এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | ১০ অক্টোবর ২০১৬ ০৯:০০698780
  • HILLARY CLINTON:
    "It's just awfully good that someone with the temperament of Donald Trump is not in charge of the law in our country."

    DONALD TRUMP: "Because you would be in jail."
    এটা ট্রাম্প ভাল দিয়েছে। মুশকিল হচ্ছ এই ধরনের রেটোরিকের বিরুদ্ধে হিলারির প্রেপ দরকার ছিল
  • ছোটোলোক | ১০ অক্টোবর ২০১৬ ১২:২৫698781
  • আলেপ্পোর ওপর প্রশ্নের উত্তরে হিলারির কথাগুলোয় কোনো দম ছিল না। ট্রাম্প তে ভাঙা রেকর্ড বটেই। এত বিচ্ছিরি ডিবেট আগে দেখিনি।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৬ ১৭:২২698782
  • আগাগোড়া ট্রাম্পের বডি ল্যাংগুয়েজ দুর্দান্ত। পুরো ঘিরে রেখেছিলো। সুপার এগ্রেসিভ কিন্তু এই বোধহয় প্রথম দেখলুম মাত্রা ছাড়ায় নি। কিরাম একটা থপথপ করে হেঁটে বেড়াচ্ছিল গোটা জায়গাটা জুড়ে :):) দারুন ! হিলারি আনপ্রিপেয়ার্ড এবং জোর করে কনভিন্স করানোর চেষ্টা করছিলো। সেটা বডি ল্যাঙ্গুয়েজেও প্রকাশ পাচ্ছিলো।
  • bip | ১০ অক্টোবর ২০১৬ ১৮:০০698783
  • ট্রাম্প প্রমান করে গেল কর্নারড হলেও ও ব্যাটা ফাইট চালিয়ে যাবে।

    হিলারী বড্ড বেশী পলিসি ওরিয়েন্টেড। টাউন হল ডিবেটে এসব চলে না। এখানে চলে পাঞ্চ লাইন, যা ট্রাম্পের ছিল।
  • cb | ১০ অক্টোবর ২০১৬ ১৮:১০698784
  • লাস্টেরটা কি হবে? মডারেটরের সামনে চেয়ারে বসে? ভিপি ডিবেটের মত?
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ১৮:১১698785
  • ইমেল, পেইড স্পীচ আর বিল্লুদা - এগুলো সত্ত্বেও হিলারীর নমিনেশন পাওয়াটাই অদ্ভুত। ট্রাম্প ম্যানিয়াক না হলে উল্টে এগুলো দিয়েই হয়তো শুইয়ে দিতে পারতো।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ১৯:১৪698786
  • হিলারি আর ট্রাম্প, এই দুজনেই নিঃসন্দেহে দুই দলের উইকেস্ট এভার ক্যান্ডিডেট। আর সেজন্যেই বোধায় দুদলের সাপোর্টাররাই আফসোষ করছে এই ভেবে, যে ইশ, আমার দিকের ক্যান্ডিডেট একটু স্ট্রং হলেই অপোনেন্টকে কতো সহজে হারিয়ে দিতাম।

    তবে ট্রাম্পকে ক্যান্ডিডেট করে রিপাবলিকান পার্টি নিজের পায়ে কুড়ুল মেরেছে। এর থেকে জেব্বুশ বা অন্য যেকাউকে ক্যান্ডিডেট করলে চোখ বুজে জিতে জেত।
  • Demeter | ১০ অক্টোবর ২০১৬ ১৯:১৫698787
  • পেইড স্পীচ না হয় বুঝলাম। ইমেলও তাও ঠিক আছে। যদিও, ইমেল নিয়ে যা হয়েছে তার বেশির ভাগটাই ধোঁয়া।
    কিন্তু হিলারির নমিনেশনের মধ্যে বিল্লুদা এলো কোথা থেকে?
    ওরে ট্রিপ্টোলেমাস, তোকে দুদু খাইয়ে এতো বড়টি করলাম, আর এই তোর যুক্তি? ওরে মিসোজিনির জাল থেকে এবারে বেরো রে।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ১৯:১৭698788
  • হ্যাঁ আমিও লিখতে যাচ্ছিলাম, বিলিকাকা যাই করে থাকুক না কেন সেটা হিলিকাকির ঘাড়ে চাপানো একটু কেমন যেন।
  • bip | ১০ অক্টোবর ২০১৬ ১৯:২৫698790
  • এগুলো ভুল ধারনা। বার্নিকে ভোট দিলে আরো কেলেঙ্কারী হত -কারন বার্নি সম্পূর্ন বামে এবং তার পলিসি বলে কিছু ছিল না। বার্নি কোনদিন চাকরি পর্যন্ত করে নি। ব্যবসাও করে নি। স্যোশাল সিকিউরিটি আর বেকার ভাতা খেয়ে কাটিয়েছে। তাকে প্রেসিডেন্ট হিসাবে কেউ নিত না।

    রিপাবলিকান সাইডে ট্রাম্প জিতেছে কারন কোন রিপাবলিকান রাজনীতিবিদদের তার পার্টির লোকেরাই পছন্দ করে না।
  • Demeter | ১০ অক্টোবর ২০১৬ ১৯:২৬698791
  • আর হ্যাঁ,
    অ্যাই ট্রিপ্টো, বল দেখি, ইমেল নিয়ে ঠিক কি হয়েছে যে জন্যে হিলারি নমিনেশন পাবার যোগ্য নয়?
    দেখি, কেমন বুঝেছিস তুই ? কেমং খবরাখবর রাখিস আজকাল দেখি তো? বল দেখি, ট্রাম্প যে কইল ইমেলের জন্যে হিলারীর জেল হওয়া উচিত, সেইটা কতটা খাঁটী কথা? গুগুল কাকুকে জিগিয়ে ভালো করে মাথা ঠান্ডা করে বল। লিং টিং দিয়ে বল দেখি।
  • bip | ১০ অক্টোবর ২০১৬ ১৯:২৮698792
  • দুর্ভাগ্যজনক হলেও দুজন বেস্ট ক্যান্ডিডেটই ফাইট করছে-এটা প্রমান করে আমেরিকান রাজনীতি ব্যঙ্করাপ্ট যে এর থেকে ভাল ক্যান্ডিডেট নেই। মিশেল ওবামা বা লিজ ওয়ারেনকে দাঁড় করালে এবার ডেম রা জিতে যেত। কিন্ত লিজ দাঁড়াতে চাই নি-সম্ভবত হিলারীর সাথে তার প্যাক্ট আছে।
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ১৯:২৯698793
  • ঃ-)

    আমি লিউইনস্কি/পলা জোনস এপিসোডটা পুরোই ভুলে গেছি। হিলিকাকি তখন কী বলেছিলেন কিছুই মনে নাই। উনি যদি লিউইনস্কি বা পলা জোনসকে খিস্তিয়ে থাকেন, তাইলে সেই নিয়ে কোশ্চেন ওঠা স্বাভাবিক। সেটাই বলছি।
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৩২698794
  • জেল হওয়া উচিত কিনা জানি না - মানে আইনে কী বলে আইডিয়া নেই। কিন্তু অফিশিয়াল মেল প্রাইভেট ইমেল সার্ভার থেকে পাঠানো - গোলমেলে ব্যাপার। আমাদের আপিসে করলেও বকুনি দিত।

    (এইটুকুই জানি বাপু)
  • bip | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৩৭698796
  • মনিকা ইস্যুতে হিলারী বিলকে ডিভোর্স করে নি। মানে "ওইটুকু" পুরুষবাদি ডেভিয়েশন মেনে নিয়েছে। তাহলে ট্রাম্পের বেলায়, বিরোধিতা কেন। সেটাই ছিল ট্র্যাম্পের লজিক। এটা ত ঘটনা বিলের কেলেঙ্কারির শেষ নেই-এবং হিলারি তা নিয়ে মাথাও ঘামাচ্ছে না। তাহলে ?

    হিলারি এটা আসবে জানত। এবং এই লাইনে হিলারির কোন লাভ ছিল না ভেবে দেখলে-কারন এই টেপের জন্য যারা ট্রাম্পকে ত্যাগ করার তারা করেছে। বরং এটা টানলে হিলারীর অসুবিধা ছিল।

    ইমেলের জন্য কারুর জেল হ ওয়ার নজির নেই। ম্যাক্সিমাম চাকরি যেতে পারে যদি কোন ক্রমিনাল কাজ না করে থাকে।
  • Demeter | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৩৭698795
  • ছি ছি ট্রিপ্টো, গুগুল কাকু থাকতেও ভুলে যাচ্ছ আজকাল?
    যাই হোক, পলা জোনস বা লিউইনস্কিকে খিস্তিয়েছেন, বেশ করেছেন, বরের প্রেমিকাদের ডেকে নিয়ে আদর করে "আহা বাছা" করতে হবে এমং কথা ২০১৬ সালে কইও না বাছা।
    সেই খিস্তির সঙ্গে প্রেসিডেন্ট হবার কি? দেশ চালানোর কি? দেশ চালাতে হলে কি কি লাগে? আগেকার পুরুষ প্রেসিডেন্টরা তো অ্যাফেয়ার করে ফাটিয়ে দিয়েও দিব্বি দেশ চালিয়েছেন, অনেকের ইমপিচমেন্ট পর্যন্ত হয় নি।
    পয়েন দিয়ে বুঝিয়ে দাও বাছা হিলারির যোগ্যতা কোথায় কম, কার থেকে কম? দেশের লিডার হওয়া নিয়ে বলবা, বরের প্রেমিকাদের খিস্তি করার মতন হাবিজাবি কথা বললে চলবে না।
    আব্রাহাম লিঙ্কন থেকে শুরু না করলেও চলবে, রেগান থেকে শুরু করতে পারো। নাও এবার কও দেখি।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৩৮698797
  • সেসব এপিসোড আমিও ভুলে গেছি। এখন মিডিয়ায় যাকিছু দেখছি সেই বেসিসে বল্লাম।

    আর বার্নিকে তো আমিও সাপোর্ট করিনা, অন্তত ট্রেড এর দিক থেকে বার্নির থেকে হিলারির পলিসি বেটার মনে হয় কারন যদ্দুর বুঝেছি হিলারি ওপেন ট্রেড সাপোর্ট করেন, ট্রেড ব্যারিয়ার খাড়া করা বোধায় অতোটা সাপোর্ট করেন না। যে ক্যান্ডিডেটই জিতুন, ট্রাম্প বা জেব্বুশ বা হিলারি বা অন্য যেকেউ, সেই ক্যান্ডিডেট যদি ওপেন কম্পিটিশান বা ওপেন ট্রেড বাড়ানোর দিকে জোর দেয় তাহলে আমি তাকে সাপোর্ট করবো।
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৪৬698798
  • বিলিকাকা ক্ষমতা ব্যবহার করে জবরদস্তি করে থাকলে সেটা যেমন অফেন্স, তেমনি সেই সময় সেটাকে কনডেম না করে এখন অন্য কাউকে একই কারণে কনডেম করা স্লাইট কোশ্চেনেবল, এই আরকি। প্রেমিক/প্রেমিকা/অ্যাফেয়ার সমস্যা নয়, কিন্তু এগুলোর জন্যে নিজের পোজিশনকে ব্যবহার করলে...
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৫৩698799
  • তা ঠিক। তবে কাকি বোধায় কাকাকে অনেক কনডেম করেছিল (ঠিক মনে নেই)। আর যদ্দুর মনে হয় প্রাইভেটলিও নিশ্চয়ই প্রচুর গাল দিয়েছে, সবকিছু তো আর পাব্লিক ডোমেনে করার দরকার নেই (এটা অবশ্য আমার অনুমান)।
  • Fox news | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৫৪698801
  • Even we cannot ..... support...... him .... :(

  • dc | ১০ অক্টোবর ২০১৬ ২০:০৫698802
  • এই ফক্স ভিডিওটা ২৯ সেপ্টেম্বরের। তার পরে তো ট্রাম্পের অডিও রিলিজ হয়েছে না, যেখানে নিজের মেয়েকে নিয়ে স্টার্নের কমেন্ট সাপোর্ট করেছে? এই লোকটার সিরিয়াসলি কিছু গন্ডগোল আছে, অবশ্য ডি নিরো তো কয়েকদিন আগেই বল্লো টোটাল নাটকেস।
  • cb | ১০ অক্টোবর ২০১৬ ২০:২৫698804
  • #MuslimsReportStuff এইটা দেখুন মশাই টুইটারে। জমাটি করেসে লোকজন :P
  • Now the emails | ১০ অক্টোবর ২০১৬ ২০:৪৮698805
  • <Trump has called for a special prosecutor for Clinton before, even though she was investigated by career prosecutors and FBI agents who closed the case with no charges. The FBI director, who used to be a registered Republican, has testified that Clinton did not lie to federal agents in the case. And those special prosecutors did not work so well in the 1990s, according to this recent NPR story.

    Carrie Johnson
    NPR Justice Correspondent>

    <FBI Director James Comey found that Hillary Clinton and her aides were “extremely careless” in using her personal email server to send and receive classified material, including some that was classified at the time it was sent. But Comey recommended against criminal charges, saying “no reasonable prosecutor would bring such a case.”

    The FBI uncovered work-related emails that were not included in the 30,000 Clinton provided to the State Department. Some of these were found by reviewing records of others with whom Clinton corresponded and some by laborious piecing together of email fragments. Comey added, “we found no evidence that any of the additional work-related emails were intentionally deleted in an effort to conceal them.”

    The FBI reports two instances in which Justin Cooper, an aide to former President Bill Clinton, destroyed Hillary Clinton’s old mobile devices “by breaking them in half or hitting them with a hammer.” This was done after data from the old device had been backed up.

    According to the FBI’s investigative report, operators of a commercial server that housed Clinton’s emails deleted a cache of emails in March 2015, after the House Select Committee on Benghazi issued a subpoena for those emails. Clinton had already turned over copies of many of these emails to the State Department in December 2014. Once the emails were turned over, a Clinton aide directed the commercial server company to delete any emails older than 60 days. Although that direction was given in December 2014, it was not carried out until March 2015, after the New York Times reported on Clinton’s use of a nongovernment server and the House Select Committee issued its subpoena. A worker at the commercial server told the FBI he realized he had failed to make the change three months earlier and deleted the emails following what he called an “oh s***” moment. “Clinton stated that she never deleted, nor did she instruct anyone to delete, her emails to avoid complying with [Freedom of Information Act], State, or FBI requests for information,” the FBI report said.

    Scott Horsley
    NPR White House Correspondent>

    http://www.npr.org/2016/10/09/497056227/fact-check-clinton-and-trump-debate-for-the-second-time
  • Emails | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫০698806
  • The FBI director said “no reasonable prosecutor” would bring a case against Hillary Clinton over her email messages. Law enforcement, traditionally, operates independently of the White House. When that barrier breaks, bad things can happen, like Watergate-era firings and resignations. See this NPR story.

    Carrie Johnson
    NPR Justice Correspondent
  • Paid Speech | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫৪698807
  • WikiLeaks released an internal campaign email from the Clinton campaign's research director, Tony Clark, to senior campaign aides. That email contained excerpts from transcripts of Clinton's closed-door paid speeches seen by the campaign as the most politically damaging. The speech referenced here was delivered in April 2013 to the National Multi-Housing Council, a trade association representing apartment owners, managers, developers and lenders. The full context isn't clear, but Clinton was talking about the Lincoln movie, while describing the sausage-making that is the legislative process. Here is the excerpt that WikiLeaks released:

    “You just have to sort of figure out how to -- getting back to that word, ’balance’ -- how to balance the public and the private efforts that are necessary to be successful, politically, and that's not just a comment about today. That, I think, has probably been true for all of our history, and if you saw the Spielberg movie, Lincoln, and how he was maneuvering and working to get the 13th Amendment passed, and he called one of my favorite predecessors, Secretary Seward, who had been the governor and senator from New York, ran against Lincoln for president, and he told Seward, I need your help to get this done. And Seward called some of his lobbyist friends who knew how to make a deal, and they just kept going at it. I mean, politics is like sausage being made. It is unsavory, and it always has been that way, but we usually end up where we need to be. But if everybody's watching, you know, all of the back room discussions and the deals, you know, then people get a little nervous, to say the least. So, you need both a public and a private position. And finally, I think -- I believe in evidence-based decision making. I want to know what the facts are. I mean, it's like when you guys go into some kind of a deal, you know, are you going to do that development or not, are you going to do that renovation or not, you know, you look at the numbers. You try to figure out what's going to work and what's not going to work."

    Tamara Keith
    NPR White House Correspondent/Covers Clinton
  • বিপ | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫৮698808
  • ্লিক হয়ে ঘোড়ার ঠাং হবে। ক্লিনটন সমর্থকরা ফ্রি ট্রেডের পক্ষে।
  • Benghazi | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫৯698809
  • Four Americans, including U.S. Ambassador Chris Stevens, were killed when militants attacked a diplomatic outpost and CIA annex in Benghazi, Libya, in September 2012. A two-year, $7 million congressional investigation faulted “woefully inadequate” security for State Department personnel but said Clinton herself “never personally denied any requests for additional security.” Investigators concluded that the Defense Department did not have equipment and personnel in place to respond to such an attack in a timely manner. They also found the Obama administration erred in initially ascribing the attack to a spontaneous protest, sparked by an anti-Islamic video, and that Hillary Clinton’s chief of staff at the State Department exercised too much influence over a review board that studied the attack and recommended improvements. The State Department has since beefed up security at diplomatic outposts around the world. It was during the course of the congressional probe that investigators discovered Clinton’s reliance on a private email server for official correspondence.

    Scott Horsley
    NPR White House Correspondent
  • cb | ১০ অক্টোবর ২০১৬ ২১:০৩698810
  • রিপাবলিকানরা বেশ একটা অল্টার্নেটিভ রিয়েলিটির মধ্যে বসবাস করতে ভালবাসে। রাশ লিমবাও, শন হ্যানিটি, ব্রেইটবার্ট এরা জাস্ট কিছু পয়্সা করে নিল এই করে। অবশ্য যারা গাধার গাঁড়ে যাওয়ার জন্য বসেই আছে তারা যেতই, এদেরকে দোষ দেব কেন? ৬০ + বয়সী হোয়াইট মেল ফক্স নিউসে কাঁচের টেবিলের তলায় মেগান কেলির থাই দেখছে, এদের জন্যই ফক্স বেঁচে আছে।

    তবে ইলেকশনের পরে শোনা যাচ্ছে ট্রাম্প হেরে গেলে ট্রাম্প টিভি আসবে, সেখানে শন হ্যানিটি জয়েন করবে। আর মেগান কেলি কোন মেনস্ট্রিম মিডিয়া। মার্ডকের ছেলেদের হিউজ পয়সা খসবে যদি রিটেন করতে চায়
  • এইবারে | ১০ অক্টোবর ২০১৬ ২১:১০698812
  • উপরের সমস্ত ইনফো ইন্টার্নেট থেকে ভেরিফাই করা সম্ভব।
    হিলারি ক্লিন্টনের সিভি, বায়ো ইত্যাদি সব ইন্টার্নেটে পাওয়া যায়। তার তিরিশ বছরের সমস্ত কাজ - বিশেষত মহিলা এবং শিশুদের জন্যে,- সব ইন্টার্নেটে আছে।

    হিলারি ক্লিনটন একজন আমেরিকান পলিটিশিয়ান হিসেবে প্রেসিডেন্ট হিসেবে নমিনেশন পাবার যোগ্য নয়, একথা প্রমাণ করা হউক সঠিক তথ্য এবং যুক্তি সহকারে।

    রেগান থেকে শুরু করে পরপর যারা প্রেসিডেন্ট হয়েছেনঃ রেগান, বাবা বুশ, বিল ক্লিন্টন, ছেলে বুশ এবং বারাক ওবামা। এদের থেকে যোগ্যতায় কোথায় হিলারি কম, কেন - সেটা সঠিক তথ্য এবং যুক্তি সহকারে বলা হোক।

    পলিসি এবং কাজ নিয়ে হিলারির সঙ্গে দ্বিমত থাকতেই পারে। কোনো দেশের কোনো পলিটিশিয়ানের সঙ্গেই ১০০% লোক কোনোকালে একমত হয় নি। আমেরিকার কোনো প্রেসিডেন্ট ১০০% অ্যাপ্রুভাল রেট পায় নি। কিন্তু হিলারি যোগ্যতায় কিসে কম? তার কাজগুলো ঠিক কি, যে তার প্রেসিডেনশিয়াল রেসে দাঁড়ানোই উচিত নয়? শোনা যাক, যুক্তিগুলো ঠিক কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন