
কন্যা দিবস ... ...

অতিমারিতে অনলাইন পরীক্ষা পদ্ধতির অন্যায্যতা নিয়ে অনেকেই সামাজিক ও সংবাদমাধ্যমে সরব হয়েছেন অনেকেই। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখলাম এই "অ-ন্যায়" এক অন্য ধরণের ন্যায়ের জন্ম দিয়েছে। এই প্রবন্ধ সেই আলোচনা উস্কে দেওয়ার একটি প্রয়াস। ... ...

ভারতবর্ষ পৃথিবীর নবীনতমদের দেশ। এদেশে নবীন প্রজন্মের মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। আবার ভারতবর্ষ পৃথিবীর অন্যতম আর্থিক বৈষম্যের দেশ। হিসেবমত তার বিরুদ্ধে নবীন প্রজন্মের কাছ থেকে যে প্রতিবাদ আসার কথা তা সেভাবে চোখে পড়ে না। অথচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যতটুকু সদর্থক পরিবর্তন চোখে পড়ছে সেখানে নবীন প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে ভারতবর্ষ ব্যতিক্রম কেন? এ ব্যাপারে বামপন্থী দলগুলির দায়িত্ব কতটা? ... ...

.সন্দেহবাতিক ........... ক্ষমতায় এসেই দেশের সব নাগরিককে ‘চোর’ ঠাওরানো আসলে একটা ‘মহান’ দ্বিচারিতা------- চৌকিদারকে চোর ধরে দেখাতে হয়, চোর চোর বলে চিৎকার করলে হয় না। সমস্যার কথা, এ ক্ষেত্রে চিৎকার শুধু নয়, গোটা দেশের নাগরিকের জীবনযন্ত্রণা বাড়িয়ে দেওয়ায় আগুয়ান ভূমিকা নিয়ে খলনায়কের ভূমিকায় প্রযুক্তি। প্রযুক্তি তো আর নিজে নিজে হাঁটতে পারে না, তাকে নিয়ন্ত্রণ করতে হয় নিজেদের মতাদর্শ মতো- ‘নাচে কারা? তারা তারা !’ ... ...

যুগে যুগে দুর্বৃত্তের সূর্যের মত প্রখর তেজে পিঠ রেখে সত্য কায়ার ছায়ার খেলা দেখিয়ে দুরাচারী দামালকে শাসন করতে পারে, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমাতে পারে এমন এক মায়ের সন্ধানে আমরা নই কি! অন্বেষণ থেকেই হয়ত হবে আবিষ্কার! সেদিন দামাল ছেলে শাসন করতে গিয়েই হয়ত আবিষ্কৃত হবে শাসনের আর এক নতুন কোন পন্থার! ... ...


সলিল চৌধুরীর গানের যন্ত্রানুষঙ্গের বিবর্তন ... ...

রবি ঠাকুরের গান বাণীপ্রধান - এরকম একটা ধারণা চালু আছে। কিন্তু গানের প্রাণ হলো সুর। রবিগানেরও। তাঁর অলৌকিক বাকবিভূতি বাণীকে সুরের দোসর করেছে। এই লেখায় কিছু রবীন্দ্রসংগীত - যা ভারতীয় রাগসঙ্গীত আশ্রিত- আর লিখিয়ের ব্যক্তিগত সংলাপ। ... ...

তথাকথিত শিশু-কিশোর সাহিত্য, যদি সত্যিকারের সাহিত্য হয়, তবে তার একটা স্তর থাকবেই, যেটা বড়োদের জন্য। ছোটোদের জন্য লেখা কিছু গল্প আর একটা উপন্যাসের সাহায্যে সেই hidden adult theme খোঁজার চেষ্টা করেছে এই রচনা। ... ...


জর্জ সোরেল গত শতাব্দীর একজন বর্ণময় সমাজতত্ত্ববিদ। তাঁর লেখা থেকে একদিকে যেমন ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা প্রেরণার উৎস খুঁজেছেন, অন্যদিকে আন্তোনিও গ্রামশ্চির মত মার্কসবাদী বিপ্লবী ও চিন্তানায়ক বিপ্লবের প্রাণশক্তির উৎসসন্ধানে সোরেলের চিন্তার গুরুত্বের কথা জোর দিয়ে বলেছেন। বিশিষ্ট রাজনৈতিক তত্ত্ববিদ ইশাইয়া বার্লিনের সোরেল সম্পর্কিত একটি দীর্ঘ নিবন্ধকে সামনে রেখে আমরা এই লেখায় সমসাময়িক পশ্চিমবঙ্গ তথা ভারতে বামপন্থার রক্তশূণ্যতার কারণ নিয়ে আলোচনা করবো। ... ...


প্রিয় ছাত্রছাত্রীরা, এসো, কোভিড অতিমারীকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমরা দ্বাদশ অঙ্গীকার করি। ... ...

এই কন্যাটি অনর্গল ইংরাজী আর ফ্রেঞ্চ বলতে পারে, আর ফ্রেঞ্চ নিয়ে পড়ে সে পেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সর্বোচ্চ নম্বর। নিয়মগত কারণে প্রেস্টিজিয়াস ঈশান স্কলারশিপ পেল না বটে, কিন্তু তাতে তো তার কৃতিত্ব খাটো হয় না। কন্যাটির নাম লিলিয়ান পালিত, বন্ধুরা ডাকে লিল বলে। ... ...

লাতিন আমেরিকার রাজনীতি ও সংস্কৃতি সবসময়ই আমাদের কিছু না কিছু শেখায়। সেখানকার ছাত্র আন্দোলন সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যচিত্র নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এছাড়াও ব্রাজিলের একটি কাহিনীচিত্রের আলোচনার মাধ্যমে প্রতিরোধের সংস্কৃতি ও হিংস্রতার অনিবার্যতার তত্ত্ব নিয়ে প্রস্তাবনা রাখা হয়েছে। ... ...


দুটো ঘটনাকে পাশাপাশি রাখব আমরা। গত বছরের কথা। সুশান্ত সিংহ রাজপুত ‘আত্মঘাতী’ হলেন। আমরা যারা সুশান্তের নামটুকুই জানতাম কেবল, এ বার বিস্ময়াবনত হয়ে চেয়ে দেখলাম, পাড়ায় পাড়ায় গজিয়ে গেল সুশান্ত ন্যায়মঞ্চ, সুশান্ত স্মৃতিসংঘ। ‘খুনে'র বিচার চেয়ে পদযাত্রা হল, এমন কী কলকাতারও বেশ কিছু মহল্লায়, পল্লিতে। কালীঘাট মন্দিরে চড়ল পুজো। প্রতি রাতে অর্ণব গোস্বামী তারসপ্তকে চ্যাঁচামেচি করতে থাকলেন, গোটা একটা জাতি দু’-তিন মাস ধরে তারিয়ে তারিয়ে খেল সে সব। খুব কম শব্দ খরচ করলে, স্রেফ অপ্রমাণিত সন্দেহের ভিত্তিতে সুশান্তকে নিয়ে যে অদৃষ্টপূর্ব তোলপাড় উঠেছিল ভারতীয় জনসমাজে, তা যে কোনও মহাতারকার কাছেই ঈর্ষণীয় বেঞ্চমার্ক। ... ...

কানহাইয়া কুমার কংগ্রেসে গেছেন। কম্যুনিস্ট না হোক অন্তত বামপন্থী ভাবাদর্শ থেকে কেউ একটা দক্ষিণপন্থী দলে গেলেন, সেটা এই প্রথম নয়। যথারীতি তবুও প্রভূত শোরগোল শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হওয়া উচিত যাওয়া নিয়ে নয়, যাওয়ার উদ্দেশ্য নিয়ে। ... ...

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর আত্মজীবনী 'লিভিং টু টেল দ্য টেল' এর কোনো পরবর্তী খণ্ড কেন লিখলেন না তা নিয়ে তাঁর গুণ্মুগ্ধ পাঠকদের মধ্যে অনেক কৌতূহল আছে।এবার তাঁর বড় পুত্র রড্রিগো গার্সিয়া তাঁর স্মৃতিচারণ মূলক 'আ ফেয়ারওয়েল টু গ্যাবো অ্যাণ্ড মার্সেডিজ ঃ আ সন্স মেমোয়ার অব গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অ্যাণ্ড মার্সেডিজ বার্ছা ' বইতে সেই কৌতূহল মেটালেন। ... ...

যখন সততা দেখানোর সময় আসে, যখন আপনার নৈতিকতার পরীক্ষার সময় আসে তখন আমাদেরকে সবচেয়ে বেশি দ্বিধায় ফেলে 'সুযোগ' নামের শব্দটা। আমরা ওই মুহূর্তে বেশির ভাগ সময়ে ডাহা ফেইল মারি। আমরা এইটাই তো সুযোগ বলে ঝাঁপিয়ে পড়ি। সততা, নৈতিকতা সব একদিকে ঠেলে ফেলে দিয়ে সুযোগটাকে কাজে লাগাই। এই পরিস্থিতি দেশের বেশির ভাগ মানুষের। যতক্ষণ পর্যন্ত সততার পরীক্ষা না দিতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সৎ, অসৎ হওয়ার জন্য শুধু সুযোগের অপেক্ষা। ... ...