আমাদের ছোটবাড়ি আমি যখন ছোট ছিলাম সংসারে সব জড়, স্থাবর, অস্থাবর পদার্থ ছিল পরিবারের সদস্য, তাদের একটা করে নাম ছিল, নিজস্ব পরিসর, কর্তব্য, স্বতন্ত্র অস্তিত্ব ছিল। ফুল কাটা কাঁসার বাটি মানে মাঝারি মাপের, নীচে একটু টোল খাওয়া, বাবার রাতে দুধ খাওয়ার বাটি – সে কাজ অন্য কোন কাঁসার বাটি দিয়ে হবে না। বড় বাড়ি মানে আমাদের সাত পুরুষের মিত্র বাড়ি আর নববসু লেন এ আমার দাদার (ঠাকুর্দার) কেনা মাঠ ও বাগান শুদ্ধু দোতলা বাড়িটি ছিল ছোট বাড়ি – প্রবীণতার দাবীতে বরাবর এক পা পিছিয়ে রইল সে। আমাদের ছোট বাড়ি ছিল একটা ছোট দোতলা টালির ছাদ ছাওয়া বাড়ি, ... ...
করোনাক্রান্তির ভেতর আবারও সীমিত পরিসরে শুরু হচ্ছে পর্যটন। প্রতি বছর হাজারো পর্যটক এপারে বাংলাদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল রাংগামাটির কাপ্তাই লেক ভ্রমণ করে উপভোগ করেন প্রাকৃতিক শোভা। তাদের খুব অল্প অংশই জানেন, উন্নয়নের নামে রাষ্ট্রীয় নিপীড়নের নমুনা এই লেক সৃষ্টির ইতিকথা। ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুত প্রকল্প করে রাতারাতি ৫৪ হাজার একর পাহাড়, বন ও চাষবাসের জমি লেকের পানিতে ডুবিয়ে দেওয়া হয়। সে সময় উদ্বাস্তু হন প্রায় এক লাখ পাহাড়ি। তাদের অনেকে ভারতের ত্রিপুরা, অরুনাচল ও মিজোরামে পাড়ি জমান। বাদবাকীরা পরিনত হন পাহাড়ের অভ্যন্তরীণ উদ্বাস্তুতে। আজো তারা পুনর্বাসিত হননি। পাননি কোনো ক্ষতিপূরণও। আর কাপ্তাই জলবিদ্যুত প্রকল্প থেকে যে বিদ্যুতটুকু তৈরি হয়, তার সুবিধাভোগি জনগণ ... ...
মাধবের ফাটা জিন্স আর কালো টি-শার্টটা মা কেচে দিয়েছে। তাই নিয়ে কি ঝামেলা!! মায়ের বক্তব্য অন্য কিছু পড়ে যা, কিন্তু মাধব ওরফে ম্যাডির ওই জিম মরিসনের ছবিওয়ালা কালো টি-শার্ট টাই চাই। ওটা না পড়লে নাকি সোলো লিডটা বাজাতে গিয়ে তাল ঠিক থাকে না।
প্রায় অনুদ্যাপিত ভাবে গতকাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫০তম জন্মবার্ষিকী চলে গেল। বাংলা তথা ভারতের রাজনীতিতে এক প্রকৃত ধূমকেতু ছিলেন চিত্তরঞ্জন, যিনি নিজের স্বল্পায়ু রাজনৈতিক জীবনে দেশের ইতিহাসের গতিধারা পাল্টাতে পেরেছিলেন। গত বইমেলায় আকস্মিকভাবে দেশবন্ধুর রচনাসমগ্র খুঁজে পাই অরুণা প্রকাশনীর স্টলে। এর আগে তাঁর লেখাপত্র পড়িই নি। চিত্তরঞ্জনের চিন্তাভাবনায় কিছু নতুন বিষয় ছিল, যা আজও সমান প্রাসঙ্গিক। ... ...
সতর্ক থাকা ছাড়া জোটভোটের রাজনীতিতে সিপিএমের আর কিই বা করার আছে।