
অনেকে বলতেই পারেন এগুলো সব হেরোদের যুক্তি, অনেকে বলতেই পারেন বিরোধী জোটের অপদার্থতাই এই ফলাফলের জন্য দায়ী, কিন্তু যে নির্বাচন কমিশনের প্রতিটি দলের জন্য সমান সুযোগ দেওয়ার কথা, তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন? নির্বাচন ঘোষণা হওয়ার ৭ দিন আগে যখন বিহারের ১.৩০ কোটি ‘জীবিকা দিদি’দের জন্য ১০হাজার টাকা এককালীন অনুদান হিসেবে ঘোষিত হয়, তারপর সেই ‘জীবিকা দিদি’দেরই আবার নির্বাচনের কাজে নেওয়া হয়, তাহলে তাঁদের ভূমিকাকে কি নিরপেক্ষ বলা চলে? বহু মানুষ বলছেন, অন্য রাজ্যেও তো এই ধরনের প্রকল্প চলে, তাহলে সেটা নিয়েও তো প্রশ্ন তুলতে হয়। অবশ্যই প্রশ্ন করতে হবে, যদি কোনও ক্ষমতাসীন দল সারা বছর গরীবদের বিভিন্ন দাবী দাওয়াকে উপেক্ষা করে ভোট কেনার জন্য এই রকম কোনও অনুদান ঘোষণা করে, তাহলে তার অবশ্যই বিরোধিতা করা উচিৎ। সঙ্গে অবশ্যই বলতে হবে, নির্বাচন কমিশন কি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এইরকম চোখ বুজে নির্বিবাদে সব কিছু মেনে নেয়? রাজস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের স্মার্ট ফোন প্রকল্পটি নির্বাচন কমিশন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছিল। তেলেঙ্গানায়, ২০১৮ সাল থেকে চলমান রাইথু বন্ধু প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের আগে। অন্ধ্রপ্রদেশে, ওয়াইএসআর চেউথা ডিবিটি প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি উড়িষ্যার নবীন পট্টনায়েকের প্রকল্পটি ২০১৮ সালে যে বন্ধ করে দেওয়া হয়েছে সেই উদাহরণ কিন্তু আছে। আগামী বছর বাংলার নির্বাচনের আগে চলতে থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও যে বন্ধ করে দেওয়া হবে না, তার কোনও নিশ্চয়তা কি আছে? ... ...

মনু বলছেনঃ নিজধর্ম গুণবর্জিত হলেও ভাল, পরের ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও ভাল নয়, অপরের ধর্মানুসারে জীবনধারণ করলে (মানুষ) তৎক্ষণাৎ জাতিভ্রষ্ট হয় (১০/৯৭)। খেয়াল করুন, ভগবদগীতাতেও ঠিক এটাই বলা হয়েছে। “শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎস্বনুষ্ঠিতাৎ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মো ভয়াবহঃ।। অর্থাৎ কোন ব্যক্তির জন্মসূত্রে প্রাপ্ত জাতিধর্ম যদি নিকৃষ্টও হয়, তবু অন্য জাতির উন্নত ধর্ম পালনের চেয়ে নিজের জাতিধর্ম পালনে মৃত্যুবরণ শ্রেয়স্কর। ... ...

আধুনিক অর্থনৈতিক বৃদ্ধির তত্ত্বের সূত্রপাত রবার্ট সোলোর মডেলের মাধ্যমে। এই মডেলে সোলো দেখান কীভাবে পুঁজি বিনিয়োগ অর্থনৈতিক বৃদ্ধি ঘটায় এবং কখন গিয়ে মাথাপিছু আয়ের বৃদ্ধি থেমে যায়। এই মডেল দেখায় শুধু পুঁজি বিনিয়োগের ওপর নির্ভর করলে মাথাপিছু আয়ের বৃদ্ধি এক সময়ে থেমে যাবে। এই থেমে যাওয়ার মূল কারণ পুঁজির ফেরত হা্রের (যা তার প্রান্তিক উৎপাদনশীলতা দিয়ে মাপা হয়) ক্রমহাসমানতা। তাহলে বৃদ্ধির ঘড়ি জারি রাখার উপায় খুঁজতে এর পরবর্তী প্রজন্মের বৃদ্ধি মডেলগুলির সূত্রপাত। সোলো মডেল থেকেই এই সূত্র পাওয়া গেছিল যে ক্রমাগত উদ্ভাবন প্রক্রিয়া চালিয়ে যেতে পারলে মাথাপিছু আয় বৃদ্ধিকে বজায় রাখা যেতে পারে। কিন্তু উদ্ভাবন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার উপায় কী? ... ...

২০১৪ সালের ২৫শে জানুয়ারির কলকাতার দ্য টেলিগ্রাফ কাগজে ঐতিহাসিক রামচন্দ্র গুহ লিখেছিলেন এক বিতর্কিত উত্তর সম্পাদকীয় নিবন্ধ, “Genius and Charisma”। সেখানে তিনি মন্তব্য করেছিলেন- “Karanth was arguably as great a genius as Tagore.” গুহ নিজেই স্বীকার করেছিলেন, কান্নাড়া ভাষায় তিনি তেমন পারদর্শী নন। তবু কেন এমন তুলনা করলেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছিলেন, “করন্থের প্রতিভার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ মেলে তাঁর সম্পর্কে যে কথোপকথনগুলি কানে এসেছে। হেগগোডুর মতো কন্নড় সংস্কৃতির প্রাণবন্ত কেন্দ্রে গিয়ে জেনেছিলাম, সেখানকার অভিনেতা ও পরিচালকরা করন্থের দ্বারা কতটা অনুপ্রাণিত (যথার্থভাবেই, স্থানীয় অডিটোরিয়ামটিও তাঁর নামে)। বেঙ্গালুরুতে ঔপন্যাসিক ইউ. আর. আনন্দমূর্তি ও নাট্যকার গিরিশ কারনাড জানিয়েছিলেন, করন্থ কন্নড় সাহিত্যকে যেন নতুন প্রাণ দিয়েছিলেন। নয়াদিল্লিতে বিশিষ্ট সমালোচক এইচ. ওয়াই. শারদা প্রসাদ বলেছিলেন, ... ...

শক্তি: এবার আমার গল্পটা বলি। বিয়ের আগের দিন রাত্রিবেলা আমি হাজতে ছিলাম। (ঘরের মধ্যে হাসির হুল্লোড় পড়ে গেল)। আমি অলিম্পিয়ায় মদ খেয়ে ফিরছি। রাত দেড়টা। তার পরের দিন আমার বিয়ে। আমি সকলকে বললাম, অলিম্পিয়ায় চলে এস। তখন অলিম্পিয়ায় আমার ঠেক। বেরিয়ে এসে রাস্তায় চাঁদ দেখছি। চাঁদটা একটু ভাল ভাবে দেখা দরকার। চাঁদ পড়ে আছে ... চাঁদ না দেখলে তো বিয়ে হয় না। পুলিশ আমাকে তুলে নিয়ে গেল। তার আগের দিন থানার ও-সিকে রাতে জড়িয়ে ধরে চুমু-টুমু খেয়েছি। ব্যাটা ছেলের চুমু ওর পছন্দ হয়নি। মেয়েছেলের চুমু খেতে অভ্যস্ত। ... ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘর ফেরত আমেরিকান সৈন্যরা আর্মি কমিশন শেষে হাতে যে থোক ডলার পেলেন সেটা বিনিয়োগ করার কাজে এগিয়ে আসেন জে আর হুইটনির মতন দু চারটি ফান্ড। প্রাইভেট ইকুইটির ব্যবসা এই ভাবেই শুরু হয়েছিল। তবে একদা সেটা ছিল একান্ত প্রাইভেট, দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ। ক্রমশ দেখা গেল কিছু ব্যাঙ্ক বা ফান্ড তাঁদের টাকার ছোট একটি পোঁটলা এঁদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, সামান্য কিছু দিলাম। দেখে শুনে লাগান। নয়ের দশকে যখন এই ব্যবসা কাছে থেকে শুরু হতে দেখেছি, তখন আমার প্রথম চেনা সেই প্রাইভেট ইকুইটির পিছনে সিটি ব্যাঙ্কের অভয় আশীর্বাদ ছিল। ১৯৪৬ থেকে ১৯৯০ অবধি সারা পৃথিবীতে প্রাইভেট ইকুইটির কারবারি সংস্থার সংখ্যা ছিল দেড় হাজারের কম, মোট ফান্ড ভ্যালু মেরে কেটে ছয় বিলিয়ন। ... ...

একটা গল্প দিয়ে বিষয়টা বোঝানো যাক। পুরাণের গল্প। রাজা দক্ষের ২৭ কন্যার গল্প। কন্যারা বিবাহযোগ্যা হয়ে উঠলে তাদের সঙ্গে বিবাহের কথা বলতে গিয়ে দক্ষ পড়লেন মহা ফাঁপরে। কারণ এই ২৭ জনের প্রত্যেকেই মনে মনে চাঁদকে ভালোবাসেন। তা কন্যাদের তেমন দোষ দেওয়াও যায় না। অন্ধকার আকাশের প্রেক্ষাপটে চাঁদ দেখতে কার না ভালো লাগে! অগত্যা তেমনই বিবাহের ব্যবস্থা হল। এরপরেই সমস্যার সূত্রপাত। ... ...

ভূগোলের কথা বলতে গেলেই কেবল বালিগঞ্জ সায়েন্স কলেজ আর স্যার ম্যাডামদের কথা মনে পড়ে যায়। ওঁদের দেখানো পথেই তো হেঁটে চলেছি এতদিন। যা হোক এবারে একটু বাংলার বাইরে আরও খানিকটা পূর্ব দিকে ঘুরে আসা যাক। সেবার বল্লরীদি বলল যে আমাদের ব্রহ্মপুত্র নদ দেখাবে। ছেলেমেয়েদের সঙ্গে আমাদের মনটাও বেশ ডগমগ হয়ে উঠলো। ‘কবে আসবে দিনটা ম্যাডাম’ ... ...

সমুদ্রের ও-পারে লঙ্কা এক আশ্চর্য দেশ, এমনটা হনুমান আগে কোথাও দেখেনি। দেশটা সমুদ্রের তুলনায় খানিকটা ওপরে, ত্রিকূট নামে একটা পাহাড় কেটে কেটে স্বর্গের ইঞ্জিনীয়র স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছেন এই দেশ। ভেতরে ঢোকার রাস্তায় বিশাল একটা গেট পেরিয়ে ঢুকতে হবে, কিন্তু গেটটা সব সময়েই বন্ধ। তার মানে হল এই যে, যে-কোন লোক এখানে ঢুকতেই পারবে না। ... ...

মনুসংহিতাতে বাস্তবে কী বলা হয়েছে তা নিয়ে খতিয়ে না দেখেই বাজারে অনেক কথা বলা হয়। আমি চেষ্টা করব এই স্বল্প পরিসরে মনুসংহিতার স্বরূপের বর্ণনা করে তিনটি ভাগে খাদ্যাখাদ্য, জাতিপ্রথা এবং নারীর অবস্থান নিয়ে উনি কি বলেছেন তা তুলে ধরতে। মনে হয় জাতিপ্রথা নিয়ে আগে কথা বলা উচিত। কারণ, ওটাই আমাদের সমাজের প্রাচীন কাঠামো। খাদ্যাখাদ্য বা নারীর অবস্থান নির্ধারিত হয়েছে ওই কাঠামোকে মেনে। ... ...

তো সেবারে যখন আঙ্কোরভাট মন্দির এবং তার পাশের মন্দির ইত্যাদি দেখতে গেলাম তখন ছিলাম সিয়াম রীপে। আর সিয়াম রীপে থাকলে সেখানকার স্ট্রীট ফুড চেখে দেখবো না, সেটা কি হয় নাকি! বিশেষ করে যখন স্ট্রীট ফুড খেতে আপনাকে বিশাল কোন কষ্ট করতে হবে না। টুরিষ্ট প্রধান এবং এদের মূল শহরের বাজারে বেরোলেই আপনি পেয়ে যাবেন নানা ধরণের স্ট্রীট ফুডের পসার। এবার নিজের পছন্দ মত বেছে নিয়ে খেলেই হল! বলাই বাহুল্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলির মত কাম্বোডিয়ার এই শহরের স্ট্রীট ফুডও খুব সুন্দর। ... ...

বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য এক এক করে চারটেকেই খুঁটিয়ে দেখা—আজকের আধুনিক ভারতের বিকাশে এগুলো কতটুকু উপযুক্ত। সবচেয়ে আগে জানা দরকার মনুস্মৃতিতে কী আছে? মায়াবাদের দার্শনিক ভিত্তি কতখানি মজবুত? শংকরাচার্য দলিতদের ব্যাপারে কী বলেন? গীতায় বর্ণাশ্রম নিয়ে কী বলা হয়েছে? এবং সাভারকরের হিন্দুত্বের তত্ত্ব আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে কতখানি খাপ খায়। ... ...

সুনীল-শক্তি-ভাস্করদের আরো একটা আড্ডা ছিল। তার নাম, ‘বুধসন্ধ্যা’। প্রায়ই বুধবার সন্ধ্যায় কোন এক বন্ধুর বাড়ি পালা করে আড্ডা বসত। আমি কলকাতায় থাকতাম না। সুতরাং আমার কোন দিন যাওয়া হয়নি সেই আড্ডায়। একবার ভাস্কর বলল, “ অমলেন্দু, এবার শীতে কলকাতায় আসছ কি ?” আমি বললাম, “ হ্যাঁ, আমরা যাব।” ভাস্কর : তা হলে ভালই হল। আমার বাড়িতে ‘বুধসন্ধ্যার’ আড্ডা হবে। তুমি আর অরুন্ধতী আসবে। ... ...

কিন্তু আজকের প্রজন্ম যখন ম্যাপ হাতে বা গুগল স্ক্রোল করে ইউরোপ ঘোরে, তাদের বোঝানো অসম্ভব যে মিউনিকের কার্লস প্লাতস, ওয়ারশ’র স্তারে মিয়াসতো, ড্রেসডেনের লিবফ্রাউয়েন, কলোনের জোড়া গিরজে, পুরো রটারডাম, ফ্রাঙ্কফুর্ট, ওয়েসেল এবং আরও অনেক শহর, প্রাসাদ, দুর্গ, ভজনা মন্দির মাটিতে মিশে গিয়েছিল। ১৯৪৫ সালের মে মাসে বার্লিনে কোন দেওয়াল খাড়া ছিল না; সে বছরের জুলাইতে তোলা একটি আমেরিকান ডকুমেনটারি ফিল্মে রিপোর্টারের অফ ভয়েসে (ইউ টিউবে লভ্য) শোনা যায়, ‘বার্লিন এক মহা শ্মশান; একটি ইটও দাঁড়িয়ে নেই। আজ থেকে পঞ্চাশ বছর পরেও এখানে বাস করবে না কোন মানুষ। ... ...

নিউ ইয়র্কের ক্যারিওকস লিমিটেড লায়াবিলিটি নামের এক টেলিকম কোম্পানি তাদের প্রাপ্তব্য ইনভয়েস আগাম বেচে প্রভূত ঋণ গ্রহণ করেছিল, গুজরাত গান্ধীনগরের খ্যাতনামা টেলিকম এঞ্জিনিয়ার বঙ্কিম ব্রহ্মদত্ত তার প্রোমোটার। ইন্টারনেট ইউ টিউবে তাঁর যশগাথা গাওয়া হয়ে থাকে – পাঁচশ মিলিয়ন ডলার বাকি রেখে তিনি ফেরার হয়েছেন। ... ...

তিনি বললেন ইউরোপে স্পেনই বুঝি একমাত্র দেশ যেখানে স্পেনের মানুষ প্রজন্মের পর প্রজম্ন যতিহীন ভাবে রবীন্দ্র চর্চা করে গেছে। কাম্প্রুবি ও হুয়ান রেমনের রবীন্দ্র অনুবাদ মাদ্রিদ তথা স্পেনের বহু স্কুল লাইব্রেরী ও পাবলিক লাইব্রেরীতে রাখা হত। এখানে মনে রাখা দরকার যে কাম্প্রুবি ও হুয়ান রেমনের রবীন্দ্র অনুবাদ স্পেনের “ Generation of 1927” (১৯২৭-র প্রজন্ম)-র বুদ্ধিজীবীদের উপর এক বিরাট প্রভাব ফেলেছিল। এদের মধ্যে আছেন রাফায়েল আলবের্টি (Rafael Alberti), ফ্রেদেরিকো গারসিয়া লোরকা (Frederico Garcia Lorca), ভিসেন্তে আলেক্সান্দ্রে (Vicente Aleixandre – 1977 Nobel Prize); এবং লাতিন আমেরিকান নোবেল বিজয়ী সাহিত্যিক গাব্রিয়েলা মিস্ত্রাল ও পাবলো নেরুদা (Gabriela Mistral and Pablo Neruda – Nobel Prize 1945 and 1971 respectively) এবং চিত্র পরিচালক লুই বুনুয়েল (Luis Bunuel)। অবশ্যই রবীন্দ্রনাথ ও ওকাম্পো কাহিনীও উল্লেখযোগ্য। ... ...

শেষ যখন তোকে দনুর গল্প বলেছি, বলতে থাকে মুড়কি দিদি, সে মরে যাবার পর তার গায়ে যখন আগুন দেওয়া হল, শুধু ধোঁয়াই ছিল বেশ খনিকক্ষণ, তারপর ধোঁয়ার সঙ্গে সঙ্গে একটা রথও উঠে এল। প্রায় লাফিয়েই সেই রথে চড়ে বসে দনু, তার অত তাড়াহুড়ো দেখে লক্ষ্মণের কাছ থেকে সেই বিখ্যাত ধমকটা খায় সে: একবার যদি ব্রহ্মার কাছে নালিশ করি, স্বর্গে যাওয়া পণ্ড হয়ে যাবে তোমার, সে কথা কি জান? ... ...

প্রথমবারের জন্য হিমালয় জয় করে আমরা তো বাড়ি ফিরে এলাম। সঙ্গে করে আনলাম চিরকালের স্মৃতির পুঁটুলি। নিজেদের যা অভিজ্ঞতা হল হল, স্যারেদের মুখ থেকে তাঁদের জীবনের ফিল্ডের নানারকম রোমহর্ষক কাহিনী যেগুলো শুনলাম, তাই বা কম কী। ... ...

অতি সম্প্রতি দিল্লীর মহামান্য উচ্চ আদালত উমর খালিদ, শারজিল ইমাম সহ নয়জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদন খারিজের স্বপক্ষে আদালতের ডিভিশন বেঞ্চের যুক্তি ছিল ... “অভিযোগের প্রকৃতি এবং বিশেষত বিজ্ঞ সলিসিটর জেনারেলের বক্তব্য বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, বর্তমান মামলাটি নিয়মিত প্রতিবাদ বা দাঙ্গার মামলা নয়; বরং ভারতের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বেআইনি কার্যকলাপ সংগঠিত করার ক্ষেত্রে একটি পূর্বপরিকল্পিত, সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ধরনের পরিস্থিতিতে মানুষের ব্যক্তিগত অধিকার এবং জাতির স্বার্থের পাশাপাশি সাধারণ জনগণের নিরাপত্তা ও সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি আদালতের কাছে কঠিন কাজ হয়ে পড়ে। সেহেতু, জামিনের এই আবেদন গৃহীত হল না।” ... ...

আগে হ্যানয়ের স্ট্রীট ফুডে ফরাসীদের রন্ধনপ্রণালীর প্রভাব উল্লেখ করেছি, কিন্তু শুধু তো ফরাসী নয়, এদের খাবারে প্রভাব আছে চীনা, জাপানী, থাই, কোরিয়ান ক্যুজিনের। হ্যানয় ভিয়েতনামের উত্তরাঞ্চলে অবস্থিত, তাই স্বাভাবতই যেখানে চীনা সংস্কৃতির প্রভাব ঐতিহাসিকভাবে গভীর। প্রসঙ্গত উল্লেখ্য খ্রিস্টপূর্ব ১১১ অব্দ থেকে ৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়তনাম দীর্ঘ এক সহস্রাব্দ ধরে চীনাদের দ্বারা শাসিত ছিল। হ্যানয়ের স্ট্রীট ফুডে দেখা যায় সয় সস ও স্টার অ্যানিস-এর ব্যবহার, যা ফো-এর মতো স্যুপে স্বাদ বাড়ায়। ... ...