বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জোয়ারের মাঝেই ভগিনী নিবেদিতা (২৮শে অক্টোবর ১৮৬৭ - ১৩ই অক্টোবর ১৯১১) আশঙ্কা করেছিলেন ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে যে বিপ্লববাদী কর্মকান্ডের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন তাতে যে কোনো সময়ে ইংরেজ তাঁকে গ্রেপ্তার করবে। নিবেদিতা নিজে লিখছেন তাঁর বিশেষ কাছের মানুষ মিস ম্যাকলাউডকে; "মানুষের চরিত্র পরিবর্তনের জন্যে জেলের জীবন কি বিশেষ কোনো সুযোগ এনে দেয়? তেমনটি তোমার মেয়ের (অর্থাৎ নিবেদিতারই) বিষয়ে বাস্তব হয়ে উঠুক তা বিশেষ ভাবে চাই (১৯০৬ সালের মে মাসের ৩০ তারিখে এই চিঠিটি নিবেদিতা লিখেছিলেন)। ... ...
কে বলে গো এই দিবসে নেই " তিনি "! হ্যালোউইন তো লাল-কুমড়া, আমাগো ভূত মিঠা। পেত্নিগুলান ডাগর-ডোগর, মেমসি-রা সব সিঠা। ।
বাংলায় "শিয়াল মামা"র কদর তার দিমাগের জন্যে। বুদ্ধির দৌলতেই সে বাংলাভাষায় "ধুর্ত শেয়াল" নামক শব্দের সংযোজন ঘটিয়েছে। "বিড়াল" বা "বেড়ালে"র মতোই "শিয়াল" আর "শেয়াল" নিয়ে ঘটি-বাঙালের ঝগড়া বুঝি বা সৃষ্টির আদিযুগ থেকে। কিশোরগঞ্জের উপেন্দ্রকিশোরের দৌলতে শেয়ালের দিমাগের সঙ্গে পরিচয় বাঙালির শৈশবেই হয়। এই সুপার কম্পিউটারের যুগেও শৈশবে উপেন্দ্রকিশোরের শেয়াল আর কুমিরের গল্প পড়ে নি বা শোনে নি এমন বাঙালির সংখ্যা খুব কম আছে। ... ...
চোদ্দ শাক ঘিরে কালীপুজোর আগের দিন হিন্দু বাঙালি মহলে বেশ শোরগোল শুরু হয়ে যায়। কবে কি করে এই লোকাচার হিন্দু বাঙালির জীবনযাত্রার সঙ্গে একাত্ম হল, তা নিয়ে নথিগত কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। লোকাচার, কখন প্রাতিষ্ঠানিক ধর্মের আচারের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই হওয়া কখন বিচারের স্রোতঃপথ কে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে, তার খোঁজ খবর কে রাখে? সময়ের কষ্টি পাথরে কি সব কিছু খোঁদাই হয়? সেই কবে, কোন মান্ধাতার ঠাকুর্দ্দাদার আমলে র কোন লোক বিশ্বাস, ধীরে ধীরে আমাদের লোকজীবনের অঙ্গ হয়েছে, সেই অঙ্গীভূত হওয়ার হালহকিকৎ জীবনযাত্রার সঙ্গে একাত্ম হয়ে গেছে, সেইসব খবর কে রাখে? ... ...
জয় জয় শিব-শঙ্কর,জগন্নাথের মুখে-অরুচি হয় শুনেছিলাম। ভোলাবাবারও হয়েছে শুনে আশঙ্কিত।চিন্তার কারণ হলেও ভয় পাবার কিছু নেই। এক্ষেত্রে, মনের সাহসটা ওষুধের কাজ করবে ----- সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। অন্তত 15 days. এছাড়া যা করতে হবে ......1. Vit. Zinc 50mg, Vit. C 500 mg & Vit.B-12 প্রতিদিন একটা করে। অন্তত 2 মাস।2. প্রচুর protein... ফল, জল, soup খেতে হবে.....ঠান্ডা চলবে না।3. Steam-inhalation....সকাল ও সন্ধ্যা/ রাতে। 4. খোলা জায়গায় হাঁটা, Breathing ও Free-hand exercises..... সকাল ও বিকেলে।5. মুখে সন্ধ্যাবেলা temp. দেখে, note রাখতে হবে। 98.5 ছাড়ালে, একটা Antibiotics-এর course (5 দিন, 500mg করে, দিনে 2).6. হাল্কা পড়াশোনা, TV দেখা, WA ইত্যাদি চলতে পারে।7. ... ...
হঠাৎ করে সত্যজিৎ রায়ের ফিল্ম 'দেবী' র সঙ্গে উত্তর চব্বিশ পরগণার নৈহাটি শহরের নামটা কেন মনে পড়ে গেল বলতে পারেন পাঠক বন্ধুরা? সত্যজিৎ তো কস্মিনকালে তাঁর 'দেবী' ছবি তৈরি করবার আগে, পরে এই 'নৈহাটি' র নামগন্ধ করেন নি। তবে কেন এমন স্মরণ-বিস্মরণের অতিকেন্দ্রিক সার্বভৌম অভিবিন্দু? নৈহাটিতে কি এই ঘোর কলিকালে 'দেবী' ছবির দেবত্ব ঘিরে নোতুন করে কোনো কর্মকান্ডের উদয় হল? বা উদয় হবো, হবো জনিত একটা পরিস্থিতি তৈরি হল? ... ...
হঠাৎ যখন খবরের কাগজে, টিভি চ্যানেলে জানতে পারলুম, লোকাল ট্রেন আবার চালু হচ্ছে, মনটা কেমন যেন অপু-দুর্গার মতো হয়ে উঠেছিল। কেমন একটা অচেনার আনন্দে মনটা মেতে উঠেছিল। অতিমারী, রোগ, যন্ত্রণা, মৃত্যু, হাহাকার - সব যেন কি রকম ছাপিয়ে উঠে, রেল গাড়ি চলার, রেল গাড়ি চড়ার সেই চিরপরিচিত আনন্দে মনটা আমাদের ভরে উঠেছিল। ... ...
আজকাল দেখছি যত রাতেই শুতে যাইনা কেন, ঠিক ভোরবেলাতেই পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙ্গবেই। অবশ্য এই ভোরে ওঠা আমি খুবই উপভোগ করি। ভোরে উঠে আমার অনেক কাজ। বারান্দার গাছে জল দেওয়া। গাছেদের স্বাস্থের খবর নেওয়া। এরপর পাখিদের জন্য রাখা জলের পাত্রের জল পাল্টে আবার জল ভরা। এরপর পাখিদের জন্য খাবার ছড়িয়ে দেওয়া।তারপর চায়ের কাপ হাতে নিয়ে আস্তে আস্তে রোদ উঠা উপভোগ করা ও পাখিদের আনাগোনা লক্ষ্য করা। ওরে বিহঙ্গেরা মোর, ... ...
আমরা ধর্মের খাসি, জ্ঞানদানে কাশি, দাড়িতে ও আছি, সঙ্গে চটি-পরা মাসি !!
আমরা যারা ওনাকে চিনতাম... প্রায় কিছুই চিনতাম না ওনাকে। কেউ পড়েছি ওনার কাছে। কেউ আবার পরীক্ষা দিয়েছি। অনেকেরই আবার বিভিন্ন হাসপাতালে-ক্লিনিকে ওনার হাউসস্টাফ, রেজিস্ট্রার কিংবা Associate Consultant হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। বলা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে নাকি অমন Clinical Acumen ও অগাধ পান্ডিত্য আর বেশী চিকিৎসকের ছিল না। ক্লাসে পড়াতেন এবং বেডসাইড ক্লিনিকে শেখাতেন এক্কেবারে নিজস্ব ঘরানায়। শ্লেষ-স্যাটায়ার- ব্ল্যাক হিউমার মিলিয়ে-মিশিয়ে যে মেডিসিন পড়ানো যায়.... আর কে জানতো? সক্কলকে "আপনি" বলে সম্বোধন করতেন বলেই হোক বা আপাত-রূঢ় বাক্যপ্রয়োগের জন্যই হোক - ... ...
তীব্র তাপহাদের ভেতর নাগরিক কোলাহলমুক্ত হিম হিম ঠাণ্ডা একটি ঘর। এক দিকের দেয়াল জুড়ে সার সার টেলিভিশন, সব ক'টিতে এক সঙ্গে শব্দহীন দেশি-বিদেশি সংবাদ প্রচার হচ্ছে। আরেক দিকে খোপে খোপে এইচপি কম্পিউটারে মুহূর্তে টাইপ হচ্ছে দারুন সব তাজা খবর।
অনামিকা, ভালো আছো? কেন না, জামশেদপুরে শীত নামছে। ঝাপসা আকাশ জুড়ে আস্তে আস্তে ভোরের আলো ফুটে একটু দেরিতে সকাল হয়। তারপরই, হটাত ঝলমলে রোদ্দুর, কখন যে বিছানায় ঝাঁপিয়ে পড়ে টের পাই না। উঠে জানলা খুলে দিই। দেখি বাইরে ঠাণ্ডা বাতাস ধীর স্থির হয়ে আকাশ থেকে হিম নিয়ে নামছে। উপরে আকাশ অনেক উঁচুতে উঠে পড়ে বিশাল, উদার আর নীল হয়ে আছে, গভীর প্রশান্ত নীল। ... ...