এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমিক রিফর্ম মাল্টিব্র্যান্ড এফডিআই ডিবেট ৩

    aka
    অন্যান্য | ১৪ ডিসেম্বর ২০১১ | ২৪৪২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৩:০৬511477
  • মেজারমেন্ট অফ ইনিকুয়ালিটি বইয়ের উতসর্গে লিখেছিলেন "ToAntaraandNandana, inthehopethattheyfindlessofitwhentheygrowup, inwhateverwaytheymaywanttomeasureit."
  • maximin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৩:১৭511478
  • সে তো আর হল না, আশাই সার।

    (2.31lineone -- Sincepovertyisconcentratedinagriculture..)
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৫৪511479
  • ভারতে মহিলা ওয়ার্কফোর্স বাড়ছে না?
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪০511480
  • লেখার আছে, তুলে রাখলাম।
  • aka | ১৭ ডিসেম্বর ২০১১ ০০:০৯511481
  • এবারে নামলে কেলাব। সাম্য অসাম্য নিয়ে গুচ্ছের ভাট দেবার আছে।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১১ ০২:২৯511482
  • তো, নামলে আর ভাট দিতে পারবে না ? :)
  • aka | ১৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৮511483
  • যে হাইপোথেটিকাল সিচুয়েশন বললাম অর্থাৎ দূর্গাপুরে টেকনলজি পার্ক। দূর্গাপুর ক্রমে এক বড় শহর হল। কলকাতা থেকে বিরাট ছয় লেনের হাইওয়ে, আশেপাশে অনেক আধা শহর। সেসব শহরে গাছে গাছে ফল, লোকের ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি, হাসপাতালের জায়গায় হাসপাতাল, স্কুলে ছাদ ইত্যাদি ইত্যাদি হল। সেসব পালন করার জন্য অনেক চাকরি বাকরি হল। কেউ হল চাষী, কেউ হল শ্রমিক, কেউ নার্স, কেউ ডাক্তার শুধু সফোরা হল আইটি গাইজ। টেকনিকাল স্কিল, বিদেশি ক্লায়েন্ট ইত্যাদির জন্য তাদের মাইনে কড়ি এদের থেকে বেশি হল। আগে দূর্গাপুরে বেশ কিছু লোকের কোন আয়ই ছিল না, আর কিছু লোকে এদিক ওদিক করে ১০০ টাকা আয় করত। ইনকাম ইনইকিউয়ালিটি ছিল ১০০-০ = ১০০। কিন্তু এখন বেশ কিছু লোক পায় ১০০০ আর বাকিরা প্রায় সবাই প্রায় ১০০। অতএব ইনকাম ইনিকিউয়ালিটি = ১০০০-১০০ = ৯০০।

    এর থেকে কি কনক্লুশন ড্র করা যায়? হেগেল বলবেন অব অবস্থা খারাপ হল কারণ আসলে রিলেটিভ অবস্থা খারাপ হয়েছে বলে। সক্রেটিস বলবে মধ্যবিত্তের সংখ্যা বাড়ল, কিছু বড়লোক হল এই তো প্রকৃত গণতন্ত্র। আমরা আমাদের রাজনৈতিক চশমার রং অনুযায়ী আমরা কাউকে একটা কোট করে নিজেদের ব্রাউনি পয়েন্ট বাড়িয়ে নিলাম। তক্কে জিতলাম, বেশ একটা ইগো বুস্টিং ব্যপার। একটু হিসেব কষলে কি হয়? ধরা যাক সরকারের ট্যাক্সো ২৫%। আগে ১০০ জনে ৬০ জন কাজ করত অতএব সরকারের মোটা ট্যাক্স রেভিনিউ = ৬০*১০০*২৫% = ১৫০০ টাকা। এখন কাজ করে ৮০ জন বাকি ২০ জন পায় ১০০০ টাকা। অতএব এখন রেভিনিউ = ৭০*১০০*২৫% + ১০*১০০০*২৫% = ১৫০০ + ২৫০০ = ৪০০০। খুব সরলীকৃত উদাহরণ কিন্তু বুঝে নিতে অসুবিধা হয় না যে ইনকাম ইনিকিউয়ালিটি বাড়লেও যেহেতু টোটাল আয় বেড়েছে সরকারের রেভিনিউও বাড়বে।

    আরও একটা ব্যপার খেয়াল করার আছে। আগে যারা কিছুই পেত না তারা এখন ১০০ টাকা পায়। যারা আগে খেতে পেত না তারা এখন খেতে পাচ্ছে, হেলথকেয়ার পাচ্ছে ইত্যাদি। অতএব আগে এখনকার থেকে সাম্য বেশি ছিল কিন্তু লোকে খেতে পেত না, এখন অসাম্য অনেক বেশি কিন্তু খেতে পাচ্ছে। কোনটা বেটার?

    আসলে ম্যাক্রো ইকনমিক্সে মনে হয় ব্যপারটা এত সোজা না। ইনিকুয়ালিটি বাড়লে অনেক কিছু হয়। কিন্তু ইনিকুয়ালিটি বাড়লেও সরকারের হাতে যে বাড়তি টাকা এল তাই দিয়ে সরকার চেষ্টা করুক লোকেদের আয় আরও বাড়াতে। তবে যাই করুক না কেন দিনের শেষে ইনিকুয়ালিটি থাকবেই। আমি চেষ্টা করেও শচীন তেণ্ডুলকারের মতন ব্যাট, ফ্রেডি মার্কারির মতন গান বা বিল গেটসের মতন অপারেটিং সিস্টেম বানাতে পারব না। জগতে যা সীমিত তাদের বরাবরই ভালো, নইলে তা নিজেরই ভিড়ে হারিয়ে মাঝারি হয়ে যেত এই অবধি দাড়িদাদু বলেছেন, আর মাঝারি জিনিষের দাম কম এ স্যামুয়েলসন বা অন্য কেউ নিশ্চয়ই বলেছেন।

    ভারতের সমস্যা কি সত্যিই ইনিকুয়ালিটি? মনে হয় না। ভারতের সমস্যা মনে হয় ভারতের ধনী কিন্তু আম্রিগার প্রায় গরীবের কাছাকাছি। সবার আয় বাড়াতে গেলে আগে কিছু লোকের আয় বেশি বাড়বে। তাতে অসুবিধা নেই যতক্ষণ এটা টেম্পোরারি এবং সরকারী স্পেণ্ডিং সেটাকে কমানোর চেষ্টা করছে।

    নীচের গ্রাফটা দেখতে পারেন, ইন্টারেস্টিং।

    http://economix.blogs.nytimes.com/2011/01/31/the-haves-and-the-have-nots/
  • h | ১৭ ডিসেম্বর ২০১১ ০৯:০৯511484
  • আমার আগ্রহ ফুরিয়ে গেছে।

    আকার শেষ বক্তব্যের নির্যাস মোটামুটি তিনটি, এবং তার পরে আর আগ্রহ রাখা কঠিন।

    . ইনইকুয়ালিটি বাড়াটা খারাপ না। সরকারি স্পেন্ডিং দিয়ে বাফারিং করলেই ম্যানেজ হবে। এই সিদ্ধান্তে যেটা এড়ানো হল সরকারি স্পেন্ডিং বাড়ানোর বিরুদ্ধে মতামত যাঁদের, ইনইকুয়ালিটি বাড়ানোর পক্ষে মতামত ও তাঁদের, এই অ্যানোমালি টা ঠিক বুক ভরা ভালোবাসা দিয়ে ম্যানেজ হবার নয়।
    . ওয়ালর্ড ব্যাংকের মহামহিম তাঁর বক্তব্য শেষ করছেন, এই ভাবে, যে একজন লোক কোন দেশে একজন জন্মাবে, সেই ভবিতব্যের উপরে তার আর্থিক অবস্থা এমন ভাবে নিরভরশীল যে আর বিশেষ কিছু করার নেই। আমেরিকার গরীবরাও ভারতের বড়লোক দের থেকে ডলার টারমস এ ভালো আছে। এখন এটা যদি শুধু অ্যাকাডেমিক বক্তব্য হত, তাইলে এটাকে রিফিউট করার দরকার কম হত। ইনসিডেন্টালি এটা ওয়ার্ল্ড ব্যাংক নামক বিধাতার এক উচ্চ পদাধিকারীর লেখা। অতএব ধরেই নেওয়া যায় নানা রকম অ্যাকশন আইটেম, যে গুলো আসলে আগের থেকেই ঠিক করা আছে, তার জাস্টিফিকেশন বাড়ানো ছাড়া এই অবসারভেশন আর কোন কাজে লাগবে না।
    অ্যাকশন গুলি গোদা করে বললে কি কি?

    . গরীব দেশ কারেন্সি ভ্যালু কমিয়ে রেখেছে বলে আমেরিকার গরীব দের অসুবিধে হচ্ছে। তাই সরকার গুলোর উপরে চাপ বাড়াও। লক্ষ্য চীন ও তার মুদ্রা। আরো সিনিকালি, খুব বেশি ইকুইভ্যালেন্স এলেও মুশকিল। এটা ঐ ব্যালেন্স অফ ট্রেড এর নেগোশিয়েশনের কাজে একটা টকিং পয়েন্ট সাপ্লাই দেওয়ার চেষ্টা।
    . গরীব দেশের বড়লোক রা আরো বড়লোক হওয়ার চেষ্টা করুন, আপনাদের কিসু মনে করবেন না, দিল্লী (ওয়াশিংটন) এখনো দূর অস্ত। অতএব ক্ষমতা বিন্যাস বদলাতে দেরী আছে। উল্টে একটু আপনাদের দেশের লেবার সারপ্লাসটা একটু রাখার চেষ্টা করুন, যাতে আমাদের বড়লোকদের আর আপনাদের বড়লোকদের দু দলের ই আরো বড়লোক হতে একটু সুবিধে হয়। এবং এই উদ্দেশ্যে আরো স্ট্রাকচারাল রিফর্ম করুন প্লিজ।

    বলাবাহুল্য একটির ক্যাপটিভ অডিয়েন্স পশ্চিমী। আরেকটি এশিয়ান। তৃতীয়টি একটু অন্যরকম।

    . 'রাদার লো মাইগ্রেশন' এই শব্দবন্ধ দিয়ে যেটা বলা হল, সেটা হল বাপু লেবার সারপ্লাস সব জায়গাতেই মেন্টেন করা দরকার। ইউরো জোন এ এটা প্রায় খাপে খাপ। কারণ পলিটিকালি এটা ভবিষ্যতে এখনকার সেন্টার-রাইট অ্যালায়েন্স এ এথনিক রাইটের দিকে ঝুকলেও, অর্থনীতি টা যাতে স্টেটাস কুয়ো তে থাকে। যেটা টি পার্টির ক্ষেত্রে তৈরি হয়েছে। রাইট উইং রেটোরিক যদি প্রোটেকশনিজম এর দিকে নিয়ে না যায়, সেটাও তো দেখতে হবে।

    ইত্যাদি।

    তো এই সব মতামত কে কমব্যাট করার জন্য আমার টাইপিং স্পিড বা ধৈর্য্য যথেষ্ট না। যাঁরা প্রতিবাদ করার তাঁরা করবেন ধরে নেওয়া যায়।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১১ ০৯:৪৫511485
  • সময়ের টানাটানি যাচ্ছে। তাছাড়া এসব কথা তো আগেও বলা হয়েছে। বারবার বলতে ক্লান্তি লাগছে।

    গরীব লোকজন আগের থেকে ভালো আছেন, আগের থেকে ভালো খেতে পাচ্ছেন, হেল্‌থ কেয়ার পাচ্ছেন ... এগুলো কীসের ভিত্তিতে বলা হচ্ছে জানিনা।
    ডেটা কি এগুলো বলে ? এসব সংক্রান্ত ডেটা এর আগে অনেকবার দেওয়া হয়েছে।

    গরীবদের ইনকাম বাড়া ( যদিও সেই বাড়াটা আদৌ কত বাড়া সেই হিসেব কিছুতেই দেখা হবেনা:)) দেখানো হবে, কিন্তু বাকি জিনিসের দাম বাড়ার হিসেব দেখা হবেনা :)

    ডেটা ভিত্তিক আলোচনা হলেই দেখা যাচ্ছে, অন্যরকম কিছু, সে দারিদ্র্য নিয়েই হোক, কি জব গ্রোথ, আর তখনই ডেটা ছেড়ে ধরে নেওয়া আর মনে হওয়ার ভিত্তিতে কনক্লুশন টানা হচ্ছে :)
    এটা কিন্তু বেশ ভালো রাস্তা :)
  • pi | ১৭ ডিসেম্বর ২০১১ ০৯:৫০511487
  • আর ভারতের ধনীরা আমেরিকার গরীবদের থেকে খারাপ আছে, এটাই ভারতের সমস্যা, ইনক্যুয়ালিটি নয়, এটা শোনার পর আর জাস্ট কিছু বলার নেই :))

    বেচারী আম্বানি সাতাশ তলা প্রাসাদ বানালে কী হবে, সে তো আছে আম্রিগার হোমলেসদের চাইতেও খারাপ। আহা রে। এটাই তো ভারতের সমস্যা।
  • aka | ১৭ ডিসেম্বর ২০১১ ১৫:২৪511488
  • হ্যাঁ ক্লান্তি লাগলে খুব ভালো উপায় হল এক্সারসাইজ করা, সত্যি দুর্দান্ত উপকার দেয়, যেমন মাঠে দুপাক দৌড়ে নেওয়া বা ফুটপাথ ধরে হনহন করে এক মাইল হাঁটা ইত্যাদি। :))

    আর আগ্রহ বাড়াতে সন্ধ্যে নাগাদ একটু ইসের বন্দোবস্ত করতে হবে। :))

    যাক, হাইপোথেটিকাল কেসটি ভারতের বর্তমান চিত্র নয় তাহলে হাইপোথেটিকাল বলতাম না। ভারতে রিফর্মে কি হয়েছে এই নিয়ে কনফ্লিকটিং রেজাল্ট আছে। ডিপেণ্ড করছে কোন পক্ষের লোককে জিজ্ঞেস করা হচ্ছে। রিফর্মপন্থী কাউকে জিজ্ঞেস করলে সে বলবে ২০০ মিলিয়ন লোককে দারিদ্র্যসীমার নীচ থেকে টেনে তোলা হয়েছে। বামপন্থী কাউকে জিজ্ঞেস করলে সে বলবে ধুস দারিদ্র্যসীমার ডেফিনিশনই ঠিক নেই। বামপন্থীরা কাস্টিইজম ইত্যাদি নিয়ে শোর মাচাবে ওদিকে রিফর্মপন্থীরা একটা স্যাম্পেল নিয়ে দেখাবে যে গত কয়েক বছরে দলিতদের অবস্থা কত ভালো হয়েছে বা অ্যাট লিস্ট খারাপ হয় নি।

    হয় ""শয়তান নিও-লিবারাল"" নয় ""বামপন্থী লুজার""। আসলে সরকারী হস্তক্ষেপ ছাড়া কোনটাই হয় না। যদি কোন জায়গায় গরীবের অবস্থা ভালো হয়ে থাকে তা হয়েছে সরকারী হস্তক্ষেপের জন্য। যদি কোথাও না হয়ে থাকে তা সরকার কোনরকম কাজ না করার জন্য। তারসাথে রিফর্মের সম্পর্ক নেই।

    মূলত লেখাটা বিরোধীতার ভাষ্যে যে অসংগতি আছে তা দেখানোর জন্যই। আর গ্রাফটা বোঝার জন্য একটু ভালো করে দেখতে হবে, অবশ্য ক্লান্তি লাগলে আর সময় না থাকলে দরকার নেই।
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০১১ ২২:৪৫511489
  • আকার গ্রাফ দেখলাম। সেটা আকার বক্তব্যের পক্ষে যাচ্ছেনা। কারণ, ছোটো করে লিখি,

    প্রথমত: ব্রাজিলের বড়োলোকরা আমেরিকার মতই বড়লোক, কিন্তু সেটা ট্রিকল ডাউন করে ব্রাজিলের সবচেয়ে গরীবদের একটুও বড়লোক করেনি। ব্রাজিলের সবচেয়ে গরীবরা ভারতের সবচেয়ে গরীবদের মতই গরীব।
    অর্থাৎ ইন-ইকুয়ালিটি বাড়লে সবচেয়ে বড়োলোকটির সম্পদ বাড়তেই পারে, গরীবের অবস্থার কোনো উন্নতি না ঘটিয়ে। ব্রাজিলে এই গ্রাফ দেখাচ্ছে, তাইই হয়েছে।

    দ্বিতীয়ত: আমেরিকা ব্রাজিলের চেয়ে "বেটার' এই কারণে নয়, যে, সেখানে বড়লোকরা বেশি বড়লোক। বরং এই কারণে, যে, আমেরিকার গরীবরা ব্রাজিলের গরীবদের চেয়ে অনেক বেশি বড়লোক। অর্থাৎ কম ইন-ইকুয়ালিটি আমেরিকাকে আমেরিকা করেছে। আর বেশি ইন-ইকুয়ালিটি ব্রাজিলকে ব্রাজিল।

    তৃতীয়ত: এইটা সবচেয়ে ইন্টারেস্টিং, পুরো গ্রাফে কোনো অ্যাবসলিউট ডেটা নেই। সব ডেটাই রিলেটিভ। পুরোটাই পার্সেন্টাইলে মাপা। অর্থাৎ মানুষের অ্যাবসলিট দারিদ্র্য খুব ম্যাটার করেনা। তুলনামূলক দারিদ্র্যই আসল মাপকাঠি। এইটাই আমারও বক্তব্য।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১১ ২৩:০৬511490
  • না:, আকাদা, গ্রাফ থেকে কোনোভাবেই বুঝিনি, ইনক্যুয়ালিটি ভারতের সমস্যা নয় কেন ? :) আর ভারতের ধনীরা ডলারের অ্যাবসলিউট বিচারে আমেরিকার গরীবদের চেয়ে গরীব, তাতে তারা খারাপ কীভাবে আছে, আর সেটাই কীকরে ভারতের মূল সমস্যা হয়, সেটাও একেবারে বুঝিনি।
  • aka | ১৮ ডিসেম্বর ২০১১ ২০:৩১511492
  • হানুদা যেই ওয়ার্ল্ড ব্যাংকের কাউকে পেয়েছে অমনি ফর্মূলায় পড়ে গেছে। কিছু করার নেই, সন্ধ্যে আহ্নিকেরই মতন অভ্যেসের বিষয়, রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে পড়ে গেছে। :)

    পাই, অন্তত যে আম্বানির বাড়ি থাকা সত্বেও কেন গ্রাফটা ঠিক হতে পারে সেটা বোঝা গেছে এটা ভালো,ওয়ান স্টেপ ফরোয়ার্ড। :)

    ঈশান, গ্রাফ দিয়ে আমি কিছু প্রমাণ বা অপ্রমাণ করতে চাই নি। গ্রাফটা স্ট্রাইকিং। আমি খুব আশ্চর্য্য হয়েছি। এই অবধি।

    এবারে অন্য স্টেটমেন্ট অর্থাৎ ভারতের সমস্যা এই যে ভারতের ধনীরা আম্রিগার দরিদ্রদের ইনকাম লেভেলের সমান আয় করে। সেটা গ্রাফ দিয়ে এস্টাবলিশ করা যায় নাকি? গ্রাফ দেখে এটা আবার মনে হল।

    ভারতের জনসংখ্যা অফিসিয়ালি ১২০ কোটি, গুগুল করলে দেখায় ১৭০ কোটি। উন্নতি তো টাকা ছাড়া হয় না। খুব সিম্পল প্রশ্ন রইল এই কোটি কোটি মানুষের উন্নতির টাকা আসবে কোথা থেকে?
  • pi | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:১৭511493
  • আকাদা ভালো করে পড়ে না :)
    কিম্বা পড়লেও ভুল বোঝে :(

    গ্রাফ ভুল এরকম কোন কথাই বোধহয় আমি বলিনি। গ্রাফ থেকে ভারতের সমস্যার ইন্টারপ্রিটেশন নিয়ে।
    আম্রিগার গরীবদের থেকে আম্বানিরা খারাপ আছে,আর সেটাই ভারতের সমস্যা, এরকম কোন ইন্টারপ্রিটেশন কি ওয়ার্ল্ড ব্যাংকওয়ালাও করেছেন ? :)
  • aka | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:২৩511494
  • উফ কতগুলো টইতে সামাল দেওয়া যায়? পাইও ভালো করে পড়ে না, আমি কখনই বলি নি পাই গ্রাফ ভুল বলেছে। বলেছি আগে বুঝতে পারছিল না কি করে আম্বানির বাড়ি থাকা সঙ্কেÄও কি করে ভারতের ধনীরা আম্রিগার গরীবের সমান হয় সেটা বুঝতে পারছিল না।

    আর ওয়ার্ল্ড ব্যাংকওয়ালারা এরকম কোন ক্লেম করেছেন নাকি? কোথায়?
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ০০:৩৭511495
  • সেটাই তো বল্লাম, তুমি বাদে আর কেউ বোধহয় বলছে না বা বলবে না, আম্বানিরা আম্রিগার গরীবদের থেকে খারাপ আছেন :)

    তবে ইন্টারেস্টিং ব্যাপার হল, এতক্ষণে লিখছো, 'সমান হয়' :)
    তা সেটা ডলারের সমান তো ? তালে ঠিক আছে :)
    যদি 'সমান' থাকা হয়, তালে প্রথম বাক্যটার পুনরাবৃত্তি করবো :)
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ০০:৫১511496
  • হ্যাঁ?? আমিই বা সেকথা কোথায় বললাম?

    আর দ্বিতীয় বাক্যটা বুঝিই নি।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ০০:৫৭511498
  • ভারতের ধনীরা আম্রিগার গরীবদের কাছাকাছি এতে ধনীদের বা ভারতের সমস্যা কীসের ? তুমি তো বল্লে, এটাই নাকি ভারতের সমস্যা ?

    আম্রিগার গরীবদের সমান বা কম আয় করুন কি জার্মানীর মধ্যবিত্ত, তাতে কি এল গেল ? ভারতে তো তারা খুবই ভালো আছেন।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ০০:৫৯511499
  • পাই একে তো গ্রাফটা দেখেই নি তার ওপরে আবার ডজ শুরু করেছে। :)) দুটো হিন্ট দেই, গ্রাফটি পার্সেন্টাইল টাইপ, আর দ্বিতীয় হল গ্রাফটি PPP তে মেজার করা।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ০১:২৫511500
  • দেখবো না কেন ? পার্সেন্টাইল দিয়ে কী এল গেল ?
    আর পারচেসিং পাওয়ার ?
    তুমিই বলো না, আম্বানি আর আম্রিগার হোমলেসদের মধ্যে তুলনা করে :)
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ০১:৫৩511501
  • বুঝতে পারলে না মানতে পারলে না সেটা আগে বলো, তারপরে বলছি। :)

    আম্বানি আর হোমলেসদের মধ্যে তুলনা?
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৩511502
  • তো যা বলছিলাম, উন্নতিতে টাকা লাগে। এটাও ভালো করে ব্যাখ্যা না করলে সবাই বুঝতে পারে না। তাই।

    একটা হাসপাতাল গড়তে টাকা লাগে, দুটো গড়তে আরও বেশি টাকা লাগে, তিনটে আরও বেশি লাগে, ইন জেনারাল n খানা গড়তে আরও বেশি লাগে। একই রকমভাবে ইন্ডাকশন লাগিয়ে দেখানো যায় n খানা স্কুল গড়তেও অনেক টাকা লাগে। n-খানা হাসপাতাল এবং n-খানা স্কুল এক সাথে গড়তে আরও বেশি টাকা লাগে। ১২০ কোটি মানুষের জন্য পর্যাপ্ত হাসপাতাল, স্কুল গড়তে অনেক অনেক টাকা লাগে। কিভাবে টাকা আসবে? সরকারী রেভিনিউ বাড়িয়ে। রেভিনিউ বাড়ে কি করে অবশ্যই ইনকাম ট্যাক্স ওয়ান অফ দা কম্পোনেন্ট। এবারে জাতীয় আয় কম হলে রেভিনিউ কম হয়। প্রোগ্রেসিভ ট্যাক্স বসাবেন? ভারতের অ্যাভারেজ বড়লোক আম্রিগার অ্যাভারেজ গরীবের প্রায় সমান। অতএব? সরকারী রেভিনিউ বাড়াতে গেলে অবশ্যই লোকের আয় বাড়াতে হবে। না হলে সেই টাকা আসবে কোত্থেকে?

    (বিটিডব্লু, এরমধ্যে অ্যানেকডোটও নাই যাস্ট মনে হওয়াও নাই, শুধু পিওর সিম্পল লজিক, আসুন না কাউন্টার করুন, মাইরি বলছি ইকনমেট্রিক্সের ইতিহাস থেকে শুরু করব না )।
  • h | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৩511503
  • Akahasaninterestingmethod, heblamesothersforlackoforiginalityorevenreason, andhecontinuestouselinesofargumentwhicharenotonlywellarticulatedinthepublicdomainforoverafewdecadesandhecontinuestoframetheblame, whileactuallyquotingothers:-) Noamountofpretension, jocularorserious, canhidethattheseargumementsareinfactquiteoldandfunnilyenough, goingbytheevidenceofmarketcrashesandthecontinuingcrisis, someofthesearetestedtobegrossfailuresaswell:-)

    Icertainlydidn'tclaimtobeoriginal.Weareexchangingideasinawellestablisheddebate.Claimswon'tchangethisfact.
  • rimi | ১৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৪511504
  • আকা ঘুমায়ে পড়ছে :-)
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ১৪:১৪511505
  • ও: এখানে আকাদার পোস্ট মিস করে গেছিলাম।

    হ্যাঁ, আম্বানিরা কেন আম্রিগান হোমলেসদের থেকে খারাপ আছেন, বুঝিয়ে দাও :)

    আর বাকি যা বলেছে, সেই ডেটা, বহুবার দেওয়া হয়েছে। সেগুলো বামপন্থী ডেটাও নয় :)
    এমনকি সুপ্রীম কোর্টের রায়ও আছে। কি করিতে হইবে টই পশু।

    তবে এসব নিয়ে আমি দিন তিন চার পরে লিখতে পারবো। এখন কদিন লিখলে কপালে অন্য অনেক দু:খ আছে।
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ১৯:৫৫511506
  • হানুদাও যেমন অজ্জিনাল মাল যদি ভাণ্ডারে থাকেই তাইলে এখানে লিখব কেন? কাউকে দিয়ে থুয়ে চাট্টি কামিয়ে নিতাম। :)

    পাই, গ্রাফটা বোঝো নি। এগুলো ফালতু তক্কো। মানে যাস্ট কিছু একটা বলার জন্য বলা। তাই উত্তর দিলাম না।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১১ ২২:৫০511507
  • বোঝানোর কিছু নেই মনে হয় :)

    যাগ্গে, ভারতের আসল সমস্যা হল, ভারতের ধনীরা আম্রিগার গরীবদের থেকে খারাপ আছে, ইনিক্যুয়ালিটি সমস্যা নয় এধরণের কমেন্টকেও আর সিরিয়াসলি নিয়ে কোন কাউণ্টার করতে যাবোনা :)
  • aka | ১৯ ডিসেম্বর ২০১১ ২৩:০২511509
  • কে বলেছে কাউন্টার করতে? :)

    তবে পার্সেন্টাইল না বুঝলে, অ্যাভারেজ না বুঝলে ঐ গ্রাফটা হিব্রু লাগবে, অমন কনফুশন হবে। অনেকেরই হয় দেখেছি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন