এমন বিরল বিচ্ছেদ দেখেছো?আমি তখন হাসছিলাম। তোমাকে বললাম, আর হয়তো আমাদের কখনো কথা হবে না। আর কখনো জিজ্ঞেস করবো না, কেমন আছো। আর কখনো তোমার মুখোমুখি হবো না। তুমি তখন নির্বাক তাকিয়ে রইছো।
- ও মশাই,একটু তাপ পাই কোথায় বলতে পারেন? সকাল থেকে বুড়িটা নিজের চরকায় তেল দেয়া বন্ধ করে বাটি হাতে তাপের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আর চেঁচাচ্ছে, - কোথায় সেই আবাগীর বেটা ?একবার তার দেখা পাই, তারপর হিসেব নিকেশ হবে ; তার ই একদিন কি আমারি একদিন। দারুন ঠান্ডায় বাছাদের একবারে যমের দখিন দুয়ারে রেখে ... ...
আজ থেকে অনেক বছর আগের কথা বলছি।তখন আমাদের অজয়পুর ছিল একেবারে অজ পাড়া গাঁ। গ্ৰামের বাড়িগুলি কম করে হলেও একশো দুশো মিটার অন্তর ছিল। গ্ৰামে একটাই মাত্র উচ্চমাধ্যমিক স্কুল ছিল। সেখানে প্রথম শ্রেণি থেকেই পড়াশোনা চলত। গ্ৰামের পাশ দিয়ে বয়ে গেছে হীরামতি নদী। এই নদীর পাশেই সপ্তাহে তিনবার হাট বসত। গ্ৰামে কোনো ডাক্তারখানা ছিল না। তবে দুই ঘর বৈদ্য বাস করত। ব্যস এই নিয়ে আমাদের গ্ৰাম গড়ে উঠেছিল। গ্ৰাম থেকে একুশ কিমি দূরে ভীমনগর শহর অবস্থিত। সেখানে হাসপাতাল কলেজ সবই আছে।তবে বর্তমানে আর সেই আগের মতো গ্ৰাম নেই।অনেক পরিবর্তন হয়েছে। এখন উচ্চমাধ্যমিক স্কুল ছাড়াও দুটো প্রাথমিক স্কুল গড়ে উঠেছে। এখন ... ...
পার্থপ্রতিমের চোখ শান্ত। গলার আওয়াজে একটা বিদ্রোহী অনুরণন আছে, যেটা কাবেরীর মনকে নাড়া দিল। সে বোধহয় এরকম একজনের দেখাই চাইছিল। কাবেরী অবশ্য এটাও ভাবল, কথা শুনে কি আর সব বোঝা যায়। অনেক ধান্দাবাজ লোকই কথায় ওস্তাদ। মিশলে দেখা যাবে সবটাই ফাঁপা।কাবেরী ভাবল, যাক ওসব অদরকারি চিন্তা করে লাভ নেই। আপাতত এদের খপ্পর থেকে ছাড়া পেলে বাঁচে।অমিতাভ বলল, ' এবারে ব্যাপারটা একটু টাফ হবে ... ...
পরকীয়া মরণের ফাঁদ। লেখক :- শংকর হালদার শৈলবালা। ◆ গ্রামের মাটির রাস্তা দিয়ে ত্রিশ বছর বয়সের শ্যামলী লেডিস সাইকেল চালিয়ে পাশের গ্রামের দিকে যেতে যেতে হঠাৎ মা গো বলে চিৎকার করে রাস্তায় মাঝে পড়ে যায়। ◆ পিছন দিক থেকে আসা বাইশ বছরের এক যুবক অরিন্দম চিৎকার শুনে সাইকেল দাঁড় করিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসে আর শ্যামলী অনাবৃত বুকের দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নেয় কিন্তু ... ...
আমি চাই এই পূজায় সব সিঙ্গল মিংগিল হয়ে যাক।
দুই বন্ধু এক ছুটির রাত্রে পাড়া থেকে একটু দূরের সরাইখানায় দু পাত্তর পেটে ফেলে হাল্কা তুরীয় অবস্থায়। কলেজ সবে পেরিয়েছে তারা, রোজ যে দু পাত্তর ছাড়া চলে না তাও নয়। তবে মাঝে মাঝে একটু না হলে চলে না। আবার পাড়ার এবং বাড়ীর বয়স্কদের অসন্মান করতেও এই বয়সে ইচ্ছে করে না। তাই একটু দূরের কোনো সরাইখানাই তাদের পছন্দের। দুই বন্ধুই বাংলা সাহিত্যের ছাত্র। সবে স্নাতক হয়েছে, স্নাতকোত্তরে ভর্তি হয়েছে ... ...
(১) বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম স্যাংশন বা নিষেধাজ্ঞা নিয়ে যে আলোচনার জন্ম হয়েছে তা হয়তো অতীতে আর কখনো ঘটেনি। সেই আলোচনা পত্রিকার প্রথম পাতায় পাতায় বা চায়ের টেবিলে এবং আন্তর্জাতিক রাজনীতির মাঠে ময়দানে। এই স্যাংশন নিয়ে কবে আন্দোলিত হয়েছিল রাস্ট্র আর সেই ইতিহাস ও খুঁজে পাওয়া যায় না। আন্তর্জাতিক রাজনীতির পরিমন্ডলে যদি ও এই স্যাংশন একটা ডাল ভাতের মতো বিষয়। কিন্তু এর ... ...
গুরুচণ্ডা৯ একটি প্রকাশনাও। আমরা ছাপি চটি বই, সস্তা ও পুষ্টিকর। প্রায় প্রতিটি বইয়ের মাথায় চটির ছাপও থাকে। কেন থাকে? চটি বলতে আমরা কী বুঝি? এবং সর্বোপরি কেন ছাপি? স্রেফ আরেকটা প্রকাশনা হব বলে? না ছেপে কি চটি হয়না? এই ব্যাপারটা নিয়ে বোধহয় বছর ছয়েক আগে আমি এই লেখাটা লিখি। নাম ছিল 'কী ছাপি কেন ছাপি'। তারপর স্বহস্তে প্রিন্ট এবং ভাঁজ করে চারপাতার বইয়ের আকারে বইমেলায় ছাড়ি। লেখাও ছিল, 'একটি তন্বী চটি বা এক ধরণের লিফলেট ... ...
সুমনা প্রতিবিম্বর কাছে পৌঁছতে সে বেসুরো গলায় গেয়ে উঠল, ' বসে আছি পথ চেয়ে ... ফাগুনের গান গেয়ে ... যত ভাবি ভুলে যাব .... 'সুমনা ভ্রু কপালে তুলে চোখ বড় বড় করে বলল,' ও বাবা ... হঠাৎ এত ভাব জেগে উঠল মনে, ভর দুপুরবেলায় ? লক্ষ্মণ তো সুবিধের নয় .... 'প্রতিবিম্ব কোন উত্তর না দিয়ে ... ...
উপন্যাসের শুরু, মধ্যে আর শেষ কেমন হবে এই পারম্পর্যটা সাহেবদের কাছ থেকে আমরা কলোনির লোক শিখেছি। তারপর থেকে ওটা সনাতন। মলয়দার মতো ট্যারা লেখকরা ওই কলোনির গুখোরি থেকে বেরিয়ে আসতে চেয়েছেন মূলত ফর্মের কারিকুরিটার সাহেবি ছকটা চটকে দিয়ে। এটা অজিত রায়ও করেছেন একটু অন্য ভাবে, ভাষা আর যৌন অনুসঙ্গে সন্ত্রাস করে। করেছেন নবারূণ হুতুমি ভাষার নকশার ছকে অ-নরে ... ...
পূর্বসাল ৩৭৬১ ইহুদি বিশ্বাস অনুযায়ী, পৃথিবী সৃষ্টি হওয়ার বছর। ইহুদি পঞ্জিকার প্রথম বছর বলে বিবেচিত হয়। অক্টোবর ৭: দ্বিতীয় শতাব্দী সালে ইহুদি রাব্বি ইয়োসে বেন হালাফতা বাইবেল ঘেঁটে দাবি করেন, এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে।৩৫০০-১২০০ ব্রোঞ্জ যুগ: প্রাচীন কানানীয়রা এসময় এক ধাতুবিদ্যার দেবতায় বিশ্বাস করতেন, যার ধারণা পরবর্তীকালে বিকশিত হয়ে ইহুদিদের এক ও অদ্বিতীয় ঈশ্বরের রূপ লাভ করে, যাঁর উচ্চারণনিষিদ্ধ নাম ইয়াহওয়েহ বা জিহোভা ... ...
অটো এক বড় শিক্ষক। কত কী দেখি। শিখি। ভিড় ট্রেনের কামরায় যত কল্পনার বিস্তার হয়েছে অকল্পনীয়। সহযাত্রী বন্ধুর পিঠে কাগজ রেখে ২০০৪-১০ কত লেখা লিখেছি। আজ অটোয় আলাপ হল এক মূর্তি শিল্পীর সঙ্গে। বয়স ৮৫। রঙ ভরা শ্যাওলায় থুয়ো পরা জামা। খেটো ধুতি। হেমন্ত মুখোপাধ্যায় স্টাইলের
Whence all creation had its origin,he, whether he fashioned it or whether he did not,he, who surveys it all from highest heaven,he knows - or maybe even he does not know "সব সৃষ্টির যখন আদি হয় পরম পুরুষ, তার স্রষ্টা হতে পারেন বা না হতেও পারেন পরম পুরুষ, যিনি সুউচ্চ স্বর্গ থেকে সব দেখেন তিনি জানেন - বা তিনিও হয়ত জানেন না " নাসাদিয়া ... ...
"জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি"। সত্তরের দশকের সুপারহিট সিনেমা "আনন্দ"- এর সেই বিখ্যাত সংলাপ। সেই যুগের স্বপ্নের নায়ক রাজেশ খান্না এক উঠতি নায়ক অমিতাভ বচ্চনকে বলছেন সেই সংলাপ। চিত্রনাট্য ও সংলাপ রচয়িতার নাম গুলজার। "যব তক জিন্দা হুঁ তব তক মরা নেহি, অর যব মর গ্যায়া তো শালা ম্যায় নেহি, তো ডর কিস বাত কা?" সিনেমার প্রতিটি সংলাপ মনে রাখার মতো এবং সংলাপের পেছনের ... ...
বারান্দায় দাঁড়িয়েই মুডটা খিচড়ে গেল অনুরাধার। আজ খানিকটা আগেই খাওয়াদাওয়া সেরে রেখেছেন। টব পরিচর্যার সব জিনিসপত্র সাজানো আছে হাতের সামনে। কাজের মেয়েটাকে বলে ঝাঁজরিতে জল ভরে রাখিয়েছেন সেই কোন সকালে। এত সব আয়োজন যার জন্য, সেই ফ্লেম লিলি গাছে ফুল আর আসছেই না। রোদটাও বড় বেগড়বাই করছে দিক কয়েক। গত হপ্তায় মাসকাবারি চেক্-আপের সময় ডাক্তারবাবু তো ... ...
[ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে
তুমি কি আদর করো? কে আদর করে? পুরোনো আদর যারা স্বজনে স্বঘরে মিশে ছিলো–ফিরবে কি কোনদিন তারা?আদরের আহ্বানে জাগবে কি পাড়া? পুরোনো বাড়ির মতো, পুরোনো আদর শুধুই হারিয়ে যায়, চর ফেলে রাখে, চরও ভাঙে যখন