এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ১১৭৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.*.*.* | ২১ জুলাই ২০১২ ০১:০২566988
  • ব্যাপারটা কিছুটা রিলেটিভ হয়ে যায়। গালি দেওয়া আর মেরে ফেলা দুটো-ই অপরাধ। কিন্তু ভারতে - এবং মোস্ট লাইকলি সব যায়গাতেই সেকেন্ডটা হলে প্রথমটার কথা আর কেউ মনে রাখবে না। রিলেটিভ।

    আর এমপ্লয়িদের মেরে ফেলা - মিড ম্যানেজার - হতেই পারে। বলছি না এক্ষেত্রে হয়েছেই - কিন্তু গিভেন দ্য ইনফো একটা নোন জিরো প্রবাবিলিটি থেকেই যায়। কোম্পানির উপোরের দিকে যারা থাকে তাদের মরালের উপোরে খুবএকটা ভরসা আমার নেই। এটা আমার ধারনা - আমার ধারনা ভুল হলেই ভালো। কিন্তু ডেন্জারাস আনটেস্টেড ওষুধ যারা বেড় করে ইত্যাদি, আর ফিনান্সিয়াল ফ্রড তো আছেই - তারা এটাও করতেই পারে।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ০১:৩২566989
  • ম্যানেজমেন্টের অংশ হলে কি মৃত ব্যক্তির নাম করতে নেই? ভদ্রলোকের নাম অবনীশ কুমার দেব। কোম্পানির বক্তব্য হল ভদ্রলোক সফট স্পোকেন ছিলেন, কম্প্যাশনেটও ছিলেন, শ্রমিকদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। (প্রতিবেশী সঞ্জয় কুমার দুবেও একই কথা বলেছেন।)
  • pi | 138.*.*.* | ২১ জুলাই ২০১২ ০১:৪০566990
  • তবে এখনো জানতে পারলাম না, গালি দেওয়াকে অপরাধ হিসেনে গণ্য করা হয় নি কেন ?

    মামু, এইসব ব্যালান্স শিট এর জন্য সারপ্লাস ভ্যালুর আলোচনা খুব প্রাসঙ্গিক তো বটেই, তাহলে সে আলোচনাও হোক।
  • Ishan | 214.*.*.* | ২১ জুলাই ২০১২ ০১:৪৬566991
  • গালি দেওয়াটা ইস্যু হত, যদি তার প্রতিবাদ অন্যরকম করে হত। এখন তার পরে যা যা হয়েছে তার পরে বাপ-মা তুলে কি জাত তুলে গাল দেওয়াটাকে আমারই নেহাৎই সামান্য ব্যাপার মনে হচ্ছে। এখন আর ওই ইস্যুটা তোলাই যাবেনা। ওটা তার গুরুত্ব হারিয়েছে।
  • pi | 138.*.*.* | ২১ জুলাই ২০১২ ০২:০২566993
  • গালি দেওয়া নিয়ে বলিনি। গালি দেওয়া নিয়ে কোম্পানীর স্ট্যান্ড নিয়ে বলেছি। রঞ্জনদার প্রথম পোস্টে সার্ভিসবুকের নিয়ম অনুযায়ী সাসপেনশন করা যেতেই পারে, সেই প্রসংগে।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ০২:০৩566994
  • কাঠগড়ায় তোলা হবে 'বাইরের' লোকেদের। দুরকম হতে পারে।

    (ক) যাদের কম টাকায় ভাড়া করে এনে কাজ করিয়ে নেওয়া হত (এবং হবে) তাদের কয়েকজনকে, অথবা

    (খ) সুপারভাইজর যে লোকটিকে জাত তুলে গালি দিয়েছিল সে যদি দলবল এনে থাকে তাদের কয়েকজনকে।

    অ্যাবেটমেন্ট টু ক্রাইমের চার্জ কিন্তু অনেকের বিরুদ্ধেই আনা হবে। আগুনে আটকা পরার আগে ভদ্রলোকের পা জখম হয়েছিল। পার্মানেন্ট এমপ্লয়িরা, যারা একটু আগেই মিটিং করছিলেন, তারা কি কেউ কি দেখেন নি একজন সিনিয়র অফিসারের পা জখম হয়েছে? এরা কেউই নৈতিক দায় এড়াতে পারেন না।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ০২:০৯566995
  • এত সহজ হবে না পাই। এই মামলায় বহু সাক্ষী আছে। আরও বহু সাক্ষী তৈরি হবে, যারা দরিদ্র, যাদেরকে টাকা দিয়ে কেনা যায়। এবং টাকা শুধুমাত্র মালিকেরই আছে তা নয়, ট্রেড ইউনিয়নেরও আছে।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ০২:১২566996
  • বানান কারেকশন - আগুনে আটকা 'পড়ার' আগে।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ০২:৫১566998
  • রামবাবুর চিঠি 'When the negotiation was going on with the leaders of the Union inside the office, the management called in the entry of hundreds of bouncers on its payroll to attack the workers.'

    কোম্পানি টাকা দিয়ে কাদের পোষে, রামবাবু যাদের বাউন্সার বলছেন? ক্যাজুয়াল লেবার। রামবাবুর ভাষায় অসঙ্গঠিত শ্রমিকদের প্রতি বিদ্বেষ ফুটেছে। ঠিক আছে, ক্যাজুয়াল লেবারারগণ ইউনিয়নাইজড শ্রমিকদের উপর আক্রমণ চালায়। 'পাশবিকভাবে।' ইউনিয়নাইজড শ্রমিকরা বৃহত সংখ্যায় গুরুতরভাবে আহত হন নি। যদি হতেন তাহলে মিডিয়া সেটা বলত। আক্রমণ শুরু হওয়ামাত্র হয়তো তারা পিঠটান দিয়েছিল, কে জানে!
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ০৩:২০566999
  • সরি 'on its payroll' কথাটার ভুল অর্থ করেছিলাম। মানে এদের পে-রোল এ রাখা হয় কাজ করিয়ে নেওয়ার জন্যে নয়, ওয়ার্কারদের পেটানোর জন্যে।
  • pi | 138.*.*.* | ২১ জুলাই ২০১২ ০৬:৫০567001
  • ...The boys are scared to show up because the police can arrest anyone as these are unnamed FIRS,” said Rajendra Pathak, lawyer for Maruti Suzuki Workers Union in Manesar. “Legally it’s not possible to get a bail before a year under the sections with which the Gurgaon Police charged the workers,” he further added.

    Pathak has claimed that the police have refused to lodge a complaint from the workers’ side. Citing a 2009 incident where Ajit Singh, a worker in a Gurgaon factory was murdered by the authority’s goons, Pathak alleged that the police and the administration have never addressed the grievances of the workers. “In Ajit’s case justice is still pending,” said Pathak. ...

    http://www.tehelka.com/story_main53.asp?filename=Ws190712Maruti.asp
  • b | 127.*.*.* | ২১ জুলাই ২০১২ ০৮:২৬567002
  • খুঁজে খুঁজে ম্যানেজারদের টার্গেট করে মেরেছে- তাদের হাত ভেঙ্গে দিয়েছে। এই শ্রমিক আন্দোলনকে কোনমতেই সমর্থন করতে পারছি না। এই ভাবেই এক কালে আমাদের পশ্চিমবাংলায় আমরা নিজেদের ক্ষতি করেছি।
    আমার ধিক্কার জানিয়ে গেলাম। তহলকাই লিখুক আর যেই লিখুক মৃত্য বা এইধরণের জঙ্গীপনা শ্রমিকদের কোন সাহয্য করবে না।
  • pi | 138.*.*.* | ২১ জুলাই ২০১২ ০৮:৪৭567003
  • এই b কি ব্রতীনদা ? b নামে তো বোধিদাও ( হানুদা না) অনেকদিন যাবৎ লেখেন, তাই এক নামে অসুবিধা হচ্ছে। অন্য নাম নেওয়া যায় ?
  • bb | 127.*.*.* | ২১ জুলাই ২০১২ ০৯:০৮567004
  • sorry এটা আমি, একটা b বাদ পড়ে গেছে
  • Ishan | 60.*.*.* | ২১ জুলাই ২০১২ ১০:১৯567005
  • টিওআইতে দেখলাম নব্বই জন অফিশিয়ালকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুজন জাপানি সহ ৩৬ জন এখনও ক্রিটিকাল।

    http://articles.timesofindia.indiatimes.com/2012-07-20/gurgaon/32763371_1_private-hospitals-minor-injuries-medanta

    শ্রমিকদের কেউ আহত হয়েছেন বলে তো দেখলাম না। এটাই কি পিকচার? নাকি আহত শ্রমিকদের পুলিশই "চিকিৎসা" করছে?
  • pi | 82.*.*.* | ২১ জুলাই ২০১২ ১০:৫২567007
  • ক্যাপশনে আছে ঃ
    Injured workers of Maruti Suzuki's Manesar plant, recover at a hospital, following a clash on Wednesday.
  • a | 75.*.*.* | ২১ জুলাই ২০১২ ১১:২০567009
  • এই একটা ছবি দেখিয়ে পয়েন্ট প্রমান করার চেষ্টাগুলো ছেড়ে, বলুন না কত জন শ্রমিক আহত আর কোথায় আছে?

    আপনারা কি স্বপ্নের রাজত্বে বাস করেন জানি না। এই মালিক কারখানা বন্ধ করে দিতে চায়, নিজেরাই মেরে ফেলেছে, না পারে হেন কাজ নেই.... এসবই পঃ বঙ্গে ট্রেড ইউনিয়ন রাজনীতির পুরনো ধ্যান ধারণা থেকে বয়ে আসা অর্থহীন analysis এর চেষ্টা

    আজকের দিনে, একজায়গার দোকান অন্য জায়গায় তুলে নিয়ে যাএতে অত কৈফয়ত দিতে হয় না।
  • pi | 82.*.*.* | ২১ জুলাই ২০১২ ১১:৩৮567010
  • আমি কোন পয়েন্ট প্রমাণ করতে চাই নি দাদা, আমি একথাও বলিনি যে ম্যানেজমেন্ট ই ম্যানেজারকে পুড়িয়েছে বা পোড়ায়নি। আমার অত স্পেকুলেশন করার সাধ্য নেই, এখনো পর্যন্ত পাওয়া তথ্য দিয়ে।

    মামু বল্লো শ্রমিকদের কেউ আহত হয়েছে বলে দেখলাম না, এই ছবিটা সেদিনই দেখেছিলাম বলে দিয়েছি। আর ইউনিয়নের বয়ানে পড়েছি, অনেকে আহত হয়েছেন।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৩:০৪567011
  • মারুতির এই পার্টিকুলার ইউনিটে ওয়ার্কিং কনডিশন অত্যন্ত খারাপ ছিল। খাবার ব্রেক ও বাথরুম ব্রেকের সময় পার হচ্ছে কিনা সে বিষয়ে কড়া নজর (বোঝাই যাচ্ছে একটু দেরি হলে গালি দেওয়া হত), ছুটি নিলে দিনে ১৫০০ কাটা, এক্সট্রা কাজের মাইনে ঘন্টায় ২০ টাকা। এবং বেশিরভাগ ওয়ার্কার contract লেবার। দেশের ট্রেড ইউনিয়ন নেতাদের তরফ থেকে বিবৃতি নেই কেন?
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৩:০৮567012
  • মানে এগুলো কিন্তু তথ্য। স্পেকুলেশন নয়।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৪:০৮567013
  • গুরুদাস দাশগুপ্ত বলেছেন, রাজদীপ সরদেশাই-এর প্রশ্নের উত্তরে বলেছেন।

    এ-আই-টি-ইউ-সি --Sachdeva, interview with CNBC TV -- "We are surprised because this time the management had a union of their own choice. The union was registered with the consent of the management and we all thought that maybe good relations are going on between the management and union.

    But yesterday's incident has shown the high-handedness of Maruti management, to dictate terms on the workers."

    সিটুর প্রথম রেস্পন্স ছিল বিস্ময়। "CITU is surprised at the manner such violence erupted. It demands a thorough enquiry by an independent agency into the entire incident including the source of provocation." ওয়ার্কিং কন্ডিশন নিয়ে সিটু কিছু বলেছে কি? অথচ মারুতি বলছে গুরগাঁও ইউনিটেও একই ব্যাবস্থা।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৪:৩৪567014
  • মারুতি একটা স্বীকৃত ও ফ্যাক্টরি আইনের অন্তর্ভুক্ত কোম্পানি। শ্রমিকদের অবস্থা ঠিক কী রকম? একটা বাড়িতে ১৫০ জন ঘর ভাড়া নিয়ে থাকে। আমি মোটেই ভাবতে পারিনি এতটা খারাপ অবস্থা। ঘরগুলো এখন খালি। না খাওয়া খাবার পড়ে আছে। কাপড়জামা মেঝেতে ছড়ানো।
  • PT | 213.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৫:১০567015
  • অনেকেই ভাবতে পারেন না হয়ত। পঃ বঙ্গের বাইরে সবই তো স্বর্গরাজ্য। এইটা থাক এখানেঃ

    Status of shipbreaking workers in India:


    Into the graveyard

  • pi | 82.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৭:৪৭567016
  • ম্যাক্সিমিনদি, থ্রেডের শুরুতেই ইউনিয়নের বিবৃতি আছে। আর ওয়ার্কিং কন্ডিশন ইত্যাদি নিয়ে গত এক বছর ধরে প্রচুর বলেছেন ওঁরা। প্রথম পাতায় গিয়ে দেখো, কিছু আছে।
  • maximin | 69.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৮:০১567017
  • সব পড়েছি পাই। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন নেতাদের কথা বলছিলাম।
  • pi | 82.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৮:১৮567018
  • কোনটা নিয়ে নেই ?
    আগের ওয়ার্কিং কণ্ডিশন নিয়ে আছে। আর এবারেও তো এসেছে। তুমিই তো লিখলে।
  • pi | 82.*.*.* | ২১ জুলাই ২০১২ ১৮:২০567020
  • আজ হরিয়ানা ভবনের সামনে একটা প্রোগ্রাম ছিল। সেখান থেকে একটা পিটিশন ড্রাফট হবার কথা। যদিও জানিন, মারুতির ক'জন কে সেখানে যেতে পারবেন। তবে হয়তো এটার পরে কিছু বিবৃতি আসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন