-----
এখানে লোক ঠকানো হয় / যত্নসহকারে দায়িত্ব নিয়ে লোক ঠকানো হয়
অ্যামাজন অরণ্য বনারণ্য আগেই জ্বলে পুড়ে অপারক। এটা কি মানে ধরন কি কেন হবে বাঙালীরা বড় "লজ্জ্যায়" বলেন শোনেন বাংলা। অ্যামাজন কিন্ডলে যা কিনা পিডিএফ কলেজস্ট্রীট সেখানে "বাংলা" বই নো অ্যালাউ! এ যাও যাও দূর চিল্লিয়ে খুব দরকারি গলাবাজি এখন এই অপমানের বিরোধিতা#amazonkindle_banglamust
"কদ্দুর রে তোর বাড়ি? আধঘন্টা ধরে হেঁটেই চলেছি! বললি, সামনেই! এটা তোর সামনে? তেমন বুঝলে টোটো নিতাম!" - রুক্ষ গলায় বলল সোহম।"আলের ওপর দে টোটো!" -হাসল মিনু।সাতসকালে ট্রেনে চড়ে, শুধু কেক আর চা চলেছে। সাঁইথিয়া স্টেশনে নেমে থেকে হেঁটেই চলেছি!কেন? শুনুন তবে। আমরা প্রতিভা খুঁজে বেড়াই। গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায়। আমি আর আমার ফটোগ্রাফার বন্ধু সোহম। একটু পাগলাটে বিষয় বটে, কিন্তু পয়সা আছে! সাধারণ আইটেমকে আইডল বানিয়ে মার্কেটে ভাইরাল করতে পারলেই ভাল কমিশন! চ্যানেলগুলোতে তো "ট্যালেন্ট হান্ট" প্রোগ্রামটা এখন সুপারহিট! ভারী মিষ্টি গানের গলা বছর দশেকের মেয়েটার। ... ...
গেলেই পারতাম তবুও থমকে দাঁড়িয়ে আছি গলির মুখে, শারদীয় চাঁদ লন্ঠন হাতে করে এখনো খুঁজে খুঁজে ফেরে সুখ, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে নক্ষত্র পথে পথে বিন্নি ধানের খই, পাশা দান পড়েনি সঠিক। গিয়েছে কোথায় বিসর্জন শরীর, আমি তো যাবো না বিসর্জনে, ওগো বিসর্জন দিও না এখনি, বিসর্জিত হয়ে আর কিসের বিজয়?
মধ্যরাতে কার্জনের পুকুরপাড়ের কথা মনে হচ্ছে। ফিশারিজের সামনের রাস্তা, লিটন হলের গেটের উপরে লেখা Lytton Hall, যেটা কারো চোখে পড়েনা, সেটা প্রথম দেখার পর অবাক কৌতুহল, যা আজ অবধি নিবারণ করা হয়নাই অলসতা বশত, এই শেষ রাতে বহু পুরাতন মসজিদটার পাশে নারিকেল গাছের নিচে বেশ ভৌতিক লাগে গাছপালার ভীড়ে। ড. মুহম্মদ শহীদুল্লাহ'র সমাধি পার হয়ে বড় রাস্তায় পড়লে মধ্যরাতে দুই চারটা কুকুর থাকে হয়তো দোয়েল চত্ত্বরে। ওদের সাথে নিয়ে হেঁটে হেঁটে বাংলা একাডেমির পথে আগানো, সেই সুন্দর রাস্তা যেটা মেট্রোরেল ধ্বংস করে দিসে তার উপর দিয়ে সারমেয়সমেত হাঁটতে থাকা। ... ...