এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৪৮৩৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | ১৩ নভেম্বর ২০১১ ১২:৫৪503132
  • চৌত্রিশ বছরের একটি ধ্বংসপ্রায় অট্টালিকাকে মেরামত করে বসবাসযোগ্য করার জন্যে কি ছমাস যথেষ্ট?

    অনেকেই বলবেন "না"।

    সিপিএম পশ্চিম বঙ্গে যে অচলায়তনের জন্ম দিয়েছিল, তা সচল করতে হয়ত ছমাস যথেষ্ট নয়। কিন্ত দিনের প্রথম সূর্য্যের রঙে যেমন বাকী দিনটির আকাশ কিছুটা অনুমান করা যায়, মমতাতন্ত্র কোন দিকে গড়াবে-তার একটা আভাস আমরা পাচ্ছি। এবং সেই সিগন্যালগুলি খুব অভিপ্রেত বা আশাব্যঞ্জক না। মমতাকে নিয়ে বাংলা মিডিয়ার হ্যাংলামো অব্যাহত-গণশক্তির নাকি কান্নাও ক্রমাগত-কিন্ত মমতা সরকারের গঠনমূলক সমালোচনা মিডিয়াতে আশ্চর্য্যজনক ভাবে অনুপস্থিত। দেউলিয়া বাংলা মিডিয়ার কাছে অবশ্য প্রত্যাশার কলসটিও নেহাৎই ছিদ্রপূর্ণ।

    প্রথমেই লিখি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে। কোষাগার শুন্য। কেন্দ্রের কাছে মমতা বেইল আউট প্যাকেজ চাইছেন। কিন্ত সাংবিধানিক বাধা আছে। কেন্দ্র রাজ্যের উন্নয়নের জন্যে টাকা দিতে পারে-কিন্ত রাজ্য সরকারের বেতন মেটানোর জন্যে নিয়ম বহির্ভুত অতিরিক্ত টাকা দিতে পারে না। ফলে অসীম দাশগুপ্ত যেভাবে পশ্চিম বঙ্গকে ডুবিয়েছে বাজার থেকে উচ্চসুদের ঋণ নিয়ে-অমিত মিত্রও সেই পথেই হাঁটতে বাধ্য হলেন। সিপিএমের আর্থিক নীতির বিরুদ্ধে মমতার তর্জন গর্জনই সার-রাজ্যর ওপর আরো ধার চাপিয়ে বেতন মেটানোর কবর কাটার খেলা অব্যহত। কলেজ কর্মচারীদের বেতন এবং অন্যান্য কর্মচারীদের বকেয়া মেটাতে পারছে না রাজ্য সরকার। এই সংকট থেকে বেড়োনোর জন্যে রাজ্যের উপায় বাড়ানোর দরকার। প্রণব এবং মনমোহন একথা বারবার সিপিএমকে বলেছেন-মমতাকেও বলছেন। কেঐ শুনছে না। কারন সেটা করতে গেলে কিছু অপ্রিয় সিদ্ধান্ত-যেমন বর্ধিত কর, বিদ্যুতের বর্ধিত মাশুল, বিদ্যুত চুরি বন্ধ করা, রাস্তার ওপর টোল ট্যাক্স বসানো, অনাবাদি জমিগুলিকে শিল্পের জন্যে উচ্চদামে লিজ দেওয়া ইত্যাদি সিদ্ধান্ত নিতে হবে। মমতা জনগণের ওপর বর্ধিত বোঝা চাপাতে চান না। ভাল কথা। সেটা একটা রাজনৈতিক লাইন হতেই পারে। কিন্ত আয় না বাড়ালে, অন্য উপায় খরচ কমানো। কিন্ত সে পথ চালু করলে ( যেটা না চাইলেও উনাকে করতেই হবে) রাজ্য সরকারের সব শুন্যপদে নিয়োগ বন্ধ, নতুন শিক্ষক নেওয়া বন্ধ করতে হবে। যেটি আরো বাজে সিদ্ধান্ত-এবং সেইভাবে শেষ রক্ষা হবেও না-কারন সরকারি খরচ কমানোর জায়গা আর বিশেষ কিছু নেই।

    মোদ্দা কথা মমতার অর্থনৈতিক লাইন সিপিএমের থেকে আলাদা কিছু না। সেই বল্গাহীন পপুলিজম যা একটা রাজ্যকে সর্বনাশ ছারা আর কিছু দিতে পারে না।

    এবার আসা যাক রাজ্যে স্বাস্থ্যের অবস্থা নিয়ে। মমতার পরিদর্শনে বা সাসপেনশনে কাজ কি কিছু হয়েছে? শিশুমৃত্যুর হার এবং চিকিৎসায় অবহেলা অব্যাহত। আমি ছমাস আগেই লিখেছিলাম নাটক করে, এসব কিস্যু হবে না। সুস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা এ ধরনের কেন্দ্রীয় কাঠামোতে হবে না। দরকার ক্ষমতা এবং দ্বায়িত্বের বিকেন্দ্রীকরন। দরকার পেশাদার হসপিটাল ম্যানেজমেন্টের লোক এবং তাদের হাতে ক্ষমতা। মমতা কি করলেন? একটা ভাঙা বাড়িতে এলেন। ছাদে ফুঁটো আছে দেখে বললেন-এই এখানে প্লাস্টার মার। ভাঙা বাড়ি প্লাস্টার মেরে সারানো যায় না। দরকার পুড়ানো জরাজীর্ন বাড়িটিকে ভেঙে, নতুন করে বাড়ি বানানো। পশ্চিম বঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এমন ধ্বংস প্রাপ্ত, সিপিএম পার্টির উচ্চ স্থানীয় নেতা ত দূরের কথা, পার্টির ক্যাডাররা পর্যন্ত কিছু হলে নার্সিং হোমে ছুটত। তাদের দ্বিচারিতার শাস্তি জনগণ দিয়েছে-এবং আরো কড়া কিছু শাস্তি তারা পঞ্চায়েত নির্বাচন বা আগামী লোকসভা নির্বাচনেও পাবে। কিন্ত সিপিএমের বিরুদ্ধে এই নেগেটিভ আবহ বেশীদিন চলবে না। এর মধ্যেই মমতাকে স্বাস্থ্যের হাল ফেরাতে হবে।

    মোদ্দা কথা স্বাস্থ্য ব্যবস্থার কোন উন্নতি দেখা যাচ্ছে না। নাটক বন্ধ করে, মমতার উচিত অবিলম্বে হাসপাতাল ম্যানেজমেন্টের লোক এনে, হাসপাতালের ম্যানেজমেন্ট সম্পূর্ন বদলে দেওয়া।
    এবার আসি শিক্ষা প্রসঙ্গে। প্রেসিডেন্সি, শিক্ষার উৎকর্ষতা এসব নিয়ে ফালতু সময় নষ্ট করছে রাজ্য সরকার। শিক্ষার উদ্দেশ্য ভবিষ্যতের জন্যে আরো উৎপাদনশীল কর্মক্ষম নাগরিক তৈরী-যারা হবে উৎপাদন ব্যবস্থার জন্যে আরো বেশী উপযুক্ত। এর জন্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার মান আরো বাড়ানো দরকার। স্কুলে স্কুলে কম্পিউটার, কমিউনিকেটিভ ইংলিশ, একাঊন্টিং, টাইপিং, মার্কেটিং, ম্যানেজমেন্টের প্রাথমিক শিক্ষাগুলি দেওয়া দরকার। এগুলি আমেরিকাতে দেখছি ভীষন ভাবে আসছে স্কুলের শিক্ষায়। কারন সবাই পন্ডিত হবে না-সবাই বড় প্রযুক্তিবিদ বা ডাক্তার বা বিজ্ঞানী হবে না। কিন্ত এই উন্নত যন্ত্র সভ্যতায় পশ্চিম বঙ্গের ছেলে মেয়েদের যদি জায়গা করে নিতে হয়, তাদের এই লাইফ-সেভিং স্কিলগুলি বাড়াতেই হবে।
    এসব নিয়ে কোন আলোচনা বা চিন্তা ভাবনা চোখে পড়ে না-শুধু প্রেসিডেন্সির মলমূত্র পরিস্কার করার এক্যাডেমিক আলোচনা করে এই রাজ্যের অধিকাংশ ছেলে মেয়েদের কিছু হবে না। মোদ্দা কথা শিক্ষা নিয়ে মমতাতন্ত্রের কোন নতুন চিন্তাধারা দেখতে পাচ্ছি না। সস্তার স্টান্টবাজি চলছে। একটা অমর্ত্য সেন তৈরী করার থেকে এই রাজ্যের অনেক বেশী দরকার দশ লক্ষ "স্কিলড শ্রমিক"।

    এবার শিল্পের প্রসঙ্গে আসি। পার্থ চ্যাটার্জি পশ্চিম বঙ্গে শিল্প স্থাপনের ব্যাপারে খুবই আন্তরিক এবং অমায়িক একজন ব্যক্তিত্ব। কোলকাতায় আমার শিল্পপতি বন্ধুদের কাছ থেকে যা শুনেছি -সেটা নি:সন্দেহে আশার কথা যে পার্থবাবু সবার সাথে পশ্চিম বঙ্গের শিল্পের উন্নতির জন্যে সাহায্য চেয়েছেন। অনেকেই আগে পশ্চিম বঙ্গে বিনিয়োগ করতে চাইত না-এখন চাইছে। এটা খুব ভাল লক্ষণ চোখে পড়ছে। কিন্ত সমস্যা অন্যত্র।

    কিছুদিন আগে নিউ ইয়ার্কে শ্যাম পিত্রোদার সাথে পশ্চিম বঙ্গের হাল হকিকত নিয়ে সামান্য আলাপের সুযোগ হয়েছিল। উনিত এখন মমতার মূল পরামর্শ দাতা। শ্যাম পশ্চিম বঙ্গের বর্তমান হাল নিয়ে খুবই চিন্তিত কারন এই রাজ্যটি মহারাষ্ট্র বা গুজরাতের থেকে ২০ বছর পিছিয়ে আছে শিল্পকাঠামোতে। আগামী পাঁচ বছর চলে যাবে শুধু শিল্প কাঠামোর উন্নতি করতে। সমস্যা হচ্ছে রাজ্য সরকার সেটা করবে কি করে? জমি অধিগ্রহণ এই সরকার করতে চাইছে না। কাঠামো না পেলে বড় শিল্প আসবে কি করে? শুধু আন্তরিকতার কারনে ত শিল্পপতিরা আসবে না।

    এবার দেখা যাক আইন শৃঙ্খলার অবস্থা। এক্ষেত্রেও রাজ্য আছে আগের মতনই। আগে ছিল সিপিএমের গুন্ডামো-এখন তৃণমূলীদের গুন্ডামো এবং ঔদ্ধত্য অব্যহত। অবশ্য এই ব্যাপারে আমি মমতাকে দোষ দিতে চাইছি না। পশ্চিম বঙ্গের রাজনৈতিক সংর্ষের মূল কারন, মাথা পিছু জীবিকা নির্বাহের স্বল্প সংস্থান। বেকারত্ব এবং দারিদ্রর কারনে সীমিত সম্পদের ওপর অনেক লোকের চাপ-- এখানে যা প্রায়শ দুই দলের মারামারি, খুনোখুনির রূপ নিচ্ছে। এই রাজ্যে জীবিকা নির্বাহের পথ সুগম না হলে, এটা চলতেই থাকবে।

    আমি আশাবাদি। মমতার সদিচ্ছা নিয়ে আমার সন্দেহ নেই। কিন্ত তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরন না করলে এবং সস্তার জনপ্রিয়তা না ছাড়লে, আদৌ কিছু করতে পারবেন কি না- সেই নিয়ে আমি সন্দিহান।
  • mks | ১৩ নভেম্বর ২০১১ ২১:৫৩503243
  • হলো অনলি্‌য়্‌সস, ইধ ডিডি কে লিখুন ন। ঠিক লেখত অস্‌চ ন।
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৪503465
  • এবং জঙ্গলমহল নিয়েও। ভোটের আগে মমতার পাবলিক স্টান্স (মাওবাদী নেই) এবং এখনকার স্টান্স নিয়ে। এই ব্যাপারে ব্রতীনবাবুও কিছু বলুন।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১১:৪৬503576
  • q বাবু দেখুন, যখন আমি আমি কোন কারনে আপনার সাথে আলোচনায় যেতে চাইছি না ; তখন আপনার ও উচিত নয় কি আমার নাম উল্লেখ করে কিছু না লেখা?
  • PT | ১৪ নভেম্বর ২০১১ ১২:২১503687
  • কেউ কারো সাথে কথা না বললেও - "নেই" মাওরা কি করে "আছে" মাও হয়ে যায় সে নিয়ে আলোচনা চলতেই পারে!! এই জন্যেই তো কবি বলিয়াছেন: ছিল রুমাল হয়ে গেল বেড়াল......
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:২৭503700
  • PT দা, অসিত মাহতো ধরা পড়েছে কাল। একে যৌথ বাহিনীর সাফল্য বলা যেতে পারে? বড়মাপের?

    PT দা, কলকাতায় এলে আমকে একটা কল করবেন প্লিজ। একটা ব্যাপারে আপনার সাথে আলোচোনা আছে।
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১২:২৯503711
  • এডুকেশন অর্ডিন্যান্স নিয়ে কেউ যদি কথা বলেন -

    (১) অর্ডিন্যান্সটা একবার পড়ে নিলে ভালো হয়। কাগজের ইন্টারপ্রিটেশনের চেয়ে আসলটা পড়লে অনেক তথ্য যেগুলো অধিকাংশ কাগজ এড়িয়ে যাচ্ছে সেগুলো পাবেন।
    (২) একটা তথ্য - রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয় এর আওতায় পড়ে, যদিও প্রেসিডেন্সী এই অর্ডিন্যান্সের বাইরে। আবার বি ই কলেজ এর মধ্যে, যদিও এটা কেন্দ্রীয় সংস্থা হতে চলেছে।
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩২503722
  • ইয়ে মানে মাস কয়েক আগের স্টান্স ছিলো এই অসিত মাহাতো ইত্যাদিরা এগজিস্ট করে না আর জ্ঞানেশ্বরীটা সিপিএমের কীর্তি। তাহলে এই অসিত মাহাতো কে এবং তাকে কিসের জন্যে ধরা হল? মাসকয়েক আগের জোরগলায় যৌথবাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতিরই বা কি হল?
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৩503133
  • আগের "নেই"-টা দুম করে "আছে" হয়ে যাওয়া নিয়ে কি এটা বলা যায় যে তখন "নেই"-টা ডেলিবারেট মিথ্যা কথা ছিলো?
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৫503144
  • মাওবাদী রা নিরীহ মানুষ মারা বন্ধ না করলে শিগ্গির আবার যৌথ বাহিনীর অভিযান চালু হবে।
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৩503155
  • কে মাওবাদী? মে মাসের আগে অবধি তো তারা ছিলোই না!!! নাকি ছিলো, কিন্তু???
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৪503166
  • এবং একটি তথ্য - যৌথবাহিনীর অভিযান বন্ধ হয়ও নি। কাজেই নতুন করে চালু হওয়ার প্রশ্ন নেই।
  • PT | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩৬503177
  • মাওবাদী ধরার ব্যাপারে আগের সরকার অনেকগুলো বড় ""সাফল্য"" দেখিয়েছিল - ছত্রধরের গ্রেপ্তার তার মধ্যে একটি। এবং সেটা সেই সরকার করেছিল কলকাতাবাসী মোমবাতি বাহিনীর নিন্দা-মন্দর সম্মুখীন হয়েও। তখন অবিশ্যি সরকারের ""সাফল্য"" নিয়ে এই সব ফোরামে কোন পোস্টিং চোখে পড়েনি।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৫০503188
  • ১। সব গুলিয়ে যাচ্ছে। আগে শুনলাম মমতাই মাওবাদীর নেত্রী। মানুষ মারাই ওদের কাজ

    ২। এখন শুনছি না। ওরা নাকি আলাদা। ওরা শান্তি প্রিয়। কিন্তু মমতা বদমাইশী করে যৌথ বাহিনী কে এনে বাওয়াল করছে।

    কি জানি বাবা??
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৫৭503199
  • আমার তো আরো বেশি গোলাচ্ছে। আগে শুনেছিলাম মাওবাদী বলে কিছু নেই এবং অবিলম্বে যৌথবাহিনী প্রত্যাহার করতে হবে। এখন শুনছি তারা বহাল তবিয়তে বর্তমান, এবং তারা নিরীহ মানুষ মারা বন্ধ না করা অবধি যৌথ বাহিনী থাকবেই।

    ;-)
  • Update | ১৪ নভেম্বর ২০১১ ১৮:২০503210
  • Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:14Nov2011 -- 05:06PM

    MaoistscalloffpeacetalkswithinterlocutorsinWestBengal|MaoistsblameMamataBanerjeegovtforbreakdownoftalks|MaoistsaccuseWBgovtofformingparallelcommitteeofinterlocutors

    TOI -এর প্রথম পাতায় ব্রেকিং নিউজ টিকারে এটা আসছে।

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:14Nov2011 -- 05:16PM

    http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/That
    -Mamata-show-again/articleshow/10711108.cms

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.223.136Date:14Nov2011 -- 05:23PM

    উচ্চশিক্ষা অর্ডিনান্স বিষয়ে আলাদা টই আছে।

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:14Nov2011 -- 05:24PM

    আছে কিনা মনে নেই, তবে এটা যেহেতু রিপোর্ট কার্ড, তাই এখানে দিয়েছিলাম।

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.208.148Date:14Nov2011 -- 05:40PM

    হ্যাঁ বেশ তো এখানে আলোচনা হোক। প্রথমত আমি কাগজের রিপোর্টই পড়েছি। আপাতত কম্পিতে একটু সমস্যা। কাজেই পুরোটা পরে জেনে নিতে হবে।

    Name:maximinMail:Country:

    IPAddress:59.93.208.148Date:14Nov2011 -- 05:52PM

    সিলেবাস ঠিক করে বিভাগের বোর্ড অফ স্টাডিসরা। অর্থাত টিচাররা। ছাত্রদের কথা মাথায় রেখেই ঠিক করে কিন্তু বোর্ড অফ স্টাডিসে ছাত্ররা থাকেনা। এক্সেক পরে সেগুলোকে অনুমোদন করে। এক্সেকে ছাত্রদের ভূমিকা অন্য। আমি অবশ্যই মনে করি এক্সেকে ছাত্র প্রতিনিধি রাখা দরকার। তারা এসেফাই হোক অথবা অন্য ছাত্র ইউনিয়ন।

    এক্সেকে কি অশিক্ষক কর্মচারীদের রাখা উচিত? যদি হয় তাহলে অশিক্ষক কর্মচারীরা কীভাবে নির্বাচিত হবেন? কর্মচারী ইউনিয়নের সেক্রেটারী ও প্রেসিডেন্ট? এরা কিন্তু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হন না।

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:14Nov2011 -- 06:00PM

    একবার অর্ডিন্যান্সটা পড়ে নিলে ভালো হয়। যদি রেগে না যান। পড়তে অবশ্য খুব বাজে লাগবে - মানে রিয়েলি অপাঠ্য যাকে বলে, যে কোনো আইনি লেখার মত:-)

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:14Nov2011 -- 06:02PM

    আপাতত: একটা পয়েন্ট লিখি - এক্সেক নিয়েই।

    ধরা যাক কোনো একটা স্কুলে একটা ক্লাসে ৫০ জন ছাত্র আছে। ক্লাসে মনিটার রাখা হবে। নিয়ম করা হল প্রতি মাসে মনিটার বদল হবে, এবং মনিটার বাছা হবে "inalphabeticalorder"।

    ভালো হবে, না, খারাপ হবে?

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:14Nov2011 -- 06:06PM

    আর দ্বিতীয় পয়েন্ট, ট্রিভিয়া বলতে পারেন - এই সরকারের আমলে কোন কোন খ্যাতনামা ব্যক্তি/শিক্ষাবিদ উপাচার্য হতে পারতেন না?
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ১৮:৪৬503221
  • প্রশ্নটা সমসাময়িক কালের বিচারে করলে ভালো হয়।
  • q | ১৪ নভেম্বর ২০১১ ১৮:৫০503232
  • অর্থাৎ আগে ভালো ছিলো, এখন সব ব্যাটা মন্দ (মানে রাজনৈতিক দলের সাথে কোনো রকম অ্যাসোসিয়েশন থাকলেই), তাই তো?

    জানতাম।

    তবে এই clause-এর শেষ অংশটুকু একবার পড়বেন কিন্তু। * চিহ্ন দিয়ে আলাদা করে লেখা রয়েছে।
  • Oneiric Ocelot | ১৪ নভেম্বর ২০১১ ১৮:৫৫503244
  • * দিয়ে নয়, আলাদা করে লেখা আছে। এইটা বলছেন কি?

    -- he is a member of, or otherwise associated with, any political party.

    Explanation – For the purpose of this sub-clause, whether any party is a political
    party, the decision of the Chancellor thereon shall be final.”
  • Update | ১৪ নভেম্বর ২০১১ ১৯:৩৪503255
  • Name:aka

    IPAddress:168.26.215.13Date:14Nov2011 -- 06:55PM

    http://www.deccanherald.com/content/204587/politics-casino.html

    মমতা - এম জে আকবর

    Name:OneiricOcelot

    IPAddress:14.99.58.233Date:14Nov2011 -- 06:56PM

    রাজনৈতিক তর্কে অংশ নেওয়ার ইচ্ছে নেই। কৌতূহলবশত: প্রশ্নটা করলাম।

    Name:PT

    IPAddress:203.110.246.22Date:14Nov2011 -- 07:14PM

    এটা নিয়ে একটা আলোচনা শুনলাম। তাতে দুটো প্রশ্ন ঘুরেফিরে এল কিন্তু কোন উত্তর পাওয়া গেলনা:

    /চ্যান্সেলার-অর্থাৎ বেশীর ভাগ ক্ষেত্রেই রাজ্যপাল- যিনি কোন না কোন সরকারী দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বা আছেন - তিনি কোন এথিকাল গ্রাউণ্ডে আরএকজন রাজনীতির মানুষকে ভাইস-চ্যান্সেলার হওয়া থেকে আটকাতে পারেন?

    / চ্যান্সেলার-অর্থাৎ বেশীর ভাগ ক্ষেত্রেই রাজ্যপাল কি গোয়েন্দা নিয়োগ করবেন একজন ক্যান্ডিডেটের রাজনৈতিক যোগাযোগ খুঁজে বের করার জন্য? নাকি রাজ্যের গোয়েন্দা দপ্তর তাঁকে এইসব তথ্য যোগাবে?

    সরকার পক্ষের বিধায়ক এসইউসির এক অধ্যাপক-বিধায়ক বিবিধ প্রশ্নের উত্তরে যা জানালেন তাতে মনে হল যে তিনি এই অর্ডিনান্সের প্রায় অনেক কিছুই সমর্থন করেন না।
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২০:০১503266
  • আলোচনাটা কি ২৪ ঘন্টা চ্যানেলে শুনলেন?
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২০:০৯503277
  • একটা কথা এরা কেউই বললেন না -- কথাটা হল রাজনীতি করলে পড়াশোনা করার সময় কম পাওয়া যায়।
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২০:৩২503288
  • ঐ আলোচনায় অশোক ঠাকুর যেটা বলেছেন, কোট করে বলি, উপাচার্য হলেন দি ইউনিভার্সিটি, তিনি লীডার, তাঁকে ভিশনারি হতে হয়। রাজনীতি নিয়ে যার মাথাব্যাথা নেই তিনি ভিশনারি হতে পারেন না।
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২০:৪০503299
  • পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করা যে বেশ চাপের,সেকথাটা মাথায় রেখেছেন বলে মনে হল না। শিক্ষার বাণিজ্যীকরণ নিয়ে আনন্দদা জ্বালাময়ী দিলেন। কিন্ত যেই না তরুণবাবু বলতে গেছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম আলাদা, অমনি আনন্দবাবু বলে উঠলেন এই কথাটা বিপজ্জনক। (কারন? কারণ যাদবপুর কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বানানোর একটা মুভ আছে। তরুণ বাবু সেটা বলেছেন।)
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২০:৪৪503310
  • আনন্দদা তরুণ নস্করকে মনে করিয়ে দিলেন, স্বার্থচিন্তা ভুলো না তরুণ। এরাই তো উপাচার্য।
  • dukhe | ১৪ নভেম্বর ২০১১ ২০:৪৫503332
  • স্টিভ জোবসকে কি ভিশনারি ধরছেন ?
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২০:৪৫503321
  • আনন্দদা তরুণ নস্করকে মনে করিয়ে দিলেন, স্বার্থচিন্তা ভুলো না তরুণ। এরাই তো উপাচার্য।
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ২০:৫১503343
  • ম্যামিদির 08:32 PM এর পোস্টের পুরোটাই একটা স্টেটমেন্ট। এতে চমক আছে, বিষয়বস্তু কিচ্ছু নাই। আমি অবশ্যি রাজনীতি বলতে চালু মানেটাই বুঝেছি (এই নকু-মাক-তিনু) এরকম। রাজনীতির অন্য ডেফিনিশন দিলে খেলবনা।
  • maximin | ১৪ নভেম্বর ২০১১ ২১:০৪503355
  • বিষয়বস্তু চাই? ঠিক আছে। পশ্চিম বাংলার বর্তমান রাজনীতির চিত্রটা যে রকম দাঁড়িয়েছে তাতে করে রাজনীতি করা বেশ চাপের। যোগ্য লোক উপাচার্য হওয়ার পর রাজনীতি থেকে সরে না দাঁড়ালে সত হলেও লোকে তাঁকে অসত ভাববে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন