এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ১২৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | ২৭ জুলাই ২০১২ ২০:৩৯565558
  • এই শুক্রর এর ভর সন্ধ্যায় গুরু জ্ঞানীগুনীদের প্রতি প্রশ্ন, মেয়ের পরীক্ষাভীতি দুর করার কি উপায়?
    পড়াশুনায় মোটামুটি ভাল আর তাই নিজের উচ্চাশা বেশী আর তাই নিয়ে নিজে নিজেই এত চাপ নিচ্ছে যে আমাদের বলতে হচ্ছে আর না বাবা থাম, পড়া বন্ধ কর, খেলতে যা।
    সন্তানের বাবা-মা হিসাবে আমরা চিন্তিত, ৯এর শুরুতেই এই হলে এখনও তো পুরো জীবন বাকি।
    আমরা দুজনেই কিন্তু চাপ দি না বরং বোঝানোর চে্ষ্টা করি এই ব্যাপারে বেশী না জোর দিয়ে প্রকৃত শিক্ষায় মন দিতে, নম্বর অত দরকারী নয়।
    কাউন্সিলিং এর কথা ভেবেছি, অন্য কোন মতামত?
  • maximin | ২৭ জুলাই ২০১২ ২৩:২৫565669
  • আমি একটা সহজ উপায় বলতে পারি। প্রশ্নপত্র সেট করে ঘড়ি ধরে পরীক্ষায় বসানো, বাড়িতেই। এতে করে সে পরীক্ষা জিনিসটাকে উপভোগ করতে পারবে।
  • maximin | ২৭ জুলাই ২০১২ ২৩:২৭565780
  • এবং প্রশ্নপত্র যেন অবিকল স্কুলের পরীক্ষার মত না হয়।
  • rimi | ২৮ জুলাই ২০১২ ০০:০৮565867
  • আমিও নাকটা গলাই একটু। বিবির তো দারুণ ভাগ্য ভালো যে মেয়ে নিজেই পড়াশুনো নিয়ে সিরিয়াস।

    ১। পরীক্ষার আগের দিন সপরিবারে বসে সিনেমা দেখা, কিম্বা বাইরে খেতে যাওয়া। যাতে মেয়ে পরীক্ষার চিন্তা ভুলে থাকতে পারে।

    ২। পরীক্ষা দিয়ে ফিরে এলে কেমন পরীক্ষা দিয়েছে সেটা না জিগ্যেস করে আগেই জিগ্যেস করা নির্ভয়ে পরীক্ষা দিতে পেরেছে কি না, পরীক্ষাটা এনজয় করেছে কি না।

    ৩। পরীক্ষার দিন সাতেক আগে থেকে পরীক্ষা এবং পড়াশুনো সম্পর্কিত, কিম্বা কেরিয়ার সম্পর্কিত কথাবার্তা বলা বন্ধ করা।

    ৪। মেয়ের সঙ্গে ইন জেনারেল পড়াশুনো কেরিয়ার নিয়ে বেশি কথা না বলে জীবনের অন্যান্য দিক (যেমন গল্পের বই, সিনেমা, প্রেম, বন্ধু ইত্যাদি জিনিসপত্তর) নিয়ে বেশি বেশি আলোচনা করা। যাতে বাচ্চাটি বোঝে জীবনে কেরিয়ার ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আছে।

    আহা এই সব সুবুদ্ধি যদি আমার বাবা মাকে কেউ সময় মতন দিত!!! ঃ-((
  • rimi | ২৮ জুলাই ২০১২ ০০:১২565878
  • ওহো আরো একটা পয়েন লিখতে ভুলে গেছি, মেয়ে যদি পরীক্ষা দিয়ে এসে কি কি ভুল করল দেখতে বসে, তাহলে তাকে সেটা স্ট্রিক্টলি বারণ করা, আর আশ্বাস দেওয়া যে যা হয়েছে ভালো হয়েছে, ক্লাস নাইনের পরীক্ষায় ভুল হলে তত চিন্তার কিছু নেই।
  • maximin | ২৮ জুলাই ২০১২ ০০:১৭565889
  • ৪ নম্বরটা ইম্পর্ট্যান্ট।
  • bb | ২৮ জুলাই ২০১২ ০১:০১565900
  • নির্ভয়ে উপদেশ দিন, রিমি ধন্যবাদ, আপনার পয়েন্ট্গুলি ভাল।
    কিছু কিছু মানি, যাই হোক আগে সবার পরামর্শ শুনি।
    আমার মনে হয় আমাদের অজান্তে আমরাও ওর ওপর চাপ সৃষ্টি করি। তাই আমি আমাদের কাউন্সিলিং এর কথাও বলেছি। শীগ্রই যাব।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০১:০৬565911
  • অভয় দিলে বলতে পারি।
  • bb | ২৮ জুলাই ২০১২ ০১:১৬565922
  • আর রিমি আপনার 4 নম্বরের পরিপ্রেক্ষিতে, ওকে আমরা এইটাই বোঝাই যে দেখ আমাদের সময় উপায় ছিল না এখন যাই করতে চাস অনেক সুযোগ। আর একটা পরীক্ষাই জীবন নয়, এর ফলে কিছু আসে যায় না।
    স্কুলে গিয়ে টিচারের সঙ্গে কথা বলেছি তারা ও সম্বন্ধে খুব্খুশী। আবার অনুযোগও করেন যে ও ভীষণ সিরিয়াস। তাদের ধারণা ছিল বাড়ীর চাপ, কিন্তু আমাদের সঙ্গে কথা বলে সেই ভুলটা ভেঙ্গেছে।
    সবদিক দিয়ে চেষ্টা করছি। আমরা চেষ্টা করি রোজ যাতে খেলতে যায় সবার সঙ্গে। গানের ক্লাসে যায়।
    তিনি ক্লাসেও এমন বন্ধু করেছেন যারা স্কুল থাকলেও রাত্রি ১২টা অবধি পড়ে। আমরা বলি যে রোজ নিয়ম করে পড়লে দিনে তিন ঘণ্টা (স্কুল আর টিঊশন ছাড়া) পড়া যথেষ্ট।।
    তাও দেখি ক্লাস টেস্টে ১০ নং পরীক্ষার জন্য 12.30 শুয়ে ৪ টেতে উঠে পড়ে। অথচ ও সব জানে, প্রশ্ন করলেই সব বলে দেয়, কিন্তু নিজের উপর আত্মবিশ্বাস কম, তাই প্ড়তেই থাকে।
  • রিভু | ২৮ জুলাই ২০১২ ০১:২৩565559
  • কঠিন পব্লেম। আমার এক বন্ধুরও এই সমস্যা ছিল। গল্পের বই পড়তে ভালবাসে? পড়তে যখন ভালবাসে আশা করা যায় গল্পের বইও ভালবাসবে। প্রচুর গল্পের বই কিনে দিন। যদি মনটা অন্য দিকে ঘোরে।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০১:২৯565570
  • রিমি জীবনের অন্য দিকের লিস্টিতে প্রেম-কেও ঢুকিয়েছে :-)।

    বিবি, গুড লাক।
  • rimi | ২৮ জুলাই ২০১২ ০১:৩৭565581
  • অ্যাইত্তো অরণ্যদা আসল পয়েনটা ধরেছেন। এইটা নিয়ে কথা বলতে ঠিক ভরোসা পাচ্ছিলাম না। কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী দেখেছি প্রেমই পরীক্ষাভীতির আসল অ্যান্টিডোট। প্রেমের আবেগ দুর্বার হয়ে উঠলে পরীক্ষা টরীক্ষা তো তুশ্চু, কেরিয়ার চাগ্রি সংসার সবই নিতান্ত তুচ্ছ বলে মনে হয়, কোনো ভীতিই কাজ করে না তখন।

    প্রেমের আসল মূল্য এখেনেই যে ভয়ের মতন পাওয়ারফুল ইমোশনকেও তাড়িয়ে দিতে পারে। চিরকাল এর অনেক উদাহরণ আছে। ভূতের ভয়ে তুচ্ছ করে লোকজন অভিসারে যেত। সমাজের ভয় তুচ্ছ করে লোকে যুগে যুগে পরকীয়া করেছে, মৃত্যুভয় তুচ্ছ করে লোকে প্রেমের জন্যে সুইসাইড করেছে। বল্লে হবে???
  • bb | ২৮ জুলাই ২০১২ ০১:৩৮565592
  • রিদ্ধি বই পাগলেও মত পড়ে, আর আমি প্রশ্রয় ও দি, বাথরুমে গিয়েও বই পড়ে।
    পাই অভয় দিলাম।
    অরণ্য - আমার সঙ্গে বন্ধু হলেও, প্রেমের কথা বলার মত খোলামেলা নয়। তবে আমি ঠাট্টাছলে বয়ফ্রেণ্ড ইত্যাদি প্রসঙ্গ আনি।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০১:৩৯565603
  • তাহলে প্রেমের নামে অক্ষ-র হাসি পায় কেন?
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০১:৪১565614
  • বিবি, মেয়েদের খেলাধূলার সিন-টা হায়দ্রাবাদে কেমন - সুযোগসুবিধা আছে?
  • pi | ২৮ জুলাই ২০১২ ০১:৪৫565625
  • হ্যাঁ, হ্যাঁ, প্রেম হইলো মহৌষধ। কোলকাতার কালেজ হলে রাজনীতিও দাওয়াই হতে পারতো ঃ)

    নাঃ,যেটা বলতে যাচ্ছিলুম, সেটি একটু বিপজ্জনক। নেশা হয়ে গেলে চাপ আছে। ক্লাস নাইনটা বড্ড কমবয়স।

    ও নাচ, গান,আঁকাআঁকি অম্নি কিছু করতে ভালোবাসে ?
  • bb | ২৮ জুলাই ২০১২ ০১:৫০565636
  • ঐটায় ব্যথা আমার কন্যা নিজে। Summer vaccation র সাঁতার কাটেন, অন্য সময় কমপ্লেক্সের ছেলে মেয়েরা মিলে ফুটবল বা ব্যাডমিন্টন খেলে। তিনি অ্যাজমার রুগী বলে ছোটবেলা থেকেই streneous গেমের প্রতি তার ভালবাসা কম, কারণ তিনি হাঁপিয়ে পড়তেন। এখন সমস্যাটা কমে গেলেও এইসব খেলার প্রতি বিতৃষ্ণাটা পুরোপুরি যায়নি।
  • bb | ২৮ জুলাই ২০১২ ০১:৫২565647
  • পাই - গান ভাল গায় কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালবাসা এখনো অতটা হয় নি। তবে শেখে, পুজায় বাঙ্গালী সমিতিতে সোলো গান গায়। তবে আমরা জোর করি না আজকাল।
  • bb | ২৮ জুলাই ২০১২ ০১:৫৪565658
  • সরি ওটা রিভু ছিলেন ঃ(
  • rimi | ২৮ জুলাই ২০১২ ০১:৫৭565681
  • আরে গেমই যে খেলতে হবে তার কোনো মানে নেই। খেলাধুলোটাও চাপ হয়ে দাঁড়ালে মুশকিল, ইন্দিয়াতে আজকাল যা আখছার হচ্ছে।

    গেম কিম্বা প্রেম - সবই যতো হাল্কাভাবে করা যায়, মানে এক্ষপেক্টেশন কমিয়ে ততই ভালো।
  • VB | ২৮ জুলাই ২০১২ ০১:৫৭565670
  • রিমি, প্রেম হোলো ইয়ে যাকে বলে সর্বরোগহর। দ্যাখেন না এইজন্যেই তো চৈতন্য কয়েছেন "মেরেছ কলসির কানা/ তা বলে কি প্রেম দেবো না? "
  • আমি দীর্ঘদিন | ২৮ জুলাই ২০১২ ০১:৫৮565692
  • পরিক্ষাভীতি থুড়ি স্পেসিফিক পারফর্মান্স ফোবিয়া তে ভুগেছি। তাই জানি।
  • rimi | ২৮ জুলাই ২০১২ ০২:০০565703
  • আমিও এই ফোবিয়াতে বেজায় ভুগেছি তো। কম ঝাড় গেছে জেবনে? ভাগ্যিস বাবার কিছু ছাত্তর ছিল, তাই প্রেম টেম করে কোনোমতে ব্যালেন্স রক্ষা করেছি, নইলে কি যে হত আজ!!!!
  • VB | ২৮ জুলাই ২০১২ ০২:০১565725
  • শুধু তাই না দাড়িবুড়ার নাটকে ভীতু প্রেমিক উত্তীয়কে সবাই উৎসাহ দিচ্ছে "হবে সখা হবে তব হবে জয়/ নাহি ভয় নাহি ভয় নাহি ভয়।"
    অর্থাৎ কিনা তেমন তেমন প্রেম এলে ভয় থাকবে না, জয় হবে।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০২:০১565714
  • না না, ভালো গাওয়া বা ফাংশনে গাওয়ার কথাও বলছি না। গাইতে বা শুনতে ভালবাসে কিনা। যদি শুনতেও ভালোবাসে, আর গানের নেশা ধরে যায়, অনেক স্ট্রেস কমে যায়।
    কিন্তু ওর কেসটা ঠিক কী ? পরীক্ষা ফোবিয়া, পরীক্ষা দেবার ভীতি কি ? আমার তো মনে হয়েছিল, নম্বর, রেজাল্ট নিয়ে টেনশন, চাপে থাকা। দুটো আলাদা কিন্তু।
  • Tim | ২৮ জুলাই ২০১২ ০২:০২565736
  • রিমিদির কথাটা দামি। আমার মাঝে মাঝে আসেপাশের লোকজনকে জোকারের মত বলতে ইচ্ছে হয়, "হোয়াই সো সিরিয়াস?!"
  • আমার ভীতি টা | ২৮ জুলাই ২০১২ ০২:০৪565747
  • এতই মারাত্মক ছিল যে এইচ।এস অবধি তাড়িয়ে বেরিয়েছে। যে সাবজেক্ট এ কখন ভুল হয়না সেগুলো খাতে গিয়ে ছড়াতুম। অনেক পড়ে কেটেছে ওটা। ইন ফ্যাক্ট তারপর গোটা লাইফ টাই বদলে গ্যাছে। সেটা ভালো না মন্দ তর্কসাপেক্ষ কিন্তু কোনো ভীতি আর নেই।
  • Dr. No | ২৮ জুলাই ২০১২ ০২:০৫565758
  • গুরু ধরিয়ে দেখতে পারেন।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০২:০৭565769
  • দেশে স্কুলের ছেলেপুলেরা এখন সোস্যাল নেটওয়ার্কিং করে ? ইলেভেন টুয়েল্ভ অনেক দেখেছি। নাইন টেন তেমন জানিনা। নেশা হয়ে যাবার রিস্ক খুব। কিন্তু কিছুটা সময় বেঁধে করলে, আশেপাশের আরো অনেক লোকের সাথে আরো অনেক রকম কথা বললে হয়তো নিজেরই বলতে ইচ্ছে করবে, হোয়াই সো সিরিয়াস। জীবনে পড়াশুনোর বাইরেও এত কিছু পড়ার, করার আছে !
  • pi | ২৮ জুলাই ২০১২ ০২:০৮565792
  • বোঝো, বলতে না বলতে।ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন