
হ্যাঁ, এরই মধ্যে অসমীয়া উগ্র জাতিয়তাবাদীরা আসরে নেমে পড়েছেন। অসমীয়া পত্রপত্রিকায় চলছে খুল্লমখুল্লা জাতিরক্ষার আহ্বান। খিলঞ্জিয়াদের নিষ্ক্রিয়তা ত্যাগ করে জেগে ওঠার আহ্বান। আলফা নেতা জিতেন দত্ত সামাজিক মাধ্যমে জানিয়েছেনঃ"ছয় বছরের আসাম আন্দোলন, চল্লিশ বছরের প্রতীক্ষা আর চৌদ্দশ কোটি টাকা খরচ করে বাংলাদেশীদের স্বদেশী বানানো হল। কাল পর্যন্ত ভয়ে ভয়ে থাকা বাংলাদেশীরা এখন বুক ফুলিয়ে সামনে দাঁড়িয়ে জমির অধিকার চাইতে পারবে রাজনৈতিক অধিকার চাইতে পারবে। পাল পাল সন্তানের জন্ম দিয়ে, দ ... ...

[জম্মু ও কাশ্মীরে সংবিধান স্বীকৃত বিশেষ অধিকার বিলোপ ও রাজ্যটিকে ভাগ করার সংবিধান বিরোধী পদক্ষেপ আসলে দেশের বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত, বিজেপি’র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার গেম প্ল্যান আলোচনা করলেন- রতন গায়েন।]ভারতের রাষ্ট্রপতি ২০১৯-এর ৫ আগস্ট সংবিধানের ৩৭০(১) ধারা মোতাবেক এক আদেশনামায় জম্মু ও কাশ্মীর সরকারের ‘সম্মতিক্রমে’ কনস্টিটিউশন (অ্যাপ্লিকেশন টু জম্মু অ্যান্ড কাশ্মীর) অর্ডার ২০১৯ জারি করে ১৯৫৪ সালে ও তার পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জম্মু ও কাশ্মীর সংক্রান্ত যেসব আদেশনামা জার ... ...

সম্পাদকীয় (আগস্ট সংখ্যা)নানা ধর্ম, নানা বর্ণ, নানা ভাষা, নানা সংস্কৃতির দেশ ভারতবর্ষকে এক রাষ্ট্র এক নিশান-এর মধ্যে ঐক্যবদ্ধ রাখার পূর্বশর্ত হল সকলের স্বাতন্ত্র্য বজায় রেখে এক বহুত্ববাদী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শাসন কাঠামোর নিশ্চয়তা প্রদান। এই রাষ্ট্রের অবয়ব যাঁরা গড়েছেন তারা যে এটা বুঝেছিলেন, এ দেশের সংবিধানের ছত্রে ছত্রে তার প্রমাণ আছে। তারা অবাস্তব কোনো কিছু অর্জন করার জন্য তাদের মেধা ও মনন প্রয়োগ করেছিলেন, যে উদ্ধত, অপরিণামদর্শী স্বল্প মেধার টুইট-নির্ভর ইনটেলেকচুয়াল গুন্ডারা ... ...

পৃথিবীর মন ভালো নেই। থাকার কথাও না। এপ্রান্ত-ওপ্রান্ত জুড়ে চলছে অশান্তি আর অশান্তি। এত অশান্তি নিয়ে ভালো থাকা যায় না। প্রাকৃতিক বিপর্যয় ঠেকানোর ব্যাপারে মানুষ অনেক সময় অসহায়- এটা সত্যি। ধেয়ে আসা হারিকেন ডরিয়ান ইতিমধ্যেই ক্যাটাগরি পাঁচে উঠে বাহামার উত্তর পশ্চিমে আঘাত করেছে। তার পরবর্তী লক্ষ্য ফ্লোরিডা। স্বভাবতই স্হানীয় মানুষজনেরা ভীত। জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্হায় ব্যস্ত। ১৯৩৫ সালের লেবার ডে হারিকেনের পর ডরিয়ান ধেয়ে আসছে ভয়াবহ গতিময় চেহারায়। সবদিক থেকে ক্ষয়ক্ষতি কম হোক সে প্রার্থনা। ... ...

