মিডিয়ার এই আদিখ্যেতা বন্ধ হোক। এগুলো কি হচ্ছে? বাচ্চারা ঘরে বসে অনলাইন ক্লাস করবে না নুসরতের ঘরের খবর জানবে?একলা মা হতে কী কী করণীয়, টিকা নিতে এসে পুরসভায় খোঁজ নিয়ে গেলেন যশরত ১১ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৬ একলা মা হতে কী কী করণীয়? টিকা নিতে এসে কলকাতা পুরসভায় খোঁজ নিয়ে গেলেন নুসরত জাহান ও তাঁর বন্ধু যশ দাশগুপ্ত। শনিবার দুপুরে আচমকাই কলকাতা পুরসভার দফতরে আসেন তাঁরা। সোজা চলে যান কলকাতা পুরসভা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর ঘরে। সেখানে দু’জনেই কোভিড টিকা নেন। সূত্রের খবর, তারপরেই তাঁরা পুরোটা পড়ুন ... ...
চল্ মন অন্য কোথাও... অখিল রঞ্জন দে পদ্ম পাতায় রাখবো তোমায় বিন্দু-জলেযতন করেকুসুম গলির পথটি ধরে দেখবে তুমিকেমন করেতুলছে মধু মৌমাছি তে গুনগুনিয়েগানটি করে, দেখবে আরো কেমন করে হীরক জ্বলেরবির করে।এসব ফেলে ভাসছো তুমি কচুরিপানারবিষাক্ত স্রোতে!ভাসবে চলো জগৎ জুড়ে আছে যতোআনন্দ স্রোতে। শ্বেত-বলাকার পাখার তরে রাখবো তোমায় যতন করেদেখবে তুমি মেঘের দেশের তুলোর গলিরপথটি ধরেমিছিল করে জলের-ফোঁটা মেঘমল্লাররাগটি ধরে,দেখবে আরো কেমন করে মাঝ আকাশেবিজলী জ্বলে।এসব ফেলে হাঁটছো তুমি তোষামদের ওইচটুল স্রোতে !ভাসবে চলো জগৎ জুড়ে আছে যতোআনন্দ স্রোতে। বনস্পতির চূড়ার উপর রাখবো তোমায়যতন করেদেখবে তুমি শাখা-প্রশাখার পত্র গলিরপথটি ধরেমই গড়েছে শ্রেণী-ক্ষমতা গনতন্ত্রেরভেকটি ধরেদেখবে আরো স্তাবকের দল উঠবে বলে লড়াই করেমিছে কেন রইবে পরে স্তাবকের এইমইটি ধরে ... ...
ওগো নির্জনতা, জীবনের অনেকটা পথ পেরিয়ে অনেক কথা, গান, গল্প বলে তবুও মনে হয়"কিছুই তো হল না .......কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই,কিছুই না পাইলাম যাহা কিছু চাই।"এবার তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই।ব্রাহ্মমুহূর্তের আকাশের মনের কথা জানতে চাই ---প্রথম আলোর ছোঁওয়া পেয়ে আকাশ কেমন সেজে ওঠে দু চোখ ভরে দেখতে চাই ---রবির প্রথম কিরণ মনের অন্তঃস্থলকে আলোকিত করে --- অনির্বচনীয় আনন্দের সাক্ষী থেকো তুমি নির্জনতা!নির্জনতা ! তোমাকে বন্ধু করে, পাখির প্রথম কলরব শুনতে চাই ---শুনতে চাই প্রজাপতি, মৌমাছির পাখা মেলার শব্দ--- আরোও --- আরোও অনেক কিছু চাই ---ঝুপসি গাছের পাতাগুলোর কানাকানি, তিরতির করে বয়ে যাওয়া নদীটার বুকের শ্বাস প্রশ্বাস, ... ...
গল্প আলোর সাথে আচমকাই পরিচয় হয়ে যায় রাতুলের বাসে। সেদিন রাতুল কলেজ যায়নি। কলেজ স্ট্রিট থেকে কয়েকটা পুরনো বই কিনে বাসে ওঠে শ্যামবাজার পাঁচ মাথায় আসার জন্য, সেখান থেকে তিরিশ বি অথবা এগারো এ বাস ধরে পৌঁছাবে বাড়ি। হেঁদুয়ার মোড়ে এসে দেখতে পায় বাসের জানলা দিয়ে, এগারো এ নম্বর বাস দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি হুড়োহুড়ি করে নেমে দৌড়ে ধরে দাঁড়িয়ে থাকা এগারো এ বাস। বেশি ভীড় না থাকলেও খালি নেই বসার জায়গা, লেডিস সিট প্রায় খালি। দোতালায় সিট খালি আছে কিনা দেখার জন্য ঘুরে দাঁড়াতেই, শুনতে পায় - "শুনছেন, রাতুল-দা। আপনি এখানে এসে বসুন।" ... ...
শুধু শেখর লিখতুম কলেজে ওঠার পর থেকে। বঙ্গসাহিত্য-শিল্পের বাজারের খবর রাখিনি অনেকদিন। এতদিন পর বাজারে ঢুকেই আবিষ্কার করলুম, আমার নাম-সেক, জনৈক শেখর মুখোপাধ্যায় এখন বিখ্যাত ব্যক্তি। সেই ভদ্রলোকের লেখা পড়ে আমাকে কনগ্র্যাচুলেট করলেন দুয়েকজন। অতএব, বাধ্য হয়েই পিতৃদত্ত শেখরনাথে প্রত্যাবর্তন। এই নামেই ইদানিং বোর করছি পাচ জনকে। অতএব, আমি শেখর মুখোপাধ্যায় নই, শেখরনাথ মুখোপাধ্যায়। ... ...
প্রতারিত নারীকুল আপনারা আর শিশুদের জন্য মোটের উপর উপযুক্ত নন বলা যায় নগদে আর সস্তায় লাভ খুঁজতে গিয়ে বহু কিছুর মতো এ সদগুনটিও কেন জানি খোয়া গেছে মেকিয়াভেলি মার্কা ডন জুয়ান নায়কের সঙ্গিনী ভার্যাদের, তবে সেকুলাস সেক্স আর যুগ প্রভার কারনে যৌন কসরতে আগের যে কোন সময়কে সকলেই প্রায় ছাড়িয়ে গেছেন, তাই না? ... ...
শেষ পাতায় খুব ঘটা করে লিখবো আজ যত উন্মুক্ত শ্রাবণের প্লাবণ। সন্ধ্যা থেকে তাই ছিল অনুভব, তাই ছিল দুই তিন সেকেন্ডের ক্ষুরধার পরিকল্পনা। যে সংলাপ কিছুদিন আগের ছিল, তার সঙ্গে আমার এখন এক সমুদ্র পার্থক্য। গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া অস্তিত্ব কবিতাকে দিতে হয়, না হলে কবিতার ভারী বয়ে গেছে আমার কাছে আসতে। কবিতার কি দরকার আমাকে? ... ...
আজ নুয়াখাই বা নওয়া খাই। এটি ওড়িশার মানুষের একটি কৃষি উৎসব। রাজ্য জুড়ে এই উৎসব পালন করা হয়, কিন্তু পশ্চিম ওড়িশার জীবন ও সংস্কৃতিতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি ঝাড়খণ্ডের সিমডেগার পার্শ্ববর্তী এলাকায়ও উদযাপিত হয়, যেখানে ওড়িয়া সংস্কৃতি প্রাধান্য পায়। নুয়াখাইকে নুয়াখাই পরব বা নুয়াখাই ভেটাঘাটও বলা হয়। 'নুয়া' শব্দের অর্থ 'নতুন' এবং খাই মানে খাদ্য, তাই ধানের ফসলের সমাবেশ উদযাপনের জন্য এটি একটি ফসল উৎসব। এলাকার পূর্ব উপকূলীয় এলাকায় নুয়াখাইয়ের পরিবর্তে নবান্ন উৎসব পালন করা হয়। নবান্ন মানে 'নতুন ভাত' কিন্তু বাংলায় এইবার। উৎসবটি দিনের একটি নির্দিষ্ট সময়ে উদযাপিত হয় যাকে 'লগ্ন' (শুভ মুহূর্ত) বলা হয়। ... ...
সদ্য স্বাধীন বাংলাদেশের কবি শহীদ কাদরী' (দীর্ঘ রোগে ভুগে ২০১৬ সালে নিউ ইয়র্কে প্রয়াত) লেখা কবিতা "তোমাকে অভিবাদন প্রিয়তমা" একটি অসামান্য রচনা। বেশ আগে কবির সুমন এই কবিতাটিকে সুর দিয়ে গান করেছেন, সেটিও অনবদ্য:"তোমাকে অভিবাদন প্রিয়তমা! ভয় নেই এমন দিন এনে দেবদেখ সেনাবাহিনীর বন্দুক নয়,শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে,শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে তারা দিনরাত।ভয় নেই এমন দিন এনে দেব..."২কবি শহীদ কাদরীর প্রথম প্রেমিকা, প্রথম স্ত্রী নাজমুন নেসা পিয়ারী নয়ের দশকের শেষের দিকে এসেছিলেন ঢাকায়। বার্লিন প্রবাসী প্রায় ৬০ বছর বয়সী পিয়ারী তখনো দারুন সুন্দর, উজ্জল। ঢাকা ক্লাবের এক পার্টিতে কোনো এক সাংবাদিক বন্ধু পরিচয় করিয়ে দেন তার ... ...
জিলিপি রসিক জলিদা মজমজে গরম জিলিপি খেতে খেতে জিলিপির দিকে তাকিয়ে মুখে জল টেনে মোহিত হয়ে বলতে শুরু করলো - যেমন তোর গড়ন, তেমনি তোর স্বাদ। রসের প্যাঁচে টইটুম্বুর, নেইকো কোন খাদ।
ইতিহাসের দিকে তাকালে সভ্যতা, যৌনতা ও অবক্ষয়ের সম্পর্কের একটা প্যাটার্ন দেখা যায়। বারবার বিভিন্ন সভ্যতায় এই প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটেছে। প্যাটার্নটা কী? সোশ্যাল অ্যানথ্রোপলোজিস্ট জন ড্যানিয়েল আনউইন ৫,০০০ বছরের ইতিহাস ঘেঁটে ৮৬টি আদিম গোত্র এবং ৬টি সভ্যতার ওপর এক পর্যালোচনা করেন।আনউইন এ গবেষণা শুরু করেন সভ্যতাকে অবদমিত কামনা-বাসনার ফসল হিসেবে দাবি করা ফ্রয়েডিয় থিওরি যাচাই করার জন্যে। কিন্তু ফলাফল দেখে হকচকিয়ে যান আনউইন নিজেই।১৯৩৪ সালে প্রকাশিত Sex & Culture বইতে দীর্ঘ এ গবেষণার ফলাফল তুলে ধরেন তিনি। বিভিন্ন সভ্যতা ও সেগুলোর পতনে আনউইন দেখতে পান একটা স্পষ্ট প্যাটার্ন.....কোনো সভ্যতার বিকাশ সেই সভ্যতার যৌনসংযমের সাথে সম্পর্কিত। যৌনতার ব্যাপারে কোনো সমাজ যত বেশি সংযমী ... ...
একটি কাঁচের গ্লাস, যার তলদেশেধরা আছে পৃথিবীর সবক'টা সূর্যাস্তের আলোকবিন্দু, মাটিতে পড়ে টুকরো-টুকরো হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা মাইক্রোস্কোপে চোখ রেখে যেসব বায়োলজিস্টদের ঘাড় টনটন করছে, তারা মুখ তুলে দেখল মরচে পড়া করোগেটেড টিনে নেমে আসছে হাজার বছরের জমানো বৃষ্টি।
দ্য এজ অফ সারভিলিয়েন্স ক্যাপিটালিসমআগে বলা হতো সক্কলে কবি নয় কেউ কেউ কবি, তেমনি আগে এও ধারণা করা হতো সক্কলে ইন্টারনেট ব্যবহার করে না, করে একটা বিশেষ শিক্ষিত শ্রেণীর মানুষজন। কিন্তু জিয়ো মার্কেটে আসার মধ্যে দিয়ে ইন্টারনেট পরিষেবা সত্যিকারের অর্থেই জনসাধারণের হয়েছে বা হতে পেরেছে, আমরা একটা দেশ হিসেবে আরো বেশী ডিজিটাল হয়েছি। এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে অফিস হচ্ছে সারাবছর ধরে কেনাকাটা হচ্ছে, থ্যাঙ্কস টু ধীরুভাই ন্ড হোল টীম; ইন্টারনেটের স্পীড এত ভালো আর দাম নাগালের ভেতর রাখার জন্য, অনেকটা জলের দরে ফলের রস খাচ্ছি বলে মনে হয় আর মনে হওয়াটা নিছক মিথ্যে নয়। ... ...
মনকেমন, মনকেমন / বল কী চাস, এই পাড়ায় / দিন অলস, রাত নিঝুম
আমাদের সময় বর্ষা আসতো, বড্ড লাজুক হয়ে ... / সকালে ছেঁড়া পরোটা আর ঘুগনি কিম্বা
খেরোর খাতা চলছে, ঝাঁপ দিতেও বলছে.... কি হবে?
বাণী দিয়ে কি আর করব? লেখা জমা করছি। কেউ খারাপও বলছে না, প্রশংসা তো নয়ই
আমার বড় ভাই মেসবাহ রহমান, মানব চার বছর আগে এইদিনে (৯ সেপ্টেম্বর) সাভার সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড) ভোর বেলা দেহ রেখেছিলেন, ঘুমের ভেতরেই হার্ট এটাক। সেদিন মর্নিং ডিউটি ছিল, সকাল ৭টার টেলিভিশন নিউজ বুলেটিন অন এয়ার হয়েছে মাত্র। এমন সময় ভাইয়ার নার্সের হাউমাউ কান্না। আমি তাকে স্থির বুদ্ধিতে একজন ডাক্তার ডেকে মৃত্যু নিশ্চিত করতে বলি। অফিসে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছুটি নিয়ে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে ছুটে যাই। পাগলের মত একেতাকে টেলিফোন করি, আমার একমাত্র ভাই! আগের দিনই ডে অফের বিকালে দুঘন্টার বাস জার্নি করে সাভার সিআরপিতে গিয়ে ভাইয়ার সংগে অনেক সময় কাটিয়েছি। তার শরীর স্পঞ্জ ... ...
প্রাচীন গ্রিক ইতিহাস পাঠে দেখা যায় যে গ্রিক দেবদেবীদের নিজেদের মধ্যে ব্যভিচারের ঘটনা খুবই সাধারণ। স্বয়ং জিউস ও হেরা ছিলেন রক্ত সম্পর্কীয় ভাই বোন। ফারাওদের ইতিহাস পর্যালোচনা করলে বেরিয়ে আসবে তাদের ইনসেস্ট-এর কথা। রাজ রক্তের বিশুদ্ধতার প্রয়োজনে তারা পিতা-কন্যা, পুত্র-মাতা, ভাই-বোনের মাঝে যৌন সম্পর্ক গড়ে তুলত।