
নরেন্দ্র মোদী স্মৃতি স্টেডিয়ামে আজ শুধুই চোখের জল। ... ...


পারস্পরিক সম্পর্কে বহুদিন ধরে যদি কারুর মধ্যে কিছু কাঙ্ক্ষিত উপাদানের অভাব ও অবাঞ্ছিত উপাদানের আধিক্য পরিলক্ষিত হয় তাহলে ঝগড়াঝাঁটি না হয়েও প্রাকৃতিক নিয়মেই সেই সম্পর্ক ক্রমশ শীতল হয়ে অবশেষে কোমায় চলে যেতে পারে। যেমন কারুর স্বভাবে যদি দেখা যায় সুক্ষতা, সৌজন্যবোধ, সহমর্মিতা, সংবেদনশীলতার অভাব এবং ইর্ষা, সংকীর্ণতা, স্পর্শকাতরতার আধিক্য। যদি কারুর নজর হয় শকুনের মতো - গোলাপ বাগিচা বা পদ্মপুকুর ছেড়ে তাদের দৃষ্টি যদি খুঁত ধরার জন্য প্রায়শই নিবদ্ধ থাকে ভাগাড়ে। তজ্জনিত কারণে তাদের মন্তব্য মনে জ্বালা ধরায়। এসব ক্ষেত্রে এমন সংসর্গ পরিত্যাগ করাই বাঞ্ছনীয়। চালে কয়েকটি কাঁকড় থাকলে বেছে খাওয়া যায় - উল্টোটা বৃথা শ্রম। ... ...

গণিতের সঙ্গে লেখকের প্রেম ও অপ্রেমের এক বর্ণময় ব্যক্তিগত আখ্যান — যার পর্বে পর্বে উন্মোচিত হবে হাজারো জিজ্ঞাসা, ফিরে ফিরে আসবে নানান স্মৃতিভার। সুপাঠ্য ঝরঝরে ভাষায় গণিতের আলো-আঁধারি পথে এ এক নতুন পদচারণার অভিজ্ঞতা। ... ...

চন্দ্রতাল লেককে ঘিরে একাধিক উপকথা, লোককথা প্রচলিত। পুর্নিমার রাতে নাকি পরীরা নামে স্নান করতে। একটা গল্প চন্দ্রদেবের কন্যা চন্দ্রা আর সূর্যদেবের পুত্র ভাগা একে অপরের প্রেমে পড়ে, কিন্তু অভিভাবকরা নারাজ বিয়েতে। তাদের দেখা হয়েছিল বরলাচা-লায়, সেখান থেকে পালিয়ে বিয়ে করতে গিয়ে বিস্তর বাধাবিঘ্নের পরে তান্ডিতে গিয়ে মিলন হয়। তো লুকিয়ে থাকার জন্য দুজনে দুটো হ্রদ বানিয়ে নেয়, চন্দ্রতাল আর সুরজতাল। দেবদেবীদের ছেলেপুলেরা কি পরিমাণ প্রিভিলেজড দেখুন, হুট বলতেই দুখানা কাকচক্ষু জলের হিমবাহী হ্রদ(গ্লেসিয়াল লেক) বানিয়ে ফেলল। আরেকটা গল্প প্রচলিত যে একে একে সব ভাই ও দ্রৌপদী মারা যাবার পরে ইন্দ্র তার রথ নিয়ে এসে যুধিষ্ঠিরকে চন্দ্রতাল হ্রদ থেকেই সরাসরি স্বর্গে নিয়ে গেছিল। ... ...

অবশ্য ওহেন কাব্যিক উপমা তখন সুমনের মাথায় আসেনি। সেসব এসেছে পরে - স্বপ্ন লজ্জাহীন, সবিনয় নিবেদন বা বাংরিপোসির দু রাত্তির জাতীয় মুচমুচে উপন্যাস পড়ে। বছর দুয়েক পরের কথা, কেতকীর সাথে সুমনের আলাপ তখন কেতকীদের বাড়ির ছাদে নিয়মিত সান্ধ্যআড্ডার সুবাদে জমে ক্ষীর। সুমন গেছে হায়দ্রাবাদ বেড়াতে। সালারজং মিউজিয়ামে Awakening of Galatea ছবির সামনে অভিভূত হয়ে দাঁড়িয়ে পড়ে সুমন। এক অদ্ভুত ভালো লাগার আবেশে ছেয়ে যায় সুমনের মন। ব্রিটিশ চিত্রকর হার্বাট গুস্তভ শ্মালজ অঙ্কিত ১৯০৭ সালের সেই অয়েল অন ক্যানভাসের প্রতিলিপির অভিঘাত উদ্দাম উন্মাদনাময় নয়, বরং আচ্ছন্ন করা এক শিরশিরে মাদকতায় যেন অবশ হয়ে যায় সত্তা। অনন্য সুন্দর সেই সৃষ্টি! দু বছর আগে সেই সন্ধ্যায় চাঁদনী রাতে সুশ্রী নদীর খোয়াইয়ের যে অস্পষ্ট খোয়াব ভাবনায় উঁকি দিয়েছিল - তার স্বরূপ যেন তখন চোখের সামনে উদ্ভাসিত। ... ...

আমাদের চেতনা এবং দেখা শোনা, ঘ্রাণ, স্বাদ নিয়ে দু-একটি বিষয়ের পর্যালোচনা। শুরু হয়েছিল নজরুলের ভাঙার গান নিয়ে | এবারের পর্ব দেখা নিয়ে | ... ...

এপার বাংলায় পশ্চিম প্রান্তের তিন জেলা মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহলে বেড়ে উঠেছিল এক রাজনৈতিক আন্দোলন। কিন্তু এই মাওবাদী আন্দোলন হঠাৎ একদিন আকাশ থেকে পড়েনি। কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে জঙ্গলমহলের রুক্ষ মাটিতে এই আন্দোলনের বীজ বপন হয়েছিল, তা নিয়েই রাজনৈতিক উপন্যাস ময়ূরঝর্ণা। ময়ূরঝর্ণা শুধুমাত্র একটা গ্রামের নাম নয়, এক স্বপ্নেরও নাম! ... ...

প্রাগ প্রবেশ ... ...

"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এটি পর্ব - ১০ … মঠ প্রাঙ্গণের বাইরে এসে ইতস্ততঃ ছড়িয়ে থাকা ভগ্নস্তুপে খানিক পায়চারি করি। সামান্য যে কয়েকজন দর্শক এসেছিল তারা সবাই চলে গেছে। এখন এলাকাটা একদম নির্জন। খাড়া সিঁড়ি ধরে গড়ির প্রাচীরে চড়ে ওপর থেকে চারপাশে চেয়ে দেখি। প্রায় হাজার বছর আগে এই গড়ির পরিবেশ তখন আশ্রমিকদের উপস্থিতিতে কেমন প্রাণবন্ত ছিল তা এখন শীতের এই নির্জন বিকেলের মরা আলোয় অনুভব করা কঠিন। আশ্রম কাছেই তাই ফেরার তাড়া নেই। ফিরতেও ইচ্ছে করছে না। গড়ির দুজন সিকিউরিটি গার্ডের সাথে মঠ চত্বরে অনেক গল্প হয়েছে। ওরা আসছে মেন গেট বন্ধ করতে। আমায় পাঁচিলের মাথায় বসে থাকতে দেখে হেসে বলে, চলে আসুন স্যার, ছটায় গেট বন্ধ হবে। নেমে গেট পেরিয়ে হাঁটতে থাকি আশ্রমের দিকে। একপাল গরু মোষের দল গলায় ঘন্টা বাজিয়ে ঘরে ফিরছে। দু একটা বাছুর শৈশবের চাপল্যে খানিক লাফালাফি করছে। বয়স্কদের চলার ছন্দে দীর্ঘ দোহনের, নিত্য জাবর কাটার ভাবলেশহীন শ্রান্তি। দাঁড়িয়ে যাই। এ দৃশ্য বহুবার দেখেও আশ মেটে না। ... ...

ফেলে আসা সেই সব দিনের কথা এমন দিনেই বলা যায়। ... ...

সত্যেন সেন এই বিদ্রোহ নিয়ে লিখেছেন অসাধারণ এক উপন্যাস বিদ্রোহী কৈবর্ত। আমার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে এই উপন্যাস পড়েই। ইতিহাস আশ্রিত উপন্যাস তো অনেকেই পড়ছি, আমি এইটাও তেমন কিছুই আশা করে বই নিয়ে যখন বসলাম তখন একটা ঝাটকা খেলাম। সত্যেন সেনের লেখার সাথে পরিচিত ছিলাম। লেখার ভঙ্গি আমার পরিচিত। কিন্তু এখানে যেন সব অন্য রকম। এক টানে আমাকে নিয়ে চলে গেলেন তৎকালীন গৌড় জনপথে! কৈবর্ত প্রধান দিব্বোক যে সেই সময় এবং অন্য যে কোন সময়ের তুলনায় অসাধারণ চরিত্রের নেতা ছিলেন তা যেন দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ক্ষমতা নিয়েই কৈবর্ত রাজা দিব্বোক ঘোষণা দেন এতদিন রাজা কর নিত ফসলের ছয় ভাগের এক ভাগ, এবার থেকে নিবে আট ভাগের এক ভাগ! এইটা ওই সময়ের হিসেবে বিপ্লবী চিন্তা ভাবনা, কৈবর্তরা তাদের দেবতা ওলান ঠাকুরের উদ্দেশ্যে নরবলি দিত, সবার অমতে দিব্বোক প্রথম বছরেই নরবলি বন্ধ ঘোষণা করেন। ধর্ম বড় নেশা, এই নেশায় মাতালরা এইটা মেনে নিতে রাজি ছিল না। দিব্বোক প্রথম বছরে পারে নাই কিন্তু পরবর্তীতে দিব্বোক এত জনপ্রিয় হয় যে জনগণ দিব্বোককে খুশি করতে নিজেরাই নরবলি বন্ধ করে দেয়। ... ...

সামনের জলে সেই প্রতিফলনের ছবি সুস্পষ্ট! চৌখাম্বা, মন্দানি, সুমেরু, খর্চাকুন্ট আর কেদার – বাকি শৃঙ্গরা ঢাকা পড়েছে ওক, দেওদার, রডোডেনড্রনের বনানীর পেছনে, তার-ও ছায়া জলে। আমাদের দেখাদেখি আরও চার-পাঁচজন পর্যটক এসে জড়ো হন সেই জায়গায়। সকলেই আমরা নিস্তব্ধ প্রকৃতিতে সেই স্নিগ্ধ ভোরের অলৌকিক দৃশ্যটুকু শরীর-মনের অলিন্দে পূর্ণ করে নিতে থাকি। তবু এই পূর্ণতার কি সীমা আছে! না শেষ আছে! “অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে। অমৃতভবন কোথা আছে তাহা কে জানে।। হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে, একি শোভা! অমৃতময় দেবতা সতত বিরাজে এই মন্দিরে, এই সুধানিকেতনে।।“ ... ...

রেখাদি সামনে দাঁড়িয়ে ওকে বকছেন রাতের খাবার হজম না হওয়া সত্ত্বেও সকালের খাবার খাওয়ার জন্য, স্বাস্থ্যকর খাবারদাবার না খেয়ে মুখরোচক খাবার খাওয়ার জন্য। উনি জানতেন না কল্পনার বেশীরভাগ দিনই রাত্রে খাওয়া হয় না, সকালেও না। ওর মা দুপুরের পর এসে রান্না করলে ওরা সবাই বিকেলের দিকে একবার খায়। কল্পনার মা যেসব বাড়ী কাজ করে তারা কেউ কোনওদিন রুটি বা মুড়ি দিলে রাত্রে ওরা একগাল খায়, নাহলে আবার সেই পরেরদিন বিকেলে। উনি জানতে চানও নি অবশ্য। মিনুদি কোত্থেকে একঠোঙা মুড়ি এনে ওর হাতে দিয়ে বলে 'তুই আস্তে আস্তে একটু করে জল দিয়ে দিয়ে খা দিকিনি'। রেখাদির দিকে তাকিয়ে বলে 'আপনি ক্লাসে যান দিদিমণি, এই মুড়িটুকু খাইয়েই আমি ওকে ক্লাসে দিয়ে আসছি'। আমরা চুপি চুপি ফিরে আসি। আমি জানি অনেকক্ষণ না খেয়ে থাকলে পেটে খুব ব্যথা হয়, বাবা বলত রাত্রে না খেলে অনেকক্ষণ পেট্খালি থাকবে, পেটে খুব ব্যথা হবে। ... ...

কাজী নজরুল ইসলামের ("বিদ্রোহী কবি") ভাঙার গান শীর্ষক "কারার ঐ লৌহকপাট" গানটিকে সম্প্রতি আল্লারাখা রহমান সাহেব পিপা নামে একটি চলচ্চিত্রে নিজের মতন করে সুর দিয়ে ব্যবহার করেছেন। গানের কথা এক রেখেছেন কিন্তু সুরটি নিজের মতন করে অনেকটা বাংলার লোকসঙ্গীতের আঙ্গিকে (শুনে মনে হল, আমি সুরের সমঝদার নই, পাঠকদের কাছে নিবেদন, যদি ভুল মনে হয়, শুধরে ... ...


এই বনসাই হিমলিঙ্গটিকে মৃত্যুঞ্জয়নাথের পবিত্র তুষারলিঙ্গ বলে ইউটিউবে পোষ্ট করলে গনেশের দুগ্ধপানের মতো পাবলিক খেতেও পারে। যে দেশে অহরহ দেখা যায় বিশ্বাসে মিলায় বস্তুর নমুনা - যে দেশে "গো করোনা, গো" ভজন গেয়ে মন্ত্রী নাচেন ধৈ ধৈ করে, সে দেশে এই সামান্য ঘটনাও এক অলৌকিক চমৎকার হিসেবে বিবেচিত হতেই পারে। ... ...


আজ ভূত চতুর্দশী - মানুষের মতো ভূতদেরও চতুর এবং নানা দোষে দোষী হতে কোন অসুবিধে নেই - তাই আজ ভূত চতুর্দশীতে তাদের স্মরণ করা যাক। ... ...

ডোপামিন নামক হরমোন। উগ্র দেশপ্রেম। ক্রিকেট, বলিউড, হিন্দুত্ব, রামমন্দির। শাসকশ্রেণীর উদ্দেশ্য সাধারণ মানুষকে কীভাবে তার দৈনন্দিন, বাস্তব, জ্বলন্ত সমস্যা থেকে যত বেশি পারা যায়, ভুলিয়ে রাখা। ... ...