অতিরিক্ত ভদ্রলোক হয়ে গেলে যা হয় আর কি -অপমান, অসম্মান, উপেক্ষা, হেনস্থা এসব তো আছেই, চোখে চোখ রেখে তোমাকেই কোনোদিন কিছু বলা হয়ে ওঠে নি ! অথচ আমার অপদার্থতা জেনেও তুমি সেই ভোরবেলায় ফুল দিয়ে বসলে।আর আমি নিমকহারাম বিড়ালের মত শিকে ছিঁড়তেই দে ছুট... পালিয়ে এসেছিলাম!কি দিতাম বলতো তোমাকে?ফুলের বদলে একটা ফুল? একটা বই? কিম্বা এক তাড়া গানের ডালি?সে সব বড় ক্লিশে হয়ে যেত না? আর কিই বা দিতাম তোমায় এই আঁস্তাকুড় খুঁজে?তোমার একমাথা কোঁকড়ানো চুল, ছোট্ট কপাল আর সাঁওতালি সুন্দরীদের মতো মিষ্টি পুরু ঠোঁটে হারিয়ে যেতে চেয়েছিলাম -পারিনি তাই ছুট... ছুট... ছুট...কোনো বেশ্যা যেমন পয়সা জমায় তার ভালোবাসার লোকের জন্য ... ...
মহালয়ার দিন ভোরে নিতাইবাবু আর অঞ্জলি বাগবাজার ঘাটে এসেছে চান করতে। বটতলা ঘাটের পাশের ঘাটের সিঁড়িতে দুজনে খানিকক্ষণ বসল। বেলা দশটা বাজে। রোদের বেশ তাপ। বটের ছায়ায় বসেছে দুজনে। জলের ওপর দিয়ে ঝিরিঝিরি হাওয়া বইছে সারাক্ষণ। অঞ্জলি বলল,
শেকসপিয়র এর As You Like It নাটকে এক বিদুষকের চরিত্র রয়েছে যার নাম Touchstone। বাংলায় যাকে বলে পরশপাথর। পরশপাথর দেখিয়ে দেয় খাঁটি সোনা আর নকল সোনার ফারাক। ভিক্টোরিয়ান আমলে Matthew Arnold কবিতার গুণাগুণ বিচার করার উদ্দেশ্যে এমনি কিছু পরশপাথর সন্ধান করতে চেয়েছিলেন যার মাধ্যমে সকল কাব্যিক সৃষ্টির শ্রেণীবিভাগ করা সম্ভব হবে। তারও কিছু পরে যখন এলিয়ট এর Prufrock এর আবির্ভাব ... ...
ইচ্ছেগুলো চেষ্টা ছুঁতেই পগারপারস্বপ্নগুলো বালিশ ছুঁতেই জ্যান্ত সবসফল প্রেমের আঁকিবুকি ভরছে দেয়ালত্রিকোণ প্রেমে কবির পাওনা দু-কলম।ঘুম পেরিয়ে অন করে দিই অলস মোডপেঁচিয়ে রাখি গলার কাছে কনফিডেন্সমাথার মধ্যে সন্ধ্যে বেলার জিবি রোডলিখলে পরে কটাক্ষ, নাক-উঁচু ননসেন্স
একটা মেয়ে আমার সমান হাইট, কিন্তু মাথায় আমার চেয়ে একটু বেশি লম্বা দেখায় বলে বিয়ের কথায় রিজেকশন ছুঁড়ে মারল। ' আমার বাড়িতে সবাই লম্বা, তুই ঠিক খাপ খাওয়াতে পারবি না ' - এই কারণ দর্শিয়ে।কিন্তু এই লেখাটি সেই বিরহের আনন্দ-গান নয়। কিন্তু প্রশ্ন এই যে, আজ অব্দি কোন মহাপুরুষের খাপ খেয়ে গেছে শ্বশুর বাড়ির সাথে? আর আমি তো বাপু শ্বশুর বাড়িতে পড়ে খাচ্ছি না সারাজীবন, যাবো তো বছরে এক ... ...
আমার না-মানুষী সহবাসীরা - ৩(মাননীয় পাঠক, আপনি কি শহরতলির বাসিন্দা? আপনার বাড়িতে কি এক চিলতে জমি বা বাগান আছে? সেখানে আপনার যত্নে বা অযত্নে ডালপালা মেলে বেড়ে ওঠা ঝোপঝাড় আর গাছগাছালিও নিশ্চয়ই আছে? তাহলে আপনি অশেষ ভাগ্যবান। ভাবছেন, কেন বলছি এমন কথা, তাইতো? এমনটা যদি সত্যি হয়, জানবেন আপনি জীববিজ্ঞানের এক আশ্চর্য প্রয়োগশালার কর্মমুখর পর্যবেক্ষক তথা ... ...
তোমাকে দেখলে একসাথে কত কবিতা যে মাথায় আসে,যদি সবগুলো ঐ একসাথেই লিখে ফেলতে পারতামআমি কি তবে প্রেমের কবি হয়ে যেতাম?কিন্তু না, আমি তা হতে চাই না,আমার সে আশাও নেই,আমি তোমার কবি হতে চাই, শুধু তোমার, অন্য কারও নয়।শুনে রাখুক বিশ্ববাসী
তুমি যদি আমার হয়ে যেতে,তাহলে আমি আর কবিতা লিখতাম না- কোনদিনও না।সবসময় তোমায় নিয়ে ব্যস্ত থাকতাম।তোমায় কীভাবে সাজাবো সেই ভেবে ভেবে আকুল হতাম।তোমার সাথে জ্যোৎস্নার আলোয় স্নান করতাম! অলস দুপুরে নিঃসঙ্গ ঘুঘুর উজাড় করা ডাকে তুমি-আমি
এসেছে শরৎ ————— সুপ্রিয়া চৌধুরী —————শরৎ আকাশে নীল নভোদেশে শুভ্র মেঘমালা- বৃষ্টিবিহীন রবির কিরণে সাজায় সোনালী ডালা। ধরণীর বুকে সবুজ
“It’s not a simple thing, so it’s hard to give you a simple answer; but if I had to sum it up in one word, I’d say it’s a matter of camouflage. Subterfuge, even. The investigators have been fooled by the criminals’ camouflage. Everything they think is a clue isn’t. Every hint they uncover is merely a breadcrumb set in their path to lure them astray.” Jaane Jaan সিনেমাটা দেখলাম সদ্য। চমৎকার একটি থ্রিলার। অভিনয় এবং অন্যান্য সব কিছুই সাধারণের থেকে অনেকটাই উঁচু সুরে বাধা। কিন্তু এই সুর উঁচু তখনই হয় যখন তার ‘বেস’ সুরটি, অর্থাৎ, ‘সা’ উঁচু স্কেলে হয়। এই সিনেমার গল্পই ... ...
আজ বুধবার। সন্ধে ছটা। রেডিওয় মজদুরমন্ডলীর সভার পর কৃষিকথার আসর শুরু হয়েছে। কোথায় যেন জগন্ময় মিত্রের 'তুমি আজ কতদূরে.... ' বেজে উঠল। শ্যামবাজারের ভূপেন বোস এভিনিউ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিভূতিবাবু। যাচ্ছেন রামকান্ত বোস স্ট্রিটে শ্বশুরবাড়ির দিকে। ওখানে সকালের দিকে প্রায় প্রতিদিন যাওয়া চাই তার। ইদানীং নাটকের রিহার্সালের চক্করে কিছুদিন তার শ্বশুরবাড়িতে ... ...
ভৌতিক গল্পের সংখ্যা :- ১৬ পেত্নীর মাতৃত্বের বাসনা ◆ কলকাতার এক ব্যবসায়ী দম্পতির দীর্ঘ সাত বছর পরও কোন সন্তানের মুখ দেখতে না পেয়ে ভীষণ ভাবে দুঃখিত হয়ে আছে। বিভিন্ন ছোট বড় ডাক্তার কবিরাজ দেখানো পরও কোন সন্তান লাভ হয়নি। ব্যবসায়ী দিলীপ মহাশয়ের স্ত্রী জয়ন্তী একদিন বিকেলে মার্কেট থেকে
“আমাদের প্রতিদিনের জীবনে যে-প্রযুক্তিকে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা, অথচ আলাদা করে মনেও রাখি না, সেটি ওই আয়তক্ষেত্রটি। মানবভাবনা আর তথ্যের সেই আধার, যা অধিকাংশ বৈজ্ঞানিক আবিষ্কারের চেয়েও গভীরভাবে মানবসভ্যতাকে বদলে দিয়েছে। আমাদের ধী-অস্তিত্বের প্রথমতম ঋণ তো বইয়ের কাছেই।” ‘ঘুমের দরজা ঠেলে’ থেকে শুরু করা যাত্রাপথের যত প্রান্তসীমায় এসে পৌছচ্ছি, দেখতে পাচ্ছি, চিন্ময় গুহের লেখার প্যাটার্নের শক্তিশালীতা ... ...
সং গচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্।দেবা ভাগং য়থা পূর্বে সংজানানা উপাসতে।।সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং মনঃ সহ চিত্তমেষাম্।সমানং মন্ত্রমভি মন্ত্রয়ে বঃ সমানেন বো হবিষা জুহোমি।সমানী ব আকুতিঃ সমানা হৃদয়ানি বঃ।সমানমস্তু বো মনো য়থা বঃ সুসহাসতি।।(ঋগবেদ ১০/১৯১/২-৪)অনুবাদ- হে মনুষ্য! তোমরা একসঙ্গে চল, একসঙ্গে মিলে আলোচনা কর, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদন করেছে ... ...
বাংলা পুজো সংখ্যা এবার কত বের হল? আগে তো গুটি কয়, এখন যেন বান ডেকেছে। বড় কাগজগুলো তো আছেই, সঙ্গে মাঝারি থেকে ছোট প্রকাশনার বিজ্ঞাপন সংগ্রহের ভেঞ্চারের লেজুড় সাহিত্যের ডালি। উল্টো দিক থেকে দেখলে বাংলায় সাহিত্যের নেড়া বনে হঠাৎ টুনি বাল্বের সজ্জা। এসব এতো কাগজ কি কালচার ইন্ডাস্ট্রির বাড়বাড়ন্তের ফল - কারা বের করে? লেখেই বা কেডা? আর ফুলটুস বাণিজ্য মেলায় ... ...
সংখ্যায় সময় বিভাজন ও প্রেম ————————— সুপ্রিয়া চৌধুরী ————————— এক পলকের একটু দেখায়হতে পারে প্রেম,- তবে জমবে না মজলিশ্-সময় যে বড্ড কম এই ‘পলকে’মাত্র সেকেণ্ড চব্বিশ। ক্ষণকাল যদি এসে বসো কাছে, হৃদয়ে হে প্রিয় আমার !এক ‘ক্ষণে’ আছে জানো কি হে তুমি শুধুই মিনিট চার।এক ‘নিমেষেই’ যেও নাকো চলেহোক্ না
বেনারস পর্ব ৬পায়ে পায়ে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। এইবার অবশ্য সরু গলি দিয়েই গেলাম। মহারাজদের ঐ ভদ্রলোক নিয়ে গেলেন। আমরা চারজন ওঁর কথা মতোই পূজার সামগ্রী নিয়ে লাইনে গিয়ে দাঁড়ালাম। ভীড় তুলনামূলকভাবে কম এই লাইনে। মন্দির তখন বন্ধ। একটু পরেই লাইন চলতে শুরু করল। এক হাতে পূজার থালা, ফল, অন্য হাতে দুধের গ্লাস – চারিদিকে বাঁদর লাফালাফি করছে – বেশ টেনশনে আমি আর মঞ্জুলাদি। মঞ্জুলাদি মুখে সমানেই বিড়বিড় করে বলে চলেছেন "ও বাবা! বাবা গো! দয়া করো বাবা! নির্বিঘ্নে তোমার কাছে যেন পৌঁছতে পারি।" মেয়ে, সৌমিতা বাঁদরের লাফালাফি দেখে বেশ কৌতুক বোধ করছিল। শুধু সৌমিতা নয়। আমিও। পুঁচকে বাঁদরের কেরামতি ... ...
আজকে বিশ্ব নারী দিবস। সকাল থেকে রুমার মোবাইলে, হোয়াটস্যাপ ও ফেসবুকে বিভিন্ন মেসেজ আসছে। ‘হ্যাপি ওমেন্স ডে’, ঠিক যেন দুর্গা পুজো বা জন্মদিন। কেউ বা কোনো ছবি দিচ্ছে কেউ আবার কোনো কবিতার পংক্তি। রুমার হোয়াটস্যাপ গ্রুপ বলতে তো সেই স্কুলের বন্ধুদের একটা গ্রুপ, কলেজের বন্ধুদের
জন্ম রহস্য ———— সুপ্রিয়া চৌধুরী ———— অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলগীতে শঙ্খধ্বনিতে স্বাগত করা হবে জন্মের শুভক্ষণ। অবিলম্বেই জন্মহবে সেই নবজাতকের যে বিশ্ববাসীকে শোনাবে