যতোই ভাবি শিক্ষক দিবসের দিনে নিজের জীবনের নানা পর্যায়ে পাওয়া অসামান্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু স্মৃতি ভাগ করে নেবো, পঞ্চাশটা কাজের ঠেলায় সব যাই ভুলে। তবু দেরি করে হলেও ভুল সংশোধনের চেষ্টা করা উচিত।আমাদের স্কুলজীবনের যে শিক্ষকের প্রভাব নিজের জীবন ও সাহিত্যচর্চার জগতে প্রতি পদক্ষেপে হামেশাই অনুভব করি তিনি হলেন দূর্গা স্যার - দূর্গা দত্ত। ওনার ক্লাসের নানা কথাবার্তা ও আলাপ আলোচনার সূত্রে যে কত যে মণি ... ...
মামা-বাড়ি যাত্রা শুভ,ভাগ্নে-মুখে তুবড়িমাথা জোড়া টাক আর বগলেতে বাবরি; ইন্ডিয়া গেটে তে নন্দ করছে চৌকিদারিদেবেনা তো তালের বড়া,রটাচ্ছে রাবড়ি!
পনেরোশো চৌষট্টিতে আকবর সেপাইসালার আসফ খানকে পাঠিয়েছিলেন স্বাধীন গোন্ড রাজ্য গারহা-মান্ডলা দখল করতে। কত বড় ছিল এই রাজ্য? এখনকার জব্বলপুর, দামোহ, সৌগের, নরসিংপুর ছাড়াও ভূপাল এস্টেট, হোসাঙ্গাবাদ আর বেতুলের একাংশ, চিন্দবাড়া, সোনি, মান্দালা, বালাঘাট জেলার পুরোটা, সম্ভবত ভান্ডারা আর চান্দা জেলাও এই বিশাল রাজ্যের মধ্যে পড়ত। আসফ খান রাজধানী চৌরাগড় থেকে শেষ স্বাধীন গোন্ড রাজা বীর নারায়ণকে হটিয়েদেন। পরে উনি নিজেই রাজা বনতে চান। তাঁকে কব্জা করতে সেপাইসালার মেহেদি কাশিমকে পাঠানো হল। আসফ খান কেল্লা ছেড়ে কেটে পড়লেন, পরে আবার বাদশাহ আকবরের কাছেই শির নোয়ালেন। মেহেদি কাশিম গোন্ডদের প্রাচীন রাজ্যকে মালওয়া সুবার অধীন এক সরকারে পরিণত করেছিলেন। মোঘলরা গোন্ড রাজাদের ... ...
সুরজিৎ দাশগুপ্ত ০৫.০৯.২০২৩ আপনি ছিলেন বলে, আজও শিরদাঁড়াটা সোজা আছে, বিকিয়ে যায়নি নীতিভ্রষ্টতায়। বিবেকটা আজও পীড়া দেয় মনকে, অনৈতিক কিছু
মক্কেল বিদায় হবার পর বিনোদবিহারি বিভূতিবাবুর দিকে ঘুরে বসলেন। ----- ' তারপর ... বলুন বিভূদ্দা। নতুন কি সিনেমা দেখলেন ? '----- ' আরে ... আর বোল না ... সেই এনার্জি আর নেই। তবে আগ্রহটা আছে ... বুঝলে ... এই তো রাধা থেকে ঢুলি দেখে এলাম। আর কোন কাজকম্ম তো নেই ... বেকার মানুষ... তাই এই ... ...
শিক্ষক দিবস ————— সুপ্রিয়া চৌধুরী ————— শিক্ষকদের সম্মানার্থে একটি বিশেষ দিন- কৃতজ্ঞতা ধন্যবাদে ও শোধ হবে না এ ঋণ। জীবনের প্রতিটি পদক্ষেপে তোমরা দিয়েছো জ্ঞান, ভুলবো না
মহুয়া সেন মুখোপাধ্যায় ‘প্রথম যখন হাঙ্গরের চোয়ালটা দেখতে পেলাম, খাঁচার অতো কাছে, ষোলো ফুট বিপুল শরীর, শিকার ধরার সময় তার লেজের ঝাপ্টা, এক মুহূর্তে মনে হচ্চিল, খাঁচার দরজা এখ্খুনি খুলে যাবে অথবা আমাকে নিয়ে খাঁচা গভীর সমুদ্রের নীচে। প্রত্যেকবার যখন কেল্পের জঙ্গলে মধ্যে দিয়ে গ্রেট হোয়াইট শার্কদের শিকার ক্ষেত্রে নামি, মনে হয় ধার করা সময়ে বাঁচছি। হয়তো এবারই শেষ।’ জান্দিলে লোভু, ফ্রি ডাইভার, সাউথ আফ্রিকা আমি খেয়াল করে ... ...
( নেপথ্যে গানের সুর ভেসে আসে -- ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস ...। মঞ্চের আলো জ্বলতেই দেখা যায় একটি ছয়ছোট্ট চেহারার ছেলে পিঠে এক ঢাউস ব্যাগ নিয়ে কোনোমতে পা টেনে টেনে চলছে টলমল, বেসামাল পদক্ষেপে। গানের শব্দ একটু বাড়তেই দু হাতে দুই কান চেপে ধরে চিৎকার করে ওঠে ছেলেটি। পরম বিরক্তিভরা কন্ঠে সুতীব্র স্বরে চিৎকার করে ওঠে ..... )আ আ! কেন ডাকছো আমায়? তোমাদের না বারণ করেছি, খবরদার আমাকে ওভাবে ডাকবে না। দেখছো না, বই খাতার পাহাড় পিঠে বয়ে নিয়ে সান্ধ্য পাঠশালায় যাচ্ছি। দু দণ্ড দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা কইবার সময় নেই আমার। আমাকে যে এখন এই ... ...
বর্তমানকালে বিজ্ঞানকে বোধহয় এযাবৎকালের সবচেয়ে বেশি বিরোধিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা আদিকালের ইতিহাস জানি যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলার জন্য গ্যালিলিওকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আজ হয়তো সেই পর্যায়ের বিরোধিতা হচ্ছে না কিন্তু এত উন্নতির পরেও যে পরিমাণ বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের তা যথেষ্ট আশ্চর্য্যের। বিজ্ঞানের উন্নতি ছাড়া মানব সভ্যতা এগিয়ে যেতে পারবে না, এই আপ্তবাক্যটি বোধহয় ... ...
দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আখর বন্দ্যোপাধ্যায় আগাম নিবেদনঃ এই লেখাটা মাগনা পড়ে যাঁরা আমাদের মতামতের সঙ্গে সহমত হবেন, তাঁদের কাছে একটাই অনুরোধঃ আমাদের এই লেখাটার জন্য খাটা-খাটনির মজদুরি মোতাবেক “বিনিময় মূল্য” (হায়, সবই শর্তাধীন বিনিময়ী বন্দোবস্ত) হিসেবে নিচের এই লিঙ্কটা টিপে পিটিশনে দয়া করে স্বাক্ষর দেবেন। এইটুকু প্রত্যাশা আমরা আপনাদের কাছে করতেই পারি এবং আপনারা সই করলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ ... ...
পিছুডাক ——— সুপ্রিয়া চৌধুরী ——— হয়তো আনন্দেই কাটে কিছুটা জীবন- কিছুটা হয়তো বা দুঃখে- কান্না হাসি সব পিছে ফেলে রেখে যাব চলে,- কোথা, কবে, কে জানে,-কোন অজানা সম্মুখে ! সাথী হয়ে কেউ যাবে না
প্রতিবিম্ব রাজবল্লভ পাড়ার কাছে বাগবাজার রিডিং লাইব্রেরীর মেম্বার হয়েছে মাস ছয়েক হল। ওদিকে তেমন ভাল লাইব্রেরী নেই। লাইব্রেরীটা তাকে চিনিয়েছে অবশ্য সুশোভন, নলিন সরকার স্ট্রীটে যার বাড়িতে মাঝে মাঝে গ্রামাফোনে নতুন গান শুনতে যায় প্রতিবিম্ব। লাইব্রেরী রুমের বাইরে একটা বিরাট টেবিল। টেবিল ঘিরে অনেক চেয়ার পাতা। সেখানে বসে অনেক লোক টেবিলে কনুই রেখে পাতা ভাগাভাগি করে মন দিয়ে খবরের কাগজ পড়ে যতক্ষণ না রাত ... ...
দত্তপুলিয়ার ইতিহাস। লেখক :- শংকর হালদার শৈলবালা। প্রথম অধ্যায়। প্রাচীনকালে দত্তপুলিয়া। (১৪১৩ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। )~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ◆ দত্তপুলিয়া গ্রামের উৎপত্তির ইতিহাস। ◆ ◆ বিভিন্ন জনশ্রুতি থেকে জানা যায়,15 শতকে বাংলার গণেশ রাজবংশ (1414 থেকে 1436 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকাল) শাসনকালের প্রথম বর্ষে বর্তমান দত্তপুলিয়া গ্রাম অর্থাৎ ১৪১৪ খ্রিস্টাব্দের দিকে জন বসতি স্থাপন হয়। অর্থাৎ ১৪১৪ থেকে ২০২৩ খ্রিস্টাব্দের হিসেবে ৬০৯ বছর আগে বর্তমান দত্তপুলিয়ার জন্ম মনে করা হয়। ◆ তৎকালীন সময়ে বিভিন্ন নামে ডাকার রেওয়াজ ছিল। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দত্তপুলিয়া বাবুপাড়া কৈলেশ্বর দত্ত মহাশয়ের বাড়িতে ... ...
লোকে বলে ৮০ তে আসিও না। সে নিয়ে সিনেমা ও আছে। কিন্তু আমি তো ৪০ এই জর্জরিত। ৮০ অব্দি যদি পৌঁছাই চাইলে নিজের ইমোশন কেজি দরে বিক্রি করে হয়তো ভালোই উপার্জন করবো। চিরদিন জানতাম আমার ইমোশন কম।আর তার প্রকাশ আরো কম। আমার বন্ধুরাও আমাকে এ ভাবেই চিনে এসেছে চিরদিন। এইবয়সে আমার নবজন্ম হয়েছে এই কথা কটা লোকেই বা বুঝবে। চোখের কল যে কখন খোলে আর কেন খোলে তা নিজেই বুঝিনা। ব্যাপারটা খারাপ তা নয়। বেশ নতুন ব্যাপার। আর নতুন কোনো কিছু কার না ভালো লাগে।তবে বেসামাল হয়ে যাওয়ার ভয় থাকে। তাই সামলে রাখার তাগিদ একটা থাকে। ... ...
বেনারস পর্ব ২ ভীড় রাস্তা, যানজট পার করে রামাপুর লাকসা রোডে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে এসে পৌঁছলাম। গেটের উপরে লেখা দেখে মন পৌঁছিয়ে গেল গত শতাব্দীর শুরুতে। ১৯০০ সালের কথা। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনজন তরুণ শ্রী চারুচন্দ্র দাস (পরবর্তীতে স্বামী শুভানন্দ), শ্রী কেদারনাথ মৌলিক (স্বামী অচলানন্দ) ও যামিনী রঞ্জন মজুমদার কোনোওরকমে 'চার আনা' যোগাড় করে শুরু করেছিলেন 'দরিদ্র জনের সেবার্থে এই সেবাশ্রম' 'জীব জ্ঞানে শিব সেবা' র আদর্শ রূপদান এর প্রচেষ্টায়। প্রথমে শুরু হয়েছিল কাশীর জঙ্গমবাড়ি এলাকায় ছোট একটি ভাড়া বাড়িতে ডিসপেনসারি করে। পরে ১৯০১ সালে রামাপুরে একটি বড় বাড়িতে সেবাশ্রমের ঠিকানা হয়। ১৯০২ সালে স্বামী বিবেকানন্দ এই দরিদ্র, ... ...
নীলুদা, ভালমানুষ হয়ে লাভ কী ? প্রথমত দ্বিধা, তারপর ঘৃণা নিজেকে দীর্ঘদিন ধরে, জিভের ডগায় লোভ, থু থু থু থু ৷ অর্থাৎ চেষ্টা ছিল ভাদ্রমাস সর্বনাশ এইসব জটিলতা ছিল আমাদের আগে পরে, পাতায় পাতায় ডালে ডালে, এ চমৎকার জীবনে, এস-এস-হে-বৈশাখে হে-হে-হে-হে, বনের ধারে সূয্যি-ডোবা দেশে ! সাহিত্য, সুর আর বাঙলা-ভাষা রক্তে-সিমেনে, ভদ্রলোক তুমি ৷পোস্টডকে গিয়ে খুব খিটখিটে হয়ে গেছ শুনলাম ৷ সিডিউলড মৃত্যুর জন্য, শান্তভাবে ভদ্রভাবে ... ...
যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আদ্যন্ত বেসরকারি চাকরি করেছি। ২০১৬তে সময়ের আড়াই বছর আগে চাকরি ছেড়েছি। শৈলারোহণ, পর্বতারোহণের ট্রেনিং নিয়েছি। হিমালয়ে কিছু ট্রেকে গেছি। নেপাল ও ভূটান ছাড়া ভারতের বাইরে যাইনি। গাড়ি, বাড়ি, পোশাক, গ্যাজেটস, সোশ্যাল স্ট্যাটাসের বস্তুতান্ত্রিক ফুটানি ঘোর অপছন্দ। ফেবু, ইন্সটা, টুইটার এ্যাকাউন্ট নেই। রাজনৈতিক কচকচিতে অরুচি। ভ্রমণে খুব আগ্ৰহ। অনেক দলবদ্ধ ভ্রমণ করলেও এবং এখনো তা \ ... ...
বাসন্তীদেবী খানিকক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর দৃঢ়স্বরে তার রায় ঘোষণা করলেন ---- ' অসম্ভব ... কক্ষনো না .... এ আমি কখনও হতে দেব না ... কানাই, ওদের সঙ্গে আর যোগাযোগ করার দরকার নেই ... '----- ' আচ্ছা ঠিক আছে মেজদি .... কিন্তু আমারটা ... মানে ... ' ----- ' ও ... ঠিক আছে। তোমার দক্ষিণা নিয়ে চিন্তা কোর না ... ওটা আমি মিটিয়ে দেব'খন ... 'কানাই লাজুক মুখে চুপ ... ...
অনেকদিন অপেক্ষা করার পরেও কোন উচ্চবাচ্য, এ্যাডমিনের তরফ থেকে না পেয়ে, স্থির করলাম, এই পোর্টালে আর লিখব না। এখানে বেশির ভাগই সবজান্তা ব্যক্তি বর্গ, যাদের ধারে কাছে আমি যেতে পারবো না, চাইও না। বেশির ভাগই অত্মম্ভরি। মানুষকে সম্মান দেওয়া দূরে থাকুক, তারা ভাল ভাবে বাংলা কথাও