এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৮৭৯২৩ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিবাংশু | ১৪ মার্চ ২০১৩ ১৫:৪৪508204
  • কোবতে লেখা যায়, কিন্তু কথা দিতে হবে তার হর্মোন বিশ্লেষণ করা হবে না। ঃ-)
  • | ১৪ মার্চ ২০১৩ ১৫:৫৯508205
  • আমায় নিয়েও লেখে না ভেউউউউ ভ্যাঁ ভ্যাঁ।
  • de | ১৪ মার্চ ২০১৩ ১৬:৩৪508206
  • কেউ সুপুরী নেবে -- কোবতে নেকার? একজন বটানিস্ট, একজন আইটি -- আপাততঃ এদের নিয়ে লিখতে হবে -- পরে স্ট্যাটস, ইকো-স্ট্যাটস-ম্যাথস, সফো, সিবিল এরা সব ক্রমে আসিতেচে!!

    শিবাংশুদার গনেশ পাইন আর কুমুদি -- খুব ভাল্লাগলো!
  • কৃশানু | ১৪ মার্চ ২০১৩ ১৬:৩৯508207
  • সফো নিয়ে লিখলে অনেকের কাজে দেবে। ROI বেশি। সেটাতেই আগে হাত দেওয়া উচিত।
  • যশোধরা রায়চৌধুরী | ১৪ মার্চ ২০১৩ ২১:০২508208
  • ফেডেড জিনস
    ----------------
    এত প্রিয়, ছিঁড়ে যাও, তবু ছাড়া যায় না তোমাকে
    এত প্রিয়, ঘষা লেগে ঝুলে পড়ে আলগা হয় সুতো
    তুমি সেই জিনসপ্যান্ট। তুমি সেই ক্রমবিবর্তন
    পায়ের চামড়ার সঙ্গে লেপ্টে থাকো, কৈশোরের রোম
    যেভাবে ক্রমশ বাড়ে, ক্রমশ পুরুষ হয়ে ওঠে
    সেভাবেই জিনস তুমি প্রিয় হও, ক্রমশ পুরুষ
    সুতোগুলো সফট হল, যেন দাড়ি, যেন মিঠে কড়া
    খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ, সাবানে নরম হও, সাবানের ফেনায় ফেনায়
    ক্রমশ ধূসর হয় নীল

    আহা তারপর সেই মায়াবি মঞ্জিল
    হালকা ছায়ার মত দূর থেকে ডাকে, হাতছানি দেয় শুধু
    পাথরে পাথরে ঘষে চকমকি খেলে
    আগুনের অপেক্ষায় থেকে থেকে থেকে
    ছেলেরা, ফেডেড জিনস, ধুয়ে যায় নোনতা জলীয়ে....
  • pharida | ১৪ মার্চ ২০১৩ ২১:০৭508209
  • প্রিয় কবি, এই পাতায় - প্রিয়তর কবিতায় - আহা।

    খুব ভালো লাগছে।
  • Monosa | ১৫ মার্চ ২০১৩ ২২:১৪508211
  • ঝ্লমল করে রোদ্দুর-
    টবের বাগান আলো করে' থাকে
    ডালিয়া গোলাপ ক্যালেন্ডুলারা
    অভ্যাশ-বশে
    চড়াই কয়েক,
    ওড়ে, দানা খায়,
    ঘরে যায়, আসে

    তুলো তুলো তিন
    বেড়াল ছানারা
    ছোয়া-ছুয়ি খেলে-
    লেজটাকে নিয়ে মা বেড়ালের

    চোখ বুজে শুয়ে-
    রানি বেড়ালটা
    উপভোগ করে
    রোদের আরাম, সন্তানসুখ

    পরিচিত লাঠি, পরিচিত ঝোলা-
    নিয়ে হেটে যায় বেলুনওয়ালা-
    কুড়ি বছরের রোজকার চলা-
    সাথে নিয়ে যায় ছেলেবেলাদের
    এদের, ওদের, আমার, তাদের-
    আহা শৈশব! স্মৃতিতে থাকুক
  • Monosa | ১৫ মার্চ ২০১৩ ২২:১৪508210
  • ঝ্লমল করে রোদ্দুর-
    টবের বাগান আলো করে' থাকে
    ডালিয়া গোলাপ ক্যালেন্ডুলারা
    অভ্যাশ-বশে
    চড়াই কয়েক,
    ওড়ে, দানা খায়,
    ঘরে যায়, আসে

    তুলো তুলো তিন
    বেড়াল ছানারা
    ছোয়া-ছুয়ি খেলে-
    লেজটাকে নিয়ে মা বেড়ালের

    চোখ বুজে শুয়ে-
    রানি বেড়ালটা
    উপভোগ করে
    রোদের আরাম, সন্তানসুখ

    পরিচিত লাঠি, পরিচিত ঝোলা-
    নিয়ে হেটে যায় বেলুনওয়ালা-
    কুড়ি বছরের রোজকার চলা-
    সাথে নিয়ে যায় ছেলেবেলাদের
    এদের, ওদের, আমার, তাদের-
    আহা শৈশব! স্মৃতিতে থাকুক
  • Monosa | ১৫ মার্চ ২০১৩ ২২:৪৬508212
  • ভুল করে দুবার পোস্ট করে ফেলেছি, একটা মুছে দিলে ভালো হয়। আর গুরুর লে-আউটে চন্দ্রবিন্দু কি করে দেয়?
  • Yan | ১৬ মার্চ ২০১৩ ০০:৩৮508214
  • চাঁদ কাঁদছে তাই ঝিলিমিলি জ্যোৎস্না ঝরছে রাতে--এই কথাটা লিখতে গেলে টাইপ করবেন, chaa`nda kaa`ndachhe taai jhilimili jyo`tsnaa jharachhe raate।
    এইবারে তো বুঝে গেলেন চন্দ্রবিন্দু কীভাবে দেয়, এমনকি খন্ড ৎ কীভাবে দেয় তাও। ঃ-)
  • xi | ১৬ মার্চ ২০১৩ ১০:০৯508215
  • ১।
    কখন সর্পিনী আসে, তার প্রতীক্ষায়
    বসে থাকি।
    দয়াময়ী,দয়া করো, কোমল চুম্বনে,
    তীব্র মৃত্যু দাও, তুচ্ছ করো লৌহবাসর
    শিরায় অলস সুখ, প্রার্থনীয় আশ্চর্য জ্বর।
    ২।
    রোগশয্যার পাশে রেখে গেছো সুদৃশ্য বাটিতে,
    টসটসে রৌদ্রে ভরা মধ্যপ্রাচ্য আঙুরের মত
    আমার অসুখী দিন, চর্বণে, চোষণে,
    শারীরিক কানাগলি ভরে ওঠে বেদুইন রোদে।
  • pradip naskar | ১৭ মার্চ ২০১৩ ১৫:৫১508216
  • তুই বাঁচা
    প্রদীপ নস্কর

    বুক নাচানি পাছা দোলানি ওরে বাচালি
    যাসনা কেন এই পথে?
    চানঘরে কল খুলেছি গান ধরেছে
    নাইতে যাব তোর্ দেখে।

    রোজ সকালে উটতে দেরি
    স্বপ্নে থাকিস মোর সাতে
    কেঁচোর কেঁচোর গুমরে কাঁদে
    ঘুন ধরা বুড়ো খাটে।

    কাল বিকেলে আসবি বলে
    তেল মেখেছি কাঁঠাল গাছে
    ভোমরা পাগল মধুর নেশায়
    আটকে গেছি ফাটা বাঁশে।

    ফাটা ফুট জীবন নিয়ে
    আপেল খেতে পাই মজা
    জাঙ্গিয়া ছাড়া জিন্স প্যানেতে
    যখন তকন খুব বোকা।

    তোর্ জন্যে খুব বকাটে
    প্যানের জিপে খাই খোঁচা
    ওরে বাচালি বুক নাচানি
    এখন এসে তুই বাঁচা।
  • debu | ১৭ মার্চ ২০১৩ ২৩:৪৫508217
  • নস্কর কে নোবেল দিন
  • sosen | ১৮ মার্চ ২০১৩ ২১:১২508218
  • চুপ করে বসে থাকি।
    আগুন জ্বললে নাহয় আমার দোষ নেই কোনো,
    কিন্তু জল পড়লে?

    অনিবার ধারা বুকের খাঁচার ভিতর

    হঠাত টইটুম্বুর হয়ে উঠলে নদী
    কাকে বলব, এ পোড়া দিগরে মাইলদূরত্ব হেঁটে গিয়ে
    স্লুইস গেট খুলে দিতে? নিথর জনহীন আদালতে দাঁড়িয়ে
    কাকে ডেকে বলব
    এই নাও, টাইপ করো আমার স্বীকারোক্তি?

    নাহ, মিছে কথা বলতে গেলেই
    ঘুলিয়ে উঠবে বৃষ্টির রঙে একতোড়া লালের জলছবি
    তার চেয়ে এবার একটা সোনালী গ্লাসের দিকে তাকানো যাক
    টলটল, স্রোতহীন, নিরুদ্বিগ্ন।

    ঘরে ভোমরা ঢুকে পড়লে
    গা শিরশির করে ওঠে আমার
    গান পায় না, ভয় পায়। এক আকাশ, এক সূর্য বুক ঝলসানো ভয়।
    ছোট হয়ে গুটোতে গুটোতে কেমন ভুলেই যাই

    মাদুরের উপরপিঠেই তো ছিল সেই ছু-মন্তর কারুকার্য
    আগুন যার ভিতর দিয়ে হাঁটলেই গলে পড়তে থাকে
    সাদা, মনভোলান ছেলেমানুষ বরফক্রিম হয়ে

    গ্লাসে,

    শিরদাঁড়ায়,
    কবিতায়, রাতের নরম উসকো চুলে
    ঝিরি ঝিরি। বয়স কি দুয়ারে দাঁড়ালো অবশেষে?
  • kumu | ১৯ মার্চ ২০১৩ ১১:৩৭508219
  • সোসেন,খুব নাড়া দেওয়া লেখা।
  • sosen | ১৯ মার্চ ২০১৩ ১৫:০৪508220
  • ধন্যবাদ, কুমুদি।
  • sosen | ২৩ মার্চ ২০১৩ ১৬:৩১508221
  • পাতার মাঝখানে চুঁইয়ে পড়ছে জল
    উঠে রয়েছে একটা একলা সবুজ শিরা

    ওই সরু পিছল পথে হাঁটতে গিয়ে
    আমার চোখে ধাঁধা, পায়ে পতনের টান
    ছাড়ান আছে কি তাও? চৌকাঠে আলতার বারকোশ
    এতটা ট্রাপিজ পথ বেয়ে
    পায়ের ছাপ ফেলতে ফেলতে সেই ঘরেই ঢুকতে হবে
    তবে আর এই টালমাটাল বর্ষাদিনের
    অনুবাদ করে লাভ?

    কফির দোকানে বসে থাকলে চোখ জ্বালা করে
    ঝকঝকে এপ্রনের নিচে
    আমি দুধ-গন্ধ পাই, পোড়া লাগা, উথলানো দুধ
    সেদিন সমৃদ্ধি ছিল, আজ দুর্নামে অপচয় বলে
    মুখ ফিরিয়ে নিচ্ছে চেনা মেঘেরা,

    টানেলের দুপাশ দিয়ে গড়িয়ে পড়া বালুচরীর শ্যামশ্রী
    আমাকে বিভ্রান্ত করে। শাড়ির কুঁচির দিক ঠিক করতে গিয়ে
    আমি হারিয়ে যাই বিভুল অরণ্যে, মাদলের কথকতায়
    কথাদের ধরে এনে কাগজে আটকাই, আর শরীর থেকে শষ্প মুখ তোলে
    নর্মদার উত্সমুখ, খুঁজলেই পেয়ে যাব, সে কোন দিকে?
    বোকার মত দাঁড়িয়ে থাকি, ঠাহর হয়না
    কোন দিক থেকে ভেসে আসছে ঢেউ এর শঙ্খ

    ঘরময় ভেজা কাদা-পায়ের দাগ ছড়িয়ে
    উপর্ঝুরন্ত ছোটাছুটি করে আমার মেয়ে দুটো।
    মধ্যশিরায় দাঁড়িয়ে
    আমি চোখ দিয়ে সুগন্ধ আদর ঘষি ওদের সারা গায়ে
    মা-রে, হেঁটে এ রাস্তা পেরোতে
    এখনো কতদিন বাকি! হারিয়ে যাসনে যেন, সোনা।
  • ranjan roy | ২৪ মার্চ ২০১৩ ০৬:৫১508222
  • সোসেন কে নিয়ে আর পারি না! বিজ্ঞানী এত ভাল কবিতা লেখে?
    শিবাংশুর গণেশ পাইনের রাণী নিয়ে অমন কবিতা ওঁরই যোগ্য।
    আর যশোধরা রায়চৌধুরি? উনি কি সেই কবি যাঁকে আমরা অন্য পত্রিকায় বিশদ ভাবে জানি? তাহলে মলয়বাবুর পর আরও একজন গুরুতে লিখছেন!
    রায়চৌধুরি- কবিদের গুরুর প্রতি ভালবাসায় আপ্লুত হলাম।
  • sosen | ২৪ মার্চ ২০১৩ ০৮:৩৫508223
  • রঞ্জনদা, যশোদি সেই যশোধরাই :)
  • sosen | ২৪ মার্চ ২০১৩ ১৮:৩৩508225
  • টুকরো আঁচড় শ্লেটে
    জল দিয়ে মুছতে মুছতে
    নিরম্বু হয়ে ওঠে শ্বাস।
    তুমি শুনতেই পাওনা, কত কি বলে যাই
    শেষ অব্দি উত্তর না পেয়ে মুখ ফিরিয়ে দেখি
    মাঝে মাথা তুলেছে তৃণভূমি।
    আমার কষ্ট হয়, জানো?
    দুহাত বাড়িয়ে যখন হাওয়া ছাড়া কিছু সাপটে ধরতে পারিনা
    প্রতিশ্রুতির দরজায়
    দাঁড়িয়ে থাকা কঠোরমুখী সাপোর্ট স্টাফেদের দিকে তাকাই
    সংকোচে সরে আসি
    গন্ধরাজে তোমার এলার্জি আর আমার বেড়ালে
    তাই আস্তে আস্তে সব
    চুপ করে যায়, দলা পাকায়, চুন সুরকি মাখতে মাখতে
    দুদিক পানে উঠে যায় রাস্তা।
    রাস্তার দুদিকে ইউক্যালিপ্টাস-ও বসে, আর পরাগে হলুদ হয় রক্ত
    সিঁড়ি বাইতে আমার হাঁফ ধরে এখন।

    কতটাই বা জঙ্গল আছে এই ছোট্ট শরীরে
    যা পেরোনো যাবে না এক ট্রেক-রাত্রে? কতটাই বা হাঁটা?
    যদি একবার শুধু হাত রেখে দেখতে
    বুকের কমলে

    হাঁটু গেড়ে বসে আছে প্রহরীর কালাশনিকভ
    এইটুকু পথ পেরোলেই।
  • raatri | ২৫ মার্চ ২০১৩ ০০:২৯508226
  • উফ্ফ!!উফ্ফ্ফ!!
  • Kaju | ২৫ মার্চ ২০১৩ ১২:১০508227
  • সোসেন্দি তোমার মাথার খানিকটা আমায় দেবে গো? এত সাঙ্ঘাতিক সব লেখা, এত বড় বড়, এত কুঁচিকাজ, এত সব কথা, এত ঘন ঘন, এত অবাক অবাক...
  • aranya | ২৫ মার্চ ২০১৩ ১৩:৫৮508228
  • অপূর্ব !!
  • siki | ২৫ মার্চ ২০১৩ ১৪:১৩508229
  • সোসেন তো ছক্কে পে ছক্কা মারছে!
  • ranjan roy | ২৫ মার্চ ২০১৩ ১৫:৩২508230
  • সিকিকে বড় হাতের ক।
  • pharida | ২৭ মার্চ ২০১৩ ০০:০৪508231
  • আর শুনতে হবে না দিনমান
    এই ঘ্যানঘ্যান ক্লীব কাব্য
    এখন উড়াল দিচ্ছি দেখবে
    সোজা ভিতর বাড়িতে নামবো।

    ভিটে চমকিয়ে যাবে ঝটকায়
    তুমি বিরক্ত ভুরু কুঞ্চন
    আমি জানলায় রাখি আলপিন
    অতি নির্দয় অলি গুঞ্জন।

    যদি জানতাম তুমি ভাবছ
    যদি অন্য কথায় দেখতাম
    দেখে ফেলতাম মণিকাঞ্চন
    হতো রাতভোর পথে চুনকাম।

    তুমি বললেই গোটা বিশ্বে
    থামে যুদ্ধ যত শোকতাপ
    তবু রয়েছ বেজায় নিশ্চুপ
    কাটি পিঞ্জর ক্ষত চাপ চাপ।

    ঠোঁট শক্ত আরো সত্য
    কাটে চামড়া কাটে মাংস
    তুমি ভাবছিলে আমি আজকেও
    হই পাললিক পরমহংস।

    এত রক্ত তুমি পারবে
    তুমি চেঁচিয়ে উঠবে বাংলায়
    আজও দিনকাল কড়া নাড়বে
    দেখ হাতচিঠি খোলা জানলায়।
  • Tim | ২৭ মার্চ ২০১৩ ০০:৪৩508232
  • বইপত্র মেঝের কাছে
    ধূসর লাল, কোথাও কোথাও
    এবরোখেবড়ো সিমেন্ট উঠছে
    শিকড়টুকু ঢাকছে, উড়ো
    বাতিল কিছু শুকনো পাতা।

    পেন্সিলে আজ ঝুলের মত
    ঝাপসা সেলোফেনের মলাট
    অন্তরীক্ষে ডানার ঝাপট
    স্বচ্ছ টিভি, দেওয়ালজুড়ে
    সূক্ষ্য ফাটল, কলমকারি।

    টিনের চালে ফলফলারি, জলের
    শব্দ, ফুলের শব্দ, অর্থকরী
    কালচে রঙের স্রোতের মধ্যে
    ভাসছে ভাঙা চুড়ির টুকরো, পাক খাওয়ানো
    চুলের জটায় ঘূর্ণী হয়ে ঝুলছে নদী।
  • achintyarUp | ২৭ মার্চ ২০১৩ ১৭:১৪508233
  • তারপর যেতে যেতে যেতে যেতে ...
    ঠাকু'মা ব'লে চলেন,-
    পথ আর ফুরোয় না, রাতও না।
    এদিকে রাজপুত্তুর কোটালপুত্তুর সদাগরপুত্তুর
    বেরিয়ে পড়ে ফুটো ছাদের তলা থেকে
    ভাঙ্গা ঘরের বেড়া পেরিয়ে
    কাদামাখা পথে-
    রাত থাকতেই।
    কুচবরণ রাজকুমারীর স্বপ্ন চোখে।

    তারপর যেতে যেতে যেতে যেতে ...
    হায়রে,
    পথও ফুরুলো না, রাতও না।
  • purono magajine | ২৭ মার্চ ২০১৩ ১৭:১৭508234
  • উপরের কবিতা শ্রীমান অচিন্ত্যরূপের বিননুমতিতে পুরাতন বিদ্যালয়্পত্রিকা হইতে পোস্টিত। প্রকাশকাল - ১৯৮৭।
  • sosen | ২৮ মার্চ ২০১৩ ২২:৩৫508236
  • ভারী মিত্তি কবিতা এটি, ম্যাগাজিন কে ধন্যযোগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন