এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোপালকৃষ্‌ণ গান্ধী মুখোশধারী রাজনীতিক নাকি ন

    sarathi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০০৮ | ৩০৫১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৫401950
  • অশোক দাশগুপ্ত পড়ে বলতে ইচ্ছে হল, "ছি:'।
  • bitoshok | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১২:২১401961
  • basic assumption-এই ভুল। রাজ্যপাল মধ্যস্থতাকারী-র ভুমিকায় ছিলেন না, ছিলেন আলোচনার chairman হিসেবে। রাজ্যপাল এটাও দাবি করেন নি। তিনি তৃতীয় পক্ষের সাহায্য নিতে বলেছিলেন। এই ক্ষেত্রে তাঁর involvement কার অনুরোধে সেটা সংবাদপত্রের পাতা ওল্টালেই পরিষ্কার হবে।

    .....................

    The Hindu-র লেখা এবং রাজ্যপালের ১৪ মার্চ থেকে ৯ নভেম্বর - ৪ টি বিবৃতি পরেও যেটা বোধগম্য হোলো না, রাজ্যপাল কোন খানে সংবিধান অতিক্রম করলেন। আদর্শ আচরণবিধি থেকে 'বিচ্যুতি' যাদের গাত্রদহের কারণ, তাঁরা এটা বলেন না যে " .. the representative government, which has a greater democratic legitimacy"-এর প্রধান যখন পার্টি ও সরকারে র তফাৎ মুছে ফেলে অবলীলায় বলেন .. "paid back by their own coin (sic)" -তখন সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের কি ভুমিকা নেওয়া উচিত। দলদাসত্বের কোনো নিগূঢ় বন্ধন সম্ভবত তাঁদের আটকে রাখে।
  • sarathi | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩401972
  • অপছন্দ হলে বা মনোমত না হলে ছি: বলা স্বাভাবিক
  • umesh | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৭401983
  • আমি তো জানতাম "আজকাল" সিপিএম এর মুখপত্র। আর অশোক দাশগুপ্ত হলো বু:ভ: এর মুখপত্র।
  • Ananda | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩১401994
  • ঠিক ই জানতেন। আজকালের সার্কুলেশন ন বাড়িয়ে যদি রাজ্য কমিটির সদস্য হওয়া যায়, খারাপ কি?
  • r | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৫৭402005
  • যাঁরা কথায় কথায় রবীন্দ্রনাথ উদ্ধৃতি দেন তাঁদের কোনো না কোনো ঘাপলা থাকে- বুদ্ধদেব, মমতা ও গোপালকৃষ্ণ। ;-)
  • sarathi | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৫402016
  • যদি গান্ধীবাবার জন্য বায়াস না থাকে দ্য হিন্দুর প্রতিবেদনের এই অংশটি পড়তে পারেন

    The role of Governor Gopalkrishna Gandhi has, for a second time, come under the spotlight. In March 2007, he clearly stepped out of line in publicly airing his philosophical and tactical differences with the State government over Nandigram. He does not seem to have learnt any lessons from that experience and, in fact, his latest speaking out of line has had the effect of adding fuel to the flames. Let us concede that Nandigram represented a situation where the moral urge not to remain silent came into conflict with the restraints imposed by the constitutional office. Yet, of the restraints imposed by the office, there would seem to be little doubt, and a public statement critical of the government’s handling of the issue could not have been made without transgressing them. The Hindu has consistently regarded this as a major question of principle in the constitutional realm. The classic 1867 exposition of the role of the British monarch by Walter Bagehot applies equally to the office of the President and the Governor: “To state the matter shortly, the Sovereign has, under a constitutional monarchy such as ours, three rights — the right to be consulted, the right to encourage, the right to warn. And a king of great sense and sagacity would want no others. He would find that his having no others would enable him to use these with singular effect.” The right to advise and the right to warn are to be exercised in private and in confidence, and not through public statements. This restraint required of the head of state is not a mere constitutional formality but is based on sound democratic principles. In the first place, the head of state must not, through statements critical of its functioning, place himself or herself in conflict with the representative government, which has a greater democratic legitimacy. Secondly, the head of state should appear non-partisan and remain above the fray when controversial and divisive questions are being debated in the political sphere, and avoid any public statements that could give comfort to one side or the other. The Governor’s public statements on Nandigram both challenged the wisdom of the government’s approach and came down on the side of the critics of its action. Further, Mr. Gandhi laid himself open to the charge of remaining silent when the supporters of the Left Front were at the receiving end. His conduct through this crisis has been constitutionally indefensible. Yet the Left Front government must not get distracted by this. Its top priorities must be to re-establish peace, ensure human security, and resume development work in Nandigram. The CPI(M) has a special responsibility in this regard — among other things, to be manifestly fair in its dealings on the ground, and to restrain its cadre from any campaign of reprisal.

