এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৯৮৮৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৮ নভেম্বর ২০১৩ ২১:৫৬624029
  • একটা কথা, কাল একবার বলেছিলাম আর একবার বলি। পেশাগত দক্ষতার সাথে নলেজ-এর তেমন সম্পক্কো না-ও থাকতে পারে। কেউ কোনো মত দিলে তার ডিগ্রী চাওয়ার কোনো প্রয়োজন নেই বলেই মনে হয়, যতক্ষণ না তিনি নিজে ডিগ্রীজনিত এডভান্টেজ ক্লেম করেন। এখানে, গুরুতে বহু মানুষ আছেন যাঁরা ডিগ্রী ছাড়াও অত্যন্ত knowledgeable কিংবা talented উদাহরণ দিতে গেলে নাম করে শেষ করতে পারব না। সকলেই সেই সব ডিগ্রী -ছাড়া জ্ঞানের জন্য তাঁদের বয়স, পেশা এসবের কথা না ভেবেই তাঁদের সম্মান করেন। অন্তত আমি করি। প্রথমত: কমলেন্দু কেন সেই শ্রদ্ধা অর্জন করতে পারলেন না সেটা একটু ভেবে দেখা যেতে পারে। দ্বিতীয়ত: এখানে বহু পেশার বহু মানুষেরা যে সব মতামত শুরু থেকে দিয়েছেন, সেগুলোকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এম্বিবিয়েস নিয়ে আসুন, এই রকম ডাকাডাকি আমার অন্তত খুব খারাপ লেগেছে। ডাক্তারদের প্রফেশনাল এটিকেট এর কথা অক্ষদা বলেইছেন। পেশার হিসেব না দিয়ে, বা ডিগ্রী না থাকলে যদি কথা না বলা যায়, তাহলে অবশ্য এই সব গোলমাল কম বাধে, কারণ বেশির ভাগ আলোচনায় আমরা সকলেই অনধিকারী। সেটা এক দিক দিয়ে ভালই।
  • aka | ০৮ নভেম্বর ২০১৩ ২১:৫৮624030
  • কমলেন্দু বাবুর মতন প্র্যাকটিশনারদের তো ভারতে দুধের এই মারাত্মক অবস্থা আরও বেশি করে জানা ও জানানো উচিত। হাবিজাবি যুক্তি না দিয়ে প্রকৃত অবস্থাটা জেনে জানালে লোকের আরও বেশি উপকার হবে। নইলে খামোকা বিতর্কই সৃষ্টি হয়, শুধু অবজারভেশন দিয়ে তো সবকিছু প্রমাণিত হয় না।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ২২:০৪624031
  • এইটায় আমি একমত, যে, প্রশ্ন করলে, এম্বিবিএস কি এম্ফিল কি ডক্টরেট নিয়ে আসুন, তবেই আপনার কথায় গুরুত্ব দেব, এইটা এক্সপ্লিসিট ব ইমপ্লিসিট যেভাবেই আসুক, সেটা মোটেও কাম্য নয়। বিশেষজ্ঞতা নিয়ে দীর্ঘদিন ধরেই আমার প্রচুর বক্তব্য আছে। ওমনাথ বলতে পারবে। :)

    পুঃ কিছুদিন ধরেই দেখছি ওমনাথকে গাল পাড়তে তেমন উৎসাহ পাচ্ছি না। বরং একটু বাবাবাছা করতে ইচ্ছে করছে। আমার কি রক্তের তেজ কমে এল তবে? :(
  • π | ০৮ নভেম্বর ২০১৩ ২২:০৫624032
  • এগুলো তো দেশের দুধে ভেজাল।
    দুধ ঠিকঠাক প্রসেস করলে এমনিই এই কেমিক্যালগুলো থাকে বলছে। কুড়িটা কেমিক্যাল। দেশ ভেদে হয়তো কিছু তফাত হবে।
    http://www.indianexpress.com/news/milk-contains--a-cocktail-of-up-to-20-chemicals-/814039/
    প্রশ্ন হল, এগুলোর শরীরের উপর প্রভাব নিয়ে কি স্টাডি হয়েছে ? হলে, কী স্টাডি হয়েছে ?

    এই ওষুধগুলো নিয়ে প্রশ্ন করার কারণ আছে। জাস্ট ক'দিন আগে এখানে খুব হইচই হল, মুরগী, টারিকে এবং আরো কিছু পশুকে আর্সেনিক বেসড ড্রাগ দেওয়া নিয়ে। যা নাকি কার্সিনোজেনিক। মানে, যে ফর্মে দেওয়া হয়, সেটা কার্সিনোজেন নয়, কিন্তু খাবার পরে শরীরে গিয়ে কার্সিনোজেনিক ফর্ম তৈরি করতে পারে। পশু পাখির বর্জ্য সার হিসেবে ব্যবহার করলে তার মধ্যে দিয়েও আর্সেনিক মাটিতে জলে মিশতে পারে, এতদিন মিশেছে।
    এই ড্রাগ দিলে ওজন বাড়তো, পশুপাখিদের খাদ্যের পরিমাণ না বাড়ালেও।
    তো, এটা নিয়ে এতদিন FDA কিছু বলেনি। ড্রাগমেকার লবির চাপ ছিল বলে শোনা যায়।
    বহুদিন ধরে রমরমিয়ে চলেছে, অতি সম্প্রতি অনেক কাণ্ডের পর এখানে ব্যান হল। দেশে এটা দেওয়া হয় কিনা, জানিনা। কুমুদি বলতে পারবে ?

    অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার নিয়েও অনেক কেস আছে, বেশ কিছু জিনিস FDA বন্ধও করেছে। দেশে এসবের রেগুলেশন কতটা কী আছে আর থাকলেও তা কতটা অনুসরণ করা হয়, জানিনা। এগুলো নিয়েও কুমুদি বিস্তারিত লিখলে ভালো হয়।
  • π | ০৮ নভেম্বর ২০১৩ ২২:০৮624033
  • *দুধ ঠিকঠাক হ্যাণ্ডেল করলেও ( মানে ভেজাল না মেশালেও) এমনিতেই এই কেমিক্যালগুলো থাকে।
  • sm | ০৮ নভেম্বর ২০১৩ ২২:১৪624036
  • @ruponkarbabu , ডাক্তারি বিদ্যা হলো একটি বিজ্ঞানভিত্ত্যিক চর্চা । প্রতিটি বিজ্ঞান এর শাখার মতই এর পরিবর্ধন ও পরিমার্জন ঘটে চলেছে। এক টি সময়ে যা চালু প্রাকটিস, আজকের যুগে তার অনেক মেদ বর্জন হয়েছে। বিধান রায় ও শীতল ঘোষ দুজনেই বিলিতি ডিগ্রী প্রাপ্ত ডাক্তার। তারা তখনকার সময়োপযোগী আধুনিক মেডিসিন সম্মন্ধে যথেষ্ট ওআকি বহাল ছিলেন। তখনকার সময়ে sign ও symptoms দেখে ডায়াগনসিস অনেক বেশি চালু ছিল তাই তাদের অনেক কাহীনি, লোকের মুখে মুখে ফেরে। কারণ অনেক জটিল রোগ তারা ডায়াগনসিস করতেন সুধু ক্লিনিকাল signs ও symptoms দেখে।
    এর পিছনে explanations ও সহজবোধ্য, কারণ CT স্ক্যান, USG, MRI, immunohisochemistry available ছিল না।
    উদাহরণ দিলে স্পষ্ট হবে,গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে sign symptoms দেখে ডায়াগনসিস করলে accuracy রেট যদি ৮০ পার্সেন্ট হয় সেটা USG স্ক্যান এর সাহায্য নিলে শতকরা ৯৫ পার্সেন্ট এ ঠেকবে। বিধান রায় তখন কার দিনের শ্রেষ্ট ডাক্তার হলেও যে ডায়াগনসিস মিস করবেন তা হয়ত কোনো সদ্য পাসকরা আজকের ডাক্তার ইনভেস্টিগেশন এর সাহায্যে করে ফেলবে, এতে করে বিধান রায় কে ছোট করা হচ্ছেনা, কেবল আধুনিক বিজ্ঞানের জয়গান করা হচ্ছে। আবার একটি স্টাডি তে দেখা গেছে শতকরা ৩০ পার্সেন্ট ডাক্তার চেস্ট xray তে TB দিগ্নসিস মিস করেন বা ভুল করেন, এটা হলো হিউমান এরর। এখানে যে ডাক্তার যত কম মিস করবেন তিনি তত ভালো বলা যেতে পারে, আবার CT স্ক্যান এর সহায়তায় percentage অফ এরর অনেক শতাংশ কমিয়েই ফেলা যায়। আপনি কোন দিকে ঝুকবেন সেটা আপনার ব্যাপার।
    কয়েকজন দিকপাল ডাক্তার কে একটি multi vulvular ডিসিস এর পেশেন্ট দিলে, সারাদিন ধরে আলোচনা করেও একমত হবেন না, কিন্তু echo পাঁচ মিনিট এ সমস্যা মিটিয়ে দেবে। বিদেশেও ক্লিনিকাল মেডিসিন এর কচকচি অনেক কমে গ্যাছে। কিন্তু signs, symptoms, ইনভেস্টিগেশন ও প্রপার হিস্ট্রি নিয়ে যে overall এপ্রোচ তার কদর কিন্তু কমে নি। সেটাই আধুনিক চিকিত্সা শাস্ত্র।
  • sch | ০৮ নভেম্বর ২০১৩ ২২:১৪624034
  • ঈশান আমার বাক্যবন্ধটি আবার পড়তে অনুরোধ করছি " সেটা বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে পাওয়া একদম প্রথাগত MBBS দিগ্রী।। " - এখানে এম্ফাসিস " MBBS দিগ্রী"র" ওপর এবং সেটা একটা প্রখ্যাত মেডিক্যাল কলেজ থেকে। ওটা মেডিক্যাল কলেজ বা আর জি কর থেকে হলেও ক্ষতি নেই।

    পরে কমলেন্দু বাবু যখন ঘনাদা'র রেফারেন্স দিয়েছিলেন তখন ঘনাদার ফেসবুক (উনি আমার লিস্টে আছেন) পেজে একটা জিনিস দেখতে গিয়ে কমলেন্দু বাবুর নাম দেখলাম। ওনার পেজে গিয়ে দেখলাম B.S.Medical College লেখা। তাই বন্ধুর নাম এখানে একদম অপ্রাসঙ্গিক।

    ঈশান কমলেন্দুবাবু যে কেস স্টাডিটা দিয়েছেন (যদিও মায়ের ছবি ও নাম দেওয়াতে আমার খুব আপত্তি) সেটা থেকে বোঝা যায় ব্রেস্টফিডিংয়ের সমস্যা সমাধানে উনি খুবই দক্ষ। কিন্তু ওনার প্রথম লেখাটা পড়ুন সেখানে কিন্তু একবারও উনি নিজের বিষয় নিয়ে আলোচনা করেন নি - সেটা করলে অবশ্যই সবাই ওনাকে শ্রদ্ধা জানাতো।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ২২:৪৭624037
  • শ্চ, ভারসান বদলাচ্ছেন কেন? :)
  • :-D | ০৮ নভেম্বর ২০১৩ ২২:৫৪624038
  • ঐ তো। প্রথমেই ফেসবুক দেখে বলেছি বলে দিলেই মিটে যেত। খামোকা ডাক্তার বন্ধুর ঢপ টা না দিলেই চলত।
  • sch | ০৮ নভেম্বর ২০১৩ ২৩:১৪624039
  • ঈশাণ, ঢপ-ও দিই নি - ভার্শানও বদলাইনি -- বুঝতে পারি নি ফ্লো চার্ট এঁকে বলতে হবে - এটা কোর্ট মার্শাল হচ্ছে

    "পরে কমলেন্দু বাবু যখন ঘনাদা'র রেফারেন্স দিয়েছিলেন ..." - এই "পরে" শব্দটা হচ্ছে আমার ডাক্তার বন্ধুর কাছ থেকে শোনার পরে। আমার ভুল হয়ে গেছে, লেখা উচিত ছিল যে "প্রথমে আমার ডাক্তার বন্ধুটির কাছে শুনেছিলাম (আরো বিশদে, সে বলেছিল আমি একজন কমলেন্দু চক্রবর্তীর নাম শুনেছিলাম যিনি এখান থেকে পাশ করেছেন), পরে কমলেন্দু বাবু যখন ঘনাদা'র রেফারেন্স দিয়েছিলেন"

    এবার ভার্শান ম্যাচ করলো?

    আর এই তথ্যে যদি কোনো ভুল থাকে তার দায় আমার (এখুনি গুগল সার্চ করেই http://www.linkedin.com/pub/dr-kamalendu-chakrabarti/63/961/61b এই তথ্যই পেলাম) - আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব। কিন্তু আবার বলছি প্রতিপাদ্য বিষয়টা ছিল ঊনি একজন MBBS ( এবং হয়তো আরো অনেক উচ্চ দিগ্রীধারী) আলোপ্যাথিক প্রাকটিশানার - অন্য কোনো alternate ্মেডিসিনের দিগ্রী ধারী না।

    আর এই প্রসঙ্গে আমার ডাকতার বন্ধুর পরিচয় দেওয়া অবান্তর - আমি কমলেন্দু বাবুর হঠাৎ ঘনাদা'র রেফারেন্স টেনে তার পার্সোনাল নাম্বার দেওয়ার মতোন সম্পূর্ণ বাইরের কারো তথ্য এখানে দেওয়ার বিরোধী। এটা আমার বিচার বোধ -- আপনি না-ই মানতে পারেন
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ২৩:১৮624040
  • মানব না কেন? ঘনাদার নম্বর দেওয়া খুবই অনুচিত কাজ হয়েছে।

    কোর্ট মার্শাল একেবারেই নয়। ওরকম মনে হলে কাটিয়ে দিন। আমিও দিলাম।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ২৩:২১624041
  • আমি একেবারে অবাক! লোকে তো যদুপুর থেকে প্রেসিডেন্সি থেকে আইআইটি থেকে বিই কলেজ থেকে হামেশা বলছে! বাঁকুড়া সম্মিলনী থেকে বলায় আপত্তির কী হলো এটা মোটা মাথায় ঢুকলো না একেবারেই।

    কেউ সা নি কা বা করে বুঝিয়ে দেবেন দয়া করে?
  • রূপঙ্কর সরকার | ০৮ নভেম্বর ২০১৩ ২৩:৪৯624042
  • sm - আমি ক্লিনিকাল টেস্টের বিপক্ষে কিছু বলিনি। এও বলিনি, যে সাইন ও সিম্পটম দেখেই রোগ নির্ধারণ যিনি করেন, তিনিই বড় ডাক্তার। আমি খালি বললাম, এই দেখেও রোগ খানিক ধরা যায়। যেটা নিশিবাবুর ডাক্তারি নিয়ে ঈশান অনেকক্ষণ আগেই বলেছে।

    তা ছাড়াও আমি ধৈর্য ধরে কমলবাবুর সব পোস্ট পড়িনি। এম্বিবিয়েস নিয়ে আসুন টাইপ বক্তব্যও দেখিনি আগে। সে সব শোনার পর তো মোটামুটি পালিয়েই গেছি।

    ওঁর যেটা গোড়ায় গলদ, সেটা হ'ল এই ফোরামের মানুষদের জ্ঞান বুদ্ধি ডায়াগনোসিস করতে না পারা। হয়তো ফেসবুকের মত প্রত্যেকের ছবি দেয়ার প্রভিশন থাকলে উনি মুখ দেখেই বলে দিতে পারতেন সোসেন কী বা কতদূর।

    তবে আমার মুখ দেখে দুগ্ধপোষ্য (১/১৮) বলে দিলে বুঝতাম উনি সত্যি বিধান রায়।
  • Bhagidaar | ০৯ নভেম্বর ২০১৩ ০০:০১624043
  • এতজ, ইনফিরিয়রিটি কমপ্লেক্স হতে পারে কি?
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:০৫624044
  • ভাগীদার, হতে পারে তাও। কিন্তু সেতো আমার আপনার মতন সাধারণ মানুষদের ক্ষেত্রে মেনে নেওয়া যায়। প্রগতিপন্থী যুক্তিবাদী লিবেরাল হিউম্যানিস্টরা সেটা বলবেন, এটা কি আশা করা যায়?
  • Bhagidaar | ০৯ নভেম্বর ২০১৩ ০০:০৭624045
  • দেখুন, সচ এর প্রথম পোস্টে আমার একদম ই মনে হয়নি এটা বাঁকুড়া সম্মিলনী কে কটাক্ষ করা হয়েছে.। জাস্ট বলা হয়েছে উনি প্রথাগত MBBS, চাইনিস মেডিসিনে ট্রেন্ড হননি।
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৩ ০০:০৮624047
  • আচ্ছা, এটুজেডদি তাহলে প্রগতিপন্থী যুক্তিবাদী লিবেরাল হিউম্যানিস্ট নয়।
    ভাগিদাও সেই দলেই?
  • Bhagidaar | ০৯ নভেম্বর ২০১৩ ০০:১০624048
  • আমি কারুর দলে নই রোবু, আমি একা!
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:১৩624049
  • ভাগীদার,
    আমারও বাঁকুড়া সম্মিলনী শুনে মনে হয়েছিল প্রচলিত অ্যালোপ্যাথিক ডিগ্রীই যে ওনার আছে, একটা রেকগনাইজ্ড মেডিকেল কলেজ থেকে, সেটাই সচ ইনফো হিসাবে দিয়েছিলেন। এর মধ্যে আক্রমণ কটাক্ষ এসব একেবারেই খুঁজে পাই নি। কেজানে হয়তো ছিল। ধরা পড়ে নি আমার রিসিভারে। হতেই পারে।
  • Bhagidaar | ০৯ নভেম্বর ২০১৩ ০০:১৫624051
  • এতজ, খুঁজলে সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়।
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:১৫624050
  • রোবু, এক্কেবারে ঠিক। আমি নিতান্ত রক্ষণশীল আবেগবাদী। ঃ-)
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:২০624052
  • ভাগীদার,
    কবি বলেছেন, "যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দ্যাখো তাই/ পাইলেও পাইতে পারো অমূল্যরতন।"

    ঃ-))))
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৩ ০০:২৭624053
  • আচ্ছা। রক্ষণশীল। শব্দটার মানে ভুল জানতাম এতদিন।
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:২৮624054
  • রোবু,
    কী মানে জানতেন?
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৩ ০০:৩৫624055
  • আপনিটা কী মিনিময়ের জন্য ডিস্ট্যান্স তৈরী করার গল্প?
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:৪০624056
  • ডিবেটের ডায়াসে উঠলে তো সবাইকে আপনি বলতে হয়। কারণ সেটা তো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সেখানে আর কেউ কারুর ভাই বন্ধু কাকা মামা ইত্যাদি( এর মধ্যে বোন কাকী মামীও ধরে নেবেন) না।
    ঃ-)
  • রোবু | ০৯ নভেম্বর ২০১৩ ০০:৪৪624058
  • নাহ, আমি প্রগতিপন্থী যুক্তিবাদী লিবেরাল হিউম্যানিস্ট। যুদ্ধ টুদ্ধ আমার ভালো লাগে না। কাটলাম।
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০০:৪৫624059
  • ধ্রিয়দ্ধম্‌ ধ্রিয়দ্ধম্‌
    ঃ-)
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৩ ০২:০৪624060
  • একটা লোকের ব্যক্তিগত ইনফর্মেশন, তিনি আইআইটিতে পড়েছেন, না হিঙ্গলগঞ্জে চাকরি করেন, তিনি গে নাকি ক্রনিক আমাশা-রোগী -- এটা দুম করে লিখে দেওয়াটা আপত্তিকর মনে হয়েছে। বিষয়টা কি এতই অবোধ্য? আপনারা নিজেরা তো ব্যক্তিগত গোপনীয়তা রাখতে আগ্রহী, নাকি নয়?
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৩ ০২:৩৭624061
  • কিন্তু এই লেখা তো আলাদা! এই পুরো থ্রেড যিনি চালু করেছেন, যার সম্পর্কে এত কথা উঠছে, তিনি তাঁর একেবারে প্রথম পোস্টেই নিজেকে শিশু-চিকিৎসক পরিচয় দিয়েই সমস্ত বক্তব্য রাখতে শুরু করেছেন। উনি যদি ওটা ডিসক্লোজ করতে না চাইতেন, তাহলে তো লিখতেন না। আর, এই আলোচনার ওটা তো একটা নেসেসারি কন্ডিশন, রামা শ্যামা যদু মধুর বক্তব্য হিসাবে তো নয়, ভদ্রলোক চিকিৎসকের পয়েন্ট অব ভিউ থেকে বলছেন সব কিছু। সেই ক্ষেত্রে উনি কোন্‌ ডাক্তারি কলেজ থেকে পাশ করেছেন, সেটা জানতে চাওয়া(পাঠকের পক্ষ থেকে) বা জানানো(পাঠকদের) অযৌক্তিক তো নয়! আপত্তিকরই বা কেন হবে? এতো বরং বক্তব্যকেই জোরদার করছে। বারে বারেই যখন ভদ্রলোকের চিকিৎসাবিদ্যা আর তার প্রভাব নিয়ে কথা উঠছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন