যে কথাটা কালও বলেছিলাম — ফাইনাল লড়াইয়ের সময় এসে গেছে। সেখানে আপনাকে জানতে হবে আপনার শত্রু কে।আরএসএসের মতাদর্শ নিয়ে কথা বলব, অথচ মেয়েদের সম্পর্কে মনুবাদী সঙ্ঘ পরিবারের ধ্যানধারণার কথা বলব না তা তো হয় না। বিশেষ করে রেপিস্টদের ফুল মালা দিয়ে বরণ করাটা যাদের নিত্যনৈমিত্তিক কাজ তারা সেই বিজেপি তিলোত্তমার বিচার দেবে বলে দাবী করে, নারী সুরক্ষা নিয়ে বাণী দেয় তখন বাস্তবটা সামনে আনতেই হয়। তো তাই, হিন্দুত্ব আখ্যান তৈরী সিরিজে এবারে রইলো —সঙ্ঘ পরিবারের নারীপ্রতিমা নির্মাণের কিস্সাখুব বেশিদিন আগের ঘটনা নয়, কাজেই আপনাদের মনে আছে আশা করি, ভারতের সেরা মহিলা কুস্তিগীরদের কথা; কেউ অলিম্পিকে পদকজয়ী, কেউ বা বিশ্বচ্যাম্পিয়ন, তারা ... ...
বর্তমান জাহাজ নির্মাণ শিল্পে চীনের আধিপত্য এখন একচেটিয়া পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের সাম্প্রতিক তথ্যানুযায়ী, দেশটি বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (Q1) তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে চীনের আধিপত্য অবিশ্বাস্য। বিশ্বজুড়ে দেওয়া মোট নতুন জাহাজ অর্ডারের প্রায় ৮৪.৯% একাই দখল করেছে চীন। বিশ্বের মোট জাহাজ উৎপাদনের প্রায় ৫৭.৩% এখন চীনের ইয়ার্ডগুলো থেকে আসছে। বর্তমানে বিশ্বের মোট অর্ডারের প্রায় ৭০% চীনের কাছে জমা রয়েছে, যা অনেক শিপইয়ার্ডকে ২০২৯ সাল পর্যন্ত ব্যস্ত রাখবে। চীন এখন কেবল সাধারণ বাল্ক ক্যারিয়ার বা ছোট জাহাজ নয়, বরং জটিল ও পরিবেশবান্ধব জাহাজ নির্মাণেও নেতৃত্ব দিচ্ছে। ২০২৬ সালে চীনের নেওয়া নতুন অর্ডারের একটি ... ...
.রিফ্লাক্স, রিয়ালিটি চেক ও মেটামরফসিস: ২০২৬-এর হাইপার-রিয়েল জেন-জি-র চোখে মানিক বন্দ্যোপাধ্যায় অয়ন মুখোপাধ্যায় আমরা যারা চব্বিশ ঘণ্টা স্ক্রিন-টাইম, রিলসের ডোপামিন আর ক্যাপিটালিজমের অ্যাংস্টের ভেতর বেঁচে আছি, আমাদের কাছে মানিক বন্দ্যোপাধ্যায় কোনো লাইব্রেরির আলমারিতে বন্দি ধুলোপড়া ক্ল্যাসিক নন। বরং তিনি হলেন সেই আলটিমেট 'সাইকোলজিক্যাল থ্রিলার', যা আমাদের প্রতিদিনের সাজানো প্রিটেক্সট আর সাবটেক্সটের মাঝখানের দেওয়ালটা ভেঙে দেয়। আমরা যখন অস্তিত্ববাদ নিয়ে লড়ছি, ঠিক তখনই মানিক আমাদের পিঠের চামড়াটা ছাড়িয়ে হাতে ধরিয়ে দিয়ে বলেন, "এই নাও তোমার আসল রিয়ালিটি।" আজকের হাইপার-ডিজিটাল আর তীব্র বিচ্ছিন্নতার সময়ে দাঁড়িয়ে মানিক কেন আমাদের ব্যক্তিগত যাপনের সবচেয়ে বড় ইনসাইট, সেটা বুঝতে গেলে তাঁর লেখার ভেতরে একটু অন্যভাবে ডুব দেওয়া দরকার। ১. দ্য ... ...
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনা নিয়ে প্রজাপতি আজ 'ককরোচ'! লক্ষ লক্ষ প্রজাপতি লড়ে নতুন দিশার সন্ধানে !কবে যে কাটবে আপোষ আর সঙ্কোচ! -কবে যে উঠবে নতুন সূর্য এ গহন অরণ্যে!?
শ্রীসুখসন্ধেবেলা অবহেলা করেছিল যারা–তারা আজ অন্ধকারে, জটিল চেহারা...মেঘ আনে প্রবণতা, যেইদিকে শিশু। নতুন বর্ণমালা চোখ ফুটে তাকায়–মৃতমাছ হরিণকে পাঠিয়েছে শ্রীসুখ!বিরহস্নেহেইঘোড়াকে সুযোগ দেয় জাহাজের আয়ু। গোপন প্রশিক্ষণে প্রবাসী এ স্নায়ু–বিরহস্নেহেই শুধু গতিজল মাপে।তবুও অলক্ষ্যে, মৃত্যুর মুখোমুখি দেখা হয় প্রতি অভিশাপে...অর্থরমণ প্রবাহঝলক চায় রোদ্দুরে সবুজের মাঠ।অর্থরমণ ভাঙে আয়নায় দ্রুতবেগে কাঠ...মায়ের এই ভালবাসা, আমার মুখেও ফ্যালে ছাপ। নগ্নঠোঁটের কাছে আত্মমুগ্ধ চুপচাপ! ... ...
যুদ্ধটা শুরু হয়ে গেছে। বিজেপী বাংলা দখল করার জন্য যেভাবে অল আউট ঝাঁপিয়েছিল তাতে বোঝা যাচ্ছে এটা জাস্ট শুরু। এই যুদ্ধের জন্য সংঘের প্রস্তুতি অতি দীর্ঘকালীন। এই প্রস্তুতির হাতিয়ার ওদের স্কুলগুলো। বেনারসে বিভিন্ন ঘাটে যে আরতিগুলো হয় খেয়াল করে থাকলে দেখবেন সেগুলো করে বাচ্চা বাচ্চা ছেলেরা। বাচ্চা মেয়েরা সেখানে প্রদীপ জ্বালিয়ে দেয়, পা ধুইয়ে দেয় ইত্যাদি, আরতি তারা করে না। এরা সব আসে আশেপাশের গ্রামের অতি দরিদ্র ঘর থেকে। এই বাচ্চারা জানে শিখেছে সত্তরোর্ধ মানুষও ব্রাহ্মণ না হলে,।এবং তার কুল ও গোত্রীয় না হলে প্রণম্য নয়। অতি বৃদ্ধও দলিত হলে অচ্ছুৎ এবং যে কোন রকম অত্যাচারের যোগ্য। তা ওই যে যুদ্ধটার ... ...
ম্যাগনা কার্টা (Magna Carta) হলো ব্রিটিশ বা বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল, যাকে আধুনিক গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর বলা হয়। এটি মূলত ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন এবং সামন্তদের (ব্যারন) মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি। এর মাধ্যমে প্রথমবারের মতো ঘোষণা করা হয় যে, রাজাও দেশের আইনের ঊর্ধ্বে নন। রাজাকে প্রজাদের অধিকার এবং আইনি প্রক্রিয়া মেনে চলতে বাধ্য করা হয়। এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলে। এতে উল্লেখ ছিল যে, উপযুক্ত বিচার বা দেশের আইন ছাড়া কোনো স্বাধীন মানুষকে গ্রেপ্তার বা কারাদণ্ড দেওয়া যাবে না। ম্যাগনা কার্টার নীতি থেকেই পরবর্তীতে আধুনিক বিচার ব্যবস্থা (যেমন: বিচারক ও জুরির মাধ্যমে বিচার) এবং সংসদীয় ব্যবস্থার ধারণা তৈরি হয়েছে। ম্যাগনা ... ...
আমি চোখ খুলি। ঘর অন্ধকার। জানালার বাইরে সূর্য ওঠে, ডুবে যায়, আবার ওঠে, আবার ডুবে যায়, অনেকবার, যেন সময় একটি তাল, যা আমি শুনি, কিন্তু মানি না আমি সময়ের বাইরে, স্মৃতির ভিতরে, ক্ষুধার শিখরে, তৃষ্ণার গহ্বরে, ভালোবাসার বীভৎসতায়, ঘৃণার মাধুর্যে, মৃত্যুর অনন্ত কোলাহলে, আমি জীবনের নিস্তব্দ আর্তনাদে। আমি চোখ বন্ধ করি। ছবি থামে। আমি আবার চোখ খুলি। ছবি আবার শুরু হয়, কিন্তু এবার ভিন্ন। এবার আমি দেখি এক নারী, সে আমার মতো, তার চোখে আগুন, তার মুখে রক্ত, তার হাতে ধনুক, তার পায়ে কাঁটা। সে যুদ্ধ করছে। কাদের সাথে? সবাইয়ের সাথে। পুরুষের সাথে, দেবতার সাথে, রাক্ষসের সাথে, নিজের সাথে। সে জিতছে, ... ...
১দ্বন্দ্ব কাটেনি ব’লে ছন্দকে অপমান নয়। হওয়ার যা-ছিল, সেভাবেই আজও সব হয়... দ্বন্দ্ব কাটেনি, তাই এ জীবনআনে ডেকে ভয়! ২যোগাযোগে পাখি আসে ক’মে। নেই কোনও মন, তবু এই রাত ভেসে যাবে প্রেমে। জীবন খেয়েছে ভাঁজ, এবং বেড়েছে কিছু দামে... ৩অপরাধে বিপদ রঙিন। কবিতার বই দিয়ে কবিতার শুরু হয় দিন... লোকে তো বুঝেছে— এই আবহাওয়া আবেগে নবীন। ৪আর কোনও সম্পাদনা নয়। কবিকে বুঝতে দাও, কোথায় লুকিয়ে পরাজয়... কবি তো দুর্বল— তবু কবিতা প্রভাবশালী হয়! ... ...
আমি হাসি মেলাতে গিয়ে বারংবার ভুল করি।আমি হাসির ঝংকারে দাঁতের মুক্তোর রূপে মুগ্ধতায় বারংবার হিসাব মেলাতে ভুল করি।মেকি নাকি শুদ্ধ কিনা বুঝতে পারি না।সবকিছুই আমার ঠিকঠাক মনে হয়।তখনই আমি আরেক বার ভুল করি।আমি সব চোখের জলের রঙে আরও সবচেয়ে বড় ভুল করে ফেলি।সেখানে আমি কাদামাখা বেদনা পাই,হতাশার ধু ধু প্রান্তরের দীর্ঘশ্বাস দেখি।সব চোখের জলের রঙে শুধু কান্না দেখি।মেকি নাকি শুদ্ধ কিনা বুঝতে পারি না।আমি সেখানে অনেক বড় ভুল করে ফেলি।আমি বারংবার ভুল করে ফেলি আমাকে যখন সে একজন মানুষ বলে,আমি আপাদমস্তক তাকে মানুষ বলে ভাবি।মেকি নাকি শুদ্ধ কিনা বুঝতে পারি না।আমি বারংবার এভাবেই মানুষ ভেবে ভেবে ভুল করে ফেলি। ... ...
একা মেয়ে খুঁজে ফেরে প্রবালের দ্বীপ, আঁচল পেতেছে নদীতীরে। ছুঁয়ে থাকা নিশিডাক আলেয়ার বেশে নিয়ে যায় জলের গভীরে।
বসার আমার ইচ্ছে নেই কোনও আজকে যদি আমার কথা শোনো–আমি তবে নতুন আবহাওয়া। এখন আমার ইচ্ছে বলতে শুধু চাইতে এসেও হঠাৎ ক’রে কী দূর– দেখছি মেঘের আকাশ ছেড়ে যাওয়া...
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ বিভিন্ন ব্যবসায় সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন ব্র্যান্ড নামে তাদের আউটলেট চেইন পরিচালনা করে থাকে। বিভিন্ন কনজ্যুমার আইটেম ব্যবসায় ব্যাপকভাবে সাফল্য লাভের পর তারা ঢাকার ভোজন বিলাসী নাগরিকদের টার্গেট করে সরাসরি রেস্তোরাঁ ব্যবসায়ী নেমেছে। প্রাণের জনপ্রিয় কিছু হালকা খাবার চেইন আউটলেট: মিঠাই (Mithai): এটি তাদের অন্যতম সফল চেইন। এখানে প্রধানত মিষ্টির পাশাপাশি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দেশি খাবার এবং নাশতা পাওয়া যায়। টেস্টি ট্রিট (Tasty Treat): এটি মূলত বেকারি আইটেমের জন্য পরিচিত হলেও, তাদের অনেক বড় আউটলেটগুলোতে ফাস্ট ফুড (যেমন- বার্গার, ফ্রাইড চিকেন, পাস্তা) এবং বসে খাওয়ার সুবিধা রয়েছে। ঝটপট (Jhotpot): এটি মূলত ফ্রোজেন ফুড ব্র্যান্ড হলেও কিছু স্থানে তাদের কিওস্ক ... ...
আমি তার কাছে যাই, শুয়ে পড়ি তার পাশে, আমার মাথা রাখি তার বুকে, যেখানে আর হৃদয় ধমকায় না, যেখানে শুধু হাড়, শুধু চামড়া, শুধু একটি গর্ত, যার ভিতর থেকে এখনো গন্ধ বেরোয়, রক্তের গন্ধ, মাংসের গন্ধ, মৃত্যুর গন্ধ। তার চোখ বন্ধ করি, যেগুলো ইতিমধ্যেই বন্ধ, আমি তার ঠোঁটে চুমু দিই, যেগুলো ইতিমধ্যেই ঠাণ্ডা, আমি তার হাত ধরি, যেগুলো ইতিমধ্যেই শক্ত, আমি তাকে জড়িয়ে ধরি, যেন সে এখনও বেঁচে, যেন সে এখনও স্পন্দিত, যেন সে এখনও আমার, শুধু আমার, চিরকাল আমার, আর কেউ না, আর পাঁচজন না, আর কোন রাজা না, আর কোন যোদ্ধা না, শুধু আমরা, দুই মৃতদেহ, দুই শূন্যতা, দুই ... ...
–“তবে তোর চুলগুলোয় এমন মেঘের অভাব কেন রে কৃষ্ণকলি?”–“সে তোর চোখেও তো জাহাজ ডোবে, আমি কি বৃষ্টি হ’য়ে মাতিয়ে তুলি না তোর কানের কাছে ঝোড়োমন? বল তবে?”“দেখিলাম— অবসন্ন চেতনার গোধূলিবেলায় দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোত বাহি নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা, চিত্র-করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি।.......” আগমন থামল। –“তারপরে মনে নেই?”—“আছে, তোকে শ্রীজাত’র নতুন কবিতার বই ‘রক্তচয়নিকা’ থেকে একটা কবিতা শোনাচ্ছি। শোন—“স্বপ্নের ভেতরে মরুভূমি।বালি নাকি ধোঁয়া উড়ছে... অথচ ভীষণ শান্তএরকম নিশ্চয়তা দিতে পারে একমাত্র ঘুমই। শান্ত হয়ে কেটে গেল দিননির্বিরোধী আর দ্বিধাহীনএকইরকমের ঠান্ডা। মৃত্যুর আগে ও পরে, তুমি।” কেমন লাগল?” চুপচাপ সাধারণ ভাবভঙ্গিমায় কৃষ্ণকলির কাছে প্রশ্ন রাখলো ... ...
, বাহান্ন তে পঁচিশ অয়ন মুখোপাধ্যায় বিনোদ পালের বয়স বাহান্ন। কিন্তু সে নিজে মনে করে তার বয়স পঁচিশ। এই ভুলটা সে এত বছর ধরে করে আসছে বলে এখন আর সেটা ভুল বলে মনে হয় না — বরং মনে হয় সত্যি।বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে। গাছটার বয়স বিনোদের চেয়ে অনেক বেশি। বিনোদ মাঝেমাঝে গাছটার দিকে তাকিয়ে প্রশ্ন করে — তুইও ... ...
NEET পরীক্ষার্থীরা, তোমরা অনিতাকে চেনো?অনিতা একটা সতেরো বছরের মেয়ে, যে স্বপ্ন দেখেছিল মেধার জোরে ডাক্তার হয়ে সে দারিদ্র্য ও দলিত ঘরে জন্ম নেওয়ার অভিশাপকে জয় করবে। না, সে পারে নি। অথচ সমস্ত যোগ্যতা ছিল তার। আজ তারই গল্প তোমাদের বলব।অনিতা গ্রামীণ তামিলনাড়ুর আরিয়ালুর জেলার কুঝুমুর গ্রামের একটি দরিদ্র দলিত পরিবারের মেয়ে, যার বাবা ছিলেন একজন দিনমজুর। ছোট্টোবেলায় মাকে হারিয়েছিল সে। তাকে মানুষ করেছিলেন তার ঠাকুমা। এতটাই গরিব ছিল তাদের পরিবার, যে বাড়িতে একটা শৌচাগার পর্যন্ত ছিল না। অনিতা স্থানীয় তামিল মাধ্যম স্কুলে পড়াশোনা করেছিল এবং তার জেলার মধ্যে সেরা ছাত্রী ছিল সে। আরিয়ালুর জেলার মধ্যে একমাত্র ছাত্রী ছিল সে, যে ... ...
১সর্বহারায় জটিলস্রোতেও ভাবনারা সব অমিলজীবন পছন্দ নয় যখন, তখন হোক না তবে বাতিল ২আকাশ অভিমানীতোমায় ঠিক ততটাই জানি,আমি জল বলি আর তোমার মুখে মানায় যেমন পানি
আমি মন্দির ছেড়ে বেরিয়ে আসি। রাত শেষ হচ্ছে না, এখনও গভীর, এখনও অন্ধকার, এখনও সময় আছে আরও শিকারের। আমি যাই প্রাসাদের অভ্যন্তরে, যেখানে সে ঘুমায়, আমার পঞ্চম স্বামী, যে ছোট, যে শিশু, যে নির্দোষ, যে আমার ভালোবাসা চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ ভালোবাসা দেয়ার মতো তার হৃদয় ছিল না, ছিল শুধু করুণা, শুধু দয়া, শুধু এক ধরনের স্নেহ, যা আমাকে অপমানিত করত, আমাকে ছোট করত, আমাকে করত একটি পুতুল, একটি খেলনা, একটি বোঝা। আমি তার ঘরে ঢুকি। সে ঘুমিয়ে, তার মুখ শান্ত, তার হাত বিছানায় ছড়ানো, তার নিঃশ্বাস মৃদু। আমি তার বিছানার পাশে দাঁড়াই, তাকিয়ে থাকি। সে এত ছোট, এত ভঙ্গুর, এত ... ...
পরবর্তী বিশ্বব্যাপী ঘাটতি তেল বা সোনার হবে না, বরং তামার হবে। গত কয়েক দশক ধরে, তামার ব্যবহার ছিল সরল—তার, পাইপ, নির্মাণ সামগ্রী ইত্যাদি। বর্তমানে বিশ্বব্যাপী তামার চাহিদা প্রায় ২৮ মিলিয়ন টন। ২০৪০ সালের মধ্যে, এটি ৪২ মিলিয়ন টনে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। বৈদ্যুতিক যানবাহন সাধারণ ইঞ্জিনের চেয়ে কয়েকগুণ বেশি তামা ব্যবহার করে। ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তি সামাল দেওয়ার জন্য পাওয়ার গ্রিডগুলোতে তামার ব্যাপক ব্যবহার হবে। শুধুমাত্র এআই ডেটা সেন্টারগুলোই তামার চাহিদা কয়েক গুণ বাড়িয়ে দেবে। এটি কেবল একটি খাত। এবার দেখুন চাহিদার তুলনায় সরবরাহের কী অবস্থা। ২০৩০ সালের কাছাকাছি সময়ে বিশ্বব্যাপী তামার উৎপাদন প্রায় ৩৪ মিলিয়ন টনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা ... ...