
কখনো বিকেল হলে চোখ ভরে জল এসে যায়, / টুকরো মেঘের দল পুরোনো সে রূপকথা জানে, / আয়নায় তোমাকে দেখি, তুমিও বুড়িয়ে গেছ কত, / এখনও কি মনে পড়ে কখনো-সখনো? ... ...

ঘুম ঘুম ঘুম ... তিরতিরে বয়ে চলা জলে ছায়া ভাসে ... জল থেকে কুড়িয়ে নেওয়া যায় ... এমন ছায়ার আড়ালে। এখন শান্ত সব। বনের সবুজ থেকে নেমে আসা সন্ধ্যের মত। ... ...

কেন চেয়ে আছ গো মা / চিৎ হয়ে শুয়ে টেবিলের উপরে / মাথায় রক্তমাখা, ব্যান্ডেজ না পতাকা / কিছু কি দেখছ তুমি? ক্ষুব্ধ জন্মভূমি! / শুনতে পাচ্ছ? বলতে চাইছ কোনো কথা? / না কি শব্দহীন মর্গে দৃশ্যমান ঠান্ডা নীরবতা। / না শোনাই ভাল ঐ ঘাতকের নির্লজ্জ দামামা / কেন চেয়ে আছ গো মা ... ...

ইরাক ও তার দুরবস্থা নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, যে সেগুলো ইদানিং বড়ো একটা পড়া হচ্ছে না, মানে চোখে পড়ছে না। এমনিতেই কেস হোপলেস, সুতরাং তা নিয়ে বেশি উচ্চ বা নীচ কোনো বাচ্যই না করা বিধেয়। বছরখানেক আগে ডক্টর সালাম ইসমায়েলের সাথে আমার কিছু কথাবার্তা হয়। কথা শেষে আমার সাথে হাত মিলিয়ে উনি বলেন আমি আজকে আপনার সাথে হাত মিলিয়ে গেলাম বটে, কিন্তু পরের মাসে ইহলোকে থাকবো কিনা সেইটা একটা বিরাট বড়ো প্রশ্ন। ... ...

জলপাত্রটি কানায় কানায় ভরা।তলায় নীল নুড়ি।লালচে বেগুণী পাখনায় জল কাটে, ঘাই দেয়। নুড়ি ছুঁয়ে উঠে আসে। জলপাত্রের কাঁচদেওয়ালে বিম্বিত হয় সে। সিয়ামিজ ফাইটার। লড়ে যায় নিজের প্রতিবিম্বের সঙ্গে। এক দানা, দু'দানা, তিনদানা খাবার-দিনে তিনবার। জল পাল্টানো সপ্তাহে একদিন। পুরোনো টেবিল। দাগধরা।টেবিল ঘিরে চেয়ার।চার, পাঁচ,ছয়। কিম্বা তার বেশি। মর্নিং টী, লাঞ্চ, আফটারনুন টী। ওরা চা খায়।কফি। সূপ, কাপ নুডলস,স্যান্ডউইচ। টেবিল ঘিরে ওরা ক'জন। প্রতিদিন। ... ...

শ্রীমতীদের শোবার ঘরের জানলার গ্রিলের জাল দিয়ে এক ফালি আকাশ ধরা যায় রোজ। আজ ধরা পড়েছে দুটো কালো পাখি। কাক না চিল কে জানে। পাখিদুটো আকাশে কাটাকুটি খেলে পাখা মেলে। দুরে দুরে বিন্দু হয়ে আবার ফিরে আসে। যায় আর আসে।তারপর হারিয়ে যায় কখন যেন, থেকে যায় শুধু শ্রীমতীর মনের পাতায় অন্যমনস্ক আঁকিবুকি। সুখের, দু:খের, ভালোবাসার, ঘেন্নার। প্রথমের, শেষের। ... ...

গুরু কয়েছেন স্যাভেজের মধ্যে যেমন সেজ, ঠিক তেমনি জানার মধ্যে জান লুকিয়ে আছে। এই যে গুরুর কাছে সমাদ্দারস্যার আসেন, ওনার কাছ থেকেই না জানলাম কিভাবে তিরুপতির থেকে কাটাচুল এনে উনি "বালকুন্তল" ব্র্যান্ড উইগ বানিয়ে বাজারে ছাড়েন। স্পেশাল মাল ওনলি ফর টেকো বাচ্চাস। এই সমাদ্দার স্যারের থেকে কম জেনেছি! মধ্যমগ্রামে ফ্ল্যাটের পার স্কোয়ার ফিট হাজার হয়ে গেছে, অশোকনগর হরিদাস নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের হেডমাস্টারের গরুভাড়া দেওয়ার সাইড বিজনেস আছে, চাম্পাহাটি স্টেশনের এক মাসির কাছে বেস্ট সবরিকলা পাওয়া যায়, মায় "যাহাদের লিঙ্গে তিল থাকে তাহাদের কামভাব প্রবল হয়" এত অব্দি। ... ...

রিলায়েবিলিটি - ওপেন সোর্স সফটওয়্যারের কোন সমস্যা হলে GNU-এর মতন সংস্থা থেকে সাপোর্ট পাওয়া যায় কি? ছোট উত্তর - না। অবশ্যই কমার্শিয়াল প্রোডাক্টের মতন টেকনিক্যাল হেল্পলাইন বা কলসেন্টার পাবেন না। কিন্তু মনে রাখতে হবে ওপেন সোর্স একটা কমিউনিটির মতন। প্রতিটা প্রোডাক্টের অসংখ্য ইউজার আছেন, এবং তাঁদের নিয়েই প্রতিটি প্রোডাক্টের নিজস্ব কমিউনিটি তৈরী। ... ...

"ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ - ১৮৫৭-৫৯" - লেখক মার্ক্স ও এঙ্গেল্স। মার্ক্স বা এঙ্গেলস - কেউই কখনো সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগাম বলেন নি। ১৯৫৯ সালে সোভিয়েত রাশিয়ার ইনস্টিটুট ওব মার্ক্সিসজম লেনিনিজম, এই দুজনের ভারতবর্ষ সম্পর্কে সংবাদ প্রবন্ধের সংকলন ঐ শিরোনামায় বার করেন। ... ...

গ্রিংগো - স্প্যানিশ ও পর্তুগীজ ভাষায় ব্যবহৃত এই শব্দটি আমেরিকান হেরিটেজ ডিক্সনারীর মতে একটি অফেনসিভ স্ল্যাং। লাতিন আমেরিকার বহু দেশে "বিদেশী', প্রধানত: আমেরিকার লোক, এছাড়াও কানাডা, ইউ কে বা অস্ট্রেলিয়ার নন-হিস্প্যানিক লোককে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। তবে শব্দটি "অফেনসিভ স্ল্যাং' কিনা, তা অনেকটাই ব্যবহারের ওপর নির্ভর করে। মেক্সিকোতে (এবং আরো অন্য জায়গায়ও) অনেকসময়ই সাধারণভাবে বিদেশী অর্থে ব্যবহার হয়। ... ...

১৭৮৯ সালের কথা, অর্থাৎ, যে বছর ফ্রান্সে বিপ্লব হল। জানুয়ারি মাসের ১৪ তারিখে লন্ডনের ওল্ড বেইলি কোর্টে তোলা হল এক গরীব লন্ডনবালিকাকে। তার নাম মেরি ওয়েড। কোর্টে তোলার সময় তার বয়স ছিল দশের কিছু বেশি। মেয়েটি রাস্তায় ভিক্ষে করত। যদিও তার মা আদালতে জানান, যে, মেয়েকে ভিক্ষে করতে তিনি শেখাননি। অন্য বড়ো মেয়েদের পাল্লায় পড়ে মেয়ে নিজেই বখে গিয়েছিল, আর মা পিছন ফিরলেই সে তাদের সঙ্গে বেরিয়ে পড়ত ভিক্ষের কাজে। ভিক্ষা করার জন্য অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়নি। হয়েছিল, অন্য এক অপরাধে, ওল্ড বেইলি কোর্টের আইনী দস্তাবেজ অনুযায়ী তার নাম, "থেফট উইথ ভায়োলেন্স : হাইওয়ে রবারি'। ... ...

কাল তো ওঁর জন্মদিন। কিসমিশ দিয়ে পায়েস রাঁধতে হবে। পেয়ারা গাছের নীচে বসে বাক্স হাতড়ে দেখতে হয় কজনের জন্য পায়েস হবে। কাল তো ওঁর একশো বছরের জন্মদিন, আমাদের ছোট থাকা, বড় হওয়া, বড় থাকা সব কিছু জুড়ে যিনি, সেই লীলা মজুমদারের। ... ...

রঙ্গকর্মীর প্রথমদিকের নাটক যখন ঊষা গাঙ্গুলী পরিপূর্ণভাবে ঊষা গাঙ্গুলী হয়ে ওঠেন নি, বা রঙ্গকর্মীও পুরোপুরি রঙ্গকর্মী হয়ে ওঠে নি। শিশির মঞ্চে টিকিট দেখিয়ে ঢোকার মুখে দেখি বাইরের নুড়িবাঁধানো চত্বরে একদল দেহাতী মানুষ পোঁটলাপুঁটলি নিয়ে বসে। গ্রীনরুম থেকে এ পালার নটনটীরা বেরোয় না। বাবুদের এ সি হলের বাইরে বসে অপেক্ষা করে। নাটক শুরু হলে আস্তে আস্তে স্টেজে ওঠে। নাটকের গল্প বিহারের গ্রামের চিরাচরিত শোষণের গল্প। ... ...

মেয়েদুটি পাশাপাশি দাঁড়িয়ে।ব্যাকগ্রাউন্ডে বালি, সমুদ্র। খোলা চুল, স্কার্ট,টপ। বছর বারো বয়স হবে হয়তো। কিম্বা তারও কম।অথচ তাদের চোখ, ঠোঁট, সামান্য তেরছা করে ঈষৎ এগিয়ে রাখা বাঁ পা নিশ্চিত মনে করাবে কোন তরুণীকে।অন্তত: এই মুহূর্তে অনেককেই সেরকমই মনে করাচ্ছে। তাঁদের একজন এমা রাশ, অস্ট্রেলিয়ান ফেমিনিস্ট, অ্যাকাডেমিক।গত অক্টোবরে এখানকার বামঘেঁষা "থিঙ্ক ট্যাঙ্ক' দ্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট থেকে এমা প্রকাশ করেছেন একটি অ্যাকাডেমিক পেপার,যার শিরোনামটি-ই প্রবল বিতর্কিত-করপোরেট পিডোফিলিয়া। ... ...

যদিও ১৯৬২তে ডি এন এ অণুর গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক আর মরিস উইলকিন্স; সাধারণের কাছে, ক্রিক,ওয়াটসন আর ডাবল হেলিক্স যেমন অঙ্গাঙ্গী, মরিস একেবারেই তা নন। তার সঙ্গে এক অকালমৃতাও রয়ে যান কাব্যে উপেক্ষিত-রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ... ...

যাবেন না কি ? ইন্দ্রপ্রস্থ অথবা হস্তিনাপুর হয়ে প্রয়াগ আর লক্ষণপুরী ? দশটি হাজার টাকায় দশদিনের প্যাকেজ ট্যুর। কি হল ? অমন ব্যোমকে গেলেন ? বুঝেছি। কাগজপত্র পড়া কি ছেড়েই দিলেন ? আরে বাঙ্গালী বুদ্ধিজীবি সমাজে বাঁচবেন কি করে। যাকগে আসুন এট্টূ জ্ঞান দিয়ে নিই। ... ...

তখন থার্ড ইয়ার। শীতের ক্ষুদ্রতম ছুটিকে দীর্ঘতম এক্সটেনশন দিয়ে জনতা সব চলে গেছে বাড়ি। হপ্তা দুয়েক হল কাঞ্চনও আর চোখের সামনে দেখা দেয় না। ঘন কুয়াশায় মুড়ে যাচ্ছে তরাই। অলস দিন ফুটে ওঠবার আগেই চা বাগানের গা বেয়ে ঝাঁপিয়ে পড়ছে সন্ধ্যে। ... ...

"কেন এসেছেন আবার আপনারা? কি করবেন? কিছু করতে পারবেন? ঐ হারামজাদাগুলোর ফাঁসি দিতে পারবেন? এখোনো যে দিনরাত গুলি বোমা চালাচ্ছে ঐ হারামীগুলো' -- শীর্ণকায়া বৃদ্ধা, লম্বা আঙ্গুল নেড়ে নন্দীগ্রামে আমাদের অভ্যর্থনা জানালেন। তাঁর অর্ধোন্মাদ তীক্ষ্ম গলা আরো একবার শুনলাম প্রজিত-অমিতাভ-সিতাংশুর তথ্যচিত্র "উন্নয়নের জন্যে'র শেষে। কেন গেছিলাম? কেন যাচ্ছি এই প্রশ্ন বার বার করেছি নিজের কাছে। তিন সপ্তাহের কোলকাতা ভ্রমণ, প্রতিবারের মত আত্মীয় স্বজনের বাড়ি নেমন্তন্ন, কিছু নাটক, সিনেমা, কেনাকাটা, বন্ধুর বাড়ির বারান্দায়ে রাত ভোর মদ/সিগারেট, বাইরে খাওয়া, কিছু দায়িত্ব, সামাজিকতা এই দিয়েই তো শেষ হতে পারত। আর বার বার মনে হয়েছে এ কি মিউজিয়াম দেখতে যাওয়া? ... ...

সাতাশ বছর জেলে কাটানোর পরে ছাড়া পেয়ে নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন ফিদেল কাস্ত্রোর সাথে দেখা করতে। কিউবা সম্পর্কে ম্যান্ডেলার একটি মন্তব্য বিখ্যাত হয়ে আছে - " Long live the Cuban Revolution. Long live comrade Fidel Castro... ... ...

তিনকাল গিয়ে দ্রোহকালে ঠেকে। মাথায় ঘোমটা দিতে গিয়ে পোঁদের কাপড় সরে যেতে দেখা। রেখো মা দাসেরে - ধুর শালা তোর দাস! দাস ক্যাপিটাল মায় গণতন্ত্র নামে জগন্নাথের হ্যদেশে চুনকি দিয়ে "কামলিস' দাদা বলে দিলে কিনা ভাই হবে রাজা! এসো জন বসো জন ধন্য ধন্য করি। তাও রক্ষে, বলে বসেনি,""আমি যখন ছোট ছিলুম রোমেল দাদার হাত ধরে যুদ্ধু করতে যেতুম''! একে রামে রক্ষে নেই সু¤গ্রীব দোসর। আবার আমাদের এই শান্তশিষ্ট পশ্চিমব® বসে ব্যারিকেড গড়ে তুলতে হত। জনগণ জনগণ করে চুলদাড়ি পাকিয়ে ঘাটে যাবার সময় হল বুঝি, কিন্তু তা বলে একি ভীমরতি। ... ...