কেন তুমি আমার সঙ্গে থাকো কেন আমি তোমার সঙ্গে থাকি কেন তুমি একবার ডাক দিলে ছাতিমের ডালে বসে মন শিশিরে ছড়িয়ে দিয়ে যায় শর্তহীন নিঝুম সম্মতি।।
কেউ সৌরীণ ভট্টাচার্য স্যারের লেখা বইয়ের ওপরে লেখা দিন না। অনুরোধ রইল।
যদি বলো, বেছে নেব একটা রাজহংসী সাদা জীবন
প্রিয় দূরত্ব আমাদের বহুদিন কথা হয়না,দেখা হয় না আরও অজস্র বছর ভরে।
এবার মনে হয় পার্থক্য করার সময় এসেছে। সময় এসেছে ‘সেলিব্রিটি’ আর ‘আইডল’ এর মধ্যে ফারাক খোঁজার। বলতে বাধ্য হচ্ছি না, বাধ্য করছেন আইডল থুড়ি সেলিব্রিটিরা। অন্তর্জাল বলছে খ্যাতি, যশ, ডাক, কীর্তি ও যশস্বী যুক্ত এমন কেউ যিনি কোন বিশেষ কারণ, ঘটনা, রটনা বা গুনবশত খ্যাতির চূড়ান্ত সীমায় পৌঁছেছেন, যাদের ওপর সবসময়ই প্রচার মাধ্যমের নজর থাকে বা তিনি নিজে প্রচারে থাকেন, তিনি সেলিব্রিটি। ... ...
ঘুমটা তখনও ভাঙে নি। বিছানাতে শুয়ে শুনতে পেলাম - কাল বাপের বাড়ি যাব মাসিমা। চারদিন আসতে পারব না। মা-র রান্নার লোক লক্ষ্মীর গলা। - সেকি রে। কাল যে ভাইফোঁটা। আমার ভাইরা সব আসবে। কাজকর্ম কে সামলাবে। আসব না বললে কিকরে হবে।
উত্তরবঙ্গের হাটে-বাজারে টাকাপয়সা নিয়ে কেত্তনের শেষ নেই। একটাকা-দু'টাকার কয়েন অচল। দোকানিরা নেবেনও না,দেবেনও না। কেনাকাটা করতে গেলে কমপক্ষে পাঁচ টাকার কয়েন দেওয়া চাই-ই চাই। জিনিসের দাম যদি পাঁচের কম হয়, তাহলেও ফেরৎ কিছু পাবার আশা জলাঞ্জলি। দু-এক টাকার কয়েন দিলে লোকে অবলীলায় ছুঁড়ে ফেলে দেয়।
“আপনে কোন স্টেশনে নামবেন, বাবু?”মাথা বোঝাই উস্কোখুস্কো চুল, একমুখ দাড়িগোঁফ। দুটো পা তার অচল। মুখে একগাল হাসি, চোখদুটো চিকচিক করছে, যেন খুব মজা পেয়েছে। ভাবলাম আলাপ-টালাপ শুরু করে ভিক্ষে চাইবে হয়তো, এ হচ্ছে তারই ভূমিকা। লোকটার প্রশ্নে একটু অবাক হলেও, বিরক্তি চেপে উদাসীন সুরে বললাম, এই ট্রেনের প্রান্তিক স্টেশনের নাম। আমার কথায় দাড়িগোঁফের জঙ্গলে ঢাকা, তার মুখের ভূগোলে হাসির সাম্রাজ্যবিস্তার ঘটে গেল মূহুর্তে।“কাদের বাড়ি যাবেন, আজ্ঞে?” এত খোঁজে তোমার কী দরকার বাপু? আমি চলেছি আমার অজানা এক জনপদে, আমার কাছে সে তো অচিনপুর। কিন্তু সেখানকার সব লোককেই কি তুমি চেন বুঝি? সেখানে কেউ কি তোমার অচেনা নেই? তাছাড়া আত্মীয়-কুটুম-বন্ধুর বাড়ি ... ...
সরসের তেল দুশো হল, আনাজপাতি মাগগি / আমারতো ভাই টাচ লাগে নি, মোটা চাকরির ভাগ্যি
দিল্লিতে আংশিক লকডাউন চলছে। করোনার জন্য নয়। বায়ুদূষণের জন্য। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে -- এই বায়ুদূষণ-এর জন্য ৭৬% দায় কলকারখানা, নির্মাণ এবং গাড়ির। কলকাতাতেও মাপলে এরকমই বেরোবে।আমি বর্তমানে গোয়া রাজ্যে রয়েছি, দূষণহীন একটি রাজ্য। এখানে সবুজের পরিমাণ অনেক বেশি তাই যানবাহনের চলাচল এর দুষণ ধোপে টেঁকে না। তবে এই রাজ্যটি দখল করতে চাইছেন দিদি। চারিদিকে নিন্দুকেরা বলছেন প্রচুর পয়সা নাকি খরচ করা হচ্ছে। যাই হোক ওসব কথা দূরে থাক।এই অবস্থায় মোটরবাইক, পার্সোনাল কার, উবের এর বদলে পায়ে হেঁটে, সাইকেল, বাস, ট্রেন, মেট্রো চড়ে যাতায়াত-কে উৎসাহিত করা কি উচিত নয়? কলকাতায় কিছুদিন পরেই কাউন্সিলর নির্বাচন। যারা জিততে নামবে, তারা মমতা বা ... ...
কদিন ধরে প্রকৃতি ও সূর্যের মধ্যে বুঝি বা মান অভিমানের পালা চলছিল। আকাশে সূয্যিদেবের দেখা নেই। হেমন্তের আকাশে মেঘের আড়ালেই রয়ে গেলেন তিনি। তাই প্রকৃতির মুখ ভার। ম্লান চেহারা। সবুজ প্রকৃতিতে ধূসর মলিনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের বেশ আনাগোনা চলছিল। সঙ্গে কেমন এক মন কেমন করা এলোমেলো ঠাণ্ডা হাওয়া। দুপুর গড়িয়ে বিকেলের দিকে বিরহিনী প্রকৃতির অশ্রু জল বৃষ্টি রূপে মাটির বুকে নামল। সন্ধ্যার পর থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল। রাত বাড়তেই ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেল। ভোররাতে ঘুম ভেঙে গেল। কান পেতে বাইরে পাখির ডাক শোনবার চেষ্টা করলাম। নাঃ! এখনোও তাদের ঘুম ... ...
এই বর্ণভেদ ক্রমশ জাতিভেদে রূপান্তরিত হয়ে দাস ব্যবস্থা, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা এবং অধুনা একনায়কতন্ত্রের দিকে ঝুঁকে থাকা ক্রোনি ক্যাপিটালিস্টদের অল্প পয়সায় শ্রমের যোগান ব্যবস্থা পাকা করেছে, সেজন্যে অতি অবশ্যই ব্রাহ্মণ্যবাদের ভূমিকা উল্লেখযোগ্য। এই হায়ারার্কি যুক্ত যে জাতিভেদ প্রথা আমাদের দেশে চালু আছে, তা এককথায় ইউনিক। আপনি এই জাতিভিত্তিক ব্যবস্থার যে অংশেই থাকুন না কেন আপনি তলায় অবস্থিত কোন জাতিকে পাবেন নিপীড়ন করার জন্য। এর কোন ব্যত্যয় নেই। ... ...
তালপাতার সাহেব পুতুল আমরা দেখেছি। রানী পুতুল আর দিওয়ালী পুতুলের কথা বলার সময় বলেছি সাধারণ মাটির পুতুল হলেও বাংলার পুতুল তৈরির পিছনে কিন্তু ঐতিহাসিক কাহিনী ও সামাজিক ঘটনাগুলোর প্রভাব আছে। ধরুন সাহেব বা মেম-সাহেব পুতুল। সংস্কৃতি বেশ জিনিস। এর উত্থান পতন যেমন হয়, তেমনি সময়, পারিপার্শ্বিকতার সাথে এর ভিতর নতুন নতুন ধারা, উপাদান যুক্ত হয়। এই পুতুলগুলো অনেকটা ইউরোপিয়ান পোর্সেলিন পুতুলের মত। ... ...
আমরা যদি একটু সময়ের গতিপথের উল্টো দিকে যাত্রা করি তাহলে দেখা যাবে যে শূদ্রদের ওপর অন্যান্য উচ্চ বর্ণের অত্যাচার অনেক অনেক আগে থেকেই প্রচলিত। আর্যরা ১৫০০ থেকে ১৪০০ খ্রিস্টপূর্বাব্দে এই দেশের আদি অধিবাসীদের অস্ত্রের জোরে পরাজিত করে। তাদের মধ্যে বিজিত জাতির প্রতি বিজয়ী জাতির নৃশংসতার প্রকাশ দেখতে পাওয়া যায়। সুকুমারী ভট্টাচার্যের লেখায় সেকালের একটি ছবি পাওয়া যায়। ... ...
ওয়াশিংটন স্টেটের ১৮ বছরের এক নারী ধর্ষণের অভিযোগ করতে থানায় যান, কিন্তু থানার লোকজন মানে পুলিশ কোথাও কোন আলামতই খুঁজে পায় না ধর্ষণের। বাড়িতে কোন চিহ্ন নাই শরীরে কোন চিহ্ন নাই শক্তি প্রয়োগের। কিন্তু মেয়ে বলছে সে ধর্ষণের শিকার! মামলা চলবে না। এই মেয়ের অন্য কোন সমস্যা আছে, বলে বিদায় দেওয়া হয়। ... ...
সংরক্ষণ নিয়ে লেখাটা কোথা থেকে শুরু করা যায় তাই ভাবতে ভাবতে হঠাৎই মনে হল, একেবারে প্রথম থেকে শুরু করলে কেমন হয়। মানে, ঋকবেদের সেই কুখ্যাত পুরুষ সুক্ত দিয়ে। যেখানে বলা হয়েছে যে শুদ্রর সৃষ্টি হয়েছে সেই ‘পরম পুরুষ’ এর পদদ্বয় থেকে। নাকি, খ্রিষ্টীয় সপ্তম-অষ্টম শতাব্দীর এক ‘ব্রাহ্ম মুহুর্তে’ শঙ্করাচার্যের উদ্যোগে বৌদ্ধ ধর্মের ওপর যে নির্মম অত্যাচার নেমে আসে, সেখান থেকে। অবশ্য, এই নারকীয় ঘটনাবলীর জন্য খ্রিস্টিয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দী থেকে ব্রাহ্মণ্যবাদীরা প্রস্তুতি নিচ্ছিল। ঐ সময়েই মনুস্মৃতির উদ্ভব হয়। আদি শঙ্করাচার্য বৌদ্ধদের ওপর অত্যাচার করার জন্য সিথিয়ান বা রাজপুতদের সাহায্য নেন। এই অত্যাচারের ফলশ্রুতিতে তৈরি হল ‘অচ্ছুৎ’ নামক পঞ্চম বর্ণের। আর, বৌদ্ধবিহার ... ...
শিশুদিবসে শিশুদের নিয়ে কিছু লিখব সেটাই ভেবেছিলাম কিন্তু হ্যাংলা মন নিজের শিশুকাল থেকেই এখনো বেরোতে পারে নি। আর শিশুকালের প্রশ্রয় পাওয়া যায় তো একমাত্র স্কুলে। বাড়িতে মা বাবাও বাবাঃ কবে যে স্কুল খুলবে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। আমি পড়তাম কোএড স্কুলে। স্যার এবং দিদিমনি সকলের শাসন ও ভালবাসা পেয়েছি। সেই সব স্মৃতিই আজ ঢেউ তুলছে। ... ...
কালা চশমা আমি একবার কাজ করছিলাম একটা সফটওয়ার কোম্পানিতে। সেইখানের কাহিনী। আগে কখনো বলা হয় নাই। আজ মনে হইতেছে এই কাহিনীটা বলে ফেলি। কোম্পানিটার নাম না বলি। সফল একটা ব্যবসা হিসাবে তাদের নামডাক আছে। ভালো কাজ করতেছে, ঢাকায় ছিল অফিস। আমি তখন ঢাকায় গেছি, অফিসের কাছেই বাসা নিয়া থাকি। অফিস শুরু হয় নয় টায়। সকাল সকাল সবাই আইসা গোল হইয়া দাঁড়াইয়া মিটিং করেন, এটা তাদের নিয়ম। ... ...
বড্ড ছোট্ট আমি / ইচ্ছা যে হয় আকাশটাতে চড়ি
প্রশ্নটা রীতিমতো উস্কানিমূলক। আগে উত্তর দিন তো দেশপ্রেম মানে গোমাতার মূত্রপান? নাকি ইতিহাসের সত্যের ষষ্ঠীপুজো করে ঐতিহাসিক ভুল করে যাওয়া? আগে এসব প্রশ্নের ঠিকঠাক জবাব দিন,তারপর না হয়।.. আ মোলো, জবাব চাইতেই অমন লাঠিসোঁটা নিয়ে মারতে আসেন কেন? হে হে হে হে আমি হচ্ছি মানে ইয়ে - মানে ওই আর কি - যাকে বলে ---বুঝলেন না? ... ...