    দ্য হিন্দুর সাংবাদিকরা বোধহয় রাজ্যকমিটির সদস্য হওয়ার দৌড়ে নেই বা প্রাক্তন ক্রীড়া সম্পাদক নন
    চেন্নাইয়ে আছি তো, সার্কুলেশন নিজে চোখেই দেখছি যাকগে সেসব অন্য কথা - আবাপ-বর্তমান-প্রতিদিন-দৈ:ষ্টেটস ভক্তদের কাছে বাকী সবাই মিথ্যাবাদী
  • kallol | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২১:১৬402027
  • যাক, তাহলে আজকাল (না না, খবরের কাগজ নয়) মা:বা:দীরা Walter Bagehot জাতীয় সাম্রাজ্যবাদের প্রবক্তাদেরও ""কোট"" করছেন।
    ১৮৫২ সালে যিনি তার পারিবারিক জাহাজ আর ব্যাঙ্কের যোগ দেন। সেই ""মহান"" মানুষটির দৃষ্টিভঙ্গীর সাথে যারা একমত, তাদের সেলাম। মহারাজাআআআআআআআআ তোমারে..........
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩১402038
  • কোট কল্লে ক্ষেতি কি ? ও কল্লোল, মার্কস আর এঙ্গেলস সাহেবও তো নিউ ইয়োর্ক ডেইলি ট্রিবিউনের সাংবাদিক ছ্যালেন। তবে?

    এই ছোঁয়া ছুঁয়ি, আমার ধারনা, বড্ডো বেশী ভারতীয়।

    গোকুল গান্ধীকে আমার ক্যামন একটা, কিরম জানি লাগে। মনে হয় নিজের পদবী নিয়ে খুব বেশী উচাটন। নেপোলিয়ন টুএর মতন।

    কে Zআনে।
  • h | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৪402044
  • কোট করাতে কি প্রবলেম বুঝলাম না। পৃথিবীর অধিকাংশ বিপ্লবী কবি বা বিপ্লবী আকাডেমিক রা ই তো বেসিকালি মোটামুটি কমপ্যাসনেট সেন্সিবিলিটি ওয়ালা বুর্জোয়া। মানে ইন বেস্ট কেসেস। খারাপ ভালো কেস্টা ব্যক্তিগত নয়। সুবিধে ভোগটা কে অস্বীকার করার কোন কারণও নেই। বুর্জোয়া শব্দটা আমাদের এইখানে বোকা বোকা একটা খারাপ লোক অর্থে ব্যবহার হয়। এটার আসল বাংলা ভদ্রলোক, আমাদের কনটেক্সটে। তো বুর্জোয়া কবিদের কোট না করে তো কোন বিপ্লবী লেখা লেখাই মুশকিল, বুর্জোয়া আকাদেমিকদের কোট না করে লেখাই মুশকিল। ধরেন কেউ যদি অমর্ত্য সেনকে কোট করে বলেন, শিক্ষায় সরকারী খরচ বাড়ানো উচিত, তাইলে কি তিনি সাম্রাজ্যবাদী ইতিহাস ও অর্থনীতির পীঠস্থান কেম্ব্রিজের আকাডেমিক আর পোলিটিকাল আউটপুটের সাবস্ক্রাইবার হয়ে গেলেন? বা চমস্কি কে কোট করা যাবে না, এম আই টি প্রিটিবীর সেরা টেকনোক্রাট তৈরীর স্কুল টি চালায় বলে? এই ছোঁয়াচ বাঁচানোটা জাস্ট বোকা বোকা। ধরেন নেরুদা কে যদি কোট না করি, কারণ নেরুদা মালখোর আলুবাজ ছিলেন বলে এবং শুধু তাই নয় চীন বিরোধী কথা ষাটের দশকের মাঝামাঝি বলেছিলেন বলে, বা জোর্জে আমাদোর সঙ্গে ঝগড়া করেছিলেন বলে তাইলে কোন কাজের কথা হয় কি? বা ফুয়েন্তেস পড়বো না ইনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বলে, এটা জাস্ট হয় না। তাইলে কল্লোলদার গান শোনা বন্ধ করতে হয়, কল্লোলদা ম্যানুফাকচারিং এ অটোমেশন করে লোকের চাগরি খাচ্চে বলে। এইসব কোন কাজের কথা নয়।

    সব চেয়ে বড় পয়েন্ট হল, এখনকার 'মানবাধিকারের' আন্দোলনগুলোর মোটামুটি যেটা ব্রডেস্ট প্ল্যাংক সেটা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তৈরী হওয়া ওয়েলফেয়ার স্টেট গুলোর বিভিন্ন রাজনৈতিক অধিকারের লিগাল স্ট্রাকচার। তাই বলে কি পশ্চিম ইউরোপে ধনতন্ত্র পরাজিত হয়েছে বলে ধরে নিতে হবে নাকি না ধরে নিতে হবে পশচিম ইউরোপের সাম্রাজ্যবাদী লিগাসি গুলো সব এক্কেরে মুছে গিয়ে সহনশীলতার মোমবাতি জ্বলতাছে চারিদিকে। প্রথম দিক কার ওয়েলফেয়ার কে তো ফাইনান্স করা হয়েছে কলোনীর টাকায়। তাই বলে কি ওয়েলফেয়ার পন্থী ইকোনোমিক্স দের কোট করে সোশাল সেকটরে বেশি বাজেট চাওয়াটা অন্যায় হয়ে যাবে? সোভিয়েত ইউনিয়ন একটা ফেইল্ড প্রোজেক্ট। ১৯৩৭ অনওয়ার্‌ড্‌স নিজেদের নাগরিকদের খুন টুন করেছেন স্টালিন। তো তাই বলে কি প্ল্যান্ড ইকোনোমির গুরুঙ্কÄ কমে গেছে কোথাও। এখনো তো এন ই পি প্ল্যানড ইকূমির প্রথম বিংশ শতকীয়, তখনকার প্রেক্ষিতে 'সফল' মডেল, পরে রুজভেল্টের নিউ প্ল্যানে আর পশ্চিম ইউরোপের অর্থনীতিতে যেটা প্রতিফলিত।

    কল্লোলদা রেগে গেলে হঠাৎ হঠাৎ বাজে লিটল ম্যাগের মত লিখতে আরম্ভ করেন।
  • d | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১১402045
  • "জোর্জে' নয় "হোর্হে'। J র উচ্চারণ তো এখানে 'হ' এর মত।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২২402046
  • এই লেকাটিও ঝুল। নন্দীগ্রামে সরকার কত্তো ভালো করেছিল, সেসবের বন্নোনা আছে। আগরহী জনতা পড়ে দেখতে পারেন :

    http://www.hindu.com/2007/11/12/stories/2007111259681200.htm
  • ranjan roy | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৬402047
  • নিরুপায় হয়ে মুখ খুলছি।
    সারথি,
    আপনাকে বলছি। আর বলার আগে যথেষ্ট দায়িত্ব নিয়ে গত দু'মাস ধরে আপনার পোস্ট গুলো পড়লাম।
    আপনার প্রবলেম হচ্ছে সুইপিং জেনেরালাইজেশন।
    উদাহরন দিচ্ছি---- আপনি কোন ব্যাপারে মতে মিল নাহলে সঙ্গে সঙ্গে তাদের ওপর লেবেল এঁটে দিচ্ছেন। হিন্দু বা আজকালের কোন প্রবন্ধ নিয়ে খিল্লি করলেই সঙ্গে সঙ্গে তারা হয়ে গেল আবাপ, স্টেটস্‌ম্যান,বর্তমানের সমর্থক?
    আপনার এই অভিযোগের বেসিস কি?
    আর হিন্দু'র সাম্রাজ্যের ফ্রন্টলাইন বলে ম্যাগাজিনতার পাতা ওল্টালেই ওর সিপিএম বায়াস চোখে পড়বে। যেমন বৃন্দা কারাতের জামাইবাবু প্রণয় রায়ের চ্যানেল এনডিটিভিতে সিপিএম নেতারা একটু বেশি মাইলেজ পান।
    তাতে অস্বস্তি হওয়ার কি আছে?
    প্রত্যেকের কিছু না কিছু বায়াস আছে। না হলে আমরা ভগবান হতাম। সরি, ভগবানেরও বায়াস আছে। তাই মজাটা ছেলেদের ঘাড়ে চাপিয়ে গভ্‌ভোযন্ত্রণা মেয়েদের ঘাড়ে।
    যেমন সম্পাদক ঈশেনের ফুকো বায়াস আছে:))))। আমার মাস্টারির বায়াস আছে।
    প্রবলেমটা হল আপনার চোখে সিপিএম কোন ভুল করছে না,করতে পারে না। কোন পয়েন্টে সমালোচনা হলেই আপনি বলে বসছেন--অন্ধ সিপিএম বা বাম বিরোধী।
    কেন, সিপিএম একমাত্র আগ-মার্কা বামপন্থী?
    দুই, আপনি এমন কোন অবস্থানের কথা ভাবতেই পারেন না যাতে একসঙ্গে মমতাকে-বুদ্ধকে, আবাপ ও গণশক্তিকে ঢপ দিচ্ছে বলে খিল্লি করা যায়।
    ফলে আপনার অবস্থান দাঁড়িয়েছে মহামহিম বুশের মত।
    হয় তুমি আমার সাথে, নয় তুমি আমার দুশমন। কোন তৃতীয় অবস্থান আপনার স্বীকার্য নয়।
    তিন, তাতেও প্রবলেম ছিল না। পসন্দ আপনি-আপনি। কিন্তু ঐ যেটা ঈশেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল--আপনি শুধু স্টেট-মেন্ট দিয়ে যাচ্ছেন। কোন অ্যানালিসিস করছেন না। খেয়াল ও করছেন না যে আবাপ কখন টাটা ও সিপিএম এর পক্ষে দাঁড়াচ্ছে।
    ফলে কি হয়, আলোচনা-বিতর্কের সুর কেটে গিয়ে ঝগড়ার পরিবেশ সৃষ্ট হয়।
    বিনীত নিবেদন,-- যাকে ইচ্ছে গাল দিন, যার ইচ্ছে সমালোচনা করুন। দোহাই টপিক-স্পেসিফিক অ্যানালিসিস সহকারে দিন। যেমন আমাকে ""শালা'' বলতে চাইলে আগে দেখিয়ে দিন আপনি আমার বোনকে বিয়ে করেছেন।
    কোন প্রবলেম নেই।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০৭:২৯402048
  • আর কাউকে কখনো শালা বলবো না। এত রেগুলার বিয়ে করা যায়, এইটা রঞ্জনদা ব্যাপক দিলেন :-)
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৪৮402049
  • কেন, বিয়ে করার কি দরকার? তোমার বৌ তো ওনাকে দাদা/ভাই ভাবতেই পারে। ইন ফ্যাক্ট, রঞ্জনদাকে সবাই পছন্দ করে এবং দাদা বলেই ভাবে :-)।
  • kanti | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৬402050
  • সারথির যুক্তিহীন বিষোদ্‌গারের তোড় মনে অসম্ভব জ্বালা ধরাচ্ছিলো। কিন্তু ঠিক গুছিয়ে কিছুলিখতে পারছিলাম না। রন্‌জনকে টুপি খুলে ধন্যবাদ। একেবারে গুছিয়ে মনের কথাটা বলে দিয়েছেন। সারথির একপেশে ভংগি এবং ভাষা প্রায় সিপিএমের টেকো, টুপি আর লম্বুর কথা মনে পড়িয়ে দিচ্ছিলো। আর ইশানকে অনুরোধ। (মানিক নিয়ে এক মত না হোয়েও ),আপনি আরো বিশদ কোরে এবিষয়ে কিছু লিখুন।আমরা আগ্রহী।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৯402051
