাও? বিন্দুমাত্র আভাসেও? কিন্তু আদ্দেক ইতিহাস বললে যে-জঙ্গী কমরেডদের আদৌ দরকার হত তরুণ তুর্কীরা সত্তরের দশকে না থাকলে? চোখের সামনে দেখলাম যে গোপাল ভটচাযের বাড়িতে আগুন লাগাতে। আমার বাবার সংগ্রহের গাদা-গুচ্ছের বই পুড়িয়ে দেওয়া হল নব-দের ভয়ে। সেসব বুঝি স্বপ্ন ছিল?

    অর্থাৎ বাম আমলেও দল প্রশাসনকে প্রভাবিত করেছে।
    "জঙ্গী কমরেডরা" ছিলো। তাদের দরকার ছিলো সত্তরের নবদের অত্যাচার রুখতে।
    ভালো। তবে তারা ৭৭ থেকে ২০১১ কি কত্তো? হরিনাম সংকিত্তন?
    আমার আর কিছু বলার নাই।
  • PT | ০৬ অক্টোবর ২০১৩ ১৭:১০613240
  • নাঃ সত্যি কিছু বলার নেই।-নেই যে সেটা বোঝাই যাচ্ছে। চুইগামটাকে আর টেনে লম্বা করা একে্বারেই যাচ্ছে না।

    তবে বলতে বাধা নেই যে আমার নিজের আঁকা ছবিগুলোতে কালি লেপে দেওয়ার পরে আমার নিজেরই ইচ্ছে করছিল -সেই ৭২-এর কৈশোরে -হার্মাদ হয়ে যেতে।
  • কল্লোল | ০৭ অক্টোবর ২০১৩ ০৭:০৪613241
  • পিটি। আবার চুইংগাম এলো কোদ্দিয়ে। আমি তো তোমার এবং আমার পোস্টগুলো তুলে দেখিয়েই দিলাম, আমার অবস্থান একই আছে। বুদ্ধর থানায় গিয়ে গুন্ডা ছাড়াবার কোন প্রয়োজনই হয় নি। তার জন্য লোকাল কমিটি বা পুলিশ দপ্তরের ফোনই যথেষ্ট। তৃণমূলও তাই করতে পারতো। করেও বহু জায়গায়। কিন্তু ঐ যে হিরো সাজার প্রাণগত-মনোগত ইচ্ছে, তাতেই মমতা গেলো। যেহেতু ওর এলাকার ব্যাপার, আবার ওরই ভাগ্নে-ভাইপো জড়িত। ব্যস হিরোগিরি করতে গেলো, ও গাধামোটা করলো। ভালোই হলো, মিডিয়া ও মানুষ সবই দেখলো।
    অনুব্রতর বিরুদ্ধে নিজের দলের লোকেই সরব। কিন্তু দলের মাথারা প্রশাসনকে চাপে রেখেছে। তাই অনুব্রতর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই। কিন্তু সে যে কি মাল, তা সারা বাংলা জেনে গেছে। মাথামোটা বদমাশ। আর ছোট আঙ্গাড়িয়ার প্রত্যক্ষদর্শীরা - কিছু দেখেনি, কিছু শোনেনি। তারা ছোট আঙ্গাড়িয়াতেই ছিলো, কেউ তাদের গায়ে হাত দেয়নি। এ হোল সূক্ষ্ম কাজ। ধূর্ত বদমাইশ।

    তোমার হার্মাদ হতে ইচ্ছে হয়েছিলো। তা, হলে না কেন? নিজেকে প্রশ্ন করে কি উত্তর পাও? একটু জানিও।

    সিপিএম বা তৃণমূল বদমাইশিতে কেউ কম যায় না। তফাৎ সূক্ষ্মতার। শাসক হিসাবে ধূর্ত বদমাইশের চেয়ে, যে কোনদিন বোকা বদমাইশ অনেক বেশী কাম্য। মানুষ খালি চোখেই শত্রু চিনতে পারে।

    কামদুনির আজকের খবর পড়ে মনে হোল, প্রতিবাদী মঞ্চ ঠিকই করেছে। এক পা আগে দুই পা পিছের সার্থক ইমপ্লিমেন্টেশন। তৃণমূলকে দিয়ে বলিয়ে নিয়েছে, অপরাধীদের শাস্তিও চাই, এলাকার উন্নয়নও চাই।
  • কল্লোল | ০৭ অক্টোবর ২০১৩ ০৮:২৬613242
  • আবারও তাড়াহুড়োয় ভুল লিখলাম।
    এক পা আগে দুই পা পিছে নয়, দুই পা আগে এক পা পিছে হবে।
  • quark | ০৭ অক্টোবর ২০১৩ ১২:২২613243
  • তাইলে খাড়াইল কী?

    রিজওয়ানুর রহমানের ভাইকে বিরোধী নেত্রী ও তৎকালীন রেলমন্ত্রী চাকরি দিলেন - এইটে হ'ল "একটি প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ানো"।

    কামদুনীতে নির্যাতিতা মহিলার ভাইকে মুখ্যমন্ত্রী চাকরি দিলেন - এইটে হ'ল গিয়ে "একটি প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ানো"।

    ঠিক কিনা?
  • Reshmi | ০৭ অক্টোবর ২০১৩ ১৩:৩৫613244
  • বারবার দিল্লীর ঘটনার সঙ্গে তুলনা আসছে, তাই এটা মনে হলো, দিল্লীতেও তো সরকার থেকে (তাও আবার একটা নয়, দু দুটো, ইউ পি আর দিল্লী) সাহায্য আর মেয়েটির পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়েছিল, তখন কি এরকম গেল গেল রব উঠেছিল? মেয়েটির পরিবারকে কাঠ্গোড়ায় দাঁড় করানো হয়েছিলো? আন্দোলন থেমে গেছিল?
  • কল্লোল | ০৭ অক্টোবর ২০১৩ ১৫:১৪613245
  • কোয়ার্ক।
    কামদুনিতে চাকরি ও টাকা দিয়ে তৃণমূল সরকার নির্যাতিতা মহিলার পরিবারকে প্রতিবাদী মঞ্চ থেকে সরিয়ে দিলো। এটা নিশ্চই "একটি প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ানো" নয়।
    দুটো ঘটনাই ঘটিয়েছে তৃণমূল কিন্তু প্রথমটায় তারা আন্দোলনের পক্ষে ছিলো, পরেরটা পরিষ্কার ভাবেই আন্দোলনের বিরোধী। এটা না বোঝার মতো এতো সরলমতি আপনি নন।
    এসব বালখিল্য যুক্তি এনে লাভ আছে?

    রেশমী। দিল্লীতে নির্ভয়ার পরিবারের লোকজনকে টাকা বা চাকরী দিয়ে এটা বলাতে যায়নি কেউ, যে আন্দোলনকারীরা তাদের মেয়ের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তফাৎটা বোঝা গেচে আশা করি।
  • Reshmi | ০৭ অক্টোবর ২০১৩ ১৫:৩৭613246
  • কল্লোলদা,
    কিন্তু এখানে কারো কারো পোস্ট পড়ে মনে হল আপত্তিটা মূলতঃ মেয়েটির ধর্ষিতা এবং তারপর নৃশংসভাবে তাকে হত্যার ক্ষতিপূরণ হিসাবে সরকারের দেওয়া চাকরি এবং একলক্ষ টাকার "পুরষ্কার" দেওয়া নিয়েই। আপনার উল্লিখিত ব্যাপারটাই শুধু আপত্তির কারণ সেটা ঐ পোস্টগুলো পড়ে আমার অন্ততঃ মনে হয় নি। অবশ্য আমার ভুল হতেই পারে।
  • quark | ০৭ অক্টোবর ২০১৩ ১৬:৫১613247
  • আহা যুক্তি আর আমি কোথায় দিলাম, শুধু আপনার আগের পোস্টে ব্যাপারটা এত সরল ক'রে বলা ছিল না, তাই। এই তো এখন কেমন বুঝে গেলাম।
  • কল্লোল | ০৭ অক্টোবর ২০১৩ ১৬:৫৬613248
  • ধন্য আমি ধন্য হে / অপুনি বোঝার জন্য হে
  • de | ০৭ অক্টোবর ২০১৩ ১৮:১৪613249
  • টাকা বা চাকরী নেওয়ার পূর্বশর্ত যদি প্রতিবাদী মঞ্চ ছাড়া হয় বা আন্দোলনকারীদের অনর্থক বদনাম করা হয় -- তাহলে ওই পরিবারটিকে আর সম্মান করতে পারছি না।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৩ ১৯:৪৬613251
  • রেশমী পড়া করে নি।
  • Reshmi | ০৭ অক্টোবর ২০১৩ ২২:৩০613252
  • সিকি, আমি পড়া করিনি মনে হল কেন? আমি তো কারো কারো পোস্ট বলেছি, সবার তো নয়।
  • Ranjan Roy | ০৮ অক্টোবর ২০১৩ ০০:২১613253
  • দে'র বক্তব্যকে সমর্থন করছি।
    গোটা কেস নিয়ে উকিল জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে এনগেজ করা, মিডিয়া থেকে মানবাধিকার কমিশন মায় নেতাদের ফেস করা, পুলিশ ও স্থানীয় নেতাদের হুমকি সহ্য করা, স্কুলের শিক্ষকের শো-কজ ফেস করা--- তারপর বদনাম কুড়োনো?
  • কল্লোল | ০৮ অক্টোবর ২০১৩ ০৬:১৭613254
  • নির্যাতিতার পরিবার থাক না থাক, প্রতিবাদ আছে প্রতিবাদেই।
    http://www.anandabazar.com/8pgn1.html
  • নির্যাতিতার পরিবার | ০৮ অক্টোবর ২০১৩ ০৮:১৩613255
  • টাকা বা চাকরী নেওয়া, প্রতিবাদী মঞ্চ ছাড়া,আন্দোলনকারীদের অনর্থক বদনাম করা - এইটাই পুরো প্যাকেজ। একটা নিলে অন্যটাও করতে হবে। নতুবা পরিবারের বাকিরাও পথে ঘাটে কখনো খুন হয়ে যেতে পারে, পুনরায় কেউ রেপড হয়ে যেতে পারে, পুলিশ এসে নানাকারণে হ্যারাস ও লাঠিপেটা করতে পারে, অন্য যেকোনো প্রশাসনিক কাজে, কোনো সার্টিফিকেট পেতে বা চাকরির পরীক্ষায় বা যেকোনো কেস এ গাদা হ্যারাসমেন্ট ফেস করতে পারে, সাহায্যকারী গ্রামের মেয়েদের ও বন্ধুদের লাইফ ও হেল করে দেওয়া হতে পারে, মিথ্যা নানা কেস এ ফাঁসিয়ে জেলে নন বেলেবল করে রাখা হতে পারে, মাওবাদী বলে তুলে নিয়ে গিয়ে গুমঘরে প্রবল ক্যালানো হতে পারে, - ইত্যাদি থ্রেট কিছু মোলায়েম তিনো গুন্ডা এসে লাল চোখে পান চিবোতে চিবোতে হাত জোড় করে জানিয়ে গেলে - যাদের পেছনে স্টেট মেশিনারির পূর্ণ ব্যাক-আপ রয়েছে - দরিদ্র পরিবারটির তখনো আদর্শ ও মমতা নিপাত যাক বলাই যে একান্ত আবশ্যক কর্তব্য ছিল, সেই নিয়ে আর দ্বিমত কি? বিশেষত যখন মেয়েটির সাথে তার কাকার চিতাতেও সদ্যই আগুন দেওয়া হয়েছে।
  • নির্যাতিতার পরিবার | ০৮ অক্টোবর ২০১৩ ০৮:২৩613256
  • রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এ দিনের কর্মসূচি সম্পর্কে বলেন, “সিপিএম, কংগ্রেস, বিজেপি বাইরে থেকে এ দিন প্রচুর লোককে কামদুনিতে নিয়ে গিয়েছিল। মজিদ মাস্টারকে ঘরে ঢুকিয়ে যে রকম শিক্ষা দিয়েছি, চাইলে সেটা কামদুনিতেও করতে পারি।
    প্রতিবাদী মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডল। এই ভাস্করের খোঁজেই কয়েক দিন আগে পুলিশ গ্রামে হানা দিয়েছে। তাঁর নামে এফআইআর হয়েছে।
    কামদুনি শান্তিরক্ষা কমিটির পক্ষ থেকে ছাপানো একটি বুলেটিন গ্রামে বিলি করা হয়। সেখানে কামদুনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়কে উদ্দেশ করে বলা হয়, তিনি একটি রাজনৈতিক দলের টাকায় ভারতভ্রমণ করে বেড়াচ্ছেন। মৌসুমীর বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

    -জাস্ট আনন্দবাজারের রিপোর্টিং থেকে কোট করলাম। অবশ্য পিটি বলবেন রাষ্ট্রীয় সন্ত্রাসের কোনো অভিযোগ এখনো কেউ করেনি। সেসব কিছু "নেইই"। কেউ সেসব দেখেনইনি, জানেনইনা। পরিবারটিকে গ্রামছাড়া হতে হয়েছে। কিছুদিন পরে নামহীন একেবারে হারিয়ে যেতে হলেও অবাক হব না।
  • cm | ০৮ অক্টোবর ২০১৩ ০৯:১২613257
  • কিন্তু আমি বুঝেও বুঝিনে। এ একদম দিল্লীর ছাঁদে এগুচ্ছে। আমি অবোধ আমি সরল আমায় ভুল বোঝাবেননা প্লীজ।
  • PT | ০৮ অক্টোবর ২০১৩ ০৯:৪৭613258
  • "নির্যাতিতার পরিবার" একটু ভুল করছেন আমার বক্তব্য নিয়ে। তিনোদের মন্ত্রী-সান্ত্রীর অবস্থান নিয়ে আমার কোন সন্দেহ নেই। আমার সমস্যা সেই সব স্তাবকদের নিয়ে - বিশেষতঃ সারা বাংলা জুড়ে যারা "সিপিএম যাক যে আসে আসুক" তত্ত্বের উদ্ভাবনা আর প্রচারের সঙ্গে যুক্ত ছিল তারা তাদের নিয়ে। আমি তাদের মুখ থেকে "রাষ্ট্রীয় সন্ত্রাস"-শব্দটি শুনতে চাই।

    তবে সরকারের কৃপায় চার-চারটে চাকরী বগলদাবা করে নির্যাতিতার পরিবার ""রাষ্ট্রীয় সন্ত্রাস"-এর শিকার হয়েছে এর চাইতে অধিকতর হাস্যকর হাঁসজারু আগে কখনো শুনেছি বা দেখেছি বলে মনে হয়্না।

    যারা সিপিএম বা বুদ্ধবাবুর "ঔদ্ধত্ব" হঠানোর জন্য তিনোদের ক্ষমতায় আসার পক্ষে সওয়াল করেছিল তাদের কতজন "...... মজিদ মাস্টারকে ঘরে ঢুকিয়ে যে রকম শিক্ষা দিয়েছি, চাইলে সেটা কামদুনিতেও করতে পারি।"-এই বক্তব্য শোনার পরে নিজেদের বালখিল্য রাজনৈতিক অবস্থানের জন্য ভুল স্বীকার করতে অশা করেন?

    এর পরেও কেউ কি জোয়্তিপ্রিয় মল্লিক বা অনুব্রত মন্ডলকে হার্মাদ বলবে? নাঃ-বরঞ্চ "শাসক হিসাবে ধূর্ত বদমাইশের চেয়ে, যে কোনদিন বোকা বদমাইশ অনেক বেশী কাম্য"-জাতীয় justification আরও বেশী বেশী করে শোনার জন্য নিজেকে প্রস্তুত করুন।
  • Reshmi | ০৮ অক্টোবর ২০১৩ ০৯:৫০613259
  • আসলে মেয়েটির পরিবার প্রথমে সাহায্য প্রত্যাখ্যান করেছিল বলেই না আজ এত কথা উঠছে। যদি প্রথমেই সাহায্য নিয়ে নিত, যদি সক্রিয়ভাবে প্রতিবাদী মঞ্চে অংশগ্রহণ না করত প্রথম থেকেই তাহলে হয়্ত বাহবা পেতনা, কিন্তু এখন চারদিক থেকে এত ধিক্কার, নিজের গ্রামে একঘরে হয় গ্রামছাড়া হওয়া, এগুলোও পেতে হত না......

    পরিবারের দুজনের মৃত্যু.....অনিশ্চিত ভবিষ্যত আর খালি পেট নিয়ে আর কতোটা লড়াই করা যায়? পরিবারটিকে এখনো আমার কুর্ণিশ......"আমাকে না আমার আপোষ কিনছ তুমি" এই লাইনটা এখনো ভুলে যাইনি............
  • কল্লোল | ০৮ অক্টোবর ২০১৩ ১০:০৬613260
  • আমি বল্লুম। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মন্ডল, পুর্ণেন্দু বসু, মুকুল রায়, পার্থ চট্টো, ফিরহাদ হাকিম - হার্মাদ নয়, এরা হার্মাদদের বাবা। আরাবুল হার্মাদ, গৌতম পাল হার্মাদ, শশী পাঁজা হার্মাদ, যেটা শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিলো সেটা হার্মাদ, ইকবাল হার্মাদ - একশোবার।

    তাতে অন্য দলের হার্মাদেরা দেবদূত হয়ে যায় না।
    ভুলে যাওয়া যাবে পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন? ইংরাজিতে বল্লে বুঝি সাতখুন মাপ? তারে হার্মাদদের বাবা বলা যাবে? মজিদ মাস্টার, সুশান্ত, তপন, সুকুর, মিচকে বাবলু, লাল পতাকা লাগানো বাইক বাহিনী - তাদের বাবারা কারা? হিম্মত আছে স্বীকার করার?
  • cm | ০৮ অক্টোবর ২০১৩ ১০:০৬613262
  • তাহলে আর বিচার ব্যবস্থার দরকার নেই খালি সাহায্য দপ্তর হলেই চলবে, ঘরে চুরি, ডাকাতি, খুন, বিষ মদ অবস্থা বুঝে অনুরূপ সাহায্য। আর ধিক্কার ওদের নয় ধিক্কার যারা এই সাহায্যের ঝুলি হাতে নিয়ে ঘুরছেন তাদের কে। বোঝা গেল? নিন এবার সাহস থাকলে যারা এই সাহায্য দিয়ে মেয়েদের মান সম্মান জীবন কিনছে তাদের বলুন ছিঃ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন