এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৪৮৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nishan Chatterjee | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ০৯:০০541630
  • @ARIN সে দু:খ কি আমারই নেই, খেয়োখেয়ি আমারও ভালো লাগে না, কিন্তু doc এ মাঝে মাঝে চেষ্টা করি ভালো মালগুলো খানিক ছেঁকে তুলে রাখার, একবার নাহয় click করে দেখলেন :(
  • Nishan Chatterjee | 72.*.*.* | ২৬ মার্চ ২০১২ ০৯:০২541631
  • @Pinaki: আমি করাতে রাজী আছি :)
  • SC | 96.*.*.* | ২৬ মার্চ ২০১২ ০৯:৫৭541632
  • সবই তো বুঝলাম জ্ঞানের হ্যানো তেনো, কিন্তু আমার মূল কোচ্চেনটা হচ্ছে যে ফেবু গুরুতে কি আঁতেল মামণি আছে? :)
    তাহলে আমি এক্ষুণি ও চত্বরে ঢুঁ মারছি। নইলে ফেবু গুরু জাহান্নামে যাক, আমার কি।:)
  • tatin | 14.*.*.* | ২৬ মার্চ ২০১২ ১২:১৬541633
  • বাংলাদেশি মামণি আছে
  • Biplob Rahman | 202.*.*.* | ৩০ মার্চ ২০১২ ২০:১০541635
  • অনেক আলোচনা হয়েছে। স্বীকার করা ভালো, চণ্ডাল তার সবটুকু পড়তে পারেনি। এরপরেও গুরুর ফেসবুক গ্রুপ সর্ম্পকে দীর্ঘ পর্যবেক্ষণে সে নীচের কথাগুলো বলছে। পাঠক এর সঙ্গে একমত হতে পারেন; দ্বিমতও হতে পারেন। ভাবনাটি চণ্ডালের একান্তই নিজস্ব।
    ---

    গুরুর ফেসবুক গ্রুপকে আজকাল পাগলাগারদ বললে খুব কমই বলা হয়; এটি এখন এতোটাই উল্টো-পাল্টা একটি প্রতিষ্ঠান। যারা যা ইচ্ছে, তাই লিখছে, বলছে। এমন কি সঞ্চালকদের "দেশনা/তীরস্কার/মৃদু ধমক" সত্বেও।

    এই তালিকায় ফেসবুকের ফেকিরা তো আছেনই, আরো আছেন কলহপ্রবন বেশকিছু গুরু-মহাগুরু। একঘাটে কেউ জল খাচ্ছে না। চণ্ডালরা ছিটকে পড়ছেন, সরে যাচ্ছেন। গুরুতর আলোচনা, সুন্দর তর্ক-বিতর্ক, ভালো ভালো পোস্ট --সবই হারিয়ে যাচ্ছে।

    একেবারে গ্রুপের শুরু থেকে দীর্ঘ পর্যবেক্ষণে এদের অনেককেই এই চণ্ডালের কাছে রীতিমত বিকারগ্রস্থ বলে মনে হয়। এই তালিকায় উগ্র বাংলাদেশ বিদ্বেষী স্মৃতিলেখা থেকে শুরু করে উগ্র দেশপ্রেমিক, সুলেখক কুলদা রায়ও আছেন। দেশোদ্ধারের জন্য এরা আন্তর্জালে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, হাজার হাজার অক্ষরের অপচয় ঘটান বিনা কারণে। ব্লগ বারান্দায় বিতর্কের ঝাল ঝাড়েন গুরুর গ্রুপে এসে মিথ্যা কুৎসা রটনায়। ...

    এরা কোনো একটি ট্যাগিং/কুৎসা রটনার আগে এর দীর্ঘ প্রতিক্রিয়া নিয়েও চিন্তিত নন। যেমন কুলদা রায়ের মতো সুলেখক, সেদিন নির্ঝর নামে এক ফেকির দেওয়া পোস্টে অপ্রাসঙ্গিকভাবে হুট করে বলে বসলেন:

    "এই বিপ্লব একটা ভন্ড। তাকে বাংলাদেশে গুরুচণ্ডালির বইপত্র বিক্রির দায়ীত্ব দেওয়া হয়েছিল, সে সেসব বিক্রি করতে পারেনি। গুরুচণ্ডালিতে বাংলাদেশ থেকে একটিও লেখা আনতে পারেনি। আমদানী করেছে চীনা রাজাকার। শুধু বড় বড় কথা। অথচ দুই বাংলার সম্মিলনে একটি বড় কিছু হতে পারতো, কিন্তু সেটি আর এইসব ভন্ডদের জন্য হলো না। "

    জবাবে চ-ব-খ দিয়ে গালাগাল দিতে ইচ্ছে করেছিল, হৃদকমলের মতো মা-মাসিকে এক করে দেওয়াও যেতো, কিন্তু "কহল রায়'' এর সব ইতর মন্তব্য অস্বীকার করা এবং একে পুত্রজ্ঞানে ক্ষমা করে দেওয়া ছাড়া উপায় কী?

    পাই ও সিকি নিশ্চয়ই জানেন, বাংলাদেশে কখনৈ চণ্ডালকে গুরুর বইপত্র বিক্রি/বিতরণ কোনটাই করতে দেওয়া হয়নি। এবার বাংলাদেশে সবুজ বাঘ, ওরফে আবু মুস্তাফিজ কিছু বইপত্র নিয়ে এসেছেন। পরে বইপত্র নিয়ে আসেন শ্যাজাদি দি, ওরফে সামরান হুদা।

    গুরু'তে চণ্ডাল বাংলাদেশ থেকে কোন লেখাপত্র আদৌ এনেছে কী না, তা গুরু কর্তৃপক্ষ ভালো করেই জানেন। এগুলো তো বড়াই করার বিষয় নয়। ব্যর্থতা থাকলে, তা-ও চণ্ডালের নিজস্ব। এ নিয়ে কুলদা রায়ের গোস্মা হওয়ার কারণ কী? "চীনা রাজাকার" বা "বড় বড় কথা" বলেই বা তিনি কী বোঝাতে চাইলেন? "দুই বাংলা সম্মিলনে বড় কিছু" হতে পারা বা না পারার দায়ভার চণ্ডালের ওপর বর্তানো কেনো?

    গুরুদের এমন চণ্ডাল রূপ ধারণ গুরু'র ফেসবুক গ্রুপেই মানায়। (টাশকিত ইমো)

    পাই, সিকি, সুশান্ত বাবুসহ গ্রুপের পুরনো সঞ্চালক প্রত্যেকে জানানে, চণ্ডাল বরাবরই গ্রুপে কঠোর নীতি প্রয়োগ করার পক্ষে।

    স্মরণ করা ভালো, গ্রুপের শুরুতে এক অস্থির সময়ে গ্রুপের সঞ্চালনের দায়িত্ব থেকে চণ্ডাল স্বেচ্ছায় সরে গিয়েছে। তখন অবস্থাটা এতৈ বৈরি ছিল যে হৃদকমল, অ্যাপলো, আবুল (খায়ের) কোং চণ্ডালের যে কোনো পোস্টে রে রে করে তেড়ে আসতেন, তারা "বক্তব্যকে নয়" বরং "ব্যক্তিকে আক্রমণেই" বেশী উৎসাহী ছিলেন।

    অন্যদিকে গ্রুপে চণ্ডাল কঠোর অ্যাকশনের পক্ষপাতি ছিলেন, সেটি নিয়ে অন্য সঞ্চালকদের সঙ্গে মতের ঠিকমত মিল হচ্ছিল না। সবমিলিয়ে তার ওপর খুব চাপ পড়ে যাচ্ছিল। তথ্য সাংবাদিকতার পেশাগত জীবন, লেখালেখি, ব্যক্তি জীবন -- সব কিছু ক্ষতিগ্রস্থ হচ্ছিল। তাই সঞ্চালকের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যাওয়া।

    কিন্তু কুলদা রায় কিছু জেনেও না জানার ভান করেন। তিনি ব্লগ বারান্দার বিতর্কে হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে হিংস্র আক্রমণ করে লেখেন, "অসাধুতার জন্য এই বিপ্লবকে গুরুচণ্ডালির মডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে! সে আবার এতো জোর গলায় কথা বলে কীভাবে?"

    AJOB!!

    এখন তার নতুন বাইয়ের নাম ফরহাদ মাজাহার (উঠলো বাই, তো মক্কা যাই!)।

    ফরহাদ মজহার একজন মুক্তিযোদ্ধা, এক সময়ের নাম করা কবি, লালন গবেষক এবং খ্যাতনামা লেখক-- এ নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই।

    তবে নানা বিষয়ে ফ.. বিভ্রান্তিও দীর্ঘতর। যেমন, গত বিএনপি সরকারের সময় তালেবানরা আফগানিস্তানের দখল নিলে তিনি এক সেমিনারে বলে বসলেন, তালেবানরা সন্ত্রাসী নয়, মুক্তিযোদ্ধা!! এ নিয়ে সে সময় বিতর্কের ঝড় ওঠে। এখন ফ.ম নিয়মিত মৌলবাদী কাগজ নদিগন্তে লিখছেন, কট্টর বিএনপি সমর্থিত কাগজ আমারদেশ বন্ধ হয়ে গেলে এ নিয়ে কলাম লিখেছেন। ...

    চণ্ডালের দীর্ঘ পর্যবেক্ষণ এবং ফ.. পাঠও একই কথা বলে, শেষ পর্যন্ত ফ.. মৌলবাদেরই সতীর্থ। তাকে বামপন্থী বললে তা হবে সত্যের অপলাপ।

    তবে এইটুকু বলাই যথেষ্ট নয়; তাই এরপরেও বলতে হয়, তার তাব্‌ৎ জ্ঞানকে অস্বীকার করার তো কিছু নেই। বরং ফ.. পাঠে কিছু জানার থাকলেও থাকতে পারে। বরং ফ.. কে নকশালী কায়দায় নাকচ করার প্রবনতাটিই হাস্যকর।

    বিশেষ করে তার কবিতাগুলো তো অসাধারণ মেধাবী! নয়ের দশকের পর ফ.. আর কবিতা লেখেননি। ব্যক্তিগতভাবে চণ্ডালের ধারণা, রাজনৈতিক দর্শনের বিচ্‌য়্‌য়ুতি না হলে এবং শুধু কবিতায় ফ.ম মনোনিবেশ করলে বাংলা সাহিত্যে তিনি উজ্জল দৃষ্টান্ত হতে পারতেন! কিন্তু হায়, পচঁন ধরেছে মাথায়!

    [দেখুন, সর্বশেষ লেখা:http://www.samakal.com.bd/details.php?news=29&action=main&menu_type=tabloid&option=single&news_id=246309&pub_no=1000&type]

    আপতত এইটুকু।
  • Biplob Rahman | 202.*.*.* | ৩০ মার্চ ২০১২ ২০:১০541634

  • Sam | 117.*.*.* | ৩০ মার্চ ২০১২ ২১:১৮541636
  • একটা জিনিস দেখে বেশ মর্মাহত হলাম. এই গুরুচন্ডালি website এর মত ফেসবুক এ গুরু ও কিন্তু আমাদের কাছে সমান ভাবে প্রিয়. ফেসবুক এর মাধ্যমে পুরোটা না হলে ও কিন্তু গুরু অনেক তা ই বাঙালি র virtual জগতে স্থান করে নিয়েছে. যখন এই গ্রুপ তা হ্যাক হতে বসেছিল, তখন কিছু লোক অনেক কষ্ট করে, পারসনাল কাজ বন্ধ করে অনেক সময় দিয়ে গ্রুপ তা কে বাচাতে সক্ষম হয়েছে. তাদের মধ্যে উল্লেখযোগ্য নিশান, শ্রীপার্না, অনামিত্র, মীনাক্ষী, বিদ্যুত এবং আমি. আর সবচেয়ে বেশি আক্রান্ত হলো ইপি্‌শতাদী . অনার ছবি নিয়ে অনেক নোংরাম আগে ও হয়েছে, এখনো হচ্ছে. একের পর এক কষ্ট করে বানানো মূল্যবান doc নষ্ট করা হচ্ছিল. এই সব অভদ্র আচরণ সহ্য না করতে পেরে আমরা ৫১২ টি doc এর ব্যাক আপ নি. জানিনা আপনাদের সকলের কোনো ধারণা আছে কিনা এটা করতে কত সময় আর পারসনাল লাইফ dedicate করতে হয়. অনেক মানুষ ই সেই সময় বাইরে থেকে দাঁড়িয়ে আহা উঁহু করছিলেন, এখন দেখছি অনেকে এখানে এসে গ্রুপ কে পাগলা গারদ, গ্রুপ গোল্লায় গেছে ইত্যাদি বড় বড় কথা বলে হাত ধুয়ে ফেলছেন. গ্রুপ এর দু:সময়ে এঁদের টিকিটি র ও দেখা পাই নি. ঠিক আছে, হয়ত অনেকে অনেক ব্যস্ত, কিন্তু তাই বলে গ্রুপ তা কে revive করার পর এইখানে এসে এরকম মন্তব্য দেখলে খুব খারাপ লাগে, ultimately এসব করা গুরুচন্ডালি কে ভালোবেসে, পরিবর্তে একটু রেসপেক্ট, একটু ভালো কথা আশা না করলে ও ব্যঙ্গের আর উষ্মা র আশা রাখি না.
  • Sam | 117.*.*.* | ৩০ মার্চ ২০১২ ২১:২৮541637
  • সোনালী এবং শান্তনু র নাম টা ভুলে গেছিলাম, সে জন্যে দু:খিত. গ্রুপ বাঁচাতে এদের অবদান ও অন্যদের চেয়ে বেশি বই কম না. আর বিশেষভাবে ইপ্সিতাদী র নাম করব, অনার মত শক্ত আর দৃঢ় মহিলে আমি খুব ই কম দেখেছি, অনন্য কেউ হলে গ্রুপ ছেড়ে বা ফেসবুক account ডিলিট করে চলে যেত. এরকম গুরু র প্রতি ভালবাসা আর শ্রদ্ধা সকলের জানা উচিত.

    আর একটা কথা, এটা ভাবা উচিত না যে ফেসবুক গ্রুপ টই এর চেয়ে নিম্নমানের. গ্রুপ এ অনেক ভালো আলোচনা হয়, অনেক সুন্দর doc আছে. অনেক কবিতা আর লেখা র বিষয়ে সকলের মোট পাওয়া যায় আর অনেক আলোচনা ও হয়, যেটা টই এ দেখি না বিশেষ. গ্রুপ এর কিছু shortcomings থাকলে সেটা টই এর ও আছে. গ্রুপ এ যদি বাংলাদেশ ও ভারত নিয়ে তুলকালাম চলে, টই এ চলে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে. গ্রুপ এ অনেক লোক মতামত দেন যারা টই এ আসেন না, কিন্তু তারা খুব ই knowledgable আর ভালো লেখেন ও. তাই সরাসরি তুলনা করে গ্রুপ কে ছোট না করলে ই খুশি হব. দুটো ই নিজের জায়গায় সেরা, তুলনা চলে না.
  • sriparna | 112.*.*.* | ৩০ মার্চ ২০১২ ২১:৫৫541638
  • aageibolerakhibanglaylikhtenapararjonnodukkhito..amarnotebookekhubosubidhahoykaajkortetai..jaihok..Samda-rsatheekmot..
    amisobsomoyekhoncommentkorteparchhina..karonamiBangladesherkichhubondhu-bandhbderthekelekhatulchhi..

    rektakhobordiy..amarekbondhueimatrojanalo..
    "Ruby'rkacheNonadangatebostirbohuchotochotoghorbulldozerdiyeguriyedewahoyeche, bostiteagundhoriyedewahoyeche.kalsokaleNonadangarbostibashiradhornaybosbenebongbikelemichilkoresorkarereighrinnooporadherprotibaadjananohobe.Nonadangareistrugglekeegiyeniyejetesohayotakorun - spreadthemessage, participateintherally."
  • riddhi | 198.*.*.* | ৩০ মার্চ ২০১২ ২২:৩১541640
  • এই কুলদা রায় ভদ্রলোক খুব ইন্টারেস্টিং। যত দেখছি, তত মুগ্‌ধতা আর বিষ্ময় বাড়ছে। উনি একদিকে মহা ভাল লেখেন, আবার অন্যদিকে মাথা পাগলা। ওনার মাথায় কেউ একটু ঠান্ডা জল ঢেলে বলুন এসব মাজহর আজহার করলে ওনার প্রতিভা বেশীদূর এগোতে পারবে না।
    উনি মনে হয় গুরুচন্ডালীর রেসিডেন্ট কবীর সুমন।
  • Chapin Pkwy | 99.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ০৮:২২541641
  • জঙ্গিবাদ, মূর্খতা, মিথ্যা, কুৎসা পশু শক্তিকে উৎসাহিত করে।
    কেউ স্বাধীনতার জন্য নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেয়,আবার কিছু অমানুষ না চাইতে পাওয়া স্বাধীনতা নিয়ে বিদ্রূপ, উপহাস করে।
    পৃথিবীতে একমাত্র জাতি জারা নিজের স্বাধীনতার বিরোধিতা করে, নিজের স্বাধীনতা নিয়ে বিদ্রূপ, উপহাস করে।
    সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সবার গণতান্ত্রিক অধিকার, তাই বলে সবকিছুতেই বিরোধিতা, ক্রমাগত হত্যা, ষড়যন্ত্র, অভ্যুত্থানের চেষ্টা, মানুষের
    সভ্যতা মূল্যবোধ মানবতা যুক্তিসংগত বিচারবুদ্ধির সঙ্গে প্রতারণা,
  • Siddhartha | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ০৮:৫০541642
  • :O
  • Biplob Rahman | 202.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ১৯:০৫541643
  • "এটা ভাবা উচিত না যে ফেসবুক গ্রুপ টই এর চেয়ে নিম্নমানের . গ্রুপ এ অনেক ভালো আলোচনা হয়, অনেক সুন্দর doc আছে . অনেক কবিতা আর লেখা র বিষয়ে সকলের মোট পাওয়া যায় আর অনেক আলোচনা ও হয়, যেটা টই এ দেখি না বিশেষ।"
    ---

    স্যাম/সম্বুদ্ধ আচার্য (?)-র এই বক্তব্যটিকে চণ্ডাল জোড়ালোভাবে সমর্থন জানাচ্ছে।

    বিশেষ করে সাম্প্রতিক বস্তি উচ্ছেদের ঘটনায় গুরু-র ফেবু গ্রুপ দ্রুত সাড়া ফেলেছে। শুক্রবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময়) শ্রীপর্ণা দে গ্রুপে এসে এ নিয়ে রোমান হরফে ছোট্ট একটি পোস্ট লেখেন। সেই থেকে শুরু। প্রায় সারা রাত এতে শত শত মন্তব্য-তথ্য/মতামত যুক্ত হয়।

    একে 'লাইভ ব্রডকাস্ট' বললে বোধহয় ভুল হবে না। মুহূর্তে সেই দু:সংবাদ এবং প্রতিবাদ আন্তর্জালে ছড়িয়ে পড়ে দিকে দিকে...ফেবুতে লেখা হয় হাজারো পোস্ট। শ্রীপর্ণার ঐ প্রথম পোস্টটিতে এখন প্রায় ছয়শ' মন্তব্য দেখাচ্ছে।...

    এমনটি গুরুর এই সাইটে টইপত্র/ভাটিয়া৯-তে কখনৈ হয়নি; খুব শিগগিরই তেমনটি হবে বলে বোধ হচ্ছে না। কেন? সে কথা চণ্ডাল 'নতুন গুরুচণ্ডা৯ কেমন দেখতে চান' বিষয়ক টইয়ে আগেই বলেছে। সেখানে 'ফেবু গ্রুপের অসীম সীমবদ্ধতার' কথাও বলা হয়েছে।

    তবু অতি সংক্ষেপে বলা যায়, ১। ফেবু ব্যবহারিক ও প্রযুক্তিগত বিবেচনায় অনেক এগিয়ে; ২। কিন্তু এর কোনো লেখা বা ফটো পোস্ট স্থায়ী নয়, ৩। নতুন নতুন পোস্টের চাপে দরকারি পোস্টটি প্রায়ই তলিয়ে যায়, ৪। নতুন হট্টোগোল/হুজুগে চাপা পড়ে দরকারি বিষয়-আশায়, ৫। এর অনেক পোস্টের লিংকও শেয়ার করা যায় না, খুঁজে পাওয়া যায় না। ৬। ফেবু এখনো অনেকটাই টাইম পাসিং, ৭। অন্যদিকে গুরুচণ্ডা৯ ডটকম-এর চলতি সাইটটির রয়েছে নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ৮।অএটি এখনো পুরোপুরি লেখক/পাঠকবন্ধব হতে পারেনি -- ইত্যাদি।

    তাহলে সমাধান? সমাধান-- গুরুর এই সাইটটিকে একটি পূর্ণাঙ্গ বাংলা ব্লগ সাইটে পরিনত করা।...

    বলা ভালো, যে কোনো ফেবু গ্রুপ/ব্লগ/অন লাইন পত্রিকা একটি স্বেচ্ছা শ্রমের কাজ। এর জন্য সংশ্লিষ্ট সঞ্চালক/প্রযুক্তিবিদরা হাজার হাজার শ্রম ঘন্টা ব্যয় করেন, নিজস্ব পকেটের পয়সা দেদার উড়ে যায়, এমনকি ব্যহত হয় কর্ম ও ব্যক্তিগত জীবনও।

    যে কোনো ফেবু গ্রুপ/ব্লগ/অন লাইন পত্রিকা হ্যাকড হলে এই সব স্বেচ্ছা শ্রমের মাত্রা আরো বাড়বে, সকলের ওপর সম্মিলিত চাপ বাড়বে -- এটিই তো স্বাভাবিক, তাই না? এটি ফলাও করে বলার কোনো দরকার ছিলো না।... এটি একেবারেই বাহুল্য।

    অনেক ধন্যবাদ। সবইকে শুভেচ্ছা।
  • Biplob Rahman | 202.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ১৯:০৬541644

  • Bratin | 14.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ১৯:০৭541645
  • এ কী কথা SC ? :-))

    IP Address : 96.235.41.93 Date:26 Mar 2012 -- 09:57 AM
  • kd | 74.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ২২:১৫541646
  • বিপ্লববাবু, মেনে নিচ্ছি এই শুরু-গুরুর অধিকাংশ পাঠক ফেবু-গুরুর পাঠক/লেখকদের তুলনায় মূর্খ। তবে মনে হয় না তারা এতই মূর্খ যে আপনার পোস্ট দু'বার করে না পড়লে তারা বুঝতে পারবে না। :)

    তা যাই হোক, আপনার একটি অভিযোগের আঙুল আমার মতো শুরু-গুরু ভক্তের দিকে মনে হওয়ায় উত্তর দিচ্ছি।
    শুরুতেই জানিয়ে রাখি, ফেবু-গুরু কতটা ভালো বা কতটা খারাপ, আমার কোন আইডিয়াই নেই - আমার বিশেষ স্নেহের একজনের অনুরোধে একবার ঢুকেছিলুম, মাথামুন্ডু বুঝতে না পারায় আর যাই নি।
    শুরু-গুরু যে টেকনোলজিকালি হ্যান্ডিক্যাপ্‌ড, সে কথা সব শুরু-গুরুর ভক্তেরাই জানে। আমদেরই একজনের কাছে শোনা ""Guruchandali is not user-friendly, it is for friendly users'' আমার মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ভেবে দেখুন, অনেকে হয়তো তার কুঁড়েঘরেই খুসী, রাজপ্রাসাদের অতুলনীয় বৈভব ও স্বাচ্ছন্দে আনকমফর্টেব্‌ল মনে করে। তাদের সেই কুঁড়েঘর ভেঙে তাদের রাজপ্রাসাদ দেওয়ার কী দরকার? আপনি যে তাই করতে চান বলছি না, কিন্তু অনেক ফেবু-গুরু ভক্তেরা তাই চান - আবার এনাদের কেউ কেউ নোনাডাঙার বস্তিউচ্ছেদের বিরুদ্ধে স্লোগান দেন, একে হিপোক্রেসি ছাড়া অন্য কিছু বলা যায়?

    একটা অ্যানালজি মাথায় এলো। গুরুচন্ডালি প্রকাশনীর তিন সন্তান, প্রথমটি হাইস্কুল পাস, তৃতীয়টি পিএইচডি। প্রথম সন্তান কাউকে প্রশংসা করার সময়েও ঠিকমতো ভাষাপ্রয়োগ করতে পারে না আর তৃতীয়জন উপযুক্ত তৎসম শব্দের সাহায্যে অন্যের নিন্দে করতে পারদর্শী (আপনিই তো এক ভুক্তভোগী, তাই না?)। এবার কার সঙ্গ মনের মতো হওয়া উচিত, আমি জানি না, পসন্দ অপনা অপনা।

    আর একটা কথা, আপনার পোস্তের এক জায়গায় ""বামপন্থা মৌলববাদ নয়'' এমনতি বলতে চেয়েছেন বলে মনে হ'লো। সেটা কি সত্যি?
  • Sam | 117.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ২২:৫৩541647
  • একটা ই মন্তব্য করব যে ego ব্যাপারটা খারাপ, মানুষকে নির্বুধি্‌ধতার পথে নিয়ে যায়. তার সাথে আর একটু বলি, techsavvy হওয়াটা কোনো আধুনিক জুজু নয় যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, বরং পুরনোকে বদলে নতুনের দিকে নিয়ে যাওয়া র মধ্যে অগ্রগতি লুকিয়ে থাকে. মানুষ অনেক কিছু ই প্রথমে বোঝে না, কিন্তু সেটা ছেড়ে সেটাকে ব্যঙ্গ করে পুরনোকে আঁকড়ে ধরে বসে ও থাকে না. যাই হোক, আমার নিজস্ব মতামত. তবে রাজপ্রাসাদ ফাঁকা পরে থাকলে সেটা ছেড়ে কুঁড়েঘরে বসে "এটাই আমার জায়গা " বলে পড়ে থাকাটা আমার পছন্দ নয়.
  • ranjan roy | 122.*.*.* | ০১ এপ্রিল ২০১২ ২৩:৪৭541648
  • আমি অনেকদিন পরে এই সূতোয় এসে ঘেঁটে গেছি।
    স্যাম এর কুঁড়েঘর-প্রাসাদের উপমাটি ঠিক খাপে খাপ পঞ্চার বাপ মনে হল না।
    কেউ যদি সত্যজিতের "আগন্তুক'এর মত আমেরিকা ঘুরে এসেও আদিবাসীদের মাঝে থেকে আনন্দ শান্তি পায় তো আপত্তির কি আছে, যতক্ষণ না সেই ভদ্রলোক অন্যদেরও গ্রামে যেতে বলে!
    তাই গুরু-ফেসবুক তাদের মত থাকুক, আর গুরু পাছা-বুক তাই নিয়ে থাকুক( যেমন আমার ও কাব্লিদার মত বুড়োরা)। আর যাঁরা গুরুর মুখ ও পশ্চাদদেশ দুই জায়গাতেই স্বচ্ছন্দ বিচরণ করতে পারেন তাঁরা তাই করুন। এনিয়ে এত পাতার পর পাতা ভরানোর কি আছে?

    আমার বাড়ির সবাই ধনেপাতা খেয়ে আনন্দ পায়, আমি পাই না। আমি পুদিনা পাতা খাই। তাই সবরকম প্রভিসন রাখতে হয়। আমাকে জোর করে ধনেপাতা খাওয়ালে অজ্ঞান হয়ে যাবো।

    এদিকে আমি কুলদা রায় ও বিপ্লব রহমান-- দু'জনেরই লেখার ভক্ত।
    কিন্তু কুলদাবাবুর লেখা ছেড়ে বিপ্লবকে ব্যক্তিগত আক্রমণ একেবারে ভাল লাগলো না। কারো লেখার বা বক্তব্যের সমালোচনা করুন, ব্যক্তিবিশেষকে নয়। এটা কমতে কমতে পুরনো গুরুতে প্রায় শেষ হয়েছে। আশা করবো, ফেস-গুরুতেও হবে।
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০০:৪৬541649
  • বলেছি তো আমার ব্যাক্তিগত পছন্দ, আপনাদের আলাদা হতে ই পারে, তাই বলে আমি তো আপনি হয়ে যাব না বা আপনি ও আমি হবেন না. তবে এই যুগে পেছনে পড়ে থাকা তে একটু কাব্যিক নস্টালজিয়া ছাড়া আমি আর কিছু ই খুঁজে পাই না. আর আদিবাসী রা ও নিজেদের মত করে এগিয়ে চলে, কেউ ই পিছনে পড়ে থাকে না, আদিবাসীদের পিছিয়ে পড়াদের মধ্যে গন্য করলে আমি বলব আপনি হয়ত আগন্তুক দেখেছেন, কিন্তু বোঝেন নি.
  • ranjan roy | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৩:০৩541652
  • সবাই সব কিছু বুঝতে পারে না, হতেই পারে আমি আগন্তুক বুঝিনি।আপনার কবিতাও বুঝিনি, তাতে কি বা আসে যায়! আপনার ব্যক্তিগত মতের শুধু একটি বিন্দুতে আমার আপত্তি। সেটা হল tech-savy হওয়াকে ব্যঙ্গ করা।
    না, আমরা যারা টেক-স্যাভি নই, বা সেই কারণে ফেস-বুক গুরুতে যাতায়াত করি না, তারা আদৌ টেক-স্যাভি হওয়াকে ব্যঙ্গ করে নি, বা ইনফিরিয়র ভাবে নি, শুধু আলাদা ভেবেছে।
    একই কারণে নিজেদের আলাদা অস্তিত্ব ও বজায় রাখতে চেয়েছে। দুটোকে মিলিয়ে এক করে দেয়ার বিরোধিতা করেছে। এবং এটা আমার ব্যক্তিগত মত নয়, বেশ কিছু ব্যক্তিমতের সমাহার।
  • a | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৩:১২541653
  • ফেসবুক না করা=পিছনে পড়ে থাকা?

    মানা গেল না।

    টেক স্যাভিত্ব একটি নব্য মিথ। যদি কোন ইউ আই লোকের জন্যে কনফিউজিং হয়, তবে "এই যুগে" তাকে ফেলে দেওয়াই মঙ্গল।

    (উপরের লেখা স্যামকে)
  • kd | 74.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৪:৫২541654
  • স্যাম, আপনার বোধহয় একটু বোঝার ভুল হচ্ছে। আমি বলেছি, আমি কুঁড়ে ঘরে থাকি, রাজপ্রাসাদে গিয়ে পছন্দ হয় নি, কুঁড়েঘরটাই আমার কাছে বেটার অপ্‌শন। আমার কোথায় থাকা ভালো, সেটা আমার ওপরই ছেড়ে দিন না। আমার কুঁড়েঘরের দিকে হাত বাড়ালে শ্রীপর্ণাকে আপনার পেছনে লেলিয়ে দেবো। মেয়েটা আমায় হেব্বি ভালোবাসে। আমি জাস্ট এইটুকুই বলতে চেয়েছি।

    তবে একটা ব্যাপারে আপনার সঙ্গে আমি পুরো একমত। আমি নির্বোধ, কোন সন্দেহ নেই আমার মনে। শুধু আপনি নন, আমার কিছু বন্ধুও এই কথাই বলে। জানেন আমি কিছুদিন আমেরিকায় থেকেছি। নির্বোধ না হ'লে কি কেউ ওখানকার ""উন্নত'' লাইফস্টাইল ছেড়ে কলকাতার এক এঁদো গলির মধ্যে (জানেন, এই গলি দিয়ে মড়ার খাট সোজা করে বার করা যায় না) একটা পুরোনো, ছাত থেকে জল পড়া, দেওয়ালে নোনা ধরা বাড়িতে মনের সুখে থাকে? (এক ফোঁটা বাড়িয়ে বলছি না, শুরু-গুরুর অনেকেরই পায়ের ধুলো পড়েছে আমার আস্তানায়, তারা সাক্ষী)।
    আসল কথা বুঝলেন না, যার যাতে মজে মন ইটিসি, ইটিসি।

    আমার সৌভাগ্য, রঞ্জনের মতো কেউ কেউ আমার মতো ভাবে। এখনও।
  • Siddhartha | 131.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৬:৩৩541655
  • কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। অনেকেই আছেন যাঁরা ফেসবুকের আংগীনায় স্বচ্ছন্দ নন। তা তাতে আর কি করা যাবে? ফেসবুকে গেলেই কি জীবনের পরমার্থ সাধিত হবে? আর এনি ডে গুরুর সাইটের লেখার মান ফেসবুকের থেকে ভাল। ফেসবুকেও খুব ভাল লেখা আসে হয়ত, কিন্তু অসংখ্য হাবিজাবি আলোচনার সাথে সেই গুটিকয় ভাল-র রেশিও-টা দেখুন।

    সেক্ষেত্রে এখানে যাঁরা থাকতে চান তাঁদের হ্যাটা মারাটা ঠিক না। স্পেসালি আগন্তুক কে বোঝে বা কে বোঝে না এসব নিয়ে আলোচনাটাও। পার্সোনাল আক্রমনের জায়গায় চলে যায়। আমার যেমন আগন্তুক হেবি বাজে লাগে। এখন সেটা বুঝে না কি না বুঝে সেসব চুলচেরা আলোচনাগুলো আল্টিমেটলি কাদা-ছোঁড়াচুঁড়ির দিকে চলে যায়।

    তার থেকে ফেসবুক আর সাইট, দুখানা মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট হয়েই থাক। দুজনেই ভাল। :)

    তবে কেডি-র ফেসবুক নিয়ে হিপোক্রিসির লাইনটা আমার ভাল্লাগেনি। বায়াসড লেগেছে।
  • ppn | 112.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৭:৪৯541656
  • ফেসবুকে স্বচ্ছন্দ হওয়া আর ফেসবুককে ভালো লাগা দুটো কি এক হল?

    ফেসবুকের অনেক ইউজার এইখানে সামান্য কষ্ট করে বাংলা লেখা শিখতে চান না অথবা তার জন্য বেসিক ট্রাবলশুটিং যেটুকু দরকার সেটা করতে চান না সেটা কি তারা খুব বেশি টেক স্যাভি বলেই? ;-)
  • Tim | 98.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৮:০৭541657
  • প্পনের প্রথম লাইনে ক। দুটো এক জিনিস নয়।

    আমার সমস্যা হয় যখন গুরু সর্বাধিক প্রচারিত কিছু একটা হতে চাইছে দেখি। প্রয়োজন ছিলোনা।
  • aka | 75.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৮:৩৩541658
  • আমি না গুরু ফেবুতে গেলাম। বহু আলোচিত বস্তি উছেদের টপিকটি পড়লাম। অর্কূটে যে সমস্যা হত তাই হল। সুশান্ত কর, ইপ্সিতা আর দেবর্ষির কিছু পোস্ট বাদে বাকি সবাই বেঙ্গলিশে লিখেছে। পড়তে বড় অসুবিধা হয়।

    ফেসবুকের এই পোস্টের এবঙ্গ ম্যাসিভ রেসপন্সের পরে বস্তি উচ্ছেদের কি লেটেস্ট আপডেট? সেটা ট্র্যাক করতে পারলাম না।
  • aka | 75.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ০৮:৪২541659
  • ফেবুর কিছু টেকনলজি সো ক্ষুউউল। এই যেমন পোস্ট পড়লে আপনি আপডেট হয়ে যায় পেজ রিফ্রেশ না করেই। শুনলুম ওরা নাকি মেমক্যাশ নামে একটি টেকনিক ইউজ করে। সিকি সো ক্ষুউউল নো?
  • dukhe | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১০:১১541660
  • একুশ দিনে ফেসবুক শেখার বইপত্র জানা আছে?
  • Ben Arfa | 14.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১০:১৭541661
  • ফেসবুক শেখা নাকি ফেসবুকের পিছনের টেকনোলজি (মেমক্যাশ, ক্যাসান্দ্রা, হাইভ) শেখা? সেগুনো শিখে ইউজারদের কী কাম?
  • Ben Arfa | 121.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১০:৪২541663
  • আর ফেসবুক ব্যবহার করা মানেই টেক-স্যাভি হওয়া - এই একমাত্রিক ইকুয়েশনটাও ঠিক মানা গেল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]

মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন