সুন্দরবনে মধু খোঁজা আর বাঘ খোঁজা সমান কথা! কারণ দুটোই গহীন জঙ্গলে থাকে। জঙ্গলের গহীনে মৌচাকে মধু জমায় মৌমাছি। আর মৌমাছির কষ্টের ধন ‘মধু’ বনজঙ্গলে ঘুরে খুঁজে বের করেন একদল মানুষ। তাদের আমরা ‘মৌয়াল’ নামে চিনি। জীবিকার তাগিদে সুন্দরবনের ‘মউলি’ বা মধুসংগ্রহকারীদের ঘন দুর্গম জঙ্গলের ভয়াবহ বিপদসঙ্কুল পরিবেশে নিরাপত্তা ছাড়াই কাজ করতে হয় – একদিকে বাঘ কুমিরের ভয়, অন্যদিকে বনদপ্তরের ফতোয়ার সন্ত্রাস। ... ...
রত্নাকর অনন্ত সম্পদে চিরকাঙ্ক্ষিত, সাগরের টানে টানে কত কত যে হৃদয় পাগলপারা হয়! কালিদাস রঘুবংশমের প্রারম্ভে বলছেন, সুমহান রঘুবংশ প্রায় দুষ্প্রবেশ্য, বুদ্ধি আর জ্ঞানের সূক্ষ্মতায় তাকে উপলব্ধি করতে হয়। সেই বংশভূত খ্যাতনামা নৃপতিরা সাগরের মতই ক্ষেত্রবিশেষে করাল ও চির আকর্ষণীয়। তাই তো কালিদাসের মতো কবিরা তাঁদের মায়ায় বাঁধেন বারবার। রত্নাকর বনের পথে ইতস্ততঃ ঘোরাফেরা করছিল। হাতে শাণিত দাত্র। জঙ্গল এখানে ঘন, নিবিড়। ঘনায়মান অন্ধকার ছেয়ে ফেলছে বনভূমি। ক্রমে ক্রমে জেগে উঠবে অন্ধ তমিস্রা। তমঃ। মানুষের অন্তঃকরণের মতই যেন দুষ্প্রবেশ্য এই অরণ্য। এখানে একস্থানে পোঁতা আছে লুঠের ভার। ভূমির গভীরে সুপ্ত আছে মাণিক্যের দীপ্তি। ... ...
উত্তর কলকাতার বাগবাজার। সময় যেন হঠাৎ করেই থমকে দাঁড়িয়েছে এখানে। বাগবাজারের রাস্তায় হাঁটতে হাঁটতে এখনও টের পাওয়া যায় বনেদি কলকাতার গন্ধ, বাগবাজারের প্রতিটি অলিগলি ঐতিহ্যের কথায় বলে সর্বক্ষণ। সিরাজউদ্দৌলা শ্রী রামকৃষ্ণ অথবা সুভাষচন্দ্র, ইতিহাস থেকে সাধনমাহাত্ম্য বারংবার মিলেমিশে একাকার হয়ে গেছে বাগবাজারের ঘাটে। তবে বাগবাজারের আদি বাসিন্দারাও হয়তো মনে রাখেননি নগেন্দ্রনাথ বসুর নাম। রামকৃষ্ণ সুভাষচন্দ্র অথবা সিরাজের ভিড়ে নিঃশব্দে হারিয়ে গিয়েছেন এই বাঙালি, যিনি সবার অন্তরালেই একপ্রকার বিপ্লব ঘটিয়ে ফেলেছিলেন বাংলা সাহিত্যের জগতে।১৮৬৬ সালের ৬ই জুলাই। সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার।একনাগাড়ে কেঁদে কেঁদেও ক্লান্ত হয়না সে। গঙ্গার পাড়ের গাছগুলো বারংবার মাথা ঝুঁকিয়ে প্রকৃতিকে কুর্নিশ করেও রেহাই পাচ্ছে না। এমনই ... ...
অন্ধকারের সপক্ষে অথবা তেতো কথার ফুলঝুরি অথবা ভুলেও পড়বেন না ইমানুল হক আমরা যা শিখি ভুল শিখি! অথবা যা শেখাই ভুল শেখাই!সত্যি অথবা সত্যি নয়।আসলে প্রশ্ন করানো শেখানোই যে শিক্ষকের কাজ তা ভুলিয়ে দেওয়া হয়েছে। শুধু উত্তর এবং উক্ত উত্তরের জন্য প্রাপ্য উত্তরীয়টি তথা মার্কশিট তথা শংসাপত্র আমাদের লক্ষ্য।শিক্ষা উপলক্ষ মাত্র।দ্রোণাচার্যের নামে পুরস্কার।কেন?উচিত ছিল তো তিরস্কার চালু করা। কারণ এক শিষ্যের স্বার্থে একজন স্বশিক্ষিতর বৃদ্ধাঙ্গুলি কর্তন।ছেলেটি, তথা একলব্যের অপরাধ কী?সে দ্রোণাচার্যকে গুরু পদে মনে মনে বরণ করেছে।তার মনে তো ক্ষত্রিয় বা ব্রাহ্মণের প্রশংসালাভ লক্ষ্য।সেই লক্ষ্য যে ভুল তা তো তাকে কেউ বলে নি।বলে নি। কিন্তু বললেও যে খুব লাভ হতো তা নয়।কারণ তথাকথিত ... ...
ব্যস্ত বাতাসেরা / ছুটে চলে
এক বছর আগের কথা, যখন চীন ভয়াবহ করোনা ভাইরাসের জন্য বেসামাল, তখন ভারতে সংক্রমণের হার খুব কম ছিল। কিন্তু অবস্থা বেসামাল হওয়ার পুর্বেই ভারতের প্রধানমন্ত্রী ২২শে মার্চ ২০২০, সারা দেশে “জনতা কার্ফু”র ঘোষণা করে দেন। ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য তালি, থালি বাজানো হল, বোম, পটাকাও ফাটানো হল। এর দুদিন পর, অর্থাৎ ২৪ শে মার্চ ২০২০ এ দুনিয়ার সবচেয়ে বড় লকডাউন ঘোষণা করে দেওয়া হল। কিন্তু এই লকডাউনের ঘোষণা করার আগে কি স্বাস্থ্যমন্ত্রক বা অর্থমন্ত্রক এর মত গুরুত্বপুর্ণ দপ্তরের সাথে কথা বলে কোনও পরামর্শ নেওয়া হয়েছিল? সম্প্রতি বিবিসি নিউজ হিন্দিতে এই নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। দেখা যাক কি আছে সেই প্রতিবেদনে ... ...
আমি এখানে নতুন।
একটার পর একটা দিন কেটে যায়। দিন শেষের সূর্য ঢলে পড়ে পশ্চিমে।দিগন্ত বিস্তৃত আকাশ যেন মেতে ওঠে অকাল হোলির আনন্দে।সূর্য একা নয়, সূর্যের সঙ্গে সঙ্গে আজকের মতো পাখিদেরও মিলেছে ছুটি।পিছুটান রাখতে নেই...রাখলে শুধু কষ্টই বাড়ে।এটা কি পাখিরা জানে না?জানে নিশ্চয় জানে তারা কিন্তু কিছু পিছুটানই যে শেষপর্যন্ত আশ্রয় দিয়ে যায়,সম্পর্কগুলোকে একটা সুতোয় বেঁধে রাখে।এই কারণেই পাখিরাও বোধহয় দিন শেষে ফিরতে চাই ঘরে,আপনজনের কাছে।হয়তো একটু নিরাপদ নিভৃত আশ্রয়ের আশায়। আচ্ছা পাখিরাও ঠিক যেনো আমাদের মতোই,বরং আমরা ওদের থেকে একটা দিকে পিছিয়ে।আমরা যে ইচ্ছে হলেই ইচ্ছেডানায় ভর করে সীমানা পেরোতে পারি না,ভাঙতে পারি না অচলায়তন।সীমানা?অচলায়তন?হ্যাঁ তা বটে,এই সীমানা রক্ষার জন্যই কতো লড়াই,অচলায়তন ভাঙার আশায় ... ...
এ শহরে থাকে না পূর্ণাঙ্গ মানুষ / এ শহরে থাকে মৃতপ্রায় শরীর
স্বামীনাথন কমিশন : ভারতীয় কৃষকদের উত্তরনের দিশারী - ২০০৪ সালের ১৮ই নভেম্বর প্রফেসর এম. এস স্বামীনাথন-কে চেয়ারম্যন করে *দ্য ন্যশনাল কমিশন অন ফার্মারস* (NCF) গঠন করা হয়। কমিশন প্রতিষ্ঠার দুবছরের মাথায় ২০০৬ সালের অক্টোবর মাসের ৬ তারিখে পূর্নাঙ্গ রিপোর্ট সরকারের কাছে জমা করা হয়।
আজ শুধু মনে হওয়া থেকেই যেন মনে পড়ে / দীর্ঘ নেশাকাল / দীর্ঘ গুরু ভক্তির করিডোরে / পাখি ঠোঁটে স্বপ্ন কাৎ হয়ে পড়ে আছে
যাদু তো শব্দ জানে / আমি শুধু মনে ও গুল্মনে / খুরপি চালাই
বিশ্ব কবিতা দিবসঃসকল কবিদের জন্য রইলো আমার শ্রদ্ধার্ঘ্য
শাসকের জ্বালায় প্রজা / দড়িতে ঝুলে মরে
আহাদ ভাই আমাদের বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, নেতা ও ঘনিষ্ট বন্ধু ছিলেন। ১৯৯০ এর উত্তাল দিনগুলোতে তার নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন আমরা ছিলাম সকাল ৮-৯টার সূর্য, একেকজন যেন আর্জেস গ্রেনেড! এরশাদ পতনের পর ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশন আহাদ-জিলানী পরিষদে প্যানেল দিয়েছিল। "আহাদ-জিলানী পরিষদ, আন্দোলনের ভবিষ্যৎ/ লং লিভ রেভ্যুলেশন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন" শ্লোগানে গলা তুলেছিলাম সোৎসাহে। ১৯৯২ সালে আহাদ ভাই, আখতারুজ্জামান ইলিয়াস, আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখসহ খাগড়াছড়ি ভ্রমণে গিয়ে আমরা ভয়াবহ লোগাং গণহত্যার মুখে পড়েছিলাম। পরে এই নিয়ে সংবাদ প্রতিবেদন ও ব্লগ নোট লিখেছি। আমার বই "পাহাড়ে বিপন্ন জনপদ" এ ... ...
একটার পর একটা দিন কেটে যায়। দিনাবসানে ক্লান্ত সূর্য পায় ছুটি। রোজ দশটা-পাঁচটার ডিউটি করতে করতে শহরটাও সামান্য সময়ের জন্য পাওয়া এই অবসরটাকে আঁকড়ে ধরে। কাল আবার প্রতিদিনের মতো অসংখ্য মানুষের কোলাহলে বিদীর্ণ হবে শহরটার কান। অসংখ্য অফিসযাত্রী অথবা 'বেকার' যুবক মারফত পদপিষ্ট হতে হতে হাসফাঁস করে উঠবে এই বুড়ো শহরটা। ... ...
সুবর্ণলতা জীবনে বেশী কিছু চায়নি। একটা বারান্দা, দখিন খোলা বারান্দায় খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে বহমান জীবনকে চেয়ে চেয়ে দেখবে। কিছু চাওয়া থাকে, ভাত-কাপড়ের প্রয়োজনের বাইরে সেগুলো। মৌলিক প্রয়োজনের বাইরে যাদের চাওয়ার কিছু থাকে না, বাধ্যতঃ যারা জীবনের দাবির বাইরে আর কিছু চাইতে পারে না বা জানে না, সুবর্ণলতার চাওয়া-না চাওয়া তাদের কাছে খানিক বেশী বেশী মনে হয়। তাকে দারিদ্র্যের সঙ্গে লড়তে হয় না, তার লড়াই নিজের সঙ্গে, পারিপার্শ্বিকের সঙ্গে। ... ...