আজ থেকে বেশ কিছু সময় পিছিয়ে। সত্তর দশকের গোড়ার কথা। সময়টা রাজনৈতিক পটভূমিতে অত্যন্ত সঙ্কটময়। তবুও বাংলার জেলায় জেলায় তখন গ্ৰুপ থিয়েটারের রমরমা। চতুর্দিকে একাঙ্ক নাটকের সাজ সাজ রব। এককথায় এলাহি ব্যাপার। বিভিন্ন সংস্থার একাঙ্ক নাট্য প্রতিযোগিতার আয়োজন এবং তাতে স্বতস্ফূর্তভাবে বাঙলার দূরদূরান্ত থেকে অনেক নাট্য দলের সাড়া এবং যোগদান। আর ছিল তৎকালীন প্রশাসনিক সন্ত্রাস। কারন বেশীরভাগ নাটকের বিষয় বস্তু ছিল তৎকালীন সামাজিক ও রাজনৈতিক দুর্নীতির ব্যাখ্যা এবং বিরোধিতা। সুতরাং প্রশাসন তো আর চিনির পানা নিয়ে বসে থাকে না। যথারীতি গুন্ডা লেলিয়ে দেয়া, বাহান্ন নং পুলিশের গাড়ির আচমকা হানা, আয়োজকদের ধরপাকড়, নাটক চলাকালীনই, ছিল আতঙ্কের পরিবেশ! সেইসব উপেক্ষা করেই চলতো মহড়া এবং ... ...
এই বাংলায় ভাষা আন্দোলনের কিছু কথা। বাংলা ভাষা নিয়ে আন্দোলন নানা সময় হয়েছে।১৯৬১ তে সত্যেন্দ্রনাথ বসুদের উদ্যোগে।সরকারি ভাষা বাংলা করার দাবিতে।নীতিগতভাবে বিধান রায় সরকার মানলেও কাজে করেনি। ১৯৯৮ - এ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে বাংলা ভাষা আন্দোলন নতুন গতি পায়।১৯৯৮এর ১২ এপ্রিল থেকে আনন্দবাজার প্রথম পাতায় ছয় কলম জুড়ে খবর করে। টানা ছয়দিন। অন্নদাশঙ্কর রায় অশোক মিত্র অমিতাভ চৌধুরী সন্দীপন চট্টোপাধ্যায় ... ...
গতকাল ২৩শে সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল। বাষট্টি পার করে তেষট্টিতে পা দিলুম। অনেকেই জানে না বলে কেউ উইশও করেনি। তাতে কিছু এসেও যায় না আমার। তবে ব্যাঙ্ক, ইনস্যুরেন্স কোম্পানি থেকে নিয়মমাফিক এ্যালগরিদম বেসড্ ডিজিটাল শুভেচ্ছাবার্তা এসেছে। জন্মদিন ফিন পালনের কোনো ব্যাপার আমাদের তিনজনের ছোট্ট পরিবারে নেই। আমার মনোভাবের জন্যই নেই। সেজন্য বাকি দুজনের বিশেষ ... ...
নদী আপন বেগে পাগলপারা …… আজ বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার, সারা বিশ্বে এই দিনটিকে নদীর কথা মাথায় রেখে উদযাপন করা হয়। নদীকে ঘিরে আমাদের এমন উচ্ছ্বাস কেন? আসলে নদীকে ঘিরেই আবর্তিত হয় আমাদের জীবন, আমাদের অর্থনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান সংস্কার, সার্বিক লোকজীবন। এই আন্তরিক যাপন যে কেবল ভারতবর্ষেই সীমাবদ্ধ তা তো নয়। পৃথিবীর ... ...
তোমার মুখের দিকে একবার, শুধু একবার তাকিয়েই আমার আর ফেরা হলো না!কেমন বলবো?- ঐ স্বর্গের দেবী বা অপ্সরী বা জলপরীদের মুখের মতন তোমার মুখের গড়ন।তোমার দুই চোখের কাজল, নরম দুই পাতলা গোলাপী ঠোঁট, টানা টানা দুই ভুরু, সেই ভ্রুদ্বয়ের মাঝে লাল টিপ, দুধে আলতা গালের রঙ, নাকে ছোট্ট সোনালী ... ...
আমি এখনও অব্দি তোমায় বলতে পারলাম না 'ভালোবাসি',তোমাকে যতবারই দেখি যতবারই কাছে আসো,শুধু বলার চেষ্টা করে যাই- তবু বলতে পারি না।আমার খাওয়া, ঘুম ত্যাগ হয়েছে তোমায় বলতে পারছি না বলে, দিনের পর দিন কথাটা জমে জমে আমার শরীরটাকে একটা আস্ত জগদ্দল পাথর
একালের প্রবন্ধ সঞ্চয়ন। কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৯২-এ বইটি প্রকাশ করে আবশ্যিক বাংলা বইয়ের পাঠ্য হিসেবে। পাঠক্রম নির্মাতাদের এতদিন পর অভিনন্দন জানাতে হচ্ছে, অসাধারণ কিছু প্রবন্ধ সেখানে সন্নিবেশিত করায়। যা ৩১ বছর পর অসম্ভব প্রাসঙ্গিক।ইতিহাস ও সংস্কৃতি -- সুনীতিকুমার চট্টোপাধ্যায়মার্কসবাদ ও মনুষ্যধর্ম--নীরেন্দ্রনাথ রায়রামকথার প্রাক-ইতিহাস -- সুকুমার সেনযে দেশে বহু ধর্ম বহু ভাষা-- অন্নদাশঙ্কর রায়কৃষি সমস্যা ও আমরা-- অশোক মিত্র এছাড়াও ছিল ... ...
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব প্রান্তে পশ্চিমে গাল্ফ অফ মেক্সিকোকে আগলে রেখে পূবে উত্তর এ্যাটলান্টিক মহাসাগরের মধ্যে তর্জনীর মতো প্রসারিত ফ্লোরিডা রাজ্য - যার কিছু মূল আকর্ষণ মায়ামি সৈকতে উচ্ছ্বল সমূদ্রস্নান বা নেশা ধরানো নিশাজীবন। মায়ামির সানি আইল্যান্ডের শুভ্র বালুকা সৈকতে আছে ডোনাদার চোখধাঁধানো ট্রাম্প রিসর্ট। এখানে আছে নানা থিম পার্ক - ডিজনি ওয়ার্ল্ড যার শিরোমনি। সেইসব কল্পলোকে বাচ্চা থেকে বুড়ো টিকিট কেটে দেখতে যায় মনুষ্যনির্মিত নানা আজব কান্ডকারখানা।মেক্সিকো উপসাগরের উপকুল ধরে পশ্চিমে গেলে দেখা যাবে ফ্লোরিডা ও লুইসিয়ানা রাজ্যের দাপটে সৈকতে সলজ্জে উঁকিঝুঁকি দিচ্ছে আলাবামা ও মিসিসিপি রাজ্যের কয়েকটি করুণ আঁচিল। লুইসিয়ানার আঁকাবাঁকা সৈকতরেখা ধরে আরো পশ্চিমে এগোলে দেখা যাবে দীর্ঘাঙ্গী ... ...
যদিও আমার পিতৃপুরুষেরা ফরিদপুর জেলার আদি বাসিন্দা ছিলেন, যা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত, কিন্তু তাঁরা দেশভাগের প্রাক্কালেই এদেশে চলে এসেছিলেন এবং পাকাপাকিভাবে বাংলাদেশ যুদ্ধের সময়ে সেই ভিটের সাথে নাড়ীর যোগ ছিন্ন হয়েছিল। এদেশে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে থিতু হতে না পেরে শেষ অব্দি বহরমপুরে থিতু হয়েছিলেন সেই পঞ্চাশের দশকের শুরুতে। আমার জন্ম এবং বেড়ে ওঠা সেই বহরমপুর শহরেই। সেকারণে পিতৃপুরুষ বঙ্গবাসী হলেও আমাকে বাঙাল বললে ছোটবেলা থেকেই ভীষণ রাগ হতো। এই রাগের কারণেই আমার নামের সাথে শব্দটি জুড়ে গিয়েছিল মাতৃকুলের বদান্যতায়। আমি মনে প্রাণে এদেশীয় মানে ঘটি। যে দেশ চোখে দেখিনি তার সম্পর্কে অনুরাগ থাকা আমার একেবারেই না পসন্দ ... ...
দিবাকর বলল, ' আসুন আসুন ... 'শঙ্খ দিবাকরের পিছন পিছন দোতলায় উঠে এল। অলোকেন্দুবাবুর চেম্বারের পাশে সেই ছোট ঘরটার দরজা খুলে ফ্যান চালিয়ে দিয়ে বলল, ' বসুন ... খবর দিচ্ছি '। বাসন্তীদেবীর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দিবাকর বলল, ' বৌদি ... একজন দেখা করতে এসেছে। ওয়েটিং রুমে বসিয়েছি ... 'রেডিওয় গীতা দত্তের 'মেরা নাম চিন চিন চু ... হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু ... ' হচ্ছিল আর বাসন্তীদেবী তালে তালে পা নাচাচ্ছিলেন শুয়ে ... ...
দত্তপুলিয়ার ইতিহাস। প্রাচীনকালের দত্তপুলিয়া। ১৪৭৩ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। লেখক :- শংকর হালদার শৈলবালা।দত্তপুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত। ◆ দত্তপুলিয়া গ্রামের উৎপত্তির ইতিহাস।◆ বিভিন্ন জনশ্রুতি থেকে জানা যায়, দত্তপুলিয়া গ্রাম আনুমানিক ৫৫০ বছর আগে অর্থাৎ ১৪৭৩ খ্রিস্টাব্দের দিকে বসতি স্থাপন
ড্রেসিং টেবিলআমার পিতা মাতার বিবাহের দিন, হয়তো অনেকের মনে আছে, কারণ, সেইদিন প্রথম আমদের দেশে লোকসভা নির্বাচনের দিন, বালিগঞ্জ কেন্দ্রে। দিনটা ছিল বিবাহ আর বৌভাতের মাঝের দিন, সেই কারণে ভোট দিতে কারো কোন অসুবিধাই হয় নি। কম কথায়, বিয়ের সম্বন্ধের কথাটা সেরে নি। আমার ঠাকুমা অনেক পুত্র কন্যা রেখে চোখ বুঝলেন, ঠাকুর্দা অথৈ জলে পড়লেন। আমার বাবা বড় ছেলে, সেই কারণে তার বিবাহের ... ...
টুঙ্কু, বাপন, সোনাই, তিন্নি - এসব ডাক নাম। পাড়ায় দুর্গাপুজোর সুভেনিরে ভেতরের দিকে কোনো এক পাতায় তলায় দিকে - "যাদের বাদ দিয়ে চলে না" - শিরোনামে এসব নাম পদবী ছাড়াই ছাপা হয়। দু এক লাইনেই শেষ। ব্যতিক্রম ব্যতীত বেশিরভাগ পুজোর সুভেনিরের বাঁধা গৎ। প্রথমে থাকে 'আমাদের কথা' জাতীয় একটা ভাবগম্ভীর লেখা। তারপর থাকে সভাপতির বক্তব্য। আবেদন করে পাওয়া মুখ্যমন্ত্রী বা জেলাশাসকের পাইকারি হারে বিলোনো যান্ত্রিক ... ...
নলিন সরকার স্ট্রীটের সুশোভন সেদিন প্রতিবিম্বকে বলল, ' রবিবারে বাড়িতে আয়। পুজোর গান কিনেছি কিছু ... শোনাব। মানবেন্দ্র খুব নাম করেছে জানিস তো ... ও একটা দারুণ গান করেছে .... কি যেন ... বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। দারুণ লাগল। আসিস কিন্তু ...। পুজো এসে পড়ল প্রায়। রবিবার দুপুরের দিকে সুশোভনের বাড়ি গেল প্রতিবিম্ব। শুধু বনে নয় ... না, আরও অনেক গান টান শোনা ... ...
শাহাজাদী জাহানারা সুরাট বন্দরের বিপুল রাজস্ব পেতেন, সবচেয়ে ধনী মহিলা শিল্প-বাণিজ্য উদ্যোগী ছিলেন ষোলো সতেরো বছর বয়েস থেকে, ছিলেন বিরাট বিরাট সব জায়গীরের মালিক। তাঁর বা ছোট বোন রোশেনারার বিয়ে থা দিতে শাহাজানের বা শাহী খানদানের কারুর কোন উদ্যোগ নেই। বিয়ে দেওয়ার ঝামেলাও আছে, যদি ছেলে হয় সে তো নির্ঘাত দারা শুকোহর ছেলে সুলেমান শুকোহের প্রতিদ্বন্দ্বী ... ...
আয়রে ভোলা, দুয়ার খোলা, আয়না মোদের ঘরে আয়। শতেক বছর পরেও যে মন সেই সে মজায় মজতে চায়। দেশ ভরেছে হুঁকো মুখোয়
প্রতিবিম্ব দাঁড়িয়ে উঠল। সুমনা ওখানেই দাঁড়িয়ে রইল। ----- ' আরে আপনি এখানে ? সেদিন অবশ্য মিস্টার মিত্র বললেন, আপনি বেথুন কলেজে ম্যাথসে অনার্স পড়েন ... 'সুমনা একটু এগিয়ে এল। বলল, ' অফ পিরিয়ডে মাঝে মাঝে আমরা ঘুরি এখানে। আজ অবশ্য আমি একাই আছি ... ' ----- ' ও আচ্ছা ... আপনার বস কিন্তু খুব সিনসিয়ারলি ... ...
------ এই ভাবে শাহাজাদা দারা শুকোহ কাদিরি সুফি সিলসিলার একজন হয়ে উঠলেন।------ ব্যাপারটা ওতো সহজ ছিল না।------ ছিল না ?------ না, শাহাজাদা তাঁদের কাছে একবার দুবার লোক লস্কর নিয়ে এসে উদ্ধার করে দিলেন, এমনটা ভাবার বান্দাই ছিলেন না কাদিরি পীর মিয়াঁ মির বা কাশ্মীরের মুল্লা শাহ
মাননীয় কল্লোল বাবু,আপনাকে কিছু জানাতে গেলে আমাকে সেই চিঠির সাহায্যই নিতে হয় প্রতিবার। এ বোধহয় বিধিলিপি একরকম। আচ্ছা আপনি বিধিলিপি মানেন? আতুরে এসে বিধাতাপুরুষের লেখাজোকা? মানেন না নিশ্চয়ই। গোরা নকশালও যে মানত না, তা আপনার লেখা পড়েই বুঝেছি। গোরা, সুশান্ত, প্রিয়াংশু, ব্রতী, অনিমেষ এমন বহু বহু হারিয়ে যাওয়া পরিচয়, তারা কেউ বিধিলিপি মানত না। বরং নেপোলিয়নের ... ...
নিতাইবাবুর বাড়িতে রাত দশটার সময় রাশি রাশি তালের বড়া ভাজা হচ্ছে। বাজারে আজ বেশ সস্তায় তাল পাওয়া গেল। গন্ধে ম ম করছে বাড়ি। নিতাইবাবু অঞ্জলির সঙ্গে দীর্ঘ পরামর্শের পর ঠিক করে ফেলেছেন যে তিনি বি টি রোড থেকে খানিকটা ভিতরের দিকে ওই সিঁথির জমিটাই কিনবেন। দমদমে হনুমান মন্দিরের কাছে অনেক জমি ... ...