আঁকড়ে রেখেছে তোমাকে কারা, মাৎসর্য, মোহ, মদ, লোভ, ক্রোধ, কাম, হেঁটমুণ্ড ঊর্ধপদ শূন্য পরিণাম, বিন্দু থেকে জন্মগ্রহণ, সিন্ধু খুঁজে মরা, মাটির গহন ক্রোড়ে অন্তে উপচে পড়া, যা কিছু বাঁধন যাপন, ভেল্কিবাজি সার, আগেও সুড়ঙ্গ ছিল, শেষেও আঁধার।। এ বিরাট দুনিয়া দুইপায়ে হেঁটে চলে, ১.ক্ষমতা ২.যৌনতা। আমরা স্বীকার করি বা না করি এই দুই পায়ের উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সৃষ্টি থেকে এতদূর এগিয়ে আসার সম্পূর্ণ ইতিহাস। যুগে যুগে দেশে দেশে ঘুরে ফিরে আসে এরই বিবিধ রূপ বিবিধ বিবর্তনজনিত আঙ্গিকে। ... ...
"পিপীলীকাগুলি যখন উচ্ছ্বসিত হইয়া ও আবেগে অসম্বৃত হইয়া ডানা মেলিয়া দেয় এবং প্রজ্বলিত হুতাশনে পড়িয়া "বি"দগ্ধ হইতে থাকে, তখন পিপীলীকাদের ভগবান কী করিয়া থাকেন ?"ধরা যাক আজ আমার যদি আর্লিংটন রোডের কুয়াশায় হেঁটে বেড়ানো একজন গার্লফ্রেন্ড থাকত, তাহলেও কি রবীন্দ্রনাথকে দিন দিন এরকম অর্থহীন মনে হত ? মনে হয়, হত না Iকম্বল বা ব্ল্যাঙ্কেট ধুতে গেলে দুজন লাগে ৷বিয়ে করার পক্ষে এটা একটা বড় যুক্তি, শীতকাল এলেই মনে পড়ে ৷আজ স্বপ্নে দেখলাম দীপাকে। ... ...
#বিচকে_২ পরদিন সকালে বাজারে বেছে বেছে চারাপোনা গামলায় তুলছিলেন তপনজ্যোতি দত্ত। একশো ষাট টাকা কেজি। এর কম দামে খাওয়ার যোগ্য মাছ বাজারে পাওয়া গেল না। বাড়িতে তিনটে লোক। তপন-কনিকা দম্পতি ছাড়া তপনবাবুর এক ভাগ্নে তাদের সঙ্গেই থাকে। হাসনাবাদের ওদিকে বাড়ি। কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে ইংরীজিতে অনার্স পড়ে। মামার খুব ভক্ত এবং মামীর খুব প্রিয়পাত্র। কনিকার মতে ‘খুব করিতকর্মা ছেলে। মামার মতো লগবগে নয়।’ ... ...
#চাএরদোকান = #পর্ব৩ #মরমেতোমারআগুনজ্বালাও পাশাপাশি বিভিন্ন কর্ম সংস্থান এর সাথে যুক্ত লোকজন (পুরুষ) বসে আছে, হঠাৎ একজন মধ্যবয়স্ক পাশের ব্যক্তির #বুদ্ধি কম বোঝাতে যে উদাহরণ দিলেন সেটাই আসলে মূল আলোচ্য বিষয়
বাঁশি কখনোই আপন হয়নি সেই ভোরবেলা থেকেতবুও আশেপাশে কারও হাতে দেখলেইভাবের ঘরে অভাব হতো না;এক নাছোড়বান্দা বিকার দখলে নিতো তীব্রভাবে! 'মিলে সুর মেরা তুমহারা...পেয়ে বসেছিল এক অন্তঃসারশূন্য বিশ্বাস! তারপরে একসময়ে হস্তান্তর হলো বাঁশি প্রবল চাপের কাছে নতিস্বীকার!বেশ ভালো কথা; কিন্তু বাঁশি থাকলো না বেশি সময়!সে এক হেনস্থার কাব্য:সুরের থেকে অ-সুর হলো বেশিদর্শনের থেকে প্রর্দশনী!যাদের বেশি চিনি বলে দাবি করতাম-তারা অচেনা হয়ে গেল হঠাৎই! ধার করা বাঁশি হারিয়ে গেল; পরিচিতরা বিশ্বাস ভঙ্গ করলোআমি প্রতিশ্রুতি ভঙ্গ করলামআর হেনস্থা দুয়ারে এসে হাজির হলো! বললাম না,বাঁশি কখোনোই আপন হয়নি,আজও না!! ... ...
ছেলেটা কালোকোলো বেঁটেখাটো। ওর বয়সের অন্য ছেলেদের তুলনায় মাথায় বেশ নীচু। ওর মা সন্ধ্যার মতে ছেলে বারো বছরে পড়েছে। লোকজন বলে, বড় হলে মারাদোনার হাইটেরই হবে। তার বেশি বাড়বে বলে মনে হয় না। সে যাই হোক, রায় পাড়ার মাঠের চারিধারে দাঁড়িয়ে যারা ম্যাচটা দেখছিল তারা ওর ড্রিবলিং দেখে থ হয়ে গেল। তপন দত্তের ষাট বছর বয়েস হল। সারা জীবন মাঠে ময়দানে ঘুরে ঘুরে জীবন কাটল বা বলা যায় হেলায় নষ্ট হল। ... ...
বড় একা হয়ে যাচ্ছি দিন দিন, / এই ক্লান্ত পৌষ রাতের মাঠচরা / দানা-কুড়োনো ভীতু ইঁদুরের মতো / জ্যোৎস্না রাতে ঠুকরে বেড়াই বেদনা / কত হিমক্লীন্ন ব্যথা, পুরোনো হৃদয়ক্ষত।
শহরের কোর্ট কম্পাউন্ড। পাশেই উপায়ুক্তের কার্যালয়। স্কুল পরিদর্শকের কার্যালয়। হেড পোস্ট অফিস। আরো দুয়েকটি অফিস। এককথায় সকাল ন'টা সাড়ে ন'টা থেকে জমজমাট অফিস পাড়া। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমের ফ্লেভার নিয়ে ডিসি অফিসের সামনাটায় জনসমুদ্রে জোয়ার নামে রোজ। মানে উইক ডে'জ গুলোতে। কাছাড়ের কত কোণা থেকে কাজে, কেসে, কারণে, কেতায় কার না আগমন হয় এই মনিষ্যি মেলায়! ... ...
কেউ থাকবে না আমার সাথে কথা কইবে না কেউ পড়ে রইব একা আমি মহাকালের সমস্ত ভার বহন করতে
শামুকের খোলস জানেনিভৃত যাপনের মানে
#মৃত্যু একলা মানুষ কখনোই সাহসী হয়ে উঠতে পারে না! ছিন্ন যোনি, ধারালো ইস্পাত অথবা আগুনের মহাকালের বন্দিশ তাকে আলোড়িত করে না।
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে যেসব কথা হচ্ছে তার সঙ্গে তৃতীয় ঢেউয়ের পরিস্থিতির অনেক তফাৎ। মুম্বইএর ড. তুষার শাহ বলছেন, ভারতের ভ্যাক্সিনেশন সংখ্যাই বড় ফ্যাক্টর। তাই এবার করোনায় মৃত্যু অনেক কমবে। হসপিটালে বেডের চাহিদাও কমবে। তার ওপর ওমিক্রন এমনিতেই দুর্বল ভাইরাস।
অভুক্তের আঘ্রাণে গরম ভাতের গন্ধ ভাসে রোদ আলোকিত করে
মন্দিরের কাছাকাছি জলাশয়ে আবাসিক দিনমানে প্রসাদেই অন্নাহার; শাকাহারী সরীসৃপ! খবরটা সাঙ্ঘাতিক!
মানবেন্দ্র বাবুদের সম্পর্কে একটা অভিযোগ শোনা যায় যে বিদেশি সাহিত্যের অনুবাদে তাঁরা যতটা সচেষ্ট ছিলেন তার কয়েক শতাংশ মনোযোগ ও তাঁরা যদি বাংলা সমসাময়িক সাহিত্যের জাতীয় ও আন্তর্জাতিক মানের অনুবাদে র ব্যাপারে দিতেন তাহলে বাংলা ভাষার সাহিত্যিক ও ভাষাকর্মীদের পরিচিতি, সম্মান বাড়তো। আমি তর্কটাকে ঠিক মাষ্টারমশাই দের, বুদ্ধিজীবী দের দায়িত্বজ্ঞান সংক্রান্ত তর্ক হিসেবে দেখিনা। ... ...
(পঞ্চম ও শেষ পর্ব) দিন তো আর বসে থাকে না। মানুষের জীবনের ঘটনাগুলো চাকায় বেঁধে সে অবিরাম গড়িয়ে চলে। কৌশিক দত্ত আর মনোময় মৈত্র একদিন দুপুরবেলার দিকে শংকরকে আই এফ এ অফিসে নিয়ে গিয়ে সইসাবুদ করিয়ে আনল।নিয়মকানুন না মেনে উপায় নেই। মেঘলা দিন, বাদুলে হাওয়া বইছে থেকে থেকে। সারা ময়দান জুড়ে পড়েছে মেঘের ছায়া। ধর্মতলা আর ময়দানের আশেপাশে এলেই নানা সুরভিত স্মৃতির হাওয়ায় দোল খায় শংকরের মন। ... ...
পুরোনো কিছু ছাড়তে বড্ড মায়া হয় আমার, পুরোনো জামা, সাইকেল, ব্যাগ, পেন, ক্যালেন্ডার, এমনকি পুরানো পাড়ার গাবলু গাবলু নেড়ি কুকুরটাও যখন হাড়গিলে পুরানো হয়ে সবার বিরক্তির হয়, তখনও পুরানো ছাড়তে কষ্ট হয় আমার …