আসাম তার চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ করেছে। জায়গা হয়নি ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের। বাদ পড়ারা আবেদন করতে পারবে। অনেকের কাছেই এই তালিকা বিস্ময় হিসেবে এসেছে। সংখ্যা এত কমে যাবে ভাবেনি খোদ বিজেপি সরকার। তার ওপরে এই উনিশ লাখের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি। এতে আরও ক্ষিপ্ত বিজেপির নেতারা। যেই আওয়াজ তুলে এত ঘটা করে এই নাগরিক তালিকা করা হল তা পুরোটাই ভেস্তে যেতে বসেছে। রাজ্যের গণপূর্ত, স্বাস্থ্য ও অর্থ বিষয়ক মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রীতিমত হতাশা ব্যক্ত করেছেন এই তালিকা নিয়ে। বাংলাদেশী মুসলিম তাড়ানোর যে পরি ... ...

২০১৬ সালে ইথিওপিয়ার গোদায়া উপত্যকায় একটা মাথার খুলি উদ্ধার করা হয়েছিল, পরে জানা যায় এটি Australopithecus anamensis প্রজাতিটির। গবেষকগণ এটা দেখে তো অবাক। কেন অবাক হবেন না বলুন, আজ পর্যন্ত যে প্রজাতির ভাঙ্গা কিছু হাড়, ভাঙ্গা দাত, আর চোয়ালের হাড়ের টুকরো ছাড়া আর কিছুই পাওয়া যায় নি, এবারে কিনা পাওয়া গেল তার আস্ত একটা মাথার খুলি! গবেষকরা তো সব হুমরি খেয়ে পড়লেন সেই খুলিটির উপর। শুরু হল গবেষণা, তো এই ২৮ তারিখ এটি নিয়ে দু-দুটো গবেষণাপত্র নেচার জার্নালে এলো। আর সেটা দেখে সবাই আরও অবাক? কেন ... ...

এর আগে তেঁতুল মার্কা হুজুরেরা তেঁতুল তত্ত্ব দিয়েছে। সমাজের নানা উঠতি মাঝারি, নিম্ন - নিম্ন মধ্যবিত্ত, দীর্ঘ, ক্ষুদ্র, নানা আকারের তাত্ত্বিকগণ নারী নিয়ে তত্ত্ব দিয়ে গেছে। নারী যেন পুরুষের তত্ত্বের জন্যই বেঁচে থাকে। যার যেমন দৃষ্টিভঙ্গি সে তেমন তেমন তত্ত্ব দিয়ে গেছে। নারীর কী করা যাবে আর কী করা যাবে না তা ঠিক করে দিবে পুরুষ। ঠিকাদারি দায়িত্ব নিয়ে এসেছে পুরুষ, এই দায়িত্ব বিল্ট ইন দেওয়া হয়েছে জন্মের সময় থেকেই। এই তত্ত্ব তত্ত্ব খেলা এতদিন নানাজনে দিয়ে গেলেও এর বিপরীতে দাঁড়ানোর মত মানুষ ছিল এখনো আছে। ... ...

- হ্যাপি বার্থডে বাবা!- থাক, প্রণাম করতে হবে না। আমাদের কালে জন্মদিনের ঘটা ছিল না। তোমার জন্মদিন তো শুনি খুব ধুমধাম করে হত।- আগে সেরকম কিছু নয়, কিন্তু শেষের ক'বছর এত লোক আসত, কাজকর্ম কিছু করা যেত না। আমি আর বিজয়া গ্র্যান্ড হোটেলে চলে যেতাম। - আমি বিলেতে থাকার সময়ে রবিবাবুর জন্মদিনের আয়োজন করেছিলাম। উনিও বিশেষ আড়ম্বর পছন্দ করতেন না। কিন্তু আমাদের যাদের পছন্দ করতেন তাদের সঙ্গে সময় কাটাতে আপত্তি ছিলনা, বিশেষতঃ বিলেতে। এখন তো ওনার জন্মদিন উৎসব হয়ে গেছে।- সেইখানেই তুমি 'স্পিরিট অফ ... ...

কিছুদিন আগে ফেসবুকে একটা পোষ্ট করেছিলাম “সাচ্ ইজ লাইফ” বলে। কেন করেছিলাম সেটা ঠিক ব্যখ্যা করে বলতে পারব না – আসলে গত দুই বছরে ব্যক্তিগত ভাবে যা কিছুর মধ্যে দিয়ে গেছি তাতে করে কখনও কখনও মনে হয়েছে যে হয়ত এমন অভিজ্ঞতার মুখোমুখি মানুষ চট করে হয় না। আমি যেন নিজেই বুঝতে পারছিলাম না, নিজে যা ভাবছি সেটাই কি স্বাভাবিক ভাবনা? সাধারণ মানুষ কি এমন ভাবেই ভাবে – নাকি পরিস্থিতি এমন কোণার দিকে ঠেলে দিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে আমার ভাবনা! সর্বান্তকরণে আশা করব যে কাউকে যেন আমার মতন ঘটনার সম্মুখিন হতে না হ ... ...

আমাদের ভোঁদাদার সব ভাল, খালি পয়সা খরচ করতে হলে নাভিশ্বাস ওঠে। একেবারে ওয়ান-পাইস-ফাদার-মাদার। নিজে নাহক ভাল কাজ করে। শুধু পয়সাই নয়, অঢেল সময়ও হাতে। বাড়িতে শুধু আপনি আর কপনি - ছেলে-মেয়ে, ভাই-বোন, বেয়াই-বোনাই, জগাই-মাধাই কেউ নাই। কাজেই ভোঁদাদা বই পড়ে। বাছবিচার নেই, বই পেলেই হল। আর এই বই পড়ে পড়ে বিচিত্র সব বিষয়ে জ্ঞান অর্জন করেছে। ভাসা-ভাসা নয়, একেবারে গভীর সুচিন্তিত জ্ঞান। ভোঁদ্দা আজ এর সঙ্গে ভ্যালু ইনভেস্টিং নিয়ে আলোচনা করল, তো ওর সঙ্গে প্রাচীন মোঘলাই রন্ধনপ্রণালী নিয়ে; কার সঙ্গে দেখলাম গভীর তর্কা ... ...

ঊনবিংশ শতকের শেষে বা বিংশশতকের প্রথমে বার্সিলোনার যেসব স্থাপত্য তৈরী হয়েছে, যেমন বসতবাটি ক্যাথিড্রাল ইত্যাদি, যে সময়ের সেলিব্রিটি স্থপতি ছিলেন এন্টোনি গাউদি, সেগুলো মধ্যে একটা অপ্রচলিত ব্যাপার আছে। যেমন আমরা বিল্ডিং বলতে ভাবি কোনো জ্যামিতিক আকার। যেমন বর্গ বা আয়তক্ষেত্র, ত্রিভুজ, নিদেন পক্ষে বৃত্ত বা রম্বস। এন্টোনি গাউদি-র স্থাপত্য ব্যাপারটা অনেকটা বিমূর্ত। বাড়ির চাদ বা দেওয়ালের আকার লতানো গাছের মত, বাড়ির আটিক নৌকার খোলের মত ইত্যাদি। সাগ্রাদা ফ্যামিলিয়া হল গিয়ে বার্সিলোনার আইকনিক মনুমেন্ ... ...

অত্যন্ত লজ্জার সাথে স্বীকার করি, আমি রিজিয়া রহমানের নামও জানতাম না। কখনও কোনও আলোচনাতেও শুনি নি। এঁর নাম প্রথম দেখলাম কুলদা রায়ের দেয়ালে, রিজিয়া রহমানের মৃত্যুর পরে অল্প কিছু কথা লিখেছেন। কুলদা'র সংক্ষিপ্ত মূল্যায়নটুকু পড়ে খুবই আগ্রহ জাগে, কুলদা তৎক্ষণাৎ দুটি বইয়ের ই-কপির খোঁজও দেন। এরপরেরদিনই একটি বইয়ের গ্রুপে রিজিয়া রহমানের 'ইজ্জত' গল্পটি পড়ে তীক্ষ্ণ, শক্তিশালী একটি কলমের আন্দাজ পেয়েছিলাম। .আজ প্রায় একবসায় শেষ করলাম 'রক্তের অক্ষরে'। কি আশ্চর্য্য লেখনী! নেকুপুষু আতুপুতু মধ্যবিত্তপনার ... ...

বিএনপি এখন অস্তিত্ব সংকটে আছে। কিন্তু কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। ক্ষমতার তাপে মাথা নষ্ট হয়ে গিয়েছিল দলটার। ফলাফল ২০০৪ সালের ২১ আগস্টে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা। বিরোধীদলের নেত্রীকে হত্যার চেষ্টা করলেই সরকারের ঘাড়ে দোষ যাবে ব্যাপারটা এমন না। বিএনপি সরকার এই দায় নিজে ঘাড়ে নিজেরাই টেনে নিয়েছিল। প্রাথমিক নিন্দা জানানোর পরেই বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এত বড় একটা ঘটনাকে হাস্যকর করে ফেলেছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সম্ভবত তখনই দিয়েছিলেন তার যুগান ... ...

বার্সিলোনা আসলে স্পেনের শহর হয়েও স্পেনের না। উত্তর পুর্ব স্পেনের যেখানে বার্সিলোনা, সেই অঞ্চল কে বলা হয় ক্যাটালোনিয়া। স্বাধীনদেশ না হয়েও স্বশাসিত প্রদেশ। যেমন কানাডায় কিউবেক। পৃথিবীর প্রায় সব দেশেই মনে হয় এরকম একটা জায়গা থাকে, দেশি হয়েও দেশি না। ইতিহাসের পাতার ক্ষোভের দলিল। গোষ্ঠী সংঘাতের ইতিহাস। কেবল আমাদের দক্ষিন পশ্চিম এশিয়ায় এনিয়ে এখনো রক্ত ঝরে কোথাও কোথাও, স্পেন বা কানাডা রক্ত ঝরে না, চলে সাংবিধানিক বিতর্ক দশকের পর দশক ধরে। সে যাই হোক। বার্সিলোনা আসলে ক্যাটালোনিয়ার রাজধানী। বার্সিল ... ...

ঠিক করেছিলাম আট-নয়দিন স্পেন বেড়াতে গেলে, বার্সিলোনাতেই থাকব। বেড়ানোর সময়টুকুর মধ্যে খুব দৌড় ঝাঁপ, এক দিনে একটা শহর দেখে বা একটা গন্তব্যের দেখার জায়গা ফর্দ মিলিয়ে শেষ করে আবার মাল পত্তর নিয়ে পরবর্তী গন্তব্যের দিকে ভোর রাতে রওনা হওয়া, আর এই করে ১০ দিনে ৮ টা শহর/গন্তব্য দেখে ফেলার মত ফিলোজফিতে আমাদের বিশ্বাস নেই। এমনিতে বেড়াতে যাওয়ার ঠিক তিন রকম ভার্টিকাল থাকে। একনম্বর যতটা সম্ভব হয় ততটা দেখা, দুনম্বর ছুটি উপভোগ করা আর তিন নম্বর নতুন দেশ/শহর/সংস্কৃতি অনুভব করা। এরমধ্যে শেষ দুটোয় গুরুত্ব দেওয় ... ...

স্টার্ট-আপ সম্বন্ধে দুচার কথা যা আমি জানি। আমি স্টার্ট-আপ কোম্পানিতে কাজ করছি ১৯৯৮ সাল থেকে। সিলিকন ভ্যালিতে। সময়ের একটা আন্দাজ দিতে বলি - গুগুল তখনও শুধু সিলিকন ভ্যালির আনাচে-কানাচে, ফেসবুকের নামগন্ধ নেই, ইয়াহুর বয়েস বছর চারেক, অ্যামাজনেরও বেশি দিন হয়নি। অতএব স্টার্ট-আপ সম্বন্ধে গভীর বাণী দেবার সবরকমের হক ও জ্ঞানভান্ডার আমার আছে।প্রথম যে স্টার্ট-আপে ঢুকেছিলাম সে একেবারে ওয়ান-পাইস ফাদার-মাদার। একতলার করিডোরের দুপাশে তিনটে মাঝারি সাইজের ঘরে গাদাগাদি করে জনা-পঁচিশ লোক। তারপরে লোক বাড়লে আরেকটা ... ...

পাশাপাশি দুই পাড়া - ভ-পাড়া আর প-পাড়া। জন্মলগ্ন থেকেই তাদের মধ্যে তুমুল টক্কর। দুই পাড়ার সীমানায় একখানি সাতমহলা বাহারী বাড়ি। তাতে ক-পরিবারের বাস। এরা সম্ভ্রান্ত, উচ্চশিক্ষিত। দুই পাড়ার সাথেই এদের মুখ মিষ্টি, কিন্তু নিজেদের এরা কোনো পাড়ারই অংশ মনে করে না। পারিবারিক ব্যবসা, শিল্প-সংস্কৃতির চর্চায় মগ্ন ক-বাড়ি যেন একটি স্বতন্ত্র পাড়া। একবার প-পাড়ার কিছু গুন্ডার চোখ পড়ল ক-বাড়ির দিকে। অভিজাত ক-পরিবারকে নিজেদের পাড়ায় ঢোকাতে পারলে এক লাফে প-পাড়ার প্রতিপত্তি বাড়ে। অনিচ্ছুক ক-বাড়ির দরজা-জানলায় ঢিল পড়তে লাগ ... ...

সাহেবের কাঁধে আছে পৃথিবীর দায়ভিন্নগ্রহ থেকে তাই আসেন ধরায়ঐশী শক্তি, অবতার, আয়ুধাদি সহসকলে দখলে নেয় দুরাচারী গ্রহমর্ত্যলোকে মানুষ যে স্বভাবে পীড়িতমূঢ়মতি, ধীরগতি, জীবিত না মৃতঠাহরই হবে না, তার কীসে উপশমসাহেবের দুইগালে দয়ার পশমঘোষণা দিলেন ওই অবোধের পাড়াসেখানে থাকুক শান্তি স্বর্গের পারাআমি জানি কীসে হবে গ্রহের উন্নতিআমার পূজাই হোক মানুষের রতিএইকল্পে লোকহিতে সর্বশক্তি ঢেলেনেটিভের ঘরে আলো দিয়েছেন জ্বেলেআলোয় চরম জব্দ দস্যি যত ছেলে ... ...

মোদীজির সাফল্যের কাছে এভারেস্টও বেঁটে মতো, মারিয়ানা খাতও নেহাৎই ডোবা। মঙ্গলে উপগ্রহ পাঠানোও মাছি-মারার মতই সহজ, হালের চন্দ্রযান তো এমনকি গণেশের প্লাস্টিক সার্জারির চেয়েও সোজা। নিত্যনতুন কর্মকান্ডে তিনি আমাদের আশ্চর্য করেই চলেছেন। এর আগে এইভাবেই মোদীজি নতুন নোটে জিপিএস চিপ লাগিয়ে সন্ত্রাসবাদের সাড়ে-সব্বোনাশ করে দিয়েছিলেন। সে এতই কার্যকরী হয়েছিল, যে, সন্ত্রাসবাদীরা জিপিএস ট্র্যাকিং এর জ্বালায় অতিষ্ঠ হয়ে আক্রমণ বাড়িয়ে দিয়েছিল। তাতে প্রচুর সৈনিক, অনেক অসামরিক মানুষ, কয়েকটি প্লেন, ইত্যাদি নানা জৈব ও ... ...

[লেখাটি মূলত কিশোরবয়স্কদের উদ্দেশে লেখা, বছরদুয়েক আগে ছাপা হয়েছিল 'নেহাই' পত্রিকায়। তবু এর বিষয়বস্তুর কারণে বয়স্করাও হয়ত কেউ কেউ আগ্রহ বোধ করতে পারেন] ............তোমরা কি কখনও ভেবে দেখেছ, যে আমাদের জীবনটা কত বেশি বেশি মজায় ভরপুর ? সে সব মজা অবশ্য এমনিতে সবসময় চোখে পড়ে না, কিন্তু একটু খুঁটিয়ে ভাবলেই টের পাওয়া যায়। যেমন ধর রাস্তায় ভিড়ের মধ্যে একটা লোককে ডেকে যদি জিজ্ঞেস কর, আচ্ছা দাদা, আপনার অচ্ছোদপটলটা ঠিক কোথায় চটপট বলুন তো, তাহলে বেশির ভাগ লোকই বেদম ঘাবড়ে যাবে। সেটা আবার কোন ... ...