এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আন্না হাজারে

    Samik
    অন্যান্য | ০৭ এপ্রিল ২০১১ | ৩৫৯৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৭ এপ্রিল ২০১১ ০৮:৫৩471779
  • বর্ষীয়ান গান্ধিবাদী নেতা ... না, নেতা বলা ভুল হল, একজন ব্যক্তি। করাপশনের বিরুদ্ধে জেহাদে নেমেছেন। নামার আগে পর্যন্ত মিডিয়াতে বিশেষ কভারেজ ছিল না, একেবারে নি:শব্দে কাউকে না জানিয়ে আমরণ অনশনে বসে পড়েছেন। ভদ্রলোকের বয়েস ৭৮ বছর।

    আর অনশনে বসেই প্রথম দিনে এক উইকেট। শারদ পাওয়ার। শোরগোল পড়ে গেছে, দলে দলে লোক আসছে তাঁকে সমর্থন জানাতে, যারা আসতে পারছে না তারা নিজের নিজের জায়গা থেকেই নিজস্ব পদ্ধতিতে করাপশনের বিরুদ্ধে এই শান্তিপূর্ণ যুদ্ধে সামিল হয়ে গেছে। খড়গপুর আইআইটিতে একদল ছাত্র অনশনে বসে গেছে, মুম্বইতে করাপশনের কফিন তুলে জনাজা-যাত্রা করা হয়েছে। সমব্যথী হয়ে দেখা করে রাজনৈতিক ফায়দা তুলতে এসে ভদ্রভাষায় প্রত্যাখ্যাত হয়ে ফিরে গেছেন ওমপ্রকাশ চৌটালা আর উমা ভারতী। মঞ্চে দাঁড়িয়ে খোলাখুলি বলেছেন আন্নাবাবু, আমি যখন কংগ্রেসের লোকের দিকে আঙুল তুলি, তখন বিজেপির লোকেরা আমার সঙ্গে দেখা করতে আসে, যখন বিজেপির দিকে আঙুল তুলি, তখন কংগ্রেসের লোক আমার সাথে দেখা করতে আসে। আমার কোনও রাজনৈতিক দলের ছাতা চাই না, আমি চাই সার্বিক রাজনৈতিক শুদ্ধিকরণ।

    আজ তাঁর অনশনের তৃতীয় দিন। ভরপেটে একটু আলু-চানা হোক।
  • shrabani | ০৭ এপ্রিল ২০১১ ১০:৩২471890
  • নিউজ চ্যানেলগুলোর রিপোর্ট, ফেসবুক, টুইটার এসবে যা দেখা যাচ্ছে তার কিছুটা ধরলেও যা সাপোর্ট সাধারণ জনতার, ইউথের তা বেশ অভাবনীয়। এনারই অন্যান্য যা সব মুভমেন্ট তা থেকে আলাদা।
    দিল্লী, যা জুগাড় আর কানেকশনের হোমটাউন, লে দেকে নিপটানা যার মূলমন্ত্র, সেখানেও মনে হচ্ছে লোকে আর সিম্পলি পারছেনা। যেখানে নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা হাঁটেনা সেখানে এমন এমন সব সাধারণ পাবলিক আসছে সমস্ত স্ট্র্যাটা থেকে, অনশনে বসছে মানে আন এক্সপেকটেড, আসলে কোনো না কোনো ভাবে বোধহয় সবাই এর শিকার তাই সবার স্বার্থই এতে জড়িয়ে।
    কালকে বলল চারশ পঞ্চাশ জায়গায় এইধরণের অবস্থান হচ্ছে, স্কুল কলেজ গুলো থেকেও আসছে/করছে। এছাড়া সিভিল সোস্যাইটী,--- কিরণ বেদী, অরবিন্দ কেজরিওয়াল, সন্তোষ হেগড়ে।

    বিভিন্ন শহর ও মেট্রোর নাম ও ছবি দেখালেও কলকাতা নেই খবরে। এসময়ে এধরণের কিছু শুরু হলে অনেকের পলিটিক্যাল ইকুয়েশন উল্টোপাল্টা হয়ে যাবে তাই বোধহয়!

    ফেসবুকে প্রচুর আসছে আমার বন্ধুদের সাপোর্ট করতে অনুরোধ জন্তর মন্তরে যেতে, যদিও আন্না হাজারের ইস্যুটা এখন শুধুই লোকপাল বিলের ড্রাফট বদলে ওদের বানানো জনলোকপাল বিল ফলো করে ফের ড্রাফট করা হোক আর কমিটীতে সিভিল সোস্যাইটীর লোকও থাকুক, যা সরকার মানছেনা... আমি চাই এখান থেকে শুরু হয়ে যতদিন না বিল পাস হয় ও কার্জকরী হয় ততদিন এ আন্দোলন চলুক আর তাতে আমি সাপোর্টটা এখানেও লিখে গেলাম!
  • Arijit | ০৭ এপ্রিল ২০১১ ১০:৪৩472001
  • কলকাতার একটা নিউজ চ্যানেলও এটাকে কভার করেনি। অন্তত: আমার চোখে পড়েনি - সিওর নই আর কেউ দেখেছে কিনা। কাগজেও কি জায়গা পাচ্ছে? টেলিগ্রাফের "নেশন' পাতায় (ওয়েব) হেডলাইন তো চোখে পড়লো না।
  • dd | ০৭ এপ্রিল ২০১১ ১০:৪৮472103
  • সন্তোষ হেগড়ে ব্যাংগালুরুর মানুষ। ডজনে ডজনে বাবু ও এম এল এ, কর্পোরেটর ধরেছেন, সব দলের। মিডিয়ার সাথে প্রচন্ড যোগাযোগ রাখেন। বাবুরা ধরা পরলেই তাদের বাড়ী ঘর, আটক করা সোনা আর টাকার বান্ডিলের ছবি ফ্রন্ট পেজে ছাপানো হয়।

    ব্যাস। ঐ পর্যন্ত্যই। কারুর ই কিসু হয় না। এমন ক্ষি এটাও দেখি, একজন কে হাতেনাতে ধরা হয়েছিলো চার বছর আগে, তিনি আবার কাজে যোগদান করেন এবং আবার ধরা পরেন। হয়তো আবার নিয়মিত কাজ করে যাচ্ছেন সরকারী দপ্তরে।

    এর মধ্যে মিনিস্ট্রি বদলে যায়। কিন্তু বন্দোবস্তো একই থাকে।
  • siki | ০৭ এপ্রিল ২০১১ ১০:৫৬472114
  • আজকের হিন্দুস্তান টাইমসে প্রথম পাতার খবর আন্না হাজারে। আনন্দবাজার অনলাইনেও প্রথম খবর এটাই।
  • siki | ০৭ এপ্রিল ২০১১ ১০:৫৭472125
  • কালকে ইটিভি নিউজেই জানলাম আইআইটিকেজিপির ইনভল্‌ভমেন্টের খবর। শহর কলকাতা হয় তো এখন ইলেকশনের র‌্যালি নিয়ে ব্যস্ত।
  • shrabani | ০৭ এপ্রিল ২০১১ ১১:০১472136
  • সরকার যে লোকপাল বিল ড্রাফট করেছে (বীরাপ্পা মৈলি, কপিল সিবাল, শারদ পাওয়ার (এক্স) যে কমিটীতে)তা হলে এরকমই হবে। এটা কে কাউন্টার করতেই জন লোকপাল বিলের খসড়া, যাতে শাস্তি ও কেসের মেয়াদ সব নীতি নির্ধারণ, লোকপালের যথেষ্ট পাওয়ার। সরকারের বিলে পি এম ও, ব্যুরোক্রাট, জুডিশিয়ারি ছাড় পাচ্ছে তাহলে আর করাপশন ফাইটের মানে কী!
    এসবের বিরূদ্ধেই এই মুভমেন্ট। সরকার যে বিল বানিয়ে ও পাস করিয়ে অ্যান্টি করাপশন হল বলে বাহবা নিতে চাইছে তা আসলে কোনো টুল ই নয়, লোকের কথায় নখদন্তহীন বাঘ তা করাপশনের মত দানবের সঙ্গে লড়বে কেমনে!
    মজার কথা কোনো পার্টি নির্বিশেষে কোনো পলিটিশিয়ান বিরোধীরাও নয়, এর পক্ষে কথা বলতে পারছে না কেউই, কারণ এরা প্রত্যেকেই করাপ্ট কোনো না কোনো ভাবে।
    উমা ভারতী আর চৌতালা শুধু গরুর মত বাইট নিতে গেছিল। এখন শারদ পাওয়ারের দল আন্না হাজারের কুৎসা শুরু করেছে, কিন্তু এখানে শুধু হাজারেই ফ্যাক্টর নয়, সব দিক থেকে জন জাগরণ, হাজারে জাস্ট ক্যাটালিস্ট কিছুটা!
  • ranjan roy | ০৭ এপ্রিল ২০১১ ১২:৫৬472147
  • শ্রাবণী চমৎকার সাম আপ করেছেন।কয়েকবছর আগে
    এই গান্ধীবাদী নেতার চেষ্টাতেই "" রাইট টু ইনফর্মেশন অ্যাক্ট'' এর আওতায় হোম মিনিস্ট্রির ইন্টারনাল নোটশীট কে আনা গেছে। প্রথমে ভারত সরকার আভ্যন্তরীণ সুরক্ষার ধুয়ো তুলে খুব গাঁইগুঁই করেছিল।
    শেষে আনা হাজারে'র কমিটমেন্ট জেতে।
    এবারেও জিতবে বলে আমার বিশ্বাস।
    সূচনার অধিকার আইন আন্দোলনের জননী অরুণা রায় খোলা সমর্থন দিয়েছেন,দেখলাম।
    আমার সমর্থন এখানেই জানালাম।
    ফিরে গিয়ে দেখবো বিলাসপুর/রায়পুরে কোথাও হচ্ছে কি না। তাহলে অম্‌তত: একদিন বসে যাবো।
  • kumudini | ০৭ এপ্রিল ২০১১ ১৩:৫৫472158
  • শ্রাবণীর সামিং সুন্দর।আমার সমর্থন জানালাম।
  • M | ০৭ এপ্রিল ২০১১ ১৪:০৫471780
  • সমর্থন জানিয়ে গেলাম।
  • shrabani | ০৭ এপ্রিল ২০১১ ১৪:৫২471791
  • সরকার বলেছে তার মন্ত্রীরা সব ইলেকশন নিয়ে ব্যস্ত, তাই ১৩ই মে র আগে ব্যবস্থা নেওয়া যাবেনা। তাই এই আন্দোলনের সমর্থক ও নেতারা আসাম, কেরালা, তামিলনাড় আর প: বঙ্গের লোকেদের কাছে অনুরোধ করছে এই সব রাজনীতিকরা, মন্ত্রীরা ভোট চাইতে গেলে চার রাজ্যের মানুষ যেন তাদের প্রশ্ন করে জন লোকপাল বিল নিয়ে কিছু করা হচ্ছেনা কেন বা না হলে ভোটও দেবেন না তারা সেকথা বলে!

    এদিকে আজ অনশনের তৃতীয় দিন। কাল স্বপন দাশগুপ্ত বলল এই যে আন্না হাজারেকে একটা আইকনিক স্ট্যাটাস দেওয়া হচ্ছে বা মহাত্মা র সঙ্গে তুলনা করা হচ্ছে এটা ঠিক না, যুব সম্প্রদায় তাকে এতটা মানছে এটাও ভালো কথা না!

    অবশ্য ভদ্রলোক প্রচুর হ্যাটা খেলেন, শোভা দে ( এমনিতে এর অনেক কথাই আমার পছন্দ হয় না, তবুও) বলল, তাতে কার কী, এই জেনারেশনকে আমরা বা আমাদের রাজনৈতিক দল কেউ তো সে রকম কোনো ব্যক্তিত্ব দিতে পারিনি, আমাদের সব দালই কালা, তো ওরা কাউকে খুঁজে নিলে আমাদের আপত্তি করার কী আছে!
    দুই বছর বাইশ চব্বিশের যুবক অবশ্য ঠান্ডা ভাবে সুন্দর কথায় দাশ্‌গুপ্তকে উত্তর দিয়ে চুপ করিয়ে দিলে..... জয় পান্ডার মত বলিয়ে কইয়ে এবং কথায় নিজের একটা সুন্দর ইমেজ বানানোতে স্বততই পারদর্শী ব্যক্তিও অন্যমনস্ক, চিন্তিত এবং কোণঠাসা। একটি মেয়ে বলল সে এখনকার কোনো লীডার এমনকী রাহুল বাবার ওপরও ইমপ্রেস্‌ড নয়, যদি ইয়াং নেতারা ভালো হয় কাজ করে দেখাক, কথায় তারা বিশ্বাস করেনা! আর না!
  • dukhe | ০৭ এপ্রিল ২০১১ ১৫:২৫471802
  • ২৬/১১-র পরেও অনেক হৈচৈ হয়েছিল। শেষ অবধি সবই মায়া।
    মানুষের বিশ্বাসের ভরসায় বসে থাকতে হলে রাজনীতিকদের আর করে খেতে হত না।
  • sayan | ০৭ এপ্রিল ২০১১ ১৯:২৩471813
  • ৩০শে মার্চ মিড-ডে এই খবরটা কভার করে। স্বাভাবিকভাবেই কোনও লাইমলাইট পায়নি। কিছু মানুষ ব্যাঙ্গালোরে মহারাণী কলেজ'এর উল্টোদিকে সে¾ট্রাল জেল'এর সামনে ফ্রীডম পার্কে অনশনে আছেন। তাঁদের সাপোর্টে সাড়া দিয়েছেন অনেকেই। যাঁরা ইচ্ছুক, এগিয়ে আসুন।

    http://www.mid-day.com/news/2011/mar/300311-News-Bangalore-Freedom-Park-hunger-strike-Anna-Hazare-India-Corruption.htm#

    http://indiaagainstcorruption.org/
  • a | ০৭ এপ্রিল ২০১১ ২২:২৯471824
  • না:, কলকাতার বড় চ্যানেলরা এখন ব্রাত্য রেল থেকে টাকা পেত কি না তাই নিয়ে ব্যস্ত, সময় নেই।

    একটা কথা, এদের ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে। আরো একটা কথা, এরা মূলত পাব্লিক গভ: ৫০-৫০ হিসেবে জয়েন্ট কমিটি গড়তে চাইছেন, কিন্তু এই পাব্লিকএর প্রতিনিধি হিসেবে কারা যাবেন? কিভাবে এদের মূল্যায়ণ হবে? এ বিষয়ে এদের কি দাবি?
  • Sudipta | ০৭ এপ্রিল ২০১১ ২৩:০৬471835
  • আন্না হাজারের ব্যাপারটা নিয়ে বাংলা মিডিয়ার এই নিরাসক্তি দেখে খুব বিরক্ত লাগল! এরা পরিবর্তন নিয়ে এত উৎসাহী, ভালো কথা! পরিবর্তন মানে শুধু ভোটের প্রচার! কোথাও একটা ওয়ান লাইনার পর্যন্ত চোখে পড়ল না! তিন দিন হয়ে গেল!

    স্বপন দাশগুপ্ত কাল যা বলেছিলেন, আজ দেখলাম বেশ কিছুটা সরে এলেন! এটা-ও বোধ হয় প্রত্যাশিত!

    হ্যাঁ, এই পঞ্চাশ পঞ্চাশ কমিটির পাবলিক এর প্রতিনিধি বাছাই করা একটা গুরুত্বপূর্ণ বিষয়! যাঁরা আজ আন্নার পাশে দাঁড়িয়েছেন, তাঁরা কেউ-ই যে সুবিধেবাদী নন, সেটা ঠিক এখন-ই বোঝা যাচ্ছে না। একটা গোষ্ঠী এমন ও প্রচার চালাচ্ছে এটা রাজনীতি জিনিসটা কেই নোংরা প্রমাণ করার একটা প্রচেষ্টা; দেখে শুনে কিন্তু তেমন মোটেই মনে হল না; বরং মনে হল রাজনীতিকে শুদ্ধিকরণের একটা সদর্থক প্রয়াস (আমাদের রাজ্যের রাজনৈতিক শুদ্ধিকরণ বা পরিবর্তন টাইপ নয়), কতটা সার্থক করা যাবে সেটা ভবিষ্যত বলবে; আপাতত: এই প্রয়াসের পাশেই রইলাম।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১১ ২৩:১০471846
  • তারানন্দের কথা ছাড়। কোনদিনই সিরিয়াস খবর পরিবেশন করে না।

    ইটিভি নিউজে সেই প্রথমদিন থেকে দেখাচ্ছে। রাত সাড়ে দশটার নিউজটা সত্যি বসে দেখা যায়।
  • dukhe | ০৮ এপ্রিল ২০১১ ১০:৪২471857
  • আরে আইপিএল এসে যাচ্ছে, আর হেডলাইন নিয়ে চিন্তা নেই। আন্না বাবুকে নিয়ে মাথা ঘামানোর জায়গা কোথায় ?
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১০:৪৯471868
  • আনন্দবাজারের আজকের (৮ই এপ্রিল) সম্পাদকীয় পশ্য।
  • siki | ০৮ এপ্রিল ২০১১ ১০:৫৪471879
  • হ্যাঁ, কাল তো দেখলাম। আন্নাবাবুর অনশনমঞ্চের সামনে রোল-টিক্কি-চাটের কাউন্টারের লাইন বসে গেছে, একপাশে শকুনের দলের মত ওবি ভ্যানের সারি।

    আজ গেঁড়িরা আপিস থেকে সার্কাস দেখতে যাবে। জন্তর মন্তর ওদের ওখান থেকে হাঁটা রাস্তা।
  • kallol | ০৮ এপ্রিল ২০১১ ১২:৫১471891
  • দেখলাম আন্নার এই আন্দোলন নিয়ে কোন একজন রাজনৈতিক নেতা বলেছেন - ""তাহলে তো রাজনৈতিক ব্যবস্থাটাই তুলে দিতে হয়""। এটাই মোদ্দা কথা। আজকের রাজনীতি, তা সংসদীয় বা না-সংসদীয়, সবটাই দাঁড়িয়ে আছে নানান দুর্নীতির ওপর। সংসদীয় রাজনীতির দুর্নীতি তো তবু প্রকাশ্যে চলে আসে। না-সংসদীয়দের দুর্নীতির খবর সব সময় প্রকাশ্যে আসে না।
    আন্নার আন্দোলন বেশ হৈচৈ ফেলেছে। বিশেষ করে সাধারন মানুষ বেশী বেশী করে এর সমর্থনে এগিয়ে আসছেন। ছাত্ররাও খুব উৎসাহী। লোকপাল বিল আন্না যেভাবে বলছেন সেভাবেই রাজনৈতিক দলগুলো মেনে নিলে সেটা খুব বড় জয় হবে। রাতারাতি কিছু পাল্টাবে না, কিন্তু পাল্টানোর প্রক্রিয়া শুরু হবে, যেমন হয়েছে আরটিআই-এর ক্ষেত্রে।
  • de | ০৮ এপ্রিল ২০১১ ১৩:২৭471902
  • RTI এর সময়ে আন্না হাজারের নাম শুনেছিলাম। ভদ্রলোক চীন-ভারত যুদ্ধের সময় সম্ভবত: ভারতীয় সেনার ট্রাক ড্রাইভার ছিলেন -- যুদ্ধে সঙ্গী-সাথীরা সবাই মারা যায়, উনি আহত হলেও কোনওমতে বেঁচে ফেরেন। সুস্থ হওয়ার পর নতুন জীবনের পুরোটাই সমাজসেবায় ব্যয় করেছেন। পুণের কাছে আহমদনগরের কাছাকাছি গ্রামগুলোতে ওনাকে ভগবানের মতো ভক্তি করে গ্রামের লোকে -- প্রায় একার চেষ্টায় rain-waterhasvesting করে প্রচুর গ্রামকে সবুজ করেছেন উনি।

    লোকপাল বিলের ক্ষেত্রে অনেকগুলো কনফিউশান! লোকপালদের নির্বাচন যারা করবেন সেই কমিটিতে ৫০% বিশিষ্ট জনেদের রাখার কথা হচ্ছে -- এই ৫০% এর নির্বাচন কি ভাবে হবে? কে করবে? কমিটির পর কমিটি আছে আমাদের দেশে -- আরো একখানা কমিটি বাড়িয়ে লাভ হবে কিনা সেই প্রশ্নে আর গেলাম না। দিনের পর দিন রাজনীতিবিদবের অপদার্থতা আর দুর্নীতি দেখতে দেখতে সাধারণ মানুষ বিরক্ত -- খুব ভালো কথা! তাহলেও রাজনীতি আর সংসদীয় গণতন্ত্রের যে কোন বিকল্প নেই, সেটাও তো খুব ভালো করে জানা। কজন সাধারণ মানুষ ভবিষ্যতে তাঁদের উচ্চাশিক্ষিত সন্তানদের রাজনীতিবিদ হিসাবে দেখতে চান? দিনের পর দিন আমরা এসকেপিস্ট হয়ে থাকবো, আমাদের নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করবো -- আর দেশ চালানোর ভার ছেড়ে রাখবো অশিক্ষিত রাজনৈতিক মাফিয়াদের হাতে -- আর আশা করবো তারা দূর্নীতি কবে না, সুবোধ গোপাল হয়ে আমাদের ভালো থাকার পথ আরো প্রশস্ত করবে!

    শরদ পাওয়ার বাবুকে মহারাষ্ট্রে মি: ১০% বলে ডাকা হয়। বারামতী, যেখান্‌কার উনি এম পি, সেখানকার সমস্ত ইন্ডাস্ট্রিতে ওনার শেয়ার আছে। মহারাষ্ট্রে দেখি লোকে কাজ হলে পারসেন্টেজ নিয়ে অতো মাথা ঘামায় না! এটাও একটা অদ্ভূত ভাবনা-- কাজ তো করছে! একটু আধটু তো খবেই!
  • de | ০৮ এপ্রিল ২০১১ ১৩:২৮471913
  • *harvesting
  • quark | ০৮ এপ্রিল ২০১১ ১৩:৩৫471924
  • আহা এই তো সেদিন বড় কাগজে অভিরূপবাবু বল্লেন, এই যে পার্সেন্টেজ নিয়ে কাজ করতে দেওয়ার সংস্কৃতিই মহারাষ্ট্র, গুজরাত ইত্যাদি রাজ্যের উন্নতির সোপান। বাংলার মানুষ এইটে শেখে নি বলেই না শিল্পপতিরা এখানে আসতে ভয় পাচ্ছেন। বিশ্বাস না হয় পিছিয়ে পড়ুন।
  • dukhe | ০৮ এপ্রিল ২০১১ ১৩:৪৩471935
  • ঠিক। এখানে পার্সেন্টেজ আছে, কিন্তু কাজ নেই। হায়।
  • Manish | ০৮ এপ্রিল ২০১১ ১৭:১৩471946
  • আন্নার এই মুভমেন্টে আমারো সাপোর্ট রইলো।

    এই লিঙ্কে প্রচুর লোক সাপোর্ট করছে।
  • I | ০৮ এপ্রিল ২০১১ ২৩:০৯471968
  • অনুপম খের এয়েছিলেন আন্না-দর্শনে। আমার বাড়িওয়ালী মনে পড়ে গেল, পাপ মন। রাত্তির বল্ল, একটা মানুষ তো সম্পূর্ণ মন্দ কি সম্পূর্ণ ভালো হয় না!
    পাপ মন বল্ল-তাইলে উমা ভারতী কী দোষটা করেছেলো!

    রাত্তির বল্ল -আমি এখন খেতে যাচ্ছি।

    পাপ মন বল্ল- তাতে কী হয়েছে !আমরা কত অনুপম খের ইন দ্য মেকিং! আমরাও তো সই কচ্ছি।
  • debu | ০৮ এপ্রিল ২০১১ ২৩:১০471979
  • বিনায়ক সেন কি হারিয়ে গেলো?
    আন্না তো বিনায়ক নিয়ে কোনো কমেন্ট করেনি?
  • ranjan roy | ০৯ এপ্রিল ২০১১ ০০:৫৪471990
  • আবাপ একটি জঘন্য সম্পাদকীয় লিখেছে, ওটার দিকে অরিজিৎ ও আঙুল তুলেছে।
    ওদের মোদ্দা বক্তব্য-- আন্নার ডিমান্ড মেনে নেওয়া যায় না, কারণ অবাস্তব। আন্নার আন্দোলনের পদ্ধতি মানা যায় না, তা ইমোশনাল ব্ল্যাকমেল!

    আগামী ১০ এপ্রিল, রোববার ৪ ঘটিকায় কলেজ স্কোয়ার থেকে আন্নার আন্দোলনের সমর্থনে মহামিছিল বেরুবে। ভাবছি যাব।অন্তত: তিন কিমি হাঁটবো। পায়ে একটি হাড় বাড়চে, ব্যথা আছে। তবু একটু গিয়ে দেখি।
  • Suvajit | ০৯ এপ্রিল ২০১১ ০১:৪০472002
  • শেষ খবর অনুযায়ী আজ (শনিবার) সকাল ১০ টায় আন্না অনশনভঙ্গ করবেন।
    আন্নার ডিমান্ডটা ফাইনালি কিসে একমত হয় সেটা জানার পরই তর্ক করব।
    কিন্তু আন্দোলনের পদ্ধতি নিয়ে কোনো সমালোচনা মানতে পারছি না। যদিও মিডিয়া (এবং অনেক ক্ষেত্রে জনতা) ব্যপারটাকে যথারীতি সার্কাসের পর্যায়ে নিয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন