ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয়। হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্ম এক নয়। মুসলিম মৌলবাদ আর ইসলাম এক নয়। ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, মুসলিম মৌলবাদ রাজনৈতিক কাজ। ধর্মের সঙ্গে তার যোগ ক্ষীণ। ধর্মকে ব্যবহার করে। নিউ ইয়র্ক টাইমসে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে ইহুদি ধর্মের রাব্বিরা বলেছেন, আমরা গাজায় এথনিক ক্লিনজিং সমর্থন করি না।
( ৩ ) সকাল সাতটা নাগাদ ঘুম ভাঙল টোপাইয়ের। দেখল মিনতি আগেই উঠে বসে আছে। বাবাও উঠে পড়েছে। বাইরে গিয়ে দাঁত ব্রাশ করছে। রুকু আর ভাই সৌমিক এখনও শুয়ে আছে। টোপাই তাড়াতাড়ি মায়ের পাশে গিয়ে বসল। ----- ' এখন শরীরটা কেমন লাগছে মা ? 'কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। ----- ' এখন ঠিক আছি ... জ্বরটা নেমেছে মনে হচ্ছে ... '----- ' নামলেই ভাল। নাহলে অজিতাভ পালের কাছে নিয়ে যাব সন্ধেবেলা। 'লোকনাথ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকল। ----- ' হ্যা ... ...
সাত সকাল বেলা মাথাটা বেশ গরম হয়ে গেলো রিনিতার। ঝগড়াটা শুরু হয়েছে লাঞ্চ দেওয়া নিয়ে রঞ্জন এর সাথে। সকাল ৫ টা নাগাদ উঠে পড়া বরাবরের অভ্যেস রিনিতার। আজ দেশে সরস্বতী পূজো আর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে ও। যস্মিন দেশে যথাচার - তাই গত weekend ই এই পূজো হয়ে গেছে এখানে। সানফ্রান্সিস্কোর বে এরিয়ার বাসিন্দা সে বেশ কয়েক বছর ধরেই। এখানের সরস্বতী পুজোতে নিজেরাই খাটা খাটুনি করে করতে হয়। তাই আজ বেশ গায়ে ব্যথা হয়েছে। তাও সোমবার সকালে কাজে তো বেরোতে হবে। রিনিতা চায় রঞ্জন কে অফিস এ একটু বাড়ির খাবার দিয়ে দিতে। এতে করে শরীর স্বাস্থ্য ... ...
হাঁদাকান্তের বাল্য প্রেমপ্রবীরজিৎ সরকারআমি ছিলাম হা করা ছেলে। সব কিছু হা করে দেখতাম। আসলে আমার মুখের গড়ণের দোষে খেয়াল না করলে মুখটা হা হয়ে থাকত। তার উপর অনেক কিছু বুঝতাম না। কাউকে জিগ্যেস করলে বোকা হাঁদা বলে দাগিয়ে দিত। মা পর্যন্ত তাই বিশ্বাস করত।আমার যখন ছ সাত বছর তখন মাথায় ঢুকল একটা প্রশ্ন: প্রেম পত্র বস্তুটা কি? যুবক বয়সের ইমরান খানের মত দেখতে আমার মেজ মামাকে আমাদের বাড়িওয়ালার বড় মেয়ে- ডাক নাম খুকু- বেশ কয়েকটা এই পত্র লিখেছিল। মামা আমাদের আশ্রয়ে থেকে এই প্রেমের ডাকে সাড়া দিতে সাহস পান নি। হয়তো ইচ্ছুক ও ছিলেন না। মামা খুব ভোরে উঠে বাথরুমে ... ...
ভ্যালেন্টাইন’স ডে এবং একটি কল্পিত আখ্যান। বৈঠকখানা ঘরে টাঙানো ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের পাতাটা উল্টে দিতে গিয়ে ভোলানাথের শরীর আর মন দুটোই কেমন আনচান করে উঠল। পাশের দেয়ালের আয়নায় নিজেকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয় সে। নাহ্, ঠিকই আছে সব। হাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখা মুঠোফোনটাকে নিজের দিকে তাক করে খটাশ শব্দ তুলে ক্যামেরার শাটারটা টিপে দিল ভোলানাথ। সেলফি ! বেশ হয়েছে! মনে মনে এমনটা ভেবে বেজায় খুশি হয় সে। হাত পা ছড়িয়ে বিশাল কৌচে বসে একটু জিরিয়ে নেয়। সামনে ঝোলানো ক্যালেন্ডারের দিকে আবারও তাকায়। বেশ খুশি হয়। এবার সেই বিশেষ দিনটা শুক্রবারে পড়েছে দেখে তিড়িং বিড়িং করে লাফাতে থাকে আনন্দে। একে ... ...
( ২ ) শশী ঠাকুরমার পুরো নাম শশীবালা ভট্টাচার্য্য। বয়স পঁচাশি পেরিয়ে গেছে। শরীর ঝুঁকে গেছে। একটা লাঠি নিয়ে ঠুক ঠুক করে চলেন। চোখে মোটা ঘোলাটে কাঁচের মান্ধাতার আমলের চশমা। তিনকূলে তেমন কেউ নেই। দূর সম্পর্কের এক ভাগ্নে আছে, শিবশঙ্কর। বড় ভাল লোক। তারও বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে। সে আহিড়িটোলা থেকে প্রায় প্রতিদিন এসে মামীর দেখাশোনা করে। যতদিন মামী বাঁচবে শিবশঙ্করকে বিবেকের তাগিদে এ কর্ত্তব্য পালন করে যেতেই হবে। আজও লাঠিটায় ভর দিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন শশীবালা। বোধহয় শিবশঙ্করের আগমনের অপেক্ষা ... ...
( ১ ) টোপাই বাবার ভাঙা সাইকেলটা নিয়ে মন্ডলপাড়ায় রেশান দোকানের দিকে যাচ্ছিল। পাড়ায় অনিতা মাসী খবর দিল যে, রেশানে কাল চাল ঢুকেছে। যেতে যেতে রাস্তায় দুবার চেন খুলে গেল সাইকেলের। দোকানে গিয়ে দেখল বিরাট লাইন। সিদ্ধেশ্বর চক্রবর্তী রাস্তার একপাশে ছোট কার্ড আর থলে হাতে নিয়ে হতাশ মুখে দাঁড়িয়ে ছিল। টোপাই সিদ্ধেশ্বরবাবুর সামনে গিয়ে সাইকেল থেকে নামল। --- ' কিরে ..... এখন এলি? আজ আর কিছু পাবি না .... কাল ভোরে এসে লাইন দিতে হবে আমাদের .... ' --- ' কেন? ' --- ' এ...ই আজ বলছে কুড়িজনের বেশি পাবে না। আবার কাল কুড়িজন। লাইনে তো দেখছি অন্তত পঞ্চাশজন .... ' --- ' ও হরি ... ...
কাঁপা কাঁপা হাতে দুটো গ্রীনটি ব্যাগ দুটো কাপে রেখে তার ভিতরে দু প্যাকেট সুগার ফ্রি ছিঁড়ে দিলো মিসেস রিনিতা হালদার। সামনের ইলেকট্রিক কেটলিতে জল ফুটছে টগবগ করে। বয়স প্রায় পয়ষট্টি পেরোলো, এই বয়সে সারাক্ষন ক্লান্ত লাগে শরীর, গায়ে হাত পা যন্ত্রনা করে, তবু সারাক্ষণ কাজ না করে উপায় কি? আমেরিকার একটি নাম না জানা শহরে এখন বাস করেন রিনিতা। আমেরিকায় এরকম কত শহর আছে বাইরে থেকে তার নাম জানা যায় না। এই শহরগুলিতে প্রধানতঃ সাদা লোকেদের বাস, এরা চাষবাস করে, বন্দুক ছোঁড়ে, অন্য লোকেদের বিশেষ পছন্দ করে না। কিন্তু মিস্টার হালদারের ব্যাপার আলাদা। ইনি এদেরকে ... ...
মাঠ ও মেদিনী যে আখ্যানের ধাত্রীভূমিপুরুষোত্তম সিংহকোনো কোনো লেখক আখ্যানমাঠ ক্রমেই প্রসারিত করে চলেন। আবার কোনো কোনো লেখক বৃত্তকে ছোট রেখে তার মধ্যেই নানা আঙ্গিকে পাঠককে পাক খাওয়ান। প্রথম পর্বের লেখক স্বপ্নময় চক্রবর্তী, মধুময় পাল। দ্বিতীয় পর্বের লেখক তপনকর ভট্টাচার্য, দেবর্ষি সারগী। কেউ কেউ ব্যক্তিকেই চিহ্নিত করে নির্দিষ্ট বৃত্তের যাবতীয় সারাৎসার, রহস্যবিন্দুসহ মস্তিষ্কের কার্যকলাপ স্পষ্ট করেন, কেউ কেউ ব্যক্তিকে কেন্দ্র করে সমষ্টির চিত্রে চলে যান। আনসারউদ্দিন ব্যক্তিকে চিহ্নিত করেও ব্যক্তির সঙ্গে জড়িত যে সমষ্টির মহাভারত তাই প্রতিপন্ন করতে চান। আনসারউদ্দিন, লুৎফর রহমান আখ্যান মাঠ প্রসারিত করলেও দু-জনের মধ্যে প্রভেদ আছে। আবার সোহারাব হোসেন শিল্পমূল্য প্রতিস্থাপনে যতটা কার্যকারী বাকি দু-জন ততটা ... ...
গত ৩১শে জানুয়ারি কলকাতার আঙ্গীকের প্রযোজনায় ' বিনোদিনী অপেরা ' নাটকটি দেখলাম। যে কোনো থিয়েটারের মানুষের কাছেই বিনোদিনী চরিত্রটি আকর্ষণীয়। থিয়েটারের সঙ্গে ওতোপ্রোতোভাবে বিনোদিনী জড়িয়ে থাকায় তাকে নিয়ে নাটকে থিয়েটার উইদিন থিয়েটার করার সুযোগ একটা বড় কারণ। তারপর অবন্তী চক্রবর্তীর মত পরিচালক, নামভূমিকায় সুদীপ্তা চক্রবর্তীর মত অনুভবী অভিনেত্রী, তথাগত চৌধুরী, পদ্মনাভ দাশগুপ্তর মত অভিনেতা, গান, কোরিওগ্রাফি, মঞ্চর উচ্চ মান। নাটক জমাতে আর কী লাগে? এর সঙ্গে আছে বাংলার শিক্ষিত মধ্যবিত্তের ধর্মীয় আইকন রামকৃষ্ণদেবের বিনোদিনীকে আশীর্বাদপর্ব। ফলে নাটক শেষ বেশ পরিতৃপ্ত মন নিয়েই বাড়ি ফিরেছিলাম। একটাই খটকা ছিল। নাটকে বিনোদিনীর প্রেমিক কুমার বিনোদিনীকে হত্যা করতে উদ্যত হলে খোলা তলোয়ার হাতে ওথেলো থেকে সংলাপ বলে। সেটা ... ...
যে পথ দিয়ে তুমি আসোআমি একপাশে একা ..দেখি তুমি যাও অফিস-কাছারিতে।যে পথে চলাচল তোমারসেপথের কাহিনি আমি দেখি।হয়তোবা কখনও ছুটিছাটায় অথবা অজ্ঞাত কারণবশতপথ পাল্টেছো সে পথও ভরেছে উষ্ণতায়।কোথাও কোনও বিপর্যয়ের খবর নেইতবু মাঝরাতে ঘুম ভেঙে যায় ...স্বপ্নে তোমায় কখনও দেখিনি সত্যি!মনের গভীরে ডুব দাও তুমিযেন স্নানের মতো ...দূরদেশ থেকে স্নানঘরে গান ভেসে আসে। ... ...
জলের পরতআ মি নু ল ই স লা ম ১মশগুল বরফে কে কার প্রসব বরং সঙ্গমে লীন হই২জলকে যতটা শিশিরকেও পরতের ডানা নির্ভেজাল জীর্ণ সুতোকাটা বাতাস মনযোগ আঁকতে ভুলছে চোখের৩স্তনের লণ্ঠনে মাখাচাঁদঅন্ধ মায়ার মাধুরি প্রদীপের রতিজলে ভাসছে আকাশ
চুলে হালকা ব্রাশ চালিয়ে হালকা একটা লিপ কালার এর তুলি বোলালো রিনিতা ঠোঁটে। হাত ঘড়িটা হাতে দিয়ে সময় দেখলো। ঘড়িতে বাজছে প্রায় ২টো। এখনই বেরিয়ে পড়তে না পারলে টিউশন এ পৌঁছতে দেরি হয়ে যাবে। এই সময়টা এই তল্লাটে কেউ বিশেষ ভাবে থাকে না, সবাই খেয়ে দেয়ে একটা ভাত ঘুম দেয়। জায়গাটা উত্তর কলকাতার একটা গলির ভিতর। এখনো আধুনিক কলকাতার পুরোপুরি ছোঁয়া এই অঞ্চলের বসবাসকারী লোকেদের মধ্যে সে ভাবে গড়ে উঠে নি। বাড়ি থেকে বেরিয়ে বা দিকে ঘুরে কয়েক পা চললেই একটা মোড় পরে, মোড়ে দাঁড়িয়ে থাকে সারি সারি রিক্সা। কিন্তু সে তো সকালে, এই দুপুর ২টোর সময়ে কেউ থাকে ... ...
আকিও এবং এই সময়ের নিপ্পন সকালে সংবাদপত্রের পাতায় খবরটা দেখে সেভাবে গা করিনি, কিন্তু রাতে ভালো করে খবরটা পড়ে রীতিমতো আৎকে উঠলাম। খবরের অকুস্থল আমাদের রাজ্য নয়, আমাদের দেশও নয় তবুও শিহরিত হলাম। সেই সুদূর দ্বীপ রাষ্ট্র নিপ্পন, যেখানে পৃথিবীর দেশগুলোর মধ্যে সবচেয়ে আগে পূর্ব আকাশে অংশুমালি সূর্যদেবের উদয় হয় সেই দেশের খবর এইটি। আসুন খবরটা শুনে নেওয়া যাক। খবরটা পাঠিয়েছে South China Morning Post। খবরে বলা হয়েছে জনৈকা ৮১ বছর বয়স্কা জাপানি মহিলা আকিও সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় এক অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন এবং স্বাভাবিক ভাবেই আকিওর ঠাঁই হয়েছে জেলখানায়। প্রশ্ন হলো, এমন বয়সে হঠাৎ কী এমন ঘটলো যে ভদ্রমহিলাকে অপরাধ ... ...
গত কয়েকদিন ধরেই দুনিয়ার দুটো বড় ব্যাপার আমার মাথায় ঘুরছিলো। প্রথমে বাজারে এল ডিপসিক এবং ধামাকা দেখিয়ে সারা দুনিয়ার মার্কেট ফেলে দিয়ে খোদ আম্রিকার প্রায় ১ ট্রিলিয়ন ডলারের লোকসান করিয়েই ছাড়লো। এরপরই সামনে এলো ট্রাম্প সাহেবের প্রস্তাব, গাজাকে জনশূন্য করে সেখানে একটা রিভিয়েরা গোছের বানানোর প্রস্তাব। তা আমি মুখ্যুসুখ্যু মানুষ, ভাবলাম যে এদুটো ঘটনার মধ্যে কোন যোগসূত্র কি আছে! ভাবতে ভাবতেই আরেকটা প্ল্যান মাথায় এলো। আমি গত বছর একটা লেখাতে পড়েছিলাম যে লেখক স্পেঙ্গলার (এটা অবশ্যই ছদ্মনাম, ভালোনাম ডেভিড পি গোল্ডমান) কয়েক শতাব্দী আগের ইউরোপের এক রাজপুরুষ কার্ডিনাল রিচিলেও (সঠিক ফরাসি ... ...
বড় অদ্ভুত সময়। বাঙালি হিসেবে বাংলাদেশে ঘটে চলা হিংসাত্মক ঘটনা নিয়ে যেমন উদ্বিগ্ন, তেমনি উদ্বিগ্ন ওদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক শক্তির ভারত বিদ্বেষ নিয়ে। আমার উদ্বেগে বিশ্বে একটি কণাও নড়বেনা। সেটা বুঝি। কিন্ত যে ভারত বাংলাদেশ মৈত্রীর স্বপ্ন পূর্বপুরুষরা দেখেছিলেন, দেশভাগের ক্ষতকে সাংস্কৃতিক সম্প্রীতির সাথে উপশম করার যে উদ্যোগ তারা নিয়েছিলেন, তার সব চিহ্ন উধাও হয়ে গেলে উত্তরপুরুষের কাছে জবাবদিহি করা টা প্রতিকূল হয়ে উঠবে। সংকীর্ণ দেশীয় স্বার্থ থেকে বহুবার ভেবেছি শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনই ভাল ছিল - অত্যাচার, দুর্নীতি যা হতো হতো, অন্তত মৌলবাদী জঙ্গী শক্তির বাড়বাড়ন্ত কম ছিল। এই ভাবনা অমানবিক। বাঙালি হিসেবে আমি বাংলাদেশে গনতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সুশাসন চাই, যেমনটা ... ...
সরিতার পাগুলো কার্নিশের শ্যাওলার মধ্যে কিছু খুঁজছিলো। পায়ের চাপে চেপ্টে গিয়ে ঘন সবুজ থেকে ফ্যাকাশে সবুজ হয়ে যাচ্ছিল শ্যাওলার স্তর। আর কার্নিশ খুঁজছিলো সরিতার ফ্রকের ভেতর শ্যাওলা-ধওলা আকাশ। কতক্ষন? অনেকক্ষন। যতক্ষণ ধরে ঠাম্মা ছাদে উঠতে দেখলেই সাবধান করতো আমাদের, ততক্ষণ। কার্নিশের আশে পাশে যেতে বারণ করতো, মাথা নাড়তো আর চাবির গোছাটা দুলতো। এখন যেমন সরিতার অস্থির পাদুটো। পায়ের ধাক্কায় লিন্টেল থেকে গোত্তা খেয়ে দুলে দুলে নিচে পড়লো একটা মরচে ধরা পেরেক। যেখানে পড়লো সেই রাস্তা থেকে ডান দিকে গেলে গলি। তার ভেতর কুন্ডুদের বাড়ির বড় গেটের সামনে আমাদের পাড়ার নতুন পাগলী। "রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, শুকনো ... ...
আজ শীতল ষষ্ঠী – অরন্ধনের দিনবাসন্তী পঞ্চমীর পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিন শুক্লা ষষ্ঠী তিথিতে পালন করা হয় শীতল ষষ্ঠীর ব্রত। অনেকে আবার একে শিল ষষ্ঠী বা গোটা ষষ্ঠীও বলে থাকেন। এই বিশেষ দিনটির খুঁটিনাটি নানা বিষয়ে বিস্তারিত কথা আলাদা করে বলার আগে বাংলায় ষষ্ঠী পুজোর ইতিবৃত্ত নিয়ে দু এক কথা আলোচনা করি।তথাকথিত শাস্ত্রীয় পুজো পার্বণের পাশাপাশি লোকায়ত জীবনের বহমান ধারায় যুক্ত হয় অনেক অনেক দৈশিক আচার অনুষ্ঠান, ক্রিয়াকলাপ। লোক গবেষকদের মতে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন এভাবেই হয়তো মান্যতা পেয়েছে লোক সমাজে। দেবী ষষ্ঠী হলেন প্রজননের দেবী, সন্তানের সুখ, স্বাচ্ছন্দ্য, প্রতিপালনের দেবী। মার্জার বাহিনী এই দেবীর কৃপায় নিঃসন্তান ... ...
ঠান্ডা ঘর ছেড়ে কাদা বাঁচিয়ে বাঁচিয়ে অগ্রহায়ণের পড়ন্ত রোদ মেখে ক্ষেতে নেমেছেন বাবু। উদ্দেশ্য চাষের হাল হকিকত জেনে নেওয়া। পড়ন্ত বিকেলে নদীর হাওয়া কামড় বসাচ্ছে। ধান কেটে কিছুটা লাভের আশায় অনেকে আলু লাগিয়েছে আগে ভাগে। বাবু কোলকাতায় ষাট টাকা কেজি দরে নতুন আলু কিনে অতি উৎসাহে জিঞ্জাসা করলেন – “কেজি প্রতি কত টাকায় বেচেন আলু?” - “মনে হয় হাজার টাকা বস্তা পাব এবার” উত্তরদাতার পরণে শুধু মাত্র একটা গামছা। বাবু মাফলার ... ...
ধানের বস্তাগুলো গাড়িতে উঠে গেলে পড়ে থাকে শূণ্য খামার মাথার ঘামে আর চোখের জলেতে ভেজা ফসলেতে লাভ ক’ হাজার ? ধান না, নানা নানা ধান না, নানা নানা আসলে এ সন্তান আমার। অঘ্রাণ শেষ হলে উত্তুরে হাওয়া আসে সাথে আসে বালিহাঁস দল চাষ করে পেট চলে তবু লাভ নেই বলে পরিযায়ী ছেলেদের দলযাসনে রে, নানা নানা যাসনে রে, নানা নানা ফিরে আয় সন্তান আমার।ঘ্যানঘ্যান কর কেন, পেস্টিসাইড কেন বলে চলে বাবুদের দল চুক্তির লোভে চাষ ফেল হলে রেডি আছে ফাঁস, ফলিডল প্রাণ না, নানা নানা প্রাণ না, নানা নানা এ জীবন জাতির পিতার। ... ...