এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ২৮০১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০৩ জুন ২০১৫ ২৩:০৬679203
  • NRI (NRE, NRO) অ্যাকাউন্টেও অত ইন্টারেস্ট? না মনে হয়।
    তবে অন্য কোনো রেসিডেন্ট ইন্ডিয়ানের নামে ব্যাঙ্কে টাকা রাখলে সেক্ষেত্রে সুদের হার বেশি।
    এনারাইদের কিন্তু NRI (NRE, NRO, FCNR) অ্যাকাউন্টেই টাকা রাখা বৈধ। তবে কিছু ক্ষেত্রে লোকে লুকিয়ে সাধারণ অ্যাকাউন্টেও টাকা রাখে বেশি সুদের লোভে।
  • সে | ০৩ জুন ২০১৫ ২৩:৩৬679225
  • ফিক্সড ডিপোসিট!
  • sm | ০৪ জুন ২০১৫ ০০:০৮679236
  • ফিক্সড ডিপোজিট এ আপত্তি কোথায়?
    @asmita, আমি যখন দেশে টাকা পাঠাতাম, তখন FCNR বা NRE একাউন্টে পাঠাতাম। যাতে ভবিষ্যতে বেশি সুদ পাওয়া যায়। অনেক সময় টাকার দিভ্যালুএশন হওয়ায় বেশি বিদেশী মুদ্রা পাঠিয়েছি আবার দাম কমে গেলে,( রিসেশনের সময়) বিদেশী মুদ্রা ক্রয় করেছি। দু ক্ষেত্রেই নিজের সুবিধে দেখেছি। এন আর আই হবার সুবিধা নিয়েছি। দেশের প্রতি নষ্টালজি কাজ করে নি। বাড়িতে যদি টাকা পাঠিয়ে থাকি, সেটাও নিজের পরিবারের জন্য;কোনো চ্যারিটি তে দিই নাই।
    রিয়েল এস্টেট এ ইনভেস্টমেন্ট ও করেছি ভবিষ্যতে যদি ফিরে আসি তার আশ্রয় হিসেবে বা বিক্রি করলে বেশি দাঁও মারব বলে।
    আপনার ক্ষেত্রে নষ্ট লজিক হয়ত বেশি জোরালো ছিল।
  • lcm | ০৪ জুন ২০১৫ ০০:২৩679247
  • দেড়শো ডলারে মাসে দুদিন হাউস ক্লিনিং, ষাট ডলার দিলে মাসে দুদিন বাগান/ইয়ার্ড ট্রিমিং/ক্লিনিং, সত্তর ডলার দিলে মাসে দুদিন পুল মেইনটেন্যান্স।
    আর ডেইলি থালা-বাটির জন্য ডিশ ওয়াশার, উইকেন্ডে জামাকাপড়ের জন্য ওয়াশার/ড্রায়ার।
  • bip | ০৪ জুন ২০১৫ ০৬:১২679258
  • পাই,
    জীবন ত একটাই নাকি? প্রশ্ন তুলেছিলাম, কোথায় তুলনামূলক ভাবে জীবন নিরাপদ। আমেরিকাতেও বিপদ আছে-রাস্তায় ড্রাইভিং এ মৃত্যু এখানে অনেক বেশী। সুতরাং বক্তব্য পরিস্কার যে তুলনামুলক নিরাপদ জায়গায় ঘাঁটি বাঁধা। ভারত গণ কেস এমন ত কোথায় লিখি নি। অবস্থা খারাপ। আম আদমি পার্টি সেই পরিস্থিতি থেকেই কিছুটা আশার আলো দেখাচ্ছে।
  • Bratin | ০৪ জুন ২০১৫ ০৮:৫৮679269
  • বড় হাতের এস খুব চাচাছোলা ভাষায় মূল বক্তব্য বলে দিয়েছেন।ওনা কে অনেক গুলো ক। পিটি দর বক্তব্যের সাথেও একমত হলাম।
  • SC | ০৪ জুন ২০১৫ ১০:৩৪679280
  • আমার একটা ব্যাপার বুঝতে অসুবিধে হচ্ছে, ক্যাপিটালিস্ট সমাজে বিপ সোসালিষ্ট সমাজের "নিরাপত্তা" কেন খুঁজছে?
    আর কি ধরনের নিরাপত্তা বলছে বোঝা গেল না। খাদ্য, চিকিত্সা, এসব নিরাপত্তা আমেরিকা তে মধ্যবিত্তর মধ্যে সীমিত।
    নিচুতলার লোকের পক্ষে পুষ্টিকর খাদ্য পাওয়া সমস্যার, সেই নিয়ে প্রচুর লেখালিখি হযেছে, মিশেল ওবামা তাদের মধ্যে ওবেসিটি নিয়ে কাজ করার চেষ্টা করছেন। চিকিত্সা! ইয়ার্কি হচ্ছে! আমেরিকার চিকিত্সার খরচ মধ্যবিত্তেরও নাগালের বাইরে। সেই নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। বিপ কি বলছে এখানে!
    শিক্ষার ব্যাপারে আমার সীমিত জ্ঞান। তার থেকেও বলি, দামী প্রাইভেট স্কুলে আমেরিকা তেও অনেক বেটার শিক্ষা পাওয়া যায়। বিপের ভাগ্য ভালো ও যেখানে থাকে, সেখানে ভালো প্রাইভেট স্কুল আছে। সে তো একটা ব্যাপার। আর কলেজ! নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়ে হলে ভালো কোনো প্রাইভেট কলেজ তো ভুলেই যান, কোনো স্টেট কলেজে যান, সেখানেও সারা জীবন লোনের বোঝা নিয়ে ঘুরুন।
    এবারে বিপ আমেরিকা তে উচ্চ মধ্যবিত্তের জীবনে নিরাপত্তা আছে বলেছেন। সে আছে। সে ভারতেও আছে।
    ভারতে পয়সা করুন, দামী প্রাইভেট স্কুলে ছেলেমেয়েকে পড়ান, একদম ভেজালহীন খাদ্য পাওয়াও কোনো সমস্যা হবে না, পসা ফেললে। আর বেলেভিউ তে যান শরীর খারাপ হলে। এই তো মদনদা যে এতবার যাচ্ছেন, কোনো লাইন দেখা যাচ্ছে?

    পয়সা না থাকলে ইন্ডিয়া, আমেরিকা, সব জায়গা তেই কোনো নিরাপত্তা নাই। আর ইন্ডিয়া সম্পর্কে বিপের ধারণা নয়ের দশকে এসে থেমে গেছে।
    দাদা, ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। সে সব যুগ আর নেই। এই গুরু তেই দেখুন না।
    হি রা র তই তে লিখতে হলে আগে ক্যাপিটাল থেকে পড়া ধরত। না পারলে পি টি দা নিলডাউন করিয়ে রাখত। এখন একক বুক বাজিয়ে বলে আমি ক্যাপিটালিস্ট। ওই ত্যাগী আদর্শ ইত্যাদির কি অবস্থা নিজের চোখেই দেখে আসুন।
    ওই স্যার কালচার এক যুগের। ফ্লিপ্কার্ট, হাউসিং ডট কম, এসব হচ্ছে নতুন যুগের ইন্ডিয়ান কোং। স্টার্ট উপ বুম চলছে। কোথায় আছেন দাদা।
    আপনি যেসব গল্প দিচ্ছেন, ওগুলো নয়ের দশকে সত্যি ছিল, কিংবা আপনার ছোটবেলা তে।
    কিছু nri দের দেখেছি একটা অদ্ভূত ধারণা আছে। একজন বলেছিল একবার "জানিস তো, ইন্ডিয়া তেও আজকাল শপিং মল হয়েছে"। ঐরকম আর কি। নিজের বাল্যকালের ইন্ডিয়ার সাথে যৌবনের আমেরিকার তুলনা।
    ওই বোকাগুলোর কথা শুনে বিপদা বিভ্রান্ত হচ্ছে।
    একটু এই generation এর ছেলেমেয়ে দের সাথে মিশুন। আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে, আমেরিকা তে গ্রাড স্কুল, কয়েক বছর চাকরি করে ইন্ডিয়া তে সেত্ত্লে করেছে। সকলেই বেশ ভালো পয়সা রোজগার করে। এরা একদম প্রায় মার্কিন লাইফস্টাইল ই ইন্ডিয়া তে লিড করে। হ্যান, বেঙ্গালুরু বা বোম্বেতে তে ধুলো একটু বেশি, কমিউট একটু বেশি সময় লাগে, এসব কমপ্লেন করে। আপনি যেসব গিত গাইলেন, ওগুলো কেউ গায় না।
    আর ওই মধ্যবিত্ত হলে কি সমস্যা, পি টি দা বলে দিয়েছে।
  • শ্রী সদা | ০৪ জুন ২০১৫ ১১:০৩679291
  • এস সি ভালো বলেছে।
  • aranya | ০৪ জুন ২০১৫ ১১:০৪679303
  • 'না পারলে পি টি দা নিলডাউন করিয়ে রাখত' :-)
  • lcm | ০৪ জুন ২০১৫ ১১:০৬679314
  • এসসি,

    আনইনসিওর্ড পেশেন্টদের জন্য ফ্রি গভর্নমেন্ট ক্লিনিক আছে।
    আর, EMTALA রুল আছে যেটা এমার্জেন্সি পেশেন্টদের কভার করে,
    The Emergency Medical Treatment and Active Labor Act (EMTALA) is an act of the United States Congress, passed in 1986 as part of the Consolidated Omnibus Budget Reconciliation Act (COBRA). It requires hospital Emergency Departments that accept payments from Medicare to provide an appropriate medical screening examination (MSE) to individuals seeking treatment for a medical condition, regardless of citizenship, legal status, or ability to pay. There are no reimbursement provisions. Participating hospitals may not transfer or discharge patients needing emergency treatment except with the informed consent or stabilization of the patient or when their condition requires transfer to a hospital better equipped to administer the treatment.
    যেটা মুশকিল হল, ইনসিওরেন্স না থাকলে স্পেশালাইজ্‌ড কোনো ট্রিটমেন্ট খুব ব্যয়সাপেক্ষ।

    স্কুল এডুকেশন - ইউএসএ-তে প্রায় ৩০ হাজার প্রাইভেট স্কুল আছে, আর ৫৩ লাখ গভর্নমেন্ট (পাবলিক) স্কুল, অর্থাৎ, হাজারে পাঁচটার মতন প্রাইভেট। সুতরাং, প্রাইভেট স্কুলের রমরমা খুব একটা নাই। প্রাইভেট কলেজের সংখ্যা এবং রমরমা বরং বেশী।

    খাবারের দাম - কস্ট অফ্‌ লিভিং-এর যে অংশ খাবারের হন্য খরচ হয় সেটা অন্য দেশের তুলনায় কম।
  • | ০৪ জুন ২০১৫ ১১:১৪679325
  • এল সি এম দা, তোমাদের পয়েন্ট অফ ভিয়ু টা একটু লেখো না প্লিজ।
  • lcm | ০৪ জুন ২০১৫ ১১:৪৪679336
  • অনেকেই লিখে দিয়েছে, তবু

    ভারতে আইটি বুমের মূল কারণ তো সবার জানা - হিউজ পুল অফ ইংলিশ স্পিকিং ইঞ্জিনিয়ার্স/টেকনিশিয়ান্‌স - এর সাথে অনাবাসী ভারতীয়দের খুব একটা সম্পর্ক নেই।

    আর, কোনো দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে বলা মুশকিল। প্রথম কথা হল যে ডিপোজিট যদি নন-রিপ্যাট্রিয়েব্‌ল হয়, অর্থাৎ, একবার বিদেশি মুদ্রা ভারতীয় টাকা হয়ে গেলে আর সেই টাকা কনভার্ট করে ফরেন কারেন্সিতে ফেরত নেওয়া যাবে না - সেক্ষেত্রে তবু ধরে নেওয়া যায় যে সেই টাকা ভারতে এল ওয়ান ওয়ে রুট ধরে। কিন্তু সেক্ষেত্রেও যেহেতু বেশির ভাগই ফিক্স্‌ড ডিপোজিট সেভিংস, তাতে ইকনমির খুব যে উপকার হয় তা নয়। টাকা ব্যাংকে জমিয়ে রাখলে মার্কেট ইকনমিতে দেশের খুব একটা উবগার হয় না, বরং অনেকে উল্টো কথাই কয়।

    আর যেন কি, বেশি কাজ করতে হয় ইত্যাদি - দেশে ধরো যার মাসে ৫০০০০ টাকা আয় সে ৪০০০/৫০০০ টাকা দিয়ে দিচ্ছে কাজের লোক, সার্ভিস ইত্যাদির জন্যে। এখানে ফার্স্ট জেনারেশন ইমিগ্র্যান্টদের দেখো, মাসে ৭০০০ ডলার আয় হলেও মাসে ৫০০ ডলার খরচা করবে না, তখন ৬০ দিয়ে গুণ করে এক্কেবারে ইয়ে - তাহলে কি করে তুলনা হবে।
    এমন করলে কি মিনিময় হয়!
  • sm | ০৪ জুন ২০১৫ ১১:৪৬679347
  • কিন্তু LCM, ইমার্জেন্সি তো ইন জেনেরাল হেলথ এর ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। ধরুন ডায়বেটিস উইথ কিডনি প্রবলেমস, রেটিনোপ্যাথি , ইস্চিমিক হার্ট প্রবলেম,ক্যান্সার,ক্রনিক বাওয়েল প্রবলেম;হোল প্রিভেন্টিভ হেলথ কেয়ার, এগুলোকে কে কেটার করে? আন ইন্সুরদ জনতা যদি এইসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিত্সা না পায়, তাহলে তো ইমার্জেন্সি তে যখন যাবে; তখন টু লেট।মর্টালিটি ও মর্বিদিটি রেট্ ও ভীষণ ভাবে বেড়ে যাবে।
    এক্ষেত্রে এন হেইচ এস এরর মডেল টা ভালো। প্রাইভেট হাসপাতাল একেবারে নগন্য। পুরো ব্রিটেনে এন হেইচ এস একছত্র অধিপতি। রাজা থেকে গজা একই মানের পরিষেবা পাবে; এবং পুরো ফ্রি।ক্যাপিটালিস্ট জগতে একেবারে সোস্যালিস্ট ব্যবস্থা।
    শিক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাবলিক স্কুল; সেখানে অঞ্চল ভিত্তিক সিলেকশন।মুড়ি মুড়কি সব একসঙ্গে পড়ে। ভালো, সহবত ওয়ালা ব্রিলিয়ান্ট ছাত্রের কওয়ালিটি খারাপ হবার সম্ভবনা প্রচুর। অর্থাত সোসালিস্ট ব্যবস্থার আছোলা বন্দোবস্ত। আমার মতে এই জন্য প্রাইভেট স্কুলে / গ্রামার স্কুলে পড়ানোই শ্রেয়।
    বাসস্থান; পয়সা না থাকলে সরকার দেবে বটে, মানও ভালই; কিন্তু যা পরিবেশ!নরকের কাছা কাছি।এটাও আর এক রকম আছোলা বন্দোবস্ত। নিজের কেনা/ ভাড়া বাসস্থানে থাকায় ওক্ষেত্রে শ্রেষ্ঠ নিরাপত্তা।
  • lcm | ০৪ জুন ২০১৫ ১১:৫১679358
  • এসএম,
    "... ডায়বেটিস উইথ কিডনি প্রবলেমস, রেটিনোপ্যাথি, ইস্চিমিক হার্ট প্রবলেম,ক্যান্সার... "-- এগুলোকেই স্পেশালাইজ্‌ড ট্রিটমেন্ট বলেছি।
  • pi | ০৪ জুন ২০১৫ ১২:০১679369
  • এন এইচ এসের স্বাস্থ্যব্যবস্থা খুব ভাল, আদর্শ হতে পারে তাই নিয়ে তর্ক নেই, কিন্তু এই মুড়ি মুড়কি একসাথে পড়ে ভাল সহবত ব্রিলিয়ান্সের অধঃপতন এর পোস্টটা পড়ে জাস্ট হুব্বা। তবে sm বোধহত মনে করেন, আগেও দেখেছি মনে হচ্ছে, মেধা সব পেট থেকেই পড়ে। কে মুড়ি, কে মুড়কি সব আগে থেকে ঠিক। আর আরো বুঝলাম না, প্রাইভেট স্কুল মানে সবাই শুরু থেকেই উচ্চমেধার ?
    ওখানকার প্রাইভেট স্কুলের খরচা কেমন ? নিম্নবিত্ত ও জন্মগতভাবে মেধাবীরা প্রাইভেট স্কুলে পড়তে পারে ?
    আর উচ্চবিত্ত ও জন্মগতভাবে ততটা মেধাবী যারা নয়, তার প্রাইভেট স্কুলে পড়তে পারেনা ?
  • তাতিন | ০৪ জুন ২০১৫ ১২:০৯679380
  • বিপদার লেখাটা ভালো। কিন্তু, আমার মনে হচ্ছে, আমেরিকায় থেকে যাওয়াত ডিসিশনটা বিপদা আগে নিয়েছে, পরে সেটাকে জাস্টিফাই করতে পয়েন্টগুলো ভেবেছে। অবশ্য, আমাদের বাকিদের অবস্থান আর যুক্তিগুলোর ক্রমও এইরকমই হয়।
  • lcm | ০৪ জুন ২০১৫ ১২:২৪679391
  • হ্যাঁ, এসেমের বক্তব্যটা ঠিক বোঝা যাচ্ছে না - - সোসালিস্ট ব্যবস্থা মেডিক্যাল কেয়ারে ভলো, আর এডুকেশনে খারাপ। তাই?
  • pi | ০৪ জুন ২০১৫ ১২:৪০679402
  • তবে বিপদা, শিক্ষা স্বাস্থ্য নিয়ে নিরাপত্তার কথাই যদি বলেন ( আগে তর্কের খাতিরে ধরে নিয়েছিলাম, সেগুলো আমেরিকাতেই সবচে ভাল), আর সেজন্যই আমেরিকায় সেটল করার কথা বলেন, তো, কিউবা বা ভেনেজুয়েলা নয় কেন ? শিক্ষা, স্বাস্থ্যের নিরাপত্তা শুনেছি সেখানে আরো ভালো।
    আর SC বলেই দিয়েছি, তাও জানতে চাই, আপনি সত্যি সন্তানের পাবলিক স্কুলে পড়া আর আমেরিকার স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসা হবে এই জন্য গেছেন ? সেগুলোর কোয়ালিটি কম খরচায় ভালো বলে ?
  • | ০৪ জুন ২০১৫ ১২:৪৩679425
  • সে দি, তোমার দেশ নিয়ে একটু লেখো না। সুযোগ, , অসুবিধে,সমস্যা,সুবিধে ইত্যাদি ইত্যাদি।
  • lcm | ০৪ জুন ২০১৫ ১২:৫১679432
  • সে,
    এই বিবিসি-র লিংকটা ভালো, কাজে লাগতে পারে।
  • S | ০৪ জুন ২০১৫ ১৩:০২679433
  • এখানে অনেকে ইটারেস্ট রেট নিয়ে কথা বলেছেন। হ্যাঁ এনারাই দের অ্যাকাউন্টে সুদ কম, কিন্তু ডেভেলপ্ড মার্কেটের থেকে অনেক বেশি।

    আর টাকার ডিভ্যালুর কথাটা আসছে কোথা থেকে যেখানে নেট রেমিটান্স হচ্ছে। মানে এই রুটে কত ডলার ইন্ডিয়াতে ঢোকে, আর কত ডলার ফেরত যায়? অতএব টাকার ডিভ্যালুর লজিক এখানে চলবে না।
  • সে | ০৪ জুন ২০১৫ ১৩:০৭679434
  • হ্যাঁ। আমার দেশে এডুকেশন ফ্রী। ইস্কুল অবধি পুরো ফ্রী। কলেজ ইউনিভার্সিটিতে সেমেস্টার প্রতি কম বেশি আটশো থেকে নশোর মধ্যে (সুইস ফ্রাঙ্ক)। ইউনিভার্সিটির বা স্কুলের কোনো হোস্টেল নেই। বাড়ী থেকেই পড়াশুনো করতে হয়। কোনো ইস্কুলে ইউনিফর্ম পরতে হয় না। প্রতিটি ইস্কুল কলেজ ইউনিভার্সিটি কোএডুকেশন সিস্টেমে। মানসিকভাবে প্রতিবন্ধী/অনগ্রসর ছাত্রদের জন্যে কিছু রেসিডেনশিয়াল ইস্কুল আছে। অবৈতনিক। ইউনিভার্সিটিতেও অনেকের ঐ সেমেস্টার ফী মকুব করে দেওয়ার ব্যবস্থা আছে, দুঃস্থ ছাত্রদের জন্যে। বইপত্র প্রাইমারী ইস্কুলে কিনতে হয় না প্রায় ক্লাস সিক্স অবদি অর্থাৎ প্রাইমারী ইস্কুলে। সেকেন্ডারী ইস্কুল কি গ্রামার স্কুলেও খুব কম বইপত্র কিনতে হয়। ইস্কুলের লাইব্রেরী থেকেই বই পাওয়া যায় অধিকাংশ। ইউনিভার্সিটিতে গেলে ক্লাস নোটস এবং টিচার নোটসের সফট কপি দিয়ে দেন বহু ক্ষেত্রে। কিছু কিছু বিষয়ে টিচারের নোটসের হার্ড কপি কিনতে পাওয়া যায়, বই অনেকে কেনে, অনেকে লাইব্রেরী থেকে নেয়। লাইব্রেরীতে বইয়ের সংখ্যা কম, সব ছাত্রপিছু বই নেই (অথচ সোভিয়েত দেশে প্রতিটি ছাত্রের জন্যেই সমস্ত বই পুরো এক কি দুই বছরের জন্যে লাইব্রেরী থেকে নেওয়া যেত)। ছাত্রদের আরো অনেক সুবিধে আছে। বাসভাড়ার কার্ড সস্তা। ষোলো বছর বয়স অবধি কোনো অভিবাবকের (বাবা/মা/গ্র্যান্ড পীন্ট্স/ইঃ) সঙ্গে বাসে ট্রামে ট্রেনে ইঃ চড়লে কোনো টিকিট লাগে না। কেবল অভিবাবকের ভ্যালিড টিকিট থাকতে হবে এবং একটা বাৎসরিক কার্ড (সেটার দাম বছরে মাত্র কুড়ি ফাঙ্ক)।
    ষোলো বছর অবধি বাচ্চাদের হেল্‌থ্‌ ইনশিওরেন্সের প্রিমিয়াম খুব কম। অ্যাক্সিডেন্ট ইনশিওরেন্সের দামও কম। এ দুটো কিন্তু আলাদা জিনিস। কোনো ছাত্র (অ্যাডাল্ট) যদি বাড়ী থেকে আলাদা থেকে লেখাপড়া করে এবং বাপ মায়ে খরচ দিচ্ছে না, তাদের জন্যে আরো অনেক আর্থিক সুবিধা আছে। প্রচুর ফ্রী কার্ড আছে। একটার নাম কুলটুর লেগি।
    অনেক ইস্কুলে টিফিনের জন্যে ক্যান্টিন আছে। সেই ক্যান্টিনে খাবারের দাম সাধারন ক্যান্টিনের থেকে কম। (ফ্রেঞ্চ পার্টে খুবই সস্তা ছিলো মনে আছে)। প্রাইমারী ইস্কুলে অবশ্য ক্যান্টিন থাকে না। বাচ্চারা দুপুরে বাড়ী গিয়ে খেয়ে আসে।
    পড়াশুনো করতে চাইলে এদেশে টাকা পয়সাটা কোনো ফ্যাক্টরই নয়। জার্মানীতেতো আরো সস্তা। আরো বেশি সুযোগ সুবিধে। টাকার অভাবে উচ্চশিক্ষা হোলো না, এই কথা শুনলে এসব দেশে লোকে হেসে ফেলবে।
    স্বাস্থ্যের ক্ষেত্রেও কেউ ইনশিওরেন্স নেই বলে স্পেশাল কেয়ার পেলো না - এই ধরণের বাক্যই ভুল। কারণ সবাই ইনশিওর্ড। হয় তুমি নিজে ইনশিওরেন্স পে করবে। বাধ্যতামূলক। তোমার সাধ্যে না কুলোলে, সরকার তোমার ইনশিওরেন্স পে করে দেবে। আনইনশিওর্ড থাকবার কোনো অপশন নাই।
  • সে | ০৪ জুন ২০১৫ ১৩:০৮679435
  • লসাগু, এই খবরটা আজকের। টাটকা খবর, একটু আগেই ব্রেকফাস্ট নিউজে দেখছিলাম।
  • সে | ০৪ জুন ২০১৫ ১৩:১১679436
  • ও হ্যাঁ, এখানেও প্রাইভেট ইস্কুল আছে। খুব দামী। তবে প্রাইভেট ইস্কুলের ডিগ্রী নিয়ে ইউনিভার্সিটিতে সীম ছাড়াই (;-)) অ্যাডমিশান মেলেনা। ওদের স্ট্যান্ডার্ড লো।
  • S | ০৪ জুন ২০১৫ ১৩:১৩679437
  • আর আমি একটা জিনিস কিছুতেই বুঝি না। লোকে বিদেশে যাচ্ছেই কারণ জানে দেশে যে মাইনে পাবে বিদেশে তার থেকে অনেক বেশিই পাবে। কারণ ওয়েজ রেট বেশি। আবার একই সঙ্গে বাড়িতে লো ওয়েজের চাকর বাকর চায় কোন যুক্তিতে কে জানে। এই বিদেশে থাকা, আর ইশ দেশকে মিস করি, তোমাদের ওখানে জীবন কত সোজা, এখানে সব কাজ নিজেকে করতে হয় - এটা যাস্ট ন্যাকামো। নো ওয়ান ইজ অ্যাট গানপয়েন্ট। না পোষালে দেশে ফিরে আসুন। ইউ ক্যান নট গেট বেস্ট অব বোথ ওয়ার্ল্ড।
  • | ০৪ জুন ২০১৫ ১৩:১৪679438
  • শিক্ষা তো অনেক সস্তা।তুলনামূলক ভাবে। খুব ভালো।

    স্বাস্থ্য ব্যবস্থা কেমন? সরকারী ভর্তুকি আছে? নাকি পুরোটাই ক্রেতার নিজের পকেট থেকে?
  • S | ০৪ জুন ২০১৫ ১৩:১৭679439
  • দেশে টাকা ফেরত পাঠানো হয় একেবারেই ইনভেস্টমেন্টের জন্যে। নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে কেউ মনিটারি ট্রান্সজাকশন করে এটা যাস্ট হাস্যকর।
  • sswarnendu | ০৪ জুন ২০১৫ ১৩:৪৬679441
  • হেলথ ইন্সিওরেন্স বাধ্যতামূলক... কিন্তু সে যেমন লিখলেন, কেউ একেবারে না পারলে সরকার দেবে... এইগুলোয় মুশকিল টা হয় মাঝামাঝিদের... যেমন বিদেশী পি এইচ ডি স্টুডেন্ট :)
    ... এত গরিব নয় যে সরকার দেবে, এত বড়লোক নয় যে ইনশিওরেন্স এর টাকার পরিমাণটা গায়ে লাগবে না...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন