এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ৩৮৮৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:০৮436642
  • আমার যখন বসন্ত হয়েছিলো তখন আমি প্রচুর হাম তুম এর গান শুনেছিলাম।
  • ranjan roy | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:০৯436753
  • গুরু পূজোসংখ্যায় ভিকির মডার্ন কবিতা লেখার ফর্মূলা পড়ে ওকে গুরু মেনে ভাবলাম কবিতার পাতায় এত এত মহারথীরা জাঁকিয়ে বসে আছেন, কল্কে পাবো না। গান লেখার চেষ্টা করলে কেমন হয়? ওবশ্যি ভিকির ফর্মূলা মেনে।
    শীতেই বসন্তের গান গাওয়া যাক, বসন্তপঞ্চমী আর কত দূরে?
    আমিই প্রথম ঢিলটা ছুঁড়লাম। আশা আছে ডিডি, টিম, ফরিদা, তেকোণা, সায়ন্তন, অর্পণ, তাতিন এবং অন্যেরা তাঁদের কলম থেকে মণিমুক্তো ছড়াবেন।

    সেদিন সত্যি এমনি ঘটনা ঘটেছিলো কালীঘাটে,
    জোড়া বটগাছ, পাতার ফাঁকেতে সূর্য নামলো পাটে।
    মেয়েটির সিঁথি সিঁদুরেতে লেপা, মেয়েটির চোখে হাসি,
    ছেলেটির চোখ জ্বলে ধক্‌ধক্‌, তবু বলে ভালোবাসি।
    ভালোবাসা নয় আলতো হাতের চিবুকে একটু ছোঁয়া,
    ভালোবাসা নয় খাটেতে গড়িয়ে বৌয়ের পাশে শোয়া।
    ভালোবাসা-আ! ভালোবাসা-আ! ডিরি ডিরি ডারা ডা,
    ভালোবাসা তুমি দেখতে কেমন সেটা আজো জানি না।

    ভালোবাসা নয় তোমার আমার আইনি এগ্রিমেন্ট,
    দিনের বেলায় রুক্ষ্মমেজাজ, রাত্রে উগ্রসেন্ট।
    ভালোবাসা নয় ট্যান থিটা পাই, নাকি সে ইনফিনিটি?
    ভালোবাসা নয় জেনিভা কিংবা ভার্সাইয়ের ট্রিটি।

    ভালোবাসা, ভালোবাসা ডিরি ডিরি ডারা ডা,
    ভালোবাসা তুমি দেখতে কেমন আজো সেটা জানিনা।।
    (ট্রেন ধরতে যাচ্ছি, বাকিট কোলকাতায়। আপনারা হাত্‌লাগান,)
  • kallol | ১৫ জানুয়ারি ২০১০ ১৮:২৯436864
  • ফসিল ঝাউ পাতা
    গত জন্মের খাতা
    খাতার পাতায় নাম
    বিবর্ণ নীল খাম
    সাদায় কালোয় ছবি
    আকুল বিকুল কবি
    স্কুলবাসের জানালায়
    যদি ঝলক দেখা যায়
    মাতাল সারাদিন
    ধিনাক ধিনাক ধিন
    পিছু পিছু হেঁটে
    হঠাৎ পেরিয়ে যেতে
    চোখের কোনে হাসা
    কেনা গোলাম ভালোবাসা
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৮:৩৪436975
  • ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি
    ভালোবাসা মানে এলোচুল মাতোয়ারা
    ভালোবাসা মানে সময় থামার আগে
    ভালোবাসা মানে তোমার শুরু আমার সারা

    ভালোবাসা মানে আর্চিস গ্যালারি
    ভালোবাসা মানে গোপন গোপন খেলা
    ভালোবাসা মানে কান্নাভেজা চোখে
    ভালোবাসা মানে নীল খামেদের মেলা

    ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে
    শুনে ফেলে অনুভূতির হাসি
    ভালোবাসা নান্দনিক যাতায়াতে
    ভালোবাসা মানে চৌরাসিয়ার বাঁশি

    ভালোবাসা মানে আগাম চলার সুর
    ভালোবাসা মানে অবিরাম চলাবসা
    ভালোবাসা মানে আঁখিপল্লব ছুঁয়ে
    চিনতে শেখা শেষ কাব্যের ভাষা ...

    আমাদের ভালোবাসার বয়েসে, এটাই ছিল ভালোবাসার শ্রেষ্ঠ ডেফিনিশন।
  • kahiptaashaa | ১৫ জানুয়ারি ২০১০ ১৯:০১437035
  • সন্ধ্যায় আলো জ্বলে, হ্যারিকেন ধোয়া মোছা আর
    আলো নিভে গেলে, সন্ধ্যায় আলো জ্বলে কেঁপে
    মলাটের ভাজে। নওলকিশোর,তার সাইকেল বাজে

    হাওয়া দিলে জোনাকির আলো
    বাড়ির পিছনে জলা, বারোমাস চুপিসাড়,
    মেঘ, আর জল, সাইকেলে ডাক আসে, আলোর ক্কচিৎ
    মেয়েটির বাড়ির পিছনে থাকে মেঘ আর জল

    নয়ন লড় যাইহে কখনো, পথে ঘাটে
    স্কুলে যেতে বড়ো ভীড়, ঘাম
    তবু আলো ছিলো, ছায়া ঘেরা ছোটো বন্দরে
    দিনে আর রাতে, ভালোবাসা, আলোর মতন
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৯:১০437046
  • আহা! নাজুক!! আরো হোক।
  • keu ekajan | ১৬ জানুয়ারি ২০১০ ০৮:৪৫437057
  • আমার বুকের মধ্যে ভালবাসা
    অনেক আলো হাসি আশা।
    তোমার জীবন নিয়ে জুয়ো খেলা
    মাঝ দরিয়ায় নোঙর ফেলা।
    বিবাহের এক অঙ্গীকারে
    বদ্ধ হৃদয় গুমড়ে মরে।
    জীবন পালায়, সুখ যে হারায়
    হয় পাঁচ দশকের শেষ।
    মিল হলনা চওয়া পাওয়া।
    তবু, যাই বললেই যায়না যাওয়া।
    এরই নাম কি ভালবাসা?
  • M | ১৬ জানুয়ারি ২০১০ ০৯:১৭437068
  • একি !!!!! নিনাদিদিয়া কেউ একজন?
    যাকগে এই টইটা বেশ।
  • tatin | ১৬ জানুয়ারি ২০১০ ২২:২৮437079
  • আমার বসন্তে ফুল ফোটার উচ্ছ্বাস নেই
    আছে শুধু ফসলের প্রতীক্ষা
    দোলার উষার রাগ এ-আকাশে জাগবেনা
    আবির হারিয়ে ফেলি অনেকটা
    রাতের ঘুমের নেশা, স্বপ্ন শূন্য করে
    ছাঁকনি চুঁইয়ে ঝরে ম্যাজেন্টা
    গাছের পাতায় আজ সূর্যের সাড় নেই

    তবুও দখিন হাওয়া অলীক না।
  • kahiptaashaa | ১৮ জানুয়ারি ২০১০ ১৯:০০436643
  • জ্যান ফেব কুয়াশা ভীষন আর সাইকেলে হাওয়া বুকে দম
    গণিতে ও জ্যামিতিতে মতি গতি নেহায়েত কম
    রুপকথা পাততাড়ি ততদিনে, কবি গোস্বামী
    স্কন্ধারূঢ়, রেডিও বিকেলে, শেখে আনকোরা আন্‌জানে গম

    নিজঝুম ভোরবেলা,লুকোছাপা, কুয়াশা ভীষন
    হান্ড্রেড মাইল্‌স? সাইকেলে হাওয়া, বুকে দম!
    কানে কানে মাথা খায় কবিবর নষ্টের গোড়া,
    ছুটে যাও টিউশন ক্লাসে, শিখে এসো ভালোবাসা-
    শিখে এসো আন্‌জানে গম
  • kahiptaashaa | ১৯ জানুয়ারি ২০১০ ১৯:১০436654
  • প্রাচীন দীঘির জলে ঝুঁকে, এশহর একাচোরা মত
    জীবন যেদিকে যায় যাক, ঘাসের গালিচা মোড়ে মোড়ে
    শ্রীরাধিকা পড়ুয়া ভীষন, হামেহাল জে ই ই র ঝোঁকে
    এশহরে নওলকিশোর, একাচোরা, সাইকেলে ঘোরে
  • ranjan roy | ১৯ জানুয়ারি ২০১০ ২০:১৬436665
  • বা:, চালিয়ে যান।
  • ranjan roy | ১৯ জানুয়ারি ২০১০ ২০:২৬436676
  • ভালবাসা সেকি ধমনীর কোষে জেগে ওঠা উন্মাদ?
    ভালবাসা সেকি দাঁতে আর জিভে রক্তের নোনা স্বাদ?
    ভালবাসা সেকি জানলায় টোকা? রোমিওর চাওয়া পাওয়া?
    ভালোবাসা সব এলোমেলো করা দৃপ্ত দামাল হাওয়া!
    ভালবাসা-আ! ভালোবাসা-আ! ডিরিডিরি ডারা -ডা!
    ভালোবাসা তুমি কেমন দেখতে আজো সেটা জানিনা।।
  • kahiptaashaa | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৯436687
  • দুপুরগুলো নিদাঘদহন মুঠোয় বালুঘড়ি
    শহর থেকে একটু দুরেই রঙীন ঝাউবন

    ঝাউয়ের বনে অরণ্যদেব, সোনার বালিয়াড়ি
    ঝাউয়ের বনে রাইকিশোরি, বাসন্তী রং শাড়ি
  • kahiptaashaa | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৬436698
  • নিঝুম সন্ধ্যা নামে, তাড়াহুড়ো নেই একেবারে
    নেহাত নিরীহ মৃদু শিকারী ডাহুক
    এঁদো ডোবা থেকে ঘরমুখো, শাম ঢলে চোখের কিনারে

    নিঝুম সন্ধ্যা নামে, তাল দেয় ঝিঁঝিঁট সেতারে
    অন্যপাড়ার ছেলে, অগোছলো রেডিও, ক্যাসেটে
    উঁকি মেরে খোঁজে ভালোবাসা, আঁখিতারা, শীতের কুয়াশা
  • Samik | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৬436709
  • সাপ্তাহিক বা কহিপ্তাসা, লেখাগুলো তো একঘর হচ্ছে। কিন্তু নামটা অমন কেন?
  • kahiptaashaa | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৩436720
  • কেন, কি সুন্দর কাব্যিক নাম- হিপ্ত ছিল আশা- কহিপ্তাশা (ব্রামবাবু)
  • Lama | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৭436731
  • যেই না আসিল বসন্ত
    ঘাড় ধরে বাপে বিয়ে দিয়ে দিল: গানেতে পড়িল হসন্ত।
  • kahiptaashaa | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৬436742
  • কুড়ি কুড়ি বছরের পার, ঝাউবনে স্টেশনের মোড়ে
    ফিরিওলা নব্যযুবক, এখনো সে স্বপ্ন বেচে খায়
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৩436754
  • ইয়ে, মানে কহিপ্তাশাকে আমরা কি অন্য নামেই বেশী চিনি? ;-)
  • Samik | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২436765
  • তোহুবার?
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৯436776
  • না, শমীক, হলনি।
  • Samik | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৪436787
  • হলনি মানে? দিব্যি হল। আইপি মিলিয়ে দ্যাখো।
  • kahiptaashaa | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৯436798
  • এঁরা লোকজনকে একটু শান্তিতে কাইব্যচর্চা করতে দিল না-
    হা ঈশ্বর, তুমি এঁদের ক্ষমা কোরো।
  • SS | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০436809
  • :)) হয়নি।
    বলে ধিবো কি?
  • Samik | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৬436831
  • ঈশ্বর আজ অবধি কাউকে ক্ষমা করেছেন? :-))
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৬436820
  • আজকে তো ঐ আইপি থেকে হানুও কথা বলেছে।
  • Lama | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৯436842
  • অনেক দোকানে এক ই কম্পুতে দু তিনজন লোক কাজ (বা অকাজ) করে। সেক্ষেত্রে আই পি মিলিয়েও বোঝা যাবে না।
  • kahiptaashaa | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২১:০১436853
  • তাহলেই দেখো- দুজনের আইপি এক হলে তৃতীয়জন আর কি দোষ করলো?
    আমি কহিপ্তাশা, আদি। কোনো শাখা নাই।
  • ranjan roy | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৫436865
  • সব ঠিক আছে। কিন্তু আমি মনে হয় মেসেজটা ঠিক মত দিত পারিনি।
    আসলে এই টই খুলে চাইছিলাম বাংলা ব্যান্ডের গান, বিশেষ করে তার লিরিক নিয়ে খিল্লি করতে( সে চোন্দিল যতই পেরাইজ পাক)।
    তাই ভাবছিলাম রচনা গুলোতে বেশ ব্যান্ডসুলভ মস্তি ও খিল্লি আসুক। নিজে অপটু হাতে ধরতাই দেয়ার চেষ্টা করলাম।
    কিন্তু সবাই ওগুলোকে দুর্বল ডগারেল ভার্স ভেবে ভারি ছিরিয়াস, রোম্যান্টিক আর দার্শনিক কবিতা লিখতে লাগলেন। সেসব ভারি ভালো, কিন্তু কবিতা যে! আমি চাইছিলাম ব্যান্ডের গানের ধরন। তা গান কই, মস্তি কই, ব্যান্ডকে ভ্যাংচানো কই?
    এই ধরুন:

    ভালোবাসা সেকি তোমার আমার নন-জিরোসাম গেম?
    কখনও জিতেছি, কখ্‌নও হেরেছি, তাতে নেই কোন শেম।
    ডিরি ডিরি ডারা, ডিরি ডিরি ডারা, ডিরিডিরি ডারা ডা।
    ভালোবাসা তুমি লম্বা না বেঁটে সেটা আজো জানি না।।

    টিম কই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন