এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১৬৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৯ মে ২০১০ ১৩:২৬457939
  • "আমরা-ওরা" তো চলছেই। এবং দুই পক্ষই চায় যে এটা এভাবেই চলুক। শুধু মাওবাদী-চিদাম্বরম নয়, অন্যান্য পক্ষও একই মডেলে চলছে। সিপিএমও এই মডেলে, এবং গৌতম নওলাখা-সুমন্ত ব্যানার্জীরাও একই।

    http://kafila.org/2010/05/28/the-new-bush-doctrine-nirmalangshu-mukherjee/

    "More recently, the doctrine was applied at the street level when hordes of Congress and BJP workers attacked the peace mission undertaken by Yash Pal, Swami Agnivesh, Narayan Desai, and others; they were characterized as “maobadis” since the peace mission appealed to both the sides to stop violence. Gautam Navlakha and Sumonto Bannerjee adopted the doctrine from the other direction as they protested against the peace mission as well. The peace mission predictably collapsed.

    The CPM has long held the doctrine. Although in private (and due to the unbearable burden of their leftist credentials) they do complain about the “security-centric” approach of the government–and have been somewhat critical of the Salwa Judum campaign–they are not prepared to voice these concerns in public because then they will be viewed by Chidambaram as anti-state; hence, pro-maoist. They would rather be viewed as siding with Chidambaram than with Ganapathi & Co.
    "
  • a x | ২৯ মে ২০১০ ১৩:৩১457950
  • দেখেছি দেখেছি। টর্চ হাতে ঐ জায়গায় বাংলা বলা কটি লোক।

    এছাড়াও লাস্ট ট্রেন আর এই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান ১৫ -৩৫ (বিভিন্ন খবরে বিভিন্ন সময়) মিনিট - এই টুকু সময়ের মধ্যে লাইন তোলা, ফিশপ্লেট সরানো সম্ভব? এগুলো তো বর্ষায়, সূর্যে, কাদায় বালিতে প্রায় এঁটে গেছে, তুলতে কসরৎ করতে হবে। সব কিছু ঐ টুকু সময়ে? আর ওগুলো এক্সপার্টরা দেখলে বলতে পারা উচিৎ তো যে জোর করে খোলা হয়েছে না কমজোরি হয়ে ভেঙ্গে গেছে।
  • Manish | ২৯ মে ২০১০ ১৪:০৩457972
  • মাও সমব্যাথীরা প্রত্যাশা মতো যুক্তি খুজে বেড়াচ্ছে।
  • lcm | ২৯ মে ২০১০ ১৪:৫৫457983
  • দেশে কথা বলে মনে হল লোকজন টেন্‌শ্‌ড। যাতায়াত করাই তো প্রবলেম। শেষে কাশ্মীর/অসম.... হয়ে যাবে না তো? উত্তরে গোর্খল্যান্ড, দক্ষিণে মাওবাদী... রাজনৈতিক হিংসা বেড়ে গেছে পশ্চিমবঙ্গে।
  • SB | ২৯ মে ২০১০ ১৮:৪৭457994
  • প্রেসক্লাবে শুভা ব্রাত্যসহ দিদির মাইনেকরা বিদ্বজনেরা সোজাসুজি এই ঘটনার দায় চাপাল সিপিএমের ওপরে, মমতা কোলকাতার সাম্বাদিক সম্নেলনেও বল্লেন, ওনার রাজনৈতিক প্রতিপক্ষের ঘৃণ্য চক্রান্ত। এতো গেল মাইনেকরা বুদ্ধিজীবিদের ব্যপার। এখানে "নিরপেক্ষ' বিদ্বজনদের এই লাইনটা নিতে কতক্ষন লাগে সেটাই দেখার। এই পাতা ছাড়াও সংহতি আর মাসুমের দিকে লক্ষ্য রাকতে হবে।

    ওখানকার গ্রামবাসীদের বক্তব্য আগের দিন সাদা একটা পিকাপ ভ্যানে করে কিছু লোক ওই স্পটে এসেছিল।
  • saikat | ২৯ মে ২০১০ ১৮:৫২458005
  • http://www.indianexpress.com/news/cops-blame-pcapa-trinamool-runs-its-camps/626312/

    এখনকার বক্তব্য অনুযায়ী মালগাড়ী লক্ষ্য ছিল, কিন্তু ভুলচুক হয়ে প্যাসেঞ্জার ট্রেনটা উড়ল। এবং PCPA-এর কারা এর সাথে যুক্ত সেটাও পুলিশ জেনে ফেলেছে !
  • Ishan | ২৯ মে ২০১০ ২১:১৯458019
  • যেটা বলা হলনা, সেটা হল, বুদ্ধিজীবীদের প্রেস কনফারেন্স নিয়ে পুলিশে এফ আই আর করা হয়েছে। এবং সেই প্রেস কনফারেন্স জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাপারেন্টলি নির্বাচনী আইন ভাঙার জন্য।

    আমি প্রেস কনফারেন্সটা মিস করেছি, কিন্তু শুনে যা মনে হচ্ছে, বুদ্ধিজীবীরা নি:সন্দেহে একটা এক্সট্রিমে বক্তব্য রেখেছেন। কিন্তু আরেকটা এক্সট্রিমে বক্তব্য তো অনেকেই রেখে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে এফ আই আর কি করা হচ্ছে?

    বেশি দেরি নেই, চিদাম্বরমের স্বপ্নরাজ্য তো এসেই গেল।
  • Ishan | ২৯ মে ২০১০ ২১:২২458020
  • ওদিকে সরকারপন্থী বুদ্ধিজীবীরা রবীন্দ্রসদনে মোমবাতি মিছিল করলেন। সে বেশ করেছেন। কিন্তু নির্বাচনী বিধিতে এটা আটকালোনা। এফ আই আর এর তো কথাই নেই।
  • Arpan | ২৯ মে ২০১০ ২১:২৪458022
  • * মানে
  • Arpan | ২৯ মে ২০১০ ২১:২৪458021
  • অ্যাপারেন্টলি কথাটার মান বুঝলাম না।
  • Ishan | ২৯ মে ২০১০ ২১:২৯458023
  • মানে অফিশিয়াল রিজন ওটাই। "আসল' কারণ ওটা নয়।
    ডি: আমার ধারণা।
  • Arpan | ২৯ মে ২০১০ ২১:৩১458024
  • বুঝলাম না এই কারণেই যে নির্বাচন কমিশন থেকে নির্দেশ এসেছিল বন্ধ করার। (তথ্যসূত্র: তারানন্দ)

    ওঁয়ারা কী বলছিলেন ওই চ্যানেলে চোখ রাখলেই জানবে।
  • Ishan | ২৯ মে ২০১০ ২১:৩৭458025
  • কি বলেছিলেন মোটামুটি শুনলাম। কিন্তু সে তো এক লাইন করে। একজন বললেন সিপিএম ছাড়া এর থেকে আর কেউ বেনিফিট পায়নি। আরেকজন বললেন টাইমিংটা দেখুন। আরেকজন বললেন যারা ভোটে জেতার জন্য এরকম কাজ করতে পারে, তারা না জানি আর কি কি পারে। কিন্তু ডিটেলটা জানা যায়নি।

    তো এগুলো এক্সট্রিম কথাবার্তা। নি:সন্দেহে। কিন্তু ঐ স্টার আনন্দ চ্যানেলেই তো গুচ্ছ লোক উল্টো এক্সট্রিমটা বলে চলেছেন। মাওবাদীদের তো বটেই, টিএমসিকেও গাল দেওয়া হচ্ছে। সিপিএমকেও গাল দেওয়া হচ্ছে। নির্বাচনী বিধিভঙ্গ হলে তো স্টার আনন্দের প্রোগ্রাম সবার আগে বন্ধ করতে হয়।
  • Arpan | ২৯ মে ২০১০ ২১:৩৯458026
  • হয় তো। আজ কী করে এইসব সালিশিসভার টেলিকাস্ট চলছে সেইটাই তো বুঝছি না।
  • Ishan | ২৯ মে ২০১০ ২১:৪৫458027
  • নট ওনলি দ্যাট। "শোকমিছিল' না করার জন্য দলগুলোকে নির্দেশ দিয়েছিল কমিশন। কিছু বুদ্ধিজীবী তার পরেও শোকমিছিল করলেন। তাঁরা প্রকাশ্যেই সিপিএম সমর্থক। তাতে বিধিভঙ্গ হলনা। কিন্তু টিমসি সমর্থক বুদ্ধিজীবীরা একই ইস্যুতে বক্তব্য রাখলে বিধিভঙ্গ।

    মোদ্দা কথা হল, "নাশকতা নয়', এটা বলা যাবেনা। অন্য কথা বললে সাতখুন মাপ। এটারই ভয় করছিলাম।
  • Arpan | ২৯ মে ২০১০ ২২:৩৪458028
  • নট অলওয়েজ লাইক দ্যাট। নিচের লেখাটা দেখো:

    http://epratidin.in/Details.aspx?id=3384&boxid=5752828

    এতে এক ঢিলে তিনটে পাখি একসাথে মারা হল।

    ১। মাওবাদীরা করেনি একথা একবারও বলছি না।

    ২। সিপিয়েমই মাওবাদী।

    ৩। ভোটের সময়ই বেছে বেছে মাওবাদীরা সিপিয়েমকে সাহায্য করে।

    ব্রিলিয়ান্ট। এটাই এক্সপেক্ট করছিলাম।
  • . | ২৯ মে ২০১০ ২২:৪২458030
  • শোকমিছিলে কি তৃণমূলের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখা হয়েছিল? যদি হয়ে থাকে, তৃণমূল কি নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ দায়ের করেছে? প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন করতে বারণ করা হল কেন? আর এই উইচ হান্টিং ব্যাপারটা ঈশান কোথা থেকে আমদানি করছে জানি না। মমতা গলা ফাটিয়ে প্রেস কনফারেন্সে গতকালের বক্তব্যের উল্টো বক্তব্য রাখলেন। মোটামুটি সিপিএমের ঘাড়ে দায় চাপালেন? টিভি চ্যানেলে গুছিয়ে রাজ্য সরকারের চক্রান্ত বলে হৈচৈ হল। ন্যূনতম সাক্ষ্যপ্রমাণ ছাড়া কিছু দোষারোপের বিরোধিতা করলে সেটা উইচ হান্ট?
  • SB | ২৯ মে ২০১০ ২৩:৪৮458033
  • আমাদের ট্যাক্সের পয়সায় মমতার দয়ায় মাইনে করা বিদ্বজনরা যতখুশি সাম্বাদিক সম্মেলন করুন না, কেউ আপত্তি করেনি সাম্বাদিক সম্মেলন করে শোক জানাতে, ওনাদের সাথে মানুষ নেই বলে মিছিল করতে পারছেন না, তা সাম্বাদিক সম্মেলন করে শোক জানাতে চাইছেন জানান। এফ আই আর টা করা হয়েছে নির্বাচনি বিধিভঙ্গের জন্যে, ওনারা নামান্তরে গতকাল শিশির অধিকারী যেই কথাগুলো বললেন (এই সাবোতাজটা সিপিএম করেছে) সেটাকেই রিপিট করলেন। মমতাও রেলের অফিসিয়াল সাম্বাদিক সম্মেলন করলেন পিছনে তিণোমূলের ব্যানার লাগিয়ে, একই কথাই এস্টাব্লিশ করার জন্যে। এইদুটো নির্বাচনি বিধি ভঙ্গ কিনা ঈশান জানাক।

    আর শোক মিছিল যেটা হয়েছে তাতে কোনই পোস্টার বা ব্যানার ছিল না, কোন স্লোগান ছিল না, কোনই বক্তব্য ছিলনা, কিভাবে সেটা নির্বাচন বিধিভঙ্গ সেটাও ঈশান জানাক। বোধকরি ঈশান-রা খুশি হবে তারা গ্রেপ্তা হলে, বোধকরি তারাও ভয় পাননা গ্রেপ্তার হতে!!
  • Ishan | ২৯ মে ২০১০ ২৩:৫৪458034
  • হ্যাঁ। আমার এটাও প্রশ্ন তো। মমতার সাংবাদিক সম্মেলন কেন বন্ধ করা হলনা?

    বুদ্ধিজীবীরা এক্সট্রিম একটা কথা বলছেন। সিপিএমকে এই ঘটনার জন্য দায়ী করা কোনোমতেই যায়না। কোনো প্রমাণ নেই। এই নিয়ে আমার কোনো তক্কো নেই। কিন্তু প্রেস কনফারেন্স বন্ধ করা হবে কেন? কেন মমতার প্রেস কনফারেন্স বন্ধ হবেনা? কেন টিভি চ্যানেলে রাজনৈতিক আলোচনা বন্ধ হবেনা? স্টার আনন্দ আর ২৪ ঘন্টার বিরুদ্ধে এফ আই আর কেন করা হবেনা?
  • Ishan | ২৯ মে ২০১০ ২৩:৫৮458035
  • এবার শান্তিমিছিল। ওটা করে কোনো অন্যায়, কোনো বিধিভঙ্গ হয়েছে? আমাকে জিজ্ঞাসা করলে আমার উত্তর, হয়নি। বেশ করেছেন করেছেন।

    প্রশ্নটা কমিশনের দৃষ্টিভঙ্গী নিয়ে। কমিশন রাজনৈতিক দলগুলিকে শোকমিছিল করতে বারন করেছিল। দলগুলো সেটা না করে কিছু বুদ্ধিজীবী করেছেন। সেটা বিধিভঙ্গ নয় কেন? কমিশনের কি বক্তব্য?
  • ranjan roy | ৩০ মে ২০১০ ০০:০০458037
  • মনীশ, এস বি ও অন্যান্যরা:
    পরশু শেষ রাত থেকে ঘুমের দফারফা। কারণ, ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে করে আমার ছোটশালী, ভায়রা ও তাদের ছোটমেয়ে সিকিম বেড়িয়ে ফেরার পথে রায়পুরে আমাদের বাড়ি আসছিল। শেষ রাত থেকে ফোন বাজল। ভোপাল থেকে শালা জানাল ছোড়দিদের ট্রেনে অ্যাকসিডেন্ট হয়েছে, বেঁচে গ্যাছে। মোবাইলে এস এম এস দেখুন, দিদি করেছে। প্রচুর লোক মরেছে। নিউজ চ্যানেল দেখুন। দিদির সঙ্গে কথা বলুন।
    আমরা দেখলাম ২-১০ এ মেসেজ যে ১-৩০ নাগাদ অ্যাকসিডেন্ট হয়েছে। ফোনে শালীর আতংকে বসে যাওয়া গলা।
    --- এসি কোচে থাকায় বেঁচে গেছি। আপাতত: নীচে নেমে মাটিতে বসেছি, লাইনের পাশে।
    একটা উদ্ধারকারী দল পৌঁছে গেছে। সম্ভবত: আহতদের খড়গপুর নিয়ে যাবে।
    নিউজ চ্যানেলে স্পট থেকে রিপোর্টার বলছে মাওবাদীরা বিস্ফোরণ ঘটানো ঘটিয়েছে। রাজ্য পুলিশের বড়কর্তা ভুপিন্দর সিং তাই বল্লেন। মমতাও শুরুতে তাই বল্লেন। রেলের বড়কর্তা ওই সম্ভাবনাকে অস্বীকার না করেও বল্লেন যে পাশের লাইনে চারটে কোচ পড়ে যাওয়ায় ও তারপর মালগাড়ী প্রচন্ড স্পীডে ধাক্কা মারাতেই এই বিপুল প্রাণহানি।
    কিন্তু কি আশ্চর্য! যে লাইনে বিস্ফোরণ ঘটেছে সেখানে কোন গর্ত নেই? কিছু কোচ বেঁকে অর্ধশায়িত অবস্থায়। অথচ লাইনের পাশের পেবলস্‌ গুলো প্রায় একইরকম! যে লাইনে বিস্ফোরণ ঘটেছে সেখানে কোন কোচই বিকৃত হয়ে দুমড়ে মুচড়ে যায়নি। সকালে শুনলাম আসলে ফিশপ্লেট সরানো হয়েছে।
    কোলকাতায় সাংবাদিক সূত্রে ফোন করে জানলাম যে আসলে রেল দুর্ঘটনা। আজকাল স্পীড বাড়ানোর জন্যে যে তার বদলে লম্বা স্ট্রিপ ধরে ওয়েল্ডিং করা হয় সেগুলো ভাল ছিল না। পরপর গাড়ি যাওয়ায় হিট ও প্রেসারে জোড় খুলে যায়। পাশের লাইনে কোচ গুলো না পড়ে গেলে বা তাতে মালগাড়ি না মারলে বোধহয় একজনও মরত না। মাওবাদীরা ওই এলাকায় নিজেদের ব্যর্থতা ঢাকার সুবিধাজনক স্কেপ গোট বটেক।
    সকালে দেখলাম চিদুবাবুও দুর্ঘটনার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু পুলিশ যে মাওবাদী পোস্টার পেয়েছে? জনগণের কমিটি যে দুর্ঘটনা ঘটানোর দায়িত্ব নিয়েছে? আর ড্রাইভার যে বিস্ফোরণের আওয়াজ শুনেছে?
    বাকি কোচ গুলোয় যাত্রীদের খড়গপুর নিয়ে গিয়ে খাবার দিয়ে আদ্রা লাইন দিয়ে ঘুরিয়ে চক্রধরপুর দিয়ে আবার নির্ধারিত লাইনে এনে ট্রেন গন্তব্য স্থলের দিকে রওনা দিল। ফলে ছোটশালীরা সকাল এগারোটার বদলে রাত সাড়ে তিনটেয় রায়পুরে পৌঁছল। আজকে ধাতস্থ হলে আমার ভায়রা, নৌবাহিনীর নিউক্লিয়ার সাবমেরিনের প্রাক্তন কম্যান্ডার ক্যাপ্টেন আশীষ বিশ্বাসের কাছ থেকে যা জানা গেল---
    আমি নেমে ওই সময় এঞ্জিন থেকে শুরু করে সব গুলো কোচ এবং দুর্ঘটনার জায়গা গুলো দেখেছি। কোথাও কোন বিস্ফোরণের চিহ্‌ণ নেই। হলে মূল লাইন ও অনেক গুলো কোচ টুকরো টুকরো হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ত। দুর্ঘটনা ও পুলিশ আসার সময়ের মধ্যে প্রায় আড়াই ঘন্টার তফাৎ। এই সময় কোন সন্দেহজনক দল বা লোকজন ট্রেনের কাছে দেখিনি। স্পষ্টত:ই এটি একটি ট্রেন অ্যাকসিডেন্ট। পাশের লাইনে মালগাড়ীর ডাবল্‌ এনজিন একটার পর একটা নিজেদের মধ্যে ধাক্কা খাওয়ায় প্রচন্ড আওয়াজ হয়েছিল, আমিও শুনেছি।
    আর আধঘন্টা আগে আজাদ হিন্দ গেছে ওই টুকু সময়ের মধ্যে এতবড় স্যাবোটাজ এর পরিকল্পনা সম্ভব নয়।
    আশীষ রাজনৈতিক বিশ্বাসে মিলিটারিস্ট, শক্তিশালী রাষ্ট্রের কথা ভাবে, প্রচন্ড মাওবিরোধী, ওদের দেশের শত্রু মনে করে।
  • Atpan | ৩০ মে ২০১০ ০০:০০458036
  • কমিশন হলেন শান্তিগোপাল। কেউ অভিযোগ না জানালে কোন ব্যবস্থা নেন না।

    এইবার সবাই ঘুনু কত্তে যাও। :-)
  • Ishan | ৩০ মে ২০১০ ০০:০৬458038
  • আর যারা এত্তো লিংক দিচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে এবার আমি একটা লিংক দেব।

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=248&h=1074&year=2010&month=5&date=29&page=1&dpn=241649

    "প্রচন্ড সংঘর্ষের শব্দ শুনে প্রথমে ঐ রাতেই স্থানীয় মানুষ, সিপিএম কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান...'

    বলেন তো ঐ "মাওবাদী অধ্যুষিত' এলাকায় গভীর রাতে এতো সিপিআইম কর্মী এই এলাকায় কোত্থেকে এলেন? অপপ্রচার বলবেননা। পার্টি মুখপত্র লিখেছে। :)

    ডি: এটা এই জন্য লিখলাম না, যে, আমি মনে করি সিপিএম এই ঘটনাটা ঘটিয়েছে। মাওবাদীরাও ঘটাতে পারে, তারা ধোয়া তুলসীপাতা নয়। স্রেফ দুর্ঘটনাও হতে পারে। ফালতু গণ হিস্টিরিয়া ছড়াবেন না।
  • . | ৩০ মে ২০১০ ০০:১০458039
  • বিস্ফোরণ যে নয় তা তো কালই পুলিশ বলেছে। রেল থেকেই এই বিস্ফোরণের কথা বলা হয়েছিল।

    নিছক অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেটা সকালে যে টিওআই লিঙ্ক দিয়েছিলাম তাতেই বলা ছিল। কিন্তু মমতার পক্ষে সেটা আরও বিপজ্জনক। তাই হয়তো কনস্পিরেসি থিওরির গুজবটা চাউর করা হচ্ছে।
  • PT | ৩০ মে ২০১০ ০০:১১458041
  • কিন্তু জল অনেকদূর গড়িয়েছে। রেলের তরফ থেকে FIR করা হয়েছে বিস্ফোরণ বলে। কলকাতাতে পকাবুরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যে এটা সিপিএম করিয়েছে.......

    কেউ বিপদের থেকে বেঁচে গিয়েছেন শুনে খুব আনন্দ হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন