মা যদি হন রাজি কৈয়ের ঝাঁকে কৈ মিশেছে মাছের তেলে মাছ – বুদ্ধি শ্রী হীন মানুষ যারা হাওয়ায় উবে যাক। রথ দেখে তার পিছল খেয়ে মাছ ঢাকতে শাঁক, বিবেক বিহীন মানুষ গুলো গারায় ডুবে যাক। ভগবানের দোহাই দিয়ে খাচ্ছিল তো বেশ – চামর বিজন শেষ করে তার এলায়ে ধুম্র কেশ। খোদার খাসি খোদার ফেরে থাকেন বৃন্দাবন, ভাগ্য দোষে ছিলেন ... ...
( ১০ ) রোদের বেশ তাপ। মাঝে মাঝে গরম হাওয়া বইছে। প্রকাশ কলতানকে নিয়ে বাড়ির পিছন দিকটায় গেল। বোঝা যাচ্ছে এ দিকটা নিয়মিত ঘাস নিড়োন হয়। পরিপাটি ছাঁটা ঘাসে ঢাকা। মাঝে মাঝে অবশ্য মাথার টাকের মতো ন্যাড়া মাটি। হাঁটতে হাঁটতে ওরা একটা পাকা ছাদওয়ালা অন্তত কুড়ি ফুট লম্বা, দশ ফুটের মতো চওড়া চুন বালি প্লাস্টার খসা ঘরের সামনে এসে পৌঁছল। ঘরের দরজা ভেজানো আছে। তালা দেওয়া নেই। একপাশে একটা ছোট জানলা আছে। ঘরটার একপাশে একটা ডোবা মতো ... ...
( ৯ ) পরদিন সকাল প্রায় নটার সময় প্রকাশ শ্রীবাস্তবকে ফোনে ধরল কলতান। প্রকাশের গলা শোনা গেল ওদিক থেকে। --- ' হ্যাঁ বলুন মিস্টার গুপ্ত ... কিছু খবর আছে ? খুব রেস্টলেস অবস্থায় আছি এতদিন ধরে ... কাজ টাজও ঠিকমতো করতে পারছি না ... কি বলব ... আসলে সহদেবদের জন্য খুব কষ্ট লাগে ... ' --- ' হ্যাঁ প্রকাশজি ... আমি থেমে নেই ... চেষ্টা চালিয়ে যাচ্ছি ...' --- ' সে তো আমরা জানি ... আপনার ওপর আমাদের পুরা ভরসা আছে ... ' --- ' আর বেশি সময় নেব না প্রকাশজি। কিন্তু এখন আপনার এ ... ...
উক্তি কলমে : শংকর হালদার শৈলবালা। । রাজনৈতিক উক্তি। । কলমে : শংকর হালদার শৈলবালা রচনাকাল : ১৪ জানুয়ারি ২০২৩ "রাজনীতি হলো সমাজের দর্পণ, যেখানে মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।" "ক্ষমতা মানুষকে পরিবর্তন করে না, বরং ক্ষমতার মুখোশ খুলে মানুষের আসল রূপ প্রকাশ করে।" "রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, এখানে শুধু স্বার্থটাই মূল বিষয়।" "যে রাজনীতি মানুষকে বিভক্ত করে, তা কখনও সমাজের কল্যাণ বয়ে আনতে পারে না।" "সত্যিকারের রাজনৈতিক নেতা তিনি, যিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেন।" "রাজনীতি হলো এমন একটি শিল্প, যেখানে অসম্ভবকেও সম্ভব করা যায়।" "রাজনীতিতে নীরবতা ... ...
( ৮ ) পরদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কফির কাপে চুমুক দিতে দিতে একটা বাংলা খবরের কাগজে চোখ বোলাচ্ছিল কলতান। চার নম্বর পাতা আর খেলার পাতা বাদ দিয়ে বাকি পাতাগুলোর বাঁদিকের টুকরো খবরগুলোয় খুব মনোযোগ দিয়ে চোখ বোলায় কলতান। পাতা ওল্টাতে ওল্টাতে দশ নম্বর পাতায় এল সে। বাঁদিকের বর্ডারে ওপরদিক থেকে দু নম্বরে একটা স্নিপেটে চোখ আটকে গেল। ডানকুনির জঘন্য ঘটনাটার একটা ছোট্ট রিপোর্ট বেরিয়েছে ... ...
( ৭ ) বিকেল পাঁচটা নাগাদ ডোরবেল বেজে উঠল। কলতান দরজা খুলে অবাক হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন সুকমল পালধি। কলতানকে দেখে একগাল হেসে বললেন, ' হ্যালো ব্রাদার ... ' --- ' আরে কমলদা ... আসুন আসুন ... হোয়াট আ প্লেজ্যান্ট সারপ্রাইজ ... ' --- ' দু একদিন ধরে আমার একটা হাঞ্চ হচ্ছিল ...' --- ' কি ব্যাপারে ? ' --- ' তোমার এই ডানকুনি অপারেশানের ব্যাপারে ... ' --- ' ও আচ্ছা আচ্ছা ... কোয়াইট ... ...
খবরে দেখছি, জায়গায়-জায়গায় এসএফআই ছাত্রদের উপর হামলা হচ্ছে। বিরাট বড় কিছু না, কিন্তু হচ্ছে। কলকাতায় এইটুকু হলেই ফেটে যেত, কিন্তু বাইরে বলে তেমন হচ্ছেনা, কারণ, আমরা তো কলকাতার বাইরে বিশেষ দেখতে পাইনা। অথচ বিষয়টা খুবই উদ্বেগজনক। ছাত্রসংসদ যাদবপুরে যতটা দরকার, ততটাই মেদিনীপুরে। মতপ্রকাশের স্বাধীনতা কলকাতায় যতটা দরকার, মুর্শিদাবাদেও ততটাই। এখানে প্রতিহিংসা বা প্রতিক্রিয়া কথাগুলোও অর্থহীন, কারণ, উত্তরবঙ্গের কোনো ছাত্র তো এসে যাদবপুরে কোনো শিক্ষককে পেটাননি। যাদবপুরে ব্রাত্য বসু এসে নির্বিঘ্নে সভা করবেন, ইচ্ছে হলে যেকোনো বিরোধীর মুন্ডপাত করবেন তাদেরই সামনে, আর কল্যাণীতে ছাত্ররা নির্বিঘ্নে ব্রাত্য বসুর পিন্ডি চটকিয়ে স্লোগান দেবেন, উত্তপ্ত তরজাও হতেই পারে, কিন্তু কেউ কাউকে আটকাবেনা, রাজনৈতিক সংস্কৃতির পক্ষে এই দুটোই একই রকম গুরুত্বপূর্ণ। এই ... ...
( ৬ ) রাত দশটা নাগাদ কুলচা চলে গেল। বলল, আবার পরশুদিন আসবে। কুলচা তাকে নর্মান ট্রুম্যান নামে একজন ব্রিটিশ লেখকের লেখা একটা বই দিয়ে গেছে। বইটা সে নাকি চেন্নাইয়ের একটা বুক স্টল থেকে পেয়েছিল। অপরাধ এবং গোয়েন্দা তত্ত্ব নিয়ে লেখা গবেষণাধর্মী বই। এ লেখকের নাম কলতান কখনো শোনেনি। অজানা অচেনা লেখক। ভূমিকা পড়ে জানতে পারল লেখক কর্মজীবনে একজন পুলিশ অফিসার ছিলেন ব্রিটিশ পুলিশের গোয়েন্দা বিভাগের। তার কর্মজীবন শুরু পঞ্চাশের দশকের প্রথম দিকে এবং মৃত্যু হয়েছে আশির দশকে। কলতান বইটা পড়তে শুরু করল রাত এগারোটা ... ...
ইন্দ্রানুজ কীকরে চোট পেলেন? তৃণমূল একটা ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ইন্দ্রানুজ ব্রাত্য বসুর গাড়ির পাদানি থেকে ঝুলছিলেন, পাশের একটা স্কুটারে ধাক্কা লেগে ধপ করে পড়ে গেছেন। বামরা পাল্টা আরেকটা ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, যে পড়ে গেছে, সে ইন্দ্রানুজ না, একজন পাদানি থেকে ঝুলছিলেন, একজন বনেটে বসে ছিলেন, ইন্দ্রানুজ ছিলেন গাড়ির উল্টোদিকে, তিনি সামনে থেকে চলন্ত গাড়ি ঠেলছিলেন, সেই অবস্থায় ধপ করে পড়ে যান। ইনি গাড়ির ডানদিকে পড়েন, উনি বামদিকে। দুটোর যেটাই ঠিক হোক, যিনিই 'আসল' ইন্দ্রানুজ হন, কোনোটাই 'পিষে' দেবার ছবি না। যাঁরা এই তত্ত্বটা আবিষ্কার করেছেন, তাঁদের নমস্কার। আর যাঁরা এই বাজারেও একটা স্টিল পেলেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই চারদিকে ... ...
ব্রাত্য বাবু, নমস্কার। আপনি আমায় চিনবেন না। কিন্তু আমি আপনাকে চিনতে বাধ্য। কারণ, যে রাজ্যে আমি শিক্ষকতা করি, আপনি সেখানে শিক্ষামন্ত্রী। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়েই আজ আপনাকে লিখতে বসেছি। একটু আগেই টিভি-৯ কে দেওয়া আপনার একটি ইন্টারভিউ দেখলাম। সব দেখেশুনে, একজন প্রাক্তনী হিসেবে সত্যিই খুব খারাপ লাগল। আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, গালিগালাজ-ভাঙচুর করেছে। এটা একেবারেই অভিপ্রেত নয়। যা বুঝেছি, দীর্ঘদিন ছাত্র-সংসদ নির্বাচন না হওয়ায় তাদের এই অসন্তোষ। আপনি নিজেও আসার আগে জানতেন পরিবেশ মোটামুটি উত্তপ্ত; না হলে হয়তো মেন গেট ছেড়ে অন্য কোনো গেট দিয়ে ঢুকতেন না। খুব জানতে ইচ্ছে করছে: একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এদের ... ...
অরণ্য সারাদিন মেতে থাকে কাফকা, কাম্যু, নীটসে, দেরিদা, ফুকোর জগতে। স্বভাবে বাউণ্ডুলে, একমাথা এলোমেলো চুল, একমুখ দাড়ি। ইউনিভার্সিটির প্রথম বর্ষের ইকনমিক্সের ছাত্র। পোশাকের ব্যাপারে উদাসীন, মাঝে মাঝে ছেঁড়া শার্ট পরেও ক্লাসে আসে। কথাবার্তায় খুব ধারালো ও খুব আকর্ষণীয়। পড়াশোনায় তুখোড়। ক্লাসের অনেক মেয়েই আকর্ষণে পড়ে কাছে আসে। কিন্তু সম্পর্ক গভীর হয় না। ক্লাসের সবচেয়ে চুপচাপ মেয়ে বৃষ্টির সঙ্গে কথা হয় বন্ধুদের ভিড়ে। খুব গভীর কথা বলে মেয়েটা। আর তেমনি দুর্দান্ত গানের গলা। ডিপার্টমেন্টের বার্ষিক অনুষ্ঠানে বৃষ্টি দুটো গান করল, অরণ্য আবৃত্তি, আর একটা নাটক হল অনেকে মিলে। এরপর থেকে যেন কোন এক আকর্ষণে বাঁধা পড়ে গেল অরণ্য বৃষ্টির টানে। আস্তে ... ...
( ৫ ) স্টেশনের কাছাকাছি একটা ছোট ভাতের পাইস হোটেল দেখা গেল। বেশ চালু হোটেল মনে হচ্ছে।কলতান দেখল সাত আটজন লোক বসে ভাত খাচ্ছে বেশ মন দিয়ে। হয়ত স্থানীয় লোক। বাইরের লোকও থাকতে পারে। কোন কাজে ডানকুনিতে এসেছে। দুটো লোক গদাইলস্করি চালে পরিবেশন করছে। মালিক কাউন্টারে বসে খবরের কাগজ পড়ছে।কলতান ঢুকে পড়ল। একপাশে টেবিল খালি আছে। কলতান সেখানে বসল না। মাঝখানে একটা টেবিলে তিনজন লোক খাচ্ছে। একটা জায়গা খালি আছে ওই টেবিলে। কলতান গিয়ে ওই জায়গাটায় বসল।একজন পরিবেশক এসে বলল, ' বলুন ... 'কলতান বলল, ' মাছ ভাত দাও ... কত ? '--- ' ষাট টাকা। এক্সট্রা ভাত পাঁচ টাকা। ডাল, ... ...
( ৪ ) বাড়ির লাগোয়া পাশাপাশি দুটো গ্যারাজ রয়েছে। দুটো গ্যারাজেই গাড়ি দেখা যাচ্ছে। তিন ভাইয়ের তো তিনটে গাড়ি থাকার কথা। কলতান ভাবল, বড়ভাই সুরেশ হয়ত গাড়ি টাড়ি ব্যবহার করে না। সে তো খুবই অসুস্থ। গ্যারাজের সামনে দুটো বাইকও রাখা আছে। সে দুটো কার কার কে জানে। সহদেবের বউ মান্ডবী মানে মানু ঘরের সামনে বসে ডাল ... ...
তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম তা একটুক্ষণের জন্য, তবে সেই দেখাটাই আবার পুনরায় দেখি স্বপ্নের মধ্যে। আর সেই স্বপ্নটাই মনের মধ্যে জায়গা করে নেয় চিরদিনের জন্য। সচরাচর আমি অর্থাৎ আমার ক্ষেত্রে এমনটা হয় না। কেননা আমি একটা সাধারণ ছেলে, আর সেজন্য বাইরের তথা শহরের বিশেষ করে মেয়েদের সাথে কোন সম্পর্কে জড়াতে চাইতাম না। কথা যে বলতাম না এমনটা নয়, কথা তো সবার সাথেই বলতাম, তবে কোন সম্পর্ক করার চেষ্টা করতাম না। তারপর জানিনা কেমন করে কিভাবে তোমার জন্য একটা অনুভূতি মনের মধ্যে কাজ করতে শুরু করে। তোমাকে দেখলেই শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে যায়। একদিন তুমিই কথায় কথায় বলেছিলে আমি তোমাকে ... ...
( ৩ ) মিনিট দুই হাঁটার পর সহদেব রাস্তার ওপরে ডানদিকে একটা ছোট দোকান দেখিয়ে বলল, ' এই যে ... এটা নীতিনের দোকান ... ' কলতান একটু দাঁড়িয়ে গেল দোকানটার সামনে। ছোট দোকান। পান বিড়ি সিগারেট, কম দামি বিস্কুট লজেন্স, টফি, হজমিগুলির বয়াম, ডান্ডায় ঝোলানো নানারকম পান মশলার পাউচের ছিগলি দেখতে পাওয়া যাচ্ছে। ওদের দেখতে পেয়ে ভিতর থেকে একজন রোগামতো দাঁত উঁচু ফর্সা দেখতে লোক বেরিয়ে এল। হলুদ হাফ শার্ট আর নেভি ব্লু রঙের প্যান্ট পরে আছে। ব্যাক ব্রাশ করা চকচকে কালো চুল। একগাল হেসে কলতানের সামনে এসে বলল, ' কলকাতা থেকে ... ...
গায়ে লাগে বড়। লাগা হয়তো উচিত না মধ্যবয়সে, তবু লাগে। আত্মপরিচয়ের বেশ কিছুটা যে প্রতিষ্ঠানের অংশ, তার দিকে, তার সঙ্গে জড়িত সব টুকরোর দিকে যখন শাসকদল থেকে শুরু করে সাধারণ অফিসযাত্রীর অচিন্তিত কটু শব্দ উড়ো খইয়ের মতো ছুটে আসে, রাজনৈতিক ক্ষমতালোভী দুই পক্ষ নিজেদের মোটা চামড়ায় টোকা দিতে যে সব তিক্ত শব্দ জমিয়ে রাখে—হাঁটুর বয়সী পড়ুয়াদের জন্যেও যখন সেই এক শব্দগুচ্ছ ব্যবহার করে, তখন গায়ে লাগে। একজন কোথাও লিখলেন, "ধুর মশাই, অনেক কলেজ ইউনিভার্সিটি দেখেছি। এইরকম লাগাতার বদমায়েশি কোথাও নেই।"বদমায়েশি কেন? কারণ তাদের অনেকে কল্কেয় গাঁজা খায়। অথচ ইউনিয়নে শাসকদলকে কল্কে দেয় না। সেই শাসক, যাঁরা এক লহমায় "দখল" করার হুমকি ... ...
আমরা যারা বাম আমলে সরকারী স্কুলে পড়েছি, তারা স্কুল পার করে জেনেছি, স্কুলে লাইব্রেরি থাকে, খাবার জলের ব্যবস্থা থাকে। আমরা এসব দেখিনি, বলাই বাহুল্য। কিন্তু শিক্ষাব্যবস্থার এই ধ্বসে যাওয়া চেহারা বাম আমলে ছিল না। সরকারী কলেজে ভর্তি হয়েছি, বছরে ফি দিতে হত ৯০০ টাকা। আর্টসের লোকেরা এর অর্ধেক ফি দিত। ইউনিয়ন চাঁদা চাইত ৩০০ টাকা, কোনওবছরই দিইনি। দামড়া কিছু দাদা চাইতে এলে আজ দেব কাল দেব করে কাটিয়ে দিয়েছি, ওরাও বিরক্ত হয়ে চাওয়া ছেড়ে দিয়েছে। তারপর এল তৃণমূল জমানা। ছোট পিসতুতো মাসতুতো ভাইবোনেরা যখন সরকারী কলেজে ভর্তি হতে গেল, তৃণমূল ছাত্র পরিষদ তোলা চাইল হাজার হাজার টাকা। এ জিনিস সত্যিই ... ...
আসন্ন পয়লা বৈশাখে বাঙালি হওয়ার গৌরবে আমরা সত্যজিৎ এবং উত্তম কুমার দুজনকেই মনে করবো। এই দুজনের সার্থক যুগলবন্দীর উদাহরণ "নায়ক" বর্তমানে হলে চলছে এবং সেই হলগুলো ফাঁকা যাচ্ছে। ওদিকে ঘুমপাড়ানি গানে যে বর্গী হানার কথা বলা হয়, সেই বর্গীদের নিয়ে তৈরি সিনেমা হাউসফুল চলছে কলকাতায়। এটা কোনো আকস্মিক ঘটনা নয়। সমাজে ঘৃণার বাজার জিইয়ে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো বিনোদনের মোড়কে তা ঢুকিয়ে দেওয়া। এর সাম্প্রতিকতম নিদর্শন ছাবা—যেখানে ঝাঁঝালো হিন্দুত্ববাদ আর অন্ধ দেশপ্রেমের ককটেলে মুসলিমবিদ্বেষ গিলিয়ে দেওয়া হচ্ছে। সমীকরণটা খুব সহজ: মুসলমান = ঔরঙ্গজেব = হত্যাকারীহিন্দু = সাম্ভাজি = দেশপ্রেমিক কিন্তু এই সরলীকৃত সমীকরণে কিছু জরুরি প্রশ্ন উধাও হয়ে যায়: ঔরঙ্গজেব শুধু মন্দির নয়, ... ...
( ২ ) তেঁতুলতলা থানার আই সি সব্যসাচী পাত্রকে বেশ শৃঙ্খলাপরায়ণ মনে হল। আন্দাজ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স। তিনি বললেন, ' মিস্টার পালধি কাল ফোন করেছিলেন। আপনার কথা বললেন। আমি খুব ইগার ছিলাম আপনার সঙ্গে মিট করার জন্য। আপনার চার পাঁচটা কেস সলিউশান আমার জানা আছে। আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম ... ' --- ' থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সব্যসাচীবাবু। আসলে আপনাদের সাহায্য ... ...