  • এতদিনের তর্কে একটা কথা বেশ বুঝলাম - যে দিম্মা যে বলতেন - নাওয়াইয়ার এক নাও নিনাইয়ার শতেক নাও - কথাটা বেশ সত্যি। বিরোধীতার রাস্তাটা একদিকে ভাল যে মনের সুখে সমালোচনা করা যায় পছন্দমত জায়গায়, আবার সমালোচনা নাও করা যায় বিশেষ ক্ষেত্রে, কারোকে প্রশংসা বা ডিফেন্স করার জোয়াল থাকে না কাঁধে। তর্কের জন্য দারুন পোজিশন, মার নেই কখনও। তবে পরিবারশুদ্ধ বা গ্রামশুদ্ধ বা দেশসুদ্ধ লোক এই পোজিশনে থাকলে সে পরিবারের অথবা গ্রামের কি হতে পারে, অথবা আদৌ কিছু হওয়া সম্ভব কি সেটাও হয়তো ভাবার দরকার।
  • d | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১০:০০402052
  • সবই তো বুঝলাম ...... কিন্তু মালদহ'র সেই সিল্ক ফ্যাক্টরীটার কি হল? কেউ জানে না?
    ৎচু: ৎচু:
  • h | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৫402053
  • দু, একটা গোটা গ্রাম বা পরিবার নয়, কেস হল, একটা গোটা রাজ্যের গোটা মিডিয়া অসংখ্য মূর্খ লোকেদের আবাস হয়েছে। যে কোনো নতুন ইন্ডাস্ট্রি তেই তাই হয়, যে পারে ঢুকে পড়ে, করে খায়। যেমন প: বঙ্গের আইটি। যেমন্ধর আমি আইটি কনসালটেন্ট, এটা কম্পুটার সায়েন্সের বেশি অপমান না আমার বেশি অপমান এটাই ভাল করে বোঝা যায় নি এখনো;-) ইয়ার্কির কথা বাদ দিলে যেটা কইতাছি সেটা হল, এরকম বাজে কাগজ ওয়ালা জায়গা আমি দুটি দেখি নি, যে রাজ্যের প্রধান ভাষার প্রধান মিডিয়ায় আনন্দবাজার পত্রিকা এবং স্টার আনন্দ টেলি এখন গঠনমূলক সেϾট্রস্ট হিসেবে প্রতিভাত, সেই মিডিয়ার কাছে বেশি আশা করি কি করে।।
  • bb | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৭402055
  • এখানে কিন্তু একটা অসহিষ্ণুতা দেখা যাচ্চে যেটা কাম্য নয়। এখানে অনেকেই আছেন যাদের দেশের কৃষক আর গরীবদের কথা ভেবে ঘুম হয়না, কিন্তু নিজেরা বিদেশে গিয়ে বসে আছেন এবং দেশে ফিরতে চাননা।
    অতি দক্ষিণপন্থী হলে তাকে হ্যাটা শুনতে হয় যেমন শ্যামল।
    কিন্তু নকশাল্পন্থী বা অতি বামপন্থী হলে আপত্তি নেই, কিন্তু সিপিম সমর্থক হলে মুশকিল।
    সারথী সিপিম সমর্থন করলে রে রে রব, কিন্তু অনেকেই অন্ধ সিপিম বিরোধিতা করার জন্য মমতা কে সমর্থন করছেন।
    এই সব বিচিত্রতা কিন্তু ভাল, তাতেই আলোচনা খোলে।
    আশা করি কেউ কোনো মন্তব্য personally নেবেন, কিন্তু এই খানেই অনেক ভালো অলোচনা হয় বলে আমার মতো অনেকেই হয়ত আসেন নীরবে, অন্যের মতামত জানতে, নতুন কিছু শিখতে।
  • bb | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৮402056
  • *নেবেন না
  • kallol | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৭402057
  • এই দ্যাকো। একটুস খানি পেট পূজো কত্তে গেসলুম, আর সগলে কতো কি বলে দিলো।
    আমি কি বলেচি কোট কল্লে দোষ? আমি বন্নু ""যাক, আজকাল মা:বা:রাও Walter Bagehot কোট কচ্ছে!!!!! তাইতে সেলাম দিনু যে।
  • kallol | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৪402058
  • bb, এই যে বল্লেন এখানে নকশালদের সাতখুন মাফ, বোধহয় ঠিক বলেন নি। এই কটা পোস্ট আগেই আমি সারথীকে Walter Bagehot কোট করেছে বলে এট্টু আবাজ দিলুম। তাতে দীপ্তেন আর হনু মিলে আমায় কি বকাটা দিলে। মায় হনু এমনও বলে দিলো আমি নাকি রেগে গেলে ""বাজে লিটিল ম্যাগাজিনের মত"" লিখি।
    কিংবা বেশ কিছুকাল আগে আমি শ্যামলের উপর খেরে গিয়ে যাচ্ছেতাই বলেছিলুম, তাতে সগলে কি বকে দেছিলো। আমি তো ঘোষিত প্রাক্তন নকশাল। তাহলে ফর্মুলা মিললো না!
  • kallol | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৯402059
  • শ্যামলের কাছে ক্ষমা চাওয়াটা বাকি আছে। শ্যামলভাই ভেরি ভেরি সরি-মশলা খাবি? তবে তুমি যেটা বলেছিলে সেটা এখনো মানি না - জোর যার মুলুক তার - এর বিরুদ্ধে লড়াই জারী থাকলো।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৭402060
  • সরি কল্লোলদা, টু বি হনেস্ট আপনি অনেক বেটার লেখেন।
  • bb | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৪402061
  • কল্লোল আমি এইটাই বলতে চাইছি যে সবধরণের মতামতের জন্য আমাদের শ্রদ্ধা থাকা উচিত, হোকনা আমার অপছন্দের :)।
  • shyamal | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৯402062
  • কল্লোল,
    আরে ধুর। এখানে যদি সবাই মেপে মেপে লেখে তবে তো আড্ডার মজাই চলে যায়। আমার মনে নেই তুমি আমার বিরুদ্ধে কি বলেছিলে। তবে মত আলাদা হলেও তোমার লেখা আমার ভাল লাগে। চালিয়ে যাও।
  • ranjan roy | ২৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:০০402063
  • bb,
    আমিও আপনার সঙ্গে একমত, পছন্দ হোক না হোক, সহমত হই না হই, ফোরামে সবার বক্তব্যের প্রতি শ্রদ্ধা দেখানো উচিৎ।
    কিন্তু কিভাবে?
    যার মত পছন্দ হলো না, তার বক্তব্য টা অ্যানালিসিস করে বিরোধিতা করা। নাকি সঙ্গে সঙ্গে লেবেল এঁটে দেয়া।
    খেয়াল করুন, শ্যামলের স্পষ্ট বাজারবাদদর্শনের বিরুদ্ধে যাঁরা দাঁড়িয়েছেন, তাঁরা এক-একেকটি পয়েন্ট, উদাহরণ ধরে ওঁর বক্তব্যের ক¾ট্রাডিকশন দেখানোর কখনও সফল, কখনও বিফল প্রয়াস করেছেন। আড্ডার খিল্লি পার্টটা কখনই আর্গুমেন্টের সাবস্টিট্যুট হয় নি।
    এই ফোরামে অনেকে স্পষ্ট সিপিএম আছেন। তাতে কি? তাঁদের অনেক কথার সঙ্গে অনেকের কোন বিন্দুতে মিল হতে পারে, নাও হতে পারে।
    সারথি ও আপনি ( আগের পোস্টে) একই ভুল করেছেন।
    আমরা কেউই সিপিএমের বিরোধিতা করতে গিয়ে মমতাকে সমর্থন করছিনা। মমতার উন্নয়ন নিয়ে কতটা ভাবনা-চিন্তা আছে, আসলে তার মোটিভ কি, এনিয়ে কোন ভ্রম নেই।
    কিন্তু ঈশেন দেখানোর চেষ্টা করছে যে গণতন্ত্রে বিরোধীর একটা জায়গা আছে, বুদ্ধবাবুরা ক্ষমতার দম্ভে সেই মিনিমাম স্পেসটুকু ছাড়তেও চান না,। ফলে মমতা ওর ওজনের তুলনায় অনেক বেশি মাইলেজ পেয়ে গেল।
    আমি আলোচনাটা যেখানে আনতে চাইছি( তার আগে বুদ্ধ-মমতা, হয় সিপিএম নয় তৃণমূল এই পাতি ক্যাচাল থেকে বেরিয়ে আসুন।) তাহল আজকের এতসব অভিজ্ঞতার ( দেশি ও আন্তর্জাতিক) পরে উন্নয়নের রেপ্লিকেবল মডেল কি হবে? রণনীতি কি হবে?
    আমরা কি উন্নয়নের দুইশতাব্দী ধরে ইউরোপ-আমেরিকার সাবেকি মডেলকেই অনুসরণ করবো?
    অর্থাৎ, আলোচনাটা সিঙ্গুর নিয়ে হা-হুতাশ এবং মমতা-বুদ্ধকে গাল পেরে শেষ না হয়ে যায়!
    গত বছর অর্থনীতির অধ্যাপক রঙ্গন কল্লোলের সঙ্গে বিতর্কে জানিয়েছিলো বামপন্থীরা লেসেজ ফ্যেয়ার মডেলের অনেক ভ্যালিড ক্রিটিসিজম করেও পাল্টা কোন কমপ্লিট মডেল দিতে পারছেন না। কথাটা সত্যি!
    এবং ইহাই আলোচনার প্রস্থানবিন্দু।
    রঙ্গন অমিত ভাদুড়ীর "" Development with Dignity, A case for Full Employment'' নামের সহজ-সুলভ বইটির কথা বলেছিল একটি সার্থক ডিবেট তোলার প্রয়াস হিসেবে।
    এর পর বাংলায় জুলাই মাসে বেরিয়েছে "" উন্নয়ন বিতর্ক'',
    প্রকাশক চর্চাপদ, ২৫০/-; তাতে আছে তেরোজনের প্রবন্ধ।বিভিন্ন দিক থেকে। আশিস নন্দী, পার্থ চাটুজ্জে, অমিত ভাদুড়ী, এঁরা অনেকে।
    এতে কেমিক্যাল হাব ব্যাপারটা কি, সেজ, ও যে কেমিক্যাল কোম্পানীগুলো আসার সম্ভাবনা, তাদের আন্তর্জাতিক বাজারে ট্র্যাক রেকর্ড কি, এসব নিয়ে অনেক আলোচনা আছে, তথ্য আছে। একমত হওয়ার দরকার নেই, মনের জানালাটা খোলা রাখা দরকার।
    হ্যাঁ, এতে একটি সমীক্ষা আছে ভারতের কমিউনিস্ত পার্টি, বিশেষ করে সিপিএমের উন্নয়নের মডেলে নীতিগত বিবর্তন নিয়ে। তা' এঁরা তো কেউ মমতার সমর্থক ন'ন। কিন্তু বাম সরকারের উন্নয়ন মডেল নিয়ে এদের আছে সংশয়।
    আসুন না, বিবি, ঐ বক্তব্যগুলি নেড়ে চেড়ে দেখি। মমতা-বুদ্ধবাবুতে আটকে না থেকে।
    আর বাংলার বাইরে অন্ধ্রে, বস্তারে, উড়িষ্যায় সিপিএম ও সিপিআইয়ের টাটার, এসার এর বিরোধিতা, প্রায় মমতার তর্ক তুলে, এই দ্বিচারিতা টা কিভাবে বিশ্লেষণ করবেন? নাকি চোখ বুজে থাকবেন?
    আর আমার, রঙ্গনের এবং আরও অনেকের আশৈশব স্ট্রং বাম ট্র্যাডিশন নিয়ে কিছু নাই বল্লাম। খালি দোহাই, বর্তমন-আবাপ সমর্থক বলে গাল দেবেন না।
    দু, আপনি ঠিক ধ্রছেন। কোন বক্তব্যের বিরোধিতা করতে গেলে গায়ে কোন রাজনৈতিক দলের জামা পরতে হবে কেন?
    প্রতিটি বিন্দুতে কথাগুলো তর্কের নিজস্ব জোরেই দাঁড়াক না।
    তবে এটা ভাল দিলে ভাই। সবার বৌ আমাকে দাদা বলতেই পারে। ফলে সবাই আমাকে অনায়াসে শ্যালক সম্বোধনে আপ্যায়িত করতেই পারে:))))))। নো অফেন্স!
  • h | ২৮ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৩১402064
  • রঞ্জনদাকে বলার ছিল যে আলোচনা করার দায়টা সবার। শুধু bb র নয়। বেশির ভাগ ই তো ভুল ভাল স্টেটমেন্ট, আলোচনা যারা করার তারা তো এমনি ই করছেন। করবেন। কারো করো ঝগড়ায় ইন্টারেস্ট তারা সেটা করবেন করেছেন আগেও। এরকম ভাবেই তো চলে আসছে। গুরুতে। লোকে মোটামুটি হ্যাজাচ্ছে এই আর কি। সমাজের বড় বড় বিতর্ক গুলো নিয়ে আলোচনা করার সময়ে তাছাড়া 'এস্টাবলিশড আর্গুমেন্ট' গুলো নিয়ে লোকে একটু মুগুর ভাঁজবেই, কারণ পক্ষ নেওয়া টা মানুষের নর্মাল রিঅ্যাকশন। তার পরে আলোচনার জেনেরাল ক্রেডিবিলিটি যদি বাড়ে তাইলে খোলামেলা কথা হবে। তো সব সময়ে ক্রেডিবিলিটি বাড়ে কি? এই খানে অ্যাট অল? চ্যাট সাইটে বা অপরিচিতের আড্ডায় এইটেই নর্মাল। তাই নিয়ে বিচলিত হয়ে লাভ আছে কি? সবার হাতে 'বিকল্প' অর্থনীতির কেতাব না থাকলে আলোচনা করা যাবে না এইটা যদি কথা হত তাহলে তো সিপিআইএম বিরোধী দের অধিকাংশ ই সে পরীক্ষায় পাশ করতো না। কারো হাতে তো বড় মাপের বিকল্প অর্থনীতি কিসু নাই। বেসিকালি ঐ রুল অফ ল সম্পর্কে ছোটি সি আশা বা বড় মাপের অ্যাক্টিভিজমের প্রতি সমর্থন, মোটামুটি আলোচনা গুলোতে মতামতের ভ্যারিয়েশন বলতে তো এটুকুই। এটা কি শুধু bb র দোষ?
    নিরপেক্ষ ফোরাম হিসেবে গুরুর কোন ক্রেডিবিলিটি নাই। এবং সেটা গুরুর অভীষ্ট স্ট্রাকচারের মধ্যেই নাই। ইশান প্রচন্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে পক্ষ অবলম্বনের দায়্‌টা মোটামুটি সকল ইউজারদের ঘাড়ে চাপিয়ে দিয়ে, হুইচ আই থিংক ইজ ফ্যান্টাসটিক;-)
    এই যে এতটা কথা আপনারে একবারো শালা না বলে বল্লাম, এটা কি আমার মহত সহনশীলতার প্রতীক নয়, বলুন;-)
  • aja | ২৮ সেপ্টেম্বর ২০০৮ ০৯:০৬402066
  • রঞ্জন-বাবুর একটা কথার একটু ব্যাখ্যা পেলে ভাল হয়। বুদ্ধবাবু মমতাকে বিরোধীদের প্রাপ্য জায়গা ছাড়তে রাজি হন নি - এই কথাটার অর্থ কি? মানে বিরোধীদের প্রাপ্য জায়গাটা কি, সেই জায়গাটা কি করে মমতার প্রাপ্য হয় - এই সব কথা নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছে করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন