এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতিষ কে কেন আমার বুজরুকি বলে মনে হয়

    aka
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ২৩১৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১১506851
  • রিমি আর ঋদ্ধিকে ক। রামকৃষ্ণ বা বিবেকানন্দ ব্যবসা করেন নি তাঁদের বিশ্বাস নিয়ে। পয়সা রোজগার করেছেন বিবেকানন্দ, কিন্তু সেটা করেছেন হিন্দুত্ব বিষয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে। সেই সময়ে নবজাগরণের জন্য এই পদ্ধতি উনি বেছে নিয়েছিলেন, স্বেচ্ছায়। সেই সময়ে, যখন চারদিক থেকে হিন্দুইজমের ভুল ব্যাখ্যা করে আম হিন্দু ভারতবাসী যে কত খারাপ তাই বোঝাবার চেষ্টা চলছিল। ভারতের মধ্যেও হিন্দুত্ব ছিল বহুধাবিভক্ত, অস্পৃশ্য উঁচুজাত নিচুজাত কুসংস্কার ইত্যাদি বহু দ্বন্দ্বে দীর্ণ। সেইখান থেকে উনি ভারতবাসীকে, হিন্দুকে জাতি হিসেবে এক নতুন পর্যায়ে উন্নীত করেছেন দেশে বিদেশে। তার বিনিময়ে পয়সা পেয়েছেন। দেশে ফিরে সেই পয়সায় মেন্টরের নামে মিশন মঠ স্থাপনা করেছেন, নিজের শরীরের দিকে এতটুকু যত্ন না নিয়ে। সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও তিনি তামাকের নেশা ছাড়তে পারেন নি, কিন্তু মনের জোর তাঁর যে লেভেলের ছিল, এই বাংলার বুকে সেই লেভেলের মনের জোরওলা মানুষ আর দ্বিতীয়টি পয়দা হন নি।

    বিবেকানন্দ দুর্গাপূজার সময়ে বলি দেবারও পক্ষপাতী ছিলেন। আজকের যুগের নিরিখে তা অমানবিক লাগতে পারে, কিন্তু ঠিক কোন চিন্তাধারা থেকে বিবেকানন্দ পুজোতে বলি চালিয়ে যাবার পক্ষপাতী ছিলেন, তা তাঁর লেখা পড়লে বোঝা যায়। তিনি যা করেছেন একটা জাতির উন্নতিকল্পে করেছেন।

    বিশ্বাস নিয়ে ব্যবসা করেন নি। সেম গোজ ফর রামকৃষ্ণ। বুজরুকি ভণ্ডামীর লেবেলে এঁদের ফেলা যায় না।
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১১506840
  • রিমি, বিশ্বাসীকে ভণ্ড বলা যায় না এটাই বলছি, মানে বাংলা ভাষায় প্রচলিত শব্দার্থ অনুসারে।
    জ্যোতিষীদের সাথে রামকৃষ্ণ, বিবেকানন্দের তুলনা টানি নি। তবে আপনি যখন বললেন, ভেবে দেখি :-)। হ্যাঁ, একটা তুলনা তো এক্ষুনি পাচ্ছি। ওঁরা যেমন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পয়সা রোজগার করেন নি, তেমন বেশ কিছু জ্যোতিষীও আছেন যারা মোটেই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পয়সা রোজগার করেন না, বরং তাদের বিশ্বাস অনুযায়ী মানুষকে সাহায্য করার চেষ্টা করেন।

    রামকৃষ্ণ অলৌকিকত্বের দাবীদার নন - হাসালেন এবার। বিবেকানন্দকে উনিই বলেছিলেন না যে 'তোকে যেমন দেখছি চোখের সামনে, ভগবানকেও তেমনই দেখেছি'। অলোকিক ক্ষমতার অধিকারী না হলে কি আর ভগবানকে দেখা যায়?
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১২506873
  • আকা একটা পয়েন্ট মিস করলেন। এভিডেন্স চাইলে আবার ডাক্তারিও চলে আসে;-)
  • ridhhi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১২506862
  • কিছু কিছু জিনিস অতটা কাচা না হলেও, ভীষন ভেগ, ভাল সময়, খারাপ সময় ইত্যাদি। সেখানেও সে একটা নোংরা ফেলিওর রেট দেখতে বাধ্য, স্ট্যাটিস্টিকালি।
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৪506895
  • ভালো করে খেয়াল করে কি করে অতীত সম্পর্কে কিছু কিছু জিনিস মিলিয়ে দেওয়া যায় সেসব তো হোম্‌স সায়েব, ফেলুদা এবং গজ উকিল দেখিয়েই দিয়েছেন। গজ উকিল তো আবার পাক্কা জ্যোতিষীর সাজে;-)
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৪506884
  • আমার টই ভণ্ডুল করে দেওয়া হচ্ছে। কেউ কোথাও নাই, নয় আমার বয়স এখনও পঞ্চাশ পেরয় নি। তাবলে এই ট্রিটমেন্ট।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৫506906
  • অরণ্য, নিজের বিশ্বাস নিয়ে মানুষকে সাহায্যে যখন পয়সার লেনদেন এসে যায়, তখন সেটা আর সাহায্য থাকে না। বিজনেস হয়ে যায়। ফ্রিতে করে থাকলে কিছু বলার নেই। অনেকে সপ্নাদ্য জড়িবুটি ফ্রিতে বিলোয়। নিজে কিছু নেয় না, কেবল পাড়ার ওলাইচণ্ডীর থানে পাঁচসিকের পুজো দিতে বলে সেরে গেলে।

    সেই অবধি ঠিক আছে। নিজের বিশ্বাস নিয়ে মানুষকে সাহায্য করছে বলা যায়। লজিকালি সেটা আদৌ কোনও সাহায্য না অন্ধবিশ্বাসের প্রসারণ, সেটা নিয়ে প্রশ্ন যদিও থেকেই যায়, তবে বুজরুক বলা যায় না।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৬506917
  • যেমন সাঁইবাবা হল বুজরুক।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৭506940
  • ক। সাঁইবাবা ফ্রড। নো ডাউট। প্রচুর ভালো ভালো কাজকর্ম থাকা সত্বেও।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৭506928
  • কেন? জটাই তান্ত্রিক? ভূতুড়ে ঘড়ি ভুলে গেলেন?
  • rimi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:১৯506951
  • অরন্য, এমন জ্যোতিষীর উদাহরণ দিন যিনি নিজের "বিশ্বাস" অনুযায়ী মানুষকে "সাহায্য" করার চেষ্টা করেন।

    প্রশ্ন:
    ১। জ্যোতিষীর নিজের বিশ্বাস কি? গ্রহ নক্ষত্র যে ভাগ্য তৈরী করে দিয়েছে তা পাল্টানো যায় না (রুপংকরবাবু উবাচ)। তাহলে জ্যোতিষীর নিজের বিশ্বাস যদি এমন হয়ও যে গ্রহ নক্ষত্র সত্যিই ভাগ্য নির্ধারণ করে, তাহলেও সেইটা জানিয়ে মানুষের থেকে পয়সা নিয়ে উনি কি ভাবে মানুষকে সাহায্য করছেন?
    ২। যদি আংটি বা পুজোর সাহায্যে গ্রহ নক্ষত্রের তৈরী ভাগ্য বদলানো যায়, তাহলে কি ভাবে সেটা বদলায় তার কোনো ব্যাখ্যা নেই কেন?

    আমি জানতাম, রামকৃষ্ণের ভগবান দর্শনের কথা উঠবে। এইভাবে ভগবানকে দেখার অনেক অর্থ হয়। সেসব বাদ দিন। রামকৃষ্ণ ভগবানকে নিজে দেখেছেন, কিন্তু অন্যকে দেখানোর জন্যে বা ভগবানকে উনি দেখতে পাচ্ছেন বলে সেই ক্ষমতা কাজে লাগিয়ে লোকের থেকে টাকা নিয়েছেন কি?
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২১506962
  • ঋদ্ধি, যদি একজন জ্যোতিষী হিসেবে জানেন যে তিনি বেশীর ভাগ সময় ভুল প্রেডিক্ট করেন, আর তা সত্বেও প্র্যাকটিস চালিয়ে যান, তাহলে তিনি ভণ্ড তো বটেই।
    আপনি হয়ত শুধু এমন জ্যোতিষী -দেরই দেখেছেন। আমি আবার জীবনে কখনো কোন জ্যোতিষীর কাছে যাই নি, অন্য টই-তে লিখতে শুরু করেছিলাম জাস্ট রু-বাবুকে একটু স্পেস দেওয়ার জন্য।
    তবে আপনার, আমার দেখার বাইরে এমন জ্যোতিষী -ও থাকতে পারেন, যিনি পরিপূর্ণ বিশ্বাস থেকেই কাজ করেন, সেক্ষেত্রে তাদেরকে ভণ্ড বলা যাবে না, এটুকুই বলতে চাইছি।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২২506973
  • অরণ্যদা, আরে যারা বাবরি ভেঙেছিল পরিপূর্ণ বিশ্বাস থেকে ভেঙেছিল।
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২৩506984
  • হারবার্ট কী ভণ্ড?
  • siki | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২৫507006
  • আমি মাইরি জীবনে এমন কোনও ডাক্তার বা গোলদার আজ পর্যন্ত দেখি নি, যিনি "নিজের বিশ্বাস' অনুযায়ী ডাক্তারি করেন বা হাওয়া আপিসে চাগ্রি করেন।

    আপ্নেরা কেউ দেখেছেন নাকি?
  • abastab | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২৫506995
  • ফ্রিতে বিলোবার গপ্পো শুনে এটা মনে পড়ল। দুই ফল ব্যবসায়ী পাশাপাশি দোকানে ফল বেচে, একজনের দাম অন্য জনের অর্ধেক, মাল শেষ হলে অন্যজনের থেকে মাল নিয়ে মাল বেচে।

    ভুল বিশ্বাস ছড়ানোটাও কাজের কথা নয়। কদিন আগে আমার গিন্নীর কাছে শুনলাম একসাথে মা, বাবা আর মেয়ে ম্যালেরিয়া নিয়ে হাসপাতালে ভর্তি, ১২ দিন ধরে জ্বর। ভদ্রলোক হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। অসীম আস্থায় নিজের চিকিৎসা চালাচ্ছিলেন, কেস সারছেনা দেখে অবশেষে হাসপাতালে। এই রকম বিশ্বাসী চারধারে ঘুরলেও ঝামেলা।
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২৮507028
  • এতো মহা ঝামেলা, মানে রিমিকে বলছি। কোন জ্যোতিষীর কি বিশ্বাস, তিনি কিভাবে মানুষকে সাহায্য করছেন তা আমি কি করে জানব? সেরকম আপনিও জানেন না ভূভারতে কোথায় বসে কে কি করছেন।
    টাকা নিলেই মানুষকে সাহায্য করা যাবে না, এটাই বা কেমন কথা? আমি তো টাকার বিনিময়ে কাজ করেন এমন সব শিক্ষকের কাছ থেকে স্কুলে, কলেজে অনেক সাহায্য পেয়েছি। এমন কি টাকা নিয়ে রোগী দেখেন, তেমন সব ডাক্তারদের কাছেও প্রভূত উপকৃত।
  • rimi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২৮507017
  • হাহাহা সিকি এইটা হ্যাভক দিলে :-)))
  • ridhhiman | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:২৯507039
  • অরণ্য সে তো ঠিকি আছে। এখানেঐ ই দ্বিতী য় পয়েন্ট টা এসে গেল- জ্যোতিষ কতখানি ঠিক। যে ডিবেট এমনিতেই চলছে। আমি শুধু এটুকুই বলছি, আমি যদি অল্রেডি অবিশ্বাসী হই, তাহলে (টাকার ক্লস টা যোগ করলে) বুজ্রুকির ব্যাপার্টা অটোমেটিকালি চলে আসে। আকাও মনে হয় মনে করে জ্যোতিষ কিছুতেই মাস স্কেলে ঠিক প্রেডিক্ট কর্তে পারে না। তাই ওনার 'বুজ্রুক' বলাটা একদম যুক্তিযুক্ত। ওটা নিয়ে ওকে 'আলাদা' করে বলার কিছু নেই।
    ঐ দ্বিতীয় পয়েন্ট নিয়ে ডিবেট যা চলছে, চলুক।
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩১507051
  • আকা, আমি তো বললামই, একজন ভুল বিশ্বাস থেকে অন্যের অনেক ক্ষতি করতে পারে। বাবরি ভেঙে করসেবকরা পুরো উপমহাদেশেই বহু মানুষের প্রচুর ক্ষতি করেছে, কিন্তু তাদের খামোকা ভণ্ড বলতে যাব কেন?
  • ridhhi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩২507062
  • হারবার্ট তো ভন্ডই।
  • vc | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৩507095
  • আমি অরণ্যর যুক্তিতে বললাম। হারবার্ট কিন্তু নিজের *বিশ্বাস* থেকে করতো। মানে যদ্দুর মনে পড়ছে। ভুত না কার সাথে একটা কথা বলতো না?
  • PM | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৩507084
  • আবাপ অনুযায়ি, Sr রাম্‌কৃষ্ণ ৫ টাকা মাইনে পেতেন (শুরুতে) রাশমনির কাছ থেকে। সেকালে সরকারী কর্মী-রাও নাকি ঐ টাকা মাইনে পেতেন না। :)
  • rimi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৩507073
  • অরণ্য, সরি দাদা। মানে আপনি যেমন কনফিডেন্সের সাথে রামকৃষ্ণ বিবেকানন্দের অস্তিত্বের সঙ্গে "নিজের বিশ্বাসের সঙ্গে মানুষকে সাহায্য করা" জ্যোতিষীর অস্তিত্ব ঘোষণা করলেন তাতে মনে হল আপনি নিগ্‌ঘাত তেমন কাউকে চিনেন!!!
  • rimi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৪507106
  • আচ্ছা, জ্যোতিষীরা ভন্ড কি ভন্ড না তা নিয়ে তক্ক করে কি লাভ? জ্যোতিষ সায়েন্স কি না সেই আলোচনা চলুক না।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৫507139
  • আমার পক্ষে বলার কেউ নাই, তাই এই টই ভণ্ডুল করে দেওয়ার সাহস লোকে পাচ্ছে।
  • ridhhi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৫507128
  • বাবরি, উগ্রপন্থী এদের সাথে তফাত টা হল। ওরা টাকা করছে না। ধরা যাক, একজন দেখছেন ইন্‌কনসিস্টেন্সি আসছে। উনি নিজেকে বোঝাতেই পারেন, এগুলো দিয়ে বিধাতা ওনাকে টেস্ট করছে, করে চালিয়ে যেতেই পারেন, কিন্তু দ্বন্দ কাটা না পর্যন্ত করকারে নোট গুলো
    পকেটস্থ করতেন না।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৫507117
  • অরণ্যদা যারা বিশ্বাস করে তারা ভণ্ড নয়, যেমন নরেন মোদী ভন্ড, কিন্তু গুজরাতের লোকজন নয়। ঠিকমতন বোঝাতে পারি নি।
  • ridhhi | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৬507145
  • একদম ঠিক। দিনের শেষে সব্বাব্বাআআঅই 'নিজের কাছে সৎ'
  • aranya | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৭507147
  • রিমি, সরি বোন, আমি বোধহয় ঠিকঠাক বোঝাতে পারিনি।
    জ্যোতিষ কি জিনিষ - খায় না গায়ে মাখে, বিজ্ঞান না অপবিজ্ঞান, তাতে আমার কোন আগ্রহ নাই। আমার আপত্তি হচ্ছে মুড়ি মুড়কির মত বুজরুক/ভণ্ড/প্রতারক এই সব শব্দ চাদ্দিকে ছুঁড়ে মারাতে।
    রামকৃষ্ণ, বিবেকানন্দ-কেও অন্য টইতে ভণ্ড, প্রতারক এসব বলা হয়েছিল - সেই প্রসঙ্গেই ওদের কথা আনা, কোন পার্টিকুলার জ্যোতিষীর সাথে তুলনার জন্য নয়।
    লক্ষ করেছেন হয়ত, যে আমি 'পার্টিকুলার জ্যোতিষী' এই শব্দ দুটো ব্যবহার করলাম। যেখানে শ্রদ্ধেয় ডিডি-দার ভাষ্য অনুযায়ী শয়ে শয়ে জ্যোতিষ শাস্ত্র রয়েছে, সেখানে 'জ্যোতিষ ' জিনিষটা বুজরুকি, 'জ্যোতিষীরা' ভণ্ড - এমন সব সুইপিং জেনেরালাইজেশন করতে আমি অপারগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন