কলতান একটু দ্বিধান্বিত হয়ে বলল , ' বলছিলাম যে.... বাড়ি না গিয়ে অন্য কোথাও কথা বলা যায় না ? 'ওরা তিন জন হাঁটছিল। একপাশে একটা ছোট শিবমন্দির পড়ল। পাশে দুটো লম্বা নারকোল গাছ। পাশাপাশি দাঁড়িয়ে আছে। মন্দির এখন ফাঁকা। কলতান বলল, ' এইখানটায় একটু বসলে হয় না ? '----- ' তা হয় .... কিন্তু ..... এটা ....' বলে চোখের ইশারায় গুল্টুর দিকে দেখাল ..... ' ----- ' ওকে বাড়িতে রেখে আসলে হয় না ? আমি এখানে দাঁড়াচ্ছি ..... ' কলতান নীচু গলায় বলে।----- ' তা হয় .... কিন্তু ... এখানে বসলে কেউ দেখলে আবার ..... গ্রামের ... ...
১ধ্বংসস্তূপ আর পড়ে নেই। রাস্তা'র ধার পরিস্কার করা হয়েছে। আমার বোনের লাশ নিঃশব্দে সরানো হয়েছে। স্টেজের উপর আলো জ্বলে দর্শকেরা আবার আসে সমাজ সমাজ খেলা খেলে জনতার টাকা লোটে। ২ধ্বংসস্তূপ আর পড়ে নেই নতুন জামা প্যান্ট এসেছে। রক্ষা দেওয়া সৈনরা আজ নতুন রং এ দেশ চিনেছে !
পুরীর স্বর্গদ্বারে মদনোমোহোনোঅন্তরা চৌধুরিপুরীর স্বর্গদ্বার ভালো লাগে না, এমন মানুষ আছে কি না সন্দেহ। এইরকম আনন্দধাম বিশ্বে বোধহয় আর দুটি নেই। সি বিচের ওপর বসে থাকতে থাকতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। সন্ধ্যেবেলার কী অদ্ভুত মায়াবি পরিবেশ। ঠান্ডা ঠান্ডা বাতাস। একের পর এক সমুদ্রের ঢেউ আসছে আবার মিলিয়ে যাচ্ছে। অবিরাম। অবিশ্রাম। ক্লান্তিহীন। গোটা স্বর্গদ্বার জুড়েই যেন আনন্দের মেলা বসেছে। এখানে সেখানে বিক্ষিপ্ত লাইট জ্বলছে। কোথাও সাদা কোথাও হলুদ লাইট ... ...
থানার আই সি স্বরূপ রাউথ বলল, ' দেবমাল্যবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছে। উনি পরাণ বাগ্দীর কেসটার ব্যাপারে ইগারলি সিনসিয়ার। অ্যন্ড কোয়াইট জাস্টিফিয়েবলি সো .....। দেবমাল্য সরকার আপনার হেল্প নিয়ে ভালই করেছে। গড ফরবিড .... আমি কিন্তু খুব ডাউটফুল অ্যবাউট দা আউটকাম .... বিকজ অফ দা পলিটিক্যাল অ্যটমসফিয়ার অফ্ দিস প্লেস ...... আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয়ই .... 'কলতান ঠোঁটে হাসি ফুটিয়ে চোখ বুজিয়ে একদিকে ঘাড় কাত করল। স্বরূপ রাউথের বয়স প্রায় পঞ্চাশ। অনেক থানা ঘুরে এখানে এসেছেন। বারবার ট্রান্সফারের কারণ বোধহয় তার আপোষহীন স্বভাব। মুখ বুজে অন্যায় মেনে নেবার মানুষ স্বরূপ ... ...
একি রকম ভিডিও গুলো ফেসবুকে দেখেই চলেছি।অপদার্থ গুলো পরিক্ষায় পাশ না করতে পেরে,রাস্তায় বোসে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করছে।ফেসবুক স্কোল করলেই চলে আসছে।ওদের উপর অনেক রাগ ও হোলো।কারন সত্যি আমাদের সময় পড়াশোনা এমন টি ছিলো না।কারন সে সময় আন্দোলন কি? দাবী আদায় কি? সত্যি বলতে তখন ও সব কি বুঝতাম না।সঠিক টা খুব ভালো মতো বুঝতাম,পাশ করতে পারি নি কারন আমি সত্যি তেমন পড়াশোনা করি নি,ফাঁকি মেরে ফেলেছি।আর এ বছর আমি যদি পাশ না করি?নিজের কাছেও লজ্জা আর মা আমার পিঠের চামরা তুলে দেবে।কারন তখন পাশ কি আর ফেল ও কি আমরা ভালো মতো জানতাম।কিন্তু এখন স্কুলে পাশ ফেল টা ... ...
দেবমাল্যদের এ গ্রামে স্কুল পড়ুয়ার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। শিক্ষার চল আছে ভালরকম। সন্ধে ছটা বেজে গেছে। দেবমাল্য কলতানকে বলল, ' ছটা বেজে গেছে ..... লাইব্রেরী খুলে গেছে। চলুন কলতানদা ফেরবার পথে আমাদের এখানকার লাইব্রেরীটা আপনাকে দেখিয়ে নিয়ে যাই। লাইব্রেরী কালচারটা আমাদের গ্রাম এখনও ধরে রেখেছে। অনেক কমবয়সী ছেলেমেয়েও আসে ..... '----- ' হ্যা .... চল .... ' কলতানের দেখে মনে হল লাইব্রেরীটি অনেক পুরনো। ছোট মাপের একটা হল বলা যায়। দোতলাও আছে। লাইব্রেরিতে ঢুকে বেশ পুরনো দিনের আবহ পাওয়া গেল। বয়স্ক এবং অল্পবয়সী অনেকে লম্বা টেবিলের ধারে বসে ... ...
১৯৭১ সালে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুত্থান ভারতে তথা পশ্চিম বঙ্গে আমাদের এপারের বাঙালিদের কাছে অনেকগুলো নতুন বার্তা বয়ে এনেছিল। গোড়ার দিকে তার অনেক কিছুই আমরা বুঝিনি। বুঝতে পারিনি। তার সমস্ত কিছু আত্মসাৎ বা আত্মস্থ করতে আমাদের সময় লেগেছে। এক একবারে অল্প অল্প করে বুঝেছি। উনিশ্শ আশির দশকে এসে অনেকটা বুঝেছিলাম বলে এখন মনে পড়ছে। অবশ্য তত দিনে রাজনীতির সূত্রে বাংলাদেশের একটি কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের দলের সম্পর্ক স্থাপিত হয়ে যাওয়ায় এবং ওপার থেকে বিভিন্ন নেতা কর্মীরা নিয়মিত এপারে আসতেন বলে তাঁদের থেকে শুনে শুনে অনেক কিছু আমরা অল্প অল্প করে বুঝতে পেরেছিলাম। কী বুঝেছিলাম? আজ মনে হচ্ছে, এই ... ...
ভয় পেল কি সিবিআই/যুগ্ম অধিকর্তা আসছেন তাই -/নোবেল কেস ফর্দাফাঁই।
নানা কারণে এবার ওয়ার্ল্ড কাপ ফুটবল কাতার 2022 স্মরণীয় হয়ে থাকতে যাচ্ছে। জেন্ডার সমতার প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য বিশ্বকাপে এবার প্রথম চালু হচ্ছে মহিলা রেফারির ব্যবহার।.দর্শকদের আরও চমক দিতে বিশ্বকাপে এবার প্রথমবারের মতো ব্যবহার হতে পারে "রোবট সহকারি লাইন্সম্যান"। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিও জানিয়েছেন রোবট সহকারি লাইন্সম্যান ব্যবহারের যাবতীয় আইনগত বাধা দূর করা হয়েছে।.এই সেমী অটোমেটিক সিস্টেম দশটি ক্যামেরার সাহায্যে প্রত্যেক খেলোয়াড়ের 29টি বডি পার্ট ট্র্যাক করে নিখুঁত অফসাইডের সিদ্ধান্ত দিতে পারে। ইতিমধ্যেই কাতারে অনুষ্ঠিত আরব কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিস্টেমের ট্রায়াল হয়ে গেছে।.সবকিছু ঠিকঠাক থাকলে আগামী একুশে নভেম্বর ইংল্যান্ড ও ইরানের ভেতর উদ্বোধনী ম্যাচে এই সিস্টেম ব্যবহার ... ...
' ভাইজান আছেন নাকি ..... ও ভাইজান .... 'সকাল নটা বাজে। দেবমাল্যর কাল একটা হলফনামা জমা দেওয়ার ব্যাপার আছে বারাসাত কোর্টে বেলা দেড়টার সময়। কাল তৈরি হয়ে বেরোতে হবে বারোটা নাগাদ। কাগজপত্র গুছিয়ে নিতে হবে আজকের মধ্যেই। একটা তহবিল তছরুপের মামলা। তাছাড়া কলতান গুপ্তেরও আজ আসার কথা। তেমনই তো কথা আছে। শিয়ালদা থেকে ছটা তেত্রিশের ট্রেনটা যদি ধরে ....।একবার ফোন করে দেখবে কিনা ভাবছিল দেবমাল্য .... এমন সময়ে ' ভাইজান ..... ও ভাইজান .... '। কে আবার ডাকে এই সময়ে। কলতান বাইরে বেরিয়ে এল। দেখল লুঙ্গি আর হলুদ রঙের ফুলশার্ট ... ...
সঙ্ঘ পরিবারের রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ তো প্রকাশ্য। আর যাঁরা সংঘ পরিবারের বিরোধিতার নামে সংঘ পরিবারের মেরুকরণের রাজনীতির পালে বাতাস দিলেন, সংঘ পরিবারের এজেন্ডাকেই বিরোধিতার নামে কার্যকর করলেন-- দেশে বিদেশে কোণঠাসা সংঘ পরিবারের সরকারকে অক্সিজেন দিলেন বা দিয়ে চলেছেন!ভেবে দেখুন, নয় জুন মুম্বাইগামী জাতীয় সড়কের ওপর ১১ ঘন্টার অবরোধ ও তারপর একাধিক অবরোধ মিছিল সমাবেশের পর বাংলা এবং ভারতে ধর্মীয় মেরুকরণ বেড়েছে না কমেছে?পশ্চিমবঙ্গে ঝিমিয়ে পড়া বিজেপি চাঙ্গা হয়েছে না হয়নি?ওরা জানে, নবীজির নামে কিছু বললে, মুসলিমরা রাস্তায় নামবে, ওরাও বলবে, দেখেছো ওরা কত ঐক্যবদ্ধ।আমাদেরও এক হতে হবে।শুধু আরব দুনিয়ার বয়কটটা ওদের হিসেবে ছিল না।যা ক্ষতি হয়েছিল, একদল মুসলিম ভারতে মিছিল সমাবেশ ... ...
দেবমাল্য কলতানের ঘরে বসে আছে প্রায় চল্লিশ মিনিট। গোড়া থেকে আগা পরাণ মামলার সবটাই বলেছে সে কলতানকে। দেবমাল্যর কথার মাঝখানে একবারও ঢোকে নি কলতান। নিবিষ্ট মনে শুনে গেল ঘটনা পরম্পরা। ---- ' আপনি যে কেসটা টেক আপ করেছেন এজন্য যথেষ্ট ধন্যবাদ আপনার প্রাপ্য। ' ---- ' কলতানবাবু আপনি আমাকে তুমি বললেই আমার ভাল লাগবে .... ' ... ...
বসন্ত হেলেদুলে সেলুনের দিকে যাচ্ছিল। মন বেশ ফুরফুরে। সকাল এগারোটা বাজে। নানা তালেগোলে অনেকদিন চুল কাটা হয়নি। আজ একটু ফুরসত পাওয়া গেছে। নিত্যানন্দ হেয়ার কাটিং সেলুনে সৌরেনকে দিয়ে দলাইমলাইও করাতে হবে। ও : যা ধকল গেল .….. অ্যদ্দিন ধরে ..... বসন্ত হুসস্ করে একটা শ্বাস ফেলল মাথা নীচু করে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখে মৌসুমী আসছে। সঙ্গে ওর আট বছর বয়সী ল্যাম্বোটটা ঠিক আছে ... ...
- " দাজু, য়াদি তপাই হাত্যরু হেরনা চাহুঞ্চা ... চিত্তো আও " ( দাদা, মার্ডার দেখতে হলে তাড়াতাড়ি আসুন ) থ্রিলার লেখার একটা ইচ্ছে জীবনভর। কিন্তু সমস্যা হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়া থ্রিলার লিখলে কলম না মন কোনটাই শান্তি হয়না ঠিক। বারো বছর আগে যখন পেটভাতার জোগাড়ে পাহাড়ে এসে পৌছেছিলাম তখন থেকেই এই থ্রিলার ব্যাপারটা মাঝে মাঝেই চাগাড় দিয়ে গেলেও জমে উঠছিলোনা। সাহস টা দিল রুহান। রুহান তামাং। আমার অসময়ের সঙ্গী। সময়েরও। ... ...
পর্ব ৭ জয়িতা তুতুলের কপালে হাত দিয়ে উষ্ণতা মাপার চেষ্টা করলো। তুতুল জ্বরের ঘোরে চোখ বন্ধ করে আছে। কোল থেকে নামালেই কাঁদছে। জয়িতা অসহায় ভাবে কি করবে ভেবে পাচ্ছে না। ঘড়ির দিকে একবার তাকাচ্ছে, একবার মেয়ের দিকে। অর্ণবকে ফোনে ধরার চেষ্টা করেছে, পায় নি। অর্ণব গেছে স্ট্যানফোর্ডে সেমিনারে। গতকাল অর্ণব বেড়িয়ে যাবার সময় তুতুল ভালোই ছিলো। আজ সকাল থেকে অল্প গা গরম। জয়িতা ভেবেছিলো সেরে যাবে। ... ...
লোয়ার কোর্টে পরাণ বাগ্দীর যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষিত হল প্রায় তিন বছর ধরে মামলাটা চলার পর। সাক্ষ্যপ্রমাণ সব পরাণের বিরুদ্ধে গেল। মানে, পরাণের পক্ষে দেবার মতো সাক্ষী পাওয়া গেল না। দেবমাল্য সরকার উকিল হিসেবে পরাণের জন্য প্রচুর লড়েছিল। কিন্তু উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে পরাণকে নির্দোষ প্রমাণ করা গেল না। সেসান জজ সুহৃৎ মিত্র নিজেও বোধহয় জানেন যে পরাণ পুরোপুরি নিরপরাধ। কিন্তু তার কিছু করার ছিল না ... ...
অমরত্ব লাভ মানুষের দীর্ঘদিন ধরে মনের গহীনে গোপনে লালন করা আশাগুলির অন্যতম। প্রায় সমস্ত রূপকথা ও মিথলজিতে অমরত্ব লাভের কোন না কোন উপায় নিয়ে আলোচনা হয়েছে।মধ্যযুগের আলকেমিরা দীর্ঘদিন ধরে এলিক্সির অফ লাইফ বা আবে হায়াতের সন্ধানে প্রচুর গবেষণা করেছেন। আধুনিক যুগেও এই চিন্তা কমেনি বরং বেড়েছে। দীর্ঘজীবন লাভের আশায় মাইকেল জ্যাকসনের অক্সিজেন টেন্টে বসবাসের গল্প সবাই জানেন।.জনি ডেপ অভিনীত "ট্রানসেন্ডেন্স" মুভিতে অমরত্ব লাভের এক অদ্ভুত উপায়ে দেখানো হয়েছিল। 2014 সালে চিত্রায়িত এই মুভিতে জনি ডেপ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল।.তার কম্পিউটার বিজ্ঞানী স্ত্রী তার ব্রেনের ডিজিটাল অ্যাক্টিভিটিকে অনলাইনে আপলোড করে তাকে ডিজিটালি বাঁচিয়ে রাখে। এই প্রক্রিয়ায় ... ...
(১) রাতের যেমন দুপুর আছে-দুপুরের কি আছে রাত ?'জাতের নামে বজ্জাতি' আছেবজ্জাতে'র কি আছে জাত!? (২) অন্ধকারে হারিয়ে মুদ্রাপ্রদীপের নিচে খুঁজি; চেঁচিয়ে বলদ ভাঙে নিদ্রা- সহজে বাঘের রুজি!!
মা-বাবার সূত্রে আমি তো পূর্ববঙ্গীয়। যদিও আমরা ভাইবোনেরা জন্মেছি, বড় হয়েছি, সব স্বাধীন ভারতবর্ষে। ছোটবেলা থেকে বাড়িতে মার কাছে ও অন্যান্য বড়দের থেকে অনেক পূর্ববঙ্গীয় প্রবাদ বাক্য ও চলতি কথা শুনে বড় হয়েছি। মনে হয় সব এক জায়গায় লিখে রেখে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সময়ে সমাজ কেমন ছিল, সে যুগের রীতিনীতি কেমন ছিল তার একটা ধারণা পাবেন। এখন তো যুগ অনেক এগিয়ে চলেছে। হয়ত যুগের সাথে তাল মিলিয়ে অনেক ... ...