এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Smoking Ban - কেন ঠিক ? কেন ভুল ?

    Samit
    অন্যান্য | ০৩ অক্টোবর ২০০৮ | ৩৯৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০২:১৭406972
  • সেকথা ঠিক। ঘুরিয়ে কেমন সুন্দর বললেন, প্যাসিভ স্মোকারদের বাঁচতেই বা কে দিব্যি দিয়েছে :)
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২২406994
  • আরে ছি:, তেমন কথা কি আমি বলতে পারি? আমি বলেছি গাড়ি ছাড়া চলতে না পারলে বাঁচার দিব্যি কে দিয়েছে?
  • arjo | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২২406983
  • দু দি কে, আধুনিক জীবনে সিগ্রেট না খেলে স্ট্রেস রিলিফ হবে কেমন করে। ;)
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২৩407005
  • যাকগে, ফাঁকা বসে আছি, একটু ঝগড়া করে নিলাম। দিলপে নেই লিজিয়েগা। ধূমপায়ীদের সবাই চান্স পেলেই জ্ঞান দেয় :)
    সুখটানের সঙ্গে কানটানা ফ্রী :)
  • arjo | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২৪407013
  • দু দি কি গাড়ি চড়ার সময় শালবনীর প্যাসিভ রাইডারদের কথা ভেবে দেখেন? ;)
  • rimi | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২৬407014
  • চমৎকার!!

    গুরুভাই ও বোনেদের প্রতিক্রিয়াই প্রমাণ করে দেয় যে স্মোকিং ও বঙ্গপুরুষ পসিটিভলি কোরিলেটেড।
  • arjo | ০৯ অক্টোবর ২০০৮ ০২:২৮407015
  • গরু হারিয়েছে নাকি?

    তর্কের খাতিরে ধরা গেল হ্যাঁ। তো?
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৩২407016
  • আজ্জো, আবার এই নিয়ে তক্কো ? গাড়ি তো ধূমপায়ীদের থেকে হাজার হাজার বছর পরের জিনিস। আজ স্মোকিং বন্ধ করো, হাজার বছর পরে আমি আর গাড়ি চড়বো না। প্রমিস :)
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৩৫407017
  • তবে নিউক্লিয়ার ডিসআর্মামেন্টও হাজার বছর পরে হোক!!
  • Paramita | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৩৮407020
  • তারাপদ ফোকাস! গাড়ি কি ধুনুচি নয়, আপাতত: এই সুতো বিড়ির ধোঁয়া নিয়ে বিব্রত। বিশ্বাস না হয় সাবজেক্টটা দেখে নিন। ওয়ান অ্যাট আ টাইম।
  • rimi | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৩৮407019
  • হনুদা নিশ্চয়ই নারী পুরুষ ভেদে প্রতিক্রিয়ার ধরণটা খেয়াল করছো? কেন এই পার্থক্য?
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৩৯407021
  • না না, ওটার তো টাইম শুরু হচ্ছে বিগ ব্যাং এর সময় থেকে, তাই ওটা অলরেডি ওভারডিউ।
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৪৯407022
  • বিগ ব্যাঙের এত্তোদিন বাদেও নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট না হলে সিগারেট ব্যানের এখনো সময় আসে নি, মানে যদি ধরি নিউক্লিয়ার ডিসআর্মামেন্টের ক্লক ঐ বিগ ব্যাং থেকে চালু হয়েছে।

    এই সুতো হল সিঁড়িভাঙ্গা অংক। গাড়ি, নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট পেরিয়ে তবে মূল সমস্যায় পৌঁছতে হবে।
  • arjo | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৫২407023
  • এই প্রসঙ্গে মনে হল। এতসব পলিউশনের পেছনে তো আমরাই মানে মানুষরা। তো, আমাদের কি অধিকার ব্যাঙ, ব্যাঙাচী, পোকা-মাকড়, মাছ মানে অন্যান্যদের বাঁচতে না দেবার। আসুন আমরা সবাই মিলে মরে যাই। :)। জয় হিন্দ।
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ০২:৫৪407024
  • আই সেকেন্ড আজ্জো। শির ফরোসি কি তমন্না ...
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ০৩:০৩407025
  • এই তক্কের নীতিকথাটা কথামালা অলরেডি আছে ;-)
  • ranjan roy | ০৯ অক্টোবর ২০০৮ ১৬:১৬407026
  • আচ্ছা, মাইরি! সিগ্রেট তো ব্যান করে নি, শুধু পাবলিক প্লেসে ব্যান করেছে। ঐ জায়গাটুকু বাদ দিয়ে খাওনা যে যার ইচ্ছেমত! বিড়ি-সিগ্রেট-গাঁজা-মারিজুয়ানা! আম্মো সঙ্গে আছি।
    আর আইনে সংশোধন করে স্পেশ্যাল স্মোকিং জোন (SSZ) করা হোক, যেখানে নন-স্মোকার দের ঢোকা নিষেধ। আমার ইচ্ছে আমি গাড়িচাপা পড়ে মরবো না, দাঙ্গায় মরবো না। শুধু ধোঁয়া খেয়ে মরবো, কার পিতৃদেবের কি? আমাকে আমার মত করে মরতে দেয়া হোক, জয় জয় শিবশংকর!
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৩৭407027
  • কিন্তু রিমির মতে SSZ পৃথিবীর বাইরে করতে হবে।
  • sayan | ২৫ অক্টোবর ২০০৮ ২৩:৪৬407028
  • আচ্ছা সিসিডি'র প্রতিটা আউটলেটে একটা নন-এসি "স্মোকিং জোন' থাকে। কেউ কি ইদানিং কফি ডে'র কোনও দোকানে গেছেন?
  • dukhe | ১৭ জুলাই ২০০৯ ০৮:৫২407030
  • কলকাতায় এখন পুরোনো গাড়ি বাতিলের চেষ্টা চলছে। সেই ধোঁয়ামার্কা যুক্তি। কিন্তু বাস অটো ট্যাক্সির মালিকেরা রুখে দাঁড়িয়েছেন। সত্যিই তো - নিউক্লিয়ার ডিসআর্মমেন্টের আগে এসব হবে কী করে ? যুদ্ধ বন্ধ না হলে খুন করাই বা বেআইনি হবে কেন?
  • Samik | ১৭ জুলাই ২০০৯ ১১:৩৫407031
  • "এখন' চলছে? ও তো আমাদের ছোটোবেলা থেকে চলছে। এখনও হয়ে ওঠে নি, এই যা ...
  • bhut | ১৭ জুলাই ২০০৯ ২০:২৮407032
  • এই প্যাসিভ স্মোকিং ব্যপারটা একটা গাঁজাখুরি ব্যপার। ভুত যেমন ভয় পেলে আছে নইলে নেই - তেমনি আর কি। যত্তো: সব
  • dd | ১৭ জুলাই ২০০৯ ২১:৫৭407033
  • এ বিষয়ে আমার একটা অসম্ভব সুচিন্তিত অপিচ গা জ্বলুনী থিওরী আছে।
    হায়! কবে যে লিখে উঠবো।
  • Samik | ১৭ জুলাই ২০০৯ ২৩:৪২407034
  • ভূতবাবাজী,

    আমি ব্যক্তিগতভাবে স্মোকারের ধোঁয়ায় পোচোন্ডো ভয় পাই।
  • Blank | ১৭ জুলাই ২০০৯ ২৩:৪৮407035
  • বদ্ধ জায়গায় কেউ সিগারেট খেলেই আমার অ্যাজমার প্রবলেম শুরু হয়।
    যারা বলে প্যাসিভ স্মোকিং গাঁজাখুরি, তাদের হাত পা বেঁধে পাবলিক টয়লেটে ফেলে রাখা উচিৎ
  • dukhe | ১৮ জুলাই ২০০৯ ০৯:১৭407036
  • গাঁজা না খেলে প্যাসিভ স্মোকিংকে গাঁজাখুরি মনে হওয়ার কোন কারণ নেই।
  • Ishan | ১৮ জুলাই ২০০৯ ১০:০৮407037
  • নাকের উপর কেউ ধোঁয়া ছাড়লে খুব বাজে লাগে। সেই জন্য পাবলিক প্লেসে প্যাসিভ স্মোকিং বন্ধ করার আইন আনা হোক। অ্যাকটিভ স্মোকিং থাকনা। :)
  • Arijit | ১৮ জুলাই ২০০৯ ১০:১৩407038
  • বরং অ্যাক্টিভ স্মোকিং বাধ্যতামূলক করা হোক;-)
  • san | ১৮ জুলাই ২০০৯ ১০:৩৪407039
  • এত কথার কি আছে? প্যাসিভ স্মোকিংকে যারা গাঁজাখুরি বলবে তাদেরকে ধরে হামানদিস্তায় ফেলে থেঁতো করা হোক। ব্যস।
  • arjo | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৬407041
  • প্যাসিভ স্মোকিং গাঁজা হবে কেন? তবে গাড়ির ধোঁয়ার থেকে প্যাসিভ স্মোকিংয়ে বেশি ক্ষতি হয় এইটা এক্কেরে গাঁজা। কলকাতা ও শহরতলীর কাটা তেল হলে তো আরও গাঁজা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন