এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট : ভার্চুয়াল থেকে রিয়্যাল

    Tirthankar
    অন্যান্য | ২১ জুন ২০০৬ | ৫৪৮৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sudipta | ২৯ মে ২০০৯ ১০:২৯602516
  • পুজোর আগে বা পরে বা ঐ সময় কোনো ভাটের চান্স নেই? শমীকদা যে আসবে বলছিল!
  • Arijit | ২৯ মে ২০০৯ ১০:৩৭602517
  • টেকনোপলিসে একটা সিসিডি আছে, পাশেই একটা ছোট মতন বইয়ের দোকান (স্টারমার্ক নয়, আরেকটা কি যেন - ভুলে যাচ্ছি এখন)। ওটাই বলছে মনে হয়।
  • Sudipta | ২৯ মে ২০০৯ ১০:৩৯602518
  • ওহো, ওটায় তো এবার-ই বুনুদার সাথে গেছিলাম, বুইচি।
  • Diptayan | ২৯ মে ২০০৯ ১০:৪৪602519
  • ক্রসওয়ার্ড
  • Blank | ২৯ মে ২০০৯ ১৬:২৪602520
  • টিমটার কাসুন্দি দেওয়া কামরাঙা পচন্দ হয়নি বলে কি সব বল্লো দেখো
  • Tim | ২৯ মে ২০০৯ ২৩:৩২602521
  • কামরাঙ্গা খাইনি তো। শাঁকালু খেয়েছিলাম কাসুন্দি দিয়ে। কিন্তু ওটা কামরাঙ্গাই ছিলোকি?
  • d | ৩০ মে ২০০৯ ২১:৫৯602522
  • অজ্জিত তো নেটেই চেঁচায় আর বাড়ীতে বালতি ভাঙে। কিন্তু যেকোন লাইভ ভাটে বরাবরই বেশ শান্তশিষ্ট হয়ে চুপটি করে বসে থাকে।
  • sayan | ৩০ মে ২০০৯ ২২:৩০602523
  • বালতি ভাঙে কেং কয়ে!
  • Arpan | ৩০ মে ২০০৯ ২৩:৩৬602524
  • নাতি মেরে বোধায়।
  • Tim | ৩০ মে ২০০৯ ২৩:৪১602526
  • হুঁ, অজ্জিতদা ফুটবল খেলতো কিনা, তাই নাতি মেরে ভাঙ্গে।
  • sayan | ৩০ মে ২০০৯ ২৩:৪৮602527
  • প্ল্যাস্টিকের বালতি নাতি মেরে ভাঙা বেশ চাপের। ক্রসবারের অ্যাবসেন্সে ভালো খানদানি হার্ড সারফেসে টার্গেট না কত্তে পাল্লে বালতির রিবাউন্ড শট এ নাক খোয়ানো কোয়াইট এ পসিবিলিটি।
  • dipu | ১৬ আগস্ট ২০০৯ ২২:৩১602528
  • ক্যামন জমাটি একটা লাইভ ভাট হল। বুজতেই পাল্লুমনি ক্যামন করে সময় কেটে গ্যালো।
  • dipu | ১৬ আগস্ট ২০০৯ ২২:৩৭602529
  • অ সান্দা, ফটো তুল্লে তো দেকলুম, এবার ক্যামন আপলোড কর্তে পারো দ্যাকাও দিকি
  • intellidiot | ১৬ আগস্ট ২০০৯ ২৩:১৬602531
  • ১। এত্ত ছোট্ট লেখা? বড় করে লেখা হোক।

    ২। অর্কুটের অ্যালবাম দেখতে পাচ্ছি না :-(

    ৩। কোলকাতায় কেডির বাড়িতে যে ভাটটি হয়েছিল তার বন্নোনা কই?
  • intellidiot | ১৭ আগস্ট ২০০৯ ০১:০৪602534
  • নিচে ব্যক্তিপরিচয় লিখে দেবার জন্য আরেকটু চাপ নেবার আবেদন সহ, স্যানকে একপিস দারুন ধন্যবাদ।।
  • Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৫602535
  • কলকাতায়, ২৯, ৩০ বা ১ তারিখে ভাট বসাতে কে কে ইচ্ছুক হাত তোলো ...
  • Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৯602537
  • তুল্লাম
  • Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৪602538
  • এগুলো কি পুজোর মধ্যে?
  • kc | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪০602539
  • আমিও যাব। সবগুলোকে চামড়ার চোখে দেখতে।
  • Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪১602540
  • না। ২৮ সেপ্টেম্বর দশমী। তার পরে। ৩০ তরিখ করি?
  • Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৪602541
  • করে ফেলো।
  • Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩০602542
  • কীরকম থাম্‌স আপে সৌমিত্র চট্টোর স্টাইলে বল্লো!

    আর তো কেউ হাতই তুলছে না। ভেনু কোথায়?
  • dipu | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৩602543
  • ভেনু? আমার তিনটে কিউব পরে বসে। একটু আগে চানাচুর খেতে গেল। কেন, কিছু বলতে হবে?
  • Samik | ০৮ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২৬602544
  • হ্যাঁ, ও ঠিক নেই। ওকে ঠিক হতে বোলো।
  • santanu | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৪৩602545
  • ৩০ এর ভাটে আমি হাত তুললাম
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫২602546
  • অ্যাঁ, ৩০ তারিখ কলকাতার অফিস টফিসে ছুটি নাকি?
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:০২602548
  • আমি আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন