দীর্ঘ কৃশ বেত্র করে শিক্ষাগুরু ধীরে ধীরে আসিলেন যবে শ্রেণীকক্ষে, পরণে মলিন বেশ মস্তকে শুভ্র কেশ ছাত্রদল কাঁপে দুরুবক্ষে॥ পাঠে যদি ভ্রম হয় শিয়রে শমন ধায় দুইচক্ষে রোষায়িত দৃষ্টি, যষ্টিমধু বেত্রাঘাত
আকবর নিজে কি ইসলামী শাসক হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন? এর উত্তর হ্যাঁ। শরিয়ত বিনে আকবর অসম্পূর্ণ । কিন্তু কী ভাবে ? কী ছিল তাঁর রাস্তা ? পথ ? উজুদি পথের পথিক আকবর ……।------ দাঁড়াও, দাঁড়াও।------ এত থামাও। ------ থামাব। ------- বাদশাহ কোন সিলসিলার হতে পারে ?------- তা বটে। বাদশাহ রাষ্ট্রের দাস, রাষ্ট্র ক্ষমতার। আকবরও তাই ... ...
হাসতে কি ভুলে গেছ-কথাটা কি সত্যি ! কতশত হাসি আছি-পেটেতেই ভর্তি। কেউ হাসে হা হা করে, কেউ হাসে মুচকে, হাসতে হাসতে যায় নাক মুখ কুঁচকে। হাসতে সবাই জানে কেউ কম বেশী, কারো কারো জন্মেই গালভরা হাসি। কেউ কেউ জোরে হাসে যার নাম অট্ট, স্মিত হাসি
তবু- ছ’দিনের মত পুরো অন্তর্জাল সংযোগ বিচ্ছিন্ন হবার মূহুর্তে কারো কারো চিন্তিত সমবেদনায় সেই নারকীয় মূহুর্তেও খানিকটা উপশম হয়েছিল। কেউ কেউ সামান্য হলেও সমবেদনা উচ্চারণ করেছেন। এক/দু’টো পোস্টে মন্তব্য করেছেন। তাঁদের ধন্যবাদ।
খ্যাকস। সৌজন্য/মেধা-সত্ব: কবি যশোধরা রায় চৌধুরী (নতুন করে একটি অক্ষরও লেখার ইচ্ছা ছিল না। কিন্ত কারো মেধা-সত্ব অস্বীকার করার চেয়ে বড় পাপ আর কিছুই হতে পারে না। এর পাশে গোলা-গুলি, ভাঙচুরও তুচ্ছ বা তুশ্চু)।
এগারোই ফেব্রুয়ারি, ২০১৪ আমি এসেছিলাম এই ভেবে, যে থিওস বুঝি আমার শক্তি এবং বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছেন, তাই আমাকে তাঁর দলে টানতে চান। কিন্তু এখন মনে হচ্ছে যদি তা না হয়!যদি পথের কাঁটা সরানোর জন্য ডেকে থাকেন! এখনও অবশ্য তেমন কিছু হয়নি। কিন্তু খালি বসে থাকলে কতো কিছু চিন্তা মাথায় আসে। বাইরে থাকলে কতো কাজ ছিল, নার্সিং হোমের কাজ, পড়াশুনো, লেখালেখি আরও কত কি!কিন্তু এখানে সময় যেন কাটতেই চায় না। মাঝে মাঝে বাইরে বেরিয়ে ... ...
শিন্ডলার্স লিস্ট যতটাই যুদ্ধ বিরোধী, ফ্যাসিজম বিরোধী মানবতার মূর্ত চিত্র হিসেবে সমালোচক ও বক্সঅফিস দুদিকেই সাড়া ফেলে দিয়েছিল, মিউনিখ ততটাই মুখ থুবড়ে পড়েছিল। ২০০৫ এ মুক্তি পায় স্পিলবার্গের এই ছবিটি, যে সময়ে জর্জ ডাব্লিউ বুশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ জোর কদমে চলছে, ২০০১ এর টুইন টাওয়ার বিস্ফোরণের ঘা দগদগে। সেই সময় প্রথম টেলিভিশনে লাইভ যুদ্ধ দেখার নেশায় ... ...
* গত বছরে অনেক খাতে বাড়িয়ে বাড়িয়ে দেখানোর জায়গায় আসলে কত টাকা বিভিন্ন খাতে খরচ হয়েছে (Revised estimate)। * আগামী বছরে কত টাকা আয়কর দিতে হবে salaried class কে। এ্যাড অন প্রাপ্তি - সোনা মেয়ে বা সোনার টুকরো প্রতিষ্ঠিত ছেলে আর অনন্তর একই ট্যাক্সোর হার। * পাছে আমআদমির জন্য যথেষ্ট খরচা হয়ে মুদ্রাস্ফীতি হয় তাই মুদ্রাস্ফীতি ও ব্যয়ের ভারসাম্যের স্বার্থে ম্যাক্রো ... ...
মনে হয় দ্বিতীয় বা তৃতীয় বার ননসেন্স লেখার চেষ্টা করলাম। জানি একদম জঘন্য হয়েছে। তবুও যদি একদম পাতে দেওয়ার মতো না হয়, বলবেন মুছে দেব।মাছরাঙা ভুলে ডাঙ্গা, দাঙ্গা লাগায় জলে,মাছগুলো মুখ তুলে দিয়ে গালি যায় তলে। মাছরাঙা শাঁসায়, বলে,"দেখা হবে ডাঙ্গা পেলে।" এরপর যদি চাঁদ উঠে বলে,ভুলে গেছি কাকে বলে জোৎস্না? হয়রান হোস নাকো, পেরিয়ে সামনের সাঁকো, চুপচাপ চলে তুই আয় না! রাত বেশি ... ...
কোনো দলের সাংগঠনিক রদবদল কী হবে সেটা সেই দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যদি সেই সিদ্ধান্তের প্রভাব বাইরের রাজনৈতিক সংস্কৃতিতে পড়ে, তখন তা আলোচনার বিষয় হয় বইকি। বিগত বাম শাসনকালেও, তাদের সাংগঠনিক সংস্কৃতির মন্দ দিকগুলি যখন জনজীবনে পড়েছে তখন তা সমালোচনার যোগ্য হয়ে উঠেছে স্বাভাবিকভাবেই। যখন দলের মধ্যে আমলাতান্ত্রিকতা চালিয়েছেন একদল নেতা তখন ... ...
আজ সাংবাদিক রহিত বসুর চলে যাওয়ার দিন। একটা লেখাও রহিতদাইমানুল হকদর্দ সে মেরা দামন ভর দে২০১৮-র ২২ জুলাইয়ে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি পোস্ট করেন। রহিতদা, তখন কি তুমি জানতে, আর দু'বছর পর তুমি আর শারীরিকভাবে থাকবে না, এই দুনিয়ায়। তোমার কলম আর পড়তে পাবে না অনুরাগী পাঠকেরা! রহিতদার সঙ্গে তর্ক হয়েছে। কিন্তু আঘাতহীন।কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলি নি। যদিও মধ্যবিত্তের নিয়ম ... ...
ঘরটায় মনে হচ্ছে অনেকদিন ঝাঁট পড়েনি। দেয়ালের এ কোণে ও কোণে ঝুল জমেছে। ঘরে কয়েকটা চেয়ার আর একটা মাঝারি সাইজের টেবিল আছে। একপাশে একটা ক্যাম্বিশের খাট কাত করে রাখা আছে। মজিদ আর বাবলু রাত ন'টা নাগাদ ঢুকে দেখল মনোরঞ্জনবাবু একটা চেয়ারে বসে সিগারেট টানছেন। ঘরে একটা ষাট পাওয়ারের বাল্ব জ্বলছে। মনোরঞ্জন বললেন, ' হুঁ ... আয় আয় ... পকেটে মেশিন টেশিন ... ...
শেখ হাসিনা হয়তো ফ্যাসিস্ট। জালি করে ভোটে জেতে। তবে 2018 এ জনগনের দাবি মেনে কোটা তুলে দিয়েছিলেন। সম্প্রতি হাইকোর্ট তার নির্দেশ বাতিল করে কোটা ফিরিয়ে এনেছে। কিন্তু উনি সুপ্রিমকোর্ট থেকে স্টে এনে কোটা চালু আটকেছেন। এবার সুপ্রিম কোর্ট কি বলবে না জেনেই এই লাঠি সোটা নিয়ে হৈ হুল্লোড় ভাঙচুর কত টা যুক্তি যুক্ত? মূল্যবান প্রাণ দান করলেই হল? আজকের শেষ খবর 56 শতাংশ কোটা কে 7 শতাংশ ... ...
লেখক, সাংবাদিক, চিত্র সমালোচক, চিত্র পরিচালক চিন্তা রবির (রবীন্দ্রন) স্মৃতিতে প্রদত্ত পুরস্কার গ্রহণ করতে গিয়ে কেরলের কোঝিকোড়ে গতকাল বিশিষ্ট সাংবাদিক, সেফোলোজিস্ট এবং অ্যাকটিভিস্ট যোগেন্দ্র যাদব ‘ভারতে বাম হওয়া মানে কী বোঝায়‘ এই মর্মে একটি বক্তৃতা দিয়েছেন। এটির একটি রিপোর্ট আজকের দ্য হিন্দু পত্রিকায় বেরিয়েছে। আমার ভাবনার সঙ্গে যাদবের বক্তব্যের এতটাই মিল পেলাম যে তাঁর বক্তব্যর ছিটেফোঁটা যা পেলাম ওই রিপোর্ট থেকে, সেটাই অনুবাদ করে ... ...
আমি ভাল নেই। আপনি কি ভাল আছেন? না, আপনিও ভাল নেই। ভাল থাকতে পারেন না। কারণ এই সামাজিক মাধ্যমে আপনিও আমার মত মধ্যবিত্ত। কিংবা নিম্ন মধ্যবিত্ত। কেউ কেউ অবশ্যই আছেন উচ্চবিত্ত। ধনী আছেন কিনা, আমার জানা নেই। তারমানে আমরা সকলেই কমবেশি একই নৌকোর যাত্রী। ত্রিশ পঁয়ত্রিশ টাকা কিলো আলু কিংবা একশো টাকা বেগুন খেয়েও যাঁরা খুব ভাল আছেন, মনে করছেন। তাঁদের খুরে খুরে দণ্ডবৎ। ভাল না থাকলেও আমরা নিরোর বেহালা ভালই ... ...
স্নান করে নিল রেহানা। স্নান করলে বেশ চাঙ্গা লাগে। ঘুম না হলেও, শরীরটা ঝরঝরে লাগে। তাতে কাজ করতে বেশ সুবিধা হয়। ওর বরাবরের অভ্যাস এই সাতসকালে স্নান করা। আগে খুব অসুবিধা হতো। গিজার ছিল না, ঠান্ডা জলে স্নান করতে হতো। এমনি গ্রীষ্মকালে কোনো সমস্যা ছিল না, কিন্তু শীতকালে হাড় পর্যন্ত কেঁপে যেত। মনে হতো, "আজ আর স্নান করব না। "কিন্তু স্নান না করলে ক্লান্তি লাগত। রেহানার প্রায় কোনোদিনই রাতে ঘুম হয় না। ঘুমের ওষুধ মুড়ি মুড়কির ... ...
শিক্ষা : বদলে যাওয়া জলবায়ুর প্রেক্ষাপটেসোমনাথ মুখোপাধ্যায়। কয়েকটি ছোট ছোট টুকরো কথা দিয়ে আজকের কথা শুরু করি। ব্যাপারটা হয়তো অনেকটাই সিনেমা তৈরির মতো হবে। মাল্টিপ্লেক্সের অন্ধকার আরামঘরে বসে যখন সিনেমা দেখতে বসি তখন কি একবারও মনে হয় যে অসংখ্য ছোট ছোট টুকরো দৃশ্যপটকে জুড়ে নিয়ে তৈরি করা হয়েছে একটানা উপভোগ করার মতো একটি চলচ্চিত্র! মনে হয়না নিশ্চয়ই? আমিও সেভাবেই একটা প্রতিবেদন লেখার ... ...
সাতই ফেব্রুয়ারি, ২০১৪ "মাঝে মাঝে এমন সময় আসে যেখানে মনে হয় দুটো অপশন আছে। কিন্তু আসলে সেখানে হ্যাঁ ছাড়া আর কোনো অপশন নেই। না টা ডামি" আজকে বুঝতে পারলাম ওদের উদ্দেশ্য। কদিন ধরেই ওরা আমার উপর নজর রেখে চলছিল। আমি ভাবছিলাম, ওরা বুঝি আমাকে মারতে চায়। কিন্তু আজকে আমি কাজ সেরে নার্সিং হোম থেকে বেরোতে যাচ্ছি, একজন অচেনা লোক সামনে এসে দাঁড়াল। আমি ব্যাগ থেকে আমার টুপিটা বের করছিলাম। তাই ওকে হঠাৎ ... ...
অশ্লীলতা ও রুচিহীনতার সীমান্ত অব্দি হেঁটে গিয়ে নীচের দিকে মুখে বাড়িয়ে বসে আছি ভাবছি একটি মেয়ের দেহ পর্নোগ্রাফিক ছবিতে দেখেছি তার দেহ, এদিক ওদিক মনে পড়ছে ৷
একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া নিয়ে বিতর্ক উঠেছিল।আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতার এক প্রতিবেদনে লেখা হয়েছিল ট্যাবের পেছনে ১৫০০ কোটি টাকা খরচ না করে শিক্ষার উন্নতিকল্পে আর কী কী করা যায় ? এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছিল মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি। মনে পড়ে যাচ্ছিল, বোধহয় গত পঞ্চায়েত ভোটের আগে একমাসের জন্য ছাত্রছাত্রীদের বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার যখন এক পিস করে চিকেন আর ফল দিয়েছিল তখন বাচ্চাদের মধ্যে ... ...