
লক্ষ্যভেদের সময় যুধিষ্ঠির এবং অন্য সকলে – ওখানে উপস্থিত সব্বাইকে দেখতে পাচ্ছিল – গুরুদেব দ্রোণকে, নিজেদের ভাইদের। আকাশ, গাছপালা, পাতা, ফুল – সবকিছু। আর অর্জুন দেখেছিল শুধু পাখির চোখ – আর কিচ্ছু না। অর্জুনের লক্ষ্যভেদের গল্প শুনিসনি? ... ...

আমার নিজের অভিযানের দলকে ভেঙে দেওয়ার পর, ডাঃ লিভিংস্টোনের অনুরোধ অনুযায়ী আমি আরেকটা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলাম। ইংরেজ অভিযানে যা কিছু ছিল না, সেগুলো আমি মিঃ অসওয়াল্ড লিভিংস্টোনের দেওয়া অগ্রিম অর্থ থেকে কিনেছিলাম। ইংরেজ অভিযানের ভাণ্ডার থেকে পঞ্চাশটি বন্দুকও নেওয়া হল। সেই সঙ্গে ছিল গোলাবারুদ, উপঢৌকনের বাবদে কাপড়। গোগোদের নজরানা দেওয়ার জন্যও, আবার অভিযানের দলের রসদ যোগানোর জন্যও। মিঃ লিভিংস্টোন তাঁর বাবার স্বার্থে কঠোর পরিশ্রম করেছেন ও তাঁর সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করেছেন। ... ...

ভোরবেলা আসিস ব্রাসিলি যাবার একটা গাড়ি যোগাড় হল ঐ হোটেলের মালিকেরই চেষ্টায়। গিয়ে জানা গেল সকাল দশটার আগে আসার কোন মানেই হয়নি। আসলে, আসিস ব্রাসিলি পর্যন্ত ব্রাজিল, আক্রে নদীর ওপারে গেলেই পেরু; কাজেই এ পারে পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়ে, তবেই ওপার যাওয়া যাবে, আর সেই পাসপোর্ট অফিস দশটার আগে খোলার কোন সম্ভাবনাই নেই। ... ...

"রাজধানী এবং সর্বত্র আপনি বার্তা পাঠাবেন, ডাকাতের সঙ্গে রক্ষীদের খণ্ডযুদ্ধের সময়, ডাকাতের হাতে সর্বজনশ্রদ্ধেয় কবিরাজমশাইয়ের নৃশংস মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত। দোষী ডাকাতদের আমরা খুঁজে বের করবই, এবং প্রশাসন প্রত্যেকটি অপরাধীর চরম দণ্ডের প্রতিজ্ঞা করছে। এদিকে আমাদের ছেলেরাও গ্রামে গ্রামে ছড়িয়ে দেবে, রাজার অত্যাচারী রক্ষীদের হাতে অকারণে প্রাণ গেল সর্বজনশ্রদ্ধেয় নিরপরাধ কবিরাজমশাইয়ের! প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ হয়ে গর্জে ওঠো, হে তরুণদল”। ... ...

এমন মাইক অন্ত প্রাণ খুব কম দেখা যায়। হাতে ঘোরানো কলের গান থেকে শুরু করে আধুনিক এল পি রেকর্ড সব কেনা চাই শিবু ভাইয়ের। মাইক বাজানো তাঁর যত না পেশা, তার চেয়ে বেশি নেশা। তখনকার দিনে দিন প্রতি ২৫ টাকা। আমার কাছে নিত দিন প্রতি ১৫ টাকা। একবার শিবু ভাই বলল, পূজার সময় মাইক বাজাবে না। ... ...

মিঃ নিউ এর থেকে বন্ধুত্বপূর্ণ বিদায় নিলাম। তাঁর মহৎ, উচ্চ মার্গের পেশাযাপনের নিরিখে তাঁর ক্ষমতা সম্পর্কে আমার ধারণা উচ্চ। বন্ধুত্বপূর্ণ, সমালোচনার মাধ্যমে তাঁর ছোটখাটো ত্রুটিগুলো ধরিয়ে দিলে নিশ্চয় তিনি আমাকে ক্ষমা করবেন। উপরের চিঠি থেকে পাঠক ঠিকই বুঝবেন যে ডসন, হেন এবং নিউ-এর সম্পর্ক বিশেষ বন্ধুত্বপূর্ণ ছিল না। প্রকৃতপক্ষে, জাঞ্জিবারে বর্তমান খবরাখবর থেকে যে কোন অপরিচিত লোক ধারণা করবেন যে এই তিনজন ভদ্রলোক পরস্পরের দিকে ছুরি উঁচিয়েই আছেন। তবে এসব আপাত বিরোধ, উপরিতলের ঝামেলা, কোনও গভীর শত্রুতা নয়। ... ...

আবার কখনো কখনো এত গাম্ভীর্য। এত উদাসীন! এত ঈর্ষান্বিত! এত কষ্ট! অভিমান! অভিযোগ! আসলে কমলদা কখনো নিজেকে আড়াল করেন নি। তাঁর লোভ ছিল, তাঁর ইচ্ছে আছে, তিনিও চান, তিনিও পেতে পারেন, তাঁরও যোগ্যতা আছে— সবকিছুই তিনি বলতেন। তাঁর কথায় বোঝা যেত তিনিও যোগ্য। তিনি আড়াল জানতেন না। আবার হয়তো কখনো কখনো বর্ম এঁটে সারা পৃথিবীর বিরুদ্ধে আঙুল তুলে দেখিয়ে দিতেন একের পর এক নগ্নরূপ। আমি যদিও কখনো চাইতাম না তাঁর চোখ দিয়ে বাংলা সাহিত্যকে দেখতে, তিনিও হয়ত চাইতেন না, কিন্তু তাও তাঁর অনবদমিত মন সেইসব কষ্টের কথা বলে ফেলত। বলত, উপেক্ষা, অবজ্ঞার কথাও। বোঝাতে চাইতেন, বাংলা সাহিত্য ফুরিয়ে যাবে নাহয়। এসব জেনেও মেনে নেব আমরা! ইত্যাদি ইত্যাদি! তিনি বলতেন, বাংলার বাইরে থেকে লেখালেখি করার অসুবিধে। কষ্ট। উপেক্ষার কথাগুলো। ... ...

কুচবিহারে বাবার চাকরিতে বদলি হয়ে যাওয়ার সুবাদে প্রথম ‘বদলি’ কথাটার সাথে পরিচয়। কথাটা আচমকা এসে উদয় হলেও আস্তে আস্তে তাকে মর্মে মর্মে অনুভব করলাম। জানলাম, জ্ঞান হওয়া ইস্তক যে বাড়িটিকে আমার পরম নিশ্চিন্তের থাকার আস্তানা বলে জেনে এসেছি, সেটায় আমরা ভাড়া থাকি এবং বড়দের নিজেদের পরিস্থিতির কারণে যে কোন সময় সেখান থেকে চলে যেতে হতে পারে। পরে অবশ্য এই বদলি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে যাওয়া, কখনো বাধ্য হয়ে, কখনও স্বেচ্ছায়, আর তার সাথে সাথে জীবন যাপনের বদল ঘটে যাওয়া, জীবনের অংশ হয়ে গেল। যাপনের এক পর্যায়ে এসে এও জেনেছি যে চুক্তিপত্র করে বিক্রেতার কাছ থেকে কিনে নেওয়া বাড়িতে আমার অধিকারও চূড়ান্ত নয়। তা আদতে আরও বড় এক অদৃশ্য চুক্তিভিত্তিক, চুক্তি – রাষ্ট্রের সাথে, যেদিন রাষ্ট্র চাইবেনা কিংবা তার সমর্থন সরে যাবে, তার প্রতিনিধি কিংবা তাকে পরাজিত করা বিজেতা রাষ্ট্রের প্রতিনিধি এসে বলবে - “ওটা দিতে হবে”, এই অধিকার ছেড়ে দিতে হবে, দিতে হয়; হয়ত তখন চলে যেতে হয় সম্পূর্ণ অচেনা, অজানা কোন দুনিয়ায়। ... ...

এই যে এতদূরে এসে এইসব রাজকার্য করছি… মাঝে মাঝে মনে হয়, যা কিছু করছি, ঠিক করছি কি… কোনটা যে কর্তব্য, আর কোনটা করণীয় নয়…সেটাই আজকাল কেমন গুলিয়ে যাচ্ছে রে, রামালি… ... ...

উইল আমাকে নিয়ে গেলো পুরনো প্রাগের মাঝখানে। যে ইহুদি পরিবারের বাড়িতে তেসরা জুলাই ১৮৭৫ সালে শিশু কাফকার জন্ম গ্রহণ করেন, সেটি একদা তৈরি হয়েছিল প্রাগের সেন্ট নিকোলাস গিরজের ক্যাথলিক পুরুতদের বসবাসের জন্যে! ১৮৯৭ সালে ইহুদি ঘেটোর অবসানের সময় সে বাড়ি ভাঙা পড়ে, আজ কেবল মাত্র তার পুরনো দুয়োরটা দেখা যায়। অতএব কাফকার আদি বাড়ি আপনি দেখতে পাবেন না। তাতে কি, প্রাগের সবচেয়ে প্রখ্যাত সন্তানের স্মরণে এই বছর বিশেক আগে পৌরসভা সেখানে বানিয়েছেন কাফকা স্কোয়ার (নেমেসতে ফ্রান্তসে কাফকি)। একদা সেন্ট পিটারসবুরগে আনার সঙ্গে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট উপন্যাসে দস্তয়েভস্কির কল্পিত রাসকোলনিকভের বাড়ি, উপাসনার গিরজে খুঁজেছিলাম। উইলের সঙ্গে হাঁটলাম কাফকার স্কুলের পথে - প্রথম বিদ্যাপীঠ ডয়েচে কনাবেনশুলে বা কিন্ডারগার্টেন, আজকের মাসনা নামক পথে। মাইসলোভার বাড়ি থেকে কিন্সকি পালাস চত্বরের মধ্যে আলটষ্টেডার ডয়েচে গিমনাসিউম মিনিট কয়েকের পথ। আট বছর বাদে কাফকা গেলেন কার্ল ফারদিনান্দস ডয়েচে ইউনিভেরসিতেতে। সে সময়ে বোহেমিয়ান কার্ল বিশ্ববিদ্যালয় দু ভাগে বিভক্ত - কার্ল ফারদিনান্দে পড়ানোর মাধ্যম জার্মান, অন্যটিতে চেক মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। সেটিও হাঁটা পথ মাত্র। ধর্ম চর্চা প্রাগের সিনাগগে – তার নামটি বিচিত্র। নতুন-পুরনো সিনাগগ! সারা ইউরোপের মধ্যে নিরবচ্ছিন্ন ভাবে সেখানে সবচেয়ে দীর্ঘদিন প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। পিতা হ্যারমানের কঠোরতম শাসন উপেক্ষা করে যুবক কাফকা প্রতি শনিবার সিনাগগে হাজরে দিতে অস্বীকার করেন। পিতার সঙ্গে কাফকার নিরন্তর মতভেদ তাঁর ব্রিফে আন ডেন ফাটার (বাবাকে চিঠি) পুস্তকে স্পষ্ট। ... ...

সেমিনার শেষ হবার পরেও থেকে গিয়েছিলেন চন্দ্রশেখর, ফল্গুদের সঙ্গে আর একবার দেখা না করে রিওতে ফেরার ইচ্ছে ছিল না তাঁর। পরের দিন সকালবেলায় য়্যুনিভার্সিটি রেস্টোর্যান্টে ব্রেকফাস্টের সময় দেখা হয়ে গেল তাঁর সঙ্গে, খানিকটা আশাহত এবং অবাক হয়ে শুনল ওরা এসপিণ্ডোলো চলে গেছেন ভোরবেলাতেই, এমনকি ব্রেকফাস্ট না করেই। খুঁটিয়ে খুঁটিয়ে ওদের কাছ থেকে শুনে নিলেন চন্দ্রশেখর ওদের জঙ্গল আর আক্রে ঘোরার অভিজ্ঞতার কথা, মুড়কির কিং ভালচার পোষবার সখের কথাটা শুনে হাসলেন খুব একচোট। ... ...

অভিযোগটা যদি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে আঘাত করার উদ্দেশ্যে কোন ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে হয়; কিংবা দেশের বিরুদ্ধে দেশবাসীকে খেপিয়ে তোলার প্রসঙ্গে হয়, নিঃসন্দেহে তা গুরুতর এবং তদন্ত ও প্রমাণ সাপেক্ষে কঠোরভাবে দণ্ডনীয়ও বটে। সুতরাং, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রাষ্ট্র যদি কোন বিষয়কে বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসে, তা রাষ্ট্রের মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু অনিবার্যভাবে প্রশ্ন উঠবেই, যদি দেখা যায় যে, দেশের অখণ্ডতা রক্ষার খোলসের আড়ালে রাষ্ট্র যদি দেশের নাগরিক সমাজের বাক্ স্বাধীনতা ও অবাধ মতপ্রকাশের অধিকারকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খর্ব করতে উদ্যত হয়। ... ...

জোহানেস ভার্মিয়েরের আঁকা, হ্যান্স এন্ডারসনের ছোট জলকন্যার গল্প, নরওয়ের দেবতা জেন্ডার ফ্লুইড লোকি, একানড়ে সব মিলেমিশে যায় এই দুনিয়ায়। সেখানে আলোর অন্যরকম রং। কথা বলা খরগোশ, ভেড়ার ছানা, জ্ঞানের পেঁচা লেখককে সেই দুনিয়ার দরজার সন্ধান দেয়। সেখানে লেখক 'রাইড দ্য ওয়াইল্ড হর্স' ধ্যানের অভিজ্ঞতা ভাগ করে নেন যেখানে প্রতিটি অনুভূতি একেকটা উদ্দাম বুনো ঘোড়ার মত। অভিযোগ একটিই, বইটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ... ...

ওদিকে বেড়ানোর গন্ধে গন্ধে ছোদ্দি আর ছেনু চলে এসেছে দৌড়ে দৌড়ে। ছেনু বলল, আমার তো আপিস আর কলেজ কিচ্ছুটি নেই, আমিই নিয়ে যাব তোমায়। আর ছোদ্দি জানাল তার রোজ রোজ ইস্কুল যেতে মোটেই ভাল্লাগেনা। তাই ক'দিন ঘুরতে যাওয়ার প্রস্তাবে তার ভোট সবচে আগে পড়বে। কিন্তু আমাদের মহারাজ যতই বীরপুরুষ হন, সেনাপতি না থাকলে কি আর যুদ্ধযাত্রায় বেরোনো যায়! তাই সবার সম্মতিক্রমে এই যাত্রার সেনাপতি হিসেবে বেনাকেই মনোনীত করা গেল। তার ওপরই দায়িত্ব পড়ল হলিডে হোম ঠিক করে সবাইকে নিয়ে পুরী ঘুরিয়ে আনার। বেনা তো এই দায়িত্ব পেয়ে খুব খুশি। সেও কোনোদিন পুরী যায়নি, নতুন জায়গা দেখা হবে, ঘোরাঘুরি হবে। বড়দা এরমধ্যে ওদের ট্রেনের টিকিটও কেটে নিয়ে এসেছে। ট্রেনের নাম আগেই বলেছি, পুরী এক্সপ্রেস, সেকেন্ড ক্লাস সিটিং, মানে বসে বসে যেতে হবে। যাক শেষ মুহূর্তে টিকিট পাওয়া গেছে এই ঢের। ছোড়দার আগেই পুরী ঘোরা। খুব ছোট্টবেলায় মামা আর দিদিমার সাথে গিয়েছিল। তখন তো এরকম হলিডে হোম ছিল না, পাণ্ডার বাড়িতে আট আনা দিয়ে থাকত। ছেনু গিয়ে তাই ছোড়দার কাছে প্রশ্নের ঝাঁপি খুলে ফেলেছে," হ্যাঁরে, মা বলছিল, ওখানে নাকি এত্ত জল?" - জল আছে তো, এত বড় সমুদ্র, জল থাকবে না! - সমুদ্রটা কত বড়? আমাদের এই বাবুঘাটের গঙ্গার মতো? - না না, বিশাল, বিশাল বড়। আর তাতে সব দোতলা সমান ঢেউ আসে। এক ঝাপটায় লোককে উড়িয়ে নিয়ে চলে যায়। আর সমুদ্রের ধারটা কেমন জানিস তো, পুরো বালি দিয়ে ঢাকা। ওই সামনের বাড়িটা তৈরি হওয়ার সময় এত বালি এসেছিল মনে আছে? তার থেকে অনেক অনেক বেশি বালি ওখানে। - বাবুঘাটের মতো সবাই নাকি ওখানে গিয়েও চান করে? অত ঢেউ হলে চান করে কি করে? - ওখানে বেশি দূর যেতেই নেই, গেলেই ভাসিয়ে নিয়ে চলে যাবে। নুলিয়ারা আছে, ওরা বাচ্চাদের ধরে ধরে সেই গভীর সমুদ্রে চান করাতে নিয়ে যায়, তারপর তাদের কি হয় কেউ জানেনা। খুব সাবধান! আর জলটা এমন নোনতা, চোখে মুখে ঢুকে গেলেই জ্বালা করে। আর ঢেউ এসে গেলে ওমনি ছুট্টে পালিয়ে যেতে হয়। ... ...

"কত লোক জনগণকে সাহায্য করে, জনগণের সেবা করে বড়োলোক হয়ে যাচ্ছে রে, বালিয়া...আর তুই ভাবছিস বিনামূল্যে সাহায্যের কথা?" ... ...

ওদের মালপত্রগুলো বূটে রেখে দিল ড্রাইভার, তারপর পেছনের সীটে আরাম করে বসল ওরা। গাড়ি স্টার্ট নেবার পর প্রথম কথা বললেন এসপিণ্ডোলো; মনে রেখো, তোমরা যে কাজ করতে এসেছ, সে কাজের সঙ্গে আমার কিন্তু কোন সম্পর্ক নেই, আর আমার কোন রকমের এক্সপার্টিজও নেই। উদ্ধার-করা প্রাণীদের বাঁচাবার চেষ্টা করতে পারি আমি, কিন্তু উদ্ধারের কাজে কোন অভিজ্ঞতাই নেই আমার। লী আমাকে বলেছেন ফল্গু এবং তার সহকারীদের ওপর ওঁর দারুণ ভরসা, অতএব দারুণ ভরসা আমারও। ... ...

গভীর রাত / অন্ধকারের ভেতর তলিয়ে যাওয়া শহর / রাস্তায় জ্বলতে থাকা আলোগুলো অদ্ভুত ভূতুড়ে / তার মধ্যে ভয়ে কুঁকড়ে / ইতিউতি ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে / এগিয়ে চলা মেয়ে আর গভীর একটা মিছিল / মিছিলের ভেতর হাঁটতে হাঁটতে সাধারণ সেই মেয়ে / অতি সাধারণ ঢঙে প্রশ্ন করে বসে যদি... // আমার বাবা আসলে কেমন? ... ...

মোম্বাসা থেকে কয়েক মাইল পশ্চিমে, আফ্রিকার পূর্ব উপকূলে একজন আবাসিক ধর্মপ্রচারক আছেন। রেভারেন্ড চার্লস নিউ। তাঁর থেকে আমি ইংরেজদের এই অভিযানে ধ্বস নামার বিষয়ে অনেক তথ্য পেয়েছি। যদিও তিনি প্রথমে মৌখিকভাবে তাঁর মন্তব্যগুলি জানিয়েছিলেন, পরবর্তীকালে সেগুলো আমাকে একটি চিঠির আকারেও লিখে পাঠিয়েছেন। আমি এই সংক্রান্ত অনুচ্ছেদগুলো তুলে দিচ্ছি এখানে। ... ...

দেবজ্যোতি রায় গল্প, গপ্প, কাহিনি, ছোটোগল্প কিছুই লিখতে চাননি। তিনি একটি দর্শন রচনা করতে চেয়েছেন। তিনি একটা নিজস্ব গদ্যসরণিতে হেঁটে যেতে চেয়েছেন। যে পাঠক গদ্যসরণি, অস্তিত্বের আত্মখননে আসতে চান তাকে স্বাগত, যে চান না তাকে সদম্ভে নিকুচি করা। তিনি কোনো লক্ষে পৌঁছতে চাননি। অস্তিত্বের জায়মান অন্ধকারে যে বিদ্রোহ, আত্মগ্লানি, সংশয়, যৌন পিপাসা, বিভ্রান্ত প্রবণতা, সংস্থিতির অহমিকা, মরবিড, অ্যাবসার্ড তাই দেখাতে চেয়েছেন। মধ্যবিত্ত মেকিবোধের সমূল উৎপাটন ঘটাতে চেয়েছেন। ফলে তাঁকে নেমে যেতে হয়েছে অন্ধকারের জগতে। সভ্যতার জাতীয় সড়ক দিয়ে না গিয়ে জাতীয় সড়কের আশেপাশে যে অলিগলি, যেখানে মানুষ আত্মত্রাণের জন্য নীরবে অবস্থান করে অথবা নিজের চাহিদা-পিপাসা মেটাতে গোপনে প্রবেশ করে সেই বন্ধ দুয়ারে প্রবেশকের তালাচাবির আবিষ্কারক তিনি। ... ...

২০২১ থেকে ২০২৩ এর মধ্যে লেখা ষোলটি গল্পের সংকলন ইন্দ্রাণীর তৃতীয় গল্প সংকলন।হরিণের কাছাকাছি। পড়লেন দীপাঞ্জন। ... ...