
উৎসব ইস্পেশাল, সম্পূর্ণ সূচিপত্র ... ...

অণুগল্প ... ...

দেখুন দাদা, ওঁর প্রথম বইটির জন্যই উনি বাংলা সাহিত্যে থেকে যাবেন, খুব ইমপরট্যান্ট লেখক। অচিন এবার কোনো মন্তব্য করল না। প্রথম বই আসলে দ্বিতীয়। তার আগের পুস্তিকায় ছিল দুটি গল্প। পুস্তিকার গল্প দুটির কথা কি জানে শুভ্রাংশু? গল্পদুটির কথা মনে পড়ল অচিনের। ত্র্যস্ত নীলিমা এবং শবযাত্রা। পুস্তিকাটি হাতে হাতে ঘুরেছিল। তারাই পুস্তিকা প্রকাশের খরচ দিয়েছিল। কী আবেগ সেই সময়! কতকাল আগের কথা। কিন্তু এখন মনে হয় ওসব ছেলেখেলা। কম বয়সের অপরিণত চিন্তা। পৃথিবীতে দুঃখ, কষ্ট, কখনো দূর হয়েছে ? দারিদ্র সভ্যতার সঙ্গে আছে। সেই পশুপালনের যুগ থেকেই তার আরম্ভ। গুহামানবের ভিতরে হয়তো সাম্য ছিল। সবই নানা ভাবে ব্যাখ্যা করেছেন মহাজ্ঞানীরা। তারপর সব যেমন ছিল তেমনি আছে। দীপেন কী এমন গল্প লিখেছিল ! তারপর কী করতে পারল, কিছুই না। ... ...

এলারামের ঘড়িকে রবীন্দ্রনাথ অমর করে রেখে গেছেন। ঘড়িটি না বাজা পর্যন্ত সুখশয্যা ত্যাগ করতে কর্তাবাবুর ঘোরতর আপত্তি ছিল, এমনকি ঘরে আগুন লাগলেও না! কিন্তু আমাদের মহারানীমাতার আপাতত সমস্যা হল, ঘড়ি বেজে, বেজে, বেজে কেলান্ত হয়ে থেমে গেলেও গোবুরাজা, বড়কুমার বা ছোটকুমার কেউই নয়নপদ্ম উন্মীলন করার বিন্দুমাত্র চেষ্টা করেন না, এমনকি গোবুরাজার নাক যেমন ইমন রাগ ও কাহারবা তালে খরবায়ু বয় বেগের সুরে ডাকছিল, তেমনই ডাকে, ডেকেই যায়, সেই অসাধারণ গীত যে সারাদিনে থামবে তার কোন লক্ষণ দেখা যায় না। গোবুমহারাজ ও কেবলীরানীর সঙ্গে গুরুর অনেক পাঠিকা ও পাঠকরা পূর্ব পরিচিত। তাঁদের অবগতির জন্য বলি, এনারা আর সেই সংসার অনভিজ্ঞ যুবক যুবতী নেই। দিল্লিতে এঁরা মোটামুটি একটি সংসার পেতে বসেছেন। বন্ধুবান্ধবরা অবশ্য সর্বদাই এই সাধের ফেলাটটিকে রেলওয়ে প্লাটফর্মের সঙ্গে তুলনা করে থাকেন, তাতে মহারাজ বা রানীমা কারো কিছুই এসে যায় না।চতুর্দিকে ইতস্তত বিক্ষিপ্ত বই, বই এবং আরো বই, দুটি নয়নতারা, একটি কাঁঠালিচাঁপা ও সাতটি নাম না জানা গাছ, বড়কুমার ও ছোটকুমারের অজস্র ভাঙা খেলনা, একটি ছোট খাওয়ার টেবিল,বেতের সোফা ইত্যাদি নিয়ে তাঁরা দিব্যি আছেন। ... ...

-কুল ডাউন বাডি। স্যরি বাঙালি বাবু, তোমার এখনও অনেক কিছু দেখার বাকি আছে। এই যে এখানে যত লোক দেখছ তার মধ্যে একশও পাবে না তোমার মতো। এরা সবাই বিশ্বাসী। যে কঠিন জীবন এরা কাটায় সেখানে দৈব মহিমায় বিশ্বাসী না হয়ে কোনও উপায় নেই। সো দে বিলিভ ইন মিরাকুলার হিলিং পাওয়ার অব দেবী গডেস ইয়ালাম্মা। ব্যাঙ্গালোরের আইটি হাব কিংবা কলকাতার শপিং মল আমার দেশ নয়। এখানে যা দেখছ, ভালমন্দ মিলিয়ে সেটাই ভারতবর্ষ। তোমার আমার দেশ। -তুমিও কি বিশ্বাস কর বালা? এই কুপ্রথায়? এত অমানবিক...বাচ্চা মেয়েগুলোকে নিয়ে এই ছিনিমিনি খেলা… ... ...

তবে কি এইখানে দিকবলয় বাসনারহিত? নদীর পিঠের ওপর কৃষ্ণকামবারি বারিধিসম্ভূত? স্থলভাগের পদপল্লবে এই ঊর্মিমালা এই লবণাক্ত এই মীনরঞ্জিত, এ কি প্রচলিতকে প্রত্যাখ্যান করে? তবে চলুন পাঠক, এই ঘাটলায় এসে দুদন্ড বসি দুজনে। এই সন্ধ্যাকালে স্রোতধারা মৃদুস্রাবী, পরিবৃতা। ভাঙা শাঁখার মতো দিকবলয়ের গায়ে বলয়িত হয়ে আছে চন্দ্রমা, স্ফটিকরাজির মতো তারার কুচি ছড়াবে সন্ধ্যা সমাগত হলে। উচ্চকিত আলো থেকে হঠাৎ এইখানে চোখে ধাঁধা লেগে যেতে পারে। চোখ সয়ে এলে দেখা যাবে জলের ওপর একটি পানসি। ধারালো কিরীচের মতো। চাঁদের ক্ষতমুখ গলে গেলে রস ক্রমে গড়িয়ে গড়িয়ে নামে মাতলার জঙ্ঘা বরাবর, এইখানে মাতলা পূর্বমুখী এবং পাড়ঘেঁষা। এইবার স্পষ্ট হয়েছে পানসির ওপর দুটি স্ত্রীলোকের ছায়ামূর্তি। বাতাসের ধাক্কায় হালে কচর কচর শব্দ হয়। পানসি আলতো কেটে কেটে দিচ্ছে জোছনামাখা নদীজলকে। দাঁড় দুটি ছোট ছোট ঢেউয়ের ধাক্কায় জলের ওপর ভেসে আছে অল্প গতির কারণে। ক্রীড়াবশত একটি শুশুক দাঁড়ের গায়ে পিঠ বুলিয়ে ফের ডুবসাঁতারে অতিদূর। ... ...

গলির মোড়ে সালাম থরথর করে কাঁপে আর ভাবে গরীবের জন্যে কেউ নাই। না ভগবান না আল্লাহ। আর থাকলেও তারা সবাই মন্দির মসজিদে থাকে। তাদের সময় কোথায় গরীব পাড়ায় এসে গরীবগুবরোদের অবস্থা দেখে। রামু একটু লাবড়া পেয়েছে। সালাম বুদ্ধি দেয়, খাসনা ভাই। এটুকু মা আর বোনের জন্যে নিয়ে যাই চল। আমরা ত আবার খাবো।” দুজনে হিহি করে হাসে। ওরা এবার ক্ষিতিশ মহাজনের বাড়ি যাবে। শবে বরাতের রাতেও ওরা এইভাবে রুটি হালুয়া তুলে আনে। আর মাটির ঘরের বারান্দায় ধূলো মাখা মা বোন যখন হাসি হাসি মুখ করে খায় ওদের বুকের ভেতর আনন্দের নৌকাবাইচ বয়ে যায়। ঈদের সময় দুটো তিনটে শাড়ি সে নানান ভুজুং ভাজুং করে যোগাড় করে। রাসিদাসি সেই শাড়ি পেয়ে সালামকে জড়িয়ে ধরে কেঁদে ভাসায়। মাঝে মাঝে কোন বড় লোক মুসলমান যখন এতিমখানায় খাবার দেয় সালাম করুণ মুখে বেশি করে চেয়ে নেয়। পলিথিনের ব্যাগে খাবার নিয়েই সে ছুটে আসে নদীপারে। সেখানে জলটানার কাজ করে রমেশ। ... ...

রুমির কবিতার অরণ্যে পথ চেনার পথে আমার সামনে আর একটা বড়ো প্রশ্ন রয়েছে৷ রুমির কবিতার মর্মোদ্ধার - এখানে রসাস্বাদন আর মর্মোদ্ধরের মধ্যে একটা সতর্ক পার্থক্য করছি - কি ইসলাম ধর্মকে গভীরে না জেনে এবং তাকে সম্পূর্ণ স্বীকার না হোক তার প্রতি শ্রদ্ধাশীল বিশ্বাস ছাড়া সম্ভব? আমার মনে হয়েছে ইসলামের শ্রদ্ধাশীল উপলব্ধি অস্বীকার করে রুমির মর্মে পৌঁছনোর দাবি নাব্যতাকে স্বীকার না করে সাঁতার কাটার মতো! মুশকিল হল পশ্চিম থেকে, মূলত মার্কিন মুলুক থেকে যে রুমি-পাঠের প্রবল বান ডেকেছে তাতে আমরা এই প্রাচ্যেও অনেকে ভেসে যেতে শুরু করেছি৷ রসের তোড়ে ভেসে যাওয়ার একটা আনন্দ আছে বইকি, কিন্তু তাতে অবগাহন আছে কি? রুমির কবিতা থেকে কী ভাবে ইসলামকে বেছে বার করে পরিবেশন করা হচ্ছে এক শতকেরও বেশি সময় ধরে তার বেশ একটা ধারণা মেলে রোজ়িনা আলির লেখা প্রবন্ধ “The Erasure of Islam from the Poetry of Rumi” থেকে৷ ... ...

"কবিতার কী ও কেন" বইতে কবিতাপাঠের "প্রয়োজন" সম্পর্কে লিখতে গিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উল্লেখ করেছিলেন আসলেই প্রয়োজনহীনতার কথা। বস্তুত, যে সৌন্দর্য্যবোধের ভিত্তিতে দাঁড়িয়ে পাঠক অন্য চোখে এই পৃথিবী দেখতে চান, সেই বোধের অভাবেই যাঁর বর্তমান অবস্থান, তাঁকে এই অভাব পীড়া দেবেনা, দেয়ও না। তবু প্রচুর কবিতা লেখা হয়, বিস্তর বই ছাপা হয়, এবং তার ভগ্নাংশ কেউ কেউ পড়েও থাকেন। এই নিরন্তর চর্চার একমাত্র ভালো দিক হলো, এর থেকে লেখালেখির ক্ষেত্রটি ঊর্বর ও সম্ভাবনাময় থাকে। কাজেই বোঝাই যাচ্ছে কবিতার পাতা সাদা বাংলায় সাদা থাকলে তা আসলে মোটেই সুবিধের ব্যাপার না। অবজ্ঞায় নিভৃতচর্চার গভীরতর কারণ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই কবিতারই কাছে। আটষট্টি সালের বন্যায় ছাত্র ঠেঙিয়ে ঘোর কাদা ভেঙে ঘরে ফিরতে চাওয়া সেই মাষ্টারমশাইয়ের কথা আমাদের মনে করতে হবে যাঁর - "কাদার ভিতর থেকে কলম আঁকড়ানো হাত কনুই পর্যন্ত উঠে আছে"। ("আমাদের ছাদে এল", জয় গোস্বামী) চলে এলো উৎসব সংখ্যা প্রথম পর্বের কবিতা। এই পর্বে লিখেছেন কোয়েলী সরকার, বেবী সাউ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সুমন মান্না ও কল্পর্ষি বন্দ্যোপাধ্যায়। ... ...

অমৃতসরে তিরিশের দশকের আর পাঁচটা ভাবনা চিন্তা করা যুবকরা যখন ভগত সিং এবং বলশেভিক বিপ্লবের আগুনের আঁচ অগ্রাহ্য করতে পারছেন না, সেখানে মান্টোর তৈরী হয়ে ওঠার গল্পটা আমাদের দেশের অন্যান্য ভাষা সাহিত্যের আধুনিকতার সূচনাপর্বের পর্বের ছবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রচুর পড়ছেন, অসকার ওয়াইল্ড, চেকভ, পুশকিন, মপাসাঁ, হুগো। অমৃতসরেই সমাজবাদী 'মুসাওআত' পত্রিকায় কর্মরত আবদুল বারি আলিগ নামক এক সাংবাদিকের পাল্লায় পড়ে হুগো এবং অস্কার ওয়াইল্ড অনুবাদ করছেন, এবং বারি সাহেবের উদ্যোগে অমৃতসরেই এই সব অনুবাদ কিছু প্রকাশিত হচ্ছে ১৯৩৩-১৯৩৪ এর সময়টার মধ্যে। এর পরে টিবিতে আক্রান্ত হচ্ছেন এবং আমাদের সৌভাগ্য যে সেরেও উঠছেন, কিন্তু তার পরে লাহোরে চলে যাচ্ছেন একটা পত্রিকার কাজ নিয়ে। সেখান থেকে নাজির লুধিয়ানভির আমন্ত্রনে 'মুসাবিরা' পত্রিকাটিতে কাজ করার জন্য বম্বে আসছেন ১৯৩৬ নাগাদ। এর পরে কিন্তু আবার ১৯৪২ নাগাদ দিল্লী চলে যাচ্ছেন রেডিওতে নাটক আর নানা স্ক্রিপ্ট লেখার কাজ নিয়ে, মন পড়ে থাকছে বম্বের বন্ধুদের কাছে। ... ...

মাণ্টোকে প্রথম চিনলাম আমি ইসমত চুঘতাইয়ের অনুভূতিতে চোখ ডুবিয়ে আমার| মিথ্যে বলব না, খুব পিতৃতান্ত্রিক, খুব এলোমেলো, এ-ও মনে হয়েছিল আমার, একটা স্তরে| তারপর মাণ্টোর জীবনের বহুমাত্রিকতা, বদগন্ধ গলিপথে ভেসে-চলা নদীর মতো যে-যাপন তা একটু-একটু করে পান করলাম আমি| মাণ্টো অনুবাদের কাজে হাত দিলাম| হ্যাঁ, সংকোচবশত তো বটেই| আর হাতে লেগে গেল কাঁচা রক্ত, পুঁজ, অসুস্থের কাশি, যৌনকর্মীর হাসি, নির্যাতন ও অশ্রুচিহ্ন, তা আজও মুছল না| ও! সে ছিল রবি| রবিশংকর বল| আমাকে ঘাড় ধরে মাণ্টো চিনিয়েছিল! যেভাবে মানুষ ডেকার্স লেন, ফ্রি স্কুল স্ট্রিট, চাঁদনি চক, চিৎপুর.....কোলকাতার লেন, বাই-লেন চেনে আর নেশায় বুঁদ হয়ে যায়| আমার হাতে ইসমত চুঘতাইয়ের জলছবি সেঁটে দিয়েছিল সে| ... ...

সেদিন সোশাল মিডিয়াতে এক ডাক্তারবাবুর সরল স্বীকারোক্তি অনেক লাইক কুড়িয়ে ভাইরাল হল দেখলাম। তিনি স্কুলে মেয়েলি সহপাঠীকে যৌন নির্যাতনে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন এই ছিল সেই পোস্টের বিষয়বস্তু। বিস্তর হাততালি আর তার সারল্যের প্রশংসায় কান ঝালাপালা। এই সামাজিক নোংরামিগুলি তখনই নিজের ময়লা হাত সামলায় যখন এদের বিরুদ্ধতায় দানা বাঁধে সংঘবদ্ধ প্রতিবাদ। দুর্বার যৌনকর্মীদের প্রতিষ্ঠান সবাই জানে। জানে না যেটা সেটা হল এরা খুব ভালো বইও প্রকাশ করেন। সেগুলো পড়ে এবং ওদের সঙ্গে কথা বলে জেনেছি আগে বিনেপয়সায় ফুর্তি করতে পাড়ার গুন্ডা থেকে কাউন্সিলর কেউই বাদ পড়তো না। ... ...

আজকের হিন্দুধর্মের পরিপ্রেক্ষিতে আমরা যদি বৈদিক ধর্মকে বিচার করতে যাই তাহলে দুটোর মধ্যে মৌলিক মিলের বদলে পার্থক্যই খুঁজে পাব। বৈদিক ধর্মে বিগ্রহ পুজোর ব্যবস্থা নেই; অথচ আজকের হিন্দুধর্ম মূলগতভাবে পৌত্তলিক। সেই পৌত্তলিক আচরণের মন্ত্রাদি অবশ্য বেদ থেকেও সংগৃহীত। এই রূপান্তরের মিসিং লিঙ্ক হলো বিবিধ পুরাণ, যার মাধ্যমেই প্রধান দেবতা হিসাবে বিষ্ণুর উদ্ভব। রাম এবং কৃষ্ণ তাই হয়ে গেলেন তাঁরই অবতার। এই রূপান্তরের প্রক্রিয়া এবং তার পিছনের চাহিদাকে না বুঝতে পারলে, পুরাণ সংক্রান্ত যে কোনও আলোচনাই তাই খণ্ড। আর যা খণ্ড সত্য, তা হয় অসত্য অথবা অর্ধস্ত্য। আজকের পুরাণ চর্চার ক্ষেত্রে প্রায়শই এই বিষয়টীকে মাথায় রাখা হচ্ছে না। ... ...

জামুকে দেখলে টুনুর মনে হয় ইতিহাস বইয়ের খানিক টুকরো যেন হেঁটে চলে বেড়াচ্ছে। কতরকম অজানা সব গল্প যে বলে। সরলা নেমে দেখেন ছেলে বেশ পরিস্কার শার্ট প্যান্ট পরে ভব্যিযুক্ত হয়ে এসেছে। খাবার বেড়ে সামনে বসে কথা বলতে বলতে খেয়াল করলেন এও আজ একটু অন্যমনস্ক। হুঁ, হাঞ্জি আর ঘাড় নেড়েই কাজ চালাচ্ছে। ওর হিন্দিবাংলা মেশানো তড়বড়ে কথা আজ নেই। খেয়ে হাত মুখ ধুয়ে, থালা গেলাস মেজে ধুয়ে রেখে কিছু কাজ আছে কিনা জিগ্যেস করে তারপর ইতস্তত ভাবে জানায় ওর একটা আর্জি আছে মা’জির কাছে। ঢোলা শার্টের পকেটে হাত গলিয়ে তুলে আনে একটা কাগজে মোড়া পাতলা কি যেন। ঐ জিনিষটা সে সরলার কাছে রেখে যেতে চায়, ওর থাকার কোন ঠিক নেই, এটা আরেকজনের জিম্মা করা জিনিষ, চুরি হয়ে গেলে উপরওলার কাছে অপরাধী হয়ে যাবে জামু। সরলা বলেন যার জিনিষ তাকেই দিয়ে দিলে তো হয়। জামু নাকি জানেই না সে মানুষ কোথায়। আবার ওর মুখ থমথমে হয়ে যায়, চোখদুটো কেমন অচেনা। ... ...

৩৭৭ ধারা আংশিক ভাবে বাতিল করে শীর্ষ আদালতের বিচারকেরা নিঃসন্দেহে একটি সুদূরপ্রসারী এবং ভালো পদক্ষেপ নিয়েছেন। সুপ্রিম কোর্টের এই রায়টির একটি গুরুত্বপূর্ণ দিক হল যে রায়টি শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে ব্যাক্তিগত যৌনক্রিয়ার অধিকারেই আবদ্ধ নয়। বরং রায়টি “right to privacy” অর্থাৎ ব্যাক্তিগত পরিসরের অধিকারের মধ্যে প্রকাশ্য স্থানে নিজের যৌনতা এবং লিঙ্গপরিচয় প্রকাশ করার স্বাধীনতাকেও ধরেছে। যে কারণে রায়টি শুধুমাত্র ব্যক্তিগত যৌনসম্পর্কের অধিকারের ক্ষেত্রে নয়, শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে বৈষম্য প্রতিরোধ করতেও কাজে আসবে। সেই হিসেবে ৩৭৭ ধারা ঘিরে যে প্রতীকি রাজনীতি গড়ে উঠেছিল তা অবশ্যই কিছু সাফল্য এনে দিয়েছে। কিন্তু ৩৭৭ ধারার অবসানকে যদি আমরা অপরাধমুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখি বা অধিকারপ্রাপ্তির ইতিহাসের সূচনা হিসেবে দেখি, তাহলে হয়ত ভুল করব। ... ...

নীলাঞ্জন হাজরার ইরান ভ্রমণ। বইয়ের নাম ‘ইরানে’। ৯৫ পাতার বই। ছেপেছে দীপ প্রকাশন। ছবি, অলঙ্করণ, প্রচ্ছদ করেছেন হিরণ মিত্র। ... ...

মালদহের গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্রদের ভবিষ্যত নিয়ে কর্তৃপক্ষের অপরিসীম উদাসীনতা তাদের ঠেলে দিয়েছে দীর্ঘ আন্দোলনের পথে। বৃহত্তর নাগরিক সমাজ এবং মূল স্রোতের সংবাদমাধ্যমের বিস্ময়কর নীরবতার কারনে সাধারন মানুষের কাছে তাদের সমস্যা এবং এবং কার্যকলাপ অনেকটাই অজ্ঞাত। ক্যাম্পাসের সাম্প্রতিক খবর জানিয়েছেন সুজন ভট্টাচার্য। ... ...

গানটা লাইনে লাইনে ঘাঁটায়। এই রকম পরিচয়পত্র দেখাইয়া তো কোনো বাঙালিরে আগে বাঙালত্ব দাবি করতে শুনি নাই। মাইর খাইয়া; ঘরবাড়ি বৌ খুয়াইয়া; দেশান্তরি হইয়াও তো প্রাচীন চর্যাপদের কবি ভুসুকু এক্কেবারে বুক থাবড়াইয়াই নিজের বাঙাল পরিচয় ঘোষণা দিছিলেন। তিনিও তো নিজের বাঙালত্বের পক্ষে কোনো পরিচয়পত্র দেখান নাই… আমি সরাসরি প্রসাদরে জিগাই- এইটার মানে কী মিয়া? নির্বাসিতা নদীর মানে কী? বাঙালিরে তো দেশান্তর নিয়া হাউকাউ করতে শুনছি সারা জীবন। কে কত বড়ো জামিদারি ফালায়া গেছে বা আসছে সেই বর্ণনা শুনছি। রায়ট আর লুটপাটের বিকটত্ব শুনছি; হেমাঙ্গ বিশ্বাসের মতো ‘তোমরা আমায় চিননি’ কইয়া হাওরের ছোট মাছ খাইয়া বানানো তাকতের বড়াই করতে শুনছি। কিন্তু এই রকম নির্বাসনের গাঁথা তো রচনা করে নাই কেউ… প্রসাদ কয়; আসামে যে বাঙালি আছে সেইটাই বেশিরভাগ কলিকাত্তি জানে না। তাগো হিসাবে বাঙালি আছে খালি পশ্চিম বাংলায় আর বাংলাদেশে আর দুই এক চিমটি আগরতলায়… ... ...

৭ই ফেব্রুয়ারী আন্দোলনরত ছাত্ররা এসে পৌঁছয় দুর্গাপুরে। এনাইটির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ৪০ জন ছাত্র। এরপর ৯ তারিখ এনআইটি-র ডিরেক্টর মৌখিকভাবে একটি আলোচনাসভার প্রস্তাব রেখেছিলেন বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে অবস্থানরত ছাত্ররা সেই মর্মে তাদের সহপাঠী এবং অভিভাবকদের ওইদিন দুর্গাপুরে আসার অনুরোধ জানায়। কিন্তু এই আলোচনাসভা শেষ অবধি অনুষ্ঠিত হয়েছিল কিনা বা হয়ে থাকলেও সেখানে কি আলোচনা হয়েছিল, কোনো সিদ্ধান্তে আসা গিয়েছিলো কিনা সেসব জানা যাচ্ছে না। তবে জানা যাচ্ছে যে দুর্গাপুরের আন্দোলন নিয়ে ৩টি প্রতিবেদন প্রকাশ পেয়েছিলো ৯ থেকে ১১ তারিখের মধ্যে। তার মধ্যে একটি 'এই সময়' এবং একটি 'আনন্দবাজার পত্রিকা'-য়। আনন্দবাজারের প্রতিবেদনটিতে একটি আলোচনাসভার উল্লেখ রয়েছে, এবং বলা হয়েছে যে ওই আলোচনাসভায় সমাধানসূত্র মেলেনি। ... ...

আন্তর্জাতিক আইনও স্পষ্টভাবে বলেছে যে অভিবাসীদের জেলে আটকানো যাবেনা, এবং তাঁরা অপরাধী নন। জাতিসংঘের শরণার্থীদের নির্দেশনার হাইকমিশনারের নির্দেশ অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আটক শিবির গুলিতেই কেবল কাউকে আটকে রাখা যাবে। নির্দেশনাগুলি বলে যে, সরকার “শরণার্থী বা অভিবাসীদের, অপরাধ আইনের অধীনে বন্দী ব্যক্তিদের থেকে আলাদা করে কোন জায়গায় রাখতে” বাধ্য। ২0১২ সালে প্রকাশিত জাতি সংঘের নির্বিচারে আটকদশার বিষয়ে কার্যনির্বাহীপরিষদের (UN Working Group on Arbitrary Detention) রিপোর্টে, নয় নং নীতিতে বলা হয়েছে "শরণার্থী বা অভিবাসীদের রক্ষণাবেক্ষণ, এই উদ্দেশ্যটির জন্য বিশেষভাবে তৈরি একটি পাবলিক জায়গায় করা দরকার; তবে বিবিধ বাস্তব কারণে যদি সেটা করা সম্ভব নাও হয় সেক্ষেত্রেও তাঁদের অবশ্যই আইনতঃ অপরাধীদের থেকে সম্পূর্ণ আলাদা কোন জায়গায় রাখা উচিত।" UNHRC এও বলে যে আটক-আদেশ কোনভাবেই শাস্তি্মূলক নয়। জেলখানা, কারাগার এবং কারাগার বা জেলের মত ু’রে যেসব জায়গা ব্যবহার করা হয় সে সব জায়গাগুলিকে এ বাবদে ব্যবহার করা উচিত না। ... ...