সারা দেশে হলে হলে রমরম করে শম্ভাজি মহারাজের জীবনাশ্রিত এক উপন্যাস নিয়ে ছাভা নামের এক সিনেমা চলছে। সে সিনেমায় যথারীতি ঔরঙ্গজেবকে ভিলেন বানিয়ে শম্ভাজি মহারাজকে মেলেচ্ছো শাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী আইকন করে তোলা হয়েছে। এর বিরুদ্ধে বাঙালি বুদ্ধিজীবীদের একাংশ আবার যদুনাথ সরকারকে সামনে এনে বাংলায় বর্গী হানার জন্য শম্ভাজিকে জড়িয়ে স্যোসাল মিডিয়ায় প্রচার করছেন। যদুনাথ সরকারের লজিকে ইতিহাসকে দেখার দিন চলে গেছে। ওনাকে ঠিক আধুনিক ইতিহাস শাস্ত্রী মনেই করা হয়না। শিবাজি আর শম্ভাজি মহারাজের যেসব তফাৎ উনি করেছেন তা গুলগাপ্পা। যেমন শিবাজি লুটমার করতেন না আর শম্ভাজি করতেন। শিবাজির মারাঠা ফৌজের কায়দা কানুন আলাদা ছিল। শিবাজি মদ খেতেন না। শম্ভাজি খেতেন। ... ...
( ১০ ) ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের আনমনা হবার কোন জায়গা নেই। ক্রিকেট হল ব্যাটসম্যানের কাছে স্রেফ এক বলের খেলা। সামান্য একটা ভুলে ইনিংস খতম। সারা ইনিংসে অখন্ড মনোসংযোগ নিয়ে প্রতিটি বলের মোকাবিলা করতে হয় একজন ব্যাটসম্যানকে। ভাটিয়া পরের ওভারে একজন পার্ট টাইম সিমারকে নিয়ে এল। উইকেট টু উইকেট বল রাখে মাপা লেংথে, যেটা রানের গতিতে লাগাম পরাবার জন্য দরকার। সন্ময়ের স্ট্রাইক। তার মাথায় চিন্তার জট চেপে বসেছে। ইরাবান কেন মাঠে শুয়ে পড়ল ...ওর শরীর ঠিক কি অবস্থায় আছে ... কে ... ...
( ৯ ) হোয়াইট বর্ডারের মাঠেই ম্যাচ। বেশ খটখটে আবহাওয়া। পরিষ্কার আকাশ। সন্ময় টসে জিতে ব্যাটিং নিল। স্বপ্নেন্দু আর আকাশ ইনিংস ওপেন করল। বর্ডারের ক্যাপ্টেন সঞ্জীব ভাটিয়া ধুরন্ধর ক্যাপ্টেন। সে জানে কিরকম উইকেট পাতা হয়েছে। সিমার দিয়ে মাত্র দু ওভার টানাল। দু ওভারে চোদ্দ রান হল। দুজন ওপেনার একটা করে বাউন্ডারি পেল। আকাশ গালির পাশ দিয়ে স্টিয়ার করে আর স্বপ্নেন্দু মিড অন দিয়ে ছবির মতো একটা অন ড্রাইভে। ভাটিয়া এই দু ওভার শেষ হতেই স্পিনার লাগিয়ে দিল ... ...
ওগো দখিন হাওয়া..আজ শেষ বিকেলের দখিন হাওয়ায়, ছোটবেলার একটা দিন ঝরা পাতার মতো মনের মধ্যে ভেসে এলো.. তখনও আমাদের ভবানীপুর অঞ্চলে ফ্ল্যাট পত্তর গজিয়ে ওঠেনি। মোটামুটি সব বাড়িতেই একটু আধটু গাছপালা ফুল বাগান ছিল। সেসব একটু আধটু। বাড়ি সংলগ্ন অল্প বিস্তর জায়গায় যে যার মতো ফুল ফোটাতেন।কিন্তু, আমদাদুর বাগান ছিল একেবারে সত্যিকারের বাগান। কতরকমের যে গাছ!.. ছোট ছোট ফুলগাছ ছাড়াও, বড় বড় আম জাম কাঁঠাল পেয়ারা সবেদা কুল নিয়ে সে এক মহাপর্ব। সেইসব গাছেদের মাঝে আমাদের বিশেষ ভালোবাসা ছিল, বাগানের কোণে এক বিরাট গোলাপ খাস আমগাছের ওপর। আহা, সেইসব নিটোল হলুদ-গোলাপী আভায় মোড়ানো আমের অন্তঃস্থলে কী যে মধুসুধা লুকোনো থাকতো তা অবর্ণনীয়। আমদাদু ... ...
আত্মবিস্মরণে আরেকবার গুরুচণ্ডা৯ এ। এবার বহু পথ অতিক্রম করে এলাম। ফেলে এলাম বহু পদচিহ্ন; তবুও সংগ্রহে কিচ্ছুটি নাই। ভাবলাম শূন্য হতেই এলেম শূন্য হাতেই যাই;জন্মটাও তো তাই, মরণে আবার কি আসে যায়।ফেলেই ত দিতে হবে সকল সঙ্গ সকল সম্পর্ক — স্মৃতি! তার থেকে বরং শূন্য হাত দেখিয়ে কেটে দেওয়া যাক এই জন্মটা। ফের যদি জন্ম হয় — তখন না হয় ভাবা যাবে; এখন থাক। কাজ নেই বাবা— ঝুলি ভারি করবার! ... ...
অদ্ভুত অন্ধকারে বসে আছি। আমার পাশে ডিলান। আমরা দুজনেই গাঢ় অতল অন্ধকারের দিকে চোখ রেখে নীরব হয়ে আছি অনেকক্ষণ! চির অস্থির কালপ্রবাহের ধারে স্ববিরোধী মানুষের উন্মুক্ত অঙ্গন! কোপাইয়ের ধার থেকে, কিংবা অন্ধকারের উৎস থেকে ঠিকরে পড়ছে কীর্তণ-শব্দ! আর্তি! আরাধনা! সঙ্গীত। হাজার বছর আগে এক নিগ্রো কৃষক আকাশের দিকে তাকিয়ে এলোমেলো কথা ছুঁড়ে দিয়েছিল। সঙ্গীত ভূমিষ্ঠ হয় সেইদিন! সেইদিনই সঙ্গীতের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা! নিরন্তর যাত্রা! ডিলান জানেন সঙ্গীতের সময় আত্মা হাওয়ায় উড়ে বেড়ায়! আজ রবি ঠাকুরকে খুব মনে পড়ছিল। এই ভয়ানক একাকীত্বে রবি ঠাকুরই জলসাঘরের ভৃত্য অনন্তর মতো দাঁড়িয়ে থাকেন হাতে বাতি নিয়ে। বিশ্ববীণারবে বিশ্বজন মজিছে, গানটা গুনগুন করতে করতে ... ...
( ৮ ) সন্ময় সেদিন মাঠেই বলেছিল, ' হোয়াইট বর্ডারের সঙ্গে খেলাটা কোন মাঠে পড়েছে বড়দা ? ' ---- ' ওদের মাঠেই। '----- ' খুব টাফ টিম। তাছাড়া ওদের মতো উইকেট বানাবে। এই ক'দিনের মধ্যে অন্তত চারদিন সলিড প্র্যাকটিস চাই। এই গেমটা খুব ভাইটাল। এটা জিতে রাখতে পারলে ... অনেকটা অ্যডভান্টৈজ ... ' ইরাবান সন্ময়ের কথাটা সমর্থন করল, ' একদম ঠিক কথা। ওদের ব্যাটিংয়ে ডেপথ আছে। তিনটে ভাল স্পিনারও আছে। ওরা যে স্পিনিং ট্র্যাক বানাবে এটা শিওর .... আর একটা কথা বলে ... ...
( ৭ ) রাত নটা নাগাদ সন্ময়ের কাছে দীপেন বাবুর একটা ফোন এল। ---- ' হ্যা... বলুন স্যার .... ' ----- ' হ্যা ... সন্ময় একটু ডিসটার্ব করছি ... কাল নেট পড়ছে তো ? '----' হ্যা পড়বার তো কথা আছে ... কেন স্যার ? '---- ' কাল একজন যাবে একটা নাগাদ। তোমার সঙ্গে দেখা করতে বলেছি ... '---- ' কোনও প্লেয়ার ? ' ---- ' হ্যা ... ইরাবান মুখার্জি ... '---- ' ইরাবান মুখার্জি ... মানে বেনিয়াটোলা অ্যথলেটিক্স -এর ওই ... '----- ' হ্যা হ্যা ... ওই। ওর মতো ... ...
বিজ্ঞান নিয়ে পড়াশুনা মানেই তো বিজ্ঞান মনষ্ক হওয়া নয়। বরং বিজ্ঞান পাঠের সুযোগ হয়নি বা ইচ্ছে জাগেনি এমন মানুষও দেখেছি যাঁর যুক্তিবোধ বিজ্ঞানে উচ্চশিক্ষিত অনেক মানুষের থেকেও প্রখর। দেশে সাক্ষরতা বাড়লেও বৈজ্ঞানিক সাক্ষরতার হার এখনও বেশ কম। বিজ্ঞানের সাফল্য নিয়ে আসে সমাজের উন্নতি। সঙ্গে সাহিত্য, দর্শন, ইতিহাস ও সমাজবিদ্যা চর্চা গড়ে তোলে সমাজের বৌদ্ধিক মানোন্নতি। সাধারণ মানুষের খাজনার টাকায় একজন বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে প্রতিষ্ঠিত হলেন। তারপর বোধবুদ্ধি হারিয়ে বিজ্ঞানের মৌলিক সত্যকে আড়াল করে ধার্মিকতার ছলে যথেচ্ছ অপবিজ্ঞান ছড়ালেন। এটা কী বিজ্ঞান চেতনা !NCERT, বকলমে ভারত সরকারের, বিদ্যালয় স্তরে সাম্প্রতিক পাঠ্যক্রমের পরিবর্তন, ইতিহাস পুনর্লিখনের উদ্যোগ এবং ছদ্মবিজ্ঞানের জাল বিস্তার বৈজ্ঞানিক ... ...
দেহলী কম্পমান। আজকের প্রভাতী সংবাদপত্রের অন্যতম আলোচিত শীর্ষ সংবাদ হলো দেশের রাজধানী দিল্লির ভূমিকম্প। যেভাবে দিকে দিকে বিচিত্র সব বিপর্যয় নিয়ত ঘটে চলেছে তাতে ভূকম্পন, বিশেষ করে আমাদের দেশে, নতুন সংযোজন। খুব বড়ো রকমের ক্ষয়ক্ষতি, প্রাণহানি না ঘটলে এই পোড়া দেশে মানুষের টনক নড়ে না,তাই খবরটা সংবাদ পত্রের পাতায় ঠাঁই পেলেও খুব হৈচৈ ফেলেনি। অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী আম জনতার উদ্দেশ্যে সতর্কতা জারি করে বলেছেন – “গুজবে কান দেবেন না। সরকার ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।” ঠিক কথাই বলেছেন তিনি।গুজব যে কতটা ক্ষতিকর এবং সুদূরপ্রসারী তার প্রভাব তার সাম্প্রতিক নানান ঘটনা সূত্রে দেখেছি। তবে খাস ভূকম্পন তালুকে থাকা দিল্লিতে এমন ঘটনা খুব ... ...
দেহবল্লরীআপন সর্বাঙ্গের এই উচ্ছলিত মদির রসে গিরিবালার একটা নেশা লাগিয়াছে (ছোট গল্প মানভঞ্জন; শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর)নায়িকা র রূপ বর্ণনা রবি ঠাকুর ধাত এ ছিলনা একেবারেই প্রথাগত ভাবে। কিন্তু এই নায়িকা র রূপ যেন বা এরটিক রূপ। এই রূপ পুরুষ এর দৃশ্যসুখ কারী রুপ।সেই অতল রূপ রাশি নিয়ে সে কি করে…এই নায়িকা শেষ অবধি তার রূপ এর চরিতারথতা খোঁজে যশ, খ্যাতি র মধ্যেই যেখানে শরীর, তার বহিরঙ্গ, তার কাম প্রজ্জ্বলন এর ক্ষমতা র সরাসরি যোগাযোগ আছে। মানভঞ্জন এই আছে নব যৌবন প্রাপ্ত, স্বামী র মনোযোগ এর দাক্ষিণ্যাকুল একাকিত্বে অস্থির গিরিবালা রঙ্গীন বস্ত্রে নিজেকে আচ্ছাদিত করে অস্থির পায়চারি করে।কৃষ্ণ বিরহে ... ...
( ৬ ) মিনতি এগারো দিন হাসপাতালে ছিল। তার মধ্যে পাঁচদিন স্পেশাল কেবিনে। বাইশ রকম টেস্ট হয়েছে। ব্রেনের সি টি স্ক্যানও বাদ যায়নি। সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ভীষণভাবে নেমে গেছে। মূত্রে ভালোরকম সংক্রমণ আছে। একটা কিডনি স্বাভাবিকের থেকে আয়তনে ছোট। এনলার্জড হার্টের সমস্যা আছে। হিমোগ্লোবিন বেশ কম। তবে কোন সমস্যাই প্রাণঘাতি নয়।মিনতি শতকরা নব্বই ভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরে এল। টোপাই আর লোকনাথ গিয়ে মিনতিকে বাড়ি নিয়ে এল দীপেনবাবুর গাড়িতে। হাসপাতালের মোট বিল হল চার লাখ একুশ হাজার টাকা। তাছাড়া দীপেন বাবুর নির্দেশ অনুযায়ী হাসপাতাল থেকেই এক মাসের ওষুধ কিনে দিল সুরেশ জানা। সেও প্রায় হাজার দশেক টাকার ব্যাপার। সমস্তটাই দীপেন বাবু ... ...
( ৫ ) স্বপ্নেন্দু ঘোষ আর আকাশ কুন্ডু ইনিংস ওপেন করল। দুজনেরই গত বছরের পারফর্মেন্স মোটেই আশাপ্রদ নয়। অনেক মাজাঘষা করা হয়েছে এই সিজনের আগে। শিবাজীর বোলিং শক্তি তেমন কিছু নয়। টার্গেটও সামান্য। তবু কিছু বলা যায় না ক্রিকেট খেলায়। আকাশ আর স্বপ্নেন্দু স্বচ্ছন্দে স্ট্রাইক রোটেট করতে লাগল প্রথম ওভার থেকেই। দুটো বাউন্ডারি এল স্বপ্নেন্দুর ব্যাট থেকে পঞ্চম ওভারের দ্বিতীয় আর ষষ্ঠ বলে। পাঁচ ওভারে আঠাশ। নতুন ওভার শুরু করতে যাচ্ছে একজন মিডিয়াম পেসার। আকাশের স্ট্রাইক। আগের ... ...
বিপ্লব থেমে গেছে কবেসেরকমই মুছে যাওয়া স্বদেশের প্রতিঅনুকম্পাটি ছুঁড়ে বাজারের হট্টগোলে, ভিসাপ্রার্থীর কলরবেশুধু শান্তি ও গতি, শান্তি ও গতি, শান্তি ও গতিপ্রগতির ময়দানে বিপ্লব কবে গেছে ঝুলেদেশের এই রাস্তাতে গা বাঁচিয়ে মূর্তির মাঠেএসেছে সেল্ফি তুলেরিল ছেড়ে, ফিরেছে এসির ঘরে, পুকুর বোজানো তার ফ্ল্যাটেতারপর মোবাইল অ্যাপে শেয়ারের দরওঠে, ওঠে, নেমে গেলে গণতন্ত্রের এত ঝাঁটবেমক্কা এসব খবরকেন আসে, কেন দেখি এত সংঘাতএই যে কদিন আগে জঙ্গলে মরে গেল কারাকারা কাকে সুরক্ষা দিতকারা কার অরণ্যসম্পদ দিয়েছে পাহারাএসব খবরে আসেনি তোতাই ভারি নিশ্চিন্তে এসো স্ক্রল করি বিদেশের খবরের পাতালাগে, তো বানিয়ে কিছু নিয়োপুঁজির অ্যালগো মেনে খাতালিখে দেবে কী কী করণীয়কীভাবে আবেগে জ্বলে ওঠাকীভাবে বা ... ...
।। বাতিঘর।। গৌরী শংকর বন্দ্যোপাধ্যায় ঘুমের প্রহরী হেঁকে ফেরেডানা ঝাপটায় রাতপাখি,মন জুড়ে ধূধূ বালিয়াড়িবালির মিনারে তোকে রাখি।ঢেউ ভাঙে নিরলস খেলাবয়সের সাঁঝবাতি জ্বলে,দাঁড় টানে শঙ্খবালিকাসদাগরি নাও ভাসে জলে।তবু এক পানপাতা মুখতারাদের নকশিকাঁথায়,কোন বনে জেগে আছে বাঘকোন বাঘ আঁকার খাতায়।দূরে থেমে একা বাতিঘরনিরাসক্ত অভিমানী আলো,বেহুলার চোখে নেই ঘুমবিষনীল লখাই কি ঘুমালো?পথ অনেক গেছে এঁকে বেঁকেকোন পথে সহজিয়া হাঁটে,ব্যথা আছে উপশম নেইচাঁদ জাগে রাতের মলাটে। ---------------------------- ... ...
।। একলা বাউল। । গৌরী শংকর বন্দ্যোপাধ্যায় আমি সুদূর একলা তারামেঘের ভেলায় পাড়িএকলা আকাশ সঙ্গী আমাররামধনু রং বাড়ি।পরীর ডানায় স্বপ্ন জাগররাত্রি যখন নামেবুকের মধ্যে রং বেরঙেরঅলীক আলো থামে।দিগন্তের ওই ছায়াপথেঅযুত তারার ভিড়েআমার থাকা আমার মতোইচ্ছে লতা ঘিরে।একলা ফোটা বিষাদ কুসুমএকলা পারিজাতএকলা নদী সঙ্গীবিহীনএকলা হিমেল রাত।একলা বাউল একতারা তারমনকেমনের সুরএকলা আমি দূরের তারামৌন অচিনপুর। ------------------ ... ...
Dear Milena,I wish the world were ending tomorrow. Then I could take the next train, arrive at your doorstep in Vienna, and say: “Come with me, Milena. We are going to love each other without scruples or fear or restraint. Because the world is ending tomorrow.” Perhaps we don’t love unreasonably because we think we have time, or have to reckon with time. But what if we don't have time? Or what if time, as we know it, is irrelevant? Ah, if only the world were ending tomorrow. We could help each other very much. -Franz Kafka ১. "দেখ রিভো, এই যে তুই ... ...
সম্প্রতি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম রাজ্যসভার এক সাংসদ তাঁর লেখা একটি কবিতা ফেসবুকে পোস্ট করায় গুজরাট পুলিশ তাঁর বিরুদ্ধে এফ আই আর করে এই বলে যে কবিতাটিতে দেশবিরোধী বক্তব্য রয়েছে।সাংসদ এই এফ আই আর খারিজ করার জন্য গুজরাট হাইকোর্টে আপীল করলে বিচারপতি কবিতাটির মানে বুঝতে না পেরে তাঁর আপীল খারিজ করে দেন, তখন সাংসদকপিল সিব্বল কে আইনজীবী নিয়োগ করে সুপ্রীম কোর্টে আপীল করেন এবং সুপ্রীম কোর্টের বিচারপতি গুজরাট পুলিশ এবং গুজরাট হাইকোর্টের বিচারপতিকে তুলোধোনাকরে জানান, যে কবিতার ছত্রে ছত্রে শান্তির বাণী, কোন আহাম্মকরা সেই কবিতাকে দেশবিরোধী তকমা দেয়।আমার এই পদ্যটি সেই ঘটনাকে কেন্দ্র করে লেখা। কীসব লিখিস দুষ্টু অমিত চট্টোপাধ্যায় কত কিছু ... ...
( ৪ ) পরের ব্যাটসম্যান সুমিত পাঁজা ব্যাট করতে নামছে। সুমিত ব্যাটিং অলরাউন্ডার। মাঝারি মানের অফস্পিনার। কিন্তু রীতিমতো ভাল ব্যাটসম্যান। ফুটওয়ার্ক খুব ভাল। বিতান কাঞ্জিলালের ওভারের পঞ্চম বল। সন্ময় টোপাইকে স্কোয়্যার লেগ থেকে সরিয়ে লেগ স্লিপে নিয়ে এল। লেগ অ্যন্ড মিডলে পুরো লেংথের ইনসুইং। একটু জড়সড় ভঙ্গীতে হাফকক মতো খেলল সুমিত। ব্যাটের বাইরের দিকের কানায় লেগে উইকেটকিপারের পাশ দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারিতে তড়িৎগতিতে, লেগস্লিপ থেকে টোপাই নড়বার আগেই। শেষ বল লেংথে ছোট। অফস্টাম্পের বাইরে। সুমিত ব্যাকফুটে গেল। ... ...
কয়েকদিন ধরে ভারতের মূলধারার বাণিজ্যিক মিডিয়াতে সান্ধ্য খাপ বসানো হচ্ছে একখানা কমেডি শো কে নিয়ে। এরকম সান্ধ্য খাপ ও মালিকের ব্যবসায়িক লাভের জন্য তৈরী মিডিয়াদের, নিজেকে সমাজের বিবেক হিসেবে তুলে ধরার চেষ্টা নতুন কিছু না। সুশান্ত সিংহ রাজপুত - রিয়া চক্রবর্তী, বলি তারকাদের নেশাদ্রব্য কেনার হোয়া চ্যাট ইত্যাদি নিয়ে আগেও বসানো হয়েছে। সবই এই একই সময়ে ঘটে চলা তুলনায় অনেক গুরুত্বপূর্ণ খবরকে চাপবার ছক। যথারীতি এসব কিছুদিন বাদে চাপাও পড়ে যায়। মাঝখান থেকে যাদের নিয়ে বিতর্ক তাদের বক্তব্য আগে যারা নামই শোনেনি, তারাও জানতে পেরে যান ও সেই ব্যক্তি কিছুদিনের জন্য ভাইরাল হয়ে ওঠেন। শুরু হয় ক্যানসেল কালচার, রূপঙ্করকে ... ...