বৌদি, তোমার মেয়ের ইস্কুলের নম্বরটা একবার দেবে? --কেন রে শ্যামলী?--আমার ছেলেকে এডমিশন করাইতাম?-- আমার মেয়ের স্কুলে? জানিস, ওটা শহরের কত্ত নামী স্কুল, মাইনে কত? পারবি টানতে? নিজেদের জীবনের সুখ সাধগুলো নিয়ে ভাবিস রে শ্যামলী। দিন ফুরোলে আর কিন্তু ফিরবে না। নিজের সাধ্য বুঝে ছেলেকে তেমন স্কুলে দে বরং। --ঝানি গ বৌদি, সুদাম খোঁজ নিইচে, আর এট্টা রান্নার কাজ ধরে নিলে ঠিক পারবো। ছেলেটা সারাদিন বইমুকে বসে থাকে, পড়া ছাড়া আর কিচ্ছুটিতে ধ্যান নেইক, সারা বস্তির ছেলেপুলে কিরিকেট খেলচে, টিভি দেখচে হামলে পড়ে, কিন্তু আমার বাবানের সেই এক বই বই বই।। -- ভেবে দ্যাখ, শ্যামলী, শুধু মাসের মাইনে না, সারাবছর হাজার রকম এটা সেটা খরচ ... ...
ছ্যাড়ানো ছড়া ৩//ফ্রি বুদ্ধির মার্কেটে...যাচ্ছে কেমন তালকেটে // সমীর ঘোষ........কেমনে ধরিবে হাতা,কেমনে ছাতাশনিবার দেখে নিন সাপ্লির পাতাএর পর শীতকালে,শীত না আটকালেআনন্দে পড়ে নিন ডিজিটালে তা তা পেতে চান সোনারূপ? গ্ল্যামারাস নাও! ডিম আর শশা দিয়ে মেখে নিন লাওএরপর প্যাক খুলে,অ্যালোভেরা ছুঁয়ে নিলে শ্রীলেখার হাসিটুকু মিলে যাবে ফাও ভোর ভোর কী খেলে লাগবে তাজা!বেসনেতে লেবু মেখে ছানার গজা গুড় দিয়ে মেখে রেখে,শাঁকালু ফেলে রেখে ভাঙা হাঁটু দৌড়বে, ময়দানে সোজা হতে চান শাহরুখ,সহজে কোহলি নিয়ে নিন ট্যাবলেট, এনার্জি গুলি ইন্টারনেট খুলে,বিজ্ঞান লাটে তুলে নিউজের নামে আজ মিলছে সকল-ই ... ...
ভীমপলশ্রী / যখন দুপুর গড়িয়ে এসে বিকেলের কাছে থামে, / দেয়ালের উপর টিকটিকিটা ডেকে ওঠে জোরে / সারঙের তেহাই এসে ফাঁক বোজায় সমে, / ভীমপলশ্রী বেজে ওঠে আলসেমি রোদ্দুরে।
মধ্যরাত্রে বার্ড আসিলেন। বার্ড অফ Aভন। মজন্তালির নাক তখন ডাকিতেছিল। বার্ড কিছু বলিতেছিলেন। মজন্তালির দক্ষিণ ও বাম নাক যথাক্রমে 'টু বি' ও 'নট টু বি' ডাকিয়া উল্লাসে মাত করিয়া রাখিয়াছে।
Last summer, you came to me, / gave me your precious heart,
আরও কতোটা পরিমিত হবো শব্দ চয়নে? দাবি দাওয়া আরও কতো কাঁটছাঁট? কতোটা দূরত্ব চাই?
#আনারা_কচুচুষি_এবং_কিছু_প্রলাপ কাজচলুনি ঘাটে পা দেওয়ার ঠিক ডাইনে একটা ঘ্যাঁতা বয়সী কলকে ফুলের গাছ আছে। তুমুল খরখরে, হলদে। পুব পাড়ে আছে ভরা বয়সের শ্বেত করবীর ঝাড়। অবশ্য কেতকী করবী কল্কে সবই এখন ফ্ল্যাটওয়ালা হাফশহুরেদের জ্ঞানের গুঁতোয় বেমালুম একাকার। তাও এর কপাল ভাল। ভাগ্যিস শাদা, লাল নয়, নইলে এরে দোপাটির সঙ্গে নামবন্ধী করে ফেললেও অবাক হতুম না। হাফ শহুরে লব্জটা পুকুরআলাদের ঘরের দিদিমণির মুখে শোনা। ... ...
আত্মধিক সাধক লালন ফকিরকে তার অনুসারীরা সাঁই হিসেবে ডাকেন, তিনি মোটেই মুঘল পদবী ধারী "শাহ্" নন! অজ্ঞতা বশত: এটি একটি বহুল প্রচলিত ভুল। বিশেষ করে কুষ্টিয়া জেলা প্রশাসক "লালন শাহ্ (?) সেতু" বানিয়ে অজ্ঞতাটিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আবার কিছু বাউল নিজেরাই উদাসীনতায় নামের ক্ষেত্রে "শাহ্" কথাটি ব্যবহার করেন, যেমন আরেক বিখ্যাত বাউল "শাহ্ আব্দুল করিম"। কিন্তু বংশ লতিকা খুঁজে তার সাথে মুঘল সাম্রাজ্যের শাসক বর্গের কোনো যোগসাজস না পাওয়ারই কথা। "সাঁই" কথাটির ভাবার্থ হচ্ছে -- বাবা, কর্তা, গুরু, পথ প্রদর্শক ইত্যাদি। লালন ফকির ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তার গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব ... ...
দুই বাবার আলোচনা পর্ব পাশেই এক বাড়িতে মেয়ের বিয়ে প্রসঙ্গে: আমাকে উদ্দেশ্য করেই একপ্রকার কথোপকথন শুরু হলো, আচ্ছা বলতো ঐ বিয়ে বাড়িতে এতো আনন্দ কেন করছে?
মেয়েটার … এগারো বছরে বাপ মরলো দারুতে। সাড়ে এগারোতে মায়ের বোঝা। এগারো চুয়ান্নতে পর ঘরে। এগারো উনশাটে রক্ত যোনি। শরীর শেখার আগেই মন মরলো। বদরক্ত শুরুর আগেই লজ্জায় জটলা পাকিয়ে প্রথমটা তিনমাসে খালাস। মরদটা ভালো ছিল। শরীরে। মনে অনেক দাগ। শরীরে যত তাগদ মনে তত ভয়।
রুবি পাড়ার মাঠ। ছেলেটা বললো ওর কাকাই নাকি বলেছিল বস্তায় ভরে নিয়ে যেতে। জিজ্ঞেস করলাম বস্তায় কেন? বললো যাতে ও ফেরার পথ না চিনতে পারে। দম বন্ধ হয়ে মরে যায় নি? সে কি করে জানি? তারপর একটু ভেবে বলে, না না, মরবে কেন? প্লাস্টিকের বস্তা তো নয়। চটের বস্তা। হাওয়া ঢোকে। ... ...
পাহাড়ে পাহাড়ে ইচ্ছে হলো ম্যারাথান শুরু করে / মানুষ এড়িয়ে দেশ ছাড়িয়ে প্রান্তিক হয়ে ওঠে
কথা কইতে ঠেক লাগে প্রতিপদে,অথচ কত কথাই যে মনের ভেতর ফুটে উঠতে চায়...তাই ফুটে যাবার আগে লেখালেখি করে কিছু ফুটেজ যদি কামানো যায়...
খবরে নেই তুমি যার পত্রিকায় তুমি স্বপ্ন খোঁজ, হচ্ছো শিরোনাম
সকালে উঠিয়া আমি জোরে জোরে বলি / সব গেছে রসাতলে, এ যে ঘোর কলি