এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১৬৬২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৪ মে ২০১৪ ১৪:১১617568
  • মমতার তাইলে এন ডি এ কে সাপোর্ট দেওয়া উচিৎ বলছেন?
  • PT | ১৪ মে ২০১৪ ১৪:১৭617569
  • কি করে দেবে? সে যে বড় কারখানা না করার পিতিগ্গে করে বসে আছে।
  • sm | ১৪ মে ২০১৪ ১৪:৫৯617570
  • বড় কারখানা না করার সঙ্গে সাপোর্ট এর কি সম্পর্ক। কেউ নিজের রাজ্যে বড় কারখানা না চাইলে মোদীর কি এসে গেল।
    তবে কেউ একদিন লিখেছিলেন, কেন্দ্রে যেই আসুক; মমতার তাকে সাপোর্ট দিতেই হবে? এটা মনে হয় একটা ভুল প্রেদিচ্শন।
    তবে পারার তিন রা বলছে ৩২,মনে হয় টেনে টুনে ২৬ হবে। বামেরা ৮-১০। কিন্তু লোকে বলছে বাম পাবে ৩৬; তিনো ৩৩ পার্সেন্ট ভোট।
    কি করে সম্ভব বলুন তো?
  • সিকি | ১৪ মে ২০১৪ ১৫:০৮617571
  • প্রথমটা আসন সংখ্যা, দ্বিতীয়টা ভোট শেয়ার পার্সেন্টেজ।
  • নেতাই | ১৪ মে ২০১৪ ১৫:১০617572
  • চিন্তা করবেন না পিটিদা
    আমাদের দুটো হাতে এখন দুটো লাড্ডূ।
  • jhiki | ১৪ মে ২০১৪ ১৫:১১617573
  • কেন সম্ভব নয় সেটা বলুন? বামরা যেখানে জিতবে, সেখানে মার্জিন অনেক বেশী এবং যেখানে হারবে সেখানে মার্জিন অনেক কম হলেই সম্ভব।
  • jhiki | ১৪ মে ২০১৪ ১৫:২৬617574
  • আর একটু অমৃতলালঃ

    মমতার থেকে সমর্থন চাওয়া হবে না। বরং মমতাকে মাঝেমধ্যে লাড্ডু খেতে বাধ্য করা হবে, লাড্ডুর ভেতর হাড় থাকবে... এখন সে হাড় গলায় ফাঁসবে না হজম হবে সেটা এই মুহূর্তে অমৃতলাল বলতে পারছেনা।

    ডিঃ এসব হবেই বলা হচ্ছে না, নমোর দৌলতে ভাজপা মেজরিটি পেলে এসব হবে।
  • jhiki | ১৪ মে ২০১৪ ১৫:৩৮617575
  • মেজরিটি কথাটা ভুল লিখলাম। ২০০-র কাছাকাছি সীট পেলে হবে।
  • j | ১৪ মে ২০১৪ ১৬:০২617576
  • বলি মমো যে আবার ২০ তারিখ বিভীষণ দেওয়ার ইনভাইট দিচ্ছে সে খেয়াল আছে?

    নেতাই আর পিটিদা একটা লিষ্টি বানিয়ে ফেলুন দেখি কোন কোন বুদ্ধিজীবিরা পেতে পারেন ?

    http://www.aajkaal.net/14-05-2014/news/220748/
  • PT | ১৪ মে ২০১৪ ১৬:০৭617578
  • সুবোধ, রুদ্রনীল দিয়ে শুরু হোক।
  • j | ১৪ মে ২০১৪ ১৬:৩৬617579
  • নৃসিংহ কি পেয়েছেন? অরিন্দমও পেতে পারেন, কৌশিক গাঙ্গুলীর বাঁধা
  • sm | ১৪ মে ২০১৪ ১৯:০৮617580
  • লাড্ডু র ভিতরে হাড়; বাপরে, কি ভীষণ চীজ হবে রে ভাই!
  • ঈশান | ১৪ মে ২০১৪ ২১:৩২617582
  • তাতিন, একটু ভাটে এস। কত জায়গায় একই জিনিস নিয়ে লিখব আর।
  • pi | ১৫ মে ২০১৪ ১০:০৯617583
  • মুখবইতে পড়লাম, কেউ একজন, 'জয় শ্রী রাম ' সিনেমার ট্রেইলার পোস্ট করেছিলেন।
    এটা বোধহয় ঃ


    তারপর থেকেই নাকি উনি হুমকি পাচ্ছেন নানাভাবে, রাম এর মোটিফ ব্যবহার করে সিনেমা বানালে দেখে নেব, কীকরে বাঁচিস দেকেহ বেন ইঃ।

    মোদি আসলে বানরসেনাদের এই লম্ফঝম্পও আরো বাড়বে বলে আশঙ্কা হয়।
  • pi | ১৫ মে ২০১৪ ১১:০০617584
  • এই যাদের ধ্যানধারণা, তাদের ক্ষমতায় আসা নিয়ে আশঙ্কা হওয়াটা খুব অমূলক ?
  • সিকি | ১৫ মে ২০১৪ ১১:০২617585
  • পরশুদিনের খবর এটা। এই কমেন্টগুলো পড়লে বোঝা যায় কী ভয়ঙ্করভাবে আমজনতার থেকে ডিটাচড এই প্রজাতি। এত আলোচনা হয় পাবলিক স্ফিয়ারে এইসব নিয়ে, এরা এসব দ্যাখেই না, পড়েই না। ক্ষমতার কেন্দ্রে এসে গেলে আর এসব নিয়ে পড়াশোনা করে কী হবে?
  • Ekak | ১৫ মে ২০১৪ ১১:২৮617586
  • এটা তো আমেরিকাও মনে করে নইলে আর দাড়ি ধরে টানাটানি করবে কেন। আর আমজনতার একটা বড় অংশ এভাবেই ভাবে। অফিস -পাড়া-ট্যাক্সিচালক -মাছের দোকানদার। রাইট এক্সট্রিম রা আমজনতা থেকে বিচ্ছিন্ন এটা মানতে পারলুম না। হ্যা, যদি এটা বলার মত বুকের পাটা থাকে যে আমজনতা গাধামো করলেই সেটা জায়েজ হয়ে যায়না তাহলে আলাদা কথা। একচুয়ালি আম জনতার মনের ভেতরের অন্ধকার জিনিসপত্র নিয়ে যাদের কাজ তারা আর যাই হোক বিচ্ছিন্ন নয় :) ভুল হতে পারে। ঠিক হতে গেলে খানিক বিচ্ছিন্ন হওয়াটা জরুরি।
  • pi | ১৫ মে ২০১৪ ১১:৫৬617587
  • আমিও মনে করিনা ডিটাচড। বরং এটাই ঘটনা, যে আমজনতার মনের অন্ধকার জিনিসপত্র নিয়েই এদের কাজকারবার। আর সেখানেই ভয়।
  • Ekak | ১৫ মে ২০১৪ ১২:২৩617589
  • এগুলো এড্রেস করার চেষ্টা কোন পার্টি করেছে ? একদল বলছে ধর্ম মানেই খারাপ আরেকদল একবার রোজা রাখছে আরেকবার ভায়ষ্ণদেবী। একদল সেকুলারিসম এর নামে তোষণ (সেটাও লোক দেখানো ) করছে আরেকদল সমস্যা টাই স্বীকার করেনা। জনতা রিয়ালি বিভ্রান্ত। বিশাল ভ্যাকম। পরে রইলো মুষ্টিমেয় একাডেমিক লোকজন যারা খুঁটে খুঁটে তথ্য দিয়ে বিচার করে আর তাদের ঘিরে একটা চত্ব বলয় যারা এইসব তথ্য নিজেদের মধ্যে শেয়ার করে। ব্যাস। গল্প খতম। এবার প্রথমে জনতাকে সে যা চাইছে মানে ওই অন্ধকারের রসদ দাও আর পরের দফায় ওই চত্ব বলয় টাকে কিছু ভালো খেলনা কয়েকটা চকচকে হাই ওয়ে দাও। আব কি বার !

    যে মডেলে সব কিছু চলছে তাতে এই সমস্ত সত্য তথ্য দিয়েও কিসসু হওয়া সম্ভব না। একমাত্র যদি কর্পোরেট ফার্মিং এর মত মডেল ম্যাসিভ্লি ফেইল করে, জনতার ভাতে টান পরে তখন এইসব অং বং ভুলে জনতা গদি উল্টে দেবে। এগ্রিগেরিয়ান কালচারে ঐটুকুই আশা। এ বাদে আমাদের মত পাবলিকরা জাস্ট অপ্রয়োজনীয় ফর বিগার মাস -উই উইথ অল আওআর ট্রু ইন্ফর্মেসনস :))
  • π | ২১ মে ২০১৪ ০৯:৪২617592
  • মামুর বানানো। এখানে থাক।
  • π | ২১ মে ২০১৪ ১২:১৩617593
  • RSS তাত্ত্বিক এর কথাঃ
    Vaidya says the BJP has got 282 seats now, which is 10 more than the required majority and the NDA has got 336 seats, if the party fulfils its promise of Ram Mandir and Article 370 without disturbing the Constitution and law, its partners should not have any issue, he opines.
  • Ekak | ২২ মে ২০১৪ ১২:৪৪617595
  • কোনো একটা গ্রীন এনজিও কে ধরে বা উইং খুলে লাইন দিয়ে যত হারামজাদা কেমিক্যাল ফ্যাক্টরি প্রতিদিন গঙ্গার জলে হেভি মেটাল মেশাচ্ছে সবকটাকে কেস খাওয়ানো হোক। আর এবার শুধু এনভায়রনমেন্ট না ইস্যু তাকে গঙ্গা মা কি হিজিবিজি জুড়ে পলিটিকাল করে দাও। দেখি বিজেপির গাড়ে কত দম আছে বিগ বিসনেস হাউসের পেছনে লেগে গঙ্গা মার ইজ্জত রক্ষা করে। যদি ১% ও কাজ হয় তাহলে তভালই ! পরিবেশ বাঁচবে :)
  • pi | ২৫ মে ২০১৪ ০১:১২617596
  • '১৬ তম লোকসভা নির্বাচনে সারা দেশব্যাপী ২৮২ টি সিট জিতে, ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। আগামী ২৬ তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন তিনি। গত দশ বছরে ভারতবর্ষের সরকার শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-মেহনতি আমজনতার জীবনে কি উপহার দিয়েছে, তা আমরা দেখতে দেখতে গেছি। অনেকেই বোধহয় এই অবস্থাটা থেকে একটা পরিত্রাণ চাইছিলেন। কিন্তু প্রকৃত অর্থেই তা ‘পরিত্রাণ’ কিনা সে কথাটাই ভাববার। ভারতবর্ষে একের পর এক সরকার বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে কি? তার উপর প্রধানমন্ত্রী হচ্ছেন গুজরাত গণহত্যার নায়ক নরেন্দ্র মোদী। গত ইউপিএ সরকারের একের পর এক দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেসরকারিকরণ, দারিদ্র্য, বেকারত্বের পাশাপাশি গুজরাতের উন্নয়ন, সমৃদ্ধতার যে গল্প মিডিয়া আমাদের গেলালো গত কয়েকমাস ধরে, তাতেই বোধহয় আমারা এক গণহত্যার নায়ক কে ‘মসিহা’ বানিয়ে ফেললাম। বিশ্বাস করুন আমরা আগেও বলেছি এখন বলছি, গুজরাতের এই ‘উন্নয়ন-কথা’ একটি আদ্যন্ত ঢপ। গত ২০ বছরের বেশি সময় ধরে, নয়া উদারনীতির নাম করে, জল-জঙ্গল-জমি-খনিজ সম্পদের উপর যেভাবে লুণ্ঠন চলছে, যেভাবে ভারতবর্ষকে পরিনত করা হচ্ছে সস্তা শ্রমের বাজারে, সেখানে মনমোহনের ‘ধীরগতির ভারত বিক্রির প্রক্রিয়া’ পুঁজিপতি শ্রেণী তথা সাম্রাজ্যবাদের কাছে এই মুহূর্তে বাধা। তারা চাইছে আরও দ্রুত, আরও বেশি। ফলে দরকার ছিল নরেন্দ্র মোদীর মত ‘লৌহ-পুরুষ’। তাই এত উন্নয়নের ঢক্কা নিনাদ, এত আয়োজন। সমর্থনের দাম অবশ্য দিয়েছেন তিনি, সরকারীভাবে প্রধানমন্ত্রী হবার আগেই সরকারী দপ্তরগুলোর বিক্রির কথা ঘোষণা করে।
    বিপদের অন্য দিকটা ফ্যাসিবাদ। মিডিয়া যতই ভুলিয়ে দিতে চেষ্টা করুক, আমরা ভুলে যেতে পারিনা ২০০২ র গুজরাত গণহত্যা অথবা ১৯৯২ এর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। গুজরাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘরদোর, গর্ভবতী নারীর পেট চিরে বার করে নিয়ে আসা হয়েছে ভ্রুণ। অথবা ’৯২ এ ধ্বংস করা হয়েছে শতাব্দী প্রাচীন মসজিদ। এসবই হয়েছে ধর্মের জিগির তুলে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সক্রিয় অংশগ্রহণকে কাজে লাগিয়ে। এটাই ফ্যাসিবাদ, ব্যবস্থাকে ভাঙতে চায় ডানদিক থেকে। রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ, সঙ্ঘ পরিবারের সংসদ বহির্ভূত কার্যকলাপের মধ্যে একাধারে ভারতবর্ষ জুড়ে হিন্দু ফ্যাসিবাদের বীজ বপন করা, অন্যদিকে বিজেপিকে সামনে রেখে সংসদীয় ক্ষমতা দখল --- ফ্যাসিবাদ চলছে দুপায়েই। নরেন্দ্র মোদীর তথা বিজেপির এই জয়ের পিছনে কোন সক্রিয় ফ্যাসিবাদী আন্দোলন না থাকলেও, এই সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনাই সবথেকে বেশী। কারণ সংসদীয় ক্ষমতা দখলের মধ্যে দিয়ে তার ভিত্তি জোরালোই হয়। আর আমরা ও আমাদের প্রতিদিনকার জীবনের সমস্যাগুলোর কোন প্রকৃত সমাধান থেকে মুখ ফিরিয়ে ‘রামরাজ্যের’ স্বপ্নে বিভোর। একজন ‘হিন্দু’র চাকরি হয়না একারনে নয় যে, একজন মুসলিম তা দখল করে নেন। চাকরি হয়না, কারণ চাকরিটাই নেই। আসলে সম্পদের সিংহভাগ জমা হয় অন্য কারুর ঘরে। অতীতেও যখন বিজেপি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছে, কি দিয়েছিল সাধারণ মানুষকে? বারবার তেলের দাম বাড়া, তেলের দামের উপর থেকে সরকারী হস্তক্ষেপ তুলে নেওয়া, সেজ গঠনের প্রক্রিয়া শুরু, বিমাক্ষেত্রে বিদেশি পুঁজির অনুপ্রবেশ, একের পর এক সরকারী সংস্থা হয় বন্ধ নতুবা বেসরকারি হাতে বেচে দেওয়া, ‘বিলগ্নিকরণ’ নামে একটা দপ্তরই খুলে ফেলা ---সাধারন মানুষের জীবন জীবিকার উপর নেমে আসা এই হামলার পোশাকি দেওয়া হয়েছিল দ্বিতীয় দফার আর্থিক সংস্কার। এছাড়াও তহেলকা, বঙ্গারু লক্ষন, টেলিকম ইত্যাদি নানা আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি, দেশ জুড়ে ‘জ্যোতিষ শাস্ত্র’র মত অবৈজ্ঞানিক বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি ও ইতিহাস বিকৃতি, জাতীয়তাবাদের ধুয়ো তুলে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে, যার মাসুল দিতে হয়েছিল আমার আপনার মত সাধারন মানুষকে, নিত্য প্রয়োজনীয় জিনিস বহুগুণ বেশী দামে কিনে।
    তবুও আমার ভুলে থাকছি কল্পিত এক ‘স্বর্গরাজ্য’র মায়ায়। নিজেদের দাঁড় করিয়েছি হিন্দু-মুসলমান’ নামক মেকি পরিচয়ের বিভাজনে। এরই সুযোগ নিয়ে হিন্দু ফ্যাসিবাদ নিজের রাজ কায়েম করতে চাইছে সারা দেশজুড়ে।
    আগামী দিনে মোদী যে আরও আরও হামলা নামাবেন, তা আগে ভাগেই বলে দেওয়া যায়। অর্থনৈতিক শোষণের পাশাপাশি ফ্যাসিবাদ কণ্ঠরোধ করবে বিরোধী স্বরের। হামলা হবে সংখ্যালঘু মানুষের উপর। দাঙ্গা বাধানোর উস্কানি থাকবে সারাক্ষন। শিল্প, সংস্কৃতি, গণতান্ত্রিক মননের উপর জারি হবে হুলিয়া। মানুষের যৌনতার স্বাভাবিক অধিকার কেরে নেওয়া হবে। বদলানো হবে ইতিহাস থেকে বিজ্ঞান।
    তাই আসুন, মোদীর শপথের পাশাপাশি, আমারাও শপথ নি, এইসব কিছুকে রুখে দেবার। কোন রঙ বা পতাকার তলায় নয়, একসাথে সবাই মিলে।

    আগামী ২৬ মে, বিদ্যাসাগর মূর্তির সামনে জমায়েত। বিকাল ৫ টা। আসুন।'

  • SJ_GW | ২৫ মে ২০১৪ ০৩:০২617597
  • "জাতীয়তাবাদের ধুয়ো তুলে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে, যার মাসুল দিতে হয়েছিল আমার আপনার মত সাধারন মানুষকে, নিত্য প্রয়োজনীয় জিনিস বহুগুণ বেশী দামে কিনে।"

    Ke dey rya eder? Who gives?

    BTW kon Bidysagar er Murti'r samne jete hobe? Jeta'r mundu naxal ra bhenge diyechilo?
  • SJ_GW | ২৫ মে ২০১৪ ০৩:০৫617598
  • 1998 Pokhran-2 niye tora kichu mention koris ni keno rya?
    Goru rochona jokhon likhchis i, Goru'r shing niye kichu likhbini?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন