সকালে হালকা মেঘ থাকলেও এখন আকাশ ঝকঝকে। শরতের এমনটাই দস্তুর। চারিদিকে যত বেনিয়মের বিশৃঙ্খলা, আকাশ তার থেকে আলাদা হয় কি করে ! আজ সকালেই এক সংবেদনশীল চিকিৎসক বন্ধু বার্তা পাঠিয়েছেন, তাঁর অধীনে থাকা সমস্ত অসুস্থ মানুষকে পুজোর এই আনন্দঘন মুহূর্তে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিতে চান তিনি। এমন আন্তরিক অভীপ্সার কথা পড়ে মনটা খুব ভালো লাগছে। উৎসব মানে তো কেবল জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, আসলে এ হলো আমাদের আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময়। নিজেকে একটু ইতিবাচক ভাবনায় বদলে ফেললেই গোটা সমাজ বদলে যাবে। এ কিন্তু আমার আন্তরিক বিশ্বাসের কথা।আজ এই সকালে চারিদিক থেকে ভেসে আসছে নানা রকমের শব্দ। ভেসে আসছে পল্লীর আবাসিক সহনাগরিকদের ... ...
সুমনার মনটা ভাল নেই। মুখেও তার একটা ছায়া পড়েছে। সে আগে থেকেই শিরিষ গাছের নীচে এসে বসে আছে। মিনিট পাঁচেকের মধ্যেই প্রতিবিম্ব হন্তদন্ত হয়ে এসে হাজির হল। -----' সরি ম্যাডাম... দেরি হয়ে গেল ... ল্যাব ছিল...'----- ' হমম্ ... '------ ' মুখটা কেমন মেঘলা মনে হচ্ছে
১মন খারাপ হলেই পুকুরটার কাছে চলে যাই আমি।এই পুকুরটা আমাদের ভাড়া বাড়ির পেছন দিকের রাস্তায় একটু গেলেই। আদ্ধেক পুকুর বোজানো অবস্থায় আছে। কিন্তু একটা ঘাট এখনো আছে যেখান দিয়ে নেমে জলের কাছে যাওয়া যায়। আমাদের পাড়ার দাদারা, যারা ক্লাস টেন ইলেভেনে উঠেছে তারা লুকিয়ে সিগারেট খেতে অনেক সময় পুকুর পাড়ে আসে। আমাকে দেখলে ওরা কিছু বলে না। মা যদিও বলে আমি নাকি বড় হচ্ছি। আমাকে হাফ প্যান্ট পড়তে দেয় না, ফ্রক পড়ায় বড় ঝুলের। আমি অবশ্য সেভেনে উঠে গেছি। আমি কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। বাবা খুঁজে খুঁজে এই স্কুলটা বের করেছে শহরের একটু বাইরে। এত সস্তা সি বিএস ই স্কুল ... ...
পুজোয় দেশের বাড়িতে যাওয়ার সুযোগ আমাদের কোনোদিনই হয়নি, কারণ দেশভাগের ফলে আমাদের মতো অনেককেই বাপ পিতামহের ভিটেমাটি ছেড়ে, হঠাৎ করে সীমারেখা টেনে আলাদা ভাবে চিহ্নিত করে দেওয়া জমিতে নতুন করে বসত গড়ে তুলতে হয়েছে অনেক অনেক শ্রম আর অধ্যবসায়ের দ্বারা। আমি অবশ্য জন্মসূত্রে একশো ভাগ এপারের। তাই মা বাবা ঠাকুমার মুখে তাঁদের ফেলে আসা দেশের বাড়ির নানান গল্প শুনলেও ... ...
কাগজ দেন যিনি সেই রবিদাকে কর্পোরেট কুপন ধরাতে গেলুম। আজকাল আর মাসের পয়সা মাসে দিতে হয়না রবিদাকে। কোম্পানিকে বছরে একবার দিলেই রোজ কাগজ। রবিদা বললেন "পুজোয় কিছু দেবেন না"। একশো দিলুম আরকি আর চোখ চলে গিয়েছিল একপিস বর্তমানের দিকে - শারদীয়া। সঞ্জীব চট্টোপাধ্যয় লিখেছেন কি? লিখেছেন বটে - রাম বোলা তুলসীদাস। সেটা নাকি ধর্মীয় আখ্যান! লেখকও ... ...
বিবেকানন্দ রোড পেরিয়ে ব্রাহ্মসমাজের বাড়ি। ভিতরের হলে বিশ্বজাগরণ মঞ্চ বলে একটা প্রগতিশীল অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজ। অপরেশ তাকে সকালবেলায় বাজারে বলল, ' আমাদের সমিতির একটা অনুষ্ঠান আছে আজকে ব্রাহ্ম সমাজে, পাঁচটার সময় ... আসুন না ... ভাল লাগবে ... ' অপরেশ বিভূতিবাবুর চেয়ে অনেক
বিশ্বকর্মার সঙ্গে গভীর-ফণী মনসার আঁতাত ;কুটির ছিদ্র করে ফকির কান্ত নিশি তো স্যাঙাত!আদার রস কে ছিনিমিনিমাকড়সার জাল আঠালো;হঠাৎ করেই মৌ বনে'তে -মায়াবী জ্যোৎস্না আলো!?
পুজো আমি একদম মিস করিনা। পুজো একটা বিভীষিকা। তার একটা কারণ নারীঘটিত। পুজো এলেই আমাকে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করতে হয়। তাতে আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের একটু ভূমিকা থাকলেও মূল দোষটা অবশ্যই মেয়েদের। প্রথমত, পুজোয় মেয়েরা সাজে। সাজাটা বড় কথা নয়, এমন সব জিনিসপত্তর পরে, যা অকল্পনীয়। হয়তো একটা শাড়ি পরল, যেটা দেখতে গামছার মতো। কিংবা একটা অদ্ভুত-দর্শন বস্তু, যা দুহাজার বছর আগে ক্লিওপেট্রা পরতেন। একটা পাজামার নামই হল হারেম প্যান্ট। তা, এইসব পরে মিউজিয়ামে ঢুকে থাকলে কোনো সমস্যা ছিলনা, কিন্তু সেগুলো পরে তারা রাস্তায় বেরোয়। এবং মধ্যরাত্রে রাস্তায় বেরোয়। সেই রাস্তায় আবার কত-কিলোওয়াটের-কে-জানে হ্যালোজেন কিংবা নিয়ন আলো জ্বলে। আলোটা অবশ্য মেয়েদের ... ...
x
যুদ্ধ নয় শান্তি চাই ( বাটারফ্লাই সিনকোয়েন) —————————- সুপ্রিয়া চৌধুরী —————- চলো আমরা জাগি চীৎকার করে বলি, যুদ্ধ নয় আর, এবার আসুক শান্তি। হাতে হাত রেখে এসো আজ সবে মিলে গড়ি হিংসা শূণ্য পৃথ্বী। ---------------------- —————————— ... ...
পাড়ায় বাড়িতে বাড়িতে কাশ্মীরি শালওয়ালারা ঢুঁ মারছে। ওদের কাছে সোয়েটারও আছে। মোটামুটি সস্তা। এই বছর দুই হল কাশ্মীরিদের আনাগোনা শুরু হয়েছে। নিতাইবাবু গতবছর একটা লেডিজ শাল কিনেছিলেন অঞ্জলির জন্য। শালটা গায়ে দিয়ে আয়নার সামনে
সম্প্রতি কবিগুরুর শান্তিনিকেতন ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা লাভ করেছে। এই নিয়ে আমাদের গর্বের ও আনন্দের কারণ রয়েছে। তবে তারই পাশাপাশি দেখা যায় শান্তিনিকেতনের শিক্ষাব্যবস্থার অবক্ষয় সম্পর্কে বহু বিদ্বান ব্যাক্তির যুক্তিযুক্ত হতাশা ও গ্লানি ও এই প্রসঙ্গে প্রবল ভাবে ব্যক্ত হচ্ছে নানা সংবাদপত্রে ও সমাজমাধ্যমে। শান্তিনিকেতনের এই আন্তর্জাতিক স্বীকৃতির মুহূর্তকে তাঁরা এক আত্মসমালোচনার মুহূর্ত হিসেবে তুলে ধরতে চান যাতে রাবীন্দ্রিক ... ...
গদীপিসির বদান্যে আমাদের "কেলাব শংসকিতি"র এখন যাকে বলে পোয়া বারো। তাঁদের জন্য উৎসব উপলক্ষ্যে মোটা অনুদান অনুমোদিত। কারণ কেলাব কথার আসল অথথ এখন আমরা হাতে কলমে সব্বাই জম্পেশ করে বুঝে গেছি। ভালো চাও তো যা হচ্চে চাদ্দিকে, চুপচাপ মুখ বুজে মেনে নাও, না হলেই কেলাব তার অথথ পোরিস্কার করে সব্বাইকে বুঝিয়ে দেবে, মানে বেসি পোতিবাদ করলে তার গলা ... ...
জিনিসটা কিন্তু সত্যি-সত্যিই হচ্ছে। আপনি-আমি যখন নিজের জীবন কাটাচ্ছি, পূর্ব গোলার্ধে লোকে যখন নাক ডাকিয়ে সুখনিদ্রায়, ইউরোপের লোকে যখন ডিনার সেরে মিষ্টি কী খাওয়া যায় ভাবছে, আমেরিকার লোক যখন মাইনে পাবে বলে আপিসে খাটাখাটনি করছে কিংবা বসকে তেল দিচ্ছে, ঠিক তখনই প্যালেস্তাইনের আস্ত হাসপাতাল কিন্তু বোমাবর্ষণে গুঁড়িয়ে যাচ্ছে। সত্যি-সত্যিই ওখানে জল নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, সত্যি ... ...
আসলে লিটিল ম্যাগাজিনের সেই স্পেসটাই নতুন অর্থনীতি কেড়ে নিয়েছে। আমি ভাই ভাল ছেলে বা মেয়ে নিয়ে কি করব ? নবারূণদার ভাষায়বোকাছেলে পুচু পুচু কোলাকোলা খায়বোকাচোদা বাপ তার পয়সা যোগায়। ওরা কোকাকোলা ছাড়া আরকি খাবে। আরে হপ্তাক কাচরা বলে একটা টিমের কথা
ঝরা শিউলির গন্ধ – ২ বাঙলায় শরৎ আসে কাশ আর শিউলি ফুলের হাত ধরে। বাড়ির বাগানে ঝরা শিউলির আলপনা আর প্রকৃতির প্রাঙ্গণে কাশ ফুলের সফেদ ঝালরের ঝলকানিতে শুরু হয় শারদলক্ষ্মীকে আমন্ত্রণের উদ্যোগ। প্রকৃতি দেবী নিজেই নিজেকে সাজিয়ে নিয়ে উৎসবের তোরজোড় শুরু করেন আপন খেয়ালে মূল উৎসবের মাসখানেক আগে। আর বারোয়ারী পুজোর তোরজোড় শুরু করতে হতো পাঁজিতে নির্দ্ধারিত দিন ক্ষণের কমবেশি মাস পাঁচেক ... ...
উত্তুরে হাওয়া দিচ্ছে থেকে থেকে। আর ক'দিন পরে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে। পাড়ায় পাড়ায় ব্যাটবল বেরিয়ে পড়েছে। পার্কগুলোয় গা ঘেঁসাঘেঁসি করে ক্রিকেটের পিচ পড়েছে। ইডেন গার্ডেনে দলীপ ট্রফির ম্যাচ চলছে মধ্যাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের। বিজয় মঞ্জরেকার কাল সেঞ্চুরি করেছে। আজ পঙ্কজ রায় পাল্টা দিচ্ছে। এখন পর্যন্ত সেভেন্টি থ্রি নট আউট। অনিমেষরা তিন বন্ধু পরটা, আলু চচ্চড়ি ... ...
মেনস্ট্রিমে বাংলা সাহিত্যের কোন ভালো লেখাটা হয়েছে গত কুড়ি বছরে? আর লিটিল ম্যাগাজিনও মোটামুটি উঠে গেছে। এই যে বিখ্যাত অনেক লিটিল ম্যাগাজিন আছে, তারা কি নিয়মিত বেরয়? লিটিল ম্যাগাজিনে নতুন রক্ত কোথায়? নতুন নতুন প্রজন্মের একটা বড় অংশ বাংলা পড়ে না। যারা পড়ে তারা লিটিল ম্যাগাজিন করে না। তারা নানা রকমের নতুন মাধ্যমে (other media) নিজেদের প্রকাশ করে দ্রুত সামনে আসার চেষ্টা ... ...
ঝরা শিউলির গন্ধ – ১আমাদের সাবেক পাড়ার ঠিক মাঝখানে একেবারে মধ্যমণি হয়ে অবস্থান করতো বেশ বড়োসড়ো চেহারার একটা পুকুর। আশপাশের এলাকার মানুষজনের কাছে তার পরিচয় ছিল তেলিপুকুর নামে। পুকুরের নাম এমন হলো কেন তা নিয়ে নানান লোকশ্রুতি চালু থাকলেও আমরা সবাই সেই বিষয়ে খুব মাথা ঘামানোর প্রয়োজন তখন অবশ্য সেভাবে কখনও অনুভব করিনি। সকাল বিকেল মাঠ দাপিয়ে ... ...