মানুষটা স্রেফ মিলিয়ে গেল! / ঘরে নেই বাইরে নেই / আশে নেই পাশে নেই / লোকালয়ে বা জঙ্গলে নেই / দেশে নেই দ্রোহেও নেই!
যে সব কৃষ্ণ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে / জ্বলেছিল বিকেলে ভোরের ফুল হাতে নিয়ে, / তাদের কারুবাসনা নিয়ে কত নাকফুল / গেঁথেছি নাকে,আঁচড়েছি এলো চুল।
বন্ধুজন পল্লব চাকমা একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তাদের সম্পাদনায় প্রকাশ করতেন পাহাড়ের ছোট কাগজ "জুম"। বলা ভাল, জুম হচ্ছে পাহাড়ের ঢালে হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী বিশেষ চাষাবাদ পদ্ধতি, যার সংগে প্রাগৈতিহাসিক সময় থেকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিস্বত্ত্বার সাংস্কৃতিক অস্তিত্ব জড়িয়ে আছে। সে সময় আমার সৌভাগ্য হয়েছে প্রাণের বন্ধু রোনাল্ড চাকমার সূত্রে "জুম" এর কয়েকটি সংখ্যায় লেখা দেয়ার পাশাপাশি এর নেপথ্য কারিগরদের সংগে মেশার। ... ...
দু'হাজার দুই যদি কুড়ি হয়ে ফেরে / আবার হিংস্র ফণা তোলে যদি ফণী / পর্দাটা বাতাসেতে উসখুস করে / সেদিনের শকুনিরা আজ মুসোলিনি!
তাই না তাই সব হলো ছাই / মরিচিকায় দিন চলে যায়।। / নেশায়ে মেশা নয়নেরও নিঘা / পরানের আবরণ কে যেন ঢাকে, হাই।।
প্রাক-কথন : বিঝু ফেগ ডাকে "বিঝু বিঝু"... করোনাক্রান্তিতে এপারে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে ভিন্ন ভাষাভাষী ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব অনেক ম্লান।নাই প্রাণের উচ্ছাস, নতুন সাজ পোষাকে শিশুদের শোভাযাত্রা, মেলা ঘিরে বর্ণিল আয়োজন, ফানুসের আলো। তবু কোথায় যেন বিঝু পাখি অহেতুক ডাকছে, "হাত্তোল পাগোক, বিঝু এজোক" (কাঁঠাল পাকুক, বিঝু আসুক, চাকমা ভাষা।.)...
বাদল পোকার গান, / ভুল মাদলের বোল, / ভেসে আসে বেলা শেষের ধুলোঝড়া ঘ্রান। / আমি আছি, আমি নেই, / আধখোলা বোঝাপড়া, এলোমেলো সংলাপ।
দুনিয়াটা দিন দিন নয়নতারার জঙ্গল হয়ে যাচ্ছে। / এমন জঙ্গলে তোমার জন্য গোলাপ কোথায় পাই বলো! / কোত্থাও কোনো জঞ্জাল পড়ে নেই, সব ঢাকা আগাছায়, / সবুজ চিকন কচি পাতা,নুলোর মতো সরু সব ডাল।
গল্পের গল্প - ঝর্না বিশ্বাসএকটা গল্পের ভেতর গল্প ঘুমিয়ে পড়ল। মা গল্প ডেকে গেল অনেকক্ষন, কোনও শব্দ নেই… পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচ্চাবাচ্চাগুলোও খুব করে চাইছিল গল্প ঘুম থেকে উঠে একটু ওদের সাথে গল্প করুক… অপেক্ষাও করল ওরা… তারপর নিরাশ হয়ে যখন ফিরছে, তখন গল্পের ঠাকুমা সবাইকে ডেকে চাখতে দিলেন তেঁতুলের আচার… সব গল্পরা তখন লাইন দিয়ে দাঁড়ালো ভালো ছেলেদের মতন… কারো হাত ছোট, কারো লম্বাটে চ্যাপ্টা… ... ...
কাবুল টয়লেটে ঢুকেছে রাত দশটা নাগাদ। এগারোটা বেজে গেল, তবু কোন সাড়াশব্দ না পাওয়ায় মহীন্দর দরজা ঠেলে ভিতরে উঁকি মারল। দীর্ঘদিন ধরে অসুস্থ কাবুল শৌচাগারে ঢুকলে দরজা ভিতর থেকে লক করত না। মহীন্দরের দেহে আপাদমস্তক বিদ্যুৎপ্রবাহের ঝটকা খেলে গেল। পিছন দিকে মাথা হেলিয়ে কমোডের ওপর নিষ্পন্দ নগ্ন পড়ে আছে কাবুলের দেহ। লাউহাটি থেকে ডাক্তারবাবু এলেন পরদিন সকাল ছটা নাগাদ। ডেথ সার্টিফিকেট লিখতে লিখতে ডক্টর সাহা বললেন, ' মোস্ট প্রোব্যাবলি কমোডে বসার সঙ্গে সঙ্গেই ... ...
শহুরে মেঘ অকাল বোধন আনেকপালে টিপ নদীর পাড়ে ঊষা, কি যেনো কে বলে আমার কানে,সময় হলে আমার কাছে এসো, আমায় নাহয় আবার ভালোবেসো।মেঘের পারে নদীর উপর ঘর, দিগন্তে ওই শহর চরাচর, বাঁধন খুলে নদীর কাছে যাই,নদী বলে আসবে তুমি তাই, পাল তুলেছি, বাইবে যদি এসো, আমায় নাহয় আবার ভালোবেসো।প্রতিদিনের নতুন আবিস্কারে, জাল ফেলেছি পুরোনো সংসারে, প্রতিদিনই কুড়িয়ে কিছু পাই, পেলেই, ছুটে নদীর কাছে যাই ;নদী বলে, সবই দিতে হবে, নিজের বলে রাখতে কি আর পাবে!অকাল বোধন, আবীর রাঙা আলো, মেঘ করেছে, মেঘেই থাকা ভালো।স্রোতের টানে বালুর সঞ্চয়, আর যা কিছু নদীর তো নেই ক্ষয়, সময় পেলে নদীর কাছে এসো, নদীর ... ...
আমি দিন দিন দেখি,তুমি কি অপূর্ব হয়ে ওঠো! / পলে পলে আঘাতে আঘাতে, পলকাটা সব হীরে / তোমার অঙ্গ জুড়ে বসত বসায় ;ভুবনপারের ঘর- / সেথায় কন্না করো অমরার কন্যে:ঝুমঝুমি পায়জোড়- / আহা,ঝনর ঝনর মল বাজছে বাহির-অন্দর।
দোয়েলের শিস্ জাগায়নি কোনো দিন / ভোরের বাতাস চেনায়নি ঘুম-দেশ; / পঙ্গু সুরভি আস্তাকুঁড়ে তে শেষ- / ভিখারি দুয়ারে, সকাল রাত্রিহীন।
যুদ্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষ এড়াতে আমেরিকা শুধু দূর থেকে অস্ত্র দেওয়া অর স্যাংশন আরোপ করার নীতি নিয়েছে। এর ফলে রাশিয়ার অর্থনীতি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমেরিকার কি কি সমস্যা হচ্ছে বা হতে পারে দেখা যাক। ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকেই স্যাংশন দিয়ে রাখলে ও ইরানের তেল রপ্তানি দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। ... ...
শীতের শেষে বাদামী ঝরাপাতারা বাতাসে ভেসে চলে গিয়েছিল পায়ের মল ছমছমিয়ে বনের ধারের লালমাটির পথ ধরে। বিষণ্ণতার ধূসর রঙ তখন প্রকৃতির অঙ্গ জুড়ে। রোদ্দুরের গায়ে ধীরে ধীরে এক এক পরৎ করে চড়া রঙের প্রলেপ লাগতে শুরু করবার কয়েকদিনের মধ্যেই শিমূল, পলাশের শূন্য ডালপালা ভরে উঠতে শুরু করেছে ফুলে ফুলে। কৃষ্ণচূড়ার শরীরে নরম, নতুন, সবুজ ঝিরিঝিরি পাতার আভাস। আমের বোলের মিঠে ঘ্রাণ বাতাসে। ... ...
চৈতি রুমঝুম রুমঝুম দুপুর। রেললাইনের ওপারে হোলির ঢোল থেমে গেছে গোয়ালাপাড়ায়, একটু আগেই-স্থলিত কটা বেতালা হাতের বোল এখনো বাজছে আকাশে। কু-ঝিকঝিক একটা ট্রেন গেল, ঘুঘুর ডাক ম্লান করে।
এটা লিখতে গিয়ে মাথায় এল যে আমরা ২০২২ এ চলে এসেছি, লেখাটা হয়তো ১ বছর আগে লিখলে ভালো হত, যাইহোক গতস্য শোচনা নাস্তি। ২০২০ র শুরুতে কিন্তু আমরা বেশ ছিলাম, চীন থেকে একটা নতুন ছোয়াচে রোগের কানাঘুষো শোনা যাচ্ছিল বটে কিন্তু সেরকম কেউ কেয়ার করে নি যতক্ষণ না রোগ টা ইউরোপ মহাদেশে এসে পৌছায়। যদ্দুর মনে আছে কানাডার প্রথম কেসটি পাওয়া যায় ফেব্রুয়ারীর শুরুর দিক। আমি তখন একটি স্বাস্থ্য বিষয়ক প্রযুক্তি সংস্থায় দুর্লভ রোগের গতি প্রকৃতির মডেলিং নিয়ে কাজ করি ... ...