সব ঠিক আছে। গণেশ পূজা, বিশ্বকর্মা, সিনেমার প্রচার। শুধু দুর্গাপূজা চলবে না। কেন নানা খরচের মধ্যে গরিবের হাতে দু পয়সা আসে বলে?তাঁরা বাঙ্গালোর চেন্নাই মুম্বাইয়ে ছেলে মেয়েদের কাছে বেড়াতে যেতে পারেন না, পূজার ছুটিতে ঘুরতে যাওয়ার পয়সা এবং সামর্থ্য নেই। পূজার কদিন কলকাতা বা আশপাশের বাজার শহরে ঘুরে ঘুরে একটু পূজা প্যান্ডেল ঘুরে রাস্তার ধারের দোকানে এগ রোল, ফুচকা, সস্তা বিরিয়ানি, চপ খেয়ে আনন্দ করেন। সেটা চান না? যদিও অনেক গরিবের নতুন জামা ... ...
উৎসব উৎসব যুৎসই ফন্দি জাস্টিস tease করা ছলাকলা সন্ধি হাড়ভাঙা রাজ্যে ছারপোকা মেহফিল শত বীণা কলরবে থেমে যাক কিলবিল
( ১ ) সেদিন সন্ধেবেলায় আমাদের এক পরিচিতজনের বাড়িতে কর্তা - গিন্নি দুজনে মিলে গিয়েছিলাম। আমাদের পাড়ার আনাচে কানাচে এখন বর্ষার জল পেয়ে গজিয়ে ওঠা আগাছার মতো মাথা তুলে দাঁড়িয়েছে অগণিত বাক্স বাড়ি। তারই একটিতে আবাসিক হয়ে এসেছে তাঁরা। নতুন বাড়ি ঘর সবসময়ই বেশ দেখনদার হয়। স্বাভাবিক ভাবেই আমার গিন্নি বেজায় খুশি মনে ফ্ল্যাটের আনাচে কানাচে ঘুরে ঘুরে সব দেখেশুনে নিচ্ছে। ও বাড়ির নবোঢ়া গিন্নিটিও তাজমহলের চৌকশ গাইডের মতো ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে তাঁর মাসিমাকে।এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। গোল বাঁধলো বাড়িতে ফিরে ... ...
বাংলা মাধ্যম নিয়ে বেশি সরবরা ছেলেমেয়েদের বাংলা মাধ্যমে পড়ান না। সরকারি হাসপাতাল নিয়ে বেশি সরবরা চোরপোরেট হাসপাতালে চিকিৎসা করাতে যান। সরকারি হাসপাতাল চিকিৎসা করতে যান না। আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও নির্যাতনের বিচার চাই। চাই দুর্নীতির তদন্ত হোক।। অনেকের মতো রাত দখলের আন্দোলন বিপুলভাবে শুরু হওয়ার পর যোগ দিইনি। খবর জানার পরই পোস্ট করেছি। একাধিক মিছিলে ... ...
ষোল শো আশিতে শাহাজাদা আকবর বাপের বিরুদ্ধে বিদ্রোহ করে পালিয়ে যাবার পর ঔরঙ্গজেবের দিদবান - গুপ্তচর নেটওয়ার্ক সারা শাহী মহলের ভেতর ছানভিন করতে শুরু করে দিল। তারা খুঁজে বেড়াচ্ছে কাকে কাকে শাহাজাদা আকবর চিঠি লিখেছেন। সবাই জানে আকবর অনেক দূরে পালিয়েছেন। এত দূরে যে বাদশাহের হুকুমতও সেখানে চলে না, সেই সুদূর দাক্ষিণাত্যে ছত্রপতি শম্ভাজি মহারাজের রাজ্যে। কিন্তু তাঁর সঙ্গে কাদের কাদের ... ...
নির্ভয়া কেস নিযে অভিজিৎ কি বলছেন?
আর জি করে যত ঘটনা।(পেলাম বাবুন মিত্রের কাছ থেকে) আর.জি. করের বর্তমান ঘটনা, যা ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে এবং হয়ত আরও করবে, সেটি ছাড়াও আরো কয়েকটা অদ্ভুত ঘটনার খোঁজ পেলাম একটু ইন্টারনেট নাড়াচাড়া করে। ওটা হাসপাতাল না রহস্যময় কোনো ওয়েবসিরিজের গল্প -- সেটা নিয়ে ধন্দ জাগছে। যতখানি সম্ভব পরপর ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি ঘটনার সঙ্গে সেইসময়ের বিভিন্ন নিউজপেপার-এর লিংকও দিয়েছি ... ...
রাজনৈতিক নেতাদের কমিশন খারাপ। কোনও গোপন কমিশনই কিন্তু ভালো নয়। সে প্যাথোলজি ল্যাব হোক আর ওষুধ কোম্পানি বা নার্সিং হোম বা শিক্ষাক্ষেত্রে বুক লিস্ট। সবগুলোই দুর্নীতি
একটা প্র চার চলছে, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। বিনা চিকিৎসায় ২৪ জন রোগী মারা যাননি। এসব বলার আগে একটু খোঁজ নিন। একটু খোঁজ নিন ভালো করে। কিংবা নিজে ঘুরে এসে বলেন। ৭৫০০ জন জুনিয়র ডাক্তার ছাড়াই চিকিৎসা ভালো চলতে পারে বলে বিশ্বাস করেন?আর জি কর হাসপাতালে, কাগজে লিখছে, ৭০০ জন জুনিয়র ডাক্তার। আর জুনিয়র ডাক্তারদের মতে, ৭৫০০ জন জুনিয়র ডাক্তার আছেন সব ... ...
সুমনের কথায়, 'এমনিতে আমি মাননীয়া মমতার ভোটার ও প্রগ্রেসিভ বিপ্লবী মধ্যনাগরিক বাঙালিদের কাছে এক নিবেদিতপ্রাণ "চটিচাটা"। এ হেন আমিও মনে করছি "উৎসবে ফিরুন" কথাটা বলা অন্যায় হয়েছে। উনি অবশ্য ওই 'ভদ্র' মহিলাকে চটি বুড়ি বলার নিন্দা করেন।
ডাক্তার বিষাণ বসু লিখলেন:দেখুন, অনেক হয়েছে। অনেকদিন হয়েছে। এবারে আন্দোলনের ধ্যাষ্টামো ছেড়ে উৎসবে ফিরুন।রোজ রোজ মিছিল করলে - আন্দোলন করলে - মানুষের অসুবিধে হয়। এটুকুও বোঝেন না? হ্যাঁ, একসময় আমরা আন্দোলন করেছি - এক্সপ্রেসওয়ে আটকে রেখে, মানুষের এতটুকু অসুবিধে না করে, কীভাবে আন্দোলন করতে হয়, দেখিয়ে দিয়েছি। আপনাদের তো সেরকম ইয়ে নেই। আন্দোলন কীভাবে করতে হয়, বোঝেনই না ... ...
অকাল বোধন ———— সুপ্রিয়া চৌধুরী ———— হায় রে মূর্খ হায় রে পাপী পূজো করিস মণ্ডপে বর্বরতার স্বীকার হয়ে আজও নারী প্রাণ সঁপে। মূর্তির মাঝে প্রাণ প্রতিষ্ঠা দেবীর করিস ধুমধামে তবুও কেন নারীজাতি লাঞ্ছিত হয় এই
একটা বাণিজ্যিক, বিজ্ঞাপন কাঙ্গাল কাগজে বাংলা সাহিত্যেরপদ্মবনে ভ্রমরের প্রায় সাহিত্য হস্তীদের (মত্ত হস্তী নয় তা বলে!) লেখা রাষ্ট্রনেতাদের সঙ্গে শোভা পাচ্ছে। তেনারা টাকার ও খ্যাতির জন্য লিখেছেন তাতে কারই বা কী! যে কেনার কিনবে। না কেনার কিনবে না। কিন্তু আন্দোলনের একটা সোশ্যাল মিডিয়াপোস্ট এই সমাহারকে বৈপরীত্যজ্ঞাপক মনে করায় কেলোর শুরু। তারপর সব্বাই মানে হস্তীদের নানা সুরে। সরু মোটা সব সুরে বলতে হচ্ছে। লিখেছি বেশ করেছি ... ...
আমি ভাবি মৃত্যুর পরবর্তী ধাপ কী? জানি এর কোনো উত্তর হয় না। কেননা যে মরে গেছে সে বলতে পারেনা, আর যে পারে সে মরেনি। যদিও আমরা বহুদিন ধরে বলেছি, পরজন্ম আর আখেরাতের কথা, কিন্তু তার পিছনে ধর্মীয় স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর একটিমাত্র কারণ আছে, নিজেকে স্বান্তনা দেওয়া। কিন্তু সেগুলো তো বাস্তব নয়, আমাদের কল্পনাপ্রসূত ... ...
সুপ্রিম কোম্পানির চানাচুরের এক্সপায়ারি নভেম্বর হলেও সেপ্টেম্বরেই পচন ধরা পড়ছে। কোকিল শৃগাল সারাটা সময় জিজ্ঞাসা করে গেল রাজ্য চলবে কিভাবে। যেন রাজ্য চালানোর ভার সুপ্রিমো এখন সুপ্রিমের ঘাড়ে গুঁজে দিয়েছে। সুপ্রিম কোম্পানির চানাচুরও নির্বিচারে হুঙ্কার ছাড়ছে, আমি পচে গেলেও তোদের টাইম দিয়েছিলাম ঘরের ছেলে ঘরে ফেরার জন্য। এখন কিছু হয়ে গেলে আমি কিছু করতে পারব না ভাইটি। বিনীত মেরুদণ্ডরা অপেক্ষা ... ...
২০২১ সালে গ্রাউন্ডজিরো ওয়েবসাইটে আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের একটি আন্দোলন নিয়ে এই প্রতিবেদনটি বেরোয়। হাসপাতাল সুপার, প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন না করে 'সিলেকশন' করা, হাউসস্টাফশিপ দেওয়া নিয়ে দুর্নীতি করার,হস্টেলের সমস্যাকে উপেক্ষা করার ইত্যাদি। আন্দোলন করায় ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ কেরিয়ার শেষ করে দেবার হুমকিও দিয়েছে বলে ... ...
আর্থিক বৈষম্যের মোকাবিলা করা একটা গুরুতর বৈশ্বিক সমস্যা। আরো সাম্যময় সমাজ গঠনের লক্ষ্যে এর জন্য দরকার একটি জটিল এবং বহুমুখী উদ্যোগ যাতে বিভিন্ন স্ট্র্যাটেজির পরীক্ষা, প্রচেষ্টা, এবং রূপায়ণের মাধ্যামে একটি উপযুক্ত রাস্তা খুঁজে পাওয়া যায়। প্রথম, ক্রমবর্দ্ধমান কর (Progressive Tax)। এই করব্যবস্থার প্রয়োজন যাতে সম্পন্নদের থেকে সম্পদ প্রান্তিক মানুষদের মধ্যে পুনর্বন্টন করা যায়। এটা ধনীদের টাকা চুরি করে দরিদ্রদের দেওয়া নয়। এর মানে হল করের টাকা ব্যবহার করে স্বাস্থ্য ... ...
'চূড়ান্ত দর্শন' চর্ম চক্ষু কি ধারণ করতে পারে ?পারে না অতীত বা ভাবীকালকেও। দর্শনের পরিভাষা ভুলে যাওয়াই মনে হয় দার্শনিকতা এর জন্য বিদ্যার্থীর আগে শাস্ত্র জ্ঞান আয়ত্ত করা প্রয়োজনধর্মার্থীর যেমন কায়সাধ্য তীর্থ যাত্রাও পুলকপ্রদ মনে হয়তেমনি জ্ঞান তৃষ্ণা নিবারণেও প্রচেষ্টাও হয়তো তেমনটাই।সদপরামর্শ, নিরাসক্তি কিংবাপ্রেমস্পদের কপট অভিমানপ্রেমিকার চিঠিতে বিষয়ীগত নিরাবেগমুক্তি প্রত্যাশীর আত্মদানকখনও আরেক প্রকারের ... ...
আজকাল সব সময় একটা কথা আমার মাথায় ঘোরে। তা হ'ল, কে কার চেয়ে লেখাপড়ায় ভালো সেটা কোনো কথা নয়। কার কার আমার চেয়ে বেশি ঝকঝকে ডিগ্রি আছে.... এগুলোও একই রকম গুরুত্বহীন বিষয়। সামাজিক উত্তরণের সিঁড়ি বেয়ে কে কতকগুলো ধাপ উঠতে পেরেছে, তাতেও কিচ্ছু আসে যায় না। যে বিষয়টা জরুরি তা হ'ল-যার হৃদয় আমার চেয়ে বড়, যে আমার চেয়ে ঢের বেশি অনুভূতিপ্রবণ ও দয়ালু; তার তুলনায় আমি মানুষ ... ...
সোমা মুখোপাধ্যায় যা লিখলেন:"দুই দশকেরও বেশি স্বাস্থ্য-সাংবাদিকতা করার সুবাদে বুঝেছি, গোপনীয়তার আব্রুর কোনও বালাই নেই এখানে। দফতরে সবাই সবটা দেখেন। সবাই সবটা জানেন।সালটা ২০০৭। সামনে এসেছিল পাভলভ মানসিক হাসপাতালে রোগিণীদের সম্পূর্ণ নগ্ন করে রেখে দেওয়ার খবর। সেই খবরে দেশব্যাপী নিন্দার ঝড় উঠল। ঝড় উঠল বিধানসভাতেও। ঘটনার নজরদারিতে বিশেষ কমিটি গড়ল কলকাতা হাই কোর্ট। আর স্বাস্থ্য ... ...