এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৪১৮৩৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৪ জুন ২০১৫ ০৭:৫৯510097
  • পিটি দত কালকের ভাট কেমন হল গুছিয়ে লেখো প্লিজ।
  • ranjan roy | ০৪ জুন ২০১৫ ১৬:৫৪510098
  • পিটি,
    বাংলা পুরাতনী গান ? কোন কথা হবে না।
    অক্টোবর থেকে কোলকাতায় থাকবো। ভাটে সপুত্রক দর্শন চাই। নইলে বেহ্মপুরে আপনার বাড়িতে হানা দেবো।
  • PT | ০৪ জুন ২০১৫ ২১:২১510099
  • হীরক রাণীর টইতে আমাকে জুত মত কাত করতে না পেরে ডিডিদা এইভাবে আমার সব্বোনাশ করে শোধ নিলে গো?
  • cb | ০৪ জুন ২০১৫ ২১:৫৯510100
  • পিটিদা কিরকম যেন অরণ্যদেব :)

    কল্লোলদা ডায়না, ডিডিদা গুরান, যারা ওনার আসল পরিচয় জানে :P

    বাকিদের কাছে চলমান অশরীরি, ৩৪ বছর ধরে
  • dc | ০৪ জুন ২০১৫ ২২:০২510101
  • সর্বনাশ কল্লোলবাবু শেষে ডায়না?
  • pi | ০৪ জুন ২০১৫ ২২:০৭510102
  • ঃ)

    কোলকাতার ভাটটাতে আমিও থাকতে চাই ঃ)
  • dc | ০৪ জুন ২০১৫ ২২:১১510103
  • আমি কলকাতা যাচ্ছি ২৭ থেকে ৩০ জুন, তখন কোন ভাট হলে যেতে পারি।
  • aranya | ০৪ জুন ২০১৫ ২২:২২510104
  • শুধু এই ভাটে থাকার জন্য কোল্কাতা যাব। দিনক্ষন এট্টুস আগে থেকে জানাবেন দয়া করে।
    আমাদের (অর্থাৎ দেশের) রাজনীতির ভবিষ্যৎ এই ভাটেই নির্ধারিত হবে
  • Ishan | ০৪ জুন ২০১৫ ২২:২৯510107
  • স্লোগান আমি তুলেছি। টাইম আমিই ঠিক করব। আপনারা নিজেদের অ্যাজেন্ডা ফুলফিল করা হইতে বিরত থাকুন। এই হল সেশ কথা, ব্যস।
  • ranjan roy | ০৪ জুন ২০১৫ ২২:২৯510105
  • Yep!
  • aranya | ০৪ জুন ২০১৫ ২২:৩৪510108
  • অ্যাজেন্ডা আবার কি, জাস্ট আড্ডা তো। আড্ডাচ্ছলে এট্টু-আধটু রাজনীতি আসবে, আর হীরাভ টই-য়ের গোটা বিশেক পেন্ডিং কোশ্চেন :-)
  • Ishan | ০৪ জুন ২০১৫ ২২:৪০510109
  • কোনো হীরাভ টিরাভ না। স্রেফ পুরাতনী গান হবে। এও ফাইনাল। পিয়ানো-গিটার-হারমোনিয়াম-তাম্বুরা সমৃদ্ধ বাড়ি থাকলে সত্বর বাড়িওয়ালারা বায়োডেটা সহ আবেদন করুন।

    তবে আপনারা বাইরে গিয়ে তক্কাতক্কি করে আসতে পারেন, আইনে আটকাবেনা। :-)
  • বাড়িওয়ালা | ০৪ জুন ২০১৫ ২২:৫২510110
  • পিয়ানো নাই, কি বোর্ড, আর তম্বুরা নাই। হবে?
  • aranya | ০৪ জুন ২০১৫ ২৩:০০510111
  • ওকে, পিটি-রে নড়া ধরে হিড়হিড়িয়ে টেনে বাইরে নিয়ে গ্রিল করা হবে

    সরি, গ্রিল বলে ফেলেচি, কক্ষনো গ্রিল নয়, জাস্ট আলুচানা :-)
  • pi | ০৪ জুন ২০১৫ ২৩:০৪510112
  • ইলেক্ট্রনিক তম্বুরা আছে তো। তাতে না পোষলে আদি ও খাঁটি তম্বুরা, হারমোনিয়ামের দায়িত্ব আমি নিলুম।
  • PT | ০৪ জুন ২০১৫ ২৩:১১510113
  • এ কি ভয়ঙ্কর প্রস্তাব!!
    নড়া দিয়েই তো গান বেরুনোর কথা.....অমন করে চেপে ধরলে চলবে?
  • pi | ০৪ জুন ২০১৫ ২৩:১৬510114
  • যাহোক, ভাট কবে হচ্ছে তো জানিনা, পিটিদার পুরাতনী গান শুনতে চাই। কেউ রেকর্ড করে নাই বা কোন রেকর্ডিং নাই ?
  • ranjan roy | ০৪ জুন ২০১৫ ২৩:৩৪510115
  • পিটির নজ্জা-নজ্জা মাথা নাড়া-- চলবে না, চলবে না।
    গানের আসরে আলুবখরা--চলবে না, চলবে না।
    পুরাতনী গান গাইতে হবে---
    পিটিকে গাইতে দিতে হবে।
    তম্বুরা আর হার্মোনিয়ম -- আনতে হবে, আনতে হবে।
    রঞ্জনকে ভোদকা খেতে-- দিতে হবে, দিতে হবে।
  • বাড়িওয়ালা | ০৪ জুন ২০১৫ ২৩:৪৪510116
  • হারমোনিয়াম আছে। তবলা আছে। গিটার আছে। কি বোর্ড আছে। গ্রিল আছে।
  • ranjan roy | ০৪ জুন ২০১৫ ২৩:৪৮510119
  • ভোদকা আছে?
  • Atoz | ০৪ জুন ২০১৫ ২৩:৪৮510118
  • তানপুরা বেহালা বাঁশি সেতার একতারা দোতারা করতাল এইসবও রাখবেন। মাথায় টাথায় বাড়ি দিতে এগুলো বেশ হ্যান্ডি, কাজে আসে। ঃ-)
  • Atoz | ০৪ জুন ২০১৫ ২৩:৫০510120
  • বেশি ভোদকা খাবেন্না, ভোদাই আর হোঁত্কা হয়ে যাবেন। নামের মধ্যেই তো ক্লু আছে। ঃ-)
  • বাড়িওয়ালা | ০৫ জুন ২০১৫ ০১:০৫510121
  • ভদকা, রাম, জিন, হুইস্কি, বিয়ার, ইত্যাদি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়।
  • ranjan roy | ০৫ জুন ২০১৫ ১৩:০৭510122
  • বাড়িওয়ালা,
    থেংকু!
    এতোজ,
    হোয়ে গেছি, আর নতুন কোরে--। একবার খুন করলেও--ইত্যাদি।

    এখনও টইটি হাইজ্যাক করতে পারি নি কি?
    বেশ! তবে গান গাই?
    "আমি পিটির সঙ্গে বেঁধেছি আমারই প্রাণ, পুরাতনী সুরের বাঁধনে,
    পিটি জানে না-আ-আ-আ!"
  • | ০৫ জুন ২০১৫ ১৩:১১510123
  • শক্ত করে বাঁধবে রঞ্জন দা, খুলে না যায় ঃ))
  • ranjan roy | ০৫ জুন ২০১৫ ১৩:১৪510124
  • বিয়ের সময়ের গিঁট অষ্টমঙ্গলায় খুলে যায়, সুরের বাঁধন খোলে না।ঃ))
  • সে | ০৫ জুন ২০১৫ ১৩:১৫510125
  • রঞ্জনদার লাস্ট পোস্টের কথাগুলো জাস্ট টু মাচ্‌! :-)))
  • | ০৫ জুন ২০১৫ ১৩:১৭510126
  • রঞ্জন দা ঃ))
  • | ০৫ জুন ২০১৫ ১৩:১৯510127
  • ইয়ে কিন্তু cb, এই মার্কেটে কল্লোল দা কে ডায়না বানিয়ে দিল। এটা কি ঠিক হল ? ঃ)
  • ranjan roy | ০৫ জুন ২০১৫ ১৩:৩৪510129
  • আহা, ডায়নাই তো বানিয়েছে, ডাইনি তো বানায় নি! কল্লোলের ভাগ্যি ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন