
গত ১৯ জুন,২০২২ তারিখে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় পৃথিবীর দুই দেশে—প্রথমটি লাতিন আমেরিকা মহাদেশের কলম্বিয়ায়, দ্বিতীয়টি ইওরোপ মহাদেশের ফ্রান্সে। দুটি নির্বাচনের ফলাফলই শ্রমজীবী মানুষের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ... ...




ইউক্রেনিয়ান হাব নামক একটি শরণার্থী সহায়তা কেন্দ্র খোলা হয়েছে নিকটবর্তী উওকিং শহরে। প্রতি সোম ও বুধবার সারেতে সদ্য আগত ইউক্রেনিয়ানরা সমবেত হন। তৈল তণ্ডুল লবণের প্রবন্ধ, স্কুলে ভর্তির ব্যবস্থা, ডাক্তারের খোঁজ, জাতীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে যোগদানের পন্থা, ইংরেজি আচার আচরণের ব্যাখ্যা সবই তাঁদের দেওয়া হয়। তার সঙ্গে চলে এক ঘণ্টার ইংরেজি শিক্ষার ক্লাস, বিশেষ করে মায়েদের জন্যে। দেখা যাচ্ছে অল্প বয়েসি ছেলে মেয়েদের ইংরেজির মান চলনসই, তাদের নতুন স্কুলে মানিয়ে নেওয়া খুব শক্ত হবে না। তবে হয়তো এক দু ক্লাস নিচে ভর্তি হতে হবে। এটাও জানানো হয় সব ছেলে মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে পদব্রজে পাড়ার স্কুলে যেতে পারবে এ আশা অবান্তর। স্কুলটা অন্য পাড়ায় জুটতে পারে। একটা সুবিধে এই যে সামনে গরমের ছুটি পড়ছে। বিদ্যাশিক্ষার ব্যাপারটা মুলতুবি রেখে ইউক্রেন ফুটবল টিমের অগ্রগতির তত্ব তাবাশ করাই শ্রেয়। হিথ হুকে এদেশের দীর্ঘদিনের অধিবাসী সাইমন এবং ইরিনার বাড়িতে এক সন্ধ্যায় ডজন দেড়েক ছেলে মেয়ে কাতারের বিশ্বকাপে যোগদানের যোগ্যতা অর্জনের পালায় ইউক্রেন বনাম স্কটল্যান্ডের খেলা দেখতে একত্র হয়। ইউক্রেন ১-০ গোলে জেতার পরে এক সমবেত উচ্ছ্বাস, আনন্দ অন্তত কিছুক্ষণের জন্য খারকিভ মারিউপোল খারসন লভিভের ধ্বংসস্তূপ, ঘরছাড়া হবার যন্ত্রণাকে ভুলিয়ে দিলো। ... ...

রাশিয়ান অর্থোডক্স গিরজের প্রধান মহান কিরিল এককালে কে জি বির পদাধিকারী ছিলেন তামাক ও অ্যালকোহলের ব্যবসা করে তিনি এখন বিলিওনেয়ার এবং পুতিনের সমর্থক। দু দিন আগে কিরিল এক বিবৃতিতে বলেছেন রাশিয়া এক বিশাল দেশ, শক্তিশালী দেশ। কিন্তু রাশিয়া কখনো কোন দেশ অধিগ্রহণ করে নি। পিটার দি গ্রেটের নবীন অবতার পুতিন আজ রাশিয়ার আপন ভাগ বুঝে নেবার সঙ্কল্পে ব্রতি। ন্যাটোর সদস্যপদ গ্রহণ করে কোন দেশ যদি তাঁর এই শুভ বাসনায় বাদ সাধে তাহলে মহামতি পুতিন নিতান্ত অপ্রসন্ন হবেন, গোলা গুলি ছুঁড়তেও পিছ পা হবেন না। এই সার সত্য আপামর জনগণকে তিনি জানিয়েছেন। ... ...

আনা আমাকে বলছিলেন, ’ মিশা আর আমি প্রতিরাতে শুনেছি উড়ো জাহাজের শব্দ। আমি কখনো ভাবিনি বাজ পড়ার আওয়াজে ভয় পাবো। আকাশে বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাত দেখতে শুনতে ভালো লাগত। বনিস্লাভের হবি ছিল আকাশে চমকানো বিদ্যুতের ছবি তোলা। এখন সব শব্দেই ভয় পাই। যে কোন আওয়াজে মিশা আতঙ্কে আমায় জড়িয়ে ধরে ‘। ... ...

পরশু, প্রায় কেউ জানতেন না, অবরোধ কেন, কী নিয়ে, কারা করছে। পরশু রাত থেকে প্রায় গোটা দেশ জানে এগুলো। কেন জানে, বলুন তো? কারণ সাধারণ মানুষের কষ্ট হয়েছে। তারা টের পেয়েছে যে এ বড় সুখের সময় নয়। আচ্ছে দিন আসলে গল্প। ... ...


ঢেকুর তুললে সরকারকে ট্যাক্স দিতে হবে। গরু এবং ভেড়া ঢেকুর তুললে তাদের মালিকদের ট্যাক্স গুনতে হবে। ইয়ার্কি না - সত্যি। নিউজিল্যান্ডের সরকার এই বিল এর প্রস্তাব দিয়েছে। ... ...

জার্মানি গাজপ্রম ব্যাঙ্কে রুবেল আকাউনট খুলেছে। মহামতি পুতিন প্রসন্ন। তেল ও গ্যাসের ধারা জার্মানিতে আজ হোক না হারা। আশ্চর্যের বিষয় এই যে ইউরোপিয়ান ইউনিয়নের স্যাঙ্কশন প্রস্তাবে গাজপ্রম ব্যাঙ্কে আকাউনট খোলার বাধা নেই। একি মায়া, একি ছলনা ? বোঝা গেলো না। রুবেল নাহি দিব ঘোষণা করায় পোল্যান্ড বুলগারিয়া এবং ফিনল্যান্ডের গ্যাস পাইপলাইনে তালা মেরে দিয়েছে রাশিয়া। এই দেশ গুলি জানিয়েছে হাম কুছ না কুছ প্রবন্ধ করলেঙ্গে। অতএব আমেরিকান এল এন জি বহনকারী ট্যাংকারের আগমন আসন্ন। আঙ্গেলা মেরকেলের ক্রিস্টিয়ান ডেমোক্রাটিক ইউনিয়নের এক প্রবীণ সদস্য নোরবারট রুইটগেন সম্প্রতি বলেছেন ” আমরা চালাচ্ছি স্রেফ আউট সোরসিং করে - আমাদের গ্যাস ও তেল দ্যায় রাশিয়া, মাল সরবরাহ করে চিন আর প্রতিরক্ষার কাজটা দেখে আমেরিকা “। ... ...



এক চমৎকার উজ্জ্বল শনিবারে জন চল্লিশ মানুষ এসে বাগান আলো করে গেলেন। তাঁদের সবার পরিচয় এই সামান্য প্রতিবেদনে দেওয়া সম্ভব নয়। এঁদের অনেকের সঙ্গে আমাদের এই পরিচয় ইতিমধ্যেই বন্ধুত্বে পরিণত হয়েছে। ইউক্রেনের যুদ্ধ একদিন শেষ হবে। তখনও আমরা এমনি বাগানে বা গৃহকোণে পাশা পাশি বসে গল্প করব। যেমন আইরিশরা বলে এই দুনিয়াতে অচেনা অজানা কেউ নয়, সবাই তোমার বন্ধু, এতদিন দেখা হয় নি শুধু। ... ...

কার্ল-হান্সের সঙ্গে পুতিনের প্রথম সাক্ষাতের দিন সে তার রাশিয়ান ফলাতে গিয়েছিল। তাকে রীতিমত চমকে দিয়ে পুতিন পরিষ্কার জার্মানে জবাব দিয়েছেন। কার্ল- হান্স অবশ্য তাঁর অ্যাকসেন্ট শুনে খুব মজা পায়। পুতিনের জার্মান জাখসেন প্রভাব দুষ্ট - যে উচ্চারণ আমি স্টাডরোডার হাইকে ও তার পরিবারের লোকজনের মুখে শুনেছি। ওই যে কয়েক বছর পুতিন ড্রেসডেনে ছিলেন, এটা সেই সংসর্গের ফল! কার্ল-হান্স খাঁটি প্রাশিয়ান - তার মতো পরিশীলিত জার্মান খুব কম লোককে বলতে শুনেছি। সভ্য সমাজে সোয়েবিশ হেসিশের মতন জাখসেন ডায়ালেকটকে একটু নিচু নজরে দেখা হয়। ... ...

ইউক্রেনের যুদ্ধ শুরু হবার আগেই রোদিকা গিয়েছিল কি কি দান এই সব দাতব্য প্রতিষ্ঠান গ্রহণ করতে পারে সে তথ্য সংগ্রহ করতে। সে জেনে এলো আমাদের গ্রামের কোন চ্যারিটি শপ জামা কাপড় আর নেয় না। বেছে কুচে তারা যা দোকানে রাখে তা যদি এক মাসের ভেতরে বিক্রি না হয়, সেগুলো পুড়িয়ে সার হিসেবে ব্যবহার করা হয়। দোকানে মাল রাখার খরচা আছে। ইউরোপীয় ইউনিয়নে দুধের হ্রদ, মাখনের পর্বত জেনে এসেছি – দুধ ফেলে দেওয়া হয়েছে, স্তূপীকৃত মাখন নষ্ট করা হয়েছে। চাষি তার দাম পেলো কিন্তু সেটা বাজারে গেলে দর কমে যাবে যে। মনে হয়েছে ক্ষুধার্ত আফ্রিকায় কি পাঠানো যেতো না? এই মহান ইউরোপীয় ইউনিয়নের ধ্যান এবং দর্শন অন্য মাত্রার। ... ...

ধেড়েখোকার প্রত্যাবর্তনের পর কিছুদিন রগড়ারগড়ি চলবে। তৃণমূল বলবে, ঘরের কার্তিক ঘরে ফিরে এল। বিজেপি বলবে, দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো। তথাগত রায় প্রায় থ্রিলারের ভাষায় টুইট করবেন, কে এস ডি এ গ্যাং ( কৈলাশ আর দিলীপ ছাড়া গ্যাংয়ের বাকি দুই সদস্যের নাম আমার মনে থাকে না) মমতা ট্রোজান হর্স ঢুকিয়ে ছিল বিজেপিতে। তবে এসব দুদিন বাদে থেমে গেলেও একটা ব্যাপার নিশ্চিত বামপন্থীদের নিজেদের মধ্যে এই নিয়ে বেশ কিছুকাল কামড়া কামড়ি চলবে। ... ...

প্রথম উপন্যাসে প্রোজ্জ্বল কোনো দার্শনিক প্রস্তাবনা, ন্যারেটিভের জটিলতা, ব্যক্তিমনের অন্তর্লীন শুলুকসন্ধানে প্রবৃত্ত হন নি। একেবারে সোজাসাপটা গল্প বলতে চেয়েছেন তিনি। কিন্তু তাঁর জোরের যে জায়গাটা সেটা হল এই কাজটুকু তিনি ভীষণ আন্তরিকতা আর সততার সঙ্গে করতে পেরেছেন। ... ...


জ্ঞানী ব্যক্তিরা বলেন খেলাধুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, থাকা উচিত নয়। কিন্তু এটাও তো সত্যি যুদ্ধ বাধানোর অপরাধে জার্মানি ১৯২৪, ১৯২৮, পশ্চিম জার্মানি ১৯৪৮ সালে, জাপান ১৯৪৮ সালে অলিম্পিকে যোগদানের অনুমতি পায় নি ; একই কারণে ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে জার্মানির দ্বার রুদ্ধ ছিল – একমাত্র বিশ্বকাপ যেখানে জার্মানি খেলেনি। রাশিয়ার আফঘানিস্তান দখলের প্রতিবাদে ১৯৮০র মস্কো অলিম্পিক বয়কট করে পশ্চিমের কিছু দেশ ; বদলা নিতে ওয়ারশ চুক্তির দেশ গুলি (ব্যতিক্রম রোমানিয়া) লস এঞ্জেলস অলিম্পিক বয়কট করে। ... ...