এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বাবুরাম সাপুড়ে | ২৭ জানুয়ারি ২০১৫ ২৩:১২657334
  • সিনেমা দেখে হাউমাউ করে কেঁদে ওঠার ইচ্ছে হয়েছে কখনো? চোখের কোনে জমে ওঠা জল চুপিচুপি মুছে নিয়েছেন কোনোদিন? আপনার কৈশোর বা কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার মঞ্চটা কি নব্বই দশকের কলকাতা? তবে একদিন সময় করে ওপেন টি বায়োস্কোপ সিনেমাটা দেখেই ফেলুন, কথা দিচ্ছি ঠকবেন না।
    ভাল সিনেমাটোগ্রাফি,বেশ ভাল চিত্রনাট্য,চমৎকার প্রাণবন্ত অভিনয়, কিন্ত বিশ্বাস করুন ছবিটা দেখার সময় এসব মাথায়ই আসে না, আরে মনে আসবে কি করে?আপনিই তো সিনেমার অংশ, নিজেকেই তো দেখছেন পর্দায়। ছবিগুলো নড়তে চড়তে শুরু করার একটু বাদেই মনে হবে, এটা তো একদম আমার গল্প, আমাদের গল্প, আমাদের বন্ধুত্বের গল্প, বন্ধুদের সাথে করে বেড়ানো বজ্জাতির গল্প, প্রথম সিগারেট টানার গল্প, প্রথম প্রেমপত্র দেওয়ার গল্প আর প্রথমবার মেয়েদের সামনে ছড়িয়ে ৩৬ করার গল্প, আর সব শেষে, পাড়ার ফুটবল মাঠে গোল করার সেলিব্রেশনে ৯৪ এর বেবেতোকে নকল করার গল্প।
    মনখারাপ করা সময়ে মনকেমন করাতে চাইলে দেখে ফেলুন ছবিটা, দেখবেন হল থেকে বেরোবার সময় মোবাইলে হাত চলে যাবেই যাবে, সেইসব বন্ধুদের নাম খুঁজতে যাদের সাথে এখন আর রোজ দেখা হয় না ............।
    আর হ্যাঁ, আজকাল দেখি সিনেমার সমালোচকরা সিনেমাকে নম্বর দেন, কাগজে ছাপাও হয়, দশের মধ্যে পাঁচ,সাড়ে ছয়,আমি অবশ্য একেবারেই আম পাবলিক তাই আমার দেওয়া নম্বর কাগজে ছাপবে টাপবে না, তবে কিনা কুঁজোরও তো চিত হয়ে শুতে সাধ হয়, তাই আমিও নম্বর দিলাম,দশের মধ্যে সাড়ে বারো।
    আবার বলছি দেখে ফেলুন..................
  • Ekak | ২৮ জানুয়ারি ২০১৫ ০০:০৭657445
  • হলে দেখলে আলাদা কী প্রাপ্তি হবে ? সেরকম কোনো বৈশিষ্ট না থাকলে ইউটিউবে আসুক, দেখবো।
  • বাবুরাম সাপুড়ে | ২৮ জানুয়ারি ২০১৫ ০০:১৪657556
  • ইউ টিউবে এসে গেছে, তবে প্রিন্ট ভাল নয় শুনলাম, ভাল প্রিন্ট আসতে তো ৬ মাস
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৫ ০১:৫৯657613
  • যা প্রিন্ট পেলাম তাই দেখতে একটা চেষ্টা নিলাম। তেমন সুবিধা করতে পারলাম না। মনে হলো এখান থেকে ওখান থেকে খাবলা খাবলা হরিন্নামের মতন হারবার্ট(সিনেমাটা), মতি নন্দীর কিছু খেলাবিষয়ক গল্প, এদিক সেদিক কিছু কমেডি টাইপ জিনিস-এসব একত্রে জুড়ে একটা বকচ্ছপ।
    আর, একেবারেই পুরুষের চোখ দিয়ে দেখা দুনিয়া। মেয়ে চরিত্রগুলো হয় ন্যাকা বোকা, নয় আবছা আর ঠান্ডা, নয় তো আইডিয়াল টাইপ। যেন অবজেক্ট, জ্যান্ত কিছু না।
  • কোথা যাস বাপুরে | ২৮ জানুয়ারি ২০১৫ ০২:২৪657624
  • একদম ঠিক। এই সিনেমা দেখে হাউ হাউ করে কাঁদার কি আছে মাথায় ঢুকল না।
    গপ্প উপন্যাস কিম্বা সিনেমা, যে কোনো কিছুতেই খানিক নস্টালজিইয়া ঢুকিয়ে দিতে পারলে বাজিমাৎ!!
    কেন বাঙ্গালীদের ছোটোবেলা/ পুরনো দিন ইত্যাদি নিয়ে এত আদিখ্যেতা? অ্যাডাল্টহুডের নানা ঝুট ঝামেলা আর দায় দায়িত্বের ভার বেশীর ভাগই দেখি সামলাতে পারে না ঠিক মতন। নইলে ছোটোবেলা নিয়ে এত মন খারাপের মানেটা কি?
  • pi | ২৮ জানুয়ারি ২০১৫ ০২:২৯657635
  • অ্যাকচুয়ালি জীবনের কোনকিছু নিয়েই হাউহাউ করে কাঁদার কী আছে, বুঝিনা ঃ)
  • একক | ২৮ জানুয়ারি ২০১৫ ০২:৫৪657646
  • দেখলুম খানিক। ব্যান্ডউইথ বেকার গেল। টানা বসে দেখার মত লাগলনা।
  • s | ২৮ জানুয়ারি ২০১৫ ০৩:১৩657657
  • কারো কোনো সিনেমা বা নাটক দেখে নস্টালজিয়ায় হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করলে আপত্তির কি আছে বোঝা গেল না। সবাই সিংহ/ সিংহী হৃদয় নাই হতে পারে, কৈশোর/ যৌবন বয়সের কিছু স্মৃতি কিছু ভাললাগা কিছু কষ্ট কিছু পাপ রোমন্থন করলে মন ভারাক্রান্ত হতেই পারে, চোখে জল আসতেই পারে।
    আমারই তো মোবাইলহীন, ফেসবুকহীন, টুইটারহীন সেই সময়, যখন বইপড়া, গানশোনা, হলে গিয়ে সিনেমা দেখা, পরিবারের সংগে আড্ডা, আন্তাক্ষরী খেলা বা সাদাকালো টিভিতে অনুষ্ঠান দেখা ছিল আনন্দ, সেসব সময়ের কথা ভেবে খুব মন খারাপ করে।
  • - | ২৮ জানুয়ারি ২০১৫ ০৫:৩৭657668
  • না না সিংহ/হী হৃদয় না হওয়াটা দোষের বলে নি, মনে হয়। বলছে, "দেখে ফেলুন" ভালোলাগবেইটা ধরে নিয়ে অত জোর দিয়ে বলাটাও এট্টু ক্যামন ক্যামন। হ্যাঁ, মানতেই হবে, পুরোনো ব্যাপার নিয়ে বাঙালীদের আদিখ্যেতাটা সব সময়ই একটু বেশীবেশী ঃ-)
  • কল্লোল | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:০১657335
  • আমার ভালো লেগেছে।
    কেন ভালো লেগেছে তার বিশদে না গিয়েও বলা যায়, বিনোদিত হয়েছি। ছোট ছোট মজার মুহুর্তগুলো বেশ লেগেছে।
    নারী চরিত্র নিয়ে Atozএর আপত্তির কারন বুঝলাম না। কবচের মেয়েটি বা সুদীপ্তার চরিত্র (যে ৮০র দশকে একলা মা হওয়ার সাহস দেখিয়েছে), কি করে ন্যাকা বোকা হয় বুঝলাম না।
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:১২657346
  • ভিন্ন ভিন্ন ব্যক্তির বোঝাবুঝি তো সমান না!
    যে যার বোঝাপড়া নিয়েই তো থাকে দুনিয়ায়। তাই নয় কি?
  • - | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:১৬657357
  • মেয়ে গুলোকে মা হতেই হবে -- একলা বা দোকলা ঃ-) এটাই তো পুরুষের চোখে দেখা!
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:২৯657368
  • এই সিনেমাতে কি ওপেন টি বায়োস্কোপ ছড়াটা পুরোটা আছে? আমার এইটুকু মনে আছে..

    ওপেন টি বায়োস্কোপ
    টাঁই টুঁই টাইস্কোপ
    রুলটানা বিবিয়ানা
    সাহেব বাবুর বৈঠকখানা
    মেম গিয়েছে...

    ....
    মেম খায় চা বিস্কুট।
  • Atoz | ২৮ জানুয়ারি ২০১৫ ০৬:৩৩657379
  • ঐ যে মোটা এক মহিলা বোকা বোকা গলায় স্বামীকে কইছেন"লাভ টুগেদার না কী বলে গো!" তারপরে গণেশের দুধ খাওয়া পর্যায়ে একজন মহিলা ফোন করতে করতে বোকা বোকা কথা বলছেন, তারপরে এমনকি ফোয়ারার বান্ধবী মেয়েটির ন্যাকাপনা---সর্বক্ষেত্রে মেয়েগুলোকে খিল্লি করা হয়েছে, যেন এরা সব দম দেওয়া পুতুল।
    অথচ মোটা বেঁটে টাকোলা বাঙালী পুরুষেরা এর চেয়ে বহুগুণ বেশি বালখিল্য কাজকর্ম চারিপাশে করে চলেন, সেগুলো দেখানো হয় না।
    তাদেরকে অনেক অ্যাক্টিভ আর জ্যান্ত দেখানো হয়, এমনকি মোড়ে যখন তারা গুন্ডাগিরি করে, তখনও।
  • কল্লোল | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:০৭657390
  • ড্যাশ উবাচ - "মেয়ে গুলোকে মা হতেই হবে -- একলা বা দোকলা ঃ-) এটাই তো পুরুষের চোখে দেখা!"
    ঐ সিনেমায় সব মেয়েরাই মা এমনটাতো দেখলাম না। অনেক মেয়েই তো শুধু মেয়ে।
    মেয়েগুলোকে মা হতেই হবে, কারন ছেলেগুলোর শরীরের জায়গা থেকে মা হবার উপায় নেই।
    এটা তো গেলো একদিক। আর অন্য মা? কোচ ভদ্রলোক কি কম মা?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:২২657401
  • "... সিনেমা দেখে হাউমাউ করে কেঁদে ওঠার ইচ্ছে হয়েছে কখনো? ... "

    - হ্যাঁ, হয়েছে বই কি। সেই সব সিনেমা দ্বিতীয়বার দেখার অনুরোধ শুনে ইচ্ছেটা চেপে রাখতে পারি নি, হাউমাউ করে কেঁদে উঠেছি।
  • !! | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:২৫657412
  • ইউ টিউবে একটূ দেখবার চেষ্টা করেছিলাম, বাজে প্রিন্ট আরও বাজে গল্প। মোটের ওপর ভালো লাগে নি। ঐ কিছু মুহুর্ত দেখিয়ে সস্তায় বাজি মাতের চেষ্টা মনে হল। অব্শ্য হল প্রিন্টের জন্য সংলাপ ভালো বোঝা যায় নি। হতাশ হলাম।
  • hu | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:৩৪657423
  • ইউটিউবে ভালো প্রিন্ট এলে তবেই দেখব। নাহলে সিনেমাটার প্রতি অবিচার করা হবে। যারা হলে গিয়ে দেখেছেন তাঁদের বেশিরভাগের থেকেই ভালো ফিডব্যাক পেয়েছি। আর বিষয়টা সম্পর্কেও সেন্সিটিভ। কাজেই বাজে প্রিন্টে ভুলছি না।
  • কল্লোল | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:৪৬657434
  • সিনেমাটা নিয়ে লিখতে গিয়ে একটা ব্যাপার মনে হলো। এখন যাদের বয়স ৫০এর আশেপাশে তারা কি ছবিটা বেশী উপভোগ করেছেন?
    একটা ব্যাপার তো আছে - নিজেকে চরিত্রগুলোর সাথে রিলেট করতে পারা। আমি ভুলও হতে পারি।
  • riddhi | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:৪৯657446
  • এটোজের ১ঃ৫৯এর প্রথম প্যারা(আর শুধু প্রথম প্যারায়) ক। জগাখিচুরি লাগল। সোনাগাছির সিন ফিন খুব বোকা বোকা লেগেছে।

    তবে একদম ডাইরেক্ট সিপিএমকে(বা কোন রাজনৈতিক দলকেই প্রায় নাম করে) খিল্লি বাংলা সিনেমায় আগে দেখিনি। এই ব্যাপারটা অভিনব। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে সাহসী তো নয়ই।

    অনেক আশা ছিল। বিশেষ করে স্টারানন্দে এত বাতেলার পর। চোন্দিল স্প্রিপ্টে হাত দিলে হয়তো অন্যরকম হত।
  • Du | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:৫১657457
  • অয়ন লিখেছিল - মুহূর্ত আছে গল্প নেই, অনেক কিছু প্রেডিক্টেবল - ঠিক - কিন্তু তাও ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। সাইকেলে খাওয়াদাওয়ার লোক পর্য্যন্ত।

    নস্টালজিয়ার ছবিতে একটু স্টিরিওটিপিক্যাল লোকেরা তো থাকেই - দেখুন এইটা
    http://www.imdb.com/title/tt0093818/
  • তাপস | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:৫৬657468
  • আপনারা সিনেমা দেখে কাঁদেন না?
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:৫৭657479
  • কিন্তু ছড়ার বাকী অংশটা কেউ মনে করিয়ে দিননা....

    রিভিউ পড়ে বুঝলাম সিনেমাটা বাড়ীর লোককে দেখার রেকো দিয়ে নিজে ছানাসহ বাড়ী থেকে কেটে পড়তে হবে.....যাতে কান্নাকাটি পেলে একা ঘরে মনের সুখে (দুখে) সেসব রিচুয়াল কমপ্লিট করে নিতে পারে ঃ)
  • Du | ২৮ জানুয়ারি ২০১৫ ১২:০১657490
  • ইন্টারনেটে সিনেমা দেখে কাঁদা চাপের আছে।
  • তাপস | ২৮ জানুয়ারি ২০১৫ ১২:০৬657501
  • টরেন্টে পুরনো ভালো প্রিন্ট দেখলেও?
  • বাবুরাম সাপুড়ে | ২৮ জানুয়ারি ২০১৫ ১২:১৬657512
  • গল্প অনেকক্ষেত্রে প্রেডিক্টেবল......... হ্যাঁ এটা ঠিক, তবে চরিত্রগুলোর সাথে রিলেট করায় ওটা আমার ভাল লাগায় অন্তত প্রভাব ফেলেনি, আর নস্টালজিয়া জিনিস্টা খুব খারাপ এটা মনে হয় না। বেশ লাগে............
    একটা প্রাপ্তবয়স্ক মানুষই বা মহৎ কাজটা কি করে, ঐ তো রোজগার করে আর ছেলে পুলে মানুষ করে......... তবে কি শুধু ডাইনোসর আর মঙ্গলগ্রহ নিয়ে সিনেমা বানানো হবে?
    ইরাবতীকে আমার মোটেই ন্যাকাবোকা লাগেনি ...............
    ভাল লাগবেইটার উপর ২-১ টা শর্ত দিয়েছিলাম, তবে সব শর্ত মেনেও কারো কারো অবশ্য ভাল নাই লাগতে পারে, এটাও ঠিক :)
  • সিকি | ২৮ জানুয়ারি ২০১৫ ১২:২৭657523
  • ওপেন টি বায়োস্কোপ
    টাঁই টুঁই টাইস্কোপ
    চুলটানা বিবিয়ানা
    সাহেববাবুর বৈঠকখানা
    সাহেব বলেছেন যেতে
    পান-সুপারি খেতে
    পানের ওপর মৌরি-বাটা
    ইস্কাবনের ছবি সাঁটা
    অল রাইট ভেরি গুড
    মেম খায় চা-বিস্কুট।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৫ ১২:৩৩657534
  • থ্যাংকু থ্যাংকু!

    সিকি কি হাত দিয়ে আর্চ বানিয়ে এই খেলাটা খেলত?
  • Ekak | ২৮ জানুয়ারি ২০১৫ ১৫:২৭657545
  • এ এক জ্বালা হয়েছে :( বাঙালি কাঁদুক না। ঘটি ঘটি কাঁদুক। তাই বলে সিনেমা অখাদ্য বলা যাবেনা ? বহুদিন ধরে এই বিরক্তিকর এপিসোড টা চলছে :/ ওই পাদের পাহাড় সিনেমাটা, ওটা না দেখা মানে নাকী প্রকৃতিপ্রেম-এডভেঞ্চার আরও কিসব নাই :( এবার বলা হবে এই ওপেন টি এক্কেবারে না পোষালে নব্বুই এ বড় হওয়ার স্মৃতি নাই। সেটা নিয়ে অনুভুতি নাই। ইল্লি আর কী !!!!!! কিতিইবিচ্চিরি সিনেমা বানাবে একটা বসে দেখা যায়না সেই বদগন্ধ ঢাকা দিতে এখন দর্শক কে অনুভূতিহীন প্রমাণের চেষ্টা !! সেই ঋতুপর্ণর ইন্টিরিয়র ডেকোরেশন থেকে শুরু হয়েছে। পর্দার সঙ্গে মিলিয়ে রচনাবলী। এখন চলছে জোকস সংগ্রহ। খিস্তি সংগ্রহ। পরকিয়া সংগ্রহ। সিনেমা টা কবে হবে ?? ??আমার পাক্কা ১৭ মিনিট গ্যাচে এই ফিলিম টা দেকতে গিয়ে এবং প্রচন্ড বিরক্ত হয়েছি। ভাড়া করা সমালোচক হলে খুঁজে খুঁজে ভালো কথা লিখতুম। রিজিওনাল মার্কেটের বাজার বুঝে কথা বল্তুম। কিন্তু আপাতত শুধুই ফিলিম দর্শক যার ঝান্ত্জ্বলেছে !! :ক্ষ :ক্ষ
  • তাপস | ২৮ জানুয়ারি ২০১৫ ১৫:৩৮657557
  • একক খচে গিয়ে লিখেছে, লাস্ট লাইনটা বুঝতে পারলাম না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন